Oppo K12 Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 15 Oct 2024 07:12:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6400mAhব্যাটারি, 12GB RAM, স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপ সহ চীনে লঞ্চ হল Oppo K12 Plus, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/oppo-k12-plus-launched-in-china-know-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k12-plus-launched-in-china-know-price-specifications-in-bengali/#respond Tue, 15 Oct 2024 07:12:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56843 চীনে লঞ্চ হল Oppo K12 Plus

The post 6400mAhব্যাটারি, 12GB RAM, স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপ সহ চীনে লঞ্চ হল Oppo K12 Plus, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো চীনে তাদের K-সিরিজের স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে চলেছে। এই সিরিজের অধীনে Oppo K12 Plus স্মার্টফোন লঞ্চ করেছে। এই মিড রেঞ্জের স্মার্টফোনে 6400mAh বড়ো ব্যাটারি, অসাধারণ 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে, 12GB RAM, রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K12 Plus স্মার্টফোন সম্পর্কে।

Oppo K12 Plus এর ডিজাইন

ফোনটির ব্যাক প্যানেলে টেক্সচার ডিজাইন রয়েছে। এই ফোনটি Snow Peak White এবং Black Basalt কালার অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। Oppo K12 Plus স্মার্টফোনটিতে ডায়মন্ড শক-অ্যাবজর্ভিং স্ট্রাকচার রয়েছে, এর ফলে ফোনের প্রোটেকশনের জন্য এয়ারব্যাগ ডিজাইন দেওয়া হয়েছে। পড়ে যাওয়ার পর মাদারবোর্ড সুরক্ষিত রাখার জন্য এতে মাদারবোর্ড রিইনফোর্সমেন্ট ডিজাইন এবং শক অ্যাবজর্ভিং টেকনোলজি রয়েছে। এই ফোনটির সুইস SGS-এর ফাইভ স্টার অ্যান্টি-ফল অ্যান্ড ফল সার্টিফিকেশনও পেয়েছে। এছাড়াও জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং যোগ করা হয়েছে।

Oppo K12 Plus এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Oppo K12 Plus স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1100 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ডিসপ্লেতে P3 হোয়াইট কালার গামুট দেওয়া হয়েছে। এছাড়াও অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য 240Hz টাচ স্যাম্পলিং রেটও পাওয়া যায়।

প্রসেসর

প্রসেসিঙের জন্য Oppo K12 Plus স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এই ফোনটিতে 8GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

ক্যামেরা

ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য 80W ওয়্যার ফাস্ট চার্জিং এবং 10W ওয়্যার রিভার্স চার্জিং সাপোর্টেড 6400mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য

কানেক্টিভিটি জন্য ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 এবং এনএফসি সহ 5জি, 4G VoLTE সাপোর্ট রয়েছে। একইসঙ্গে ওটিজি সহ ইউএসবি টাইপ-সি ও সুরক্ষার জন্য অন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন

Oppo K12 Plus ফোনটির ডায়মেনশন 162.47×75.33×8.37mm এবং ওজন 192 গ্রাম রয়েছে।

Oppo K12 Plus এর দাম এবং সেল

  • Oppo K12 Plus স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটির 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 1,899 ইউয়ান অর্থাৎ প্রায় 22,600 টাকা রাখা হয়েছে।
  • মিড মডেল 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 2099 ইউয়ান অর্থাৎ প্রায় 24,900 টাকা এবং টপ মডেল 12GB+512GB স্টোরেজ অপশনের দাম 2499 ইউয়ান অর্থাৎ প্রায় 29,700 টাকা রাখা হয়েছে।
  • এই ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী 15 অক্টোবর থেকে ফোনটির সেল শুরু হবে।

The post 6400mAhব্যাটারি, 12GB RAM, স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপ সহ চীনে লঞ্চ হল Oppo K12 Plus, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k12-plus-launched-in-china-know-price-specifications-in-bengali/feed/ 0
TENAA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Oppo K12 Plus স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/oppo-k12-plus-specifications-tenaa-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k12-plus-specifications-tenaa-listing-details-in-bengali/#respond Fri, 04 Oct 2024 06:05:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56746 শীঘ্রই চীনে লঞ্চ হতে পারে Oppo K12 Plus

The post TENAA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Oppo K12 Plus স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে ওপ্পো তাদের K-সিরিজের পরিধি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে এই মাসে Oppo K12 Plus স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি সম্প্রতি কোম্পানির একটি ফোন TENAA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এই ফোনটি ওপ্পো 12 প্লাস স্মার্টফোন বলে মনে করা হচ্ছে। এই আপকামিং ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K12 Plus স্মার্টফোনটি সম্পর্কে।

Oppo K12 Plus এর স্পেসিফিকেশন (TENAA সার্টিফিকেশন)

TENAA সার্টিফিকেশন সাইটে ওপ্পো এর আপকামিং স্মার্টফোন PKS110 মডেল নাম্বার সহ দেখা গেছে।

ডিসপ্লে

ডেটাবেস অনুযায়ী Oppo K12 Plus স্মার্টফোনটিতে এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।

প্রসেসর

TENAA সার্টিফিকেশন সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo K12 Plus ফোনটিতে 2.63GHz ক্লক স্পীডযুক্ত (স্ন্যাপড্রাগন 7 জেন 3) প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে।

স্টোরেজ

এই ফোনটিতে 8/12GB RAM এবং 128/256GB স্টোরেজ অপশন সহ পেশ করা হতে পারে।

ক্যামেরা

Oppo K12 Plus ফোনটিতে সেলফির এবং ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ সহ 50MP প্রাইমারি এবং 8MP অন্যান্য লেন্স দেওয়া হতে পারে।

ব্যাটারি

সার্টিফিকেশন সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং ফোনটি 6,220 mAh ব্যাটারি (রেটেড ভ্যালিউ) থাকতে পারে। এই ব্যাটারি সাধারণ ভ্যালিউ 6,400mAh হতে পারে। তবে এতে 80W চার্জিং ফিচার থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

অন্যান্য

এই ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এই ফোনটির ডায়মেনশন 162.47×75.33×8.37 মিমি এবং ওজন 193 গ্রাম হতে পারে।

কালার

আগের প্রকাশ্যে আসা বেশ কিছু লিক রিপোর্ট অনুযায়ী ওপ্পো 12 প্লাস স্মার্টফোনে ব্লু এবং হোয়াইট এর মতো দুটি অপশন দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি Oppo K12 Plus ফোনটি প্রথমে চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হতে পারে। এরপর ফোনটি অন্যান্য বাজারে পেশ করা হতে পারে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post TENAA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Oppo K12 Plus স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k12-plus-specifications-tenaa-listing-details-in-bengali/feed/ 0