OPPO K13 Turbo Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 15 Aug 2025 18:30:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শুরু হল কুলিং ফ্যান সহ OPPO K13 Turbo Pro 5G স্মার্টফোনের সেল, জেনে নিন অফার, প্রাইস ও ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-5g-first-sale-know-offers-price-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-5g-first-sale-know-offers-price-specifications-details-in-bengali/#respond Sat, 16 Aug 2025 08:44:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66677 ভারতে শুরু হল OPPO K13 Turbo Pro 5G ফোনের সেল

The post শুরু হল কুলিং ফ্যান সহ OPPO K13 Turbo Pro 5G স্মার্টফোনের সেল, জেনে নিন অফার, প্রাইস ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি ভারতের বাজারে Oppo তাদের K13 Turbo সিরিজ লঞ্চ করেছিল। বর্তমানে এই সিরিজের অধীনে OPPO K13 Turbo Pro 5G ফোনটির সেল শুরু হতে চলেছে। এই দেশের প্রথম ইনবিল্ট কুলিং ফ্যান সহ ফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। আজ অর্থাৎ 15 আগস্ট থেকে ফ্লিপকার্ট, ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে সেল শুরু হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K13 Turbo Pro 5G ফোনের অফার, দাম, সেল এবং ফিচার ডিটেইলস সম্পর্কে। ফোনটি তিনটি রেসিং ইন্সপায়ার্ড Silver Knight, Purple Phantom এবং Midnight Maverick এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে। লঞ্চ অফার হিসাবে ফোনটিতে সিলেক্টেড ব্যাঙ্ক অফার বা এক্সচেঞ্জ বোনাসের মাধ্যমে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং 9 মাসের নো-কষ্ট EMI অফার পাওয়া যাবে। এই অফার সহ ফোনটির দাম 34,999 এবং 36,999 টাকা হবে। এছাড়াও ইউজাররা ফ্লিপকার্ট মিনিট সার্ভিসের মাধ্যমে তাদের OPPO K13 Turbo Pro 5G ফোনটি টার্বো স্পীড ডেলিভারি করাতে পারবেন। এর ফলে অত্যন্ত কম সময়ের মধ্যে ফোনটি হাতে পাওয়া যাবে।

যারা দীর্ঘমেয়াদি হাই-পারফরমেন্স হেভি গেমিং এবং মাল্টিটাস্কিং সহ ফোন পছন্দ করেন, ব্র্যান্ডের পক্ষ থেকে সেইসব ইউজারদের কথা মাথায় রেখে ফোনটি ডিজাইন করা হয়েছে। এই ফোনটিতে Storm Engine কুলিং টেকনোলোজি, 7,000mAh ব্যাটারি, 80W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 1.5K AMOLED ডিসপ্লেয়ের মতো ফিচার রয়েছে।

OPPO K13 Turbo Pro 5G ফোনটি রেসিং-ইনস্পায়ার্ড লুক সহ ডিজাইন করা হয়েছে। এতে গোল্ড-ট্রিম ক্যামেরা মডিউল এবং টার্বো ব্রিদিং লাইটস ব্যাবহার করা হয়েছে। ফোনটির থিকনেস 8.31mm পাতলা এবং ওজন 208 গ্রাম। ফোনটিতে ইনবিল্ট ফ্যান রয়েছে, এটি L-শেপ এয়ার ডাক্ট, 0.1mm ব্লেডযুক্ত মাইক্রো সেন্ট্রিফিউগাল ফ্যান, 7,000 মিমি² ভেপার চেম্বার এবং 19,000 মিমি² গ্রাফাইট লেয়ারের মাধ্যমে তাপমাত্রা 2-4°C পর্যন্ত কমাতে সক্ষম। এর গেমাররা ফোনটি দুর্দান্তভাবে উপভোগ করতে পারবেন। ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.8-ইঞ্চি LTPS AMOLED ডিসপ্লে রয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 1,600 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 8s Gen 4 চিপসেট, Adreno GPU এবং Wi-Fi 7 রয়েছে, এর মাধ্যমে 4.2Gbps পর্যন্ত 5G স্পীড পাওয়া যাবে। এই ফোনটিতে Synopsys 3910P টাচ IC, গেমিং হট জোন ক্যালিব্রেশন, গ্লাভ মোড, স্প্ল্যাশ টাচ, ডুয়াল স্টেরিও স্পিকার এবং AI Game Assistant এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে, এর ফলে গেমাররা ফোনটি আরও ভালভাবে উপভোগ করতে পারবেন। ফোনটিতে 80W SuperVOOC চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি মাত্র 54 মিনিটে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম। একইসঙ্গে বায়পাস চার্জিং মোড গেম খেলার সময় ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে।

স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা সেটআপে OIS/EIS ফিচারযুক্ত f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরাতে AI Clarity Enhancer, AI Eraser এবং AI Reflection Remover এর মতো ফিচার রয়েছে। এই ফোনটি ফটোগ্রাফি পছদ করেন এমন ইউজারদের পরিবর্তে, যারা গেমিং এবং পারফরমেন্স প্রেমীদের জন্য ডিজাইন করা হয়েছে।

যেসব ইউজাররা গেমের জন্য ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, অ্যাডভান্স কুলিং টেকনোলোজি এবং হাই কোয়ালিটি ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য OPPO K13 Turbo Pro স্মার্টফোনটি একটি ভালো অপশন। এই স্মার্টফোনটি iQOO Neo 10, Oppo reno 14 এবং Poco F7 স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় সম্মখিন হতে পারে। মিড রেঞ্জ সেগমেন্টে গেমিং এবং হেভি ইউজারদের জন্য কোম্পানি এই ফোনটির মাধ‍্যমে সুন্দর অপশন পেশ করেছে।

যেসব ইউজাররা প্রিমিয়াম গেমিং, দুর্দান্ত পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ চাইছেন, তাদের জন্য OPPO K13 Turbo Pro স্মার্টফোনটি একটি ভালো অপশন। একইসঙ্গে 35,000 থেকে 40,000 টাকা বাজেট হলে এই স্মার্টফোনটি কেনা যেটে পারে। তবে যারা এই প্রাইস রেঞ্জে কুলিং সিস্টেম এবং আরও ভালো ক্যামেরা কোয়ালিটি খুঁজছেন, তাঁরা বাজারে উপস্থিত অন্য ফোন বেছে নিতে পারেন।

The post শুরু হল কুলিং ফ্যান সহ OPPO K13 Turbo Pro 5G স্মার্টফোনের সেল, জেনে নিন অফার, প্রাইস ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-5g-first-sale-know-offers-price-specifications-details-in-bengali/feed/ 0
12GB RAM, 7000mAh ব্যাটারি, ইন-বিল্ট কুলিং ফ্যান সহ ভারতের বাজারে লঞ্চ হল OPPO K13 Turbo Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 11 Aug 2025 14:28:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66564 ভারতে লঞ্চ হল OPPO K13 Turbo Pro 5G

The post 12GB RAM, 7000mAh ব্যাটারি, ইন-বিল্ট কুলিং ফ্যান সহ ভারতের বাজারে লঞ্চ হল OPPO K13 Turbo Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো ইউজারদের জন্য ভারতের বাজারে OPPO K13 Turbo এবং OPPO K13 Turbo Pro গেমিং স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এই সিরিজের ভ্যানিলা মডেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। OPPO K13 Turbo Pro স্মার্টফোনটির বিশেষত্ব হল নতুন Snapdragon 8s Gen 4 প্রসেসর, যা প্রথম এই সিরিজে দেওয়া হয়ছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 7000mm² VC কুলিং সিস্টেম রয়েছে। স্মার্টফোনের ব্যাক প্যানেল কম্পোজিট গ্লাস ফাইবার দিয়ে তৈরি, এতে থ্রি-ডায়মেনশনাল মেটাল কাটিং টেক্সচার রয়েছে, এর ফলে একটি প্রিমিয়াম লুক পাওয়া যায়। একইসঙ্গে এই প্রথম উপস্থিত ইন-বিল্ট কুলিং সিস্টেম ফ্যান স্মার্টফোনটিকে আরও আকর্ষণীয় করে তোলে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K13 Turbo Pro 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং সেল ডিটেইলস সম্পর্কে।

OPPO K13 Turbo Pro 5G স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার, দুর্দান্ত কুলিং টেকনোলোজি এবং ওয়াটারপ্রুফ ডিজাইন সহ দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির 8GB+256GB স্টোরেজ অপশন 37,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ অপশন 39,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 3,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং 9 মাসের নো-কষ্ট EMI অফার পাওয়া যাবে। 15 আগস্ট থেকে স্মার্টফোনটির সেল শুরু হবে এবং আজ থেকে প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। স্মার্টফোনটি Silver Knight, Purple Phantom এবং Midnight Maverick এর মতো কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

OPPO K13 Turbo Pro স্মার্টফোনটি LPDDR5X RAM এবং UFS 4.0 টেকনোলোজি সহ লঞ্চ করা হয়েছে, 8GB RAM এবং 12GB RAM সাপোর্ট করে। স্মার্টফোনটিতে 3.2GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 4 অক্টাকোর CPU এবং Adreno 825 GPU রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে অ্যাক্টিভ কুলিং ফ্যান সহ Rapid Cooling Engine রয়েছে, এটির 0.1mm থিন ব্লেড এয়ার ভলিউম 20% বাড়াতে পারে এবং 18,000 RPM পর্যন্ত ঘুরতে সক্ষম।

এল শেপের ডাক্ট আলট্রা-লো এয়ারফ্লো রেজিস্টেন্স সহ হীট ডিসিপেশন তিন গুণ বেশি এফিসিয়েন্ট করে তোলে। এই স্মার্টফোনটি IPX9, IPX8 এবং IPX6 ওয়াটারপ্রুফ রেটিং সহ লঞ্চ করা হয়েছে। ইন্ডাস্ট্রির প্রথম এয়ার কুলিং ফিচার সহ স্মার্টফোন, যা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এর সঙ্গে কোম্পানি একটি টার্বো কুলিং ব‍্যাক ফ্লিপ পেশ করেছে, যা ফোনটির তাপমাত্রা 13° পর্যন্ত কম করতে পারে।

স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP ডেপ্থ সেন্সর রয়েছে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K13 Turbo Pro স্মার্টফোনটিতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh বড় ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি কয়েক মিনিটের মধ্যে চার্জ হতে সক্ষম। একইসঙ্গে এতে বায়পাস চার্জিং এবং পাওয়ার ম্যানেজমেন্টের জন্য অপ্টিমাইজেশন দেওয়া হয়েছে, এর ফলে ব্যাটারি কম হিট হয় এবং ব্যাটারি লাইফ বেড়ে যায়।

OPPO K13 Turbo Pro স্মার্টফোনটি Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। অন্যান্য ফিচার হিসাবে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, NFC, স্টেরিও স্পিকার এবং হাই-রেজোলিউশন অডিওর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য 5G SA/NSA, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4 এবং মাল্টি-GNSS ফিচার সাপোর্ট করে।

যেসব ইউজাররা গেমের জন্য ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স, অ্যাডভান্স কুলিং টেকনোলোজি এবং হাই কোয়ালিটি ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য OPPO K13 Turbo Pro স্মার্টফোনটি একটি ভালো অপশন। এই স্মার্টফোনটি iQOO Neo 10, Oppo reno 14 এবং Poco F7 স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় সম্মখিন হতে পারে। মিড রেঞ্জ সেগমেন্টে গেমিং এবং হেভি ইউজারদের জন্য কোম্পানি এই ফোনটির মাধ‍্যমে সুন্দর অপশন পেশ করেছে।

OPPO K13 Turbo এবং OPPO K13 Turbo Pro স্মার্টফোন দুটির প্রাথমিক পার্থক্য প্রসেসর, কুলিং টেকনোলোজি এবং স্টোরেজ স্পীডের। অন্যদিকে টার্বো স্মার্টফোনটিতে Dimensity 8450 প্রসেসর এবং UFS 3.1 ফিচার রয়েছে, অন্যদিকে প্রো মডেলে Snapdragon 8s Gen 4 ও UFS 4.0 ফিচার যোগ করা হয়েছে।

যেসব ইউজাররা প্রিমিয়াম গেমিং, টপ টিয়ার কুলিং এবং লেটেস্ট Snapdragon প্রসেসর সহ দীর্ঘমেয়াদী পারফরমেন্স চাইছেন, তাদের জন্য OPPO K13 Turbo Pro স্মার্টফোনটি একটি ভালো অপশন। একইসঙ্গে 35,000 থেকে 40,000 টাকা বাজেট হলে এই স্মার্টফোনটি কেনা যেটে পারে।

The post 12GB RAM, 7000mAh ব্যাটারি, ইন-বিল্ট কুলিং ফ্যান সহ ভারতের বাজারে লঞ্চ হল OPPO K13 Turbo Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ইন-বিল্ট ফ্যান, স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট এবং 16GB RAM সহ চীনে লঞ্চ হল Oppo K13 Turbo Pro স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 23 Jul 2025 07:31:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66179 চীনে লঞ্চ হল Oppo K13 Turbo Pro

The post ইন-বিল্ট ফ্যান, স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট এবং 16GB RAM সহ চীনে লঞ্চ হল Oppo K13 Turbo Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo চীনে তাদের Turbo সিরিজের অধীনে নতুন Oppo K13 Turbo Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন Snapdragon 8s Gen 4 প্রসেসর, RGB লাইটিং সহ ইন-বিল্ড কুলিং ফ্যান,120Hz OLED ডিসপ্লে, 7000mAh বড় ব্যাটারি, 80W ফাস্ট চার্জিঙের মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K13 Turbo Pro ফোনের ডিটেইলস সম্পর্কে। একইসঙ্গে এই সিরিজের Oppo K13 Turbo ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।

Oppo K13 Turbo Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Oppo K13 Turbo Pro ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির LTPS OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও 240Hz টাচ স্যাম্পেলিং রেট দেওয়া হয়েছে। অন্যদিকে সিকিউরিটির জন্য OPPO Crystal Shield Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য ফোনটিতে 4nm ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8s Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। শক্তিশালী মাল্টি টাস্কিঙের জন্য অক্টা-কোর ক্রিয়ো সিপিইউ রয়েছে। এর ফলে দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাওয়া যায়। একইসঙ্গে UFS 4.0 স্টোরেজ সাপোর্ট করে। RGB লাইটিং সহ ইন-বিল্ট 18,000 rpm ফ্যান, VC কুলিং প্লেট এবং গ্রাফাইট জেল কুলিঙের মতো ফিচার রয়েছে, যার ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং এবং হেভি টাস্কিঙের পরও হিট হবে না।

ক্যামেরা

Oppo K13 Turbo Pro ফোনের রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 50MP + 2MP ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, এর ফলে লো-লাইট এবং দুর্দান্ত ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। এই ক্যামেরা সেটআপের সাহায্যে 4K টাইম-ল্যাপ্স রেকর্ডিং করা যায়। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

Oppo K13 Turbo Pro ফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটিতে Quick Charge, UFCS, PPS ও PD প্রোটোকল রয়েছে।

অন্যান্য

Oppo K13 Turbo Pro ফোনটিতে প্লাস্টিক ফ্রেম + গ্লাস ব্যাক, IPX9/IPX8/IPX6 রেটিং, Bluetooth 5.4, Wi-Fi 7, NFC, IR ব্লাস্টার এবং ডুয়েল স্পিকারের মতো বিভিন্ন ফিচার রয়েছে।

অপারেটিং সিস্টেম

Oppo K13 Turbo Pro ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ কাজ করে।

Oppo K13 Turbo Pro এর দাম

চীনে Oppo K13 Turbo Pro ফোনটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ভ্যানিলা মডেলের 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম ¥1999 অর্থাৎ প্রায় 22,900 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 16GB RAM + 256GB স্টোরেজ অপশন ¥2199 অর্থাৎ প্রায় 25,500 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটির 12GB RAM+ 512GB মডেল ¥2399 অর্থাৎ প্রায় 27,500 টাকা এবং টপ ভেরিয়েন্ট 16GB RAM+ 512GB স্টোরেজ অপশন ¥2699 অর্থাৎ প্রায় 31,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

The post ইন-বিল্ট ফ্যান, স্ন্যাপড্রাগন 8এস জেন 4 চিপসেট এবং 16GB RAM সহ চীনে লঞ্চ হল Oppo K13 Turbo Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই কনফার্ম হল Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের কালার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-and-oppo-k13-turbo-pro-design-colours-key-specs-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-and-oppo-k13-turbo-pro-design-colours-key-specs-confirmed-know-details-in-bengali/#respond Thu, 17 Jul 2025 05:34:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66055 প্রকাশ্যে এল Oppo K13 Turbo সিরিজের ডিটেইলস

The post লঞ্চের আগেই কনফার্ম হল Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের কালার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo ইতিমধ্যেই তাদের K13 Turbo সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। এই সিরিজের অধীনে আগামী 21 জুলাই চীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। লঞ্চের এখনও কিছু দিন বাকি থাকলেও, ব্র্যান্ডের পক্ষ থেকে Oppo Shop এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে এই দুটি মডেল প্রি-অর্ডারের জন্য লিস্টেড করা হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনগুলির ডিজাইন, কালার অপশন এবং স্টোরেজ ভেরিয়েন্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

Oppo K13 Turbo ও K13 Turbo Pro ফোনের ডিজাইন ও কালার

লিস্টিং অনুযায়ী, Oppo K13 Turbo ফোনটি ব্ল্যাক, হোয়াইট ও পার্পল কালার অপশনে পেশ করা হবে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটি সিলভার, ব্ল্যাক ও পার্পল কালারে সেল করা হবে। ডিজাইনের দিক থেকে ফোনদুটির লুক অনেকটা একই রকম হবে। উভয় ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ক্যামেরা কাটআউটে RGB লাইটও দেওয়া হতে পারে। ক্যামেরা মডিউলের পাশেই আলাদাভাবে LED ফ্ল্যাশ থাকবে। এই ক্যামেরা সেটআপের সোজাসুজি নিচের দিকে কোম্পানির লোগো দেওয়া হবে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন দেখা গেছে। ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিজাইন থাকছে।

Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro ফোনের প্রসেসর ও ভেরিয়েন্ট

কোম্পানি জানিয়ে দিয়েছে Oppo K13 Turbo ফোনে MediaTek Dimensity 8450 চিপসেট থাকবে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর যোগ করা হবে। এই দুটি স্মার্টফোন 12GB + 256GB, 16GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এছাড়া সিরিজের Pro মডেলের একটি আলাদা 16GB + 512GB মডেলও পেশ করা হবে বলে জানা গেছে।

কুলিং কিট

Oppo তাদের Oppo K13 Turbo সিরিজের জন্য একটি বিশেষ Super Cooling Combo Kit তৈরি করেছে। এতে Micro-pump liquid cooling magnetic case, যা একটি লিকুইড লুপের মাধ্যমে প্যাসিভ পদ্ধতিতে হীট ম্যানেজ করতে সক্ষম। এবং 27W IceWing magnetic air-cooled fan থাকবে, যা ম্যাগনেটিক অ্যাটাচমেন্টের মাধ্যমে ফোনে ঠাণ্ডা হাওয়া ব্লো করে। এই লিকুইড ও এয়ার কুলিং টেকনোলজির দৌলতে হেভি গেমিং ও হাই পারফরমেন্স ব্যাবহারের সময়ও ফোনটি ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।

Oppo K13 Turbo সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে

Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনে 6.8-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

ক্যামেরা

রিপোর্ট অনুযায়ী, Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP + 2MP ক্যামেরা সেন্সর থাকতে পারে।

ব্যাটারি

এই দুটি আপকামিং ফোনেই 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

The post লঞ্চের আগেই কনফার্ম হল Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের কালার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-and-oppo-k13-turbo-pro-design-colours-key-specs-confirmed-know-details-in-bengali/feed/ 0
21 জুলাই লঞ্চ হতে চলেছে Oppo K13 Turbo সিরিজ, জেনে নিন কেমন হবে ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-china-launch-date-21-july-confirmed-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-china-launch-date-21-july-confirmed-know-more-in-bengali/#respond Fri, 11 Jul 2025 09:24:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65900 21 জুলাই চীনে লঞ্চ হবে Oppo K13 Turbo সিরিজ

The post 21 জুলাই লঞ্চ হতে চলেছে Oppo K13 Turbo সিরিজ, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসে চীনের বাজারে ওপ্পো তাদের নতুন K13 Turbo সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। যেসব ইউজাররা হেভি গেমিং এবং হাই পারফরমেন্সের জন্য ফোন কিনতে চাইছেন, এই সিরিজ বিশেষ করে তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে নতুন টিজারের মাধ্যমে অফিসিয়ালি এই সিরিজের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K13 Turbo সিরিজের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Oppo K13 Turbo সিরিজের লঞ্চ ডিটেইলস (চীন)

  • নতুন টিজারের মাধ্যমে জানানো হয়েছে আগামী 21 জুলাই চীনের লোকাল সময় অনুযায়ী দুপুর 2:30 টা লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে, এই ইভেন্টের মঞ্চ থেকে ওপ্পো অফিসিয়ালি তাদের K13 Turbo সিরিজ লঞ্চ করবে।
  • এই সিরিজে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটি লঞ্চ করা হবে।

  • কোম্পানির পক্ষ থেকে জারি করা টিজারের মাধ্যমে Oppo K13 Turbo সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটি অ্যাক্টিভ কুলিং ফ্যান সহ দেখা গেছে। এটি প্রাইমারি ক্যামেরার নিচে দেওয়া হয়েছে।
  • এই ফ্যানে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট সুবিধা থাকবে, ফলে আরও ভালো পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে RGB লাইটিঙের মতো ইউনিক ফিচারও থাকবে।

Oppo K13 Turbo সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনে 6.8 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPS প্যানেল দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 2800 x 1280 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: সম্প্রতি Geekbench সাইটে Oppo K13 Turbo Pro ফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 16GB RAM ভেরিয়েন্টে দেখা গিয়েছিল। তবে ভ্যানিলা Oppo K13 Turbo মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: উভয় ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • অন্যান্য ফিচার: ফোনটিতে প্ল্যাস্টিক ফ্রেম, শর্ট ফোকাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং RGB লাইটিঙের মতো ফিচার থাকবে। একইসঙ্গে Oppo K13 Turbo সিরিজে IPX8 সার্টিফিকেশন দেওয়া হবে।
  • কালার অপশন: Oppo K13 Turbo ফোনটি Black Warrior, First Purple এবং Knight White কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটি Black Warrior, First Purple ও Knight Silver এর মতো কালার অপশনে পেশ করা হতে পারে।

The post 21 জুলাই লঞ্চ হতে চলেছে Oppo K13 Turbo সিরিজ, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-china-launch-date-21-july-confirmed-know-more-in-bengali/feed/ 0
16GB RAM, স্ন্যাপড্রাগন 8এস জেন 4 প্রসেসর সহ লিস্টেড হল Oppo K13 Turbo Pro, জেনে নিন গীকবেঞ্চ স্কোর https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-geekbench-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-geekbench-listing-details-in-bengali/#respond Fri, 11 Jul 2025 03:37:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65875 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Oppo K13 Turbo Pro

The post 16GB RAM, স্ন্যাপড্রাগন 8এস জেন 4 প্রসেসর সহ লিস্টেড হল Oppo K13 Turbo Pro, জেনে নিন গীকবেঞ্চ স্কোর first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো তাদের নতুন ফ্ল্যাগশিপ লেভেলের K13 Turbo সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro স্মার্টফোনদুটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ওপ্পোর একটি নতুন স্মার্টফোন PLE110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই Oppo K13 Turbo Pro স্মার্টফোন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই লিস্টিঙের মাধ্যমে স্মার্টফোনের বেস কিছু গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K13 Turbo Pro স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Oppo K13 Turbo Pro এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ সাইটে Oppo এর আপকামিং স্মার্টফোনটি PLE110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • নিচে দেওয়া ইমেজের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন স্মার্টফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ পেশ করা হতে পারে।
  • স্মার্টফোনটি 16GB RAM এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ টেস্ট করা হয়েছে।
  • এই স্মার্টফোনটির বেঞ্চমার্কিং স্কোর হিসাবে সিঙ্গেল কোর টেস্টে 2156 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 6652 স্কোর পেয়েছে।
  • CPU কনফ্রিকেশন 1 কোর @ 3.21GHz, 3 কোর @ 3.01GHz, 2 কোর @ 2.80GHz এবং 2 কোর @ 2.02GHz রয়েছে।
  • গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 825 GPU থাকবে বলে জানা গেছে। এই লিস্টিঙে সরাসরি চিপসেটের নাম জানানো হয়নি, তবে প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী এটি Snapdragon 8s Gen 4 চিপসেট হতে পারে।

Oppo K13 Turbo এবং K13 Turbo Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: স্মার্টফোনদুটিতে একইরকম 6.8 ইঞ্চির OLED LTPS ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত স্মার্টফোনগুলিতে 120Hz বা 144Hz রিফ্রেশ রেট থাকবে কি না সেই বিষয়ে জানানো হয়নি।
  • চিপসেট: রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Oppo K13 Turbo স্মার্টফোনটিতে মিডিয়াটেক Dimensity 8450 চিপসেট দেওয়া হতে পারে। তবে Oppo K13 Turbo Pro স্মার্টফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট থাকতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনদুটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। তবে ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি + 2MP সেকেন্ডারি রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে।
  • অন্যান্য: কুলিঙের জন্য স্মার্টফোনদুটিতে RGB ফ্যান দেওয়া হতে পারে, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং বা অন্যান্য কাজ করা যাবে।
  • ব্যাটারি: এখনও পর্যন্ত স্মার্টফোনগুলির ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি, তবে এইগুলি বড় ব্যাটারি সহ পেশ করা হবে বলে জানা গেছে।
  • কালার অপশন: Oppo K13 Turbo স্মার্টফোনটি Black Warrior, First Purple এবং Knight White এর মতো কালার অপশনে পেশ করা হতে পারে। তবে K13 Turbo Pro স্মার্টফোনটি Black Warrior, First Purple এবং Knight Silver মতো কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

The post 16GB RAM, স্ন্যাপড্রাগন 8এস জেন 4 প্রসেসর সহ লিস্টেড হল Oppo K13 Turbo Pro, জেনে নিন গীকবেঞ্চ স্কোর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-pro-geekbench-listing-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও কালার https://www.91mobiles.com/bengali/oppos-k13-turbo-and-turbo-pro-key-specifications-color-options-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppos-k13-turbo-and-turbo-pro-key-specifications-color-options-leaked-know-details-in-bengali/#respond Thu, 26 Jun 2025 11:40:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65296 লিক হল Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনের ডিটেইলস

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও কালার first appeared on 91Mobiles Bengali.

]]>
আবারও Oppo তাদের K-সিরিজের জন্য সমালোচনায় রয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জুলাই মাসে Oppo K13 Turbo সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটি লঞ্চ করা হতে পারে। এবার লঞ্চের আগেই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনটিতে 6.8 ইঞ্চির LTPS ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটিতে একইরকম ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি এবং 2MP অন্যান্য লেন্স সহ ডুয়েল ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

প্রসেসর

Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনদুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এর প্রসেসর এবং কুলিং মেকানিজামের ক্ষেত্রে দেখা যাবে। একদিকে Oppo K13 Turbo ফোনটিতে MediaTek Dimensity 8450 চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটিতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এটি একটি সাব-ফ্ল্যাগশিপ লেবল SoC হবে। একইসঙ্গে Turbo Pro ফোনটিতে অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকতে পারে। এই প্রসেসরের সাহায্যে হেভি গেমিং এবং মাল্টি টাস্কিঙের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী এই ফ্যানটি সরাসরি ক্যামেরা মডিউলের ভিতরে ইন্ট্রিগ্রেট করা হতে পারে।

ডিজাইন এবং কালার

আপকামিং ফোনদুটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। Oppo K13 Turbo ফোনটি Knight White, Black Warrior এবং First Purple এর মতো কালার অপশনে পেশ করা হতে পারে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটি Knight Silver, Black Warrior এবং First Purple এর মতো কালার অপশনে সেল করা হতে পারে।

জানিয়ে রাখি বেশ কয়েক সপ্তাহ আগেই Oppo K13 Turbo ফোনটি Purple কালার ভেরিয়েন্টের একটি লাইভ ইমেজ সহ ডিজাইন অনলাইনে দেখা গিয়েছিল। লিক ইমেজের মাধ্যমে ফোনের ব্যাক প্যানেলে RGB লাইট সহ একটি মিনি ফ্যান ছিল। এই ডিজাইন এটিকে শুধুমাত্র “Turbo” ব্র্যান্ডের সহায়ক করে তুলেছে তাই নয়, বরং ফোনটির থার্মাল পারফ্রমেন্সেও এর প্রভাব দেখা যাবে।

অন্যান্য ফিচার

Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটিতে কিছুটা বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি। একইসঙ্গে Turbo Pro মডেলে প্রিমিয়াম ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এতে RGB লাইটিং, IPX8 ওয়াটার রেজিস্টেন্স ফিচার, প্লাস্টিক মিড-ফ্রেম, শর্ট ফোকাশ অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। (সোর্স)

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও কালার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppos-k13-turbo-and-turbo-pro-key-specifications-color-options-leaked-know-details-in-bengali/feed/ 0
16GB RAM সহ লঞ্চ হবে OPPO স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 144Hz OLED ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/16gb-ram-smartphone-oppo-k13-turbo-pro-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/16gb-ram-smartphone-oppo-k13-turbo-pro-specifications-leaked-know-details-in-bengali/#respond Sat, 21 Jun 2025 02:38:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65091 লিক হল OPPO K13 Turbo Pro ফোনের স্পেসিফিকেশন

The post 16GB RAM সহ লঞ্চ হবে OPPO স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 144Hz OLED ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO গত এপ্রিল মাসে ভারতে OPPO K13 5G ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে আগামী 23 জুন OPPO K13x 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। একটি নতুন লিকের মাধ্যমে এই সিরিজের ‘টার্বো’ মডেলের ডিটেইলস জানা গেছে। কোম্পানি তাদের OPPO K13 Turbo Pro ফোনটিতে কাজ করছে এবং এটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। টিপস্টার OPPO K13 Turbo Pro ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস ইন্টারনেটের মাধ্যমে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO K13 Turbo Pro এর স্পেসিফিকেশন

  • 6.8″ 1.5K OLED 144Hz Display
  • Qualcomm Snapdragon 8s Gen 4
  • 16GB RAM + 512GB Storage
  • 50MP + 2MP Rear Camera
  • 16MP Front Camera

ডিসপ্লে

OPPO K13 Turbo Pro ফোনটিতে 6.8 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। ওএলইডি প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 1.5কে রেজলিউশন সাপোর্ট করবে। এই ফ্ল্যাট স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

প্রসেসর

প্রকাশ্যে আসা লিক অনুযায়ী OPPO K13 Turbo Pro ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 4 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর 2.02GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 কোর থেকে 3.21GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর রয়েছে। এই ফোনটি Android 15 সহ লঞ্চ করা হতে পারে।

স্টোরেজ

OPPO K13 Turbo Pro ফোনটি 16GB RAM সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 512GB স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে। আপকামিং ফোনের টপ ভেরিয়েন্টে 8GB RAM + 256GB স্টোরেজ অপশন থাকতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে LPDDR5x RAM + UFS 4.0 স্টোরেজ থাকবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OPPO K13 Turbo Pro 5G ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

অন্যান্য ফিচার

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IPX8 রেটিং দেওয়া হবে। তবে ফোনটি প্লাস্টিক বডি সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ওপ্পো ফোনটিতে RGB লাইট থাকবে, যা গেমিং এবং নোটিফিকেশনের ক্ষেত্রে কাজ করবে। একইসঙ্গে প্রসেসিঙের সময় ঠাণ্ডা রাখার জন্য ফোনটির কুলিং ফ্যানে লাইট থাকবে।

OPPO K13 5G এর দাম এবং স্পেসিফিকেশন

  • 6.67″ 120Hz AMOLED Display
  • Qualcomm Snapdragon 6 Gen 4
  • 8GB RAM + 256GB Storage
  • 50MP Dual Rear Camera
  • 16MP Front Camera
  • 7,000mAh Battery
  • 80W Fast Charging

দাম: ভারতের বাজারে ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 128GB স্টোরেজ অপশনের দাম 17,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে।

ডিসপ্লে: OPPO K13 5G ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 394PPI পিক্সেল ডেনসিটি, 1200 নিটস পিক ব্রাইটনেস এবং 92.2% স্ক্রিন টু-বডি রেশিয় সাপোর্ট করে, ফলে দুর্দান্ত ভিইউং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।

প্রসেসর: OPPO K13 5G ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। দারুণ থার্মাল ম্যানেজমেন্টের জন্য ফোনটিতে 5700 mm² ভেপার চেম্বার এবং 6000 mm² গ্রেফাইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/1.85 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন এবং অটোফোকাস সহ 50MP প্রাইমারি সেন্সর (OV50D40) এবং 2MP ডেপ্থ সেন্সের (OV02B1B) দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP Sony IMX480 সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: ফোনটিতে 80W SUPERVOOC™ ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

ফিচার: OPPO K13 5G ফোনটিতে ColorOS 15 দেওয়া হয়েছে, এটি Android সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 2 বছর OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি দেওয়া হবে বলে জানিয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে Bluetooth 5.2, IR ব্লাস্টার এবং দুর্দান্ত বিল্ড কোয়ালিটি সাপোর্ট করে।

The post 16GB RAM সহ লঞ্চ হবে OPPO স্মার্টফোন, থাকতে পারে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 144Hz OLED ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/16gb-ram-smartphone-oppo-k13-turbo-pro-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0