Oppo K13 Turbo - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 11 Aug 2025 11:29:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8GB RAM, 6.8 ইঞ্চির স্ক্রিন সহ ভারতে লঞ্চ হল গেমিং ফোন Oppo K13 Turbo, জেনে নিন দাম এবং ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 11 Aug 2025 12:17:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66560 ভারতে লঞ্চ হল Oppo K13 Turbo

The post 8GB RAM, 6.8 ইঞ্চির স্ক্রিন সহ ভারতে লঞ্চ হল গেমিং ফোন Oppo K13 Turbo, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo ভারতে তাদের K-সিরিজের পরিধি বিস্তার করেছে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro নামের দুটি ফোন দেশের বাজারে পেশ করা হয়েছে। এই ফোনগুলি ডিজাইন, ডিসপ্লে কোয়ালিটি, ব্যাটারি লাইফ এবং গেমিং পারফরমেন্সের দিক থেকে যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনে বিশেষ ইন বিল্ট কুলিং ফ্যান যোগ করা হয়েছে। যেসব গ্রাহকরা হাই রেজোলিউশন ডিসপ্লে, স্মুথ রিফ্রেশ রেট এবং শক্তিশালী ব্যাটারি বাকপা পছন্দ করেন এই ফোনগুলি মূলত তাদের জন্যই তৈরি করা হয়েছে। এই পোস্টে Oppo K13 Turbo 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

ভারতে Oppo K13 Turbo ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 27,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ সহ টপ মডেল 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3,000 টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 9 মাসের নো কস্ট EMI অফার দেওয়া হচ্ছে। আজ থেকেই ফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 15 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। Oppo K13 Turbo ফোনটি Knight White, First Purple এবং Midnight Marvier কালার অপশনে বাজারে আনা হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 162.78 × 77.22 × 8.31 mm এবং ওজন 207 গ্রাম।

Oppo K13 Turbo ফোনে 2800×1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির LTPS Flexible AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 454PPI পিক্সেল ডেনসিটি, 10-বিট কালার ডেপ্থ এবং 1600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট রয়েছে।

প্রসেসিঙের জন্য Oppo K13 Turbo ফোনটিতে 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 8450 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি 8GB RAM সহ 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে বিল্ট ইন কুলিং ফ্যান টেকনোলজি রয়েছে, যার ফলে দীর্ঘ সময় পর্যন্ত গেমিং বা হেভি টাস্কিং করলেও ফোনটি গরম হবে না।

Oppo K13 Turbo ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত, 1/2.88 ইঞ্চি মাপের, OIS ফিচার সহ 50MP প্রাইমারি OV50D40 সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Oppo K13 Turbo ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W সুপার ফ্ল্যাশ চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে বাইপাস পাওয়ার সাপ্লাই টেকনোলজি রয়েছে, যার ফলে চার্জিঙের সময় ফোন ব্যাবহার করলে ব্যাটারির বদলে ফোনটি সরাসরি পাওয়ার সোর্স থেকে পাওয়ার নিয়ে থাকে। এই ফোনে ডুয়েল স্পিকার, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং মাল্টি ফাংশনাল NFC ফিচার দেওয়া হয়েছে। ফোনটির সুরক্ষার জন্য এতে IPX6/8/9 ওয়াটারপ্রুফ টেকনোলজি, অলরাউন্ড আর্মার অ্যান্ড ড্রপ-প্রুফ টেকনোলজি এবং ফ্ল্যাগশিপ লেভেল গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে। এই ফোনটি Android 15 বেসড ColorOS 15 সহ পেশ করা হয়েছে এবং এতে 2 বছর OS আপডেট ও 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে বেশ কিছু AI ফিচার দেওয়া হয়েছে।

মিড রেঞ্জ সেগমেন্টে Oppo K13 Turbo ফোনটিকে Redmi Note 14 Pro+, iQOO Z10 এবং Realme GT 6T ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। K13 Turbo ফোনটি মূলত গেমিং পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এবং হাই কোয়ালিটি ডিসপ্লে প্রেমী ইউজারদের জন্য পেশ করা হয়েছে। এছাড়াও এই ফোনে ভারতের প্রথম বিল্ট ইন কুলিং ফ্যান রয়েছে।

বড় ব্যাটারি, গেমিঙের জন্য থার্মাল ম্যানেজমেন্ট ও স্মুথ ডিসপ্লে পছন্দ হলে Oppo K13 Turbo ফোনটি একটি সেরা অপশন। তবে ভালো ক্যামেরা প্রয়োজন হলে অন্য কোনো ফোন দেখা উচিৎ। কারণ এই ফোনে টেলিফটো লেন্স এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেউ। অন্যদিকে এই সিরিজেরই Oppo K13 Turbo Pro ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং আরও বেশি RAM রয়েছে, যা একটি সুন্দর অপশন।

The post 8GB RAM, 6.8 ইঞ্চির স্ক্রিন সহ ভারতে লঞ্চ হল গেমিং ফোন Oppo K13 Turbo, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
7000mAh ব্যাটারি, 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে, 16GB RAM সহ লঞ্চ হল Oppo K13 Turbo স্মার্টফোন, জেনে নিন চীনে দাম https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 21 Jul 2025 14:44:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66174 চীনে লঞ্চ হল Oppo K13 Turbo

The post 7000mAh ব্যাটারি, 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে, 16GB RAM সহ লঞ্চ হল Oppo K13 Turbo স্মার্টফোন, জেনে নিন চীনে দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo তাদের হোম মার্কেট চীনে দুটি নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির Oppo K13 Turbo সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro নামে এই ফোনদুটি পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের K13 Turbo ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। এই ফোনে 6.8 ইঞ্চির LTPS OLED ফ্ল্যাট ডিসপ্লে, Dimensity 8450 চিপষেট, RGB লাইটিং সহ 18,000 rpm ইন বিল্ট ফ্যান এবং 16GB RAM এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। Oppo K13 Turbo Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

OPPO K13 Turbo ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

OPPO K13 Turbo ফোনে 1.5K (2800 x 1280 পিক্সেল) রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির LTPS OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এছাড়াও এই ডিসপ্লেতে OPPO Crystal Shield Glass যোগ করা হয়েছে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য OPPO K13 Turbo ফোনে MediaTek Dimensity 8450 চিপষেট রয়েছে। এতে UFS 3.1 স্টোরেজ টেকনোলোজি দেওয়া হয়েছে। ফোনটিতে RGB লাইটিং সহ 18,000 rpm ইন-বিল্ট ফ্যান, 7,000mm² VC লিকুইড কুলিং প্লেট এবং গ্রাফাইট জেল কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

ক্যামেরা

OPPO K13 Turbo ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP OmniVision OV50D40 প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ওঁ ভিডিও কলের জন্য এই ফোনে 16MP Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO K13 Turbo ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। ফোনটি মাত্র 54 মিনিটে ফুল চার্জ হয়ে যায় এবং গেমিঙের জন্য বাইপাস চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য ফিচার

এই ফোনে প্লাস্টিক মিড ফ্রেম, গ্লাস ব্যাক, IPX9, IPX8, IPX6 রেটিং, X-axis লিনিয়ার মোটর, ডুয়েল স্পিকার, Bluetooth 5.4, NFC এবং IR ব্লাস্টার যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম

OPPO K13 Turbo ফোনটি Android 15 বেসড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Oppo K13 Turbo ফোনের দাম

  • চীনে Oppo K13 Turbo ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ কর হয়েছে। ফোনটির 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম ¥1799 (প্রয় 20,500 টাকা) রাখা হয়েছে।
  • 16GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনটির মিড মডেল ¥1999 (প্রায় 22,800 টাকা) দামে পেশ করা হয়েছে।
  • 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম রাখা হয়েছে ¥2299 (প্রায় 26,300 টাকা)।
  • Oppo K13 Turbo ফোনটি ব্ল্যাক, পার্পল এবং নাইট হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে।

The post 7000mAh ব্যাটারি, 6.8 ইঞ্চির OLED ডিসপ্লে, 16GB RAM সহ লঞ্চ হল Oppo K13 Turbo স্মার্টফোন, জেনে নিন চীনে দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই কনফার্ম হল Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের কালার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-and-oppo-k13-turbo-pro-design-colours-key-specs-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-and-oppo-k13-turbo-pro-design-colours-key-specs-confirmed-know-details-in-bengali/#respond Thu, 17 Jul 2025 05:34:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66055 প্রকাশ্যে এল Oppo K13 Turbo সিরিজের ডিটেইলস

The post লঞ্চের আগেই কনফার্ম হল Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের কালার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo ইতিমধ্যেই তাদের K13 Turbo সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। এই সিরিজের অধীনে আগামী 21 জুলাই চীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। লঞ্চের এখনও কিছু দিন বাকি থাকলেও, ব্র্যান্ডের পক্ষ থেকে Oppo Shop এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে এই দুটি মডেল প্রি-অর্ডারের জন্য লিস্টেড করা হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনগুলির ডিজাইন, কালার অপশন এবং স্টোরেজ ভেরিয়েন্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

Oppo K13 Turbo ও K13 Turbo Pro ফোনের ডিজাইন ও কালার

লিস্টিং অনুযায়ী, Oppo K13 Turbo ফোনটি ব্ল্যাক, হোয়াইট ও পার্পল কালার অপশনে পেশ করা হবে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটি সিলভার, ব্ল্যাক ও পার্পল কালারে সেল করা হবে। ডিজাইনের দিক থেকে ফোনদুটির লুক অনেকটা একই রকম হবে। উভয় ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ক্যামেরা কাটআউটে RGB লাইটও দেওয়া হতে পারে। ক্যামেরা মডিউলের পাশেই আলাদাভাবে LED ফ্ল্যাশ থাকবে। এই ক্যামেরা সেটআপের সোজাসুজি নিচের দিকে কোম্পানির লোগো দেওয়া হবে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন দেখা গেছে। ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিজাইন থাকছে।

Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro ফোনের প্রসেসর ও ভেরিয়েন্ট

কোম্পানি জানিয়ে দিয়েছে Oppo K13 Turbo ফোনে MediaTek Dimensity 8450 চিপসেট থাকবে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর যোগ করা হবে। এই দুটি স্মার্টফোন 12GB + 256GB, 16GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এছাড়া সিরিজের Pro মডেলের একটি আলাদা 16GB + 512GB মডেলও পেশ করা হবে বলে জানা গেছে।

কুলিং কিট

Oppo তাদের Oppo K13 Turbo সিরিজের জন্য একটি বিশেষ Super Cooling Combo Kit তৈরি করেছে। এতে Micro-pump liquid cooling magnetic case, যা একটি লিকুইড লুপের মাধ্যমে প্যাসিভ পদ্ধতিতে হীট ম্যানেজ করতে সক্ষম। এবং 27W IceWing magnetic air-cooled fan থাকবে, যা ম্যাগনেটিক অ্যাটাচমেন্টের মাধ্যমে ফোনে ঠাণ্ডা হাওয়া ব্লো করে। এই লিকুইড ও এয়ার কুলিং টেকনোলজির দৌলতে হেভি গেমিং ও হাই পারফরমেন্স ব্যাবহারের সময়ও ফোনটি ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।

Oppo K13 Turbo সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে

Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনে 6.8-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

ক্যামেরা

রিপোর্ট অনুযায়ী, Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP + 2MP ক্যামেরা সেন্সর থাকতে পারে।

ব্যাটারি

এই দুটি আপকামিং ফোনেই 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

The post লঞ্চের আগেই কনফার্ম হল Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের কালার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-and-oppo-k13-turbo-pro-design-colours-key-specs-confirmed-know-details-in-bengali/feed/ 0
21 জুলাই লঞ্চ হতে চলেছে Oppo K13 Turbo সিরিজ, জেনে নিন কেমন হবে ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-china-launch-date-21-july-confirmed-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-china-launch-date-21-july-confirmed-know-more-in-bengali/#respond Fri, 11 Jul 2025 09:24:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65900 21 জুলাই চীনে লঞ্চ হবে Oppo K13 Turbo সিরিজ

The post 21 জুলাই লঞ্চ হতে চলেছে Oppo K13 Turbo সিরিজ, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসে চীনের বাজারে ওপ্পো তাদের নতুন K13 Turbo সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। যেসব ইউজাররা হেভি গেমিং এবং হাই পারফরমেন্সের জন্য ফোন কিনতে চাইছেন, এই সিরিজ বিশেষ করে তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে নতুন টিজারের মাধ্যমে অফিসিয়ালি এই সিরিজের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K13 Turbo সিরিজের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

Oppo K13 Turbo সিরিজের লঞ্চ ডিটেইলস (চীন)

  • নতুন টিজারের মাধ্যমে জানানো হয়েছে আগামী 21 জুলাই চীনের লোকাল সময় অনুযায়ী দুপুর 2:30 টা লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে, এই ইভেন্টের মঞ্চ থেকে ওপ্পো অফিসিয়ালি তাদের K13 Turbo সিরিজ লঞ্চ করবে।
  • এই সিরিজে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটি লঞ্চ করা হবে।

  • কোম্পানির পক্ষ থেকে জারি করা টিজারের মাধ্যমে Oppo K13 Turbo সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটি অ্যাক্টিভ কুলিং ফ্যান সহ দেখা গেছে। এটি প্রাইমারি ক্যামেরার নিচে দেওয়া হয়েছে।
  • এই ফ্যানে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট সুবিধা থাকবে, ফলে আরও ভালো পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে RGB লাইটিঙের মতো ইউনিক ফিচারও থাকবে।

Oppo K13 Turbo সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনে 6.8 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPS প্যানেল দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 2800 x 1280 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: সম্প্রতি Geekbench সাইটে Oppo K13 Turbo Pro ফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং 16GB RAM ভেরিয়েন্টে দেখা গিয়েছিল। তবে ভ্যানিলা Oppo K13 Turbo মডেলে MediaTek Dimensity 8450 প্রসেসর থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: উভয় ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • অন্যান্য ফিচার: ফোনটিতে প্ল্যাস্টিক ফ্রেম, শর্ট ফোকাস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং RGB লাইটিঙের মতো ফিচার থাকবে। একইসঙ্গে Oppo K13 Turbo সিরিজে IPX8 সার্টিফিকেশন দেওয়া হবে।
  • কালার অপশন: Oppo K13 Turbo ফোনটি Black Warrior, First Purple এবং Knight White কালার অপশনে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটি Black Warrior, First Purple ও Knight Silver এর মতো কালার অপশনে পেশ করা হতে পারে।

The post 21 জুলাই লঞ্চ হতে চলেছে Oppo K13 Turbo সিরিজ, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-k13-turbo-china-launch-date-21-july-confirmed-know-more-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও কালার https://www.91mobiles.com/bengali/oppos-k13-turbo-and-turbo-pro-key-specifications-color-options-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppos-k13-turbo-and-turbo-pro-key-specifications-color-options-leaked-know-details-in-bengali/#respond Thu, 26 Jun 2025 11:40:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65296 লিক হল Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনের ডিটেইলস

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও কালার first appeared on 91Mobiles Bengali.

]]>
আবারও Oppo তাদের K-সিরিজের জন্য সমালোচনায় রয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জুলাই মাসে Oppo K13 Turbo সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটি লঞ্চ করা হতে পারে। এবার লঞ্চের আগেই টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনটিতে 6.8 ইঞ্চির LTPS ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটিতে একইরকম ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP প্রাইমারি এবং 2MP অন্যান্য লেন্স সহ ডুয়েল ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

প্রসেসর

Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনদুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এর প্রসেসর এবং কুলিং মেকানিজামের ক্ষেত্রে দেখা যাবে। একদিকে Oppo K13 Turbo ফোনটিতে MediaTek Dimensity 8450 চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটিতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এটি একটি সাব-ফ্ল্যাগশিপ লেবল SoC হবে। একইসঙ্গে Turbo Pro ফোনটিতে অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকতে পারে। এই প্রসেসরের সাহায্যে হেভি গেমিং এবং মাল্টি টাস্কিঙের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী এই ফ্যানটি সরাসরি ক্যামেরা মডিউলের ভিতরে ইন্ট্রিগ্রেট করা হতে পারে।

ডিজাইন এবং কালার

আপকামিং ফোনদুটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হবে। Oppo K13 Turbo ফোনটি Knight White, Black Warrior এবং First Purple এর মতো কালার অপশনে পেশ করা হতে পারে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটি Knight Silver, Black Warrior এবং First Purple এর মতো কালার অপশনে সেল করা হতে পারে।

জানিয়ে রাখি বেশ কয়েক সপ্তাহ আগেই Oppo K13 Turbo ফোনটি Purple কালার ভেরিয়েন্টের একটি লাইভ ইমেজ সহ ডিজাইন অনলাইনে দেখা গিয়েছিল। লিক ইমেজের মাধ্যমে ফোনের ব্যাক প্যানেলে RGB লাইট সহ একটি মিনি ফ্যান ছিল। এই ডিজাইন এটিকে শুধুমাত্র “Turbo” ব্র্যান্ডের সহায়ক করে তুলেছে তাই নয়, বরং ফোনটির থার্মাল পারফ্রমেন্সেও এর প্রভাব দেখা যাবে।

অন্যান্য ফিচার

Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনদুটিতে কিছুটা বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি। একইসঙ্গে Turbo Pro মডেলে প্রিমিয়াম ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এতে RGB লাইটিং, IPX8 ওয়াটার রেজিস্টেন্স ফিচার, প্লাস্টিক মিড-ফ্রেম, শর্ট ফোকাশ অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। (সোর্স)

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo K13 Turbo এবং Turbo Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ও কালার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppos-k13-turbo-and-turbo-pro-key-specifications-color-options-leaked-know-details-in-bengali/feed/ 0