OPPO Pad Air - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 16 Jul 2022 08:05:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Oppo Reno8 সিরিজের সাথেই ভারতে লঞ্চ হতে চলেছে Oppo Pad Air ট্যাবলেট, জেনে নিন সম্ভাব‍্য দাম https://www.91mobiles.com/bengali/oppo-ipad-air-tablet-to-launch-in-india-alongside-oppo-reno-8-series/ https://www.91mobiles.com/bengali/oppo-ipad-air-tablet-to-launch-in-india-alongside-oppo-reno-8-series/#respond Thu, 14 Jul 2022 07:58:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28529 OPPO Pad Air-এর লিক রিপোর্ট

The post Oppo Reno8 সিরিজের সাথেই ভারতে লঞ্চ হতে চলেছে Oppo Pad Air ট্যাবলেট, জেনে নিন সম্ভাব‍্য দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO ভারতে শীঘ্রই নিজের শক্তিশালী Oppo Reno8 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Oppo এই সিরিজে দুটি স্মার্টফোন, যথা–Reno 8 এবং Reno 8 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। চলতি দিনে কোম্পানি স্মার্টফোনের লঞ্চের সাথে আরও কিছু ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে। Oppo আগেই নিশ্চিত করেছে, যে কোম্পানি Reno 8 সিরিজের সাথে ভারতে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন যুক্ত OPPO Enco X2 TWS ইয়ারবাডস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এখন কোম্পানি নিশ্চিত করেছে, যে আগামী 18 জুলাই কোম্পানি আরও একটি প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। Oppo-এর এই প্রোডাক্টটি হলো OPPO Pad Air ট্যাবলেট। এটি Oppo-এর Oppo Pad-এর পরে ভারতে লঞ্চ হওয়া দ্বিতীয় ট‍্যাবলেট। এই আর্টিকেলে এই ট্যাবলেটের সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।

Oppo Pad Air-এর স্পেসিফিকেশন এবং ফিচার

Oppo Pad Air ট্যাবলেটে 10.36-ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া যেতে পারে এবং এই ডিসপ্লেটির রেজ্যুলেশন 2000 × 1200 পিক্সেল হতে পারে। এরসাথে ডিসপ্লেটির রিফ্রেশরেট 60Hz হতে পারে এবং স্কিন-টু-বডি রেশিও 83.5 শতাংশ 71% NTSC কালার গোমেট এবং 360nits ব্রাইটনেস হতে পারে। Oppo-এর এই ট্যাবলেটে Snapdragon 680 SoC, 6GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া যেতে পারে।

Oppo Pad Air ট্যাবলেটটি 7,100mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এর সাথে এই ট‍্যাবে 8MP-এর রেয়ার ক্যামেরা এবং 5MP-এর সেলফি ক্যামেরা দেওয়া যেতে আ। Oppo-এর ট্যাবলেটটি ফেস অ্যানালক ফিচার সাপোর্ট করতে পারে।

Oppo-এর ট্যাবলেটের ওজন 440 গ্রাম এবং 6.94mm মোটা হতে পারে। অন্যান্য ফিচারের কথা বলা হলে এই ট্যাবে Wi-Fi 5, Bluetooth V5.1, Type-C পোর্ট, ColorOS এবং কোয়াড স্পিকার সেটআপ দেওয়া যেতে পারে।

Oppo Pad Air-এর দাম

Oppo Pad Air ট্যাবলেটের দামের কথা বলা হলে এটির বেস ভেরিয়েন্টটিকে 4GB RAM এবং 64GB স্টোরেজের সাথে 1299 CNY (প্রায় 15,100 টাকা) এবং দ্বিতীয় ভেরিয়েন্টটিকে 6GB RAM + 128GB স্টোরেজের সাথে CNY 1699 (প্রায় 19,800 টাকা) দামে পেশ করা যেতে পারে। Oppo-এর এই ট্যাবলেটটিকে সিলভার এবং গ্রে কালার অপশনে পেশ করা যেতে পারে। এই ট্যাবলেটটিকে ফ্লিপকার্ট এবং Oppo স্টোরে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Oppo Reno8 সিরিজের সাথেই ভারতে লঞ্চ হতে চলেছে Oppo Pad Air ট্যাবলেট, জেনে নিন সম্ভাব‍্য দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-ipad-air-tablet-to-launch-in-india-alongside-oppo-reno-8-series/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO Reno 8 এবং OPPO Pad Air, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/oppo-reno-8-and-oppo-pad-air-to-launch-in-india-by-june/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-8-and-oppo-pad-air-to-launch-in-india-by-june/#respond Sat, 28 May 2022 01:23:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26455 জুনের শেষে বা জুলাইয়ে লঞ্চ হতে পারে OPPO Reno 8 সিরিজ।

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO Reno 8 এবং OPPO Pad Air, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO কিছু দিন আগেই চীনে OPPO Reno 8 সিরিজ লঞ্চ করেছে। জানা যাচ্ছে যে এই সিরিজটি ভারতেও শীঘ্রই লঞ্চ হতে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল Reno মডেলের সাথে কোম্পানি তাদের OPPO Pad Air ও পেশ করতে পারে। এই বিষয়ে, ভারতের জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার 91Mobiles কে জানিয়েছেন যে কোম্পানি ভারতে Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro মডেলের সাথে তাদের ট্যাবলেটও ভারতে টেস্ট করছে আর এটিও ফোনের সাথেও পেশ করা হতে পারে। তবে এটা ঠিক যে কোম্পানির Reno সিরিজটি বিশেষ বিশেষ ফিচারের সাথে তৈরি করা হয়েছে। সম্প্রতি, Reno 8 লাইনআপেও এমনই কিছু দেখা গেছে। এই ফোনটি 80W চার্জিং, 50 MP ক্যামেরা এবং 120Hz ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে, Oppo Pad Air সম্পর্কে কথা বললে, এতে একটি 10.36-ইঞ্চি 2K রেজলিউশন স্ক্রীন দেওয়া হয়েছিল এবং কোম্পানি এটি Snapdragon 680 চিপসেটে পেশ করেছে।

কবে লঞ্চ হবে Oppo Reno 8 সিরিজ এবং Oppo Pad Air?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, Oppo-এর এই সমস্ত ডিভাইসগুলি আগামী মাসের জুনের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি ভারতে শুধুমাত্র তাদের Oppo Reno 8 এবং Reno 8 Pro মডেলের টেস্ট করছে, বর্তমানে Reno 8 Pro Plus মডেলটি লঞ্চ করা হবে না। তবে আপনারা এটা জেনে অবাক হবেন যে Reno 8 Pro Plus নামে যে মডেলটি চীনে লঞ্চ করা হয়েছে সেটা ভারতে Reno 8 Pro হিসাবে আসবে আর চীনে Reno 8 Pro নামে লঞ্চ হওয়া মডেলটি ভারতে Reno 8 নামে পেশ করা হবে।

কেমন হবে Oppo Pad Air এর স্পেসিফিকেশন

Oppo Pad Air-এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ট্যাবলেটটি সম্প্রতি চীনে লঞ্চ করা হয়েছে, আর সেই একই স্পেসিফিকেশনের সাথে এটি ভারতেও আসবে। কোম্পানি এটি Oppo পেন্সিল এবং স্মার্ট ম্যাগনেটিক কিপ্যাডের সাথে পেশ করেছে। তবে তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে কোম্পানিটি শুধুমাত্র ট্যাবলেট লঞ্চ করতে চলেছে , পেন্সিল এবং ম্যাগনেটিক কিবোর্ড কয়েকদিন পর পাওয়া যাবে।

স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, OPPO Pad Air এ আপনারা 2000×1200 পিক্সেল রেজলিউশন সহ একটি 10.36 ইঞ্চি 2K স্ক্রিন দেখতে পাবেন যা 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ট্যাবলেটটি Qualcomm Snapdragon 680 চিপসেটে চলে এবং Adreno 610 GPU দেখা যাবে। কোম্পানি এটি 4GB এবং 6GB RAM এর সাথে পেশ করেছে, যেখানে 64 GB এবং 128 GB স্টোরেজ অপশন রয়েছে। এখানে 512 জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট রয়েছে।

ফটোগ্রাফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে একটি 8 MP রেয়ার ক্যামেরা এবং একটি 8 MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনে একটি 7,100mAh ব্যাটারি থাকবে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ট্যাবলেটে মিউজিকের জন্য Dolby Atmos এর সাপোর্টও থাকবে।

OPPO Reno 8 সিরিজের স্পেসিফিকেশন

চীনা ভেরিয়েন্ট OPPO Reno 8 Pro ভারতে OPPO Reno 8 হিসাবে পেশ করা হবে, যেখানে OPPO Reno 8 Pro+ মডেলটি OPPO Reno 8 Pro হিসাবে পাওয়া যাবে। এই ফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, OPPO Reno 8 সিরিজে আপনি 12 GB RAM মেমরির সাথে 256 GB স্টোরেজ দেখতে পাবেন। এই ফোনে 50 MP এর একটি ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 4,500 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। ফোনটিতে 80W ফাস্ট চার্জিং থাকবে এবং 32MP সেলফি ক্যামেরা থাকবে।

OPPO Reno 8-এ একটি 6.62-ইঞ্চি ফুল HD+ স্ক্রিন রয়েছে এবং এই ফোনে কোম্পানি একটি AMOLED প্যানেল ব্যবহার করেছে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। এই ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 1 প্রসেসরে কাজ করে। OPPO Reno 8 Pro-তে একটি 6.7-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এটিতেও, কোম্পানি একটি AMOLED প্যানেল ব্যবহার করেছে এবং 120Hz এর স্ক্রিন রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। এই ফোনটি MediaTek Dimensity 8100-Max প্রসেসরে কাজ করে, যা Oneplus 10R স্মার্টফোনেও ছিল।

The post শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO Reno 8 এবং OPPO Pad Air, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-8-and-oppo-pad-air-to-launch-in-india-by-june/feed/ 0
7100mAh ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Oppo Pad Air ট্যাবলেট, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-pad-air-tablet-launched-with-7100mah-battery-check-price-and-specs/ https://www.91mobiles.com/bengali/oppo-pad-air-tablet-launched-with-7100mah-battery-check-price-and-specs/#respond Tue, 24 May 2022 02:48:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26344 চীনে লঞ্চ হল Oppo-এর দ্বিতীয় ট্যাবলেট Oppo Pad Air।

The post 7100mAh ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Oppo Pad Air ট্যাবলেট, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo চীনে Oppo Reno 8 সিরিজের পাশাপাশি একটি নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করেছে। এটি Oppo-এর দ্বিতীয় ট্যাবলেট যা Oppo Pad Air নামে চালু করা হয়েছে। Oppo-এর লেটেস্ট এই ট্যাবলেটটি সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হয়েছে। Oppo ফেব্রুয়ারিতে ট্যাবলেট সেগমেন্টে প্রবেশ করেছিল। Oppo এর লেটেস্ট ট্যাবলেট Pad Air এর দামের কথা বললে, এটি Oppo Pad এর তুলনায় অর্ধেক দামে চালু করা হয়েছে।

Oppo Pad Air কোম্পানি Qualcomm এর Snapdragon 6 সিরিজের প্রসেসরের সাথে পেশ করেছে, যেখানে একটি 2K ডিসপ্লে রয়েছে। Oppo-এর এই ট্যাবলেটটি হাই রিফ্রেশ রেট স্ক্রিন এবং বড় ডিসপ্লে সহ আনা হয়েছে। এই পোস্টে আপনাদের Oppo Pad Air ট্যাবলেটের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Oppo Pad Air এর দাম

Oppo Pad Air ট্যাবলেটটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB RAM + 64GB স্টোরেজ সহ এই ট্যাবলেটটির বেস ভেরিয়েন্টের দাম CNY 1299, এই ট্যাবলেটটির 6GB RAM + 128GB স্টোরেজ সহ দ্বিতীয় ভেরিয়েন্টটির দাম CNY 1699। Oppo-এর এই ট্যাবলেটটি সিলভার এবং গ্রে কালার অপশনে লঞ্চ করা হয়েছে। চীনে এই ট্যাবলেটের প্রি-বুকিং শুরু হয়ে গেছে।

Oppo Pad Air এর স্পেসিফিকেশন

Oppo Pad Air ট্যাবলেটটি একটি 10.36-ইঞ্চি 2K ডিসপ্লে সহ পেশ করা হয়েছে, যার রেজলিউশন 2000×1200 পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হল 60Hz, স্ক্রীন টু বডি রেশিও 83.5 শতাংশ এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস 360 নিটস। Oppo-এর এই ট্যাবলেটে Snapdragon 680 SoC প্রসেসর এবং Adreno 610 GPU দেওয়া হয়েছে।

Oppo Pad Air Tab এ একটি 7100mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরা সেগমেন্ট এর কথা বললে,এই ট্যাবে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বর্তমানে Oppo-এর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। তবে এই ট্যাব ফেস সিকিউরিটি সাপোর্ট করে।

Oppo Pad Air ট্যাবলেটটিতে একটি টেক্সচার প্যাটার্ন দেওয়া হয়েছে, যেখানে মেটাল বডিতে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটটির ওজন 440 গ্রাম এবং ট্যাবলেটটি 6.94 mm পুরু। বেসিক কানেক্টিভিটির কথা বললে,এই ট্যাবলেটে Wi-Fi 5, Bluetooth V5.1, Type-C পোর্ট দেওয়া হয়েছে। এর সাথে, এই ট্যাবলেটটি Android 12 ভিত্তিক ColorOS-এ চলে। এই ট্যাবে কোয়াড স্পিকার সেটআপ এবং Dolby Atmos সাপোর্ট করা হয়েছে। Oppo-এর এই ট্যাবলেটটি ম্যাগনেটিক কীবোর্ড এবং Oppo Pencil স্টাইলাসও সাপোর্ট করে।

The post 7100mAh ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Oppo Pad Air ট্যাবলেট, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-pad-air-tablet-launched-with-7100mah-battery-check-price-and-specs/feed/ 0
Snapdragon 680 প্রসেসর সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo Pad Air ট‍্যাবলেট, শুরু হয়ে গেছে প্রি-বুকিং https://www.91mobiles.com/bengali/oppo-pad-air-tablet-with-snapdragon-680-processor-will-launch-soon/ https://www.91mobiles.com/bengali/oppo-pad-air-tablet-with-snapdragon-680-processor-will-launch-soon/#respond Sun, 15 May 2022 02:15:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26071 OPPO Pad Air-এর লিক রিপোর্ট

The post Snapdragon 680 প্রসেসর সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo Pad Air ট‍্যাবলেট, শুরু হয়ে গেছে প্রি-বুকিং first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo কয়েক মাস আগেই Oppo প্যাড লঞ্চ করে অ্যান্ড্রয়েড ট্যাবলেট সেগমেন্টে প্রবেশ করেছে। oppo প‍্যাডটি কোম্পানির ফ্ল্যাগশিপ ট্যাবলেট, এই প‍্যাডটি বাজারে সরাসরি Samsung Galaxy Tab S8, Xiaomi Pad 5 Pro, এবং Vivo Pad-এর সাথে প্রতিযোগিতা চলছে। এখন কোম্পানি আর‌ও একটি ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী, Oppo-এর আপকামিং ট্যাবলেটটিকে Oppo Pad Air নামে পেশ করা যেতে পারে। ওপ্পোর এই ট্যাবলেটটি oppo Reno8 সিরিজের লঞ্চের সাথেই পেশ করা যেতে পারে।

শুরু হয়ে গেছে Oppo Pad Air-এর প্রি-বুকিং

Oppo Pad Air ট্যাবলেটের নাম থেকে বোঝা যাচ্ছে, যে চাইনিজ স্মার্টফোন কোম্পানিটি অ্যাপলের নামকরণ স্কিম অনুসরণ করছে। Oppo-এর আসন্ন ট্যাবলেটের নাম থেকে বোঝা যাচ্ছে যে এটিকে সস্তা‌ দামে লঞ্চ করা যেতে পারে। Oppo তার হোম মার্কেট চীনে তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রি-অর্ডার শুরু করে দিয়েছে। Oppo-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, যে আসন্ন ট্যাবলেটটি Oppo পেন্সিল সমর্থন করতে পারে। এর সাথে, প্রো ইমেজ থেকে জানা গেছে, যে এটিতে কীবোর্ড ফোলিও কেস দেওয়া যেতে পারে। এমতাবস্থায় অনুমান করা হচ্ছে, যে কোম্পানি ট্যাবলেটের সাথে একটি কীবোর্ড কেসও পেশ করতে পারে।

Oppo এর ট্যাবলেটের আগে, জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Oppo Pad Air এর স্পেসিফিকেশন শেয়ার করেছেন। এই আর্টিকেলের মাধ্যমে Oppo Pad Air এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হবে।

Oppo Pad Air স্পেসিফিকেশন এবং ফিচার্স

Oppo-এর আসন্ন ট্যাবলেটে 10.36-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ডিসপ্লের রেজলিউশন 2000×1200 পিক্সেল এবং রিফ্রেশরেট 60Hz। Oppo এর আসন্ন ট্যাবলেট সম্পর্কে বলা হচ্ছে যে এটিকে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর সহ পেশ করা যেতে পারে। এর সাথে গ্রাফিক্সের জন্য Adreno 610 GPU দেওয়া যেতে পারে।

আসন্ন Oppo Pad Air ট্যাবলেটটি একটি 7,100mAh ব্যাটারি এবং 18W দ্রুত চার্জিং সাপোর্ট করতে পারে। এই ট্যাবলেটে কোয়াড স্টিরিও স্পিকার সেটআপ দেওয়া যেতে পারে। এই ট্যাবলেটে ডলবি অ্যাটমস অডিও দেওয়া যেতে পারে। Oppo-এর এই ট্যাবলেটে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী, Oppo-এর এই ট্যাবলেটটিকে RMB 1,000 (প্রায় 11,500 টাকা) দামে পেশ করা যেতে পারে।

The post Snapdragon 680 প্রসেসর সহ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Oppo Pad Air ট‍্যাবলেট, শুরু হয়ে গেছে প্রি-বুকিং first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-pad-air-tablet-with-snapdragon-680-processor-will-launch-soon/feed/ 0