OPPO Pad SE - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 03 Jul 2025 14:10:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 11 ইঞ্চির ডিসপ্লে এবং 9340mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OPPO Pad SE ট্যাবলেট, দাম 15 হাজার টাকার চেয়েও কম https://www.91mobiles.com/bengali/oppo-pad-se-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-pad-se-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 04 Jul 2025 03:32:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65580 ভারতে লঞ্চ হল OPPO Pad SE

The post 11 ইঞ্চির ডিসপ্লে এবং 9340mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OPPO Pad SE ট্যাবলেট, দাম 15 হাজার টাকার চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো ভারতের বাজারে তাদের OPPO Reno 14 এবং OPPO Reno 14 Pro ফোনগুলি পেশ করেছে। ওপ্পোর পক্ষ থেকে এই ফোনগুলির সঙ্গে একটি নতুন OPPO Pad SE ট্যাবলেটও লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক স্টাইলিশ লুক, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং অ্যাডভান্স ফিচার সহ OPPO Pad SE ট্যাবলেটের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO Pad SE এর দাম

  • 4GB RAM + 128GB Storage (Wi-Fi) – 13,999 টাকা
  • 6GB RAM + 128GB Storage (LTE) – 15,999 টাকা
  • 8GB RAM + 128GB Storage (LTE) – 16,999 টাকা

ভারতের বাজারে OPPO Pad SE ট্যাবলেটটি ওয়াইফাই এবং এলটিই দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। ওয়াইফাই মডেলের 4GB RAM সহ 128GB স্টোরেজ অপশনের দাম 13,999 টাকা এবং এলটিই অর্থাৎ সিম সাপোর্টেড মডেলের 6GB RAM ভেরিয়েন্টের দাম 15,999 টাকা ও 8GB RAM ভেরিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হয়েছে।

ভারতীয় বাজারে 12 জুলাই থেকে OPPO Pad SE ট্যাবলেটটি Starlight Silver এবং Twilight Blue এর মতো কালার অপশনে সেল শুরু হবে। সেল শুরু হিসাবে কোম্পানির পক্ষ থেকে ট্যাবটিতে 1,000 টাকা ছাড় দেওয়া হবে। ওপ্পো ট্যাবলেটটি শপিং সাইট ফ্লিপকার্ট সহ রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

OPPO Pad SE এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

OPPO Pad SE ট্যাবটিতে 1920×1200 পিক্সেল রেজোলিউশন এবং 16:10 অ্যাস্পেক্ট রেশিও সাপোর্টেড 11 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। স্মুথ স্ক্রলিঙ্গের জন্য 90Hz রিফ্রেশ রেট রয়েছে। ইনডোর এবং আউটডোরে দারুণ ভিউইং এক্সপিরিয়েন্সের জন্য 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবে ‘Eye-Care Display’ ফিচার যোগ করা হয়েছে।

প্রসেসর

OPPO Pad SE ট্যাবটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি MediaTek এর Helio G100 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টা-কোর প্রসেসর CPU 2x Cortex-A76 এবং 6x Cortex-A55 কোর সহ 2.2GHz পিক ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য ট্যাবটিতে Mali-G57 MC2 GPU রয়েছে। এই ট্যাবলেটটি Android 15 এবং ColorOS 15.0.1 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এতে একটি সুন্দর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস পাওয়া যায়।

স্টোরেজ

ট্যাবলেটে মাল্টিটাস্কিং এবং পারফরমেন্স ভালো করার জন্য এটি 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে LPDDR4x RAM সাপোর্ট করে। ভারতের বাজারে ট্যাবটিতে 128GB এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এতে UFS 2.2 Storage ফিচার রয়েছে। এই কম্বিনেশন দৈনন্দিন কাজ এবং মাল্টিটাস্কিঙের জন্য যথেষ্ট।

ক্যামেরা

OPPO Pad SE ট্যাবলেটটির উভয় প্যানেলে 5MP ক্যামেরা দেওয়া হয়েছে। এই ট্যাবের রেয়ার ক্যামেরার সাহায্যে 1080p ভিডিও রেকর্ডিং 30fps তে সাপোর্ট করে। এটি ডকিউমেন্টারি স্ক্যানিং এবং নরমাল ফটোগ্রাফির জন্য উপযোগী। একইভাবে ফ্রন্ট ক্যামেরা সেটআপে 5MP লেন্সের সাহায্যে ভিডিও কল এবং অনলাইন কল করা যাবে।

ব্যাটারি

এই ট্যাবলেটটিতে 33W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 9340mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারিতে ক্রমাগত 11 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া ট্যাবটিতে একটি Advanced Smart Power Saving Mode রয়েছে, এর মাধ্যমে ট্যাবলেটটি একটানা 7 দিন পর্যন্ত ব্যাবহার না হলে অটোমেটিক পাওয়ার অফ হয়ে যাবে এবং 800 দিন পর্যন্ত ইনটেলিজেন্ট স্ট্যানবাই পাওয়া যাবে।

OPPO Pad SE এর ফিচার

  • এই ট্যাবলেটটিতে Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট সাপোর্ট করে।
  • দুর্দান্ত কানেক্টিভিটির জন্য ট্যাবটিতে 4G LTE এবং Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz) রয়েছে।
  • এই ট্যাবলেটের থিকনেস মাত্র 7.39mm, তবে সফট লাইট ভেরিয়েন্টের ওজন 527 গ্রাম।
  • চোখের সুরক্ষার জন্য স্ক্রিনে Low Blue Light এবং Flicker-Free সার্টিফিকেশন দেওয়া হয়েছে।

The post 11 ইঞ্চির ডিসপ্লে এবং 9340mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OPPO Pad SE ট্যাবলেট, দাম 15 হাজার টাকার চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-pad-se-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
জুলাই মাসের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে OPPO Pad SE ট্যাবলেট, প্রকাশ্যে এল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-pad-se-india-launch-timeline-leak-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-pad-se-india-launch-timeline-leak-know-details-in-bengali/#respond Thu, 26 Jun 2025 04:33:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65261 লিক হল OPPO Pad SE ট্যাবলেটের ডিটেইলস

The post জুলাই মাসের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে OPPO Pad SE ট্যাবলেট, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে ভারতে OPPO তাদের Reno 14 সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল। এই সিরিজের অধীনে OPPO Reno 14 এবং Reno 14 Pro স্মার্টফোন দুটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনগুলির সঙ্গে একটি OPPO Pad SE ট্যাবলেটও পেশ করা হতে পারে। টিপস্টার যোগেশ ব্রার মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জুলাই মাসের প্রথম সপ্তাহে OPPO Pad SE ট্যাবলেটটি ভারতে লঞ্চ করা হতে পারে। তাই আগামী সপ্তাহের মধ্যে OPPO Reno 14 সিরিজ ভারতে লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ এখনও পর্যন্ত এই সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি।

OPPO Pad SE এর সম্ভাব্য ইন্ডিয়া লঞ্চ ডিটেইলস

  • জুলাই মাসের প্রথম সপ্তাহে OPPO Pad SE ট্যাবলেটটি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত আপকামিং ট্যাবলেটটির অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু শীঘ্রই OPPO পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
  • টিপস্টারের বক্তব্য অনুযায়ী OPPO Pad SE ট্যাবলেটটি Reno 14 সিরিজের সঙ্গে লঞ্চ করা হতে পারে। তবে OPPO পক্ষ থেকে এখনও পর্যন্ত Reno 14 সিরিজের লঞ্চ ডেট জানানো হয়নি।
  • তাই খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে, কারণ Amazon Prime Day (12 থেকে 14 জুলাই) চলাকালীন OPPO Reno 14 সিরিজ সেল করা হবে বলে টিজ করা হয়েছিল।

OPPO Pad SE সম্পর্কে জানা গেছে…

টিপস্টার OPPO Pad SE ট্যাবলেটের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। এই স্পেসিফিকেশন চীনের মডেলের মতো লাগছে। তাই ভারতের OPPO Pad SE মডেলের হার্ডওয়্যারের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন করা হবে না বলে মনে করা হচ্ছে। নিচে আপকামিং ট্যাবলেটের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল:

  • ডিসপ্লে: OPPO Pad SE ট্যাবলেটে 11 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 500 নিটস পিক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ট্যাবলেটে MediaTek Helio G100 চিপসেট দেওয়া হয়েছে। এতে 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। এই ট্যাবলেটে গত বছর অগাস্ট মাসে লঞ্চ হওয়া একটি এন্ট্রি লেবল প্রসেসর যোগ করা হয়েছিল।
  • ব্যাটারি: OPPO Pad SE ট্যাবলেটটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,340mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ট্যাবলেটটিতে 5MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
  • সফটওয়্যার: OPPO Pad SE ট্যাবলেটটি আউট-অফ-দ্যা বক্স ColorOS এবং Android 15 সহ কাজ করে।
  • অন্যান্য ফিচার: এই ট্যাবলেটটিতে পার্সনালাইজ কিডস মোড, Google Gemini সাপোর্ট, মাল্টি স্ক্রিন কন্ট্যাক্ট , মাল্টি উইন্ডো ডিসপ্লে এবং ডিভাইসের মাধ্যমে সিমলেস ফাইল ট্রান্সফারের মতো ফিচার দেওয়া হয়েছে।

এই বাজেট OPPO Pad SE ট্যাবলেটির দাম CNY 899 (অর্থাৎ প্রায় 10,660 টাকা)। এই দাম ট্যাবলেটের 6GB RAM ও 128GB স্টোরেজ অপশন সহ ভ্যানিলা মডেলের। ভারতের বাজারেও প্রায় একই দামে ট্যাবলেটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই অফিসিয়ালি আপকামিং ট্যাবলেটির লঞ্চ ডিটেইলস জানানো হতে পারে।

The post জুলাই মাসের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে OPPO Pad SE ট্যাবলেট, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-pad-se-india-launch-timeline-leak-know-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO Pad SE, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-pad-se-key-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-pad-se-key-specifications-leaked-know-details-in-bengali/#respond Tue, 01 Apr 2025 11:37:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62706 লিক হল OPPO Pad SE ট্যাবের গুরুত্বপূর্ণ ডিটেইলস

The post শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO Pad SE, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
10 এপ্রিল চীনে OPPO তাদের Pad 4 Pro ট্যাবলেট লঞ্চের জন্য প্রস্তুত। কোম্পানির আরও একটি নতুন ট্যাবলেটের উপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এটি OPPO Pad SE ট্যাবলেট হতে পারে এবং একইসঙ্গে এটি WiFi এবং LTE ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে। সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে ডিভাইসটি দেখা গেছে। একইসঙ্গে ইম্পোর্ট-এক্সপোর্ট ডেটাবেসে এই দুটি ভেরিয়েন্ট লিস্টেড হয়েছে, এর মাধ্যমে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে LTE মডেলটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Pad SE ট্যাবের সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

OPPO Pad SE এর সম্ভাব্য ডিটেইলস

  • IMDA সার্টিফিকেশন সাইটে OPPO Pad SE ট্যাবলেটটি OPD2420 এবং OPD2419 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • OPD2420 মডেল নাম্বারে LTE ভেরিয়েন্ট হতে পারে, তবে OPD2419 মডেল নাম্বারে Wi-Fi-অনলি।
  • Geekbench লিস্টিঙের LTE মডেলের জন্য k6789v1_64 কোডনেম সহ মাদারবোর্ড দেখা গেছে। এতে 2.20GHz ক্লক স্পীডযুক্ত দুটি কোর এবং 2GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর রয়েছে। একইসঙ্গে Mali-G57 MC2 GPU রয়েছে।
  • চিপসেট ডিটেইলস অনুযায়ী এই ট্যাবলেটটি Helio G99 বা G99 Ultimate SoC সহ কাজ করবে।
  • ডেটাবেস অনুযায়ী OPPO Pad SE ট্যাবলেটটি 4GB RAM এবং Android 15 OS সহ লঞ্চ করা হবে।
  • Geekbench টেস্টে OPPO Pad SE LTE ট্যাবলেটটি সিঙ্গেল কোর টেস্টে 548 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 1,772 স্কোর পেয়েছে।
  • ইম্পোর্ট-এক্সপোর্ট ডেটাবেস অনুযায়ী LTE এবং WiFi দুটি ভেরিয়েন্টে 10.95 ইঞ্চির ডিসপ্লে, 4GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হবে।

এছাড়া এখনও পর্যন্ত OPPO Pad SE ট্যাবলেটটি সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি, তবে এই প্রথম কোম্পানি তাদের পোর্টফলিও তে ‘SE’ ব্র্যান্ডেড ট্যাবলেট লঞ্চ করতে চলেছে। পরবর্তী সময়ে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OPPO Pad SE ট্যাবলেটটির ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি। বর্তমানে ভারতে OPPO এর শুধুমাত্র Pad Air ট্যাবলেট সেল করা হয়। এটি 2022 সালে 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

The post শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO Pad SE, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-pad-se-key-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0