OPPO Reno 10 Pro Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 20 Jun 2023 07:18:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-to-launch-in-india-in-july-exclusive-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-to-launch-in-india-in-july-exclusive-details-in-bengali/#respond Tue, 20 Jun 2023 02:00:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41414 ভারতে আসছে OPPO Reno 10 সিরিজ

The post জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ।
  • ভারতে আপকামিং OPPO Reno 10 সিরিজে চাইনিজ ভেরিয়েন্টের চেয়ে আলাদা চিপসেট থাকবে।
  • সিরিজে Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ ফোনগুলি লঞ্চ করা হতে পারে।

মে মাসে চীনে OPPO Reno 10 Series লঞ্চ করা হয়েছে। এর পর থেকেই ভারতে এই সিরিজের লঞ্চের অপেক্ষা করা হচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে এক্সক্লুসিভ খবর পেয়েছি ভারতে জুলাই মাসে নতুন রেনো 10 সিরিজ পেশ করা হবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে তথ্য সামনে এসেছে তা হল ভারতে আসন্ন এই ওপ্পো ফোনে প্রসেসর এবং ক্যামেরার দিক থেকে চাইনিজ মডেলের থেকে আলাদা হবে।

ওপ্পো রেনো 10 সিরিজের ভারতে লঞ্চের টাইমলাইন

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ সিরিজে Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোন নিশ্চিত লঞ্চ ডেট সামনে আসেনি। তবে আশা করা হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে এই সিরিজ পেশ করা হতে পারে। এই মাসের মধ্যেই ভারতে ওপ্পো রেনো 10 সিরিজের লঞ্চ সম্পর্কে টিজ করা শুরু করা হবে বলে খবর পাওয়া গেছে।

চাইনিজ ভেরিয়েন্টের থেকে আলাদা হবে Reno 10 এর ভারতীয় ভেরিয়েন্ট

রিপোর্ট অনুযায়ী ভারতে OPPO Reno 10 ফোনটি চাইনিজ ভেরিয়েন্টের থেকে আলাদা প্রসেসর, ক্যামেরা এবং ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিলাই কিছু জানা যায়নি।

OPPO Reno 10 সিরিজের ডিটেইলস (লিক)

  • এই ফোনটি ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালারে পেশ করা হতে পারে।
  • ভারতে OPPO Reno 10 ফোনটি MediaTek Dimensity 7050 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে।
  • ফোনটি Snapdragon 778G SoC চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছিল।
  • এছাড়া Reno 10 Pro ফোনটি MediaTek Dimensity 8200 চিপসেট এবং Reno 10 Pro+ ফোনটি Snapdragon 8+ Gen 1 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। চীনের মার্কেটে এই ফোনদুটি এই একই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল।
  • OPPO Reno 10 সিরিজের সবকটি ফোনে টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
  • Reno 10 Pro+ ফোনটি চীনে লঞ্চ করা ভেরিয়েন্টের মতোই হতে পারে। তবে Reno 10 Pro এবং Reno 10 ফোনে আলাদা ক্যামেরা ডিজাইন থাকতে পারে।
  • এছাড়া OPPO Reno 10 Pro+ ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার এবং Reno 10 ও Reno 10 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।
  • রেনো 10 সিরিজের অন্যান্য স্পেসিফিকেশন চাইনিজ মডেলের মতোই হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-to-launch-in-india-in-july-exclusive-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-and-reno-10-pro-launched-in-china-price-features-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-and-reno-10-pro-launched-in-china-price-features-specifications-details-in-bengali/#respond Wed, 24 May 2023 11:00:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40462 চীনে লঞ্চ হল ওপ্পো রেনো 10 সিরিজ

The post লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো আজ চীনে তাদের রেনো 10 সিরিজ লঞ্চ করে তিনটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে স্টাইলিশ লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশনসহ OPPO Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এই পোস্টে কোম্পানির লেটেস্ট সিরিজের ফোনগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্টসহ চীনে লঞ্চ হল iQOO Neo 8 সিরিজ, জেনে নিন দাম

ওপ্পো রেনো 10 সিরিজের দাম

OPPO Reno 10 5G

  • 8GB RAM + 256GB Storage = 2499 ইউয়ান (প্রায় 29,290 টাকা)
  • 12GB RAM + 256GB Storage = 2799 ইউয়ান (প্রায় 32,900 টাকা)
  • 12GB RAM + 512GB Storage = 2999 ইউয়ান (প্রায় 35,999 টাকা)

OPPO Reno 10 Pro

  • 16GB RAM + 256GB Storage = 3499 ইউয়ান (প্রায় 41,000 টাকা)
  • 16GB RAM + 256GB Storage = 3899 ইউয়ান (প্রায় 45,000 টাকা)

OPPO Reno 10 Pro+

  • 16GB RAM + 256GB Storage = 3800 ইউয়ান (প্রায় 45,000 টাকা)
  • 16GB RAM + 512GB Storage = 4299 ইউয়ান (প্রায় 50,000 টাকা)

ওপ্পো রেনো 10 সিরিজের স্পেসিফিকেশন

OPPO Reno 10 5G

  • প্রসেসর – OPPO Reno 10 5G ফোনটিতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া হয়েছে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 13.1 কাস্টম স্কিনে কাজ করে।
  • স্ক্রিন – OPPO Reno 10 ফোনে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ কার্ভড ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা – সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি একটি 90° এফওভি সাপোর্টেড 5পি লেন্স এবং এতে অটো ফোকাস ফিচারও রয়েছে।
  • রেয়ার ক্যামেরা – ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
  • ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 4600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO Reno 10 Pro 5G

  • প্রসেসর – OPPO Reno 10 Pro 5G ফোনটি 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 চিপসেটে রান করে। এই ফোনেও Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 13.1 কাস্টম স্কিন রয়েছে।
  • স্ক্রিন – OPPO Reno 10 Pro তে 2772 × 1240 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা – এই ফোনের ফ্রন্ট প্যানেলের ক্যামেরা ভ্যানিলা মডেলের মতোই। রেনো 10 প্রোতেও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এটিও একটি 90° এফওভি সাপোর্টেড 5পি লেন্স এবং এতেও অটো ফোকাস ফিচার রয়েছে।
  • রেয়ার ক্যামেরা – এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ওআইএস ফিচারযুক্ত এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
  • ব্যাটারি – এই ফোনের ব্যাটারি সেগমেন্টও রেনো 10 ফোনটির মতোই। এই ফোনেও পাওয়ার ব্যাকআপের জন্য। 4600mAh ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ করার জন্য এতে 100W SuperVOOC 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে।

OPPO Reno 10 Pro+ 5G

  • প্রসেসর – এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.995 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন1 চিপসেট রয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে কোয়ালকম অ্যাড্রিনো 730 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্ক্রিন – এই ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এবং 2772 × 1240 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের কার্ভড এমোলেড ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিন 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • ফ্রন্ট ক্যামেরা – OPPO Reno 10 Pro+ ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য ওআইএস ফিচার সাপোর্টেড এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
  • রেয়ার ক্যামেরা – ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচারযুক্ত এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সেটআপে এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
  • ব্যাটারি – ওপ্পো রেনো 10 প্রো প্লাসে পাওয়ার ব্যাকআপের জন্য 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-and-reno-10-pro-launched-in-china-price-features-specifications-details-in-bengali/feed/ 0
24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ, লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-launch-date-and-design-leaks-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-launch-date-and-design-leaks-details-in-bengali/#respond Mon, 22 May 2023 05:00:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40371 OPPO Reno 10 সিরিজ 24 মে চীনে দুপুর 2:30 টায় (চীন) লঞ্চ করা হবে

The post 24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ, লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • OPPO Reno 10 সিরিজের লঞ্চ ডেট লিক হয়েছে।
  • এই সিরিজের অধীনে Oppo Reno 10, 10 Pro এবং 10 Pro+ লঞ্চ হবে।
  • প্রমোশনাল পোস্টার থেকে লিক হল ডিজাইন এবং লঞ্চ ডেট

24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ। যদিও Oppo এখনও অফিসিয়ালি এই সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। চীনের শীর্ষস্থানীয় ভিডিও স্ক্রিমিং প্ল্যাটফর্ম Youku তে কোম্পানির আসন্ন ফোনের প্রমোশনাল পোস্টার দেখা গেছে, যেখানে দাবি করা হয়েছে যে এই সিরিজটি 24 মে চীনে দুপুর 2:30 টায় (চীন) লঞ্চ করা হবে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Vivo Y35m+ স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OPPO Reno 10 সিরিজের লঞ্চ ডিটেইলস

  • Oppo এর আসন্ন ফোনের কথিত প্রমোশনাল পোস্টার অনুসারে OPPO Reno 10 সিরিজটি 24 মে চীনে লঞ্চ হবে। যদিও এই সিরিজের অধীনে কয়টি স্মার্টফোন লঞ্চ হতে পারে সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি।
  • কোম্পানির আপকামিং স্মার্টফোনের ডিজাইনটিও এই পোস্টারে দেখা যাচ্ছে। অনুমান করা হচ্ছে যে পোস্টারের মাধ্যমে সামনে আসা ফোনটি OPPO Reno 10 Pro+ হতে পারে।
  • Oppo এর আসন্ন ফোনের রেয়ার ক্যামেরা ক্যামেরা মডিউলটি Oval শেপের হবে, যেখানে তিনটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ রয়েছে। এই ফোনটি গোল্ড এবং পিঙ্ক কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে।
  • পোস্টার ইমেজটি সামনে থেকে দেখলে বোঝা যায় যে ফোনটিতে কোনো সফট অ্যান্টেনা লাইনিং নেই। তাই এটা স্পষ্ট যে আসন্ন OPPO Reno 10 সিরিজে কোম্পানি প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করেছে।
  • রেয়ার ক্যামেরা সেটআপে পাওয়ার্ড বাই Marisilicon লেখা আছে অর্থাৎ ইউজাররা এই সিরিজের ফোনে শক্তিশালী ফ্ল্যাগশিপ লেভেল পারফরম্যান্স পেতে চলেছেন।

OPPO Reno 10 সিরিজের ভারত লঞ্চ ডিটেইলস

বর্তমানে OPPO Reno 10 সিরিজের ভারত লঞ্চ সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু Oppo-এর এই স্মার্টফোনটি BIS (Buro of India Standard) এ দেখা গেছে। Oppo-এর এই শক্তিশালী স্মার্টফোন সিরিজটি জুন মাসে ভারতে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Realme C53, তার আগেই লিক হল ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ, লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-launch-date-and-design-leaks-details-in-bengali/feed/ 0
16GB র‍্যাম এবং শক্তিশালী ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে OPPO reno 10 Pro Plus স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/16-gb-ram-and-50-camera-details-leaked-of-oppo-reno-10-pro-plus-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/16-gb-ram-and-50-camera-details-leaked-of-oppo-reno-10-pro-plus-read-in-bengali/#respond Mon, 10 Apr 2023 09:00:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38818 Oppo Reno 10 Pro Plus ফোনে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর থাকতে পারে

The post 16GB র‍্যাম এবং শক্তিশালী ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে OPPO reno 10 Pro Plus স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Oppo Reno 10 Pro Plus হবে Reno সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন।
  • এই ফোনটি Qualcomm Snapdragon 8 Plus Gen 1 প্রসেসরে লঞ্চ হবে।
  • এই ফোনে 50MP sony সেন্সর থাকবে।

গত কয়েক মাস ধরে Oppo Reno 10 সিরিজ নিয়ে অনেক খবর আসছে। আজ এই সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন Oppo Reno 10 Pro Plus সম্পর্কে একটি বড় তথ্য সামনে এসেছে। লিক রিপোর্ট অনুযায়ী, এই ফোনে OLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এর সাথে এই ফোনটিতে 16GB RAM মেমরি দেখা যাবে। আরও পড়ুন: 18 এপ্রিল লঞ্চ হতে পারে Xiaomi 13 Ultra স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Oppo Reno 10 Pro Plus ফোনের লিক ডিটেইলস

  • 6.74 ইঞ্চি OLED ডিসপ্লে
  • 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা
  • 64MP পেরিস্কোপ সেন্সর

Oppo Reno Pro Plus-এর এই নতুন লিক রিপোর্ট ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে সামনে এসেছে। কোম্পানি এই ফোনটি Qualcomm Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর সহ পেশ করতে পারে। এছাড়াও এই ফোনটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.74-ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে এবং কোম্পানি এই ফোনে 1.5K স্ক্রিন রেজলিউশন ব্যবহার করতে পারে।

এই ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ লঞ্চ হতে পারে এবং কোম্পানি এই ফোনে Sony IMX890 লেন্স ব্যবহার করতে পারে। এই ফোনে একটি 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 64MP পেরিস্কোপ জুম লেন্স থাকতে পারে, যেখানে 2X অপটিক্যাল জুম সাপোর্ট দেওয়া যেতে পারে। আরও পড়ুন: OnePlus Nord CE 3 Lite নাকি Realme 10 Pro? জেনে নিন 20,000 টাকার কম বাজেটে কোন স্মার্টফোনটি সেরা

Oppo Reno 10 Pro Plus স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • 4700 mAh ব্যাটারি
  • 80W ফাস্ট চার্জার
  • 512GB স্টোরেজ

Oppo Reno 10 Pro Plus ফোনটির সম্পর্কে প্রকাশিত কিছু লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে একটি 4700mAh ব্যাটারি থাকবে। এর সাথে 80W ফাস্ট চার্জিং থাকবে। এই ফোনে 16GB র‌্যাম মেমরির সাথে 512GB স্টোরেজ থাকতে পারে। কোম্পানি এই ফোনটি UFS 3.1 এর সাথে পেশ করতে পারে।

UFS ইউনিভার্সাল ফ্ল্যাশ স্টোরেজ এবং 3.1 ভার্সন ফাস্ট ডেটা ট্রান্সফারের জন্য পরিচিত। তাই আমরা আশা করতে পারি যে ইউজাররা একটি ভাল এক্সপেরিয়েন্স পেতে চলেছে। আরও পড়ুন: দেখে নিন বিশ্বের সবচেয়ে দামি ফোনের তালিকা, সবথেকে দামী ফোনটির দাম 395 কোটি টাকা

লঞ্চ টাইম

কোম্পানি মে মাসে OPPO Reno 10 সিরিজ লঞ্চ করতে পারে। Reno 9-এর মতো এই সিরিজে তিনটি ফোন আসতে পারে, যার মধ্যে Oppo Reno 10 সহ Oppo Reno 10 Pro এবং Oppo Reno 10 Pro Plus অন্তর্ভুক্ত থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 16GB র‍্যাম এবং শক্তিশালী ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে OPPO reno 10 Pro Plus স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/16-gb-ram-and-50-camera-details-leaked-of-oppo-reno-10-pro-plus-read-in-bengali/feed/ 0