OPPO Reno 10 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 07 Nov 2023 14:52:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এই মাসেই লঞ্চ হতে পারে Oppo Reno 11 সিরিজ, লিক হল লঞ্চ টাইমলাইন https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-series-launch-timeline-leaked-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-series-launch-timeline-leaked-read-in-bengali/#respond Tue, 07 Nov 2023 14:52:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44677 লিক হল Oppo Reno 11 এর লঞ্চ টাইমলাইন

The post এই মাসেই লঞ্চ হতে পারে Oppo Reno 11 সিরিজ, লিক হল লঞ্চ টাইমলাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • নভেম্বরের শেষে চীনে লঞ্চ হতে পারে Oppo Reno 11 সিরিজ।
  • এই সিরিজে 11, 11 Pro এবং 11 Pro Plus নামের তিনটি ফোন পেশ করা হতে পারে।
  • একই সঙ্গে সামনে এসেছে ভিভো, অনার এবং অন্যান্য ফোনের লঞ্চ টাইমলাইন।

ওপ্পো তাদের রেনো সিরিজের পরিধি বাড়াতে চলেছে। খুব তাড়াতাড়ি বাজারে Reno 10 সিরিজের আপগ্রেড ভার্সন হিসাবে Reno 11 সিরিজ পেশ করা হতে পারে। এই সিরিজে Oppo Reno 11, Oppo Reno 11 Pro এবং Oppo Reno 11 Pro Plus নামের তিনটি ফোন পেশ করা হতে পারে। জানিয়ে রাখি এর সঙ্গেই নতুন রিপোর্টে ভিভো, অনার এবং অন্যান্য ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে। এই পোস্টে সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে POCO X6 Pro 5G, BIS-এ হল লিস্টেড

Oppo Reno 11 সিরিজ এবং অন্যান্য ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েবোর মাধ্যমে চীনে আসন্ন রেনো 11 সিরিজ এবং অন্যান্য কিছু ফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করেছে। জানিয়ে রাখি এই আপকামিং রেনো সিরিজ চীনে লঞ্চের পর খুব তাড়াতাড়ি ভারতেও পেশ করা হবে।

  • লিক ছবিতে দেখা যাচ্ছে নভেম্বরের শেষের দিকে রেনো সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • খুব তাড়াতাড়ি Vivo S18 সিরিজের লঞ্চ ডিটেইলস জানা যাবে বলে জানা গেছে।
  • অনার তাদের আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজ Honor 100 এই নভেম্বর মাসের শেষের দিকে লঞ্চ করবে বলে জানানো হয়েছে।
  • আরও বলা হয়েছে ডিসেম্বর মাসে Huawei Nova 12 সিরিজ পেশ করা হতে পারে।

OPPO Reno 10 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO Reno 10 5G ফোনে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন রয়েছে। এটি 2412×1080 পিক্সেল রেজলিউশন, 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 950 নিটস ব্রাইটনেস এবং 394 পিপিআই সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি68 জিপিইউ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা এতাপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেল প্রাইমারি, 32 মেগাপিক্সেল টেলিফটো এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67W সুপার ভুক চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এর সঙ্গে লঞ্চ করা হয়েছিল। পরে এই ফোনটি ওএস আপগ্রেডও পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই মাসেই লঞ্চ হতে পারে Oppo Reno 11 সিরিজ, লিক হল লঞ্চ টাইমলাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-series-launch-timeline-leaked-read-in-bengali/feed/ 0
জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-to-launch-in-india-in-july-exclusive-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-to-launch-in-india-in-july-exclusive-details-in-bengali/#respond Tue, 20 Jun 2023 02:00:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41414 ভারতে আসছে OPPO Reno 10 সিরিজ

The post জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ।
  • ভারতে আপকামিং OPPO Reno 10 সিরিজে চাইনিজ ভেরিয়েন্টের চেয়ে আলাদা চিপসেট থাকবে।
  • সিরিজে Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ ফোনগুলি লঞ্চ করা হতে পারে।

মে মাসে চীনে OPPO Reno 10 Series লঞ্চ করা হয়েছে। এর পর থেকেই ভারতে এই সিরিজের লঞ্চের অপেক্ষা করা হচ্ছে। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে এক্সক্লুসিভ খবর পেয়েছি ভারতে জুলাই মাসে নতুন রেনো 10 সিরিজ পেশ করা হবে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে তথ্য সামনে এসেছে তা হল ভারতে আসন্ন এই ওপ্পো ফোনে প্রসেসর এবং ক্যামেরার দিক থেকে চাইনিজ মডেলের থেকে আলাদা হবে।

ওপ্পো রেনো 10 সিরিজের ভারতে লঞ্চের টাইমলাইন

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ সিরিজে Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ স্মার্টফোন লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোন নিশ্চিত লঞ্চ ডেট সামনে আসেনি। তবে আশা করা হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে এই সিরিজ পেশ করা হতে পারে। এই মাসের মধ্যেই ভারতে ওপ্পো রেনো 10 সিরিজের লঞ্চ সম্পর্কে টিজ করা শুরু করা হবে বলে খবর পাওয়া গেছে।

চাইনিজ ভেরিয়েন্টের থেকে আলাদা হবে Reno 10 এর ভারতীয় ভেরিয়েন্ট

রিপোর্ট অনুযায়ী ভারতে OPPO Reno 10 ফোনটি চাইনিজ ভেরিয়েন্টের থেকে আলাদা প্রসেসর, ক্যামেরা এবং ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিলাই কিছু জানা যায়নি।

OPPO Reno 10 সিরিজের ডিটেইলস (লিক)

  • এই ফোনটি ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালারে পেশ করা হতে পারে।
  • ভারতে OPPO Reno 10 ফোনটি MediaTek Dimensity 7050 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে।
  • ফোনটি Snapdragon 778G SoC চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছিল।
  • এছাড়া Reno 10 Pro ফোনটি MediaTek Dimensity 8200 চিপসেট এবং Reno 10 Pro+ ফোনটি Snapdragon 8+ Gen 1 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে। চীনের মার্কেটে এই ফোনদুটি এই একই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল।
  • OPPO Reno 10 সিরিজের সবকটি ফোনে টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
  • Reno 10 Pro+ ফোনটি চীনে লঞ্চ করা ভেরিয়েন্টের মতোই হতে পারে। তবে Reno 10 Pro এবং Reno 10 ফোনে আলাদা ক্যামেরা ডিজাইন থাকতে পারে।
  • এছাড়া OPPO Reno 10 Pro+ ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার এবং Reno 10 ও Reno 10 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হতে পারে।
  • রেনো 10 সিরিজের অন্যান্য স্পেসিফিকেশন চাইনিজ মডেলের মতোই হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জুলাই মাসে ভারতে লঞ্চ হবে OPPO Reno 10 সিরিজ, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-to-launch-in-india-in-july-exclusive-details-in-bengali/feed/ 0
Exclusive: OPPO Reno10 সিরিজ লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে ডিজাইন https://www.91mobiles.com/bengali/oppo-reno10-series-design-images-revealed-before-launch-exclusive-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno10-series-design-images-revealed-before-launch-exclusive-details-in-bengali/#respond Thu, 15 Jun 2023 02:00:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41232 লিক হল OPPO Reno10 সিরিজের ডিজাইন

The post Exclusive: OPPO Reno10 সিরিজ লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO Reno10 সিরিজ।
  • এই সিরিজের ফোনগুলি গত মাসে চীনে পেশ করা হয়েছিল।
  • এই সিরিজে Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro Plus স্মার্টফোন লঞ্চ করা হবে।

OPPO গত মাসে চীনে Reno10, Reno10 Pro এবং Reno10 Pro+ ফোনগুলি লঞ্চ করেছিল। এবার ভারতে এই নতুন ফোনগুলি আসতে চলেছে এবং সম্ভবত আগামী মাসেই এই সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে চীনে লঞ্চ হয়ে যাওয়ার ফলে ফোনগুলি সম্পর্কে আমরা সব কিছুই জানি। তবে শোনা যাচ্ছে ফোনগুলির ভারতীয় মডেলে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। ইন্ডাস্ট্রি সোর্স থেকে আমরা রেনো 10 সিরিজের লাইভ ইমেজ পেয়েছি জার ফলে লঞ্চের আগেই ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। আরও পড়ুন: বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত Vivo V29 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল RAM এবং প্রসেসর সম্পর্কিত তথ্য

ভারতে কেমন হবে OPPO Reno10 সিরিজের ডিজাইন?

  • আমরা এর আগে জানিয়েছিলাম ভারতে শুধুমাত্র Reno10 Pro+ এর ডিজাইন চাইনিজ মডেলের মতো হবে। এবার লাইভ ইমেজ থেকে এই সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।
  • Reno10 Pro+ ফোনটি টোয়াইলাইট পার্পল এবং মুন সী ব্ল্যাক কালারে দেখা গেছে। ফোনটির ক্যামেরা মডিউলও চাইনিজ মডেলের মতোই দেখতে।
  • এতে 3ডি কার্ভড ডিজাইন থাকবে বলে জানা গেছে।
  • Reno10 এবং Reno10 Pro তে আলাদা আলাদা ধরনের ক্যামেরা ডিজাইন থাকবে বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে নিশ্চিত করার জন্য আমাদের কাছে কোন ছবি নেই।

ডিজাইন ছাড়া ভারতে আপকামিং OPPO Reno10 সিরিজের আরও কিছু পরিবর্তন দেখা যাবে।

Reno10 প্রো সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • OPPO Reno10 সিরিজের ক্যামেরা এবং চিপসেটের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যাবে।
  • OPPO Reno10 ফোনটি স্ন্যাপড্রাগন 778G SoC এর বদলে MediaTek Dimensity 7050 চিপসেটে রান করবে। অন্যদিকে রেনো 10 ফোনটিতে এর চাইনিজ মডেলের চিপসেটই থাকবে। জানিয়ে রাখি এই ফোনটি চীনে মিডিয়াটেক ডায়মেনশন 8200 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
  • সিরিজের টপ এন্ড মডেল Reno10 Pro+ তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 চিপসেট থাকবে। এক্ষেত্রে কোন পরিবর্তন নেই অর্থাৎ ফোনটির চাইনিজ মডেলেও একই প্রসেসর ছিল।
  • আন্তর্জাতিক মার্কেটে ফোনগুলি ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালারে সেল করা হবে। গোল্ড কালার ভেরিয়েন্ট শুধুমাত্র চীনের জন্য এক্সক্লুসিভ পেশ করা হয়েছে।
  • এই তিনটি ফোনেই টেলিফটো লেন্স থাকবে বলে জানা গেছে।

OPPO Reno10 সিরিজের ভারতে লঞ্চের টাইমলাইন

কোম্পানির পক্ষ থেকে সবকটি ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি। তবে আমরা কিছু দিন আগে ইন্ডাস্ট্রি সোর্স থেকে এক্সক্লুসিভ খবর পেয়েছিলাম জুলাই মাসে ভারতে রেনো 10 সিরিজ লঞ্চ করা হবে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হবে। আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 16GB RAM এর ক্ষমতাসহ লঞ্চ হল Infinix Note 30 5G স্মার্টফোন, দাম মাত্র 14,999 টাকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive: OPPO Reno10 সিরিজ লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno10-series-design-images-revealed-before-launch-exclusive-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-and-reno-10-pro-launched-in-china-price-features-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-and-reno-10-pro-launched-in-china-price-features-specifications-details-in-bengali/#respond Wed, 24 May 2023 11:00:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40462 চীনে লঞ্চ হল ওপ্পো রেনো 10 সিরিজ

The post লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো আজ চীনে তাদের রেনো 10 সিরিজ লঞ্চ করে তিনটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে স্টাইলিশ লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশনসহ OPPO Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ ফোনগুলি লঞ্চ করা হয়েছে। এই পোস্টে কোম্পানির লেটেস্ট সিরিজের ফোনগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্টসহ চীনে লঞ্চ হল iQOO Neo 8 সিরিজ, জেনে নিন দাম

ওপ্পো রেনো 10 সিরিজের দাম

OPPO Reno 10 5G

  • 8GB RAM + 256GB Storage = 2499 ইউয়ান (প্রায় 29,290 টাকা)
  • 12GB RAM + 256GB Storage = 2799 ইউয়ান (প্রায় 32,900 টাকা)
  • 12GB RAM + 512GB Storage = 2999 ইউয়ান (প্রায় 35,999 টাকা)

OPPO Reno 10 Pro

  • 16GB RAM + 256GB Storage = 3499 ইউয়ান (প্রায় 41,000 টাকা)
  • 16GB RAM + 256GB Storage = 3899 ইউয়ান (প্রায় 45,000 টাকা)

OPPO Reno 10 Pro+

  • 16GB RAM + 256GB Storage = 3800 ইউয়ান (প্রায় 45,000 টাকা)
  • 16GB RAM + 512GB Storage = 4299 ইউয়ান (প্রায় 50,000 টাকা)

ওপ্পো রেনো 10 সিরিজের স্পেসিফিকেশন

OPPO Reno 10 5G

  • প্রসেসর – OPPO Reno 10 5G ফোনটিতে 2.4 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া হয়েছে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 13.1 কাস্টম স্কিনে কাজ করে।
  • স্ক্রিন – OPPO Reno 10 ফোনে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ কার্ভড ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা – সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এটি একটি 90° এফওভি সাপোর্টেড 5পি লেন্স এবং এতে অটো ফোকাস ফিচারও রয়েছে।
  • রেয়ার ক্যামেরা – ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
  • ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 4600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO Reno 10 Pro 5G

  • প্রসেসর – OPPO Reno 10 Pro 5G ফোনটি 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 চিপসেটে রান করে। এই ফোনেও Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 13.1 কাস্টম স্কিন রয়েছে।
  • স্ক্রিন – OPPO Reno 10 Pro তে 2772 × 1240 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা – এই ফোনের ফ্রন্ট প্যানেলের ক্যামেরা ভ্যানিলা মডেলের মতোই। রেনো 10 প্রোতেও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এটিও একটি 90° এফওভি সাপোর্টেড 5পি লেন্স এবং এতেও অটো ফোকাস ফিচার রয়েছে।
  • রেয়ার ক্যামেরা – এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ওআইএস ফিচারযুক্ত এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
  • ব্যাটারি – এই ফোনের ব্যাটারি সেগমেন্টও রেনো 10 ফোনটির মতোই। এই ফোনেও পাওয়ার ব্যাকআপের জন্য। 4600mAh ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ করার জন্য এতে 100W SuperVOOC 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে।

OPPO Reno 10 Pro+ 5G

  • প্রসেসর – এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.995 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন1 চিপসেট রয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে কোয়ালকম অ্যাড্রিনো 730 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্ক্রিন – এই ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এবং 2772 × 1240 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের কার্ভড এমোলেড ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই স্ক্রিন 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • ফ্রন্ট ক্যামেরা – OPPO Reno 10 Pro+ ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য ওআইএস ফিচার সাপোর্টেড এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
  • রেয়ার ক্যামেরা – ফোনের ব্যাক প্যানেলে ওআইএস ফিচারযুক্ত এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সেটআপে এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
  • ব্যাটারি – ওপ্পো রেনো 10 প্রো প্লাসে পাওয়ার ব্যাকআপের জন্য 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-and-reno-10-pro-launched-in-china-price-features-specifications-details-in-bengali/feed/ 0
24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ, লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-launch-date-and-design-leaks-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-launch-date-and-design-leaks-details-in-bengali/#respond Mon, 22 May 2023 05:00:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40371 OPPO Reno 10 সিরিজ 24 মে চীনে দুপুর 2:30 টায় (চীন) লঞ্চ করা হবে

The post 24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ, লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • OPPO Reno 10 সিরিজের লঞ্চ ডেট লিক হয়েছে।
  • এই সিরিজের অধীনে Oppo Reno 10, 10 Pro এবং 10 Pro+ লঞ্চ হবে।
  • প্রমোশনাল পোস্টার থেকে লিক হল ডিজাইন এবং লঞ্চ ডেট

24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ। যদিও Oppo এখনও অফিসিয়ালি এই সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। চীনের শীর্ষস্থানীয় ভিডিও স্ক্রিমিং প্ল্যাটফর্ম Youku তে কোম্পানির আসন্ন ফোনের প্রমোশনাল পোস্টার দেখা গেছে, যেখানে দাবি করা হয়েছে যে এই সিরিজটি 24 মে চীনে দুপুর 2:30 টায় (চীন) লঞ্চ করা হবে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Vivo Y35m+ স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OPPO Reno 10 সিরিজের লঞ্চ ডিটেইলস

  • Oppo এর আসন্ন ফোনের কথিত প্রমোশনাল পোস্টার অনুসারে OPPO Reno 10 সিরিজটি 24 মে চীনে লঞ্চ হবে। যদিও এই সিরিজের অধীনে কয়টি স্মার্টফোন লঞ্চ হতে পারে সেটা কিন্তু স্পষ্ট করা হয়নি।
  • কোম্পানির আপকামিং স্মার্টফোনের ডিজাইনটিও এই পোস্টারে দেখা যাচ্ছে। অনুমান করা হচ্ছে যে পোস্টারের মাধ্যমে সামনে আসা ফোনটি OPPO Reno 10 Pro+ হতে পারে।
  • Oppo এর আসন্ন ফোনের রেয়ার ক্যামেরা ক্যামেরা মডিউলটি Oval শেপের হবে, যেখানে তিনটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ রয়েছে। এই ফোনটি গোল্ড এবং পিঙ্ক কালার অপশনে সেলের জন্য পাওয়া যাবে।
  • পোস্টার ইমেজটি সামনে থেকে দেখলে বোঝা যায় যে ফোনটিতে কোনো সফট অ্যান্টেনা লাইনিং নেই। তাই এটা স্পষ্ট যে আসন্ন OPPO Reno 10 সিরিজে কোম্পানি প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করেছে।
  • রেয়ার ক্যামেরা সেটআপে পাওয়ার্ড বাই Marisilicon লেখা আছে অর্থাৎ ইউজাররা এই সিরিজের ফোনে শক্তিশালী ফ্ল্যাগশিপ লেভেল পারফরম্যান্স পেতে চলেছেন।

OPPO Reno 10 সিরিজের ভারত লঞ্চ ডিটেইলস

বর্তমানে OPPO Reno 10 সিরিজের ভারত লঞ্চ সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু Oppo-এর এই স্মার্টফোনটি BIS (Buro of India Standard) এ দেখা গেছে। Oppo-এর এই শক্তিশালী স্মার্টফোন সিরিজটি জুন মাসে ভারতে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Realme C53, তার আগেই লিক হল ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ, লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-series-launch-date-and-design-leaks-details-in-bengali/feed/ 0
Reno 9 এর বদলে সরাসরি Oppo Reno 10 লঞ্চ করবে কোম্পানি, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-to-launch-in-india-in-february-company-may-skip-reno-9-exclusive-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-to-launch-in-india-in-february-company-may-skip-reno-9-exclusive-report-in-bengali/#respond Fri, 06 Jan 2023 04:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35637 লিক হল Oppo Reno 10 সিরিজ

The post Reno 9 এর বদলে সরাসরি Oppo Reno 10 লঞ্চ করবে কোম্পানি, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে চাইনিজ টেক কোম্পানি Oppo চিনে তাদের Reno 9 মডেল লঞ্চ করেছিল এবং এরপর থেকেই মনে করা হচ্ছিল শীঘ্রই এই ফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে। কিন্তু আমরা এবিষয়ে এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে কোম্পানির পক্ষ থেকে ভারতে Reno 9 সিরিজ লঞ্চ না করে সরাসরি OPPO Reno 10 সিরিজ পেশ করবে। বিখ্যাত টিপস্টার সুধাংশুর থেকে এই তথ্য জানতে পেরেছি। জানিয়ে রাখি এর আগেও তিনি অনেক টিপ দিয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি সত্য বলে প্রমাণিতও হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই আসতে চলেছে BSNL 5G সার্ভিস, সরকারের ঘোষণার মাধ্যমে সামনে এল নতুন তথ্য

তিনি আমাদের বলেছেন, “কোম্পানি ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভারতে OPPO Reno 10 সিরিজ পেশ করবে এবং এই মাসের শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই এর প্রমোশনও শুরু হয়ে যাবে। তবে এই ফোনটি Reno 9 এরই রিব্র্যান্ডেড ভার্সন হবে না কি নতুন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হবে সেবিষয়ে আপাতত কিছু জানা যায়নি।”

Oppo Reno 10 (লিক)

  • এখনও পর্যন্ত Oppo Reno 10 Pro Plus সম্পর্কে শুধু লিক রিপোর্টই পাওয়া গেছে
  • দেখা যাবে নতুন ডিজাইন
  • পাওয়া যাবে OLED ডিসপ্লে
  • থাকতে পারে 4700 mAh ব্যাটারি
  • 50MP সোনী ক্যামেরা থাকার সম্ভাবনা

কয়েক দিন আগে OPPO Reno 10 সিরিজ সম্পর্কে কিছু লিক রিপোর্ট সামনে আসায় জানা গিয়েছিল যে কোম্পানি তাদের এই ফোনটিতে কাজ করছে। এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী কোম্পানি Oppo Reno 10 Pro Plus ফোনটি নিয়েও কাজ করছে এবং এই ফোনটির ডিজাইন Reno 9 সিরিজের থেকে একদম আলাদা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। কোম্পানির Reno 9 এর ক্ষেত্রে ব্র্যাকেট চৌকো শেপের ক্যামেরা সেটআপ থাকলেও নতুন ফোনে সিলিন্ডার শেপের ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। এতে দুটি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য দুঃসংবাদ! কোম্পানি বন্ধ করে দিল কম দামের 30 দিন ভ্যালিডিটিসহ এই প্ল্যান

বিভিন্ন লিক অনুযায়ী Oppo Reno 10 Pro Plus ফোনে 50MP Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এর সঙ্গে এই ফোনে 8MP সেকেন্ডারি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকার সম্ভাবনা আছে। এছাড়া তৃতীয় অর্থাৎ পেরিস্কোপ লেন্স হিসাবে এতে 2X অপটিক্যাল জুম সাপোর্ট থাকতে পারে।

Oppo Reno 10 ফোনে ডিসপ্লে হিসাবে কোম্পানি OLED প্যানেল যোগ করতে পারে যা 1.5K রেজলিউশন সাপোর্টের পাশাপাশি 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করতে পারে। এই ফোনে 80W ফাস্ট চার্জিংসহ 4700mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। তবে প্রসেসর এবং ডিসপ্লে সাইজ সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আরও পড়ুন: এবার মার্কেটে ইলেকট্রিক গাড়ি পেশ করতে চলেছে Xiaomi, জেনে নিন কোম্পানির পরিকল্পনা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Reno 9 এর বদলে সরাসরি Oppo Reno 10 লঞ্চ করবে কোম্পানি, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-10-to-launch-in-india-in-february-company-may-skip-reno-9-exclusive-report-in-bengali/feed/ 0