OPPO Reno 11 Pro 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 08 May 2024 07:16:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কমে গেল OPPO Reno 11 Pro 5G ফোনের দাম, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-pro-5g-price-cut-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-pro-5g-price-cut-in-india-know-details-in-bengali/#respond Wed, 08 May 2024 07:16:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49244 কমে গেল OPPO Reno 11 Pro 5G ফোনের দাম

The post কমে গেল OPPO Reno 11 Pro 5G ফোনের দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO জানুয়ারি মাসে ভারতীয় বাজারে তাদের OPPO Reno 11 সিরিজ পেশ করেছিল। এই সিরিজের অধীনে OPPO Reno 11 এবং OPPO Reno 11 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ লেবেলের প্রো মডেল কম দামে সেল করা হবে বলে জানিয়েছে। এই ডিভাইসটি এখন 2,000 টাকা কম দামে পাওয়া যাবে। যারা বর্তমানে একটি নতুন শক্তিশালী স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য ওপ্পো রেনো 11 প্রো একটি দারুণ অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম এবং সমস্ত অফারস সম্পর্কে।

OPPO Reno 11 Pro 5G এর প্রাইস কাট

  • 2,000 টাকা দাম কমানোর পর বর্তমানে ওপ্পো রেনো 11 প্রো 5G ফোনটি 37,999 টাকা দামে সেল করা হচ্ছে।
  • প্রাইস কাট ছাড়াও ব্র্যান্ডের পক্ষ থেকে 10% ক্যাশব্যাক এবং 6 মাস নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাচ্ছে।
  • শপিং সাইট ফ্লিপকার্টে এসবিআই ক্রেডিড কার্ডের সাহায্যে 10% ইনস্ট্যান্ট ডিস্কাউন্ট এবং দারুণ এক্সচেঞ্জ বোনাসও পাওয়া যাবে।
  • এই ফোনটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি পার্ল হোয়াইট এবং রক গ্রে কালার অপশনে পেশ করা হয়েছিল।
  • OPPO Reno 11 Pro 5G ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট সহ কোম্পানির ওয়েবসাইট এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে সেল করা হচ্ছে।

নতুন দাম: 37,999 টাকা

পুরনো দাম: 39,999 টাকা

OPPO Reno 11 Pro 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন কার্ভ এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 950 নিটস ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8200 চিপসেট যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি610 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: ভারতে এই ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 12GB RAM expansion টেকনোলজি ব্যাবহার করে ফিজিক্যাল এবং ভার্চুয়াল RAM মিলিয়ে মোট 24GB RAM উপভোগ করা যায়। এই ফোনে UFS 3.1 256GB Storage রয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 11 Pro ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP টেলিফটো লেন্স এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের HyperTone imaging engine শার্প এবং কালারফুল ফটোগ্রাফি করতে সক্ষম।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে Sony IMX709 সেন্সর ব্যাবহার করা হয়েছে এবং এটি ওপেন লুপ ফোকাস মোটর ও অটো ফোকাস সাপোর্ট করে। এতে 30FPS 4K ভিডিও রেকর্ডিং করা যায়।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 11 Pro ফোনে 4,600mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোন মাত্র 5 মিনিটের মধ্যে 24 শতাংশ চার্জ হয়ে যায় এবং 28 মিনিটে 0 থেকে 100% চার্জ হয়।
  • ওএস: এই ফোনটি Android 14 এবং ColorOS 14 এ কাজ করে।
  • 5G ব্যান্ড: এই ফোনে n1, n3, n5, n7, n8, n20, n28, n38, n40, n41, n66, n77 এবং n78 সহ 13 5G Bands সাপোর্ট করে। এই সবকটি ব্যান্ড Reliance Jio এবং Airtel এর 5G সারভিসে কাজ করে।

 

The post কমে গেল OPPO Reno 11 Pro 5G ফোনের দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-pro-5g-price-cut-in-india-know-details-in-bengali/feed/ 0
গ্লোবাল বাজারে লঞ্চ হল OPPO Reno 11 এবং Reno 11 Pro, ভারতে আসার আগে জেনে নিন জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-5g-and-oppo-reno-11-pro-launched-in-vietnam-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-5g-and-oppo-reno-11-pro-launched-in-vietnam-know-price-and-specifications-in-bengali/#respond Mon, 08 Jan 2024 08:09:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45748 ভিয়েতনামে লঞ্চ হল OPPO Reno 11 এবং Reno 11 Pro স্মার্টফোন

The post গ্লোবাল বাজারে লঞ্চ হল OPPO Reno 11 এবং Reno 11 Pro, ভারতে আসার আগে জেনে নিন জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 12 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO Reno 11 5G এবং OPPO Reno 11 Pro ফোন। আগেই চীনে এই ফোন লঞ্চ করা হয়েছিল এবং চীনের বাইরে এই প্রথম ফোনগুলি গ্লোবাল বাজারে পেশ করা হল। ভারতে লঞ্চের আগে এই ফোন ভিয়েতনামে পেশ করা হয়েছে এবং এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

OPPO Reno 11 series এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

OPPO Reno 11 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO Reno 11 Pro ফোনে 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5কে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন কার্ভ OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1600 নিটস ব্রাইটনেস এবং 2160 হার্টস PWM ডিমিং সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ওআইএস পোর্ট্রেট লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Reno 11 Pro ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল সুপার সেন্সেটিভ ক্যাট আই লেন্স রয়েছে। এতে 5পি লেন্স, ওপেন লুপ ফোকাস মোটর এবং অটো ফোকাসের মতো ফিচার দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিঙের জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

OPPO Reno 11 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.70 ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই কার্ভ স্ক্রিনে পাঞ্চ হোল কাটআউট, 120 হার্টস রিফ্রেশরেট এবং 2160 হার্টস PWM ডিমিং দেওয়া হয়েছে।
  • প্রসেসর: OPPO Reno 11 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14.0 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে 5পি লেন্স, ওপেন লুপ ফোকাস মোটর এবং অটো ফোকাস ফিচার রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 11 ফোনে 4,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

OPPO Reno 11 series এর দাম (গ্লোবাল)

OPPO Reno 11 Pro 5G এর দাম

OPPO Reno 11 Pro 5G ফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে এই ফোনের দাম রাখা হয়েছে 16,990,000 VND অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 57,900 টাকা। ভিয়েতনামে এই ফোনটি Pearl White এবং Coral Gray কালারে সেল করা হবে। ভারতেও এই ফোনটি একই রেঞ্জে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

OPPO Reno 11 5G এর দাম

ভিয়েতনামে OPPO Reno 11 5G ফোনটিও 8GB RAM + 256GB স্টোরেজ সহ সিঙ্গেল মডেলে পেশ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে 10,990,000 VND অর্থাৎ প্রায় 37,000 টাকা। ভারতের বাজারে এই ফোনটি আরও কম দামে পেশ করা হতে পারে। ভিয়েতনামে এই ফোন Blue Ocean Waves এবং Coral Gray কালারে সেল করা হবে।

The post গ্লোবাল বাজারে লঞ্চ হল OPPO Reno 11 এবং Reno 11 Pro, ভারতে আসার আগে জেনে নিন জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-5g-and-oppo-reno-11-pro-launched-in-vietnam-know-price-and-specifications-in-bengali/feed/ 0