OPPO Reno 11 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 15 Jan 2024 13:48:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 11 Pro, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-pro-price-in-india-specifications-sale-offer-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-pro-price-in-india-specifications-sale-offer-details-in-bengali/#respond Mon, 15 Jan 2024 13:48:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45842 ভারতে লঞ্চ হয়েছে। OPPO Reno 11 Pro

The post ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 11 Pro, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO ভারতের বাজারে তাদের Reno 11 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে OPPO Reno 11 5G এবং OPPO Reno 11 Pro 5G নামের দুটি ফোন পেশ করা হয়েছে। সিরিজের OPPO Reno 11 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে OPPO Reno 11 Pro ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

OPPO Reno 11 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন কার্ভ এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এতে 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 950 নিটস ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 8200 চিপসেট যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি610 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: ভারতে এই ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 12GB RAM expansion টেকনোলজি ব্যাবহার করে ফিজিক্যাল এবং ভার্চুয়াল RAM মিলিয়ে মোট 24GB RAM উপভোগ করা যায়। এই ফোনে UFS 3.1 256GB Storage রয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 11 Pro ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP টেলিফটো লেন্স এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এই ফোনের HyperTone imaging engine শার্প এবং কালারফুল ফটোগ্রাফি করতে সক্ষম।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে Sony IMX709 সেন্সর ব্যাবহার করা হয়েছে এবং এটি ওপেন লুপ ফোকাস মোটর ও অটো ফোকাস সাপোর্ট করে। এতে 30FPS 4K ভিডিও রেকর্ডিং করা যায়।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 11 Pro ফোনে 4,600mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC চার্জিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোন মাত্র 5 মিনিটের মধ্যে 24 শতাংশ চার্জ হয়ে যায় এবং 28 মিনিটে 0 থেকে 100% চার্জ হয়।
  • ওএস: এই ফোনটি Android 14 এবং ColorOS 14 এ কাজ করে।
  • 5G ব্যান্ড: এই ফোনে n1, n3, n5, n7, n8, n20, n28, n38, n40, n41, n66, n77 এবং n78 সহ 13 5G Bands সাপোর্ট করে। এই সবকটি ব্যান্ড Reliance Jio এবং Airtel এর 5G সারভিসে কাজ করে।

OPPO Reno 11 Pro এর দাম এবং অফার

  • OPPO Reno 11 Pro ফোনটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • আগামী 18 জানুয়ারি থেকে ফ্লিপকার্ট ও কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা হবে।
  • ফ্লিপকার্ট থেকে ফোন কেনার সময় SBI, ICICI, IDFC First Bank, Bank of Baroda এবং One Card ব্যাবহার করলে 4,000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • OPPO ইউজাররা পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 4,000 টাকা Exchange + Loyalty Bonus পাবেন।
  • ফোন কেনার সময় UPI Payment করলে 7.5% অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
  • Reno11 Pro 5G ফোনটি কেনার সময় মাত্র 2,999 টাকা বেশি দিয়ে OPPO Enco Air2 Pro পাওয়া যাবে।

The post ভারতে লঞ্চ হয়েছে OPPO Reno 11 Pro, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-pro-price-in-india-specifications-sale-offer-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হবে OPPO Reno 11 series, এইদিন হবে গ্লোবাল লঞ্চ https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-series-launch-in-india-confirmed-by-brand-global-launch-date-11-january-2024-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-series-launch-in-india-confirmed-by-brand-global-launch-date-11-january-2024-details-in-bengali/#respond Wed, 03 Jan 2024 11:14:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45716 গ্লোবাল এবং ভারতের মার্কেটে পেশ হতে চলেছে OPPO Reno 11 series

The post ভারতে লঞ্চ হবে OPPO Reno 11 series, এইদিন হবে গ্লোবাল লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
32MP Selfie এবং 50MP+32MP+8MP Rear Camera সহ গত নভেম্বর মাসে চীনে OPPO Reno 11 Pro এর সঙ্গে OPPO Reno 11 5G ফোন পেশ করেছিল। এবার এই দুটি ফোন ভারতে লঞ্চের জন্য প্রস্তত। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে OPPO Reno 11 series পেশ করা হবে। এর সঙ্গেই এই সিরিজের গ্লোবাল লঞ্চের তারিখও জানানো হয়েছে।

OPPO Reno 11 series গ্লোবাল লঞ্চ ডিটেইলস

চীনে গত বছরই OPPO Reno 11 সিরিজ পেশ করা হয়েছিল। এবার এই সিরিজের ফোনগুলি চীনের বাইরে আসতে চলেছে। গ্লোবাল মার্কেটে এই ফোন প্রথমে মালয়েশিয়াতে আগামী 11 জানুয়ারি 2024 লঞ্চ করা হবে। সেখানের সময় অনুযায়ী সকাল 10টা এবং ভারতের সময় অনুযায়ী সকাল 7টা বেজে 30 মিনিটে এই সিরিজ পেশ করা হবে।

ভারতে আসছে OPPO Reno 11 series

11 জানুয়ারি 2024 মালয়েশিয়াতে OPPO Reno 11 সিরিজ লঞ্চের পর কিছু দিনের মধ্যেই ভারতেও এই ফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে New Portrait Expert ‘Coming Soon’ লিখে ভারতে এই সিরিজ লঞ্চ সম্পর্কে টিজ করেছে। আগামী কিছু দিনের মধ্যেই ভারতে OPPO Reno 11 series এর লঞ্চ ডেট জানিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

OPPO Reno 11 Pro স্পেসিফিকেশন (চাইনিজ মডেল)

ডিসপ্লে: এই ফোনে 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5কে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কার্ভড ওএলইডি প্যানেল ব্যাবহার করা হয়েছে এবং এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1600 নিটস ব্রাইটনেস ও 2160 হার্টস PWM ডিমিং সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 14.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: চীনের বাজারে এই ফোনটি 12GB ফিজিক্যাল RAM এবং 12GB virtual RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। অর্থাৎ OPPO Reno 11 Pro ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 3.1 storage রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ওআইএস পোর্ট্রেট লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল সুপার ক্যাট আই লেন্স রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,700 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গেই এই ফোনটি 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

The post ভারতে লঞ্চ হবে OPPO Reno 11 series, এইদিন হবে গ্লোবাল লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-series-launch-in-india-confirmed-by-brand-global-launch-date-11-january-2024-details-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে OPPO Reno 11 Pro, NBTC, BIS ও SIRIM সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-pro-nbtc-bis-sirim-certification-india-global-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-pro-nbtc-bis-sirim-certification-india-global-launch-soon-details-in-bengali/#respond Sat, 02 Dec 2023 05:53:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45169 ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে OPPO Reno 11 Pro

The post শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে OPPO Reno 11 Pro, NBTC, BIS ও SIRIM সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো চীনে গত নভেম্বর মাসে তাদের নতুন রেনো সিরিজ লঞ্চ করেছে। সিরিজের OPPO Reno 11 ফোনটি সম্প্রতি TDRA, BIS, FCC এবং গীকবেঞ্চে দেখা গিয়েছিল। এবার OPPO Reno 11 Pro ফোনটি NBTC, BIS, SIRIM এবং SDPPI সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এর ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারত সহ গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ করা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই লিস্টিং এবং চীনের মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO Reno 11 Pro 5G এর লিস্টিং

  • NBTC সার্টিফিকেশন সাইটে OPPO Reno 11 Pro ফোনটি CPH2607 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনটি 5G কানেক্টিভিটি সহ পেশ করা হবে।
  • SIRIM, BIS এবং SDPPI লিস্টিঙে শুধুমাত্র মডেল নাম্বার শেয়ার করা হয়েছে। নিচের ইমেজ স্লাইডে ছবি দেখতে পারেন।
  • IMDA সার্টিফিকেশন অনুযায়ী এই ফোনে এনএফসি ফিচার পাওয়া যাবে।
  • এই সবকটি প্ল্যাটফর্মে এক সঙ্গে দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারত সহ গ্লোবাল মার্কেটে পেশ করা হবে।

OPPO Reno 11 Pro এর স্পেসিফিকেশন (চীন)

  • ডিসপ্লে: এই ফোনে 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির কার্ভড OLED FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 1600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
  • প্রসেসর: এই ফোনটিতে প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো জিপিউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: চীনের বাজারে এই ফোনটি 12GB RAM+256GB এবং 12GB RAM+512GB স্টোরেজ সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Reno 11 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 32MP পোর্ট্রেট লেন্স এবং 2x হাইব্রিদ জুম ও 20x ডিজিটাল জুম সহ 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গেই এই ফোনটি 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
  • ওএস: Reno 11 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 14.0 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে OPPO Reno 11 Pro, NBTC, BIS ও SIRIM সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-11-pro-nbtc-bis-sirim-certification-india-global-launch-soon-details-in-bengali/feed/ 0
32MP Selfie Camera এবং 24GB RAM-এর ক্ষমতা সহ বাজারে এল OPPO Reno 11 Pro, জেনে নিন ফিচার এবং দাম https://www.91mobiles.com/bengali/32-mp-selfie-camera-phone-oppo-reno-11-pro-launched-in-china-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/32-mp-selfie-camera-phone-oppo-reno-11-pro-launched-in-china-know-price-and-specifications-in-bengali/#respond Thu, 23 Nov 2023 10:33:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45001 চীনে লঞ্চ হল OPPO Reno 11 Pro

The post 32MP Selfie Camera এবং 24GB RAM-এর ক্ষমতা সহ বাজারে এল OPPO Reno 11 Pro, জেনে নিন ফিচার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • চীনে লঞ্চ হয়েছে OPPO Reno 11 Pro।
  • এতে 12GB ফিজিক্যাল + 12GB virtual RAM দেওয়া হয়েছে।
  • ফোনটিতে 50MP + 32MP + 8MP রেয়ার ক্যামেরা রয়েছে।

ওপ্পো আজ তাদের নতুন স্মার্টফোন সিরিজ হিসাবে “রেনো 11” সিরিজ পেশ করেছে। কোম্পানি তাদের হোম মার্কেট চীনে এই সিরিজ পেশ করে OPPO Reno 11 এবং OPPO Reno 11 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ OPPO Reno 11 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে OPPO Reno 11 Pro ফোনটি সম্পর্কে জানানো হল।

OPPO Reno 11 Pro এর দাম

চীনে OPPO Reno 11 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এর দাম RMB 3499 অর্থাৎ প্রায় 41,000 টাকা রাখা হয়েছে। একইভাবে এই ফোনের বড় মডেল 12GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে এবং এই ফোনের দাম RMB 3799 অর্থাৎ ভারতীয় দরে প্রায় 45,000 টাকা।

OPPO Reno 11 এর স্পেসিফিকেশন

  • 6.64″ 1.5K Curved OLED Screen
  • Qualcomm Snapdragon 8+ Gen 2
  • 12GB RAM + 512GB Storage
  • 12GB Virtual RAM
  • 32MP Selfie Camera
  • 50MP+32MP+8MP Rear Camera
  • 4,700mAh Battery
  • 80W Super Flash Charging

ডিসপ্লে: এই ফোনে 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5কে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কার্ভড ওএলইডি প্যানেল ব্যাবহার করা হয়েছে এবং এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1600 নিটস ব্রাইটনেস ও 2160 হার্টস PWM ডিমিং সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 14.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: চীনের বাজারে এই ফোনটি 12GB ফিজিক্যাল RAM এবং 12GB virtual RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। অর্থাৎ OPPO Reno 11 Pro ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 3.1 storage রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ওআইএস পোর্ট্রেট লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল সুপার ক্যাট আই লেন্স রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,700 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গেই এই ফোনটি 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 32MP Selfie Camera এবং 24GB RAM-এর ক্ষমতা সহ বাজারে এল OPPO Reno 11 Pro, জেনে নিন ফিচার এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/32-mp-selfie-camera-phone-oppo-reno-11-pro-launched-in-china-know-price-and-specifications-in-bengali/feed/ 0