OPPO Reno 12 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 12 Jul 2024 13:13:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শক্তিশালী ফিচার এবং স্টাইলিশ লুক সহ ভারতের বাজারে এসে গেছে OPPO Reno 12 Pro, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-pro-5g-launched-in-india-check-price-features-and-specification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-pro-5g-launched-in-india-check-price-features-and-specification-details-in-bengali/#respond Fri, 12 Jul 2024 13:13:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53283 ভারতে লঞ্চ হল OPPO Reno 12 Pro 5G

The post শক্তিশালী ফিচার এবং স্টাইলিশ লুক সহ ভারতের বাজারে এসে গেছে OPPO Reno 12 Pro, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে OPPO Reno 12 5G সিরিজ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে অধীনে শক্তিশালী OPPO Reno 12 5G এবং OPPO Reno 12 Pro 5G স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। OPPO AI স্মার্টফোনে স্টাইলিশ লুক, অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন রয়েছে। এই পোস্টে সিরিজের ওপ্পো রেনো 12 প্রো ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল।

OPPO Reno 12 Pro এর দাম

  • 12GB RAM + 256GB স্টোরেজ = 36999 টাকা
  • 12GB RAM + 512GB স্টোরেজ = 40999 টাকা

OPPO Reno 12 Pro 5G স্মার্টফোনটি 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় 36,999 টাকা এবং 512GB স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোন Sunset Gold এবং Space Brown এর মতো কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ব্যাঙ্ক কার্ডের সাহায্যে 4000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং 9 মাসের নো-কোস্ট ইএমআই দেওয়া হচ্ছে।

OPPO Reno 12 Pro এর ডিজাইন

OPPO Reno 12 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO Reno 12 Pro 5G স্মার্টফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং কোম্পানি এর নাম রেখেছে Quad Curved Infinite View স্ক্রিন। এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 1200nits ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও এই স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 যোগ করা হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য OPPO Reno 12 Pro স্মার্টফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300-Energy অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ওপ্পো ফোনে ARM Mali-G615 GPU রয়েছে।

স্টোরেজ: ওপ্পো রেনো 12 প্রো 5জি ফোনটিতে 12জিবি র‍্যাম যোগ করা হয়েছে।এই ফোনে 12জিবি ভার্চুয়াল র‍্যাম এবং 12জিবি ফিজিক্যাল র‍্যাম সহ মোট 24জিবি র‍্যামের পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া এই ফোনটিতে 512জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 1TB মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে। রেনো 12 প্রো ফোনে LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয় হয়েছে।

ওএস: OPPO Reno 12 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.1 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই স্মার্টফোনে 3 বছরের ওএস আপডেট দেওয়া হবে, অর্থাৎ এই ফোনে Android 17 পর্যন্ত পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 4 বছর সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে।

ফ্রন্ট ক্যামেরা: OPPO Reno 12 Pro স্মার্টফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে Samsung S5KJN5 সেন্সর f/2.0 অ্যাপচার রয়েছে। সেলফি তোলা, ভিডিও কল করার এবং রিলস বানানোর জন্য 0.64μm পিক্সেল সাইজ লেন্স সহ 90° ফিল্ড অফ ভিউ এবং অটো ফোকাস ফিচার দেওয়া হয়েছে।

ক্যামেরা স্যাম্পেল:

ব্যাক ক্যামেরা: OPPO Reno 12 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony LYT600 মেইন সেন্সর সহ 50 মেগাপিক্সেল Samsung S5KJN5 টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল IMX355 আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। এই ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 2X অপটিক্যাল জুম যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno12 Pro ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি এখনও পর্যন্ত সমস্ত রেনো ফোনের চেয়ে সবচেয়ে বেশি ব্যাকআপ দিতে সক্ষম।

OPPO Reno 12 Pro এর ফিচার

  • Damage-Proof 360° Armour Body
  • Corning Gorilla Victus Glass 2
  • Dual 4K Ultra-Clear Video
  • AI Smart Image Matting 2.0
  • AI Eraser 2.0
  • AI LinkBoost
  • 1TB microSD
  • IR Blaster
  • Bluetooth 5.4
  • Wi-Fi 6

The post শক্তিশালী ফিচার এবং স্টাইলিশ লুক সহ ভারতের বাজারে এসে গেছে OPPO Reno 12 Pro, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-pro-5g-launched-in-india-check-price-features-and-specification-details-in-bengali/feed/ 0
12 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ‘রেনো 12’ সিরিজ! পেশ হবে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/12-july-oppo-reno-12-and-oppo-reno-12-pro-launch-date-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/12-july-oppo-reno-12-and-oppo-reno-12-pro-launch-date-in-india-details-in-bengali/#respond Wed, 03 Jul 2024 10:36:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52872 12 জুলাই ভারতে লঞ্চ হবে OPPO Reno 12 এবং Reno 12 Pro

The post 12 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ‘রেনো 12’ সিরিজ! পেশ হবে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে OPPO Reno 12 সিরিজ পেশ করা হবে। চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চের পর এবার ভারতীয় বাজারে আসতে চলেছে। কোম্পানি গত সপ্তাহে তাদের আপকামিং সিরিজ টিজ করেছিল, এবার সম্প্রতি জুলাই মাসে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro 12 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইটে Reno12 সিরিজের পেজ লাইভ করে দিয়েছে, এর মাধ্যমে লঞ্চের আগেই এই ফোনের ডিটেইলস দেখা গেছে।

ভারতে OPPO Reno 12 সিরিজের লঞ্চ ডেট

আগামী 12 জুলাই OPPO Reno 12 সিরিজ ভারতে লঞ্চ করা হবে। দ্য টেক আউটলুক ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু আগামী 12 জুলাই OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন বারটিয় বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই আপকামিং দুটি ওপ্পো ফোনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার অর্থাৎ AI ফিচার ব্যাবহার করা হবে।

 

OPPO Reno 12 Pro এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: OPPO Reno 12 Pro স্মার্টফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএচডি + Curved OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে।
  • প্রসেসর: Oppo Reno 12 Pro স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.1 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 এনার্জি প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 12GB LPDDR4X RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে।
  • ক্যামেরা: Oppo Reno 12 Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT-600 OIS সেন্সর, 8MP Sony IMX355 সেন্সর এবং 2x 50MP Samsung JN5 টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50MP Samsung JN5 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 12 Pro স্মার্টফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO Reno 12 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: OPPO Reno 12 স্মার্টফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে।
  • প্রসেসর: OPPO Reno 12 স্মার্টফোনের প্রসেসর প্রো মডেলের মতোই। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 এনার্জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 12 স্মার্টফোনে রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-600 OIS মেইন সেন্সর, 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 12 স্মার্টফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 ব্যাটারি দেওয়া হয়েছে।

The post 12 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ‘রেনো 12’ সিরিজ! পেশ হবে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/12-july-oppo-reno-12-and-oppo-reno-12-pro-launch-date-in-india-details-in-bengali/feed/ 0
গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Oppo Reno 12 এবং 12 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-12-pro-launched-globally-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-12-pro-launched-globally-know-price-and-specifications-in-bengali/#respond Wed, 19 Jun 2024 07:26:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51731 ইউরোপে লঞ্চ হল Oppo Reno 12 এবং 12 Pro

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Oppo Reno 12 এবং 12 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে Oppo তাদের হোম মার্কেট চীনে রেনো 12 সিরিজ পেশ করেছিল। এবার এই সিরিজের অধীনে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন গ্লোবালি ইউরোপে লঞ্চ করেছে। এই ফোনগুলিতে MediaTek Dimensity 7300 এনর্জি প্রসেসর, 5000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট এবং এমোলেড ডিসপ্লে সহ আরও অন্যান্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Oppo Reno 12 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo Reno 12 Pro স্মার্টফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ কার্ভ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস বিক্টস 2 প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই স্মার্টফোন MediaTek Dimensity 7300 এনর্জি 4nm প্রসেসর সহ পেশ করা হয়েছে।

স্টোরেজ: এই স্মার্টফোনে 12GB LPDDR4X RAM এবং 512GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। একইসঙ্গে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 1/1.95″ Sony LYT-600 সেন্সর, f/1.8 অ্যাপচারের OIS ফিচার যুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা, Sony IMX355 সেন্সর এবং ƒ/2.2 অ্যাপচারযুক্ত 8MP 112º আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং Samsung JN5 সেন্সর সহ 50MP 2x টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা 20x পর্যন্ত ডিজিটাল জুম ফিচার রয়েছে। সেলফি জন্য Samsung JN5 সেন্সর, f/2.0 অ্যাপচারযুক্ত 50MP ক্যামেরা সহ AI ফিচার যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়াল সিম 5জি, 4জি, IP65 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার এবং স্টিরিয়ো স্পিকার এর মতো অন্যান্য ফিচার যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Oppo Reno 12 Pro ফোনের ওজন এবং ডায়মেনশন 161.4 × 74.8 × 7.40এমএম এবং 180 গ্রাম।

অপারেটিং সিস্টেম: Oppo Reno 12 Pro স্মার্টফোনে Android 14 এবং ColorOS 14.1 সহ কাল করবে।

Oppo Reno 12 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo Reno 12 ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: Oppo Reno 12 ফোনে অক্টা-কোর MediaTek Dimensity 7300 এনর্জি 4nm প্রসেসর এবং মালী-G615 MC2 GPU সহ লঞ্চ করা হয়েছে।

স্টোরেজ: এই স্মার্টফোনে12GB LPDDR4X RAM +256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: Reno12 স্মার্টফোনের রেয়ার প্যানেলে 50MP এর 1/1.95″ Sony LYT-600 সেন্সর, f/1.8 অ্যাপচার OIS ফিচারযুক্ত, 8MP 112º আলট্রা ওয়াইড Sony IMX355 সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP এর GC32E2 সেন্সর রয়েছে।

ব্যাটারি: ভ্যানিলা মডেল Reno12 স্মার্টফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়াল সিম 5জি, 4জি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেট সেন্সর, USB টাইপ-C অডিও, স্টিরিয়ো স্পিকার, IP65 রেটিং এর মতো অন্যান্য ফিচার যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Oppo Reno12 স্মার্টফোনের ডায়মেনশন 161.4x 74.1×7.57mm এবং ওজন 177 গ্রাম রয়েছে।

অপারেটিং সিস্টেম: Oppo Reno 12 স্মার্টফোনে Android 14 এবং ColorOS 14.1 সহ কাল করবে।

OPPO Reno 12 সিরিজের দাম এবং সেল

  • OPPO Reno 12 স্মার্টফোনের 12GB RAM + 256GB স্টোরেজের দাম 499 ইউরো অর্থাৎ প্রায় 44,660 টাকা রাখা হয়েছে।
  • এই ফোনটি এস্ট্রো সিলভার এবং ম্যাট ব্রাউন কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
  • Oppo Reno 12 Pro স্মার্টফোনের 12GB RAM + 512GB স্টোরেজের দাম 599 ইউরো অর্থাৎ প্রায় 52,700 টাকা রাখা হয়েছে।
  • এই প্রো মডেলটি নেবুলা সিলভার এবং স্পেস ব্রাউন এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি স্মার্টফোন এই মাস থেকেই ইউরোপ এবং ইউকেতে সেল করা হবে।

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Oppo Reno 12 এবং 12 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-12-pro-launched-globally-know-price-and-specifications-in-bengali/feed/ 0
ভারতে আসন্ন OPPO Reno 12 এবং 12 Pro মডেল দুটি চাইনিজ মডেলের থেকে আলাদা হতে পারে, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-global-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-global-specifications-details-in-bengali/#respond Sat, 08 Jun 2024 14:16:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51086 ভারতে আসতে চলেছে OPPO Reno 12 series

The post ভারতে আসন্ন OPPO Reno 12 এবং 12 Pro মডেল দুটি চাইনিজ মডেলের থেকে আলাদা হতে পারে, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনে Oppo Reno 12 সিরিজ লঞ্চ হওয়ার পরে এখন ভারতীয় মোবাইল ইউজাররাও এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শীঘ্রই OPPO Reno 12, Reno 12 Pro এবং Reno 12F স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী Oppo মোবাইলগুলির স্পেসিফিকেশন চিনা মডেলের তুলনায় আলাদা হবে।

OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন (Global )

প্রসেসরের পার্থক্য

চীনে OPPO Reno 12 স্মার্টফোনটি MediaTek Dimensity 8250 চিপসেট এবং Reno 12 Pro Dimensity 9200+ চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। কিন্তু ভারতীয় মার্কেটে এবং আন্তর্জাতিক মার্কেটে আসন্ন Reno ফোন দুটিতে আলাদা প্রসেসর দেওয়া হবে বলে আলোচনা চলছে। লিক অনুসারে, Oppo Reno 12 এবং Reno 12 Pro MediaTek Dimensity 7300 চিপসেটে লঞ্চ করা যেতে পারে।

ক্যামেরার পার্থক্য

প্রসেসরের মতো Reno 12 সিরিজের আন্তর্জাতিক মডেলগুলির ক্যামেরা সেগমেন্টও চীনের মডেলগুলির থেকে আলাদা হতে পারে। চাইনিজ মডেলটিতে একটি 50MP + 50MP + 8MP রেয়ার ক্যামেরা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা Reno ফোনগুলি 50MP + 8MP + 2MP রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। OPPO Reno 12 Pro চীনে 50MP IMX890 সেন্সর সহ লঞ্চ হয়েছে কিন্তু এই ফোনের আন্তর্জাতিক মডেলে 50MP LYT600 প্রধান সেন্সর দেওয়া যেতে পারে।

OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন (চীন)

  • ডিসপ্লে: Oppo Reno12 এবং Reno12 Pro স্মার্টফোন দুটিই 2772×1240 পিক্সেল রেজলিউশন এবং 6.7-ইঞ্চি FHD+ 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে একটি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন রয়েছে যা Curved OLED প্যানেলে নির্মিত৷ এতে 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1200নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে যা Corning Gorilla Glass Victus 2 দ্বারা প্রোটেক্ট করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: Oppo Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনে সেলফি তোলা, ভিডিও কল করা এবং রিল বানানোর জন্য একটি 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি Samsung JN5 সেন্সর যা F/2.0 অ্যাপারচারে কাজ করে এবং 4K/60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
  • ব্যাটারি: OPPO Reno12 এবং Reno12 Pro স্মার্টফোনগুলিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
  • অন্যান্য: Oppo Reno 12 এবং Reno 12 Pro IP65 সার্টিফাইড। Reno 12 এর থিকনেস 7.25mm এবং ওজন 179g। অন্যদিকে Reno 12 Pro ফোনের থিকনেস 7.55mm এবং ওজন 183g। কানেক্টিভিটির জন্য উভয় মোবাইলেই NFC, Wi-Fi 6 এবং Bluetooth 5.4-এর মতো ফিচার পাওয়া যায়।

OPPO Reno 12 Pro ফোনের দাম

লিক রিপোর্ট অনুযায়ী Oppo Reno 12 Pro ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টটি আন্তর্জাতিক মার্কেটে 580 ইউরো দামে লঞ্চ হবে। ভারতীয় মূল্য অনুযায়ী যা প্রায় 52,000 টাকা দামের কাছাকাছি। চিনে এই মেমরি ভেরিয়েন্টটি 3699 Yuan এ লঞ্চ করা হয়েছে যা প্রায় 43,200 টাকা দামের কাছাকাছি। আশা করা হচ্ছে যে ভারতে এর 12+512 মডেলটি 40 হাজার টাকা দামে লঞ্চ হতে পারে।

The post ভারতে আসন্ন OPPO Reno 12 এবং 12 Pro মডেল দুটি চাইনিজ মডেলের থেকে আলাদা হতে পারে, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-global-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল OPPO Reno 12 এবং Reno 12 Pro, জেনে নিন নতুন স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-launched-in-china-know-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-launched-in-china-know-price-specifications-in-bengali/#respond Fri, 24 May 2024 07:35:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49892 চীনে লঞ্চ হল OPPO Reno 12 এবং Reno 12 Pro

The post লঞ্চ হল OPPO Reno 12 এবং Reno 12 Pro, জেনে নিন নতুন স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO Reno 12 সিরিজ পেশ করা হয়েছে। কোম্পানি তাদের হোম মার্কেট চীনে স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 50MP Selfie Camera যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 12 সিরিজের দাম

OPPO Reno 12 এর দাম

  • 12GB RAM + 256GB Storage – 2699 yuan (অর্থাৎ প্রায় 31,599 টাকা)
  • 12GB RAM + 512GB Storage – 2999 yuan (অর্থাৎ প্রায় 35,000 টাকা)
  • 16GB RAM + 256GB Storage – 2999 yuan (অর্থাৎ প্রায় 35,000 টাকা)
  • 16GB RAM + 512GB Storage – 3199 yuan (অর্থাৎ প্রায় 36,699 টাকা)

চীনে OPPO Reno 12 5G স্মার্টফোন Millennium Silver, Soft Peach এবং Ebony Black কালার অপশনে সেল করা হবে।

OPPO Reno 12 Pro এর দাম

  • 12GB RAM + 256GB Storage – 3399 yuan (অর্থাৎ প্রায় 39,000 টাকা)
  • 12GB RAM + 512GB Storage – 3699 yuan (অর্থাৎ প্রায় 43,199 টাকা)
  • 16GB RAM + 512GB Storage – 3999 yuan (অর্থাৎ প্রায় 46,799 টাকা)

চীনে OPPO Reno 12 Pro স্মার্টফোন Silver Fantasy Purple, Champagne Gold এবং Ebony Black কালার অপশনে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানি পক্ষ থেকে এই দুটি স্মার্টফোনের সঙ্গে Bluetooth Headset Free দেওয়া হবে।

OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনগুলি 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির FHD+ 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই Curved OLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনগুলিতে 120Hzরিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাপ্লিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস রয়েছে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার সহ কর্নিং গোরিলা গ্লাস বিক্টস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য OPPO Reno 12 স্মার্টফোনে MediaTek Dimensity 8250 অক্টাকোর প্রসেসর সাপোর্ট সহ 3.1GHz ক্লক স্পীডে কাজ করার ক্ষমতাসম্পন্ন। OPPO Reno 12 সিরিজের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ কলরওএস 14 সহ লঞ্চ করা হয়েছে।

OPPO Reno 12 Pro স্মার্টফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9200+ প্রসেসর সহ 3.35GHz ক্লক স্পীডে কাজ করে। বেস মডেল Mali-G610 MC6 GPU এবং প্রো মডেল Immortalis-G715 GPU সাপোর্ট করে।

 

ব্যাক ক্যামেরা: OPPO Reno 12 স্মার্টফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP Sony LYT-600 মেইন সেন্সর সহ 50MP Samsung JN5 2x telephoto লেন্স এবং 8MP Sony IMX355 ultra-wide এঙ্গেল লেন্স সহ কাজ করে।

OPPO Reno 12 Pro স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP Sony IMX890 মেইন সেন্সর সহ 50MP Samsung JN5 2x telephoto লেন্স এবং 8MP Sony IMX355 ultra-wide এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই দুটি ফোনই 20x digital zoom এবং OIS সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, ভিডিও কল এবং রিলস বানানোর জন্য এই দুটি OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনে 50MP Front ক্যামেরা দেওয়া হয়েছে। এতে Samsung JN5 সেন্সর এফ/2.0 অ্যাপচার সহ কাজ করে এবং 4K/60fps ভিডিও রেকোডিং ক্ষমতাসম্পন্ন।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno12 এবং Reno12 Pro স্মার্টফোনগুলিতে 5,000mAh battery সহ দ্রুত চার্জ করার জন্য 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

OPPO Reno 12 সিরিজের ফিচার

  • জল এবং ধুলো থেকেভ সুরক্ষার জন্য OPPO Reno12 এবং Reno12 Pro স্মার্টফোনগুলিতে IP65 রেটিং দেওয়া হয়েছে।
  • OPPO Reno 12 স্মার্টফোনে শুধুমাত্র 7.25mm থিকনেস এবং 179g ওজন হবে।
  • OPPO Reno 12 Pro স্মার্টফোনে শুধুমাত্র 7.55mm থিকনেস এবং 183g ওজন হবে।
  • কানেক্টিভিটির জন্য এই দুটি ফোনে NFC, Wi-Fi 6 এবং Bluetooth 5.4 এর মতো ফিচার দেওয়া হয়েছে।
  • OPPO Reno 12 স্মার্টফোনে 7 5G Bands এবং OPPO Reno 12 Pro স্মার্টফোনে 8 5G Bands দেওয়া হয়েছে।

The post লঞ্চ হল OPPO Reno 12 এবং Reno 12 Pro, জেনে নিন নতুন স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-launched-in-china-know-price-specifications-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনের টিজার, দেখে নিন লুক https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-official-teaser-see-deisgn-specs-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-official-teaser-see-deisgn-specs-in-bengali/#respond Sat, 18 May 2024 12:38:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49591 লিক হল OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post প্রকাশ্যে এল OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনের টিজার, দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
গত কাল ওপ্পো তাদের রেনো 12 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করেছিল। আগামী 23 মে এই সিরিজের অধীনে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro 5জি স্মার্টফোন পেশ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই এই ফোনটি ভারত এবং অন্যান্য গ্লোবাল মার্কেটে পেশ করা হবে। আজ কোম্পানি নতুন টিজার লঞ্চ করেছে, এর মাধ্যমে এই ফোনের ডিজাইন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 12 এবং Reno 12 Pro এর ডিজাইন টিজার

  • কোম্পানির ওয়েবসাইট এবং মাইক্রো ব্লগিং সাইট ওয়াইবোতে OPPO Reno 12 সিরিজের টিজার শেয়ার করেছে।
  • নীচে দেওয়া ইমেজ স্লাইডে দেখানো হয়েছে OPPO Reno 12 সিরিজ স্মার্টফোন গ্লসি ফিনিশ সহ দেখা গেছে।
  • ছবি অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ রেকট্যানগুলার মডিউল দেওয়া হয়েছে।
  • এই ফোনের ক্যামেরাতে AI ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে।
  • এই স্মার্টফোনটি সিলভার এবং পার্পল এই দুটি কালার অপশনে পেশ করা হতে পারে।
  • এই ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলের নিচের দিকে ওপ্পো ব্র্যান্ডিং যোগ করা হয়েছে।

OPPO Reno 12 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO Reno 12 সিরিজের ফোনে 6.7 ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। এই ফোনে 2772 x 1240 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হতে পারে।
  • প্রসেসর: OPPO Reno 12 ফোনে Dimensity 8250 চিপসেট এবং Reno 12 Pro ফোনে Dimensity 9200 স্টার স্পীড এডিশন প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
  • স্টোরেজ: OPPO Reno 12 ফোনে 12GB ও 16GB LPDDR5X RAM এবং 256GB ও 512GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা হতে পারে। এই ফোনে ভার্চুয়াল RAM অপশনও দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: টিজার অনুযায়ী OPPO Reno 12 ফোনে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি Sony IMX890 সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং 50MP 2x টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। সেলফির জন্য এই ফোনে 50MP লেন্স দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: রেনো 12 সিরিজের OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro ফোনে 5,000mAh ব্যাটারি এবং 80W SuperVOOC চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • অন্যান্য: রেনো 12 সিরিজে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
  • ওএস: রেনো 12 সিরিজের ফোনে ColorOS 14 এবং অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হতে পারে।

The post প্রকাশ্যে এল OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনের টিজার, দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-official-teaser-see-deisgn-specs-in-bengali/feed/ 0
জেনে নিন কবে লঞ্চ হতে পারে Oppo Reno 12 এবং 12 Pro, প্রকাশ্যে এল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-12-pro-launch-timeline-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-12-pro-launch-timeline-leaked-details-in-bengali/#respond Mon, 29 Apr 2024 16:49:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49074 মে বা জুন মাসে লঞ্চ হবে Oppo Reno 12 সিরিজ

The post জেনে নিন কবে লঞ্চ হতে পারে Oppo Reno 12 এবং 12 Pro, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo শীঘ্রই তাদের রেনো সিরিজে নতুন নাম্বার সিরিজ হিসাবে 12 যোগ করতে চলেছে। ব্র্যান্ডের প্স থেকে গত বছরের মতোই এই বছরও Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro নামের ফোন লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি, তবে তাঁর আগেই লিকের মাধ্যমে এই সিরিজের লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসে গেছে। এই প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিটেইলস সম্পর্কে।

Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে এই দুটি ফোন সম্পর্কে জানিয়েছেন।
  • পোস্টে দেখা গেছে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনদুটি মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতে লঞ্চ করা হবে।
  • Reno 12 সিরিজের সঙ্গে সঙ্গে Oppo Pad 3 এবং Enco X3 এর মতো গ্যাজেট লঞ্চ হবে বলে উল্লেখ করা হয়েছে।
  • টিপস্টার জানিয়েছেন উপরোক্ত প্রোডাক্টগুলি নিয়ে কাজ চলছে এবং শীঘ্রই লঞ্চ করা হতে পারে।
  • লিকে কোনো নির্দিষ্ট তারিখ সম্পর্কে বলা হয়নি, তবে লিক অনুযায়ী এই ডিভাইসগুলি মের শেষে বা জুনের শুরুতে লঞ্চ করা হবে।

Oppo Reno 12 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী Oppo Reno 12 সিরিজের উভয় ফোনের চারদিকে মাইক্রো কার্ভেচার সহ OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 1.5K পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
  • প্রসেসর: Oppo Reno 12 ফোনে MediaTek Dimensity 8200 চিপসেট থাকবে বলে জান্স গেছে। অন্যদিকে প্রো ফোনটিতে MediaTek Dimensity 9200 Plus প্রসেসর থাকতে পারে।
  • ক্যামেরা: Oppo Reno 12 ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2x জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সিরিজের প্রো ফোনেও একই রকম ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং লেন্স যোগ করা হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য উভয় ফোনে অটো ফোকাস সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

The post জেনে নিন কবে লঞ্চ হতে পারে Oppo Reno 12 এবং 12 Pro, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-12-pro-launch-timeline-leaked-details-in-bengali/feed/ 0
OPPO Reno 12 সিরিজে থাকবে কাস্টম সোনী লেন্সের সুবিধা, পাওয়া যাবে অসাধারণ ক্যামেরা পারফরমেন্স https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-series-custom-sony-lens-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-series-custom-sony-lens-details-in-bengali/#respond Tue, 13 Feb 2024 16:35:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46330 লিক হল OPPO Reno 12 সিরিজের ক্যামেরা ডিটেইলস

The post OPPO Reno 12 সিরিজে থাকবে কাস্টম সোনী লেন্সের সুবিধা, পাওয়া যাবে অসাধারণ ক্যামেরা পারফরমেন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি OPPO গ্লোবাল মার্কেটে তাদের Reno 11F লঞ্চ করেছে। এখন কোম্পানি তাদের Reno 12 series এ কাজ শুরু করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এই বছরের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এই সিরিজ লঞ্চ করা হতে পারে। এবার টিপস্টার স্মার্ট পিকাচু OPPO Reno 12 সিরিজের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে।

OPPO Reno 12 সিরিজের ক্যামেরা ডিটেইলস

টিপস্টার স্মার্ট পিকাচু জানিয়েছে OPPO Reno 12 সিরিজে কাস্টম সোনী ক্যামেরা লেন্স থাকবে। এর ফলে ফটোগ্রাফি আরও অ্যাডভান্স হবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত সঠিক ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। এর আগেও একটি লিক থেকে জানা গিয়েছিল আপকামিং OPPO Reno 12 সিরিজে সুন্দর পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে এবং এতে হাই অপটিক্যাল জুমের সুবিধা পাওয়া যাবে।

OPPO Reno 12 সিরিজের লঞ্চ টাইমলাইন

এমএসপাওয়ারইউজার ওয়েবসাইট অনুযায়ী 2024 সালের জুম মাসে OPPO Reno 12 সিরিজ পেশ করা হতে পারে। এর বেস মডেল অর্থাৎ Reno 12 এর দাম 499 ডলার অর্থাৎ প্রায় 41,300 টাকা হতে পারে। অন্যদিকে সিরিজের প্রো মডেলের দাম 799 ডলার অর্থাৎ প্রায় 66,200 টাকা রাখা হতে পারে।

OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন (লিক)

প্রসেসর: OPPO Reno 12 ফোনে মিডিয়াটেক MTK 24M প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সিরিজের প্রো মডেলে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্রসেসর যোগ করা হতে পারে।

ক্যামেরা: OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro ফোনে OIS সহ 50MP প্রাইমারি সেন্সর, 2x অপটিক্যাল জুম সহ 50MP সেকেন্ডারি ক্যামেরা এবং 8MP তৃতীয় ক্যামেরা সেন্সর থাকতে পারে। এর মধ্যে এই তৃতীয় সেন্সরটি আলট্রা ওয়াইড হবে বলে আশা করা হচ্ছে।

ডিসপ্লে এবং ডিজাইন: এই সিরিজে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। উভয় ফোনে কার্ভ গ্লাস ব্যাক প্যানেল যোগ করা হতে পারে।

স্টোরেজ: OPPO Reno 12 ফোনের শুধুমাত্র 12GB RAM + 256GB স্টোরেজ মডেলে পেশ করা হতে পারে। তবে OPPO Reno 12 Pro ফোনের 512GB স্টোরেজ মডেলও লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

ব্যাটারি: OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro ফোনে 67W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

অন্যান্য: OPPO Reno 12 সিরিজের ফোনে IP65 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে।

The post OPPO Reno 12 সিরিজে থাকবে কাস্টম সোনী লেন্সের সুবিধা, পাওয়া যাবে অসাধারণ ক্যামেরা পারফরমেন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-series-custom-sony-lens-details-in-bengali/feed/ 0