OPPO Reno 12 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 07 Aug 2024 13:56:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Vivo V40 vs OPPO Reno 12 পারফরমেন্সের তুলনা: জেনে নিন কোন ফোনের প্রসেসিং বেশি শক্তিশালী https://www.91mobiles.com/bengali/vivo-v40-vs-oppo-reno-12-performance-comparison-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v40-vs-oppo-reno-12-performance-comparison-in-bengali/#respond Wed, 07 Aug 2024 13:56:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54279 Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের পারফরমেন্সের তুলনা

The post Vivo V40 vs OPPO Reno 12 পারফরমেন্সের তুলনা: জেনে নিন কোন ফোনের প্রসেসিং বেশি শক্তিশালী first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে 39,999 টাকা প্রাথমিক দামের Vivo V40 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট যোগ করা হয়েছে। এই একই রেঞ্জে বাজারে উপস্থিত MediaTek Dimensity 7300 Energy প্রসেসর সহ OPPO Reno 12 ফণটির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হবে। এই দুটি ফোনই ক্যামেরার জন্য বেশ জনপ্রিয়তা লাভ করছে এবং আমরা ফোনদুটির পারফরমেন্স তুলনা করে দেখেছি। এই পোস্টে জেনে নিন Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের মধ্যে কোন ফোনের প্রসেসিং বেশি শক্তিশালী।

Vivo V40 vs OPPO Reno 12 পারফরমেন্সের তুলনা

সিপিউ এবং জিপিইউ

প্রসেসিং ক্ষমতা Vivo V40 OPPO Reno 12
প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 মিডিয়াটেক ডায়মেনসিটি 7300-এনার্জি
ক্লক স্পীড 1 x 2.63GHz Kryo Prime Cortex-A715
3 x 2.4GHz Kryo Gold Cortex-A715
4 x 1.8GHz Cortex-A510
4 x 2.5GHz ARM Cortex-A78
4 x 2.0GHz ARM Cortex-A55
জিপিইউ অ্যাড্রিনো 720 জিপিইউ মালী-জি615 জিপিইউ
স্টোরেজ 8GB RAM + 128GB স্টোরেজ 8GB RAM + 256GB স্টোরেজ

 

Geekbench পারফরমেন্স

যে কোনো ফোনের CPU পারফরমেন্স পরীক্ষা করার জন্য সেই ফোনে গীকবেঞ্চ বেঞ্চমার্ক রান করা হয়। এই টেস্টে যে ফোন যত বেশি স্কোর পায় সেই ফোনটি তত বেশি শক্তিশালী। Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের গীকবেঞ্চ স্কোরের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তবে কিছু পয়েন্ট হলেও Vivo ফোনটি এগিয়ে রয়েছে।

Vivo V40 ফোনটি গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্টে 1164 এবং মাল্টি কোর টেস্টে 3216 স্কোর পেয়েছে। অন্যদিকে OPPO Reno 12 ফোনের গীকবেঞ্চ সিঙ্গেল কোর টেস্ট ও মাল্টি কোর টেস্টের স্কোর যথাক্রমে 1051 এবং 3006।

জানিয়ে রাখি OPPO Reno 12 ফোনের মিডিয়াটেক ডায়মেনসিটি 7300-এনার্জি প্রসেসরের ক্লক স্পীড 2.5GHz এবং Vivo V40 ফোনটির কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসরের টপ ক্লক স্পীড 2.63GHz।

নিজ্যি : Vivo V40

AnTuTu পারফরমেন্স

আনটুটু বেঞ্চমার্কের মাধ্যমেও ফোনের পারফরমেন্স পরীক্ষা করা হয়। এতে সিপিইউয়ের পাশাপাশি স্টোরেজ, জিপিইউ ও ইউএক্স টেস্ট করা হয়। Vivo V40 ও OPPO Reno 12 ফোনে এই বেঞ্চমার্ক রান করা হয় এবং এক্ষেত্রেও Vivo ফোনটি OPPO ফণটির তুলনায় এগিয়ে রয়েছে।

AnTuTu Score Vivo V40 OPPO Reno 12
সিপিইউ স্কোর 264927 156132
জিপিইউ স্কোর 258921 148869
ইউএক্স স্কোর 124900 171984
মেমরি স্কোর 161905 135200
অভারঅল আনটুটু স্কোর 810653 612185

 

আনটুটু বেঞ্চমার্ক টেস্টে Vivo V40 ফোনটি 8,10,653 স্কোর পেয়েছে। অপরদিকে OPPO Reno 12 ফোনের এই স্কোর 6,12,185। ওপরের টেবিলে দেখা যাচ্ছে CPU, GPU ও UX এর ক্ষেত্রে Vivo ফোনটি এগিয়ে থাকলেও Memory টেস্টে OPPO ফোনটি অনেকটাই এগিয়ে আছে।

জানিয়ে রাখি আনটুটু মেমরি স্কোর দেখে বোঝা যায় কোনো ফোন কত দ্রুত এবং কত বেশি মেমরি প্রসেস করতে পারে। Vivo V40 এবং OPPO Reno 12 উভয় ফোনেই LPDDR4X RAM রয়েছে। তবে Vivo ফোনটিতে UFS2.2 ROM এবং OPPO ফোনে UFS3.1 ROM দেওয়া হয়েছে।

বিজয়ী : Vivo V40

Throttling টেস্ট

হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনের সিপিইউ অত্যন্ত দ্রুত কাজ করে। সহজ ভাষায় বললে, ফোনের প্রসেসরে চাপ বাড়লে ফোনটি কিভাবে কাজ করে সেটিই থ্রটলিং টেস্টের মাধ্যমে মাপা হয়। আমরা এই টেস্ট করার জন্য Burnout benchmark app ব্যাবহার করি।

বার্নআউট বেঞ্চমার্ক রান করার পর Vivo V40 5G ফোনে 68.8% আউটপুট পাওয়া গেছে। একইভাবে OPPO Reno 12 ফোনের সিপিইউ 62.7% ক্ষমতায় কাজ করে। অর্থাৎ Vivo V40 5G ফোনটি চাপের মধ্যেও ভালো পারফরমেন্স করতে সক্ষম।

বিজয়ী : Vivo V40

Gaming টেস্ট

মোবাইলে গেমিঙের ক্ষেত্রে Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের পারফরমেন্স জানার জন্য উভয় ফোনে 30 মিনিট করে BGMI এবং COD (Call of Duty:Mobile) গেম খেলা হয়েছে। এরপর ফোনের তাপ ও ব্যাটারি ড্রপ মাপা হয়েছে।

Vivo V40 ফোনে COD খেলার সময় গড় ফ্রেম রেট ছিল 49.6FPS। এই ফোনের তাপমাত্রা মাত্র 2.9 ডিগ্রী বেড়েছে এবং ব্যাটারি 5% কমেছে। অপরদিকে OPPO Reno 12 ফোনের গড় ফ্রেম রেট 41FPS ছিল। এই ফোনটির তাপমাত্রা 12.3 ডিগ্রী বেড়েছে এবং ব্যাটারি 6% বেড়েছে।

আধ ঘন্টা BGMI খেলার পর Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের তাপমাত্র যথাক্রমে 5.3 ডিগ্রী ও 6.4 ডিগ্রী বেড়েছে। একইভাবে দুটি ফোনের ব্যাটারি কমেছে যথাক্রমে 6% এবং 8%। এই গেমের ক্ষেত্রে দুটি ফোনের গড় ফ্রেম রেট 38.58FPS এবং 38FPS ছিল।

বিজয়ী : Vivo V40

কোন ফোনের পারফরমেন্স বেশি শক্তিশালী?

Vivo V40 এবং OPPO Reno 12 ফোনের ওপর সমস্ত বেঞ্চমার্ক টেস্টে এক তরফা ফল পাওয়া গেছে। সবকটি টেস্টে OPPO ফোনটিকে হারিয়ে Vivo ফোনটি জিতে গেছে। OPPO Reno 12 ফোনটি 32,999 টাকা দামে সেল করা হয় এবং Vivo V40 ফোনটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দুটি ফোনের দামে 7 হাজার টাকার পার্থক্য রয়েছে। এতটা দামের তফাতে ভিভো ফোনটির জেতাই স্বাভাবিক বলে মনে করা হচ্ছে।

The post Vivo V40 vs OPPO Reno 12 পারফরমেন্সের তুলনা: জেনে নিন কোন ফোনের প্রসেসিং বেশি শক্তিশালী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v40-vs-oppo-reno-12-performance-comparison-in-bengali/feed/ 0
12 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ‘রেনো 12’ সিরিজ! পেশ হবে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/12-july-oppo-reno-12-and-oppo-reno-12-pro-launch-date-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/12-july-oppo-reno-12-and-oppo-reno-12-pro-launch-date-in-india-details-in-bengali/#respond Wed, 03 Jul 2024 10:36:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52872 12 জুলাই ভারতে লঞ্চ হবে OPPO Reno 12 এবং Reno 12 Pro

The post 12 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ‘রেনো 12’ সিরিজ! পেশ হবে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে OPPO Reno 12 সিরিজ পেশ করা হবে। চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চের পর এবার ভারতীয় বাজারে আসতে চলেছে। কোম্পানি গত সপ্তাহে তাদের আপকামিং সিরিজ টিজ করেছিল, এবার সম্প্রতি জুলাই মাসে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro 12 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। ওপ্পো ইন্ডিয়া ওয়েবসাইটে Reno12 সিরিজের পেজ লাইভ করে দিয়েছে, এর মাধ্যমে লঞ্চের আগেই এই ফোনের ডিটেইলস দেখা গেছে।

ভারতে OPPO Reno 12 সিরিজের লঞ্চ ডেট

আগামী 12 জুলাই OPPO Reno 12 সিরিজ ভারতে লঞ্চ করা হবে। দ্য টেক আউটলুক ওয়েবসাইটের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু আগামী 12 জুলাই OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন বারটিয় বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই আপকামিং দুটি ওপ্পো ফোনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার অর্থাৎ AI ফিচার ব্যাবহার করা হবে।

 

OPPO Reno 12 Pro এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: OPPO Reno 12 Pro স্মার্টফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুলএচডি + Curved OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে।
  • প্রসেসর: Oppo Reno 12 Pro স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14.1 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 এনার্জি প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 12GB LPDDR4X RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে।
  • ক্যামেরা: Oppo Reno 12 Pro স্মার্টফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT-600 OIS সেন্সর, 8MP Sony IMX355 সেন্সর এবং 2x 50MP Samsung JN5 টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50MP Samsung JN5 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 12 Pro স্মার্টফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 ব্যাটারি দেওয়া হয়েছে।

OPPO Reno 12 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: OPPO Reno 12 স্মার্টফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে।
  • প্রসেসর: OPPO Reno 12 স্মার্টফোনের প্রসেসর প্রো মডেলের মতোই। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 7300 এনার্জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 12GB LPDDR4X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 12 স্মার্টফোনে রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT-600 OIS মেইন সেন্সর, 8MP Sony IMX355 আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 12 স্মার্টফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 ব্যাটারি দেওয়া হয়েছে।

The post 12 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ‘রেনো 12’ সিরিজ! পেশ হবে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/12-july-oppo-reno-12-and-oppo-reno-12-pro-launch-date-in-india-details-in-bengali/feed/ 0
গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Oppo Reno 12 এবং 12 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-12-pro-launched-globally-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-12-pro-launched-globally-know-price-and-specifications-in-bengali/#respond Wed, 19 Jun 2024 07:26:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51731 ইউরোপে লঞ্চ হল Oppo Reno 12 এবং 12 Pro

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Oppo Reno 12 এবং 12 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে Oppo তাদের হোম মার্কেট চীনে রেনো 12 সিরিজ পেশ করেছিল। এবার এই সিরিজের অধীনে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন গ্লোবালি ইউরোপে লঞ্চ করেছে। এই ফোনগুলিতে MediaTek Dimensity 7300 এনর্জি প্রসেসর, 5000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট এবং এমোলেড ডিসপ্লে সহ আরও অন্যান্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Oppo Reno 12 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo Reno 12 Pro স্মার্টফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ কার্ভ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস বিক্টস 2 প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই স্মার্টফোন MediaTek Dimensity 7300 এনর্জি 4nm প্রসেসর সহ পেশ করা হয়েছে।

স্টোরেজ: এই স্মার্টফোনে 12GB LPDDR4X RAM এবং 512GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। একইসঙ্গে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 1/1.95″ Sony LYT-600 সেন্সর, f/1.8 অ্যাপচারের OIS ফিচার যুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা, Sony IMX355 সেন্সর এবং ƒ/2.2 অ্যাপচারযুক্ত 8MP 112º আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং Samsung JN5 সেন্সর সহ 50MP 2x টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা 20x পর্যন্ত ডিজিটাল জুম ফিচার রয়েছে। সেলফি জন্য Samsung JN5 সেন্সর, f/2.0 অ্যাপচারযুক্ত 50MP ক্যামেরা সহ AI ফিচার যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়াল সিম 5জি, 4জি, IP65 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার এবং স্টিরিয়ো স্পিকার এর মতো অন্যান্য ফিচার যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Oppo Reno 12 Pro ফোনের ওজন এবং ডায়মেনশন 161.4 × 74.8 × 7.40এমএম এবং 180 গ্রাম।

অপারেটিং সিস্টেম: Oppo Reno 12 Pro স্মার্টফোনে Android 14 এবং ColorOS 14.1 সহ কাল করবে।

Oppo Reno 12 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Oppo Reno 12 ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পীক ব্রাইটনেস ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: Oppo Reno 12 ফোনে অক্টা-কোর MediaTek Dimensity 7300 এনর্জি 4nm প্রসেসর এবং মালী-G615 MC2 GPU সহ লঞ্চ করা হয়েছে।

স্টোরেজ: এই স্মার্টফোনে12GB LPDDR4X RAM +256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: Reno12 স্মার্টফোনের রেয়ার প্যানেলে 50MP এর 1/1.95″ Sony LYT-600 সেন্সর, f/1.8 অ্যাপচার OIS ফিচারযুক্ত, 8MP 112º আলট্রা ওয়াইড Sony IMX355 সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP এর GC32E2 সেন্সর রয়েছে।

ব্যাটারি: ভ্যানিলা মডেল Reno12 স্মার্টফোনে 80ওয়াট সুপারবুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়াল সিম 5জি, 4জি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেট সেন্সর, USB টাইপ-C অডিও, স্টিরিয়ো স্পিকার, IP65 রেটিং এর মতো অন্যান্য ফিচার যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Oppo Reno12 স্মার্টফোনের ডায়মেনশন 161.4x 74.1×7.57mm এবং ওজন 177 গ্রাম রয়েছে।

অপারেটিং সিস্টেম: Oppo Reno 12 স্মার্টফোনে Android 14 এবং ColorOS 14.1 সহ কাল করবে।

OPPO Reno 12 সিরিজের দাম এবং সেল

  • OPPO Reno 12 স্মার্টফোনের 12GB RAM + 256GB স্টোরেজের দাম 499 ইউরো অর্থাৎ প্রায় 44,660 টাকা রাখা হয়েছে।
  • এই ফোনটি এস্ট্রো সিলভার এবং ম্যাট ব্রাউন কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
  • Oppo Reno 12 Pro স্মার্টফোনের 12GB RAM + 512GB স্টোরেজের দাম 599 ইউরো অর্থাৎ প্রায় 52,700 টাকা রাখা হয়েছে।
  • এই প্রো মডেলটি নেবুলা সিলভার এবং স্পেস ব্রাউন এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি স্মার্টফোন এই মাস থেকেই ইউরোপ এবং ইউকেতে সেল করা হবে।

The post গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Oppo Reno 12 এবং 12 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-12-pro-launched-globally-know-price-and-specifications-in-bengali/feed/ 0
ভারতে আসন্ন OPPO Reno 12 এবং 12 Pro মডেল দুটি চাইনিজ মডেলের থেকে আলাদা হতে পারে, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-global-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-global-specifications-details-in-bengali/#respond Sat, 08 Jun 2024 14:16:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51086 ভারতে আসতে চলেছে OPPO Reno 12 series

The post ভারতে আসন্ন OPPO Reno 12 এবং 12 Pro মডেল দুটি চাইনিজ মডেলের থেকে আলাদা হতে পারে, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনে Oppo Reno 12 সিরিজ লঞ্চ হওয়ার পরে এখন ভারতীয় মোবাইল ইউজাররাও এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শীঘ্রই OPPO Reno 12, Reno 12 Pro এবং Reno 12F স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী Oppo মোবাইলগুলির স্পেসিফিকেশন চিনা মডেলের তুলনায় আলাদা হবে।

OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন (Global )

প্রসেসরের পার্থক্য

চীনে OPPO Reno 12 স্মার্টফোনটি MediaTek Dimensity 8250 চিপসেট এবং Reno 12 Pro Dimensity 9200+ চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। কিন্তু ভারতীয় মার্কেটে এবং আন্তর্জাতিক মার্কেটে আসন্ন Reno ফোন দুটিতে আলাদা প্রসেসর দেওয়া হবে বলে আলোচনা চলছে। লিক অনুসারে, Oppo Reno 12 এবং Reno 12 Pro MediaTek Dimensity 7300 চিপসেটে লঞ্চ করা যেতে পারে।

ক্যামেরার পার্থক্য

প্রসেসরের মতো Reno 12 সিরিজের আন্তর্জাতিক মডেলগুলির ক্যামেরা সেগমেন্টও চীনের মডেলগুলির থেকে আলাদা হতে পারে। চাইনিজ মডেলটিতে একটি 50MP + 50MP + 8MP রেয়ার ক্যামেরা রয়েছে। রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা Reno ফোনগুলি 50MP + 8MP + 2MP রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। OPPO Reno 12 Pro চীনে 50MP IMX890 সেন্সর সহ লঞ্চ হয়েছে কিন্তু এই ফোনের আন্তর্জাতিক মডেলে 50MP LYT600 প্রধান সেন্সর দেওয়া যেতে পারে।

OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন (চীন)

  • ডিসপ্লে: Oppo Reno12 এবং Reno12 Pro স্মার্টফোন দুটিই 2772×1240 পিক্সেল রেজলিউশন এবং 6.7-ইঞ্চি FHD+ 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে একটি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন রয়েছে যা Curved OLED প্যানেলে নির্মিত৷ এতে 120Hz রিফ্রেশরেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1200নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে যা Corning Gorilla Glass Victus 2 দ্বারা প্রোটেক্ট করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: Oppo Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনে সেলফি তোলা, ভিডিও কল করা এবং রিল বানানোর জন্য একটি 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি Samsung JN5 সেন্সর যা F/2.0 অ্যাপারচারে কাজ করে এবং 4K/60fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
  • ব্যাটারি: OPPO Reno12 এবং Reno12 Pro স্মার্টফোনগুলিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
  • অন্যান্য: Oppo Reno 12 এবং Reno 12 Pro IP65 সার্টিফাইড। Reno 12 এর থিকনেস 7.25mm এবং ওজন 179g। অন্যদিকে Reno 12 Pro ফোনের থিকনেস 7.55mm এবং ওজন 183g। কানেক্টিভিটির জন্য উভয় মোবাইলেই NFC, Wi-Fi 6 এবং Bluetooth 5.4-এর মতো ফিচার পাওয়া যায়।

OPPO Reno 12 Pro ফোনের দাম

লিক রিপোর্ট অনুযায়ী Oppo Reno 12 Pro ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টটি আন্তর্জাতিক মার্কেটে 580 ইউরো দামে লঞ্চ হবে। ভারতীয় মূল্য অনুযায়ী যা প্রায় 52,000 টাকা দামের কাছাকাছি। চিনে এই মেমরি ভেরিয়েন্টটি 3699 Yuan এ লঞ্চ করা হয়েছে যা প্রায় 43,200 টাকা দামের কাছাকাছি। আশা করা হচ্ছে যে ভারতে এর 12+512 মডেলটি 40 হাজার টাকা দামে লঞ্চ হতে পারে।

The post ভারতে আসন্ন OPPO Reno 12 এবং 12 Pro মডেল দুটি চাইনিজ মডেলের থেকে আলাদা হতে পারে, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-global-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল OPPO Reno 12 এবং Reno 12 Pro, জেনে নিন নতুন স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-launched-in-china-know-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-launched-in-china-know-price-specifications-in-bengali/#respond Fri, 24 May 2024 07:35:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49892 চীনে লঞ্চ হল OPPO Reno 12 এবং Reno 12 Pro

The post লঞ্চ হল OPPO Reno 12 এবং Reno 12 Pro, জেনে নিন নতুন স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO Reno 12 সিরিজ পেশ করা হয়েছে। কোম্পানি তাদের হোম মার্কেট চীনে স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 50MP Selfie Camera যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 12 সিরিজের দাম

OPPO Reno 12 এর দাম

  • 12GB RAM + 256GB Storage – 2699 yuan (অর্থাৎ প্রায় 31,599 টাকা)
  • 12GB RAM + 512GB Storage – 2999 yuan (অর্থাৎ প্রায় 35,000 টাকা)
  • 16GB RAM + 256GB Storage – 2999 yuan (অর্থাৎ প্রায় 35,000 টাকা)
  • 16GB RAM + 512GB Storage – 3199 yuan (অর্থাৎ প্রায় 36,699 টাকা)

চীনে OPPO Reno 12 5G স্মার্টফোন Millennium Silver, Soft Peach এবং Ebony Black কালার অপশনে সেল করা হবে।

OPPO Reno 12 Pro এর দাম

  • 12GB RAM + 256GB Storage – 3399 yuan (অর্থাৎ প্রায় 39,000 টাকা)
  • 12GB RAM + 512GB Storage – 3699 yuan (অর্থাৎ প্রায় 43,199 টাকা)
  • 16GB RAM + 512GB Storage – 3999 yuan (অর্থাৎ প্রায় 46,799 টাকা)

চীনে OPPO Reno 12 Pro স্মার্টফোন Silver Fantasy Purple, Champagne Gold এবং Ebony Black কালার অপশনে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানি পক্ষ থেকে এই দুটি স্মার্টফোনের সঙ্গে Bluetooth Headset Free দেওয়া হবে।

OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনগুলি 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির FHD+ 1.5K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই Curved OLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনগুলিতে 120Hzরিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাপ্লিং রেট এবং 1200nits পীক ব্রাইটনেস রয়েছে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার সহ কর্নিং গোরিলা গ্লাস বিক্টস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য OPPO Reno 12 স্মার্টফোনে MediaTek Dimensity 8250 অক্টাকোর প্রসেসর সাপোর্ট সহ 3.1GHz ক্লক স্পীডে কাজ করার ক্ষমতাসম্পন্ন। OPPO Reno 12 সিরিজের স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ কলরওএস 14 সহ লঞ্চ করা হয়েছে।

OPPO Reno 12 Pro স্মার্টফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9200+ প্রসেসর সহ 3.35GHz ক্লক স্পীডে কাজ করে। বেস মডেল Mali-G610 MC6 GPU এবং প্রো মডেল Immortalis-G715 GPU সাপোর্ট করে।

 

ব্যাক ক্যামেরা: OPPO Reno 12 স্মার্টফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP Sony LYT-600 মেইন সেন্সর সহ 50MP Samsung JN5 2x telephoto লেন্স এবং 8MP Sony IMX355 ultra-wide এঙ্গেল লেন্স সহ কাজ করে।

OPPO Reno 12 Pro স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50MP Sony IMX890 মেইন সেন্সর সহ 50MP Samsung JN5 2x telephoto লেন্স এবং 8MP Sony IMX355 ultra-wide এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই দুটি ফোনই 20x digital zoom এবং OIS সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, ভিডিও কল এবং রিলস বানানোর জন্য এই দুটি OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনে 50MP Front ক্যামেরা দেওয়া হয়েছে। এতে Samsung JN5 সেন্সর এফ/2.0 অ্যাপচার সহ কাজ করে এবং 4K/60fps ভিডিও রেকোডিং ক্ষমতাসম্পন্ন।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno12 এবং Reno12 Pro স্মার্টফোনগুলিতে 5,000mAh battery সহ দ্রুত চার্জ করার জন্য 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

OPPO Reno 12 সিরিজের ফিচার

  • জল এবং ধুলো থেকেভ সুরক্ষার জন্য OPPO Reno12 এবং Reno12 Pro স্মার্টফোনগুলিতে IP65 রেটিং দেওয়া হয়েছে।
  • OPPO Reno 12 স্মার্টফোনে শুধুমাত্র 7.25mm থিকনেস এবং 179g ওজন হবে।
  • OPPO Reno 12 Pro স্মার্টফোনে শুধুমাত্র 7.55mm থিকনেস এবং 183g ওজন হবে।
  • কানেক্টিভিটির জন্য এই দুটি ফোনে NFC, Wi-Fi 6 এবং Bluetooth 5.4 এর মতো ফিচার দেওয়া হয়েছে।
  • OPPO Reno 12 স্মার্টফোনে 7 5G Bands এবং OPPO Reno 12 Pro স্মার্টফোনে 8 5G Bands দেওয়া হয়েছে।

The post লঞ্চ হল OPPO Reno 12 এবং Reno 12 Pro, জেনে নিন নতুন স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-launched-in-china-know-price-specifications-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনের টিজার, দেখে নিন লুক https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-official-teaser-see-deisgn-specs-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-official-teaser-see-deisgn-specs-in-bengali/#respond Sat, 18 May 2024 12:38:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49591 লিক হল OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

The post প্রকাশ্যে এল OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনের টিজার, দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
গত কাল ওপ্পো তাদের রেনো 12 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করেছিল। আগামী 23 মে এই সিরিজের অধীনে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro 5জি স্মার্টফোন পেশ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই এই ফোনটি ভারত এবং অন্যান্য গ্লোবাল মার্কেটে পেশ করা হবে। আজ কোম্পানি নতুন টিজার লঞ্চ করেছে, এর মাধ্যমে এই ফোনের ডিজাইন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno 12 এবং Reno 12 Pro এর ডিজাইন টিজার

  • কোম্পানির ওয়েবসাইট এবং মাইক্রো ব্লগিং সাইট ওয়াইবোতে OPPO Reno 12 সিরিজের টিজার শেয়ার করেছে।
  • নীচে দেওয়া ইমেজ স্লাইডে দেখানো হয়েছে OPPO Reno 12 সিরিজ স্মার্টফোন গ্লসি ফিনিশ সহ দেখা গেছে।
  • ছবি অনুযায়ী এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ রেকট্যানগুলার মডিউল দেওয়া হয়েছে।
  • এই ফোনের ক্যামেরাতে AI ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে।
  • এই স্মার্টফোনটি সিলভার এবং পার্পল এই দুটি কালার অপশনে পেশ করা হতে পারে।
  • এই ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলের নিচের দিকে ওপ্পো ব্র্যান্ডিং যোগ করা হয়েছে।

OPPO Reno 12 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO Reno 12 সিরিজের ফোনে 6.7 ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। এই ফোনে 2772 x 1240 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1600 নিটস পীক ব্রাইটনেস যোগ করা হতে পারে।
  • প্রসেসর: OPPO Reno 12 ফোনে Dimensity 8250 চিপসেট এবং Reno 12 Pro ফোনে Dimensity 9200 স্টার স্পীড এডিশন প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
  • স্টোরেজ: OPPO Reno 12 ফোনে 12GB ও 16GB LPDDR5X RAM এবং 256GB ও 512GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা হতে পারে। এই ফোনে ভার্চুয়াল RAM অপশনও দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: টিজার অনুযায়ী OPPO Reno 12 ফোনে ট্রিপল-ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনে OIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি Sony IMX890 সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এবং 50MP 2x টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। সেলফির জন্য এই ফোনে 50MP লেন্স দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: রেনো 12 সিরিজের OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro ফোনে 5,000mAh ব্যাটারি এবং 80W SuperVOOC চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • অন্যান্য: রেনো 12 সিরিজে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
  • ওএস: রেনো 12 সিরিজের ফোনে ColorOS 14 এবং অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হতে পারে।

The post প্রকাশ্যে এল OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনের টিজার, দেখে নিন লুক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-official-teaser-see-deisgn-specs-in-bengali/feed/ 0
ঘোষণা হল OPPO Reno 12 series লঞ্চ ডেট, এই দিন লঞ্চ হবে Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-launch-date-23-may-in-china-to-launch-in-india-in-june-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-launch-date-23-may-in-china-to-launch-in-india-in-june-details-in-bengali/#respond Thu, 16 May 2024 11:51:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49541 আগামী 23 মে চীনে লঞ্চ করা হবে Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোন

The post ঘোষণা হল OPPO Reno 12 series লঞ্চ ডেট, এই দিন লঞ্চ হবে Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো রেনো 12 সিরিজ বাজারে লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 23 মে চীনে নতুন রেনো স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের আসন্ন ফোনের নাম জানানো হয়নি, কিন্তু আগামী 23 মে OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লঞ্চ ডিটেইলস এবং লিক স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO Reno 12 series এর লঞ্চ ডিটেইলস

আগামী 23 মে চীনে ওপ্পো রেনো 12 সিরিজ লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি চীনে তাদের লঞ্চ ইভেন্ট বিকেল 4টের সময় যা ভারতীয় সময় অনুযায়ী দুপুর 1টা 30 মিনিটে শুরু করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আগামী 23 মে লঞ্চ হওয়া স্মার্টফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, কিন্তু আপকামিং ওপ্পো ফোন Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি পরের মাসে অর্থাৎ জুন মাসের মধ্যে OPPO Reno 12 স্মার্টফোন ভারতে লঞ্চ করা হয়ে যাবে।

OPPO Reno 12 series এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: OPPO Reno 12 স্মার্টফোনে 6.7 ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে সহ 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
  • প্রসেসর: লিক অনুযায়ী OPPO Reno 12 স্মার্টফোনে MediaTek Dimensity 9200 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত Reno 12 স্মার্টফোনের চিপসেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এই ফোনটি এই প্রসেসর সহ আসবে বলেই আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনে 50MP Selfie Camera সহ বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে।
  • ব্যাটারি: লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। চার্জিঙের জন্য Reno 12 Pro ফোনে 80ওয়াট ফাস্ট চার্জিং এবং Reno 12 ফোনে 67ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

The post ঘোষণা হল OPPO Reno 12 series লঞ্চ ডেট, এই দিন লঞ্চ হবে Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-and-reno-12-pro-launch-date-23-may-in-china-to-launch-in-india-in-june-details-in-bengali/feed/ 0
জেনে নিন কবে লঞ্চ হতে পারে Oppo Reno 12 এবং 12 Pro, প্রকাশ্যে এল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-12-pro-launch-timeline-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-12-pro-launch-timeline-leaked-details-in-bengali/#respond Mon, 29 Apr 2024 16:49:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49074 মে বা জুন মাসে লঞ্চ হবে Oppo Reno 12 সিরিজ

The post জেনে নিন কবে লঞ্চ হতে পারে Oppo Reno 12 এবং 12 Pro, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo শীঘ্রই তাদের রেনো সিরিজে নতুন নাম্বার সিরিজ হিসাবে 12 যোগ করতে চলেছে। ব্র্যান্ডের প্স থেকে গত বছরের মতোই এই বছরও Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro নামের ফোন লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি, তবে তাঁর আগেই লিকের মাধ্যমে এই সিরিজের লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসে গেছে। এই প্রোডাক্টের সঙ্গে সঙ্গে আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিটেইলস সম্পর্কে।

Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনের লঞ্চ টাইমলাইন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে পোস্ট করে এই দুটি ফোন সম্পর্কে জানিয়েছেন।
  • পোস্টে দেখা গেছে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনদুটি মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুতে লঞ্চ করা হবে।
  • Reno 12 সিরিজের সঙ্গে সঙ্গে Oppo Pad 3 এবং Enco X3 এর মতো গ্যাজেট লঞ্চ হবে বলে উল্লেখ করা হয়েছে।
  • টিপস্টার জানিয়েছেন উপরোক্ত প্রোডাক্টগুলি নিয়ে কাজ চলছে এবং শীঘ্রই লঞ্চ করা হতে পারে।
  • লিকে কোনো নির্দিষ্ট তারিখ সম্পর্কে বলা হয়নি, তবে লিক অনুযায়ী এই ডিভাইসগুলি মের শেষে বা জুনের শুরুতে লঞ্চ করা হবে।

Oppo Reno 12 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: রিপোর্ট অনুযায়ী Oppo Reno 12 সিরিজের উভয় ফোনের চারদিকে মাইক্রো কার্ভেচার সহ OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে 1.5K পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
  • প্রসেসর: Oppo Reno 12 ফোনে MediaTek Dimensity 8200 চিপসেট থাকবে বলে জান্স গেছে। অন্যদিকে প্রো ফোনটিতে MediaTek Dimensity 9200 Plus প্রসেসর থাকতে পারে।
  • ক্যামেরা: Oppo Reno 12 ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2x জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সিরিজের প্রো ফোনেও একই রকম ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং লেন্স যোগ করা হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য উভয় ফোনে অটো ফোকাস সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

The post জেনে নিন কবে লঞ্চ হতে পারে Oppo Reno 12 এবং 12 Pro, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-12-pro-launch-timeline-leaked-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo Reno 12 ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-specifications-leaked-details-in-bengali/#respond Sat, 27 Apr 2024 03:52:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48940 লিক হল Oppo Reno 12 এর স্পেসিফিকেশন

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo Reno 12 ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo Reno 12 সিরিজের লিক ক্রমাগত প্রকাশ্যে আসছে। এতে Oppo Reno 12 এবং Oppo Reno 12 Pro ফোন পেশ করা হতে পারে। আগামী জুন মাসেই এই দুটি ফোন হোম মার্কেট চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এবার লঞ্চের আগেই লিক হল ভ্যানিলা মডেলের স্পেসিফিকেশন। এতে চিপসেট, ডিসপ্লে, স্টোরেজ, ক্যামেরা। ব্যাটারি এবং চার্জিং ডিটেইলস সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোন সম্পর্কে।

Oppo Reno 12 এর স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়াইবোতে Oppo Reno 12 ফোন সম্পর্কে জানানো হয়েছে।
  • লিক অনুযায়ী কোম্পানি Oppo Reno 12 ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 চিপসেট যোগ করা হবে বলে জানানো হয়েছে।
  • এই ফোনে 16GB RAM এবং 512জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট দেওয়া হতে পারে।
  • লিক অনুযায়ী এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি সহ দ্রুত চার্জ করার জন্য 80ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল f/1.8 অ্যাপচার সহ প্রাইমারি ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে।
  • এই ফোনের প্রাইমারি ক্যামেরা লেন্স সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স f/2.0 অ্যাপচার সহ 2X অপ্টিকল জুম ক্যামেরা দেওয়া হতে পারে।

Oppo Reno 12 এর ডিজাইন (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী Oppo Reno 12 ফোন অত্যন্ত হাল্কা এবং পাতলা ডিজাইন দেখা গেছে। এই ফোনে মাইক্রো কার্ভচার ডিসপ্লে সহ পেশ করা হবে।

জানিয়ে রাখি আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী এই ফোনে 1.5কে রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ স্ক্রিন দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এতে আইপী65 রেটিং থাকতে পারে।

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Oppo Reno 12 ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-specifications-leaked-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Oppo Reno 12 সিরিজের রেন্ডার ইমেজ, জেনে নিন কেমন হবে ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-series-design-render-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-series-design-render-leaked-details-in-bengali/#respond Fri, 26 Apr 2024 14:33:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48929 লিক হল Oppo Reno 12 সিরিজের রেন্ডার

The post প্রকাশ্যে এল Oppo Reno 12 সিরিজের রেন্ডার ইমেজ, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo তাদের Reno 11 সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে Oppo Reno 12 ফোনটি লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে ভ্যানিলা মডেল এবং Oppo Reno 12 Pro বাজারে পেশ করতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই ফোনগুলি আগামী জুন মাসে লঞ্চ করতে পারে বলে জানা গেছে। এবার লঞ্চের আগেই এই ফোনের রেন্ডার ইমেজ প্রকাশ্যে এসেছে। এই রেন্ডার ইমেজে ফোনটি Reno 11 সিরিজের থেকে অনেকটাই আলাদা দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিজাইনের ডিটেইলস সম্পর্কে।

Oppo Reno 12 সিরিজ ফোন রেন্ডার (লিক)

  • নতুন রেন্ডার ইমেজ অনুযায়ী Reno 12 সিরিজের ফোন বেব গ্রিন কালার অপশনে দেখা গেছে।
  • এই ডিভাইসের আগের মডেল 11 ফোনের থেকে আলাদা ভারটিকল ক্যামেরা মডিউল সহ দেখা গেছে। এতে ট্রিপল ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
  • Oppo Reno 12 ফোনের ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে। ব্যাক প্যানেলের নীচেরদিকে Oppo ব্র্যান্ডিং রয়েছে।
  • সবমিলিয়ে এই ফোনটি কোম্পানি আগের মডেল Reno 6 সিরিজের মতো লাগছে। কোম্পানি পুরনো মডেলের ডিজাইনের মতো এই ফোনটি লঞ্চ করতে পারে।

Oppo Reno 12 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Reno 12 স্মার্টফোন চারদিকেই মাইক্রো বক্রতা সহ 6.7 ইঞ্চির OLED প্যানেলে লঞ্চ করা হতে পারে। তবে Reno 12 এবং Reno 12 Pro স্মার্টফোনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
  • প্রসেসর: Reno 12 সিরিজে Dimensity 8300 চিপসেট দেওয়া হতে পারে। তবে Reno 12 Pro সিরিজে Dimensity 9200 Plus প্রসেসর যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: এই Reno 12 Pro ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2x অপ্টিকল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে।
  • চার্জিং: রিপোর্ট অনুযায়ী এই Reno 12 ফোনে 67W চার্জিং এবং Reno 12 Proফোনে 80W চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

The post প্রকাশ্যে এল Oppo Reno 12 সিরিজের রেন্ডার ইমেজ, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-12-series-design-render-leaked-details-in-bengali/feed/ 0