OPPO Reno 4 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 29 Sep 2020 04:16:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন, জেনে নিন কিভাবে https://www.91mobiles.com/bengali/oppo-announces-special-cashback-offers-on-reno3-pro-reno4-pro-and-f17-series-phones-know-full-offer/ https://www.91mobiles.com/bengali/oppo-announces-special-cashback-offers-on-reno3-pro-reno4-pro-and-f17-series-phones-know-full-offer/#respond Mon, 28 Sep 2020 17:30:06 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12622 মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন

The post মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
করোনা মহামারির প্রভাবে দীর্ঘদিন থমকে থাকার পর ধীরে ধীরে স্মার্টফোন মার্কেট আবার স্বাভাবিক হয়ে উঠছে। আগামী উৎসবের মরশুম আরও আনন্দে ভরিয়ে তুলতে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিগুলি তাদের ডিভাইসে অসাধারণ অফার দিচ্ছে। এই লিস্টের অন‍্যতম এক কোম্পানি Oppo। কোম্পানির পক্ষ থেকে তাদের Reno3 Pro, Reno4 Pro ও F17 সিরিজে বিশেষ অফার দেওয়া হচ্ছে। আপনিও যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে এটি আপনার জন্য বেস্ট ডীল হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনে কি অফার চলছে।

আরও পড়ুন: Realme আনছে ‘Q’ সিরিজের নতুন স্মার্টফোন, 13 অক্টোবর হতে পারে লঞ্চ

777 টাকার ডাউন পেমেন্ট

কোম্পানি তাদের রেনো সিরিজ এবং কিছু দিন আগে লঞ্চ করা এফ17 সিরিজের জন্য স্পেশাল অফারের ঘোষণা করেছে। কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। যেমন উল্লেখযোগ্য হল হোম ক্রেডিটের পক্ষ থেকে 777 টাকার ডাউন পেমেন্ট করে ওপ্পো রেনো3 প্রো, রেনো4 প্রো এবং কিছু দিন আগে লঞ্চ করা এফ17 ও এফ17 প্রো ফোনগুলি কেনার অপশন পাওয়া যাচ্ছে।

ENCO W11 জেতার সুযোগ

রেনো4 প্রো কেনার সময় গ্ৰাহকরা ব‍্যাঙ্ক অফ বরোদা এবং ফেডারাল ব‍্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে 7 মাসের অ্যাক্সিডেন্ট ওয়ারেন্টির সঙ্গে সঙ্গে 6 মাস পর্যন্ত নো কস্ট ইএম‌আই উপভোগ করতে পারবেন। কয়েক দিন আগে লঞ্চ হ‌ওয়া রেনো 4 প্রো ম‍্যালেস্টিক ব্লু এডিশন ফোনটি হোম ক্রেডিট থেকে মাত্র 777 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে কেনা যাচ্ছে। এছাড়াও গ্ৰাহকরা প্রতিটি ওপ্পো স্মার্টফোন কেনাকাটার সময় লাকী ড্রয়ের মাধ্যমে কোম্পানির ENCO W11 জেতার সুযোগ পাবেন।

আরও পড়ুন: 5000mAh ব‍্যাটারী ও 48MP কোয়াড ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত Huawei P Smart 2021

পাওয়া যাবে 1,111 টাকার ক‍্যাশব‍্যাক

বাজাজ ফিনসার্ভ থেকে ওপ্পো রেনো 3 প্রো কিনলে 1,333 টাকার ইএম‌আই ট্রানজংকশনের সঙ্গে 1,111 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে। এছাড়া ফোনটি কিনলে 7 মাসের জন্য ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার‌ও দেওয়া হচ্ছে। গ্ৰাহকরা রেনো3 প্রো ফোনটি 0 ডাউন পেমেন্ট এবং 8টি সহজ কিস্তির মাধ্যমে কিনতে পারবেন।

এক্সচেঞ্জ বোনাস

গ্ৰাহকদের এক্সচেঞ্জ বোনাস উপভোগ করার জন্য ওপ্পো আপগ্ৰেড ব‍্যবহার করতে হবে। এই অফারে ওপ্পো রেনো4 প্রো (সবকটি ভেরিয়েন্ট), ওপ্পো এফ17 সিরিজ (এফ17 ও এফ17 প্রো) ও ওপ্প রেনো3 প্রোয়ের কেনাকাটায় সুনিশ্চিত বাইব‍্যাক পাওয়ার অপশন দেওয়া হবে। গ্ৰাহকরা ওপ্পোয় আপগ্ৰেড করতে পারেন এবং 7,000 টাকার বেশি দামী পুরোনো ফোনে 7% অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাসসহ এক্সচেঞ্জ অফার জিততে পারবেন। এছাড়াও ফোনে 70% পর্যন্ত অ্যাশিওরড ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে।

NOTE: মনে রাখবেন এই অফারগুলি সীমিত সময়ের জন্য কার্যকর এবং কিছু অফারের লাস্ট ডেট 30 সেপ্টেম্বর

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post মাত্র 777 টাকার বিনিময়ে কিনুন Oppo স্মার্টফোন, জেনে নিন কিভাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-announces-special-cashback-offers-on-reno3-pro-reno4-pro-and-f17-series-phones-know-full-offer/feed/ 0