OPPO Reno 5 Z - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 08 Apr 2021 14:55:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল OPPO Reno 5 Z, 48MP ক‍্যামেরা এবং 8GB RAM ছাড়াও এতে আছে অনেক আকর্ষণীয় ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-reno5-z-5g-launch-price-specification/ https://www.91mobiles.com/bengali/oppo-reno5-z-5g-launch-price-specification/#respond Wed, 07 Apr 2021 05:00:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15366 লঞ্চ হল OPPO Reno 5 Z 5

The post লঞ্চ হল OPPO Reno 5 Z, 48MP ক‍্যামেরা এবং 8GB RAM ছাড়াও এতে আছে অনেক আকর্ষণীয় ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Oppo অনেক দিন ধরেই তাদের বিখ্যাত ‘রেনো 5’ সিরিজের নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। গত মাসে কোম্পানি OPPO Reno 5 Lite পেশ করেছিল। এবার কোম্পানি এই সিরিজে আরেকটি নতুন স্মার্টফোন OPPO Reno 5 Z 5G লঞ্চ করেছে। এই ফোনটিকে কোম্পানির গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করা OPPO Reno 4 Z এর আপগ্ৰেডেড ভার্সন মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 5 Z 5G ফোনটি CPH2211 মডেল নাম্বারের সঙ্গে সিঙ্গাপুরে পেশ করা হয়েছে। এছাড়া ফোনটি ইউএই তে ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। ডিজাইন ও ফিচারের দিক থেকে ফোনটি অনেকটাই গত মাসে ভারতে লঞ্চ করা ওপ্পো এফ19 প্রো প্লাস 5জি এর মতো।

ডিজাইন

OPPO Reno 5 Z 5G এবং ওপ্পো এফ19 প্রোর লুক প্রায় এক‌ই রকম। কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 5 Z 5G ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং ডিসপ্লের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরা সেন্সরসহ পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপের ক‍্যামেরা মডিউলের মধ্যে একটি ভার্টিক‍্যাল লাইনে তিনটি ক‍্যামেরা সেন্সর এবং তার পাশে চতুর্থ সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই ফোনটির ডায়মেনশন 160.1 × 73.4 × 7.8 এম‌এম এবং ওজন 173 গ্ৰাম।

স্পেসিফিকেশন

OPPO Reno 5 Z 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির এফ‌এইচডি+ এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে এবং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার 3.0 টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.8% এবং কোম্পানি ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করেছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 11.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO Reno 5 Z 5G তে মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেট দেওয়া হয়েছে। এতে 8GB LPDDR4x র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,310 এম‌এএইচের ব‍্যাটারি যোগ করা হয়েছে। ফোনের ব‍্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 30W VOOC Flash Charge 4.0 টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO Reno 5 Z 5G এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই ক‍্যামেরা মডিউলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের মোনো লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

দাম

সিঙ্গাপুরে OPPO Reno 5 Z 5G ফোনটি SGD 529 (প্রায় 29,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি ফ্লুইড ব্ল‍্যাক এবং কসমো ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে। সিঙ্গাপুরে ফোনটি অনলাইন প্ল‍্যাটফর্মের মাধ্যমে বেচা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল OPPO Reno 5 Z, 48MP ক‍্যামেরা এবং 8GB RAM ছাড়াও এতে আছে অনেক আকর্ষণীয় ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno5-z-5g-launch-price-specification/feed/ 0