OPPO Reno 5Z - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 04 Mar 2021 14:04:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Oppo লঞ্চ করবে আরেকটি নতুন 5G ফোন Reno 5Z, শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে এতে থাকবে দুর্দান্ত প্রসেসর https://www.91mobiles.com/bengali/oppo-reno-5z-5g-fcc-listing-specs-leaked/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-5z-5g-fcc-listing-specs-leaked/#respond Wed, 03 Mar 2021 08:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14571 লিক হল OPPO Reno 5Z

The post Oppo লঞ্চ করবে আরেকটি নতুন 5G ফোন Reno 5Z, শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে এতে থাকবে দুর্দান্ত প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর সেপ্টেম্বর মাসে ওপ্পো 8 জিবি র‍্যাম ও মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটের সঙ্গে OPPO Reno 4Z স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার শোনা যাচ্ছে কোম্পানি এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হিসেবে OPPO Reno 5Z নামের স্মার্টফোন লঞ্চের পথে এগোচ্ছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এবিষয়ে কিছু না বলা হলেও লঞ্চের আগে ফোনটি আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতে লিস্টেড হয়ে গেছে।

আর‌ও পড়ুন: এখন কম দামেও পাওয়া যাবে ‘পাওয়ার’, Motorola আনছে নতুন স্মার্টফোন Moto G10 Power

এফসিসিতে OPPO Reno 5Z ফোনটি CPH2211 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। সার্টিফিকেশনে বলা হয়েছে এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএস 11.1 এ কাজ করবে। ফোনটির ডায়মেনশন 160.1 × 73.4 × 7.8 এবং ওজন 175 গ্ৰাম বলা হয়েছে। লিস্টিঙে শেয়ার করা ফোটো থেকে জানা গেছে OPPO Reno 5Z এর ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে স্কোয়ার শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

এফসিসি লিস্টিং অনুযায়ী OPPO Reno 5Z ফোনটিতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,310 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে। সার্টিফিকেশন থেকে বোঝা যাচ্ছে এটি একটি 5জি স্মার্টফোন হতে চলেছে এবং ডুয়েল মোড 5জি কানেক্টিভিটির সঙ্গে মার্কেটে লঞ্চ করা হবে। তবে ফোনটির সঠিক স্পেসিফিকেশন ও লঞ্চ সম্পর্কে জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: 6GB RAM ও 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A32 4G, চাপের মুখে Xiaomi-Realme

OPPO Reno 4Z 

কোম্পানি তাদের OPPO Reno 4Z ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে কর্নিং গোরিলা গ্লাস 3+ দিয়ে প্রোটেক্টেড 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.57 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করে। OPPO Reno 4Z এ 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।

ফোটোগ্রাফির জন্য OPPO Reno 4Z এ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে কোয়াড ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি 2 মেগাপিক্সেলের লেন্স আছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Oppo লঞ্চ করবে আরেকটি নতুন 5G ফোন Reno 5Z, শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে এতে থাকবে দুর্দান্ত প্রসেসর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-5z-5g-fcc-listing-specs-leaked/feed/ 0