Oppo Reno 7 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 25 Nov 2021 14:07:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Oppo Reno 7 এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Oneplus 10 https://www.91mobiles.com/bengali/oneplus-10-to-be-launch-on-oppo-reno-7-design/ https://www.91mobiles.com/bengali/oneplus-10-to-be-launch-on-oppo-reno-7-design/#respond Sun, 14 Nov 2021 03:04:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19532 লিক হল Oneplus 10 

The post Oppo Reno 7 এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Oneplus 10 first appeared on 91Mobiles Bengali.

]]>
Oneplus এই চলতি বছরে যত ফোন লঞ্চ করেছে এক বছরের মধ্যে এক সঙ্গে এত ফোন লঞ্চ মনে হয় না আগে করেছে। তবে এখনও কিন্তু বছর শেষ হয়নি এবং এখনও পর্যন্ত কোম্পানির আরেকটি আপকামিং স্মার্টফোন Oneplus 9RT এর জন্য অপেক্ষা করা হচ্ছে। অথচ এখন থেকেই কোম্পানির Oneplus 10 ফোনটি সম্পর্কে সমালোচনা শুরু হয়ে গেছে। কোম্পানি তাদের আপকামিং Oneplus 10 সিরিজের স্মার্টফোন আগামী বছর অর্থাৎ 2022 সালের প্রথম কোয়ার্টারে লঞ্চ করার পরিকল্পনা করছে। তবে এই ফোনটি সম্পর্কে যা খবর পাওয়া গেছে তা কোম্পানির ফ‍্যানদের জন্য কিছুটা নিরাশাজনক হতে পারে। জানা গেছে Oneplus 10 ফোনটি Oppo Reno 7 এর রিঅ্যাসেম্বলড মডেল হিসেবে পেশ করা হবে। অর্থাৎ কোম্পানি নতুন কিছু ডিজাইন করার বদলে পুরোনো ডিজাইনকেই নতুন ফ্রেমে ভরে সেল করতে চলেছে।

এবিষয়ে বিখ্যাত টিপস্টার Debayan Roy একটি টুইটের মাধ্যমে Oneplus 10 এর লাইভ ইমেজ শেয়ার করেছেন এবং এতে ফোনটি পরিস্কারভাবে দেখা গেছে। জানিয়ে রাখি, চীনের সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবো থেকে এই ছবিটি নেওয়া হয়েছে এবং সেখানে এবিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। ছবিতে ফোনটির শুধুমাত্র ফ্রন্ট পার্ট দেখা গেছে ফলে এতে ফোনটির ডিসপ্লে ও ওপরের নচ দেখা গেছে। এটি আসলে Oppo Reno 7 Pro এর রিঅ্যাসেম্বলড মডেল হতে চলেছে। তবে বলে রাখা দরকার, এখনও পর্যন্ত প্রচুর লিক পাওয়া সত্ত্বেও ওপ্পো কোম্পানির পক্ষ থেকে রেনো 7 সিরিজ লঞ্চ করা হয়নি। অথচ বর্তমানে বিভিন্ন নতুন লিক অনুযায়ী কোম্পানি এবার সরাসরি Oppo Reno 8 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে।

এই মুহুর্তে দাঁড়িয়ে সমস্ত লিক ও খবর দেখে এবং Reno 7 সিরিজ লঞ্চ না হ‌ওয়ায় বোঝা যাচ্ছে কোম্পানি এই ডিজাইনে Oneplus 10 পেশ করতে চলেছে। কিছু লিক থেকে জানা গেছে এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে থাকবে। আমরা সবাই জানি Oneplus তাদের ফ্ল‍্যাগশিপ ফোনগুলি Qualcomm চিপসেটের সঙ্গে লঞ্চ করে। তাই মনে করা হচ্ছে কোম্পানি তাদের এই বহু প্রতীক্ষিত ফোনটি Snapdragon 898 চিপসেটে রান করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Oppo Reno 7 এর মতো ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Oneplus 10 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-10-to-be-launch-on-oppo-reno-7-design/feed/ 0
লঞ্চের আগেই লিক হলো Reno 7 series এর দাম, জেনে নিন কত দামে বিকোবে OPPO Reno 7, Reno 7 Pro এবং Reno 7 SE https://www.91mobiles.com/bengali/oppo-reno-7-pro-7-se-series-price-leaked-before-launch/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-7-pro-7-se-series-price-leaked-before-launch/#respond Tue, 02 Nov 2021 04:51:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19166 OPPO Reno 7 সিরিজের প্রাইস লিক

The post লঞ্চের আগেই লিক হলো Reno 7 series এর দাম, জেনে নিন কত দামে বিকোবে OPPO Reno 7, Reno 7 Pro এবং Reno 7 SE first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO কোম্পানি নিজের ‘রেনো 7 সিরিজের’ সাথে প্রস্তুত, এবং আগামী দিনে কোম্পানি এই সিরিজের অফিসিয়াল ঘোষণা করে নিজের এই নতুন ফোনটিকে টেক মঞ্চে পেশ করবে। কোম্পানি এখনো এই সিরিজের মোবাইল গুলির মডেল এবং তাদের স্পেসিফিকেশন্স ও লঞ্চ ডেট সম্পর্কে কিছুই বলেনি কিন্তু আশা করা হচ্ছে যে এই সিরিজে OPPO Reno 7, OPPO Reno 7 Pro এবং OPPO Reno 7 SE স্মার্টফোন আসতে চলেছে। আবার এখন একটি নতুন লিকে বাজারে আসার আগেই এই Keno 7 series স্মার্টফোনে‌র দাম সম্পর্কে জানা গেছে।

OPPO Reno 7 series Price

OPPO Reno 7 স্মার্টফোন সম্পর্কে লিকে বলা হচ্ছে যে এই মোবাইল ফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম মেমোরি‌র সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে যার দাম RMB 3,499 অর্থাৎ প্রায় 41,000 টাকা। এই ভাবেই ওপ্পো রেনো 7 এর দ্বিতীয় ভেরিয়েন্ট 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের সাথে মার্কেটে পদার্পণ করতে পারে যার দাম RMB 3,999 অর্থাৎ প্রায় 46,800 টাকা।

OPPO Reno 7 Pro এর সম্পর্কে বলা হয়েছে যে এই ওপ্পো মোবাইলটি তিনটি ভেরিয়েন্টে মার্কেটে এন্ট্রি করবে। ফোনের বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম সহ 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে যার দাম RMB 4,299 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 50,300 টাকা হতে পারে। লিক অনুযায়ী ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টটি 12 জিবি র‍্যাম মেমোরি‌র সাথে বাজারে আসবে। এর মধ্যে 256 জিবি স্টোরেজের দাম RMB 4,799 (প্রায় 56,200 টাকা) এবং 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে‌র দাম RMB 5,299 (প্রায় 62,000 টাকা)।

OPPO Reno 7 SE এটি সিরিজের সবচেয়ে ছোট ফোন এমনই বলা হয়েছে লিকে। এই মোবাইল ফোনটি‌ও দুটি ভেরিয়েন্টে মার্কেটে এন্ট্রি নিতে পারে। লিক অনুযায়ী রেনো 7এস‌ই এর বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম মেমোরি সহ 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে আর এই ভেরিয়েন্টে‌র দাম RMB 2,699 অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী 31,600 টাকা প্রায়। ফোনটি‌র বড়ো ভেরিয়েন্টটি 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ সহ আসবে আর এর দাম RMB 2,999 অর্থাৎ 35,000 টাকা প্রায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই লিক হলো Reno 7 series এর দাম, জেনে নিন কত দামে বিকোবে OPPO Reno 7, Reno 7 Pro এবং Reno 7 SE first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-7-pro-7-se-series-price-leaked-before-launch/feed/ 0
50MP Sony IMX766 ক‍্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হবে Oppo Reno7 স্মার্টফোন, লিক হলো ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oppo-reno7-smartphone-will-be-launched-with-50mp-sony-imx766-camera-sensor/ https://www.91mobiles.com/bengali/oppo-reno7-smartphone-will-be-launched-with-50mp-sony-imx766-camera-sensor/#respond Mon, 11 Oct 2021 06:01:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18901 লিক হলো Oppo Reno7 series 

The post 50MP Sony IMX766 ক‍্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হবে Oppo Reno7 স্মার্টফোন, লিক হলো ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি ওপ্পো চীনে এই বছরের শুরুতে Oppo Reno6 series লঞ্চ করেছিল। এর কয়েক মাস পরে কোম্পানির পক্ষ থেকে ভারতে Oppo Reno6 এবং Reno6 Pro ফোন দুটি পেশ করে। এছাড়াও কয়েক দিন আগে ওপ্পো এদেশে Oppo Reno6 Pro Diwali Edition লঞ্চ করেছে। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি Reno6 series এর সাকসেসার হিসেবে Oppo Reno7 series নিয়ে কাজ করছে। নতুন লিক রিপোর্টের মাধ্যমে Oppo Reno 7 সিরিজের ক‍্যামেরা সম্পর্কে জানা গেছে।

Oppo Reno7 এর ক‍্যামেরা সেন্সর

চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট Weibo তে চাইনিজ টিপস্টার Digital Chat Station জানিয়েছেন Oppo Reno7 সিরিজে অ্যাডভান্স ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। Oppo Reno7 সিরিজের Standard ভার্সনে 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর দেওয়া হবে। মনে করিয়ে দিই Oppo Reno6 series সিরিজে কোম্পানি Oppo Reno6, Oppo Reno6 Pro ও Oppo Reno6 Pro Plus নামের তিনটি ফোন লঞ্চ করেছিল। টিপস্টার Oppo Reno7 সিরিজের স্ট‍্যান্ডার্ড ভার্সন সম্পর্কে খুব বেশি তথ্য শেয়ার করেননি। 

Oppo Reno6 ও Reno6 Pro উভয় ফোনে 64MP এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছিল। Oppo Reno6 Pro Plus ফোনটি কোম্পানি ভারতে লঞ্চ করেনি, তবে এতে 50MP প্রাইমারি ক‍্যামেরা রয়েছে। Oppo Reno6 ফোনে Omnivision এর OV64B sensor আছে। খবর পাওয়া যাচ্ছে Oppo Reno 7 এ Sony IMX766 সেন্সর দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই ইতিমধ্যে Sony IMX766 ক‍্যামেরা সেন্সর OnePlus Nord 2 এবং OnePlus 9 series এর ক্ষেত্রে দেখা গেছে। 

লিকে বলা হয়েছে Oppo Reno7 সিরিজের স্মার্টফোন Oppo Reno6 এর মতোই ফ্যাট ডিসপ্লে ও পাঞ্চ হোল ক‍্যামেরা কাট‌আউট ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে। এছাড়াও এই স্মার্টফোন মেটাল ফ্রেম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি সবার আগে Oppo Reno7 series চীনের মার্কেটে পেশ করা হবে। শোনা যাচ্ছে Reno7 series এর সঙ্গে সঙ্গে Oppo Pad ট‍্যাবলেট‌ও লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP Sony IMX766 ক‍্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ হবে Oppo Reno7 স্মার্টফোন, লিক হলো ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno7-smartphone-will-be-launched-with-50mp-sony-imx766-camera-sensor/feed/ 0