Oppo Reno - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 May 2023 05:55:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6 জিবি র‍্যাম এবং 25 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে চলে এল OPPO Reno A, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/oppo-reno-a-launched-in-japan-with-25mp-selfie-camera-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-a-launched-in-japan-with-25mp-selfie-camera-in-bengali/#respond Thu, 10 Oct 2019 11:22:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8576 জাপানে লঞ্চ হল OPPO Reno A

The post 6 জিবি র‍্যাম এবং 25 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে চলে এল OPPO Reno A, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি OPPO তাদের Reno সিরিজে নতুন Reno A স্মার্টফোন অফিসিয়ালি জাপানে লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি জাপানের মার্কেটে ব্লু ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। তবে এই মুহূর্তে এই ফোনটির অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। 

আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন

জাপানে OPPO Reno A ফোনটি 35,800 Yen (প্রায় 23,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি সেখানে আগামী 18 অক্টোবর থেকে সেল করা হবে। গ্ৰাহকরা জাপানের সমস্ত ইলেকট্রনিক্স স্টোর এবং অনলাইন স্টোর থেকে এই ফোনটি কিনতে পারবেন। 

OPPO Reno A স্পেসিফিকেশন

OPPO Reno A ফোনটিতে 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল এবং আসপেক্ট রেশিও 19.5:9। এই ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। 

BSNL সাবস্ক্রাইবারদের জন্য সুখবর, এই প্ল‍্যানে প্রতি মাসে পাওয়া যাবে 1.5 জিবি অতিরিক্ত ডেটা

OPPO Reno A ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। এই ফোনে 6 জিবি র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO Reno A তে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

ফোটোগ্ৰাফির জন্য OPPO Reno A তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 6 জিবি র‍্যাম এবং 25 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে চলে এল OPPO Reno A, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-a-launched-in-japan-with-25mp-selfie-camera-in-bengali/feed/ 0
Exclusive : লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে 12 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরাওয়ালা OPPO Reno Ace  https://www.91mobiles.com/bengali/exclusive-oppo-reno-ace-render-image-leaked-design-display-48mp-quad-rear-camera-revealed-in-bengali/ https://www.91mobiles.com/bengali/exclusive-oppo-reno-ace-render-image-leaked-design-display-48mp-quad-rear-camera-revealed-in-bengali/#respond Wed, 25 Sep 2019 18:16:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8410 খুব তাড়াতাড়ি লঞ্চ হবে OPPO Reno Ace 

The post Exclusive : লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে 12 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরাওয়ালা OPPO Reno Ace  first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO জানিয়ে দিয়েছে যে কোম্পানি আগামী মাসের 10 তারিখ তাদের “রেনো সিরিজ” এর ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে এই সিরিজের নতুন স্মার্টফোন Reno Ace লঞ্চ করবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে OPPO Reno Ace ফোনটি 65W Super VOOC 2.0 টেকনিকযুক্ত হবে এবং এই ফোনটি বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে যা এই টেকনোলজি সাপোর্ট করবে। গত পরশু কোম্পানির পক্ষ থেকে OPPO Reno Ace এর কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে, এরপর গতকাল আমরা OPPO Reno Ace এর এক্সক্লুসিভ রেন্ডার ইমেজ‌ও পেয়ে গেছি। 

Xiaomi এর দীপাবলি সেল : মাত্র 1 টাকার বিনিময়ে কিনুন ফোন এবং কম দামে পাওয়া যাবে সুন্দর TV

আমরা OPPO Reno Ace ফোনটি লঞ্চের আগেই এর ফোটো পেয়ে গেছি। বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া এই ছবিতে ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল দেখানো হয়েছে যার ফলে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কেও ধারণা করা যায়। ফোটো থেকে জানা গেছে OPPO Reno Ace ফোনটি বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ডিসপ্লের দুই সাইড সম্পূর্ণ বেজল লেস হবে এবং নিচের দিকে খুব সামান্য চিন পার্ট দেওয়া হবে। ডিসপ্লের ওপর দিকে “ভি” শেপের নচ থাকবে। 

OPPO Reno Ace ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হবে। এই ক‍্যামেরা সেট‌আপ ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে দেওয়া হবে। চারটি ক‍্যামেরা সেন্সর এক‌ই লাইনে পরপর বসানো হবে এবং সবচেয়ে ওপরের সেন্সরের নিচে 48MP লেখা আছে। এই ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে এল‌ইডি ফ্ল‍্যাশ থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তাই মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। OPPO Reno Ace এর নিচের দিকে OPPO এর ব্র‍্যান্ডিং এর সঙ্গেই “Designed for Reno” লেখা আছে। এই ফোনের ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেখা যাবে। 

8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি এবং 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Realme X2

OPPO Reno Ace 

কোম্পানির পক্ষ থেকে শেয়ার করা টিজার ইমেজ থেকে জানা গেছে এই স্মার্টফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে এবং OPPO Reno Ace এর ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। OPPO তাদের আগামী ফোনে এমোলেড ডিসপ্লে দেবে যা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত হবে। OPPO Reno Ace এর এই টিজার ইমেজে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট দেওয়ার কথা বলা হয়েছে। OPPO Reno Ace 48 মেগাপিক্সেল প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করবে। জানিয়ে রাখি OPPO Reno Ace বিশ্বের প্রথম স্মার্টফোন হতে চলেছে যা 65W Super VOOC 2.0 টেকনোলজি সাপোর্ট করবে।

স্পেসিফিকেশন

টেনার লিস্টিং অনুযায়ী OPPO Reno Ace 6.5 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে 2.96 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেখা যেতে পারে। টেনার তথ্য অনুযায়ী এই স্মার্টফোন 12 জিবি শক্তিশালী র‍্যামের সঙ্গে লঞ্চ করা হতে পারে যা 256 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। 

12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ হল Mi 9 Pro 5G

সঠিকভাবে জানা গেছে যে OPPO Reno Ace এ ফোটোগ্ৰাফির জন্য 48 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে। অন‍্যদিকে টেনাতে বলা হয়েছে এই ফোনের অন‍্য তিনটি সেন্সর যথাক্রমে 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের হবে। সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Reno Ace এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। এই ফোনে 65W Super VOOC 2.0 টেকনোলজিযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive : লঞ্চের আগেই দেখে নিন কেমন হবে 12 জিবি র‍্যাম ও কোয়াড রেয়ার ক‍্যামেরাওয়ালা OPPO Reno Ace  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/exclusive-oppo-reno-ace-render-image-leaked-design-display-48mp-quad-rear-camera-revealed-in-bengali/feed/ 0
আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয় https://www.91mobiles.com/bengali/phone-with-the-unique-style-camera-in-bengali/ https://www.91mobiles.com/bengali/phone-with-the-unique-style-camera-in-bengali/#respond Thu, 30 May 2019 10:51:26 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6734 কয়েকটি অভিনব ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

The post আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয় first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর ভিভো তাদের পপ আপ ক‍্যামেরাওয়ালা ভিভো নেক্স লঞ্চ করেছিল। এরপর এলো ওপ্পোর ফাইন্ড এক্স। এই দুটি ফোন যথেষ্ট সমালোচিত হতে থাকে এবং এরপর ধারণা করা হয় মোবাইল কোম্পানিগুলি তাদের ক‍্যামেরা সেগমেন্টে ইনোভেশন আনতে চলেছে। গত বছর অর্থাৎ 2018 সালে তেমন কিছু না হলেও 2019 সালে কিছু স্টাইলিশ ফোন লঞ্চ করা হয়েছে। পপ আপ ক‍্যামেরার সঙ্গে ভিভো ভি15 প্রো, ভিভো ভি15, ওয়ানপ্লাস 7 প্রো, ওপ্পো এফ11 প্রো ও ওপ্পো এফ11 সহ বেশ কিছু ফোন লঞ্চ হয়। কিন্তু এমন‌ও কিছু স্মার্টফোন দেখা যায় যার ক‍্যামেরা সেগমেন্ট একটু অন্য ধরনের এবং ফোনগুলি যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করে। সবচেয়ে বড়ো কথা এইসব ফোনগুলির মধ্যে কয়েকটি ইতিমধ্যে ভারতে লঞ্চ করা হয়েছে এবং কয়েকটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। চলুন জেনে নেওয়া যাক এইসব আলাদা ধরনের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনগুলি সম্পর্কে।

Oppo Reno

ওপ্পো এর মধ্যে ভারতে তাদের রেনো সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি রেনো স্ট‍্যান্ডার্ড এডিশন ছাড়াও রেনো 10এক্স জুম এডিশন মডেল‌ও পেশ করেছে এবং এই দুটি ফোন‌ই তাদের ইউনিক ক‍্যামেরা সেট‌আপের জন্য বিখ্যাত। এই ফোনের বডির ভেতরে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক‍্যামেরা অন করলে এই ক‍্যামেরা ফোন বডির বাইরে বেরিয়ে আসে। তবে এই পপ আপ সাধারণ পপ আপের থেকে একটু অন্য ধরনের, ত্রিকোণ আকারের। অনেকটা জলের উপর ভাসা হাঙ্গরের পাখনার মতো দেখতে। এই কারণে কোম্পানি একে “শার্ক ফিন” নাম দিয়েছে। দুটি ফোনেই এই ক‍্যামেরা দেখা যাবে।

Samsung Galaxy A80

কোম্পানি Samsung Galaxy A80 থাইল্যান্ডে লঞ্চ করেছে এবং খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হবে। এই ফোনে স্লাইড আউট রোটেটিং ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ধরনের ডিজাইন এই প্রথম কোনো কোম্পানি পেশ করলো। Samsung Galaxy A80 তে সেলফি ক‍্যামেরা দেওয়া হয়নি, বরং এই ফোনের ফ্রন্ট ক‍্যামেরা অন করলে রেয়ার ক‍্যামেরাই ওপরে উঠে ফ্রন্ট ক‍্যামেরার কাজ করবে। তাই ফ্রন্ট ও ব‍্যাক ক‍্যামেরায় তোলা ফোটো একরকমের‌ই হবে।

ASUS Zenfone 6

ASUS Zenfone 6 ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনটির ক‍্যামেরাও যথেষ্ট অত‍্যাধুনিক। কোম্পানি এই ফোনে ফ্লিপ ক‍্যামেরা যোগ করেছে। এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ক‍্যামেরা অন করলে এই ক‍্যামেরা সেট‌আপ‌ই ফ্লিপ হয়ে সামনে চলে আসে। এই ক‍্যামেরা সেট‌আপ ম‍্যানুয়ালিও কন্ট্রোল করা যায়। অর্থাৎ ক‍্যামেরা ফ্লিপ করার সময় মাঝখানে যে কোনো জায়গায় থামিয়ে দেওয়া যায়। আবার ভিডিও শুট করার সময় ফোন স্থির রেখে শুধুমাত্র ক‍্যামেরা মুভ করা যায়। এতে মোশন ট্র‍্যাকার‌ও আছে। এই অপশন অন করলে ক‍্যামেরা নিজে থেকেই ঘুরে সাবজেক্টকে ট্র‍্যাক করে।

Oppo Find X

কোম্পানি Oppo Find X ফোনটি গত বছর লঞ্চ করেছিল। কিন্তু এখন‌ও এই ফোনটি নিয়ে সমালোচনা হয়ে থাকে। এই ফোনে মোটরাইজড ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং এই ফোনেই প্রথম এধরনের টেকনোলজি ব‍্যবহার করা হয়েছে। এখনও পর্যন্ত Oppo Find X তার ইনোভেটিভ ডিজাইনের জন্য সুপরিচিত। এই ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় ক‍্যামেরা স্লাইডার প‍্যানেলে দেওয়া হয়েছে যা ফোন বডির মধ্যে লুকানো থাকে এবং ক‍্যামেরা অন করলে বাইরে বেরিয়ে আসে। Oppo Find X এর ক‍্যামেরা ম‍্যানুয়ালি খোলা ও বন্ধ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/phone-with-the-unique-style-camera-in-bengali/feed/ 0
একদম অন্য ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে ভারতে এলো Oppo Reno, 10X জুমের সঙ্গে এতে আছে অসাধারণ ফিচার https://www.91mobiles.com/bengali/oppo-reno-and-reno-10x-zoom-launched-in-india-know-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-and-reno-10x-zoom-launched-in-india-know-price-in-bengali/#respond Wed, 29 May 2019 10:35:54 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6711 ভারতে লঞ্চ হলো Oppo Reno 10X Zoom এডিশন

The post একদম অন্য ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে ভারতে এলো Oppo Reno, 10X জুমের সঙ্গে এতে আছে অসাধারণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের টেক কোম্পানি Oppo কিছু দিন আগে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Reno চীনে লঞ্চ করেছিল, যা আজ ভারতে লঞ্চ করা হয়েছে। এই সিরিজে কোম্পানি Oppo Reno ও Oppo Reno 10X Zoom এডিশন লঞ্চ করেছে।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হলো Vivo Y15, দাম 13,990 টাকা

Oppo Reno স্ট‍্যান্ডার্ড ভার্সনে কোম্পানি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 710 SoC ও Oppo Reno 10X Zoom এডিশনে কোয়ালকমের লেটেস্ট টপ নচ স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসর দেওয়া হয়েছে। দুটি ফোনেই অল স্ক্রিন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও wedge শেপযুক্ত (শার্ক ফিন পপ আপ) পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

দাম ও সেল
Oppo Reno 10X Zoom এডিশনের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,990 টাকা ও 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,990 টাকা রাখা হয়েছে। অপরদিকে Oppo Reno স্ট‍্যান্ডার্ড ভার্সনের 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 32,990 টাকা। ফোনদুটি ই-কমার্স সাঈট ফ্লিপকার্টে 7 জুন থেকে সেল করা হবে। ফোনগুলির প্রিঅর্ডার 28 মে থেকে শুরু হবে।

এক কোটির চেয়েও বেশি Redmi Note 7 সিরিজ বেচে শাওমি গড়লো দুর্দান্ত রেকর্ড

বিশেষ ক‍্যামেরা ডিজাইন
এই দুটি ফোনেই ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং সেলফি ক‍্যামেরার জন্য একটি নতুন ধরনের পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই নতুন ক‍্যামেরার নাম “শার্ক ফিন পপ আপ” দেওয়া হয়েছে। এতদিন পপ আপ ক‍্যামেরা চৌকো আকারের হতো, যা সেলফি তোলার সময় ফোন বডির বাইরে বেরিয়ে আসতো। কিন্তু Oppo Reno এর পপ আপ ক‍্যামেরা যথেষ্ট আলাদা। এই পপ আপ ক‍্যামেরা তিনকোণা আকারের এবং ওপরের প‍্যানেলে লম্বা স্লাইডে দেওয়া হয়েছে। সেলফির কম‍্যান্ড দিলে এই পপ আপের একটি সাইড শুধু ওপরে উঠে আসে এবং এই সাইডেই সেলফি ক‍্যামেরা সেন্সর আছে।

Oppo Reno 10X Zoom এডিশন স্পেসিফিকেশন
Oppo Reno 10X Zoom এডিশনে 6.6 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 2340 × 1080 পিক্সেল এবং এটি কর্নিং গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। Oppo Reno 10X Zoom এডিশনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল সেকেন্ডারি শুটার ও এফ/3.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল থার্ড স্ন‍্যাপার দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত এই ফোনটি কালার ওএস 6 এর সঙ্গে কাজ করে এবং এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটসহ পেশ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,065 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আগামী মাসে লঞ্চ হতে পারে Samsung Galaxy M40, দাম 25,000 টাকার কাছাকাছি

এই ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি মেমরির দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ডুয়েল সিম স্লট, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট ও এ-জিপিএস আছে।

Oppo Reno স্ট‍্যান্ডার্ড ভার্সন স্পেসিফিকেশন
Oppo Reno স্ট‍্যান্ডার্ড ভার্সনে 6.4 ইঞ্চির সম্পূর্ণ বেজল লেস ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কোনো নচ দেওয়া হয়নি। এই ফোনের সেলফি ক‍্যামেরা একদম নতুন ধরনের। পপ ক‍্যামেরা হলেও তিনকোণা হয়ে ওঠে। এতে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেল (IMX586) + 5 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

Google Pixel 3 XL এ পাওয়া যাচ্ছে 28,000 টাকার ছাড়, জেনে নিন কিভাবে পাবেন

এই ফোনটি স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএস 9 এ কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,765 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্ট এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post একদম অন্য ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে ভারতে এলো Oppo Reno, 10X জুমের সঙ্গে এতে আছে অসাধারণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-and-reno-10x-zoom-launched-in-india-know-price-in-bengali/feed/ 0
ফ্লিপকার্টে সেল করা হবে Oppo Reno, ভারতে লঞ্চ হবে 28 মে https://www.91mobiles.com/bengali/oppo-reno-set-to-launch-on-may-28-in-india-could-be-flipkart-exclusive-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-set-to-launch-on-may-28-in-india-could-be-flipkart-exclusive-in-bengali/#respond Tue, 21 May 2019 06:18:55 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6511 28 মে ভারতে লঞ্চ করা হবে Oppo Reno

The post ফ্লিপকার্টে সেল করা হবে Oppo Reno, ভারতে লঞ্চ হবে 28 মে first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Oppo ভারতে আগামী 28 মে তাদের নতুন Reno সিরিজ লঞ্চ করতে চলেছে। লঞ্চের আগে কোম্পানি ফ্লিপকার্টে একটি টিজার শেয়ার করেছে, যেখান থেকে জানা গেছে ফোনটি এক্সক্লুসিভ ফ্লিপকার্টে বেচা হবে।

পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে Realme X, দাম হবে 18 হাজার টাকার‌ও কম

ফ্লিপকার্টে একটি পেজে Oppo Reno এর স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্ট লিস্টেড করা হয়েছে। তবে এই মুহূর্তে ফোনটির দাম ও সেল সম্পর্কে কোনো তথ্য সেখানে দেওয়া হয়নি। এর সঙ্গে লেটেস্ট লঞ্চ ফোনের লিস্টে Google Pixel 3a ফোনটিও দেখা গেছে। টিজার দেখে মনে করা হচ্ছে কোম্পানি ভারতে শুধুমাত্র Oppo Reno এর স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্ট‌ই লঞ্চ করবে। তবে হয়তো পরবর্তীকালে Oppo Reno 10X Zoom Edition ও ভারতে লঞ্চ ও সেল করা হতে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এবিষয়ে কোনো সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়।

Oppo Reno এর স্ট‍্যান্ডার্ড মডেলে 6.4 ইঞ্চির সম্পূর্ণ বেজল লেস ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে কোনোরকম নচ দেখা যাবে না। এই ফোনের সেলফি ক‍্যামেরা একদম অন্য ধরনের। এতে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হলেও তা তেরচা ভাবে খোলে। এতে সেলফি ও ভিডিও কলিঙের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই নতুন ক‍্যামেরার নাম “শার্ক ফিন পপ আপ” রাখা হয়েছে। এই পপ আপের মধ্যেই সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেলফির কম‍্যান্ড দিলে ফোন বডির বাইরে বেরিয়ে আসে। সাধারণত পপ আপ ক‍্যামেরা যেখানে চৌকো আকারের হয় Oppo Reno এর পপ আপ ক‍্যামেরা ত্রিকোণ আকারের যার একদিক ওপরে ওঠে।

ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় লঞ্চ হবে Oppo A9, জেনে নিন এর বিশেষত্ব

এর সঙ্গে কোম্পানি এতে 48 মেগাপিক্সেল (IMX586) ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে যা এআই টেকনিকযুক্ত। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। এতে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 9 দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,765 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটির একটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট‌ও আছে। তবে ভারতে কোন মডেলটি লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়।

Oppo Reno 10X Zoom Edition এ ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর দেওয়া হয়েছে। সেট‌আপের দ্বিতীয় ক‍্যামেরা সেন্সরটি 8 মেগাপিক্সেলের যা 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এতে আরেকটি 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে।

Redmi 7 এর জন্য আর ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না, আজ থেকে শুরু ওপেন সেল

এই ফোনে 6.65 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড। কোম্পানি এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএস 6 এ কাজ করে এবং এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,065 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ফ্লিপকার্টে সেল করা হবে Oppo Reno, ভারতে লঞ্চ হবে 28 মে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-set-to-launch-on-may-28-in-india-could-be-flipkart-exclusive-in-bengali/feed/ 0
অনবদ্য সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে আগামী 28 মে ভারতে লঞ্চ হবে Oppo Reno, জানালো কোম্পানি https://www.91mobiles.com/bengali/oppo-reno-series-smartphone-will-launch-on-28th-may-in-india-company-send-invites-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-series-smartphone-will-launch-on-28th-may-in-india-company-send-invites-in-bengali/#respond Tue, 14 May 2019 10:42:39 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6366 ভারতে লঞ্চ হবে Oppo Reno ও Oppo Reno 10X Zoom Edition

The post অনবদ্য সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে আগামী 28 মে ভারতে লঞ্চ হবে Oppo Reno, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ওপ্পো জানিয়ে দিয়েছে তারা ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Oppo Reno আগামী 28 মে লঞ্চ করবে। কোম্পানি ফোন লঞ্চের কথা প্রেস ইনভাইটের মাধ্যমে জানিয়েছে। কোম্পানি ফোনটি লঞ্চের ব‍্যাপারে সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে একটি পোস্টার‌ও শেয়ার করেছে। আমরা অবশ্য গত সপ্তাহেই জানিয়ে দিয়েছিলাম যে এই সিরিজের স্মার্টফোন আগামী 28 মে ভারতে লঞ্চ করা হবে।

Realme X এর অফিসিয়াল পোস্টার হলো লঞ্চ, এতে থাকবে পপ আপ সেলফি ক‍্যামেরা

প্রসঙ্গত চীনে কোম্পানি ফোনটির দুটি মডেল লঞ্চ করেছিল। একটি স্ট‍্যান্ডার্ড মডেল হলেও অন‍্যটি ছিল স্পেশাল এডিশন। Oppo Reno এর সঙ্গে Oppo Reno 10X Zoom Edition পেশ করা হয়েছিল এবং আমরা জানতে পেরেছি ভারতে এই দুটি ফোন‌ই লঞ্চ করা হবে। ফোনের দাম সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Oppo Reno এর স্ট‍্যান্ডার্ড ভেরিয়েন্ট 30 হাজার টাকা থেকে 35 হাজার টাকার মধ্যে লঞ্চ করা হবে এবং ফোনটির অন‍্য ভেরিয়েন্ট 50 হাজার টাকা বাজেটে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির স্পেসিফিকেশন সত্যিই অসাধারণ এবং একে সরাসরি ওয়ানপ্লাসের প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে।

Oppo Reno এর স্ট‍্যান্ডার্ড মডেলে 6.4 ইঞ্চির সম্পূর্ণ বেজল লেস ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে কোনোরকম নচ দেখা যাবে না। এই ফোনের সেলফি ক‍্যামেরা একদম অন্য ধরনের। এতে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হলেও তা তেরচা ভাবে খোলে। এতে সেলফি ও ভিডিও কলিঙের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই নতুন ক‍্যামেরার নাম “শার্ক ফিন পপ আপ” রাখা হয়েছে। এই পপ আপের মধ্যেই সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেলফির কম‍্যান্ড দিলে ফোন বডির বাইরে বেরিয়ে আসে। সাধারণত পপ আপ ক‍্যামেরা যেখানে চৌকো আকারের হয় Oppo Reno এর পপ আপ ক‍্যামেরা ত্রিকোণ আকারের যার একদিক ওপরে ওঠে।

এক্সক্লুসিভ : পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা Huawei P Snart Z আসতে চলেছে ভারতে, অসাধারণ এর ফিচার

এর সঙ্গে কোম্পানি এতে 48 মেগাপিক্সেল (IMX586) ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে যা এআই টেকনিকযুক্ত। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে। এতে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কালার ওএস 9 দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,765 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। চীনে ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটির একটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট‌ও আছে। তবে ভারতে কোন মডেলটি লঞ্চ হবে তা এখনই বলা সম্ভব নয়।

Oppo Reno 10X Zoom Edition এ ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের Sony IMX586 সেন্সর দেওয়া হয়েছে। সেট‌আপের দ্বিতীয় ক‍্যামেরা সেন্সরটি 8 মেগাপিক্সেলের যা 120 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এতে আরেকটি 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে।

পপ আপ সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Huawei Y9 Prime (2019)

এই ফোনে 6.65 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড। কোম্পানি এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে এই ফোনটি কালার ওএস 6 এ কাজ করে এবং এতে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,065 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অনবদ্য সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে আগামী 28 মে ভারতে লঞ্চ হবে Oppo Reno, জানালো কোম্পানি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-series-smartphone-will-launch-on-28th-may-in-india-company-send-invites-in-bengali/feed/ 0
8 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ হল এই বিশেষ ফোন, ফোটো দেখে অবাক হতে হয় https://www.91mobiles.com/bengali/oppo-reno-10x-zoom-edition-launch-shark-fin-pop-up-snapdragon-855-module-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-10x-zoom-edition-launch-shark-fin-pop-up-snapdragon-855-module-specifications-price-in-bengali/#respond Wed, 10 Apr 2019 12:08:02 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5903 ওপ্পো লঞ্চ করল ওপ্পো রেনো 10এক্স জুম

The post 8 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ হল এই বিশেষ ফোন, ফোটো দেখে অবাক হতে হয় first appeared on 91Mobiles Bengali.

]]>
যেদিন থেকে ওপ্পো ঘোষণা করেছে কোম্পানি রিয়েলমির পরে আরও একটি নতুন সাব ব্র্যান্ড “ওপ্পো রেনো” নিয়ে আসতে চলেছে সেদিন থেকে পুরো টেক জগত এই নতুন সিরিজের লঞ্চের জন্য অপেক্ষা করে রয়েছে। মাঝে মাঝে এই রেনো ফোন সম্পর্কে একাধিক লিক সামনে এসেছে, যেখান থেকে এই ব্র্যান্ডের আগামী স্মার্টফোন সম্পর্কে একাধিক তথ্য‌ও জানা গেছে। আজ সমস্ত লিক ও গসিপে ইতি টেনে কোম্পানি ওপ্পো রেনো টেক মঞ্চে পেশ করে দিয়েছে। এই নতুন ব্র‍্যান্ডে কোম্পানি ওপ্পো রেনো ও ওপ্পো রেনো 10এক্স জুম এডিশন নামে দুটি ফোন লঞ্চ করেছে। এর মধ্যে ওপ্পো রেনো 10এক্স একটি হাইএন্ড স্মার্টফোন যা ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে যোগ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ওপ্পো রেনো 10এক্স জুম এডিশনের ডিজাইন, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

একদম নতুন ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল ওপ্পো রেনো স্ট‍্যান্ডার্ড ভার্সন, স্টাইল দেখে অবাক হতে হয়

ডিজাইন
ওপ্পো রেনো অসাধারণ স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে দুর্দান্ত লুক ও দারুণ স্টাইলিশ ডিজাইনেও তৈরি। আজকের দিনে বাজারে সাধারণত পপ আপ সেলফি ক‍্যামেরা বা স্লাইডার প‍্যানেলযুক্ত ফোন দেখা যায়। তবে ওপ্পো রেনো অত্যন্ত বিশেষ পপ আপ ডিজাইনে তৈরি করা হয়েছে। এই ফোনটি সম্পূর্ণ বেজল লেস ডিজাইনে তৈরি, এতে কোনো পাঞ্চ হোল বা নচ দেওয়া হয়নি। এই ফোনের সেলফি ক‍্যামেরা একটি পপ আপ মডিউলে দেওয়া আছে। এই ক‍্যামেরা সেলফির কম‍্যান্ড পাওয়ামাত্র ফোন বডির বাইরে বেরিয়ে আসে। সাধারণত পপ আপ ক‍্যামেরা চৌকো আকারের হয়ে থাকে, কিন্তু ওপ্পো রেনোর পপ আপ ক‍্যামেরা তিনকোণা যা একদিক থেকে ওপরে ওঠে। এই দিকেই ক‍্যামেরা আছে। কোম্পানি একে “শার্ক ফিন পপ আপ” নাম দিয়েছে।

ওপ্পো রেনোর ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের নিচে ফ্ল‍্যাশ লাইট এবং এর নিচে ওপ্পোর লোগো ও ট‍্যাগলাইন লেখা আছে। ওপ্পো রেনোর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ফোনের নিচের প‍্যানেলে স্পীকার, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

বিএস‌এন‌এল জারি করল দুটি নতুন অসাধারণ প্ল‍্যান, প্রিপেইড ইউজারদের সোনায় সোহাগা

ক‍্যামেরা
নাম থেকেই বোঝা যায় এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ 10এক্স জুমের নতুন টেকনিক সাপোর্ট করে। এই টেকধিকের দরুন ওপ্পো রেনোর এই এডিশনে 16 এম‌এম থেকে 160 এম‌এম পর্যন্ত ফোকাল লেন্থ পাওয়া যায় যার সাহায্যে পরিস্কার ও নয়েস ফ্রি ফোটো তোলা যায়। এই ক‍্যামেরা সেট‌আপ হাইব্রিড অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওটিএস) ও সুপার ক্লিয়ার নাইট মোড সাপোর্ট করে।

ওপ্পো রেনো 10এক্স জুম এডিশনের ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সোনী আইএম‌এক্স586 সেন্সর দেওয়া হয়েছে। সেট‌আপের দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের যা 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এবং এতে 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

দুর্দান্ত ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে হুয়াই পি30 প্রো এল ভারতে, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু

স্পেসিফিকেশন
ওপ্পো রেনো 10এক্স জুম এডিশনে 93.1 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও আছে। এতে গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড 6.65 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনটি অ।আন্ড্রয়েড 9 পাইসহ কালার ওএস 6 এর সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 এ রান করে।

ওপ্পো রেনোর এই এডিশনটি 8 জিবি ও 6 জিবির দুটি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ভেরিয়েন্টে 128 জিবি ও 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস ও এন‌এফসির মতো ফিচারযুক্ত। গেমারদের জন্য এতে গেম বুস্ট 2.0 টেকনিক দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে বিওওসি 3.0 ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,065 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

6 জিবি র‍্যামের সঙ্গে হুয়াই পি30 লাইট ভারতে হল লঞ্চ

দাম
6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি = 3,999 ইউয়ান (প্রায় 41,000 টাকা)
6 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি = 4,499 ইউয়ান (প্রায় 46,000 টাকা)
8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি = 4,799 ইউয়ান (প্রায় 51,000 টাকা)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 8 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে লঞ্চ হল এই বিশেষ ফোন, ফোটো দেখে অবাক হতে হয় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-10x-zoom-edition-launch-shark-fin-pop-up-snapdragon-855-module-specifications-price-in-bengali/feed/ 0
একদম নতুন ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল ওপ্পো রেনো স্ট‍্যান্ডার্ড ভার্সন, স্টাইল দেখে অবাক হতে হয় https://www.91mobiles.com/bengali/oppo-reno-standard-version-launch-in-china-with-dual-camera-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-standard-version-launch-in-china-with-dual-camera-in-bengali/#respond Wed, 10 Apr 2019 10:55:22 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5896 চীনে লঞ্চ হল ওপ্পো রেনো স্ট‍্যান্ডার্ড ভার্সন

The post একদম নতুন ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল ওপ্পো রেনো স্ট‍্যান্ডার্ড ভার্সন, স্টাইল দেখে অবাক হতে হয় first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো তাদের নতুন সাব ব্র‍্যান্ড রেনোর মধ্যে দুটি নতুন মডেল লঞ্চ করেছে। এই ডিভাইস লঞ্চের জন্য কোম্পানি চীনের বেজিঙে একটি ইভেন্টের আয়োজন করেছিল এবং এই ইভেন্টের মঞ্চেই স্মার্টফোনটি লঞ্চ করা হয়। আজ ঘরোয়া মার্কেটে লঞ্চের পর ফোনটি আগামী 24 শে এপ্রিল আন্তর্জাতিক স্তরে লঞ্চ করা হবে।

বিএস‌এন‌এল জারি করল দুটি নতুন অসাধারণ প্ল‍্যান, প্রিপেইড ইউজারদের সোনায় সোহাগা

ওপ্পোর দুটি মডেল ওপ্পো রেনো ও ওপ্পো রেনো 10এক্স।জুম এডিশন নামে লঞ্চ করা হয়েছে। দুটি মডেলেই ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আফ আছে। ডিজাইন ও লুকের দিক থেকে দুটি মডেলই এক। কিন্তু প্রসেসর, ব্যাটারী ও ক্যামেরার দিক থেকে ফোনদুটি আলাদা। চলুন জেনে নেওয়া যাক ওপ্পো রেনো স্ট্যান্ডার্ড ভার্সনের ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

দাম
ওপ্পো রেনোর নোট তিনটি র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ওপ্পো রেনোর স্ট্যান্ডার্ড ভার্সনের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 30,900 টাকা), 6 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,299 ইউয়ান (প্রায় 33,990 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,599 ইউয়ান (প্রায় 37,000 টাকা)।

স্পেসিফিকেশন ও ফিচার
ওপ্পো রেনো স্ট্যান্ডার্ড ভার্সনে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 প্রসেসর দেওয়া হয়েছে।

দুর্দান্ত ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে হুয়াই পি30 প্রো এল ভারতে, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 48 মেগাপিক্সেলের আইএম‌এক্স586 ও 5 মেগাপিক্সেলের এর কম্বিনেশন আছে। এছাড়া এই ফোনে ভিডিও কলিং ও সেলফির জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি কালার ওএস 6 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post একদম নতুন ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে লঞ্চ হল ওপ্পো রেনো স্ট‍্যান্ডার্ড ভার্সন, স্টাইল দেখে অবাক হতে হয় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-standard-version-launch-in-china-with-dual-camera-in-bengali/feed/ 0
ওপ্পো রেনোর লঞ্চ ডেট হল কনফার্ম, 10এক্স জুম, ট্রিপল ক‍্যামেরা ও 5জির সঙ্গে হবে পেশ https://www.91mobiles.com/bengali/oppo-reno-with-10x-lossless-zoom-lens-5g-support-to-launch-on-april-24-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-with-10x-lossless-zoom-lens-5g-support-to-launch-on-april-24-in-bengali/#respond Mon, 08 Apr 2019 11:03:00 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5824 24 এপ্রিল লঞ্চ হবে ওপ্পো রেনো

The post ওপ্পো রেনোর লঞ্চ ডেট হল কনফার্ম, 10এক্স জুম, ট্রিপল ক‍্যামেরা ও 5জির সঙ্গে হবে পেশ first appeared on 91Mobiles Bengali.

]]>
ওপ্পো তাদের সাব ব্র‍্যান্ড রেনোর প্রথম স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। দীর্ঘদিন ধরে ফোনটি সম্পর্কে একাধিক লিক ও তথ্য সামনে এসেছে। এবার একটি ওয়েবসাইট ওপ্পো রেনোর লঞ্চ ডেট ঘোষণা করল। এখন লিক ছাড়াও কোম্পানি স্বয়ং অফিসিয়ালি ফোনটির কিছু ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছিল আপকামিং ওপ্পো রেনো ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, 10এক্স জুম, 48 মেগাপিক্সেল সোনী আইএম‌এক্স586 সেন্সর ও এইচডিআর সাপোর্ট করবে।

লঞ্চের আগে লিক হল রিয়েলমি 3 প্রোর স্পেসিফিকেশন, এতে থাকবে স্ন‍্যাপড্রাগন 710

পকেট রিঙ্ক নামক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কোম্পানি ওপ্পো রেনো লঞ্চের জন্য মিডিয়া ইনভাইট পাঠানো শুরু করে দিয়েছে। ইনভাইট অনুযায়ী কোম্পানি 24 এপ্রিল জিউরিকে একটি ইভেন্টের মঞ্চে এই হ‍্যান্ডসেটটি লঞ্চ করবে। মিডিয়া ইনভাইটে “বিয়ন্ড দা অভিয়স” ট‍্যাগলাইন ব‍্যবহার করা হয়েছে। ইনভাইট অনুযায়ী এই ইভেন্টটি 24 এপ্রিল দুপুর 2টো থেকে 6টা সিইএসটি (ভারতীয় সময় অনুযায়ী বিকাল 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত) চলবে।

প্রসঙ্গত এর আগে 1 এপ্রিল ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইটসহ চীনের শপিং সাইটে ওপ্পো রেনো রেজিস্ট্রেশনের জন্য লিস্টেড হয়ে গেছে। যেখানে রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। এই তথ্যে বলা হয়েছিল ওপ্পো রেনো আগামী 10 এপ্রিল টেক মঞ্চে পা রাখতে চলেছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 ভারতে হল লঞ্চ, এই দুর্দান্ত ফোনটি দেবে শাওমি নোট 7 প্রোকে টক্কর

কিছু দিন আগে ওপ্পো রেনো চীনা সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড করা হয়েছে। টেনাতে ওপ্পো রেনোর দুটি মডেল লিস্টেড করা হয়েছে যার নাম পিসিএটি00 ও পিসিএএম00 বলা হয়েছে। টেনাতে ওপ্পো রেনোর ডিসপ্লে 6.4 ইঞ্চির বলা হয়েছে যা ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্ট করবে। টেনার লিস্টিঙে প্রসেসরের কথা বলা হয়নি তবে জানা গেছে প্রসেসরটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত হবে। ওপ্পো রেনো কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করবে।

টেনার তথ্য অনুযায়ী ওপ্পো রেনো তিনটি ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8 জিবি র‍্যামসহ 256 জিবি ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হবে। এক‌ই ভাবে টেনাতে বলা হয়েছে ফোনটির তৃতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের কথা বলা হয়েছে। সাইটে ওপ্পো রেনোর পিঙ্ক ও গোল্ড কালার ভেরিয়েন্ট দেখানো হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ওপ্পো রেনোর লঞ্চ ডেট হল কনফার্ম, 10এক্স জুম, ট্রিপল ক‍্যামেরা ও 5জির সঙ্গে হবে পেশ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-with-10x-lossless-zoom-lens-5g-support-to-launch-on-april-24-in-bengali/feed/ 0