Oppo Reno7 Pro 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 17 Feb 2022 15:36:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে 65W ফাস্ট চার্জিং এবং 19GB RAM পাওয়ার সহ লঞ্চ হলো OPPO Reno7 Pro 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/65w-supervooc-oppo-reno7-pro-5g-phone-india-price-specs-sale-offer/ https://www.91mobiles.com/bengali/65w-supervooc-oppo-reno7-pro-5g-phone-india-price-specs-sale-offer/#respond Fri, 04 Feb 2022 10:32:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22264 OPPO Reno 7 Pro 5G স্মার্টফোনে‌র দাম এবং স্পেসিফিকেশন

The post ভারতে 65W ফাস্ট চার্জিং এবং 19GB RAM পাওয়ার সহ লঞ্চ হলো OPPO Reno7 Pro 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO আজকে ভারতে তার পণ্যের পোর্টফোলিও প্রসারিত করার জন্য Reno 7 সিরিজটিকে চালু করেছে। এই সিরিজের অধীনে OPPO Reno7 5G এবং OPPO Reno 7 Pro 5G ফোন লঞ্চ করা হয়েছে। একটি আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশনের সাথে সজ্জিত, এই 5G ফোনগুলি আগামী কয়েক দিনের মধ্যে ভারতে বিক্রির জন্য উপলব্ধ হবে৷ সিরিজের সবচেয়ে বড় মডেল Oppo Reno 7 Pro 5G-এর বৈশিষ্ট্য, স্পেসিফিকেশন, দাম এবং বিক্রয় সংক্রান্ত সম্পূর্ণ তথ্য এই আর্টিকেলে দেওয়া হয়েছে।

OPPO Reno7 Pro 5G এর স্পেসিফিকেশন

Oppo Reno 7 Pro 5G ফোনে 2400×1080 পিক্সেল রেজল্যুশন যুক্ত একটি 6.55-ইঞ্চি FullHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে নির্মিত, এর সাথেই ডিসপ্লে‌টি 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও হল 92.8 শতাংশ, এর সাথেই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি দিয়ে সজ্জিত এবং ফোনটিকে কর্নিং গরিলা গ্লাস 5 দিয়ে সুরক্ষিত করা হয়েছে।

Oppo মোবাইলটিকে Android 11 OS-এ লঞ্চ করা হয়েছে এবং ফোনটি ColorOS 12-এর সাথে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 3.0GHz ক্লক স্পিড সহ অক্টা-কোর প্রসেসর যুক্ত MediaTek Dimensity 1200 চিপসেট দেওয়া হয়েছে। একই সময়ে, এই ফোনটি গ্রাফিক্সের জন্য ARM G77 MC9 GPU সমর্থন করে। এই ফোনটি 7 জিবি এক্সেপেন্ডেবেল ভার্চুয়াল র‌্যাম সমর্থন করে, ফলে প্রয়োজনে র‌্যামের শক্তি বাড়ানো যাবে।

OPPO Reno7 Pro 5G ফোটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সমর্থন করে। পিছনের প্যানেলে, F/1.8 অ্যাপার্চার সহ একটি 50-মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX766 সেন্সর দেওয়া হয়েছে, এর সাথেই F/2.2 অ্যাপার্চার যুক্ত একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপার্চার সহ একটি 2-মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একই সময়ে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Oppo Reno 7 Pro 5G ফোনে F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 32-মেগাপিক্সেলের Sony IMX709 সেন্সর দেওয়া হয়েছে।

OPPO এই শক্তিশালী ফোনে ব্যাকআপ দেওয়ার জন্য একটি শক্তিশালী ব্যাটারির ব্যবস্থা করেছে। Reno 7 Pro 5G ফোনে কোম্পানি ডুয়াল ব্যাটারি ব্যবহার করেছে, অর্থাৎ ফোনের ভিতরে দুটি ব্যাটারি সেল লাগানো হয়েছে। এই উভয় ব‍্যাটারি‌র ক্ষমতা হল 2,200 mAh এবং 2,250 mAh, যা এক‌ইসাথে 4,450 mAh শক্তি প্রদান করে। ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য এই ফোনটিতে 65W SUPERVOOC প্রযুক্তি দেওয়া হয়েছে।

OPPO Reno 7 Pro 5G এর দাম

Oppo-এর এই নতুন মোবাইল ফোনটিকে ভারতে একটি সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই Oppo Reno 7 Pro 5G ফোনটি 12 GB RAM মেমরি সমর্থন করে এবং এর সাথে 256 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভার্চুয়াল র‌্যাম প্রযুক্তির সাহায্যে এই ফোনটি প্রয়োজনে 19 জিবি পর্যন্ত র‌্যামের পারফরম্যান্স দিতে পারে। এই ফোনটিকে ভারতে 39,999 টাকায় লঞ্চ করা হয়েছে, এবং এই ফোনটি আগামী 8 ফেব্রুয়ারি থেকে Starlight Black এবং Startrails Blue রঙে দেশে বিক্রির জন্য উপলব্ধ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে 65W ফাস্ট চার্জিং এবং 19GB RAM পাওয়ার সহ লঞ্চ হলো OPPO Reno7 Pro 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/65w-supervooc-oppo-reno7-pro-5g-phone-india-price-specs-sale-offer/feed/ 0
ভারতে লঞ্চ হলো OPPO Reno7 5G স্মার্টফোন, জেনে নিন দুর্দান্ত স্টাইল এবং শক্তিশালী স্পেসিফিকেশন যুক্ত এই ফোনটির দাম https://www.91mobiles.com/bengali/oppo-reno7-5g-launched-in-india-know-full-specs-price-sale-offer/ https://www.91mobiles.com/bengali/oppo-reno7-5g-launched-in-india-know-full-specs-price-sale-offer/#respond Fri, 04 Feb 2022 08:41:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=22202 OPPO Reno 7 5G স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং দাম

The post ভারতে লঞ্চ হলো OPPO Reno7 5G স্মার্টফোন, জেনে নিন দুর্দান্ত স্টাইল এবং শক্তিশালী স্পেসিফিকেশন যুক্ত এই ফোনটির দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO আজকে ভারতীয় বাজারে তার Reno 7 সিরিজ লঞ্চ করেছে। 2021 সালের নভেম্বরে, এই স্মার্টফোন সিরিজটিকে Oppo এর হোম মার্কেট চীনে লঞ্চ করা হয়েছিল, কিন্তু আজকে ভারতীয় বাজারে প্রবেশের সাথে সাথে, Oppo Reno 7 সিরিজ বিশ্ব বাজারেও প্রবেশ করেছে। Oppo Reno 7 5G এবং Oppo Reno7 Pro 5G ফোন ভারতে এই সিরিজের অধীনে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Oppo Reno 7 5G ফোনটি 28,999 টাকা দামে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে, এই স্মার্টফোনটি আগামী 17 ফেব্রুয়ারি থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। এই ফোনের বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে এই আর্টিকেলে আরও তথ্য দেওয়া হয়েছে।

OPPO Reno7 5G এর স্পেসিফিকেশন

Oppo Reno7 5G ফোনটিকে একটি পাঞ্চ-হোল স্টাইলের ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ফোনটির ফুলএইচডি+ স্ক্রিন 2400×1080 পিক্সেল রেজল্যুশন যুক্ত এবং এই স্ক্রিনটি‌র আকার 6.43 ইঞ্চি। OPPO Reno7 5G এর ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। এই স্ক্রিনটি AMOLED প্যানেলে নির্মিত এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হয়েছে। নিরাপত্তার জন্য, এই ফোনটিকে Corning Gorilla 5 দিয়ে সুরক্ষিত করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য, Oppo Reno 7 স্মার্টফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সমর্থন করে, এই সেট‌আপে F/1.7 অ্যাপার্চার সহ একটি 64-মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর রয়েছে। এর সাথে, এই মোবাইল ফোনটি F/2.2 অ্যাপার্চার সহ একটি 8-মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপার্চার সহ একটি 2-মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সমর্থন করে। ফোনের ফ্রন্ট প্যানেলে F/2.4 অ্যাপার্চার সহ 32-মেগাপিক্সেলের Sony IMX709 সেলফি সেন্সর দেওয়া হয়েছে।

OPPO Reno 7 5G ফোনটিতে নিরাপত্তার জন্য একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে, পাওয়ার ব্যাকআপের জন্য, এই Oppo মোবাইলটি 4,500 mAh এর একটি বড় ব্যাটারি সমর্থন করে, এই স্মার্টফোনটি 65W দ্রুত চার্জিং প্রযুক্তির সাথে সজ্জিত। এই Oppo ফোনের মাপ হল 156.8×72.1×7.59mm এবং ওজন 185 গ্রাম। Oppo Reno 7 5G ফোনটিকে Stary Black এবং Startrails Blue রঙে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হলো OPPO Reno7 5G স্মার্টফোন, জেনে নিন দুর্দান্ত স্টাইল এবং শক্তিশালী স্পেসিফিকেশন যুক্ত এই ফোনটির দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno7-5g-launched-in-india-know-full-specs-price-sale-offer/feed/ 0
4 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে 12GB RAM এবং 65W ফাস্ট চার্জিং সহ শক্তিশালী OPPO Reno7 সিরিজ, আসতে চলেছে ধামাকাদার 5G ফোন https://www.91mobiles.com/bengali/oppo-reno7-series-india-launch-on-4-february-reno-7-pro-5g-phone-know-specs-price-sale-offer/ https://www.91mobiles.com/bengali/oppo-reno7-series-india-launch-on-4-february-reno-7-pro-5g-phone-know-specs-price-sale-offer/#respond Mon, 24 Jan 2022 03:07:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21282 4 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে OPPO Reno7 সিরিজ

The post 4 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে 12GB RAM এবং 65W ফাস্ট চার্জিং সহ শক্তিশালী OPPO Reno7 সিরিজ, আসতে চলেছে ধামাকাদার 5G ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO চিনে তাদের Reno7 সিরিজ চালু করার পর থেকেই ভারতীয় ইউজাররা এটির জন্য অপেক্ষা করে আছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। Oppo ঘোষণা করেছে যে আগামী 4 ফেব্রুয়ারি ভারতে তাদের
Reno 7 সিরিজ লঞ্চ হবে। এই সিরিজের মধ্যে Oppo Reno7 5G, Oppo Reno7 Pro 5G এবং Oppo Reno7 SE 5G স্মার্টফোনগুলো চিনে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি ভারতে এই সিরিজের অন্তর্গত কোন ফোনগুলো লঞ্চ করবে সেটা এখনও প্রকাশ করেনি, তবে আমরা আশা করতে পারি যে এই তিনটি Oppo মোবাইল ভারতে 4 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে।

ভারতে লঞ্চ হতে চলেছে OPPO Reno7

Oppo India আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে Reno 7 সিরিজ ভারতে 4 ফেব্রুয়ারি লঞ্চ হবে। কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই লঞ্চের তারিখ ঘোষণা করেছে। টুইটের মাধ্যমে, Oppo এটাও স্পষ্ট করেছে যে এই OPPO Reno7 সিরিজটি দেশে অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে এবং ফোনগুলি শপিং সাইট Flipkart থেকেও কেনা যাবে। Oppo অনুরাগীরা 4 ফেব্রুয়ারি, এই সিরিজের লঞ্চ ইভেন্টটি Oppo-এর সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে লাইভ দেখতে পারবেন।

OPPO Reno7 5G-তে কোন কোন বিশেষ ফিচার থাকবে

Oppo-এর এই সিরিজটি চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে, তাই ফোনগুলির স্পেসিফিকেশনও আগেই প্রকাশ্যে এসেছে । Oppo Reno 7 সম্পর্কে কথা বলতে গেলে, এই ফোনটি 6.43-ইঞ্চি Full-HD + AMOLED ডিসপ্লে সাপোর্ট করে, যার রিফ্রেশ রেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 180Hz। এই স্ক্রিনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি দিয়ে সজ্জিত এবং Corning Gorilla 5 দ্বারা সুরক্ষিত। অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক ColorOS 12 এর সাথে এই ফোনে 2.4GHz ক্লক স্পিড যুক্ত একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে এবং এটি Qualcomm Snapdragon 778G চিপসেটে চলে।

OPPO Reno 7 5G ফোন ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। LED ফ্ল্যাশ সহ ফোনের পিছনের প্যানেলে F/1.7 অ্যাপারচার সহ একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথে, এই মোবাইল ফোনে F/2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে F/2.4 অ্যাপারচার সহ 32-মেগাপিক্সেল Sony IMX709 সেলফি সেন্সর দেওয়া হয়েছে।

Oppo Reno 7 5G ফোনটি 4G LTE সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার সহ সিকিউরিটির জন্য এই ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই Oppo মোবাইলটিতে 4,500 mAh এর একটি বড় ব্যাটারি আছে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চিনে Oppo Reno 7 ফোনটি Morning Gold, Starry Night Black এবং Star Rain Wish রঙে লঞ্চ করা হয়েছিল।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4 ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে 12GB RAM এবং 65W ফাস্ট চার্জিং সহ শক্তিশালী OPPO Reno7 সিরিজ, আসতে চলেছে ধামাকাদার 5G ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno7-series-india-launch-on-4-february-reno-7-pro-5g-phone-know-specs-price-sale-offer/feed/ 0