Oppo - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Jul 2026 17:17:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বাড়ানো হয়েছে OPPO A-সিরিজের ফোনের দাম, আগের চেয়ে বেশি দামে কিনতে হবে A6c, A6, A6 Pro এবং A6x 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/oppo-a-series-price-hike-july-2026-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-a-series-price-hike-july-2026-know-details-in-bengali/#respond Thu, 09 Jul 2026 17:22:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80124 বেড়ে গেছে OPPO A-সিরিজের একাধিক স্মার্টফোনের দাম

The post বাড়ানো হয়েছে OPPO A-সিরিজের ফোনের দাম, আগের চেয়ে বেশি দামে কিনতে হবে A6c, A6, A6 Pro এবং A6x 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ মোবাইল কোম্পানি OPPO আরও একবার তাদের A-সিরিজের ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। গত 4 জুলাই থেকে অনলাইন ও অফলাইন উভয় মোডে এই সিরিজের ফোনগুলির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। প্রাইস হাইকের ফলে কোম্পানির OPPO A6c, OPPO A6x 5G, OPPO A6 এবং OPPO A6 Pro ফোনের দাম 1,000 টাকা থেকে 3,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

OPPO A6c ফোনের নতুন দাম

OPPO A6c ফোনের 4GB + 64GB মডেলের দাম 13,999 টাকা থেকে বাড়িয়ে 14,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলটির দাম 1,000 টাকা বাড়ানো হয়েছে।

OPPO A6x 5G ফোনের নতুন দাম

OPPO A6x 5G ফোনের 4GB + 64GB ভেরিয়েন্টের দাম 16,999 টাকা থেকে বেড়ে 17,999 টাকা হয়ে গেছে। এই ফোনটির 4GB + 128GB মডেল কেনার জন্য এখন থেকে 18,999 টাকার বদলে 19,999 টাকা দাম দিতে হবে। এছাড়াও এই ফোনের 6GB + 128GB মডেলের দাম আগে 20,999 টাকা ছিল, যা এখন বেড়ে 22,999 টাকা ছুঁয়েছে।

OPPO A6 ফোনের নতুন দাম

OPPO A6 ফোনের 4GB + 128GB ভেরিয়েন্টের দাম 23,999 টাকা থেকে বাড়িয়ে 24,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটির 6GB + 128GB মডেলের দাম আগে 25,999 টাকা এবং 6GB + 256GB মডেলের দাম 27,999 টাকা ছিল। বর্তমানে এই দুটি মডেলের দাম বেড়ে যথাক্রমে 26,999 টাকা এবং 29,999 টাকা হয়ে গেছে।

OPPO A6 Pro ফোনের নতুন দাম

OPPO A6 Pro ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 28,999 টাকা থেকে বাড়িয়ে 30,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনটির 8GB + 256GB মডেল কেনার জন্য 31,999 টাকার পরিবর্তে 33,999 টাকা দাম দিতে হবে।

মূল্যবৃদ্ধির কারণ

কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলির দাম বাড়ানোর কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে কম্পোনেন্ট কস্ট, ইমপোর্ট খরচ, লজিস্টিক খরচ এবং বিদেশি মুদ্রা বিনিময় হারের পরিবর্তন প্রাইস হাইকের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে।

যারা OPPO A-সিরিজের এই ফোনগুলি কেনার কথা ভাবছিলেন তাদের কিছু দিন অপেক্ষা করা উচিৎ। যাদের তাড়া রয়েছে তাঁরা Lava, Tecno ও Poco ব্র্যান্ডের বাজেট 5G স্মার্টফোন দেখতে পারেন।

The post বাড়ানো হয়েছে OPPO A-সিরিজের ফোনের দাম, আগের চেয়ে বেশি দামে কিনতে হবে A6c, A6, A6 Pro এবং A6x 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-a-series-price-hike-july-2026-know-details-in-bengali/feed/ 0
ভারতে OPPO Reno 16 লঞ্চের পর বেড়ে গেছে OPPO Reno 14 5G ফোনের দাম, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/price-hike-on-oppo-5g-phone-reno-14-after-reno-16-launch-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/price-hike-on-oppo-5g-phone-reno-14-after-reno-16-launch-in-india-know-details-in-bengali/#respond Thu, 09 Jul 2026 16:21:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80117 বাড়ানো হল OPPO Reno 14 5G ফোনের দাম

The post ভারতে OPPO Reno 16 লঞ্চের পর বেড়ে গেছে OPPO Reno 14 5G ফোনের দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
কয়েক দিন আগে ভারতের বাজারে OPPO Reno 16 সিরিজ লঞ্চ হয়েছে। আজ অর্থাৎ 9 জুলাই থেকে 61,999 টাকা প্রাথমিক দামের এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। ভারতে Reno 16 সিরিজ লঞ্চের পর কোম্পানি দুই জেনারেশন পুরনো OPPO Reno 14 ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। এই ফোনটি 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে এই ফোনটি কেনার জন্য 40 হাজার টাকার চেয়েও বেশি দাম দিতে হবে।

OPPO Reno 16 ফোনের দাম

OPPO Reno 14 5G ফোনের বেস ভেরিয়েন্টে 8GB RAM + 256GB Storage দেওয়া হয়েছিল এবং এই মডেলের দাম রাখা হয়েছিল 37,999 টাকা। 2025 সালের জুলাই মাসে লঞ্চের পর নভেম্বর মাসে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 2,000 টাকা প্রাইস কাট জারি করা হয়, এর ফলে এই মডেলের দাম হয়ে যায় 35,999 টাকা। তবে বর্তমানে কোম্পানির ওয়েবসাইটে এই মডেলটি 42,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে।

অপরদিকে শপিং সাইট ফ্লিপকার্টে OPPO Reno 14 5G ফোনের এই এক‌ই মডেল 44,999 টাকা দামে সেল করা হচ্ছে। লঞ্চ প্রাইসের তুলনায় এই দাম 7,000 টাকা বেশি হলেও, প্রাইস কাটের তুলনায় বর্তমানে দাম 9 হাজার টাকা বেড়ে গেছে। আবার অনলাইনে ফোনটির বিভিন্ন কালার মডেল আলাদা আলাদা দামে বিক্রি করা হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন।

OPPO Reno 14 5G ফোনের স্পেসিফিকেশন

OPPO Reno 14 5G ফোনটিতে মেটাল ফ্রেমের সঙ্গে ভেলভেট টেক্সচার গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে। সব দিক থেকে এই ফোনে যথেষ্ট প্রিমিয়াম লুক পাওয়া যায়। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটি Forest Green, Pearl White ও Mint Green কালার অপশনে সেল করা হয়।

OPPO Reno 14 5G ফোনে 2760 x 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 বেস্ড ColorOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।

প্রসেসিঙের জন্য OPPO Reno 14 5G ফোনে MediaTek Dimensity 8350 চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz থেকে 3.35GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এই ফোনে LPDDR5X RAM রয়েছে। এই ফোনটিতে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

OPPO Reno 14 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP 3.5x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

The post ভারতে OPPO Reno 16 লঞ্চের পর বেড়ে গেছে OPPO Reno 14 5G ফোনের দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/price-hike-on-oppo-5g-phone-reno-14-after-reno-16-launch-in-india-know-details-in-bengali/feed/ 0
6799 টাকা ডিসকাউন্ট সহ শুরু হল নতুন 5G ফোনের সেল, ছাড়ে পাওয়া যাবে OPPO Reno 16 ও Reno 16C স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/oppo-reno-16-and-reno-16c-sale-starts-in-india-with-10-percent-discount-offer-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-16-and-reno-16c-sale-starts-in-india-with-10-percent-discount-offer-know-details-in-bengali/#respond Thu, 09 Jul 2026 11:17:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80086 ভারতে শুরু হল OPPO Reno 16 এবং Reno 16C ফোনের সেল

The post 6799 টাকা ডিসকাউন্ট সহ শুরু হল নতুন 5G ফোনের সেল, ছাড়ে পাওয়া যাবে OPPO Reno 16 ও Reno 16C স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ থেকে ভারতে OPPO Reno 16 সিরিজের সেল শুরু হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 16 ও OPPO Reno 16C স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল এবং আজ থেকে দেশের বাজারে ফোনদুটির সেল শুরু হয়েছে। প্রাথমিক সেলে কোম্পানি উভয় ফোনের দামে ডিসকাউন্ট অফার জারি করেছে। অফারে ফোনদুটি 6,799 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, আমাজন ও ফ্লিপকার্টের পাশাপাশি বিভিন্ন অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনদুটি বিক্রি করা হবে। এই পোস্টে উভয় ফোনের দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Reno 16C ফোনের দাম এবং অফার

OPPO Reno 16C লঞ্চ প্রাইস ডিসকাউন্ট এফেক্টিভ প্রাইস
8GB RAM + 128GB Storage ₹46,999 ₹4,699 ₹42,300
8GB RAM + 256GB Storage ₹49,999 ₹4,999 ₹45,000
12GB RAM + 256GB Storage ₹55,999 ₹5,599 ₹50,400

ভারতে OPPO Reno 16C ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 8GB RAM ও 128GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 46,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 8GB + 256GB মডেল 49,999 টাকা এবং 12GB + 256GB মডেল 55,999 টাকা দামে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির তিনটি ভেরিয়েন্টেই 10 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। প্রায় সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে এই অফার পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা UPI পেমেন্টের ক্ষেত্রেও 10% ছাড় পাওয়া যাবে। এর ফলে ফোনটির দামে 5,599 টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করা যাবে। এই ফোনটি Stellar Purple, Twilight Violet এবং Starry White কালার অপশনে সেল করা হবে।

OPPO Reno 16 ফোনের দাম এবং অফার

OPPO Reno 16 লঞ্চ প্রাইস ডিসকাউন্ট এফেক্টিভ প্রাইস
8GB RAM + 256GB Storage ₹61,999 ₹6,199 ₹55,800
12GB RAM + 256GB Storage ₹67,999 ₹6,799 ₹61,200

 

OPPO Reno 16 5G ফোনের দামে 6,799 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং বর্তমানে উভয় মডেলে 10 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অফারে এই ফোনের 8GB + 256GB মডেল 61,999 টাকার বদলে 55,800 টাকা এবং 12GB + 256GB মডেল 67,999 টাকার বদলে 61,200 টাকার বিনিময়ে কেনা যাবে। এই ফোনটি Starry White, Twilight Violet ও Stellar Purple কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি OPPO Reno 16 এবং Reno 16C ফোনের সঙ্গে 180 দিনের ফ্রি Screen Damage Protection পাওয়া যাবে।

OPPO Reno 16C ফোনের স্পেসিফিকেশন

OPPO Reno 16C 5G ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 7300 Energy চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 6 বছরের স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে LPDDR4X RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনে 6.57-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে রয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO Reno 16C 5G ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি OIS সেন্সরের সঙ্গে 50MP 3.5x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 100° FOV এর ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 7000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

OPPO Reno 16 ফোনের স্পেসিফিকেশন

এই কম্প্যাক্ট ফোনটিতে 6.32 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। OPPO Reno 16 ফোনে ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট যোগ করা হয়েছে এবং এর সঙ্গে এতে AI HyperBoost 2.0 ও AI LinkBoost 4.0 এর মতো টেকনোলজি রয়েছে। এছাড়াও এই ফোনে বিভিন্ন AI ফিচার দেওয়া হয়েছে।

OPPO Reno 16 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 80W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6700mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 50MP 3.5x টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

The post 6799 টাকা ডিসকাউন্ট সহ শুরু হল নতুন 5G ফোনের সেল, ছাড়ে পাওয়া যাবে OPPO Reno 16 ও Reno 16C স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-16-and-reno-16c-sale-starts-in-india-with-10-percent-discount-offer-know-details-in-bengali/feed/ 0
7000mAh ব্যাটারি এবং 50MP টেলিফটো লেন্স সহ লঞ্চ হল নতুন OPPO Reno 16C 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/oppo-reno-16c-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-16c-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/#respond Thu, 02 Jul 2026 12:48:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80021 ভারতে লঞ্চ হল OPPO Reno 16C 5G

The post 7000mAh ব্যাটারি এবং 50MP টেলিফটো লেন্স সহ লঞ্চ হল নতুন OPPO Reno 16C 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ মোবাইল কোম্পানি ওপ্পো তাদের ভারতীয় ফ্যানদের জন্য নতুন OPPO Reno 16 সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno 16 এবং OPPO Reno 16C নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই দুটি ফোনেই স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এর মধ্যে Reno 16 ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে সিরিজের OPPO Reno 16C ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Reno 16C ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – 46,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 49,999 টাকা
  • 12GB RAM + 256GB Storage – 55,999 টাকা

ভারতের বাজারে OPPO Reno 16C ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 8GB RAM ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 46,999 টাকা। এই ফোনটির 8GB RAM ও 256GB মেমরি ভেরিয়েন্ট 49,999 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটির টপ মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ রয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 55,999 টাকা। এই ফোনটি Stellar Purple, Twilight Violet এবং Starry White কালার অপশনে সেল করা হবে।

আগামী 9 জুলাই থেকে ভারতে OPPO Reno 16C ফোনটি সেল করা হবে এবং স্টার্টিং সেলে ব্যাঙ্ক অফারে এই ফোনে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ছাড়ে ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে 42,299 টাকা। এক‌ইভাবে ফোনটির 12GB RAM মডেল 5,599 টাকা ডিসকাউন্ট সহ 50,399 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 180 দিনের Screen Damage Protection দেওয়া হচ্ছে।

OPPO Reno 16C ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য OPPO Reno 16C ফোনে MediaTek Dimensity 7300 Energy চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 9,85,594 AnTuTu Score পেয়েছে।

OPPO Reno 16C 5G ফোনে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.57-ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Crystal Guard লেয়ার দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 16C 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, f/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP 3.5x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 100° ফিল্ড অফ ভিউয়ের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

OPPO Reno 16C 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 21 ঘন্টা, 13 মিনিট PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর অর্জন করেছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

এই ফোনটিতে LPDDR4X RAM টেকনোলজি দেওয়া হয়েছে, ফলে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং বজায় থাকবে। কোম্পানি জানিয়ে দিয়েছে OPPO Reno 16C 5G ফোনে 6 বছর পর্যন্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে বিভিন্ন Ai ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP রেটিং রয়েছে।

The post 7000mAh ব্যাটারি এবং 50MP টেলিফটো লেন্স সহ লঞ্চ হল নতুন OPPO Reno 16C 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-16c-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/feed/ 0
50MP টেলিফটো ক্যামেরা, Snapdragon 7 Gen 4 এবং 6700mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ হল OPPO Reno16 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/oppo-reno16-5g-launched-in-india-check-price-specifications-features-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno16-5g-launched-in-india-check-price-specifications-features-details-in-bengali/#respond Thu, 02 Jul 2026 11:47:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80015 ভারতে পেশ হল OPPO Reno16 5G

The post 50MP টেলিফটো ক্যামেরা, Snapdragon 7 Gen 4 এবং 6700mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ হল OPPO Reno16 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে OPPO তাদের নতুন Reno16 Series লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO Reno16 5G এবং Reno16c 5G স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। যারা অসাধারণ ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন এবং AI ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য প্রিমিয়াম OPPO Reno16 স্মার্টফোনটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর, 50MP টেলিফটো ক্যামেরা, 6700mAh ব্যাটারি এবং Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno16 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno16 5G ফোনের ভারতীয় দাম

ভারতে OPPO Reno16 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB + 256GB স্টোরেজ অপশনের দাম 61,999 টাকা এবং 12GB + 256GB স্টোরেজ অপশনের দাম 67,999 টাকা রাখা হয়েছে। আগামী 9 জুলাই থেকে Amazon, Flipkart, OPPO ই-স্টোর এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটির সেল শুরু হবে।

লঞ্চ অফার হিসাবে সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 10% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এক্সচেঞ্জ বোনাস, 180 দিনের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন এবং OPPO Enco Buds 3 Pro+ এর ওপর 50% পর্যন্ত ছাড় দেওয়া হবে।

OPPO Reno 16 ফোনের ডিজাইন

OPPO Reno16 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল নতুন HoloVerse 3D ডিজাইন। এই প্রথম কোম্পানি ভারতে এই ফিচার লঞ্চ করেছে। এই ফোনের Starry White কালার ভেরিয়েন্টে দেওয়া ডিজাইনটিতে আলাদা-আলাদা অ্যাঙ্গেল দিয়ে 3D এফেক্ট দেখতে যায়, ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। এই ফোনটি Twilight Violet এবং Stellar Purple কালার অপশনে সেল করা হবে। এই স্মার্টফোনে এয়ারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে। তবে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে। কোম্পানির ফোনের থিকনেস মাত্র 8.22mm এবং প্রায় ওজন 182 গ্রাম।

OPPO Reno16 ফোনের স্পেসিফিকেশন

OPPO Reno16 স্মার্টফোনে 6.32-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের পরও সুন্দর পারফরমেন্স পাওয়া যাবে।

প্রসেসিঙের জন্য OPPO Reno16 স্মার্টফোনটি নতুন Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এটি 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপসেটে আগের জেনারেশনের তুলনায় CPU এবং GPU উভয় ক্ষেত্রেই দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে AI HyperBoost 2.0 ও AI LinkBoost 4.0 মতো টেকনোলোজি দেওয়া হয়েছে, এর ফলে ভালো গেমিং এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি উপভোগ করা যাবে।

OPPO Reno16 ফোনটি ক্যামেরা সেটআপের দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী।এই স্মার্টফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP 3.5x টেলিফটো এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনের 100 ডিগ্রী ফিল্ড অফ ভিউ গ্রুপ সেলফির জন্য যথেষ্ট ভালো।

এই স্মার্টফোনের বিশেষত্ব হল এর আল্ট্রা ওয়াইড, প্রাইমারি এবং টেলিফটো তিনটি ক্যামেরার সাহায্যেই 4K 60fps HDR ভিডিও রেকর্ডিং করা যাবে। একইসঙ্গে এতে Zoom Free Video, Auto Straighten Video ও Natural Tone Imaging এর মতো ফিচার ভিডিও এবং ফটোগ্রাফির ক্ষেত্রে অন্যতম এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।

OPPO Reno16 ফোনটি AI ফিচার সহ একটি স্মার্ট ডিভাইস হয়ে উঠেছে। এতে AI Mind Pilot, AI Mind Space, AI Snap Key, AI Recording Sticker, AI Bill Manager, AI Scan, AI Extract, AI Menu Translation এবং AI Live Translation মতো একাধিক স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এতে AI Remix Collage, Pop Cam, Popout 2.0, AI Best Face, AI Perfect Shot, AI Eraser, AI Studio ও AI Flash Photography 3.0 মতো টুল্স রয়েছে। ফলে আগের চেয়ে আরও সহজে ফটো এবং ভিডিও এডিটিং করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno16 ফোনে 6700mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, ফলে দীর্ঘমেয়াদী ব্যাবহারের পর ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এতে নতুন AI ফিচার এবং দারুণ ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

OPPO এর পক্ষ থেকে Reno16 Series এর সঙ্গে নতুন স্মার্ট ক্যামেরা অ্যাক্সেসরি OPPO Bubble লঞ্চ করা হয়েছে। এই 27.5 গ্রামের ডিভাইসটিতে 1.73-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি রেয়ার ক্যামেরার লাইভ প্রিভিউ শো করে এবং সুন্দর সেলফি ও কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সাহায্য করে। ডিভাইসের দাম 7,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটির সঙ্গে ডিভাইসটিও Amazon, Flipkart, OPPO ই-স্টোর এবং সিলেক্টেড অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।

The post 50MP টেলিফটো ক্যামেরা, Snapdragon 7 Gen 4 এবং 6700mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ হল OPPO Reno16 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno16-5g-launched-in-india-check-price-specifications-features-details-in-bengali/feed/ 0
লিক হল OPPO Reno 16 স্মার্টফোনের MRP, 2 জুলাই ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে এল দাম https://www.91mobiles.com/bengali/oppo-reno-16-mrp-rs-89999-leak-before-2-july-launch-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-16-mrp-rs-89999-leak-before-2-july-launch-in-india-know-details-in-bengali/#respond Tue, 30 Jun 2026 04:35:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79886 প্রকাশ্যে এল OPPO Reno 16 ফোনের রিটেইল বক্স

The post লিক হল OPPO Reno 16 স্মার্টফোনের MRP, 2 জুলাই ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে এল দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 2 জুলাই ওপ্পো তাদের ‘রেনো 16 সিরিজ’ পেশ করতে চলেছে। এই সিরিজের অধীনে নতুন OPPO Reno 16 এবং OPPO Reno 16C 5G স্মার্টফোন দুটি লঞ্চ করা হবে। OPPO ফোনগুলি বাজারে লঞ্চের আগেই OPPO Reno 16 ফোনের রিটেইল বক্স প্রকাশ্যে এসেছে। লঞ্চের আগেই আপকামিং ফোনের বক্স লিকের মাধ্যমে Reno 16 ফোনের MRP সহ একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে এসেছে।

OPPO Reno 16 ফোনের MRP

টিপস্টার সঞ্জু চৌধুরী OPPO Reno 16 ফোনের রিটেইল বক্সের ছবি শেয়ার করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে আপলোড করা ইমেজে বক্সের এমআরপি 89,999 টাকা লেখা হয়েছে। এটি ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। মনে করিয়ে দিই MRP যেকোনো প্রডাক্টের ম্যাক্সিমাম রিটেইল প্রাইস হয় এবং এই ফোনটি বাজারে লেখা এমআরপি এর চেয়ে কম দামে সেল করা হয়।

তাই OPPO Reno 16 ফোনটি 70 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। লিক হওয়া রিটেইল বক্সের মাধ্যমে OPPO Reno 16 ফোনের CPH2865 মডেল নাম্বার দেখা গেছে। ফোনটির বাক্সে লেখা রয়েছে, কোম্পানির পক্ষ থেকে তাদের এই নতুন ফোনটির রিটেইল বক্সের মধ্যেই ফোনের চার্জার দেওয়া হবে। লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা বক্স অনুযায়ী ফোনের ডায়মেনশন 15.12 x 7.24 x 0.84cm এবং ওজন 193 গ্রাম হবে।

OPPO Reno 16 ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে OPPO Reno 16 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3.5x Telephoto লেন্স দেওয়া হবে। একইভাবে ফোনের ফ্রন্টে প্যানেলে 50 মেগাপিক্সেল Ultra Wide Selfie সেন্সর যোগ করা হবে। এই ফোনটির ক্যামেরা এআই ফিচার সহ কাজ করতে পারে।

গ্লোবাল বাজারে OPPO Reno 16 5G ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে। একই অক্টাকোর প্রসেসর ভারতীয় মডেলে দেওয়া হতে পারে। জানিয়ে রাখি স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.84GHz থেকে 2.80GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। ভারতের বাজারে ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য গ্লোবাল মডেলে 6700mAh battery দেওয়া হবে। ভারতীয় OPPO 5G মডেলটিতেও একই ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। Reno 16 5G ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।

OPPO Reno 16 5G ফোনটি 6.32-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সহ ভারতে লঞ্চ করা হতে পারে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং নিটস পিক ব্রাইটনেস যোগ করা হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি জানিয়েছে ব্র্যান্ডের নতুন ফোনটি IP69K রেটিং সহ পেশ করা হবে। অর্থাৎ জল ও ধুলো থেকে প্রোটেকশনের পাশাপাশি গরম লিকুইড থেকে ফোনটি সুরক্ষিত থাকবে।

The post লিক হল OPPO Reno 16 স্মার্টফোনের MRP, 2 জুলাই ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে এল দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-16-mrp-rs-89999-leak-before-2-july-launch-in-india-know-details-in-bengali/feed/ 0
এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে চারটি নতুন স্মার্টফোন, বাজারে আসছে Samsung, OnePlus এবং OPPO মোবাইল https://www.91mobiles.com/bengali/upcoming-5g-phone-launch-this-week-in-india-samsung-galaxy-m47-oneplus-n6-oppo-reno-16-and-reno-16c-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-5g-phone-launch-this-week-in-india-samsung-galaxy-m47-oneplus-n6-oppo-reno-16-and-reno-16c-check-list-in-bengali/#respond Mon, 29 Jun 2026 14:14:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79850 এই সপ্তাহে আসন্ন স্মার্টফোনের লিস্ট

The post এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে চারটি নতুন স্মার্টফোন, বাজারে আসছে Samsung, OnePlus এবং OPPO মোবাইল first appeared on 91Mobiles Bengali.

]]>
2026 সালের দ্বিতীয় কোয়ার্টার শেষ হয়ে বছরের দ্বিতীয়ার্ধ শুরু হতে চলেছে। এই সপ্তাহে একটি মাস শেষ হয়ে আরেকটি মাসের সূচনা হবে। এক‌ই সঙ্গে এই সপ্তাহে ভারতের বাজারে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, এর মধ্যে দুটি ফোন জুন মাসে এবং অপর দুটি স্মার্টফোন জুলাই মাসে পেশ করা হবে। Samsung, OnePlus ও OPPO কোম্পানি এই সপ্তাহে ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। 29 জুন থেকে 5 জুলাইয়ের মধ্যে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy M47 5G

লঞ্চ ডেট – 29 জুন

29 জুন ভারতে Samsung Galaxy M47 5G ফোনটি লঞ্চ করা হবে। LPDDR5X RAM টেকনোলজির দৌলতে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon চিপসেট যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6 বছরের ওএস এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই ফোনটির ব্যাক প্যানেলে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ এবং ফ্রন্ট প্যানেলে 12MP সেলফি ক্যামেরা থাকবে। Galaxy M47 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি 45W ফাস্ট চার্জিঙের পাশাপাশি বাইপাস চার্জিং ফিচার সাপোর্ট করবে।

OnePlus N6

লঞ্চ ডেট – 30 জুন

ভারতে 30 জুন OnePlus N6 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির মধ্য দিয়ে কোম্পানি তাদের নতুন ‘N’ সিরিজের সূচনা করতে চলেছে এবং এই ফোনটি 20 হাজার থেকে 25 হাজার টাকার রেঞ্জে সেল করা হতে পারে। কোম্পানি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই আপকামিং ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হবে। OnePlus N6 ফোনটিতে 7 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। প্রাইস রেঞ্জ দেখে মনে করা হচ্ছে এই ফোনে MediaTek Dimensity 7400 Super চিপসেট যোগ করা হবে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP66 + IP68 + IP69 রেটিং পাওয়া যাবে।

OPPO Reno 16

লঞ্চ ডেট – 2 জুলাই

আগামী 2 জুলাই ভারতে OPPO Reno 16 স্মার্টফোন পেশ করা হবে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে এবং ফোনটির ভারতীয় মডেলেও একই প্রসেসর পাওয়া যাবে। ভারতে এই ফোনটি 12GB RAM সহ সেল করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে। এর সঙ্গে সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হবে।

OPPO Reno 16C

লঞ্চ ডেট – 2 জুলাই

OPPO Reno 16 ফোনটির সঙ্গে সঙ্গে এক‌ই দিনে কোম্পানি Reno 16 ফোনটিও লঞ্চ করতে চলেছে। এই ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনটিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হ‌ওয়া Reno 16F ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি থাকতে পারে। লিক অনুযায়ী এই আপকামিং ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে যোগ করা হবে। এছাড়াও এই ফোনে 50MP সেলফি ক্যামেরার পাশাপাশি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

The post এই সপ্তাহে লঞ্চ হতে চলেছে চারটি নতুন স্মার্টফোন, বাজারে আসছে Samsung, OnePlus এবং OPPO মোবাইল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-5g-phone-launch-this-week-in-india-samsung-galaxy-m47-oneplus-n6-oppo-reno-16-and-reno-16c-check-list-in-bengali/feed/ 0
লিক হল OPPO Reno 16C ফোনের ভারতীয় দাম, জেনে নিন কেমন হতে পারে এই ফোনের প্রাইস https://www.91mobiles.com/bengali/oppo-reno-16c-price-in-india-49999-leaked-before-2-july-launch-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-16c-price-in-india-49999-leaked-before-2-july-launch-know-details-in-bengali/#respond Sat, 27 Jun 2026 06:37:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79809 প্রকাশ্যে এল OPPO Reno 16C ফোনের ভারতীয় দাম

The post লিক হল OPPO Reno 16C ফোনের ভারতীয় দাম, জেনে নিন কেমন হতে পারে এই ফোনের প্রাইস first appeared on 91Mobiles Bengali.

]]>
2 জুলাই ভারতের বাজারে OPPO Reno 16 সিরিজ লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno 16 এবং OPPO Reno 16C স্মার্টফোনদুটি লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে আপকামিং 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানানো হয়নি, তবে সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের ভারতীয় দাম প্রকাশ্যে এসেছে।

OPPO Reno 16C ফোনের দাম

টিপস্টার সঞ্জু চৌধুরী OPPO Reno 16C ফোনের ভারতীয় দাম সম্পর্কে জানিয়েছেন। লিক অনুযায়ী আপকামিং Reno 16C ফোনটি 49,999 টাকা দামে পেশ করা হবে। এটি ফোনের প্রাথমিক দাম হতে পারে। তবে এই দামের মডেলটিতে কত RAM এবং স্টোরেজ দেওয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি। একই লিকের মাধ্যমে OPPO Reno 16 ফোনের ভারতীয় দাম 59,999 টাকা হবে বলে জানা গেছে। আপকামিং দুটি স্মার্টফোনের সঠিক দাম জানার জন্য আগামী 2 জুলাই লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

OPPO Reno 16C ফোনের স্পেসিফিকেশন

ক্রমাগত ইন্টারনেটের মাধ্যমে OPPO Reno 16C ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসছে। একাধিক রিপোর্ট অনুযায়ী গ্লোবাল বাজারে ফোনটি Reno 16F ফোনের রিব্র্যান্ডিং হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে OPPO Reno 16C ফোনটিতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 Energy প্রসেসর দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। একইভাবে ফোনটিতে LPDDR4X RAM থাকতে পারে।

OPPO Reno 16C 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল OIS সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3.5x telephoto লেন্স ও 8 মেগাপিক্সেল ultrawide অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী আপকামিং OPPO 5G ফোনটি 6.57-ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। স্মার্টফোনটির AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। একইসঙ্গে OPPO 5G ফোনে অ্যাডভান্সড অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ভারতে OPPO Reno 16C স্মার্টফোনটি 7,000mAh বা 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। এটি একটি সিলিকন-কার্বন ব্যাটারি হবে বলে জানা গেছে। একইসঙ্গে দ্রুত চার্জিঙের জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এছাড়া ফোনটি IP66 + IP68 + IP69 + IP69K রেটিং সহ পেশ করা হতে পারে। একইভাবে ফোনে AI Snap Key ফিচার যোগ করা হতে পারে।

The post লিক হল OPPO Reno 16C ফোনের ভারতীয় দাম, জেনে নিন কেমন হতে পারে এই ফোনের প্রাইস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-16c-price-in-india-49999-leaked-before-2-july-launch-know-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল OPPO 5G স্মার্টফোন Reno 16F ও Reno 16FS, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/oppo-reno-16f-and-reno-16-fs-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno-16f-and-reno-16-fs-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/#respond Fri, 26 Jun 2026 13:44:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79761 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল OPPO Reno 16F ও Reno 16FS

The post লঞ্চ হল OPPO 5G স্মার্টফোন Reno 16F ও Reno 16FS, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 2 জুলাই ভারতের বাজারে তাদের নতুন ‘রেনো 16 সিরিজ’ লঞ্চ করতে চলেছে। সম্প্রতি চীনে এই সিরিজের অধীনে OPPO Reno16 ও Reno16 Pro ফোনদুটি পেশ করা হয়েছে। এবার ভারতে লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে এই ফোনদুটির পাশাপাশি OPPO Reno 16F এবং OPPO Reno 16FS নামের দুটি নতুন স্মার্টফোন‌ও লঞ্চ করা হয়েছে।

OPPO Reno 16F ফোনের স্পেসিফিকেশন

প্রসেসিঙের জন্য OPPO Reno 16F ফোনে MediaTek Dimensity 7300 Energy চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটি Android 16 বেস্ড ColorOS 16 অপারেটিং সিস্টেমে কাজ করে।

OPPO Reno 16F ফোনে LPDDR4X RAM যোগ করা হয়েছে, যা ফাস্ট ও স্মুথ মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে UFS 3.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে AI Snap Key দেওয়া হয়েছে, যা সিঙ্গেল টাচে বিভিন্ন AI ফিচার অ্যাক্সেস করতে পারে। জানিয়ে রাখি এই ফোনে চীনে লঞ্চ হ‌ওয়া 3D Pop Planet যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO Reno 16F ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP 3.5x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 100° FOV এর ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

OPPO Reno 16F ফোনে 6.57-ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 397ppi পিক্সেল ডেনসিটি এবং 1400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে অতিরিক্ত গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য OPPO Reno 16F ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি কিছু মার্কেটে এই ফোনটি 80W ফাস্ট চার্জিং ফিচার সহ পেশ করা হয়েছে। আবার কিছু বাজারে ফোনটি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

OPPO Reno 16FS ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে OPPO Reno 16FS ফোনটি কিছু সিলেক্টেড বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির ডিসপ্লে, প্রসেসর ও ক্যামেরার অধিকাংশ স্পেসিফিকেশন Reno 16F ফোনটির মতোই। OPPO Reno 16FS ফোনে অপেক্ষাকৃত ছোট ব্যাটারি ব্যাবহার করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জানিয়ে রাখি এই দুটি ফোনই IP66 + IP68 + IP69 + IP69K রেটিং সাপোর্ট করে।

OPPO Reno 16C ফোনের ডিটেইলস

ভারতে 2 জুলাই OPPO Reno 16 ফোনের পাশাপাশি OPPO Reno 16C ফোনটি লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে ভারতের বাজারে আসন্ন Reno 16C ফোনের স্পেসিফিকেশন গ্লোবাল বাজারে লঞ্চ হ‌ওয়া Reno 16F ফোনটির মতোই রাখা হতে পারে। অর্থাৎ এই ফোনদুটি একে অপরের রিব্র্যান্ডেড ভার্সন হয়ে উঠতে পারে। Reno 16F ফোনটি দেখে Reno 16C ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যায়, তবে সঠিক ডিটেইলস জানার জন্য 2 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

The post লঞ্চ হল OPPO 5G স্মার্টফোন Reno 16F ও Reno 16FS, রয়েছে 50MP সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno-16f-and-reno-16-fs-launched-globally-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0
2 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে OPPO Reno16 Series, থাকবে 50MP টেলিফটো ক্যামেরা এবং AI টুলস https://www.91mobiles.com/bengali/oppo-reno16-series-india-launch-july-2-50mp-telephoto-camera-ai-tools-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/oppo-reno16-series-india-launch-july-2-50mp-telephoto-camera-ai-tools-know-details-in-bengali/#respond Fri, 26 Jun 2026 11:42:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79749 2 জুলাই ভারতে পেশ হবে OPPO Reno16 Series

The post 2 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে OPPO Reno16 Series, থাকবে 50MP টেলিফটো ক্যামেরা এবং AI টুলস first appeared on 91Mobiles Bengali.

]]>
OPPO এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 2 জুলাই ভারতের বাজারে Reno16 Series লঞ্চ করা হবে। এই সিরিজের অধীনে OPPO Reno16 এবং Reno16c 5G স্মার্টফোনদুটি পেশ করা হবে। এবার লঞ্চের আগেই কোম্পানির আপকামিং ফোনের ফিচার, ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়াল তথ্য শেয়ার করা হয়েছে। একইসঙ্গে OPPO Bubble অ্যাক্সেসরিস এবং Enco Air 5 TWS ইয়ারবাড্‌ টিজ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Reno16 Series এর লিক ডিটেইলস সম্পর্কে।

OPPO Reno16 সিরিজের ক্যামেরা ডিটেইলস

আপকামিং Reno16 Series এর সবচেয়ে বড় বিশেষত্ব হল ক্যামেরা। OPPO এর পক্ষ থেকে জানানো হয়েছে এই সিরিজের উভয় স্মার্টফোনেই 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP 3.5x টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। একইসঙ্গে 100 ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ ক্ষমতাসম্পন্ন 50MP আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা যোগ করা হবে। একইভাবে কম আলোতেও আরও ভালো ছবি তোলার জন্য ফোনে ডুয়েল ফ্ল্যাশ সিস্টেমের সাপোর্ট করবে।

ভিডিও রেকর্ডিঙের জন্য Reno16 Series এ All-Focal-Length 4K 60fps HDR রেকর্ডিং সাপোর্ট দেওয়া হবে, এর ফলে ইউজাররা আল্ট্রা-ওয়াইড, প্রাইমারি এবং টেলিফটো তিনটি ক্যামেরাড় সাহায্যেই 4K HDR ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অসাধারণ ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্সের জন্য Reno16 Series এ Natural Tone Imaging ফিচার যোগ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফিচার বিভিন্ন ধরনের স্কিন টোনকে আরও নির্ভুলভাবে ক্যাপচার করতে সক্ষম এবং ছবিতে যথেষ্ট কালার অ্যাকিউরেসি বজায় রাখতে সাহায্য করে।

ডিজাইন

Reno16 Series এ নতুন 3D Pop Planet Design দেওয়া হবে, যা ফোনের রেয়ার প্যানেলে 3D ভিজুয়াল এফেক্ট দিতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই ডিজাইনের কারণে ফোনটিতে প্রিমিয়াম এবং ইউনিক লুক পাওয়া যাবে।

থাকবে বিশেষ AI Remix Collage এবং AI Snap Key

কোম্পানির পক্ষ থেকে AI ফিচারের ওপর বিশেষভাবে জোড় দেওয়া হয়েছে। Reno16 Series এ AI Remix Collage, Pop Cam, Popout 2.0 এবং Dual-View Video 2.0 এর মতো ফিচার থাকবে। AI Remix Collage এর সাহায্যে ইউজাররা ফটো এবং ভিডিও মিলিয়ে খুব সহজেই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে পারবে। একইসঙ্গে এই প্রথম Reno সিরিজে AI Snap Key ফিচার যোগ করা হবে। এটি একটি ডেডিকেটেড বাটন হবে, এর সাহায্যে ইউজাররা খুব সহজেই একাধিক AI ফিচার এবং MindSpace অ্যাক্সেস করতে পারবেন।

Reno16 এবং Reno16c ফোনের ডিটেইলস

OPPO Reno16 ফোনে 6.32-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। অন্যদিকে Reno16c ফোনটিতে 6.57-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1,400 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

আপকামিং স্মার্টফোনদুটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং, এরোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, স্প্ল্যাশ টাচ এবং গ্লাভ টাচের মতো ফিচার সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এইগুলি স্টারি হোয়াইট, টুইলাইট ভায়োলেট এবং স্টেলার পার্পল কালার অপশনে পেশ করা হবে।

একইসঙ্গে লঞ্চ হবে OPPO Bubble এবং Enco Air 5

কোম্পানির OPPO Reno16 এবং Reno16c ফোনগুলির পাশাপাশি OPPO Bubble অ্যাকসেসরি এবং Enco Air 5 TWS ইয়ারবাডও লঞ্চ করা হবে। OPPO Bubble একটি স্মার্ট ক্যামেরা অ্যাকসেসরি, যা রেয়ার ক্যামেরার প্রিভিউ দেখাতে পারে এবং একইসঙ্গে ওয়্যারলেস রিমোট হিসেবে কাজ করতে পারে।

জানিয়ে রাখি নতুন Reno16 Series ভারতের Amazon India, OPPO এর অফিসিয়াল অনলাইন স্টোর এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে। 2 জুলাই লঞ্চের দিন আমরা Reno16 সিরিজের আপকামিং ফোনের দাম ও অন্যান্য স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post 2 জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে OPPO Reno16 Series, থাকবে 50MP টেলিফটো ক্যামেরা এবং AI টুলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oppo-reno16-series-india-launch-july-2-50mp-telephoto-camera-ai-tools-know-details-in-bengali/feed/ 0