OTT - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 21 Jan 2026 11:30:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 79 টাকার বিনিময়ে মান্থলি OTT প্ল্যান! দেখে নিন JioHotstar এর নতুন সাবস্ক্রিপশন প্ল্যানের বেনিফিট এবং ফিচার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-79-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/ https://www.91mobiles.com/bengali/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-79-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/#respond Wed, 21 Jan 2026 08:51:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72405 JioHotstar পেশ করল তিনটি নতুন মান্থলি প্ল্যান

The post মাত্র 79 টাকার বিনিময়ে মান্থলি OTT প্ল্যান! দেখে নিন JioHotstar এর নতুন সাবস্ক্রিপশন প্ল্যানের বেনিফিট এবং ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
jiohotstar-monthly-subscription-plans-features-benefits details in bengali

জিও হটস্টার তাদের নতুন ইউজারদের জন্য কোম্পানির সাবস্ক্রিপশন স্ট্রাকচারে Mobile, Super এবং Premium নামের তিনটি ক্যাটাগরিতে নতুন মান্থলি প্ল্যান পেশ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী প্ল্যাটফর্মটিকে আরও সুলভ এবং ইউজারদের পরিবর্তনশীল অভ্যাস দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে স্মার্ট টিভি এবং বড় স্ক্রিনে ক্রমবর্ধমান ভিউয়ারশিপ দেখে JioHotstar এবার মান্থলি প্ল্যানের অপশন পেশ করেছে। আগামী 28 জানুয়ারি থেকে নতুন মান্থলি প্ল্যানগুলি কার্যকর হবে এবং কোম্পানির উপস্থিত কোয়ার্টারলি ও অ্যানুয়াল প্ল্যানের সঙ্গে এই প্ল্যানগুলি সাবস্ক্রাইব করা যাবে।

JioHotstar মান্থলি প্ল্যান (2026)

ফিচার Mobile প্ল্যান Super প্ল্যান Premium প্ল্যান
মান্থলি দাম ₹79 ₹149 ₹299
ডিভাইস অ্যাক্সেস 1 মোবাইল 2 ডিভাইস 4 ডিভাইস
সাপোর্টেড ডিভাইস শুধুমাত্র মোবাইল মোবাইল, ওয়েব, TV মোবাইল, ওয়েব, TV
ভিডিও কোয়ালিটি 720p HD 1080p FHD 4K + Dolby Vision
বিঞ্জাপন হ্যাঁ হ্যাঁ না
হলিউড কন্টেন্ট না (₹49 অ্যাড-অন) রয়েছে রয়েছে

 

নোট: Premium প্ল্যানে লাইভ স্পোর্টস এবং লাইভ শোর সময় বিঞ্জাপন দেখা যাবে।

JioHotstar Mobile প্ল্যান

যেসব ইউজাররা তাদের ফোনে কন্টেন্ট দেখেন তাদের জন্য JioHotstar তাদের Mobile প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটির দাম প্রতি মাসে মাত্র 79 টাকা এবং এটি বর্তমানে কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান। এই প্ল্যানটি রিচার্জ করে শুধুমাত্র একটি ফোনে স্ট্রিমিং করা যাবে এবং 720p HD কোয়ালিটিতে ভিডিও দেখা যাবে। তবে এই প্ল্যানে হলিউড কন্টেন্ট দেখা যাবে না। যারা হলিউড কন্টেন্ট দেখতে চান তাদের মাসিক 49 টাকা অ্যাড-অন কিনতে হবে। এই প্ল্যানে ইউজারদের বিঞ্জাপন দেখতে হবে। এই Mobile প্ল্যানটির কোয়ার্টারলি বিকল্পের দাম 149 টাকা এবং বার্ষিক প্ল্যানের দাম 499 টাকা।

JioHotstar Super প্ল্যান

যেসব ইউজাররা স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্ট টিভিতে কন্টেন্ট দেখতে চান তাদের জন্য JioHotstar তাদের Super প্ল্যান ডিজাইন করেছে। এই মান্থলি প্ল্যানের দাম 149 টাকা এবং এতে এক সঙ্গে দুটি ডিভাইসে স্ট্রিমিং করা যাবে। এই প্ল্যানটি 1080p FHD রেজোলিউশন সাপোর্ট করে, ফলে বড় স্ক্রিনে কন্টেন্ট দেখার সময় দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। সুপার প্ল্যানটিতে প্ল্যাটফর্মের সমস্ত কন্টেন্ট দেখা যাবে, অর্থাৎ বেস প্যাকের সঙ্গেই হলিউড কন্টেন্ট দেখা যাবে। তবে এই প্ল্যানটিতেও বিঞ্জাপন দেখতে হবে। Super প্ল্যানের কোয়ার্টারলি বিকল্পের দাম 349 টাকা এবং বার্ষিক প্ল্যানের দাম 1,099 টাকা।

JioHotstar Premium প্ল্যান

Premium প্ল্যানটি JioHotstar এর সবচেয়ে দামী এবং ফিচার-রিচ সাবস্ক্রিপশন প্ল্যান। মূলত ফ্যামিলি ইউজার এবং যারা বড় স্ক্রিনে হাই কোয়ালিটি কন্টেন্ট দেখেন তাদের জন্য এই প্ল্যানটি পেশ করা হয়েছে। এই প্ল্যানটির দাম 299 টাকা এবং এই প্ল্যানের কোয়ার্টারলি ও অ্যানুয়াল প্ল্যানের দাম যথাক্রমে 699 টাকা এবং 2,199 টাকা। এই প্ল্যানটিতে এক সঙ্গে চারটি ডিভাইসে কন্টেন্ট দেখা যাবে এবং এই প্ল্যানটি 4K রেজোলিউশনের পাশাপাশি Dolby Vision সাপোর্ট করে। এই প্ল্যানটিতে লাইভ স্পোর্টস এবং লাইভ শো ছাড়া সমস্ত কন্টেন্ট অ্যাড ফ্রি দেখা যাবে। এছাড়াও এই প্ল্যানটিতে হলিউড কন্টেন্ট যুক্ত রয়েছে।

যারা শুধুমাত্র ফোনে কন্টেন্ট দেখেন এবং কম দামে OTT উপভোগ করতে চান তাদের জন্য Mobile প্ল্যানটি সেরা বিকল্প। আবার যারা মোবাইল ও টিভিতে FHD কোয়ালিটিতে কন্টেন্ট দেখেন তাদের জন্য Super প্ল্যানটি একটি ব্যালেন্সড অপশন। অপরদিকে যারা পরিবারের সঙ্গে 4K কোয়ালিটি, মাল্টি-ডিভাইস সাপোর্ট এবং প্রায় অ্যাড-ফ্রি এক্সপেরিয়েন্স চান তাঁরা Premium প্ল্যানটি ব্যাবহার করতে পারেন।

The post মাত্র 79 টাকার বিনিময়ে মান্থলি OTT প্ল্যান! দেখে নিন JioHotstar এর নতুন সাবস্ক্রিপশন প্ল্যানের বেনিফিট এবং ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-79-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/feed/ 0
JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পরেও দেখতে হচ্ছে Ads, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/jiocinema-show-banner-ads-in-ad-free-plans-know-the-reason-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jiocinema-show-banner-ads-in-ad-free-plans-know-the-reason-details-in-bengali/#respond Sat, 27 Apr 2024 04:58:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48971 জিওসিনেমা প্ল্যানে সমস্যায় পড়েছেন ইউজাররা

The post JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পরেও দেখতে হচ্ছে Ads, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
গত 25 এপ্রিল রিলায়েন্স জিও তাদের OTT প্ল্যাটফর্ম JioCinema-এর জন্য নতুন অ্যাড ফ্রি প্ল্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে মোট দুটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। ছাড় সহ এই দুটি প্ল্যানের দাম 29 টাকা এবং 89 টাকা। অ্যাড ফ্রি দাবি করে এই প্ল্যান লঞ্চ করা হয়েছে এবং এই প্ল্যান কেনার পরেও বেশ কিছু ইউজারদের কন্টেন্ট দেখার সময় বিজ্ঞাপন দেখতে হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কি এই সমস্যা এবং এই বিষয়ে কোম্পানির কি বক্তব্য।

দেখতে হচ্ছে ব্যানার অ্যাড

নতুন প্ল্যান লঞ্চের সঙ্গে সঙ্গেই JioCinema জানিয়ে দিয়েছিল এই প্ল্যাটফর্মে মুভি, টিভি শো, ওয়েব সিরিজ এবং অন্যান্য রেগুলার কন্টেন্ট দেখার সময় আর অ্যাড দেখতে হবে না। অথচ প্রিমিয়াম অ্যাক্সেস স্বত্বেও ইউজারদের ব্যানার অ্যাড দেখতে হচ্ছে এবং এর বিরুদ্ধে অনেকেই অভিযোগও জানিয়েছেন।

ক্লিয়ার করল কোম্পানি

JioCinema এর Help পেজে জানানো হয়েছে Ad-Free প্ল্যানে শুধুমাত্র ভিডিও অ্যাড রিমুভ করা হবে। তবে ব্যানার অ্যাড দেখানো হবেই। কোম্পানির সাবস্ক্রিপশন পেজে এই তথ্য জানিয়ে দেওয়া উচিৎ ছিল বলে আমরা মনে করছি।

জানিয়ে বর্তমানে JioCinema এর অ্যাড ফ্রি প্ল্যানের পোস্টারে শুধুমাত্র স্পোর্টস এবং লাইভ টিভি অ্যাডের কথা উল্লেখ করা হয়েছে। অথচ ইন অ্যাপ ব্যানার অ্যাড সম্পর্কে কিছুই বলা হয়নি। যারা JioCinema অ্যাড ফ্রি প্ল্যান কেনার কথা ভাবছেন তাদের এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে।

JioCinema-এর নতুন প্রিমিয়াম প্ল্যানের ডিটেইলস

  • প্রিমিয়াম প্ল্যান: এই প্ল্যানটির দাম প্রতি মাসে 59 টাকা। কিন্তু কোম্পানির স্পেশাল অফারে এই প্ল্যানে 51% ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে এই প্ল্যানটি কেনার জন্য খরচ হবে মাত্র 29 টাকা।
  • ফ্যামিলি প্ল্যান: এই প্ল্যানটির দাম প্রতি মাসে 149 টাকা। কোম্পানি এই প্ল্যানে 40 শতাংশ ছাড় দিচ্ছে, ফলে এই প্ল্যানটি সাবস্ক্রাইব করার জন্য প্রতি মাসে 89 টাকা দিতে হবে।

jiocinema 7

JioCinema-এর প্ল্যানের বেনিফিট

  • উভয় প্ল্যানে স্পোর্টস এবং লাইভ কন্টেন্ট ছাড়া সমস্ত কন্টেন্ট অ্যাড ফ্রি উপভোগ করা যাবে।
  • এর মাধ্যমে ইউজাররা স্মস্র প্রিমিয়াম কন্টেন্ট দেখতে পারবেন।
  • প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে ইউজাররা এক সময়ে একটি মাত্র ডিভাইসে স্ট্রিম করতে পারবেন।
  • এই প্ল্যানে ইউজারদের 4K কোয়ালিটিতে ভিডিও দেখার সুযোগ দেওয়া হচ্ছে।
  • এছাড়াও ইউজাররা যখন ইচ্ছে যে কোনো কন্টেন্ট ডাউনলোড করে রেখে পড়ে দেখতে পারবেন।
  • তবে জানিয়ে রাখি, ফ্যামিলি প্ল্যানে এক সঙ্গে চারটি ডিভাইসে কন্টেন্ট দেখা যাবে। এছাড়া এই প্ল্যানের সমস্ত বেনিফিট একইরকম।

The post JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পরেও দেখতে হচ্ছে Ads, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jiocinema-show-banner-ads-in-ad-free-plans-know-the-reason-details-in-bengali/feed/ 0
দুটি নতুন প্রিমিয়াম প্ল্যান লঞ্চ করল JioCinema, মাত্র 29 টাকা থেকে শুরু দাম https://www.91mobiles.com/bengali/jiocinema-to-launch-a-new-ad-free-subscription-plan-on-april-25th-details-in-bengali-2/ https://www.91mobiles.com/bengali/jiocinema-to-launch-a-new-ad-free-subscription-plan-on-april-25th-details-in-bengali-2/#respond Thu, 25 Apr 2024 17:25:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48895 জিও সিনেমার নতুন সাবস্ক্রিপশন প্ল্যানের ডিটেইলস

The post দুটি নতুন প্রিমিয়াম প্ল্যান লঞ্চ করল JioCinema, মাত্র 29 টাকা থেকে শুরু দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Mueksh Ambnai এর কোম্পানি JioCinema কিছু দিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছিল ব্র্যান্ড নতুন প্রিমিয়াম প্ল্যান লঞ্চ করতে চলেছে। আজ অর্থাৎ 25 এপ্রিল জিও সিনেমা দুটি নতুন প্ল্যান পেশ করেছে। কোম্পানির এই দুটি প্ল্যানের মধ্যে প্রথম প্ল্যানের নাম রাখা হয়েছে ‘প্রিমিয়াম’ এবং এই প্ল্যানের দাম 59 টাকা। তবে অফারে এই প্ল্যানটি কিনতে খরচ হবে মাত্র 29 টাকা। একইভাবে দ্বিতীয় প্ল্যানটির নাম ‘ফ্যামিলি’ এবং এই প্ল্যানের আসল দাম 149 টাকা ও অফারে খরচ হবে মাত্র 89 টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিও সিনেমার এই দুটি প্ল্যান সম্পর্কে।

জিও সিনেমার প্রিমিয়াম প্ল্যান

আগেই বলা হয়েছে এই প্ল্যানের দাম প্রতি মাসে 59 টাকা। কিন্তু কোম্পানির স্পেশাল অফারে এই প্ল্যানে 51% ছাড় দেওয়া হচ্ছে। এই কারণে প্ল্যানটি কেনার জন্য খরচ হবে প্রতি মাসে মাত্র 29 টাকা। এই প্ল্যানে ইউজারদের বিভিন্ন সুবিধা দেওয়া হবে, যেমন-

jiocinema 4

  • এই প্ল্যানে স্পোর্টস এবং লাইভ কন্টেন্ট ছাড়া সমস্ত কন্টেন্ট অ্যাড ফ্রি দেখা যাবে।
  • এই প্ল্যানের মাধ্যমে ইউজাররা সমস্ত প্রিমিয়াম কন্টেন্ট দেখতে পারবেন।
  • এই প্ল্যানটি কিনে এক সময়ে একটি ডিভাইসেই কন্টেন্ট দেখা যাবে।
  • এই প্ল্যানে সমস্ত কন্টেন্ট 4K পর্যন্ত কোয়ালিটিতে উপভোগ করা যাবে।
  • এর মাধ্যেম জিও সিনেমা অ্যাপে উপস্থিত যে কোনো কন্টেন্ট যখন ইচ্ছা ডাউনলোড করে পড়ে দেখা যাবে।

jiocinema 7

জিও সিনেমার ফ্যামিলি প্ল্যান

এই প্ল্যানের দাম প্রতি মাসে 149 টাকা, কিন্তু কোম্পানির 40 শতাংশ ছাড় সহ এই প্ল্যানটি কেনার জন্য খরচ হবে প্রতি মাসে মাত্র 89 টাকা। এই প্ল্যানে 59 টাকা দামের প্ল্যানের সমস্ত বেনিফিট পাওয়া যাবে। এই প্ল্যানটির সঙ্গে প্রিমিয়াম প্ল্যানের একমাত্র পার্থক্য হল এই প্ল্যানটি এক সঙ্গে 4 ডিভাইসে উপভোগ করা যায়। অর্থাৎ এই প্ল্যানটির মাধ্যমে প্রিমিয়াম প্ল্যানের বেনিফিট চারটি ডিভাইসে পাওয়া যাবে।

JioCinema-এর পুরনো Premium সাবস্ক্রিপশন প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি এক বছর এবং দাম 999 টাকা ছিল। এই প্ল্যানে ইউজাররা এক সঙ্গে 4 ডিভাইসে জিও সিনেমা উপভোগ করতে পারতেন। এই প্ল্যানে হাই কোয়ালিটি অডিও এবং ভিডিও আউটপুট সহ HBO কন্টেন্ট দেখা যেত।

IPL ম্যাচ কি ফ্রিতে দেখা যাবে?

আজ্ঞে হ্যাঁ। এই প্ল্যান আসার পরেও ইউজাররা ফ্রিতেই আইপিএল দেখতে পারবেন। কোম্পানি জানিয়ে দিয়েছে স্পোর্টস এবং লাইভ কন্টেন্টের ক্ষেত্রে অ্যাড দেখতে হবে। এছাড়া অন্যান্য সমস্ত কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে এবং এর ফলে সব কন্টেন্টই অ্যাড ছাআর উপভোগ করা যাবে।

মুভি এবং শোয়ের ক্ষেত্রে বিজ্ঞাপন

যারা মনে করছেন আগের মতোই কোনো সাবস্ক্রিপশন ছাড়া ফ্রিতে মুভি এবং শো দেখবেন, তাঁরা ভুল ভাবছেন। আগে যেসব শো এবং মুভি বিনা পয়সায় দেখা যেত এখন থেকে সেগুলি দেখার জন্যও সাবস্ক্রিপশন নিতেই হবে, সাবস্ক্রিপশন ছাড়া স্পোর্টস বাদে কিছুই দেখা যাবে না।

The post দুটি নতুন প্রিমিয়াম প্ল্যান লঞ্চ করল JioCinema, মাত্র 29 টাকা থেকে শুরু দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jiocinema-to-launch-a-new-ad-free-subscription-plan-on-april-25th-details-in-bengali-2/feed/ 0
নতুন “Add-Free” প্ল্যান আনতে চলেছে JioCinema, এই দিন হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/jiocinema-to-launch-a-new-ad-free-subscription-plan-on-april-25th-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jiocinema-to-launch-a-new-ad-free-subscription-plan-on-april-25th-details-in-bengali/#respond Wed, 24 Apr 2024 09:02:43 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48768 JioCinema লঞ্চ করবে নতুন Add-Free প্ল্যান

The post নতুন “Add-Free” প্ল্যান আনতে চলেছে JioCinema, এই দিন হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিওকে টেক্কা দেওয়ার জন্য Jio নতুন পরিকল্পনা করছে। JioCinema একটি নতুন সাবস্ক্রিপশন প্ল্যান আনতে চলেছে এবং এই বিষয়ে কোম্পানি টিজ করাও শুরু করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ad-free প্ল্যান আগামীকাল অর্থাৎ 25 এপ্রিল পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এই প্ল্যানের আগে কোম্পানির কাছে 999 টাকা দামের বার্ষিক এবং 99 টাকা দামের মাসিক প্ল্যান ছিল। এখনও পর্যন্ত সামনে আসা JioCinema ad-free সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

শীঘ্রই লঞ্চ হবে নতুন JioCinema ad-free প্ল্যান

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে JioCinema হ্যান্ডেলের একটি পোস্টের মাধ্যমে এই খবর পাওয়া গেছে। পোস্টে সরাসরি নতুন অ্যাড ফ্রি প্ল্যানের কথা বলা হয়নি। তবে পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, এতে প্রিমিয়াম প্ল্যানের গ্রাহকদের বিজ্ঞাপন সম্পর্কে আলোচনা করতে দেখা গেছে।

আপাতত জিও তাদের এই আপকামিং প্ল্যান সম্পর্কে বেশি কিছু জানায়নি। তবে এই প্ল্যানের দাম বর্তমান JioCinema প্ল্যানের থেকে কম হতে পারে। এই প্ল্যানের মাধ্যমে 4K স্ট্রিমিং এবং কন্টেন্ট ডাউনলোডও করা যেতে পারে।

JioCinema-এর 999 টাকা এবং 99 টাকা দামের প্ল্যান

জানিয়ে রাখি প্রিমিয়াম JioCinema প্ল্যানের দাম 999 টাকা প্রতি বছর। এটি রিচার্জ করে গেম অফ থ্রোন্স, ইউফোরিয়া এবং দা হোয়াইটের মতো বিভিন্ন এইচবিও কন্টেন্ট দেখা যায়। এই প্ল্যানটি 4 ডিভাইস সাপোর্ট করে। এছাড়াও কোম্পানির কাছে উপরোক্ত সমস্ত বেনিফিট সহ আরও একটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানের দাম প্রতি মাসে 99 টাকা।

2016 সালে শুরু হয়েছিল JioCiema

2016 সালে JioCinema-এর সূচনা করা হয়েছিল। প্রথমদিকে শুধুমাত্র জিওর সেলুলার গ্রাহকদের পরিষেবা দেওয়া হত। পরবর্তী সময়ে এটিকে একটি স্বাধীন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পরিবর্তন করা হয়। ফিফা বিশ্বকাপের স্ট্রিমিং রাইট কিনে এই অ্যাপ হটস্টারের মতো প্ল্যাটফর্মকেও টেক্কা দিয়েছে। এছাড়াও গত বছর এবং এই বছর আইপিএল স্ট্রিমিঙের মধ্য দিয়ে JioCinema ভারতের স্পোর্টস স্ট্রিমিং সেগমেন্টে আরও অ্যাক্টিভ হয়ে উঠেছে।

The post নতুন “Add-Free” প্ল্যান আনতে চলেছে JioCinema, এই দিন হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jiocinema-to-launch-a-new-ad-free-subscription-plan-on-april-25th-details-in-bengali/feed/ 0
ছুটিতে বাচ্চাদের জন্য সেরা 10টি সিনেমার তালিকা, মনোরঞ্জনের পাশাপাশি সুশিক্ষাও পাবে ছোটরা https://www.91mobiles.com/bengali/10-best-kids-film-and-animated-movie-ott-platform-online-movies-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10-best-kids-film-and-animated-movie-ott-platform-online-movies-list-in-bengali/#respond Tue, 23 Apr 2024 06:01:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48706 Disney Plus Hotstar এ দেখতে পাবেন ছোটদের জনপ্রিয় সিনেমা Raya and The Last Dragon

The post ছুটিতে বাচ্চাদের জন্য সেরা 10টি সিনেমার তালিকা, মনোরঞ্জনের পাশাপাশি সুশিক্ষাও পাবে ছোটরা first appeared on 91Mobiles Bengali.

]]>
জুন মাসটি ছোট বাচ্চাদের জন্য একটু বেশিই স্পেশাল, কারণ এইসময় থাকে গরমের ছুটি থাকে। পড়াশোনা এবং খেলাধুলা তো আছেই, এছাড়াও যারা সিনেমা দেখতে ভালোবাসে তারা গরমের ছুটিতে এই 10টি ‘ছোটদের সিনেমা’ দেখতে পারে। এই সিনেমাগুলি OTT প্ল্যাটফর্মে দেখা যাবে। শুধুমাত্র মনোরঞ্জনই নয়, পাশাপাশি এই সিনেমার মধ্যে লুকিয়ে থাকা মেসেজগুলি আপনার সন্তানদের ভাল শিক্ষা ও মূল্যবোধ প্রদান করবে।

10টি সেরা ছোটদের সিনেমা এবং অ্যানিমেটেড মুভি

               ফিল্ম
              প্ল্যাটফর্ম
            IMDb রেটিং
Coco Disney+ Hotstar 8.4/10
Epic Disney+ Hotstar 6.6/10
Big Hero 6 Disney+ Hotstar 7.8/10
Mr. Peabody & Sherman Amazon Prime Video 6.8/10
Frozen Amazon Prime Video 7.4/10
Chillar Party Netflix 7.5/10
The Croods Netflix 7.2/10
Raya and the Last Dragon Disney+ Hotstar 7.3/10
Wreck-it Ralph Disney+ Hotstar 7.7/10
The Smurfs SonyLIV 5.4/10

Coco

এই সিনেমায় বাড়ির বাচ্চাদের সাথে পরিবারের বড়দের মধ্যে নিবিড় সম্পর্ক দেখানো হয়েছে। এই সিনেমায় যৌথ পরিবারের বিভিন্ন সম্পর্ক দেখানো হয়েছে। এই মিউজিক্যাল অ্যানিমেটেড সিনেমাটি দেখলে আপনার চোখে জল আসবেই। এই সিনেমাটি OTT প্ল্যাটফর্ম Disney Plus Hotstar এ দেখা যাবে।

Epic

এই সিনেমাটি শুধু বাড়ির বাচ্চাদের নয় আপনাকেও ভাবতে বাধ্য করবে। এই সিনেমাটির কাহিনি সম্পর্কে আমি আগে থেকে জানাব না তবে আপনার আশেপাশের গাছপালা এবং ছোট পোকামাকড় ও পতঙ্গগুলি আপনার জীবন এবং এই পৃথিবী ও পরিবেশে বিশাল অবদান রাখে। এই সিনেমার কাহিনি ভীষণ ইউনিক এবং এই সিনেমাটি Disney Plus Hotstar এ দেখা যাবে।

Big Hero 6

শুধুমাত্র রক্তের সম্পর্কই আপনার পাশে থাকবে এটা কিন্তু একেবারেই সত্যি নয়। যে কোন বহিরাগতের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে পারে, সেটা একটা পোষা প্রাণীও হতে পারে। কঠিন পরিশ্রম যে কোন ব্যক্তিকে তার কাজে সফল করতে পারে। সংগ্রাম, সাফল্য এবং বন্ধুত্বের এমনই এক কাহিনি এই সিনেমায় দেখানো হয়েছে যা Disney Plus Hotstar এ দেখা যাবে।

Mr. Peabody & Sherman

আপনি যদি আপনার সন্তানদের ইতিহাস পড়াতে চান এবং বিশ্বের ইতিহাসের সাথে সম্পর্কিত রোমাঞ্চকর তথ্য জানাতে চান তাহলে এই সিনেমাটি একটি ভালো উপায়। এই সিনেমায় বাচ্চাদের হাতে একটি টাইম মেশিন চলে আসে যার ফলে সে ঘটনাক্রমে ইতিহাসের বিভিন্ন সময়ে ভ্রমণ করে। পৃথিবীতে ঘটে যাওয়া ইতিহাসের বিভিন্ন সময় এবং গুরুত্বপূর্ণ ঘটনা একই সিনেমায় দেখানো হয়েছে। এই সিনেমাটি Amazon Prime Video তে দেখা যাবে।

Frozen

এই সিনেমায় দুই বোনের ভালোবাসাকে দেখানো হয়েছে। কীভাবে একজন রাজকন্যা তার হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেতে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে। আপনারা বাচ্চাদের সাথে নিয়ে Disney+ Hotstar-এ এই জাদুময় কাহিনিটি দেখতে পারেন।

Chillar Party

এই সিনেমায় একটি সমাজে বসবাসকারী একদল শিশুর কাহিনি যারা একটি বিপথগামী কুকুরকে ভীষণ ভালোবাসে। তারা সবাই মিলে সেই কুকুরটিকে সমাজ থেকে বাঁচানোর কাজ করে। এই সিনেমায় শিশুদের আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমাটি Netflix এ দেখা যাবে।

The Croods

এই সিনেমার কাহিনিতে সেই যুগের চিত্র তুলে ধরা হয়েছে যখন শুধুমাত্র ডাইনোসররাই পৃথিবী শাসন করত এবং মানব জাতির জন্মও হয়নি। সেই সময়ে Croods পরিবারই একমাত্র জীবিত ছিল, যারা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় এবং পৃথিবীতে ডাইনোসরদের ধ্বংসের সময় কোনওভাবে নিজেদের বাঁচিয়েছিল। এই সিনেমায় একটি সাধারণ পরিবারে ঘটে যাওয়া সমস্ত উত্থান-পতনের কাহিনি তুলে ধরা হয়েছে। বাবার সংগ্রাম, মায়ের স্বপ্ন থেকে শুরু করে ছেলে মেয়ের জীবনের নানা দিক সবকিছুই সুশিক্ষার মাধ্যমে এই সিনেমায় দেখানো হয়েছে। The Croods Amazon Prime Video তে দেখা যাবে।

Raya and The Last Dragon

আপনি যদি ড্রাগনের জাদুকরী জগতকে ভালোবাসেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার সফর হবে। ঐন্দ্রজালিক ক্ষমতাসমূহকে একটি পাথরে নিক্ষেপ করা এবং তারপরে সেটি পুনরুদ্ধার করার চেষ্টা এবং সেটিক সুরক্ষিত রাখার প্রয়াস রোমাঞ্চকর উপায়ে আপটাদের সিনেমাটির প্রতি আকৃষ্ট করবে। এই সিনেমাটি Disney Plus Hotstar এ দেখা যাবে।

Wreck-it Ralph

যেসব বাচ্চারা ভিডিও গেম খেলতে ভালোবাসে তাদের এই সিনেমাটি ভীষণ পছন্দ হবে। এই সিনেমাটি একটি ভিডিও গেমের মধ্যে উপস্থিত চরিত্রগুলির গল্প। আপনি 90 এর দশকে জন্মগ্রহণ করলেও, আপনি এই সিনেমায় আপনার প্রিয় গেমের চরিত্রগুলি দেখতে পাবেন যা খুব রোমাঞ্চকর। Wreck-it Ralph-এর পরে, এর দ্বিতীয় পার্ট Ralph Breaks the Internet ও রিলিজ হয়েছে এবং দুটি সিনেমাই Disney+ Hotstar-এ দেখা যাবে।

The Smurfs

সুপারহিট অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি হল Smurfs, এটি একটি আলাদা জগৎ যেখানে সবাই নীল রঙের আর সবাই উচ্চিতার দিক থেকে ছোট বাচ্চাদের মতো। সেখানে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু কোনো না কোনোভাবে এই পৃথিবীর মানুষগুলো মানুষের পৃথিবীতে চলে আসে। আমাদের মত সাধারণ মানুষ এবং অন্যান্য বিশ্বের Smurf দের একসাথে দেখার বিষয়টি বেশ ইন্টারেস্টিং। OTT প্ল্যাটফর্ম sonyliv-এ Smurfs সিনেমাটি দেখা যেতে পারে।

নোট: উপরের তালিকায় যেসব সিনেমাগুলি রয়েছে সেগুলি ছাড়াও আপনি যদি মনে করেন যে এমন কোনও সিনেমা আছে যা শিশুদের দেখানো উচিত, তাহলে নীচের কমেন্ট বক্সে সেই সিনেমার নামটি শেয়ার করুন। আমরা এই তালিকায় আপনার প্রিয় শিশু সিনেমাগুলিও অন্তর্ভুক্ত করব।

 

The post ছুটিতে বাচ্চাদের জন্য সেরা 10টি সিনেমার তালিকা, মনোরঞ্জনের পাশাপাশি সুশিক্ষাও পাবে ছোটরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10-best-kids-film-and-animated-movie-ott-platform-online-movies-list-in-bengali/feed/ 0
লঞ্চ হল Excitel IPTV সার্ভিস, দাম মাত্র 734 টাকা https://www.91mobiles.com/bengali/excitel-tv-plan-launched-in-hyderabad-with-up-to-400-mbps-speed-iptv-21-ott-apps-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/excitel-tv-plan-launched-in-hyderabad-with-up-to-400-mbps-speed-iptv-21-ott-apps-details-in-bengali/#respond Thu, 29 Feb 2024 15:24:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46835 এক্সাইটেল নিয়ে এল অসাধারণ ওটিটি অফার

The post লঞ্চ হল Excitel IPTV সার্ভিস, দাম মাত্র 734 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
OTT (Over-The-Top) স্ট্রিমিং সার্ভিস গ্রাহকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাও তাদের প্ল্যানের সঙ্গে OTT সাবস্ক্রিপশন দেওয়া শুরু করেছে। যেসব ইউজাররা OTT স্ট্রিমিং করেন এবং লেটেস্ট মুভি বা ওয়েব সিরিজদেখতে ভালোবাসেন তাদের জন্য একটি সস্তা রিচার্জ করেই 21টি OTT প্ল্যানের সুবিধা নিয়ে আসা হয়েছে। গত মাসে দিল্লিতে লঞ্চের পর এবার হায়দরাবাদে এক্সাইটেল IPTV সার্ভিস শুরু করেছে।

হায়দরাবাদে লঞ্চ হল Excitel IPTV সার্ভিস

‘কেবল কাটার’ নামের এই প্ল্যানে স্থানীয় টিভি চ্যানেল এবং ZEE5, সান NXT, ডিজনি+ হটস্টার, SonyLIV, আহা টিভি, নাম্মা ফ্লিক্স ইত্যাদির মতো প্রিমিয়াম ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি 400 এমবিপিএস পর্যন্ত হাই স্পীড ইন্টারনেট পাওয়া যায়।

স্থানীয় টিভি চ্যানেল এবং জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলিকে এক সঙ্গে মিলিয়ে একটি ঘরোয়া এন্টারটেইনমেন্ট সমাধান তৈরি করা এক্সাইটেল আইপিটিভির লক্ষ্য। কোম্পানি তাদের বিস্তারের জন্য ‘কেবল কাটার’ প্ল্যানের কৃতিত্ব স্বিকার করেছে।

প্ল্যানের দাম এবং বেনিফিট

প্ল্যানের নাম স্পীড অফার দাম
Cable Cutter
– WiFi +IPTV
(Excitel TV) +
OTT
Upto 400
Mbps
● 21 OTTs such as Sun Nxt, Aha Telugu,
Disney Hotstar,SonyLIV, ZEE5,
Nammaflix etc.
● 28 Premium Cable TV channels such as
ETV, Gemini HD, MAA HD, Sports 18HD
along with 300+ FTA channels
INR 734/month
for 12 Months.
Cable Cutter
– WiFi+ OTT
Upto 300
Mbps
● 21 OTTs such as, Disney Hotstar
,SonyLIV, ZEE5, Sun Nxt, Aha
Telugu,Namma Flix etc.
INR 604/month
for 12 Months.
Cable Cutter
– WiFi+ IPTV
(Excitel TV)
Upto 200
Mbps
● 28 Premium Cable TV channels such as
ETV, Gemini HD, MAA HD, Sports 18HD
along with 300+ FTA channels
INR 554/month
for 12 Months.

The post লঞ্চ হল Excitel IPTV সার্ভিস, দাম মাত্র 734 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/excitel-tv-plan-launched-in-hyderabad-with-up-to-400-mbps-speed-iptv-21-ott-apps-details-in-bengali/feed/ 0
আপনি কি অ্যানিমে সিনেমা দেখতে ভালোবাসেন? রইল কিছু সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা https://www.91mobiles.com/bengali/hindi-anime-movies-on-ott-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hindi-anime-movies-on-ott-list-in-bengali/#respond Sun, 29 Oct 2023 12:53:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44487 কয়েকটি সেরা অ্যানিমে সিনেমার তালিকা

The post আপনি কি অ্যানিমে সিনেমা দেখতে ভালোবাসেন? রইল কিছু সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
OTT তে শুধুমাত্র দুর্দান্ত ওয়েব সিরিজ এবং সিনেমাই নয় বেশ কিছু অ্যানিমে সিনেমাও কিন্তু রয়েছে যা হিন্দিতে দেখা যেতে পারে। আপনার বাচ্চারা কিংবা আপনি যদি এইধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে আজকের এই পোস্টে আপনাদের জন্য রইল কিছু সেরা অ্যানিমে হিন্দি ডাব সিনেমার তালিকা।

সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা

1. Ramayana : The Legend of Prince Rama

ভারতে এই সিনেমাটি 1997 সালে রিলিজ হয়েছিল।এই সিনেমাটির নির্মাতা জাপানি পরিচালক উগো সাকো । Ramayana : The Legend of Prince Rama নামের এই অ্যানিমেশন সিনেমাটি 1993 সালে জাপানে রিলিজ হয়েছিল।

  • IMDB রেটিং: 9.2/10
  • রিলিজ হয়েছিল: 1997 সালে
  • কোথায় দেখবেন: YouTube
  • ভাষা: হিন্দি

2. Pokemon : Mewtwo Strikes Back Evolution

এই অ্যানিমেশন সিনেমায় দেখানো হয়েছে যে কিভাবে একজন রহস্যময় ট্রেনারের আমন্ত্রণ গ্রহণ করার পর, অ্যাশ, মিস্টি এবং ব্রক কৃত্রিমভাবে তৈরি পোকেমন মেউটোর সাথে দেখা করে, যে যুদ্ধ করতে চায়।

  • IMDB রেটিং: 5.7/10
  • রিলিজ হয়েছিল: 2019 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি, হিন্দি এবং জাপানি

3. Stand By Me Doraemon 2

এই সিনেমায় নোবিতা তার দিদাকে পাত্রী দেখানোর জন্য ভবিষ্যতে ভ্রমণ করে, কিন্তু প্রাপ্তবয়স্ক নোবিতা তার নিজের বিয়ে থেকেই পালিয়ে যায়। এই সিনেমাটি বেশ মজাদার।

  • IMDB রেটিং: 7.5/10
  • রিলিজ হয়েছিল: 2020 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি, হিন্দি এবং জাপানি

4. The Rebirth of Buddha

কানেমোটোর মতো 17 বছর বয়সী সায়োকো আমানোকাওয়া একজন সাংবাদিক হতে চান। কিন্তু কানেমোটো একটি দুর্নীতি এবং কেলেঙ্কারি সম্পর্কিত মিথ্যা রিপোর্টে ক্ষুব্ধ হয়ে একটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

  • IMDB রেটিং: 4.9/10
  • রিলিজ হয়েছিল: 2009 সালে
  • কোথায় দেখবেন: YouTube
  • ভাষা: হিন্দি

5. Spirited Away

10 বছরের মেয়েটি তার পরিবারের সাথে অন্য শহরে শিফট হয়ে যায়। তারপরে সে হঠাৎ নিজেকে ডাইনি এবং আত্মাদের দ্বারা শাসিত একটি জগতে ঘুরে বেড়াতে দেখে, এমন একটি বিশ্ব যেখানে মানুষ পশুতে পরিণত হয়।

  • IMDB রেটিং: 8.6/10
  • রিলিজ হয়েছিল: 2001 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি, হিন্দি এবং জাপানি

6. Buddha 2

2500 বছর আগে, সিদ্ধার্থ ভারতের শাক্য রাজবংশের এক রাজকুমারের রূপে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু জগৎটাকে দেখার জন্য রাজকুমার হিসেবে নিজের অবস্থান ছেড়ে দেন।

  • IMDB রেটিং: 6.4/10
  • রিলিজ হয়েছিল: 2014 সালে
  • কোথায় দেখবেন: Zee 5
  • ভাষা: হিন্দি

7. Ponyo

এই সিনেমায় দেখানো হয়েছে যে কিভাবে একটি পাঁচ বছরের শিশু গোল্ডফিশ প্রিন্সের প্রেমে পড়ে। তার পর সে মানুষ হয়ে যায়।

  • IMDB রেটিং: 8.6/10
  • রিলিজ হয়েছিল: 2008 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি, হিন্দি এবং জাপানি

8. Pokemon The Movie : Secrets of the Jungle

বাচ্চা হোক বা বড় Pokemon সকলেরই ভীষণ প্রিয়। আপনিও যদি Pokemon প্রেমী হন তাহলে এই অ্যানিমেশন সিনেমাটি OTT তে দেখতে পারেন। এই সিনেমার গল্প এবং অ্যানিমেশন আপনাদের অবশ্যই ভালো লাগবে।

  • IMDB রেটিং: 6.4/10
  • রিলিজ হয়েছিল: 2020 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি এবং হিন্দি

হিন্দি ডাব অ্যানিমে এবং প্ল্যাটফর্ম

অ্যানিমে ফিল্ম প্ল্যাটফর্ম
Ramayana: The Legend of Prince Rama YouTube
Pokémon: Mewtwo Strikes Back Evolution Netflix
STAND BY ME Doraemon 2 Netflix
The Rebirth of Buddha YouTube
Spirited Away Netflix
Buddha 2 ZEE5
Ponyo Netflix
Pokémon the Movie: Secrets of the Jungle Netflix

 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আপনি কি অ্যানিমে সিনেমা দেখতে ভালোবাসেন? রইল কিছু সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hindi-anime-movies-on-ott-list-in-bengali/feed/ 0
বিনামূল্যে ওয়েব সিরিজ এবং মুভি দেখতে চান? দেখে নিন সেরা অ্যাপের্ তালিকা https://www.91mobiles.com/bengali/best-mobile-apps-websites-for-free-watch-movies-web-series-in-bengali/ https://www.91mobiles.com/bengali/best-mobile-apps-websites-for-free-watch-movies-web-series-in-bengali/#respond Tue, 22 Aug 2023 06:50:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43317 বিনামূল্যে ফিল্ম এবং ওয়েব সিরিজ দেখার প্ল্যাটফর্ম

The post বিনামূল্যে ওয়েব সিরিজ এবং মুভি দেখতে চান? দেখে নিন সেরা অ্যাপের্ তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন মুভি স্ট্রিমিং প্ল্যাটফর্মের (OTT), Netflix এবং Amazon Prime Video এর কথা মাথায় আসে। যাইহোক, এই উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ বিষয়বস্তু শুধুমাত্র অর্থ প্রদানের পরে উপভোগ করা যেতে পারে কারণ বিনামূল্যে চলচ্চিত্র এবং টিভি শো উভয়ই OTT-তে দেখা যাবে না। আপনি যদি টাকা খরচ করতে না পারেন, তাহলে আমরা আপনাকে এমন কিছু প্ল্যাটফর্মের কথা বলতে যাচ্ছি যেখানে আপনি টাকা খরচ না করে এবং কোনো সাবস্ক্রিপশন ছাড়াই সিনেমা, ওয়েব সিরিজ ইত্যাদি দেখতে পারবেন।  চলুন দেরি না করে সেরা ফ্রি মুভি অ্যাপস এবং সাইট সম্পর্কে তথ্য দিই। আরও পড়ুন: দেখে নিন অনলাইনে PAN Card-এর স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি

ফ্রিতে দেখুন Movies এবং Web Series

  1. YouTube
  2. MX Player
  3. Disney Plus Hotstar
  4. Voot
  5. Sony LIV
  6. JioCinema
  7. Zee5
  8. Vi Movies and TV
  9. Crunchyroll
  10. Samsung TV Plus

1. YouTube

এই তালিকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ হল YouTube। আপনি অবাক হতে পারেন, কিন্তু প্রোডাকশন স্টুডিওগুলি নিজেরাই YouTube-এ অনেকগুলি সিনেমা রাখে যাতে আপনি সেগুলি বিনামূল্যে দেখতে পারেন৷

  • এই প্ল্যাটফর্মে কেজিএফ, ভুল ভুলাইয়া এবং অমর প্রেমের মতো সিনেমা দেখার জন্য উপলব্ধ।
  • আপনি অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, টিভি, ফায়ার টিভি স্টিক বা ডেস্কটপে ইউটিউব চালাতে পারেন।
  • আপনি অফলাইনে দেখার জন্য এই প্ল্যাটফর্মে সিনেমা এবং টিভি শো ডাউনলোড করার অনুমতিও পাবেন।

2. MX Player

আপনি যদি MX Player এর একজন OG ব্যবহারকারী হন, তাহলে আপনি মনে রাখবেন যে এর প্রথম দিকে, MX Player শুধুমাত্র একটি অফলাইন ভিডিও প্লেয়ার ছিল।

  • 2019 সালে, MX Player পুনরায় চালু করা হয় এবং একটি OTT পরিষেবা প্রদানকারী হয়ে ওঠে।
  • প্ল্যাটফর্মটিতে 12টি ভিন্ন ভাষায় প্রায় 150,000 ঘন্টা সামগ্রী উপলব্ধ রয়েছে।
  • আপনি MX প্লেয়ারে উলফ অফ দ্য ওয়াল স্ট্রিট, নক নক এবং 24 ঘন্টা লাইভের মতো হিট হিন্দি সিনেমা এবং সিরিজ দেখতে পারেন (বিজ্ঞাপন সহ)।

3. Disney Plus Hotstar

Disney Plus Hotstar আপনার স্মার্টফোন, টিভি, ফায়ার টিভি স্টিক বা Chromecast এ কাজ করে। আপনি জেনে অবাক হবেন যে আপনি সাবস্ক্রিপশন ছাড়াই বিনামূল্যে সিনেমা এবং শো দেখতে পারেন।

  • এই প্ল্যাটফর্মে আপনি বাঘি 3, ব্যাং ব্যাং, দ্য আইস ম্যান, সেইসাথে বিনামূল্যে কুইক্স শো এর মতো সিনেমা দেখতে পারেন।
  • এছাড়াও, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে চলচ্চিত্র এবং টিভি শো পাওয়া যায়।

4. Voot

Voot হল Viacom18-এর মালিকানাধীন একটি OTT প্ল্যাটফর্ম। আপনি রোডিজ, বিগ বস, শক্তিমান এবং ফৌজির মতো ক্লাসিক হিট শোগুলি বিনামূল্যে দেখতে পারেন৷

  • এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি Android, iOS, KaiOS এর পাশাপাশি ডেস্কটপে উপলব্ধ।
  • Voot অ্যাপটি Roku, Amazon Fire TV, Chromecast, Apple TV এবং Android TV ডিভাইসেও উপলব্ধ।
  • প্ল্যাটফর্মটিতে প্রায় 40,000 ঘন্টার সামগ্রী রয়েছে শুধুমাত্র ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে।

5. Sony LIV

SonyLIV হল একটি ফ্রিমিয়াম পরিষেবা যা কন্নড়, ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি এবং বাংলার মতো বিভিন্ন ভাষায় 40,000 ঘন্টারও বেশি সামগ্রী সরবরাহ করে।

  • আপনি সাইন ইন না করেই জার্সির মতো সিনেমা এবং গোলমাল এবং খাট্টা মিঠার মতো ক্লাসিক সিনেমা দেখতে পারেন।
  • সাইন ইন করার পরে, আপনি তারক মেহতা কা উল্টা চশমা, গুড নাইট ইন্ডিয়া এবং ম্যাডাম স্যারের মতো হিট টিভি শো দেখতে পারবেন একেবারে বিনামূল্যে৷

6. JioCinema

আপনি যদি একজন Jio ব্যবহারকারী হন, তাহলে আপনি JioCinema-এ সমস্ত সামগ্রী বিনামূল্যে দেখতে পারেন। অ্যাপটিতে 100,000 ঘণ্টার বেশি সিনেমা, টিভি শো এবং আরও অনেক কিছু অফার করে।

  • ইংরেজি ছাড়াও, এটি হিন্দি, তামিল, কন্নড়, মারাঠি, তেলেগু, বাংলা, গুজরাটি, ভোজপুরি, মালায়লাম এবং পাঞ্জাবি সহ বেশ কয়েকটি ভারতীয় ভাষায় সামগ্রী সরবরাহ করে।
  • অ্যাপটিতে নাটক, অ্যাকশন, কমেডি এবং রোম্যান্স সহ বিভিন্ন ঘরানার সিনেমা রয়েছে।
  • এছাড়াও Jio, SunNXT, ErosNow, Voot, ALTBalaji, Shemaroo, Playflix, এবং E-এর সাথেও অংশীদারিত্ব করেছে, যাতে তাদের প্ল্যাটফর্মের বিষয়বস্তু Geosimema-এ দেখা যায়।

7. Zee5

Zee5 হল এই তালিকার আরেকটি OTT প্ল্যাটফর্ম, যেখানে 12টি ভিন্ন ভাষায় সিনেমা এবং টিভি শো সহ 1,00,000 ঘন্টা সামগ্রী রয়েছে। এতে জি অরিজিনাল শো এবং মিউজিকও রয়েছে। এছাড়াও, Zee5 ব্যবহারকারীরা বিনামূল্যে ALTBalaji-এর সামগ্রী দেখতে পারবেন।

  • অ্যাপে কিছু বিষয়বস্তু বিনামূল্যে দেখা যাবে। প্ল্যাটফর্মটি আপনাকে
  • Jodhaa Akbar, Bhabhiji Ghar par hai এবং Pavitra Rishta মতো টিভি শোগুলি বিনামূল্যে স্ট্রিম করতে দেয়।
  • এছাড়াও এতে আ ফ্লাইং জাট, রা ওয়ান এবং ওয়ান্টেড এর মতো প্রচুর হিট মুভিও আছে।

8. Vi Movies and TV

এই অ্যাপটি Vodafone Idea (VI) ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। Vi Movies & TV অ্যাপটি শত শত সিনেমা এবং টিভি শোতে বিনামূল্যে অ্যাক্সেস দেয়।

  • টেলকো Lionsgate Play, Eros Now, Voot Select, SunNXT, ZEE5, Hungama Play, Discovery এবং YuppTV-এর মতো পরিষেবাগুলির সাথেও অংশীদারিত্ব করেছে৷
  • আপনি যদি একজন ভিআইপি সদস্য হন, তাহলে আপনি Vi চলচ্চিত্রগুলি ছাড়া এই সমস্ত পরিষেবাগুলি বিনামূল্যে অ্যাক্সেস করতে পারেন৷

9. Crunchyroll

Crunchyroll স্ট্রিমিং প্ল্যাটফর্মে ইংরেজি ডাবের পাশাপাশি ইংরেজি উপ-কন্টেন্ট রয়েছে। আপনি এই প্ল্যাটফর্মে এইডস দেখতে পাবেন।

10. Samsung TV Plus

নাম অনুসারে, এই অ্যাপটি বিশেষভাবে Samsung ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। সেটা স্মার্ট টিভি, ফোন বা ট্যাবলেটই হোক।

  • Samsung TV Plus একটি লাইভ টিভি পরিষেবা যা আপনাকে বিনামূল্যে শো এবং সিনেমা দেখতে দেয়।
  • এর মধ্যে রয়েছে মাস্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের তথ্যচিত্রের মতো চলচ্চিত্র।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বিনামূল্যে ওয়েব সিরিজ এবং মুভি দেখতে চান? দেখে নিন সেরা অ্যাপের্ তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-mobile-apps-websites-for-free-watch-movies-web-series-in-bengali/feed/ 0
Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস https://www.91mobiles.com/bengali/top-10-hindi-movies-on-hotstar-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/top-10-hindi-movies-on-hotstar-list-in-bengali/#respond Sun, 20 Aug 2023 09:30:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43295 Hotstar-এর দেক্ষা সেরা 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা

The post Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা অনেকেই হিন্দি সিনেমা দেখতে পছন্দ করি। তাই আজকে আপনাদের Disney Plus Hotstar এর কিছু সেরা হিন্দি সিনেমার তালিকা জানানো হল। এই তালিকায় ফারহান আখতারের Bhaag Milkha Bhaag থেকে এবং সুশান্ত সিং রাজপুতের Chhichhore সহ একাধিক হিট সিনেমা রয়েছে। নিম্নলিখিত তালিকাটি সিনেমাগুলির IMDb রেটিং এর ভিত্তিতে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Xiaomi 13T Pro-এর ডিজাইন এবং রেন্ডার, জেনে নিন বিশেষত্ব

Hotstar এর সেরা হিন্দি সিনেমা

  • Chhichhore
  • Raid
  • Bhaag Milkha Bhaag
  • Super 30
  • Bajrangi Bhaijaan
  • Neerja
  • Bhool Bhulaiyaa
  • Tanhaji
  • Badhaai Ho
  • Masaan

1. Chhichhore

সুশান্ত সিং রাজপুতের সেরা সিনেমাগুলির মধ্যে অন্যতম হল এই Chhichhore। সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর এবং বরুণ শর্মা অভিনীত এই সিনেমাটির কিছু কলেজ স্টুডেন্টের জীবনের গল্প, যারা বহু বছর পরে আবার একটি দুর্ঘটনার কারণে একত্রিত হয়।

  • IMDb রেটিং – 8.3
  • কাস্ট – সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, নবীন পলিশেট্টি, প্রতীক বব্বর, তাহির রাজ ভাসিন এবং তুষার পান্ডে।
  • রিলিজ ডেট – 06 সেপ্টেম্বর, 2019

2. Raid

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমাটিতে একজন সৎ পুলিশ অফিসারের কাহিনি দেখানো হয়েছে। Raid অজয় দেবগনের অন্যতম সেরা সিনেমা। এই সিনেমায় অময় পট্টনায়েককে লখনউ শহরের একজন ধনী রাজনীতিবিদের বাড়িতে Raid এর দায়িত্ব দেওয়া হয়। রাজনীতিবিদ রামেশ্বর সিং এর বিরুদ্ধে কালো টাকা মজুদ করার অভিযোগ থাকে এবং অময় লুকানো অর্থ বের করা এবং বাজেয়াপ্ত করার জন্য কাজ করে।

  • IMDb রেটিং – 7.4
  • কাস্ট – অজয় ​​দেবগন, ইলিয়ানা ডি’ক্রুজ, সৌরভ শুক্লা।
  • রিলিজ ডেট – 16 মার্চ, 2018

3. Bhaag Milkha Bhaag

এই সিনেমাটি ভারতের সেরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটদের একজন Milkha Singh এর জীবনের উপর ভিত্তি করে তৈরি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। এই সিনেমায় Milkha Singh এর প্রাথমিক জীবন এবং তার সংগ্রাম দেখানো হয়েছে।

  • IMDb রেটিং – 8.2
  • কাস্ট – ফারহান আখতার, জাপ্তেজ সিং, দিব্যা দত্ত।
  • রিলিজ ডেট – 12ই জুলাই, 2013

4. Super 30

Super 30 সিনেমাটিও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই সিনেমায় বিখ্যাত গণিতবিদ আনন্দ কুমারের জীবন কাহিনী দেখানো হয়েছে যে কীভাবে তিনি 30 জন ছাত্রের একটি ব্যাচ পরিচালনা করেন, যাদের তিনি IIT প্রবেশিকা পরীক্ষায় পাস করানোর জন্য কঠোর পরিশ্রম করেন।

  • IMDb রেটিং – 7.9
  • কাস্ট – হৃতিক রোশন, মৃণাল ঠাকুর, নন্দীশ সিং সান্ধু।
  • রিলিজ ডেট – 12 জুলাই, 2019

5. Bajrangi Bhaijaan

কবির খান পরিচালিত Bajrangi Bhaijaan সালমান খানের এখন পর্যন্ত সেরা বলিউড সিনেমাগুলির মধ্যে অন্যতম। এই সিনেমার কাহিনি হৃদয় ছুঁয়ে যায়। এই সিনেমাটি আসলে একজন কট্টর হিন্দু ব্যক্তির গল্প, যিনি একজন বধির পাকিস্তানী মেয়ে মুন্নিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার মিশনে বেরোন।

  • IMDb রেটিং – 8.1
  • কাস্ট – সালমান খান, হারশালি মালহোত্রা, নওয়াজউদ্দিন সিদ্দিকী।
  • রিলিজ ডেট – 17ই জুলাই, 2015

6. Neerja

Neerja ডিজনি প্লাস হটস্টারে উপস্থিত একটি দুর্দান্ত চলচ্চিত্র। এটিও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। এতে নীরজা ভানোটের গল্প দেখানো হয়েছে যিনি একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন কিন্তু যখন ফ্লাইটটি হাইজ্যাক করা হয়, তখন তাকে টেরোরিস্টরা হত্যা করে। নীরজা ভানোটকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অশোক চক্রে ভূষিত করা হয়।

  • IMDb রেটিং – 7.6
  • কাস্ট – সোনম কাপুর, শাবানা আজমি, যোগেন্দ্র টিক্কু।
  • রিলিজ ডেট – ফেব্রুয়ারি 19, 2016

7. Bhool Bhulaiyaa

Bhool Bhulaiyaa মালায়লাম সিনেমা Manichitrathju এর রিমেক। এই সিনেমাটি অক্ষয় কুমারের চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে, কারণ তাকে মঞ্জুলিকার পিছনের রহস্য উদঘাটন করতে বলা হয়েছিল।

  • IMDb রেটিং – 7.4
  • কাস্ট – অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা।
  • রিলিজ ডেট – 12 অক্টোবর, 2007

8. Tanhaji

অজয় দেবগনের সেরা সিনেমা গুলির মধ্যে অন্যতম হল ‘Tanhaji’, এই সিনেমায় অজয় ​​দেবগনের অভিনয় প্রমাণ করেছে যে তিনি কমেডি চরিত্রের পাশাপাশি সিরিয়াস চরিত্রেও দর্শকদের মুগ্ধ করতে পারেন।

  • IMDb রেটিং – 7.5
  • কাস্ট – অজয় ​​দেবগন, সাইফ আলি খান, শরদ কেলকার।
  • রিলিজ ডেট – 10 জানুয়ারী 2020

9. Badhaai Ho

2018 সালে মুক্তিপ্রাপ্ত Badhaai Ho একটি ব্লকবাস্টার সিনেমা। এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে 200+ কোটি টাকার ব্যবসা করেছে। একটি ব্যতিক্রমী কাহিনির উপর এই সিনেমাটি নির্মিত হয়েছে। কমেডিতে ভরপুর এই সিনেমাটি আপনাদের একবার দেখা উচিত।

  • IMDb রেটিং – 7.9
  • কাস্ট – আয়ুষ্মান খুরানা, সানিয়া মালহোত্রা, নীনা গুপ্তা এবং গজরাজ রাও।
  • রিলিজ ডেট – 18 অক্টোবর 2018

10. Massaan

Massaan সিনেমার মাধ্যমে নীরজ ঘায়ওয়ান পরিচালনায় ডেবিউ করেছিলেন, এই সিনেমাটি দর্শকমনে দাগ কাটতে সফল হয়েছিল এবং কানে দুটি পুরস্কারও জিতেছিল। এই ডার্ক, হার্ড-হিটিং সিনেমাটিতে চার ব্যক্তির জীবনের কাহিনি দেখানো হয়েছে যারা ভাগ্য এবং সমাজের বিরুদ্ধে তাদের ব্যক্তিগত লড়াই চালিয়ে গেছে।

  • IMDb রেটিং – 8.1
  • কাস্ট – রিচা চাড্ডা, সঞ্জয় মিশ্র এবং ভিকি কৌশল।
  • রিলিজ ডেট – 24 জুলাই 2015

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/top-10-hindi-movies-on-hotstar-list-in-bengali/feed/ 0
অগাস্টে Netflix-এ রিলিজ হবে এইসব সিনেমা এবং ওয়েব সিরিজ, দেখে নিন তালিকা https://www.91mobiles.com/bengali/upcoming-netflix-web-series-and-films-in-august-2023-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-netflix-web-series-and-films-in-august-2023-list-in-bengali/#respond Tue, 01 Aug 2023 02:00:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42958 Netflix এ আসন্ন সিনেমা এবং সিরিজের তালিকা

The post অগাস্টে Netflix-এ রিলিজ হবে এইসব সিনেমা এবং ওয়েব সিরিজ, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
OTT প্ল্যাটফর্মের Netflix এর নাম সবার প্রথমে রয়েছে। এই কারণেই দর্শকরা এই প্ল্যাটফর্মে আসন্ন ওয়েব সিরিজ এবং সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তাই এই পোস্টে আপনাদের 2023 সালের অগাস্ট মাসে Netflix এ রিলিজ হতে চলা সিনেমা এবং ওয়েব সিরিজের সম্পূর্ণ তালিকা জানানো হল। এই তালিকায় হিন্দির পাশাপাশি ইংরেজি সিনেমা এবং সিরিজের একটি দুর্দান্ত তালিকা রয়েছে।

Netflix প্ল্যাটফর্মে আসন্ন সিনেমা

Heart of Stone

এই সিনেমার মাধ্যমে প্রথমবার হলিউড সিনেমায় দেখা যাবে আলিয়া ভাটকে। এই সিনেমাটি সরাসরি OTT-তে রিলিজ হবে। এই ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে।

  • IMDb রেটিং- NA
  • কোথায় দেখবেন- Netflix
  • স্টার কাস্ট- আলিয়া ভাট্টা, গ্যাল গ্যাডট, জেমি ডরনান
  • রিলিজ ডেট- 11 আগস্ট

The Lost City

2022 সালে রিলিজ হওয়া এই সিনেমাটি শীঘ্রই OTT-তে রিলিজ হতে চলেছে। সিনেমাটি শুরু হবে রোম্যান্স এবং অ্যাডভেঞ্চারের মিশ্রণে ঔপন্যাসিক ডক্টর লরেটা সেজের (স্যান্ড্রা বুলক) নতুন উপন্যাসের প্রমোশনের মাধ্যমে।

  • IMDb রেটিং- 6.1
  • কোথায় দেখবেন- Netflix
  • স্টার কাস্ট- স্যান্ড্রা বুলক, চ্যানিং টেটম।
  • রিলিজ ডেট- 25 আগস্ট

Fatale

এই সিনেমাটির কাহিনি একটি মৃত্যু রহস্যের চারপাশে আবর্তিত হয়, যেখানে ওয়ান-নাইট স্ট্যান্ডের পরে
বিবাহিত ক্রীড়া এজেন্ট ডেরিক একটি হত্যার অভিযোগে জড়িয়ে পড়েন।

  • IMDb রেটিং– 5.4
  • কোথায় দেখবেন- Netflix
  • স্টার কাস্ট- হিলারি সোয়াঙ্ক, মাইকেল ইলি, মাইক কোল্টার
  • রিলিজ ডেট- 11 আগস্ট

Netflix এ আসন্ন ওয়েব সিরিজের তালিকা

Grizzy & The Lemmings Season 3

Grizzy & The Lemmings Season 3 রিলিজের জন্য প্রস্তুত। 1 অগাস্ট বাচ্চাদের প্রিয় এই চরিত্রটির তৃতীয় সিজন রিলিজ হতে চলেছে। আপনি যদি আপনার বাচ্চাদের সাথে একটি অ্যানিমেটেড সিরিজ দেখতে চান তাহলে আপনি এটি দেখতে পারেন।

  • IMDb রেটিং– NA
  • কোথায় দেখবেন- Netflix
  • স্টার কাস্ট- বেন বোসেলেট, জোসেলিন চেরিয়ার, পিয়েরে কফিন
  • রিলিজ ডেট- 1 অগাস্ট

Depp V Heard

জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের বিচ্ছেদের উপর বেস করে তৈরি এই টিভি মিনি-সিরিজটি Netflix এ রিলিজ হতে চলেছে। এতে কোর্টে হওয়া রেকর্ডিং দেখানো হবে।

  • IMDb রেটিং– NA
  • কোথায় দেখবেন- Netflix
  • স্টার কাস্ট- জনি ডেপ, অ্যাম্বার হার্ড।
  • রিলিজ ডেট- 16 আগস্ট

Guns & Gulaabs

এই ওয়েব সিরিজের কাহিনি 90 দশকের ক্রাইমের উপর বেস করে তৈরি। এই সিরিজটি গুলাবগঞ্জ শহরকে কেন্দ্র করে দেখানো হয়েছে। এই সিরিজের ট্রেলার সামনে আসার পর থেকেই দর্শকরা সিরিজটির রিলিজের জন্য অপেক্ষা করছেন।

  • IMDb রেটিং– NA
  • কোথায় দেখবেন- Netflix
  • স্টার কাস্ট- রাজকুমার রাও, দুলকার সালমান, গুলশান দেবাইয়া।
  • রিলিজ তারিখ- 18 অগাস্ট

Choona

জিমি শেরগিলের আসন্ন সিরিজ ‘Choona’ শিরোনামে রয়েছে। এই সিরিজে কমেডি চরিত্রে দেখা যাবে জিমি শেরগিলকে। সিরিজটি লিখেছেন এবং পরিচালনা করেছেন পুষ্পেন্দ্র নাথ মিশ্র।

  • IMDb রেটিং– NA
  • কোথায় দেখবেন- Netflix
  • স্টার কাস্ট- জিমি শেরগিল, আশিম গুলাটি, জ্ঞানেন্দ্র ত্রিপাঠি
  • রিলিজ ডেট- 3 অগাস্ট

The Hunt For Veerappan

এই সিরিজটিতে বীরাপ্পনকে ধরার গল্প এবং পুলিশের কাছ থেকে তার বারবার পালিয়ে যাওয়ার গল্প দেখানো হয়েছে। এর বাইরে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এল কে আদবানিকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দেখা গেছে।

  • IMDb রেটিং- NA
  • কোথায় দেখবেন- Netflix
  • রিলিজ ডেট- 4 আগস্ট

The Monkey King

মহাকাব্যিক চীনা গল্প দ্বারা অনুপ্রাণিত, The Monkey King অ্যাকশন-প্যাকড পারিবারিক কমেডি সিনেমা যেখানে একটি ক্যারিশম্যাটিক বানর (জিমি ও ইয়াং) এবং তার জাদুকরী লড়াই দেখানো হয়েছে। এই সিনেমাটি 18 আগস্ট Netflix এ রিলিজ হবে।

  • IMDb রেটিং- NA
  • কোথায় দেখবেন- Netflix
  • রিলিজ ডেট- 18 আগস্ট

Zombieverse

এটি একটি চাইনিজ সিরিজ, যেখানে জম্বিদের নাটক দেখানো হয়েছে। এই সিরিজটি Netflix-এর একটি আনস্ক্রিপ্টেড সিরিজ। এই সিরিজে কিছু লোক জম্বি-আক্রান্ত সিউলে আটকে পড়ে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে।

  • IMDb রেটিং- NA
  • কোথায় দেখবেন- Netflix
  • স্টার কাস্ট- অঞ্জু লসন, লি সি-ইয়ং, না রাই পার্ক
  • রিলিজ ডেট- 8 আগস্ট

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অগাস্টে Netflix-এ রিলিজ হবে এইসব সিনেমা এবং ওয়েব সিরিজ, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-netflix-web-series-and-films-in-august-2023-list-in-bengali/feed/ 0