Oukitel WP20 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 19 Aug 2022 10:00:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Oukitel লঞ্চ করলো অসাধারণ ফিচারযুক্ত মজবুত রাগেড স্মার্টফোন, দামও সাধ্যের মধ্যেই https://www.91mobiles.com/bengali/oukitel-wp20-pro-rugged-smartphone-launched-check-price-and-specs/ https://www.91mobiles.com/bengali/oukitel-wp20-pro-rugged-smartphone-launched-check-price-and-specs/#respond Wed, 17 Aug 2022 09:19:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29877 লঞ্চ হল Oukitel WP20 Pro

The post Oukitel লঞ্চ করলো অসাধারণ ফিচারযুক্ত মজবুত রাগেড স্মার্টফোন, দামও সাধ্যের মধ্যেই first appeared on 91Mobiles Bengali.

]]>
Oukitel তাদের রাগেড স্মার্টফোন WP20 সিরিজের নতুন ফোন Oukitel WP20 Pro লঞ্চ করেছে। Oukitel WP20 Pro রাগেড স্মার্টফোন কোম্পানির প্রথম লঞ্চ করা Oukitel WP20 এর আপগ্রেড ভেরিয়েন্ট। প্রো ভেরিয়েন্টটি কোম্পানি অনেকগুলি আপগ্রেডের সাথে পেশ করেছে। লেটেস্ট Oukitel WP20 Pro রাগেড স্মার্টফোনটি লাইট ওয়েট বডি, বড়ো ব্যাটারি, লম্বা ডিসপ্লের সাথে লঞ্চ করা হয়েছে। কোম্পানি প্রো ভার্সনের স্মার্টফোনটি বড়ো স্টোরেজ স্পেস এবং দারুণ হার্ডওয়ারের সঙ্গে পেশ করেছে।

Oukitel WP20 Pro এর স্পেসিফিকেশন

Oukitel WP20 Pro স্মার্টফোনটি বিপরীত এবং এক্সট্রিম আউটডোর কন্ডিশনে ব্যবহার করার জন্য ডিজাইন করা হয়েছে। এই স্মার্টফোনটি IP68/ 69K রেটিং এবং লেটেস্ট MILSTD-810H সার্টিফিকেশনের সঙ্গে পেশ করা হয়েছে, যেটি ধুলো এবং জল থেকে বাঁচায়। এই ফোনটি 1.5 মিটার উঁচু থেকে পড়লেও ভাঙ্গবে না। এছাড়াও ফোনটির যথেষ্ট বেশি তাপমাত্রায় ব্যবহার করা যায়। এই ফোনটির ওজন 297 গ্রাম।

Oukitel WP20 Pro স্মার্টফোনটিতে 6300mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ফোনের ব্যাটারি 550 ঘণ্টার স্ট্যান্ডবাই, 55 ঘণ্টা কলিং এবং 60 ঘণ্টা প্লেব্যাক দিতে সক্ষম। এমনকি এই ফোনটি পাওয়ার ব্যাংকের মতোও ব্যবহার করা যেতে পারে। Oukitel WP20 Pro স্মার্টফোনে 20MP এর রেয়ার এবং 5MP এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1440p রেজলিউশন সাপোর্টেড 5.93-ইঞ্চির HD+ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে MediaTek Helio A22 প্রসেসর, 4GB RAM এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে NFC, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো উল্লেখযোগ্য ফিচার আছে। এই ফোনটি Android 12 OS-এ রান করে।

Oukitel WP20 Pro এর দাম

Oukitel WP20 Pro ফোনটি ব্ল্যাক এবং গ্রিন দুটি কালার ভেরিয়েন্টে পেশ করেছে। এই ফোনটি aliexpress থেকে ডিসকাউন্ট সহ 109.99 ডলার (প্রায় 8,736 টাকা) দামে কেনা যেতে পারে। এই অফারটি 26 আগস্ট পর্যন্ত থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Oukitel লঞ্চ করলো অসাধারণ ফিচারযুক্ত মজবুত রাগেড স্মার্টফোন, দামও সাধ্যের মধ্যেই first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oukitel-wp20-pro-rugged-smartphone-launched-check-price-and-specs/feed/ 0