Outfit7 Limited - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 18 Jun 2020 06:46:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 নতুনভাবে আসছে Talking Tom, বাচ্চাদের টাইমপাস এখন হবে আরও মজাদার, লঞ্চের আগেই হয়ে গেছে 13 মিলিয়ন রেজিস্ট্রেশন https://www.91mobiles.com/bengali/my-talking-tom-friends-virtual-pet-mobile-game-official-launch-in-india-ready-for-download-outfit7/ https://www.91mobiles.com/bengali/my-talking-tom-friends-virtual-pet-mobile-game-official-launch-in-india-ready-for-download-outfit7/#respond Sat, 13 Jun 2020 06:41:51 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11670 চলে এল My Talking Tom Friends 

The post নতুনভাবে আসছে Talking Tom, বাচ্চাদের টাইমপাস এখন হবে আরও মজাদার, লঞ্চের আগেই হয়ে গেছে 13 মিলিয়ন রেজিস্ট্রেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
বিখ্যাত অ্যাপ Talking Tom এর কথা আপনার মনে আছে নিশ্চয়ই। এই নামটির সঙ্গে নিঃসন্দেহে অসংখ্য মানুষ পরিচিত সে তাদের বয়স যাই হোক না কেন। মূলত ভারতে স্মার্টফোনের প্রসার এবং টকিং টমের লঞ্চ প্রায় সমসাময়িক। বেশিরভাগ মানুষ যারা নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব‍্যবহার করতে শুরু করে তাদের ফোনে টকিং টম নিশ্চয় একবারের জন্য হলেও ছিল। মানুষের বলা কথা যখন ফোনের বিড়ালটি নিজের গলায় বলে উঠত তখন সবার মুখেই মজার হাসি ফুটে ওঠে। এবার Talking Tom একটি নতুন রূপে এসেছে এবং এর নাম My Talking Tom Friends।

My Talking Tom Friends মোবাইল গেমটি Outfit 7 লিমিটেড অফিসিয়ালি আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ করে দিয়েছে। এটি এমন একটি ভার্চুয়াল পেট গেম যার মধ্যে একটি বা দুটি নয় বরং ছয় ছয়টি ক‍্যারেকটারের সঙ্গে খেলা যায়। কোম্পানির পক্ষ থেকে Talking Tom এর সঙ্গে  Talking Becca যোগ করা হয়েছে। এছাড়াও এই গেমে Talking Angela, Talking Hank, Talking Ben এবং Talking Ginger ক‍্যারেকটার‌ও আছে।

Outfit 7 লিমিটেডের সিইও জিন‍্যু কিয়ান এই নতুন গেম পেশ করার সময় বলেন, “My Talking Tom Friends গেমটির মধ্য দিয়ে আমাদের মূল উদ্দেশ্য ছিল জনপ্রিয় ভার্চুয়াল পেট শ্রেণীকে আরও এক কদম এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এতটা এগিয়ে ভাবতে এবং কাজ করতে চেয়েছি যাতে সাধারণ মানুষের মনে এই গেমটির প্রতি আলাদা জায়গা গড়ে ওঠে।”

13 মিলিয়ন রেজিস্ট্রেশন

কোম্পানির বক্তব্য অনুযায়ী গেমটি লঞ্চ হ‌ওয়ার আগেই My Talking Tom Friends এর জন্য আগে থেকেই 13 মিলিয়ন অর্থাৎ 1.3 কোটি মানুষ এর জন্য প্রি-রেজিস্ট্রেশন করে রেখেছে। এটি একটি যথেষ্ট আকর্ষণীয় গেম যা বিশেষ করে বাচ্চাদের ভার্চুয়াল জগতে নিয়ে যেতে সক্ষম। এই গেমে বিভিন্ন ক‍্যারেকটারের জীবনে অংশগ্রহণ করা যায় এবং বিভিন্ন দৈনন্দিন কাজ যেমন কুকিং, পেটিং, সিঙ্গিং, গার্ডেনিং এবং সোশ‍্যালাইজিং এর অংশ হ‌ওয়া যায়।

Outfit 7 লিমিটেড বিশ্বের অন‍্যতম বিখ্যাত আন্তর্জাতিক পারিবারিক বিনোদন কোম্পানিগুলির মধ্যে একটি। এই কোম্পানিটি মূলত তাদের 2010 সালে লঞ্চ করা Talking Tom ফ্রেঞ্চাইজের জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এই গেমটি লঞ্চের পর অসাধারণ সফলতা অর্জন করে এবং ভারতে অত‍্যন্ত বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থেকে কোম্পানি বিভিন্ন গেম লঞ্চ করে তাদের পোর্টফোলিও বাড়িয়ে তোলে। এর মধ্যে আছে বেশ কিছু পুরস্কার প্রাপ্ত গেম, 3ডি সিজিআই অ্যানিমেটেড সিরিজ এবং ভিডিও কন্টেন্ট। Outfit 7 কোম্পানির গেম এখনও পর্যন্ত মোট 130 কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং প্রতি মাসে 41 কোটিরও বেশি সক্রিয় খেলোয়াড় তাদের গেম খেলে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

  

The post নতুনভাবে আসছে Talking Tom, বাচ্চাদের টাইমপাস এখন হবে আরও মজাদার, লঞ্চের আগেই হয়ে গেছে 13 মিলিয়ন রেজিস্ট্রেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/my-talking-tom-friends-virtual-pet-mobile-game-official-launch-in-india-ready-for-download-outfit7/feed/ 0