PAN - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 02 Aug 2024 06:33:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-apply-for-a-pan-card-online-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-apply-for-a-pan-card-online-know-in-bengali/#respond Mon, 22 Jul 2024 11:17:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51130 PAN Card তৈরি করার জন্য ভারতীয় নাগরিকদের 93 টাকা ফি দিতে হয়

The post জেনে নিন অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এটি আয়কর রিটার্ন, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বাড়ি বা গাড়ি কেনা বা ব্যবসা এবং বিপুল পরিমাণ টাকা ট্রান্সফার এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সরকারি কাজে ব্যবহৃত হয়। ভারতীয় নাগরিকরা সহজেই তাদের আধার কার্ড তৈরি করতে পারেন। এই পোস্টে আপনাদের ঘরে বসে অনলাইনে প্যান কার্ড তৈরি করার পদ্ধতি জানানো হল।

Protean সাইটের মাধ্যমে প্যান কার্ডের জন্য আবেদন

প্যান কার্ডের জন্য সরকারি পোর্টাল Protean এর মাধ্যমে অনলাইনে আবেদন করার তথ্য দেওয়া হল। এই পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয় নাগরিক এবং অ-ভারতীয় নাগরিকরা প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন। ভারতীয় নাগরিকদের জন্য প্যান কার্ড ফর্ম 49A এবং বিদেশী নাগরিকদের জন্য ফর্ম 49AA পূরণ করতে হবে।

স্টেপ 1: প্রথমে আপনাকে Protean এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ‘Application Type’-এ ক্লিক করতে হবে।

স্টেপ 2: আপনি যদি একজন ভারতীয় নাগরিক হন তাহলে আপনাকে প্যান কার্ডের জন্য ফর্ম 49A এবং বিদেশী নাগরিকদের জন্য ফর্ম 49AA পূরণ করতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে ড্রপ ডাউন মেনু থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।

স্টেপ 4: এখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জিজ্ঞাসা করা হবে। সাবধানে সব তথ্য পূরণ করতে হবে। তারপর আপনার ইমেল এবং মোবাইল নম্বর দেওয়ার পরে, আপনাকে গাইডলাইনে টিক মার্ক দিতে হবে।

স্টেপ 5: ক্যাপচা কোড পূরণ করার পরে, পেমেন্ট পেজে গিয়ে ফি দিতে হবে। প্যান কার্ডের জন্য ভারতীয় নাগরিকদের জন্য 93 টাকা এবং বিদেশী নাগরিকদের জন্য 864 টাকা ফি দিতে হবে।

স্টেপ 6: পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনি Acknowledgement স্লিপ পাবেন। এর একটি প্রিন্ট আউট নিন। তার উপর পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে এবং আপনার স্বাক্ষর করে আয়কর বিভাগে পোস্ট করতে হবে। এর সাথে আপনার অ্যাড্রেস এবং পরিচয়পত্র দিতে হবে।

FAQs

প্যান কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী কী?

একটি প্যান কার্ড তৈরি করার জন্য আপনার একটি পরিচয়পত্র এবং অ্যাড্রেস প্রুফ এর প্রয়োজন৷ এর জন্য, আপনি আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, ব্যাঙ্কের পাসবুক, পাসপোর্ট এবং কেন্দ্রীয় বা রাজ্য সরকার দ্বারা জারি করা পরিচয়পত্র ব্যবহার করতে পারেন।

একটি প্যান কার্ড তৈরি করতে কত টাকা খরচ হয়?

একটি প্যান কার্ড তৈরি করতে ভারতীয় নাগরিকদের 93 টাকা এবং বিদেশী নাগরিকদের 864 টাকা ফি দিতে হবে।

কত দিনে প্যান কার্ড তৈরি হয়?

প্যান কার্ড তৈরি করার জন্য অনলাইন এবং অফলাইন আবেদন করা যেতে পারে। অনলাইনে আবেদন করার পর 10 থেকে 15 দিনের মধ্যে প্যান কার্ড তৈরি হয়।

The post জেনে নিন অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-apply-for-a-pan-card-online-know-in-bengali/feed/ 0
জেনে নিন মোবাইল থেকে PF বের করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-withdraw-pf-by-phone/ https://www.91mobiles.com/bengali/how-to-withdraw-pf-by-phone/#respond Mon, 22 Jul 2024 00:32:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51111 PF থেকে টাকা তোলার জন্য ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) প্রয়োজন

The post জেনে নিন মোবাইল থেকে PF বের করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রভিডেন্ট ফান্ড (PF) হল সরকার দ্বারা পরিচালিত একটি retirement Saving Scheme, EPFO নিয়ম অনুসারে, কর্মচারীদের প্রতি মাসে তাদের মূল বেতনের 12% এই ফান্ডে দিতে হয়, যেখানে নিয়োগকর্তারাও কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে সমান পরিমাণ ফান্ড রাখেন। বার্ষিক ভিত্তিতে EPF অ্যাকাউন্টে জমা করা পরিমাণের উপর সুদ পাওয়া যায়। অবসর নেওয়ার পরে, কর্মচারীরা তাদের EPF-এ জমা করা সম্পূর্ণ অর্থ তুলতে পারেন। কিছু শর্ত পূরণ করার পরে যে কোনও কর্মচারী সময়ের আগেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন।

আপনি কখন PF থেকে টাকা তুলতে পারবেন?

PF থেকে টাকা তোলার জন্য, কর্মচারীরা তাদের Employee Provident Fund ( EPF) ফান্ড থেকে সম্পূর্ণ বা আংশিক টাকা তোলার অপশন বেছে নিতে পারেন।

Full Withdrawal

EPF থেকে দুটি পরিস্থিতিতে সম্পূর্ণ টাকা তোলা যায়।

Retirement: যখন একজন কর্মচারী অবসর নেন, তখন তিনি EPF থেকে সম্পূর্ণ টাকা তুলতে
পারেন।
Unemployment: যদি কেউ এক মাসেরও বেশি সময় ধরে বেকার থাকে, তাহলে তাদের মোট EPF ব্যালেন্সের 75% তোলার অনুমতি দেওয়া হয়। যদি বেকারত্বের মেয়াদ দুই মাসের বেশি বাড়ে, বাকি 25% ও তুলে নেওয়া যেতে পারে।

এখানে লক্ষণীয় বিষয় হল যে ব্যক্তিরা কমপক্ষে দুই মাস বেকার না থাকলে তাদের সম্পূর্ণ EPF তুলতে পারবেন না।

Partial Withdrawal

EPF নির্দিষ্ট পরিস্থিতিতে আংশিক টাকা তোলার অনুমতি দেয়, যেমন

চিকিৎসার প্রয়োজন: চিকিৎসার প্রয়োজনে, মাসিক মূল বেতনের ছয়গুণ বা কর্মচারী তার অংশ সুদের সাথে পুরো পরিমাণ টাকা তুলতে পারেন। অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ পত্নী, সন্তান বা বাবা-মার চিকিৎসার জন্য টাকা তুলতে পারবেন।
বিবাহ: অ্যাকাউন্টধারী, তার ছেলে বা মেয়ে এবং তার ভাই বা বোনের বিবাহের জন্য 7 বছর চাকরি করার পরে কর্মচারীর অবদানের 50% পর্যন্ত তুলতে পারবেন ।
শিক্ষা: অ্যাকাউন্ট হোল্ডার 7 বছরের চাকরির পরে তাদের সন্তানের পোস্ট-ম্যাট্রিকুলেশন শিক্ষার জন্য কর্মচারীর অবদানের 50% পর্যন্ত তুলতে পারেন।
জমি বা বাড়ি ক্রয়/নির্মাণ: জমি বা বাড়ি কেনার জন্যও পিএফ তোলা যেতে পারে। জমি কেনার ক্ষেত্রে মাসিক মূল বেতন এবং মহার্ঘ ভাতার 24 গুণ পর্যন্ত এবং একটি বাড়ি নির্মাণের জন্য 36 গুণ পর্যন্ত টাকা তুলতে পারবে। এর জন্য 5 বছর চাকরির মেয়াদ প্রয়োজন। এইসব কারণে শুধুমাত্র একবার টাকা তোলা যায়।
হোম লোন পরিশোধ: আপনি আপনার মাসিক বেসিক বেতনের কমপক্ষে 36 গুণ তুলতে পারবেন।
বাড়ি সংস্কার: কর্মচারীরা মাসিক বেতন এবং মহার্ঘ ভাতার 12 গুণ সুদের সাথে তুলতে পারবেন। এর জন্য 5 বছর চাকরি করতে হবে। এই সুবিধাটি দুইবার নেওয়া যেতে পারে – বাড়ি তৈরি হওয়ার 5 এবং 10 বছর পরে।
অবসর গ্রহণের আগে: কর্মচারী যখন 58 বছর বয়সী হবে তখন সুদ সহ মোট ব্যালেন্সের 90% পর্যন্ত তুলতে পারে।

কিভাবে UAN নম্বর থেকে PF তোলা যায়?

আপনি EPFO ​​ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে PF তুলতে পারবেন। এর জন্য আপনাকে নিচের স্টেপগুলো অনুসরণ করতে হবে:

স্টেপ 1: এর জন্য আপনাকে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.epfindia.gov.in/site_en/index.php-এ যেতে হবে।

স্টেপ 2: এই সাইটটি খোলা হয়ে গেলে, পোর্টালে লগ ইন করতে আপনার UAN (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর ক্যাপচা প্রবেশ করার পর, ‘সাইন ইন’ বোতামে ক্লিক করতে হবে।
স্টেপ 3: লগইন করার পর, ‘Manage‘ ট্যাব এবং তালিকা থেকে ‘KYC‘ সিলেক্ট করুন। এখানে আপনাকে KYC সম্পূর্ণ করতে হবে। এর জন্য আধার, প্যান এবং ব্যাঙ্কের তথ্য সহ KYC বিশদ আপডেট করতে হবে।

স্টেপ 4: KYC ভেরিফিকেশনের পর, ‘Online Services’ ট্যাবে যান। এখানে আপনি ‘Claim (ফর্ম-31, 19, 10C এবং 10D)‘ অপশনটি পাবেন।

স্টেপ 5: তারপর স্ক্রিনে আপনি মেম্বার ডিটেইল, KYC ডিটেইল এবং অন্যান্য সার্ভিস সম্পর্কিত ডিটেইল দেখতে পাবেন। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে এবং ‘Verify‘ সিলেক্ট করতে হবে।

স্টেপ 6: তারপর সার্টিফিকেট অফ আন্ডারটেকিং-এ ‘Yes‘ এ ক্লিক করুন।

স্টেপ 7:Proceed for online‘ অপশনটি সিলেক্ট করুন।
স্টেপ 8: আপনাকে ক্লেম ফর্মের মধ্যে ‘I want to apply for‘ সিলেক্ট করতে হবে। অপশনগুলির মধ্যে সম্পূর্ণ EPF তোলা, EPF আংশিক তোলা বা পেনশন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।

স্টেপ 9: তারপরে পিএফ অ্যাডভান্স (ফর্ম 31) অর্থের পরিমাণ এবং আপনার বর্তমান ঠিকানা দিন।
স্টেপ 10: তারপর সার্টিফিকেট বাটনে ক্লিক করে আপনার আবেদন কনফার্ম করুন। আপনার দাবির উপর নির্ভর করে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে বলা হতে পারে।

PF তোলার জন্য কি ডকুমেন্ট লাগবে?

PF থেকে টাকা তোলার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলির প্রয়োজন:

  • ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)
  • EPF গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল
  • পরিচয় ও ঠিকানার প্রমাণ
  • IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বর সহ ক্যান্সেল চেক

PF এর টাকার উপর কত শতাংশ ট্যাক্স কাটে?

যখন একজন কর্মচারী পরপর পাঁচ বছর ধরে EPF অ্যাকাউন্টে অবদান রাখলে ট্যাক্স ফ্রি হয়ে যায়। পাঁচ বছরের অবদানে বিরতি থাকলে, সেই আর্থিক বছরের জন্য EPF তোলার পরিমাণে কর যুক্ত হয়ে যায়। যদি কোনও কর্মচরী পাঁচ বছরের আগে EPF-এর পরিমাণ উত্তোলন করে এবং সেই পরিমাণ 50,000 টাকার বেশি হয়, তাহলে TDS কেটে নেওয়া হয়।

  • পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে 50,000 টাকার বেশি EPF তোলার উপর 10% TDS কাটা হবে। এর জন্য প্যান কার্ডও প্রয়োজনীয়।
  • কর্মচারীরা তাদের প্যান কার্ড না দেখালে 30% টিডিএস কেটে নেওয়া হবে। কর্মচারী যদি ফর্ম 15G/15H প্রদান করে তাহলে কোনো TDS কাটা হবে না। আপনি EPFO ​​পোর্টাল বা বড় ব্যাঙ্কগুলির ওয়েবসাইট থেকে ফর্ম 15G ডাউনলোড করতে পারেন।
  • যখন একজন কর্মচারী 5 বছর একটানা চাকরি করার পরে EPF এর পরিমাণ তোলেন, তখন কোন TDS কাটা হয় না।

The post জেনে নিন মোবাইল থেকে PF বের করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-withdraw-pf-by-phone/feed/ 0
কীভাবে অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করবেন? জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-download-pan-card-tips-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-download-pan-card-tips-in-bengali/#respond Thu, 18 Jul 2024 07:30:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50781 প্যান কার্ড ডাউনলোড করার সহজ পদ্ধতি

The post কীভাবে অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করবেন? জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আয়কর রিটার্ন দাখিল করার পাশাপাশি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ব্যাঙ্ক থেকে লোন নেওয়া ইত্যাদির জন্য এই ডকুমেন্টটার প্রয়োজন হয়। আপনি যদি অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করতে চান তাহলে আপনি NSDL, UTIITSL এবং আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটের মাধ্যমে এটি ডাউনলোড করতে পারেন।

NSDL পোর্টাল থেকে PAN কার্ড ডাউনলোড করার পদ্ধতি

আপনি NSDL এবং UTIITSL পোর্টালের মাধ্যমে অনলাইনে ই-প্যান কার্ড ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনি আধার কার্ডের সাহায্য নিতে পারেন। NSDL ওয়েবসাইট থেকে ই-প্যান কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে নীচে দেওয়া স্টেপগুলি ফলো করতে হবে:

স্টেপ 1: প্রথমে আপনাকে NSDL Protean পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (https://www.protean-tinpan.com/)।
স্টেপ 2:Quick Links‘ এ যাওয়ার পর ‘প্যান-নিউ ফ্যাসিলিটিস‘-এ যেতে হবে।

স্টেপ 3: ড্রপডাউন থেকে আপনি ‘Download e-PAN/e-PAN XML (PANs allotted in last 30 days)’ অথবা ‘Download e-PAN/e-PAN XML (PANs allotted prior to 30 days)’ অপশনটি সিলেক্ট করুন। তারপর আপনাকে একটি নতুন পেজ এ redirect করা হবে।

স্টেপ 4: পরের পেজ এ আপনি ‘Acknowledgement’ বা ‘PAN’ অপশন বেছে নিতে পারেন। যখন আপনি ‘PAN’ অপশনটি নির্বাচন করবেন, তখন আপনার PAN নাম্বার, আধার নাম্বার, জন্ম তারিখ/ এবং GSTN (যদি প্রযোজ্য হয়) ও ক্যাপচা কোড লিখতে হবে এবং ‘Submit‘ বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 5: আপনি যদি ‘Acknowledgement number ‘ অপশনটি বেছে নেন, তাহলে জন্ম তারিখ, ক্যাপচা কোড লিখুন এবং ‘Submit’ বাটনে ক্লিক করুন।
স্টেপ 6: যেকোনো একটি অপশন বেছে নেওয়ার পর, নিচে Declaration এ ক্লিক করুন এবং ‘জেনারেট ওটিপি’ বাটনে ক্লিক করুন।
স্টেপ 7: তারপর ওটিপি দেওয়ার পরে, আপনাকে ‘Verify ‘ বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 8: এর পর ‘ডাউনলোড পিডিএফ’ বাটনে ক্লিক করুন। ফ্রিতে ই-প্যান ডাউনলোড শেষ হয়ে গেলে আপনি স্ক্রিনে একটি মেসেজ পাবেন। ‘continue with paid e-PAN download facility ‘ তে ক্লিক করুন এবং পেমেন্ট অপশনটি সিলেক্ট করুন। পেমেন্টের পরে, ‘Download PDF’ বাটনে ক্লিক করুন।

ই-প্যান কার্ড PDF ফরম্যাটে ডাউনলোড করা হবে। এতে এটি একটি পাসওয়ার্ড থাকে যেটা আপনার জন্ম তারিখ।

UTIITSL পোর্টাল থেকে ই-প্যান ডাউনলোড করার পদ্ধতি

আপনি UTIITSL পোর্টালের মাধ্যমে ই-প্যান ডাউনলোড করতে পারেন। আপনি যদি একটি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করেন বা এতে সংশোধন করেন তাহলে আপনি 30 দিনের মধ্যে এটি ফ্রিতে ডাউনলোড করতে পারেন। তারপর ডাউনলোডের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। UTIITSL এর মাধ্যমে ডাউনলোড করতে, আপনাকে নীচের স্টেপগুলি অনুসরণ করতে হবে:

স্টেপ 1: প্রথমে অফিসিয়াল UTIITSL পোর্টাল https://pan.utiitsl.com/ এ যেতে হবে।
স্টেপ 2: তারপর নিচে স্ক্রোল করুন এবং ‘Download e-PAN’ ট্যাবে ক্লিক করার পর আপনাকে ‘Click to download’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: তারপর আপনাকে একটি নতুন পেজ এ redirect করা হবে, যেখানে প্যান নাম্বার, জন্ম তারিখ, ক্যাপচা কোড লিখতে হবে। এর পর ‘সাবমিট‘ বাটনে ক্লিক করতে হবে৷

স্টেপ 4: তারপর আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে একটি লিঙ্ক পাঠানো হবে। আপনাকে লিঙ্কটিতে ক্লিক করতে হবে এবং OTP ব্যবহার করে ই-প্যান কার্ড ডাউনলোড করতে হবে।

আধার নাম্বার থেকে কীভাবে প্যান কার্ড ডাউনলোড করবেন?

আপনি আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটের মাধ্যমে ই-প্যান ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনার আধার কার্ড নাম্বার লাগবে এবং নিচের স্টেপগুলো ফলো করতে হবে:

স্টেপ 1: অফিসিয়াল ইনকাম ট্যাক্স ই-ফাইলিং ওয়েবসাইট (https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/instant-e-pan/checkStatusDownloadEpan) তে যেতে হবে।
স্টেপ 2: এখানে আপনাকে ‘চেক স্ট্যাটাস/ ডাউনলোড প্যান’ অপশনে ট্যাপ করতে হবে, তারপর Continue তে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনার ‘আধার নাম্বার‘ লিখতে হবে এবং ‘Continue‘ বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 4: তারপর আধার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে পাঠানো ‘আধার ওটিপি’ দিয়ে Continue-তে ক্লিক করতে হবে।

স্টেপ 5: আপনার ই-প্যান স্ট্যাটাস স্ক্রিনে দেখা যাবে। যখন নতুন ই-প্যান তৈরি হয়ে যাবে, তখন ই-প্যান কপি ডাউনলোড করতে ‘ডাউনলোড ই-প্যান’-এ ক্লিক করতে হবে।

The post কীভাবে অনলাইনে প্যান কার্ড ডাউনলোড করবেন? জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-download-pan-card-tips-in-bengali/feed/ 0
Pan Card নিষ্ক্রিয় হয়ে গেছে? জেনে নিন পুনরায় অ্যাক্টিভেট করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-activate-pan-card-after-deactivation-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-activate-pan-card-after-deactivation-know-in-bengali/#respond Wed, 12 Jul 2023 02:00:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42152 নিষ্ক্রিয় প্যানকার্ড পুনরায় অ্যাক্টিভেট করার পদ্ধতি

The post Pan Card নিষ্ক্রিয় হয়ে গেছে? জেনে নিন পুনরায় অ্যাক্টিভেট করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা 30 জুন 2023 এ শেষ হয়ে গেছে। যারা এই সময়সীমার মধ্যে তাদের প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করতে পারেননি, এখন তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে। যেহেতু PAN কার্ড ব্যাঙ্কিং এবং ফিনান্স সংক্রান্ত লেনদেনের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তাই আপনার PAN নিষ্ক্রিয় থাকলে আপনি আর্থিক লেনদেন করতে পারবেন না এবং আয়কর রিটার্ন দাখিল করতে পারবে না। এই পোস্টে আপনাদের প্যান কার্ড পুনরায় অ্যাক্টিভেট করার উপায়গুলি জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Redmi 12 স্মার্টফোন, জেনে নিন লঞ্চ ডিটেইলস

নিষ্ক্রিয় প্যান কার্ড পুনরায় সক্রিয় করার পদ্ধতি

ভারত সরকার বেশ কয়েকটি পদ্ধতির কথা জানিয়েছে যার সাহায্যে ইউজাররা তাদের নিষ্ক্রিয় প্যান কার্ড পুনরায় সক্রিয় করতে পারেন। এর জন্য অনলাইন এবং অফলাইন পদ্ধতি রয়েছে। যেখানে আপনাকে জরিমানা দিয়ে প্যান-আধার লিঙ্ক করতে হবে, অন্য আরেকটি উপায় হল Assessing অফিসারকে একটি চিঠি পাঠাতে হবে।

চালান পরিশোধ করে প্যান কার্ড অ্যাক্টিভেট করুন

আপনি যদি সরকারের দেওয়া সময়সীমার মধ্যে আপনার আধার এবং প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে নির্দেশিকা অনুসারে আপনার প্যান কার্ড অ্যাক্টিভেট করতে আপনার আধার কার্ডের সাথে আপনার প্যান লিঙ্ক করার সময় আপনাকে 1000 টাকা জরিমানা দিতে হবে। আরও পড়ুন: 100W চার্জিং এবং 20GB RAM পাওয়ার সহ ভারতে লঞ্চ হল OPPO Reno 10 Pro+ 5G স্মার্টফোন, জেনে নিন দাম

আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কি না চেক করার পদ্ধতি

  • আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্কিং স্টেটাস চেক করার জন্য প্রথম আয়কর পোর্টাল(https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar) এ যান।
  • তারপর আপনার PAN এবং আধার কার্ড নম্বর লিখুন।
  • তার পরে স্ক্রিনের নীচে ডানদিকে Validate এ ক্লিক করুন।
  • আপনি যদি ইতিমধ্যে আপনার আধার কার্ডকে প্যান কার্ডের সাথে লিঙ্ক করে থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনার প্যানকার্ড ইতিমধ্যে লিঙ্ক করেছেন।
  • আপনি যদি এখনও আপনার আধার এবং প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে এটি এগিয়ে যাবে।

চালান পেমেন্ট করে কীভাবে প্যান-আধার লিঙ্ক করবেন?

যদি আপনার PAN-Aadhaar কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি চালান দিয়ে লিঙ্ক করতে পারেন। এর জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে:

  • এর জন্য আপনাকে Continue to pay through E-Pay ট্যাক্সে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার PAN নম্বর দিতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে।
  • তারপরে আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর দিতে হবে।
  • একবার আপনি OTP পেয়ে গেলে, পরবর্তী স্ক্রিনে সেটি লিখে এগিয়ে যান।
  • তারপর Continue তে ক্লিক করুন এবং Income Tax বন্ধনীর মধ্যে Proceed সিলেক্ট করে এগিয়ে যান।

  • মূল্যায়ন বছরে আপনাকে 2022-23 সিলেক্ট করতে হবে।
  • পেমেন্টে Other Payment অপশনে সিলেক্ট করুন। (এটি একজন প্রাপ্তবয়স্কদের জন্য 1000 টাকা, 16 থেকে 18 বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের জন্য এটি 500 টাকা)
  • তারপর আপনাকে Continue বাটনে ক্লিক করতে হবে।
  • এখানে আপনি UPI, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং সরাসরি ট্রান্সফারের মাধ্যমে অর্থপ্রদান করতে পারবেন।

কিভাবে ব্যাঙ্কের মাধ্যমে অফলাইন পেমেন্ট করবেন?

  • এর জন্য আয়কর পোর্টালে যেতে হবে (https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar)।
  • আপনার PAN এবং আধার কার্ড নম্বর লিখে Validate এ ক্লিক করতে হবে।
  • OTP-এর মাধ্যমে ভেরিফাই করুন এবং তারপর Continue তে ক্লিক করুন।
  • পেমেন্টের সময় স্ক্রিনে “Non TDS /TDS “বন্ধনীর ভিতরে Proceed-এ ক্লিক করুন।

  • এখানে ইনকাম ট্যাক্স সিলেক্ট করুন।
  • তারপর আপনাকে পেমেন্টের অপশনে Other Receipts এর অপশনটি বেছে নিতে হবে।
  • এখানে ডেবিট কার্ড পেমেন্ট অপশনটি নির্বাচন করুন এবং আপনার ব্যাঙ্ক নির্বাচন করুন।
  • তারপরে আপনাকে স্ক্রিনে প্রদর্শিত ফর্মটি পূরণ করতে হবে। তারপর এর প্রিন্ট নিন।
  • প্রিন্ট কপিটি ব্যাঙ্কে নিয়ে যান এবং পরবর্তী 3 কার্যদিবসের মধ্যে পেমেন্ট করুন।

Assessing Officer-কে চিঠি লিখুন

আপনি যদি ইতিমধ্যেই আপনার প্যান কার্ডকে আধার কার্ডের সাথে লিঙ্ক করার জন্য আবেদন করে থাকেন এবং পেন্ডিং প্রসেসের কারণে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে থাকে, তাহলে আপনি Assessing Officer কে একটি চিঠি লিখতে পারেন। চিঠির সাথে আধার কার্ডের কপি, প্যান-আধার লিঙ্ক করার আবেদনের সময় প্রাপ্ত রসিদ সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করা করতে হবে। আরও পড়ুন: Jio ইউজারদের জন্য সুখবর! কোম্পানির সাইটে তালিকাভুক্ত 19 টাকা এবং 29 টাকা দামের ডেটা প্ল্যান

FAQs

কীভাবে প্যান কার্ডকে নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচাবেন?

আপনি যদি আপনার প্যান কার্ডটি অ্যাক্টিভেট রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রতি বছর সময়মতো আপনার আয়কর রিটার্ন ফাইল করতে হবে এবং আপনার আধার কার্ডটি আপনার প্যানের সাথে লিঙ্ক এবং আপডেট রাখতে হবে।

প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কি নতুন প্যান কার্ড নিতে হবে?

না। নির্ধারিত বকেয়া এবং বিলম্বের ফি পরিশোধ করার পর এটি আপনাকে এটি অ্যাক্টিভেট করার জন্য Assessing Officer কে একটি চিঠি লিখতে হবে।

যদি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কি প্যান নম্বর পরিবর্তন হবে?

না, একবার ইস্যু করা প্যান নম্বর সারাজীবনের জন্য একই থাকে।

PAN পুনরায় অ্যাক্টিভেট হয়েছে কি না কীভাবে বোঝা যাবে?

এর জন্য আপনাকে অফিসিয়াল আয়কর পোর্টালে লগইন করতে হবে। আপনার প্যান কার্ড দিয়ে করে লগইন করুন। তারপর My Profile বিভাগে গেলে আপনি আপনার প্যান কার্ডের স্টেটাস চেক করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Pan Card নিষ্ক্রিয় হয়ে গেছে? জেনে নিন পুনরায় অ্যাক্টিভেট করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-activate-pan-card-after-deactivation-know-in-bengali/feed/ 0
দেখে নিন অনলাইনে PAN Card-এর স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-pan-card-status-online-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-pan-card-status-online-know-in-bengali/#respond Sun, 25 Jun 2023 01:00:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41600 PAN Card-এর স্ট্যাটাস চেক করার পদ্ধতি

The post দেখে নিন অনলাইনে PAN Card-এর স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যখন প্যান কার্ডের জন্য আবেদন করেন, তখন প্যান কার্ড তৈরি হতে কিছুটা সময় লাগে। সেই সময়ে আপনার মনে বার বার এই প্রশ্নটা ওঠে যে আপনার আবেদনের প্রসেস কতদূর পৌঁছালো। এই পোস্টে আপনাদের জানানো হল যে কীভাবে আপনি অনলাইনে বা মোবাইলের মাধ্যমে প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। আরও পড়ুন: 90 দিন ভ্যালিডিটি এবং প্রতিদিন 2GB ডেটাসহ লঞ্চ হল Vi এর নতুন রিচার্জ প্ল্যান, দেখে নিন দাম এবং বেনিফিট

প্যান কার্ড স্ট্যাটাস ট্র্যাক করার পদ্ধতি

আপনারা প্যান কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করার জন্য Protean পোর্টাল, UTI পোর্টালের সাহায্য নিতে পারেন।

Protean ওয়েবসাইট

স্টেপ 1: প্যান কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে Protean (আগে এর নাম ছিল NSDL) ওয়েবসাইটে যেতে হবে অথবা সরাসরি এই লিঙ্কে ক্লিক করুতে হবে।
স্টেপ 2: ওয়েবসাইটে স্ট্যাটাস পেজ খুলে গেলে, ‘Application Type’ সিলেক্ট করতে হবে এবং তারপর ‘PAN- New/Change Request ‘-এ ক্লিক করতে হবে।
স্টেপ 3: তারপর আপনাকে এখানে Acknowledgment Number দিতে হবে।
স্টেপ 4: স্ট্যাটাস ভেরিফাই করতে কোডটি লিখতে হবে।
স্টেপ 5: শেষে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই প্যান কার্ডের স্ট্যাটাস জানা যাবে।

UTI ওয়েবসাইট

আপনার কাছে যদি Application নম্বর থাকে, তাহলে আপনি UTI ওয়েবসাইটের সাহায্যে অনলাইনে প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারেন:

স্টেপ 1: প্রথমে UTIITSL ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ 2: আপনার প্যান নম্বর বা অ্যাপ্লিকেশন কুপন নম্বর লিখতে হবে।
স্টেপ 3: তারপর জন্ম তারিখ টাইপ করে ক্যাপচা লিখতে হবে।
স্টেপ 4: প্রদর্শিত ক্যাপচা লিখতে হবে ।
স্টেপ 5: ‘submit’ অপশনে ক্লিক করুন।
স্টেপ 6: এখন আপনি স্ক্রিনে আপনার প্যান কার্ড আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন।

প্যান নম্বর দ্বারা প্যান কার্ডের স্ট্যাটাস চেক করুন

যদি আপনার প্যান কার্ড হারিয়ে যায়/চুরি হয়ে যায় বা আপনি আপনার কার্ডে সংশোধনের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি UTIITSL ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারেন। এর জন্য নিচের স্টেপগুলি অনুসরণ করুন:

স্টেপ 1: UTIITSL এর ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ 2: এখানে হোম পেজে, ‘PAN Card Services’ মেনু থেকে ‘Track your PAN Card‘ অপশনটি সিলেক্ট করুন।
স্টেপ 3: এখান থেকে আপনাকে ট্র্যাকিং পেজে পাঠানো হবে যেখানে আপনাকে আপনার প্যান বা ভাউচার নম্বর লিখতে হবে।
স্টেপ 4: প্যান কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করার জন্য ক্যাপচা কোড দেওয়ার পরে, ‘Submit’ এ ক্লিক করতে হবে।

নাম এবং জন্ম তারিখের সাহায্যে প্যান কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করার পদ্ধতি

বর্তমানে নাম বা জন্ম তারিখ দ্বারা PAN কার্ডের স্ট্যাটাস ট্র্যাক করার কোন সুবিধা নেই। তবে আপনি নীচে দেওয়া স্টেপগুলির সাহায্যে নাম এবং জন্ম তারিখ দিয়ে করে প্যান কার্ডের ডেটা চেক করতে পারবেন

স্টেপ 1: আয়কর বিভাগের ওয়েবসাইটে ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্কে যেতে হবে। এখানে আপনাকে Track your PAN/TAN Application Status-এ ক্লিক করতে হবে।
স্টেপ 2: এখানে ‘Application Type’-এ ‘PAN-New/Change Request’ অপশনটি সিলেক্ট করতে হবে।
স্টেপ 3: আপনার প্যান নম্বর, পুরো নাম এবং জন্ম তারিখের লিখতে হবে।
স্টেপ 4: এখানে ‘Name’ অপশনটি নির্বাচন করুন।
স্টেপ 5: আপনার প্রথম নাম, মধ্য নাম এবং শেষ নাম লিখুন।
স্টেপ 6: এর পরে আপনার জন্ম তারিখ (DoB) লিখুন।
স্টেপ 7: প্যান স্ট্যাটাস দেখার জন্য ‘submit’-এ ক্লিক করতে হবে ।

ফোন নম্বর, SMS দ্বারা প্যান কার্ডের স্ট্যাটাস চেক করার পদ্ধতি

  • টেলিফোন নম্বর দ্বারা প্যান কার্ডের স্ট্যাটাস করতে আপনাকে সকাল 7:00 থেকে রাত 11:00 এর মধ্যে কাস্টমার কেয়ার নম্বর 020-27218080 এ কল করতে হবে অথবা আপনি 08069708080 নম্বরেও কল করতে পারেন৷ কল সেন্টার প্রতিনিধিকে 15 ডিজিটের স্বীকৃতি নম্বর দেওয়ার মাধ্যমে কেউ আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারে।
  • আবেদনকারী 11:00 PM থেকে 7:00 AM এর মধ্যে IVR ব্যবহার করতে পারেন।
  • আপনি MMS-এর মাধ্যমেও প্যান কার্ডের আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন। এর জন্য ‘NSDL PAN’ এবং 15 সংখ্যার স্বীকৃতি নম্বর লিখে 57575 নম্বরে একটি SMS পাঠাতে হবে।
  • তারপর আবেদনপত্রে দেওয়া ফোন নম্বরে প্যান কার্ডের স্টেটাসের ডিটেইলস পেয়ে যাবেন।

FAQ

প্যান কার্ডের স্ট্যাটাস কখন চেক করা যায় ?

সাধারণত আবেদন জমা দেওয়ার 5 দিন পরে আবেদনের স্ট্যাটাস আপডেট করা হয়। তবে 5 দিনের বেশি সময়ও লাগতে পারে।

প্যান কার্ড কি?

PAN মানে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর। এটি একটি কোড, যা আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়। এটি একটি অনন্য 10-সংখ্যার আলফানিউমেরিক নম্বর যা প্রতিটি ব্যক্তির জন্য বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য বরাদ্দ করা হয়। এই কার্ডটি সারা জীবনের জন্য ভ্যালিড থাকে।

প্যান কার্ড কেন প্রয়োজন?

ভারতীয় নাগরিকদের জন্য প্যান কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বিভিন্ন জায়গায় PAN নম্বর দেওয়া বাধ্যতামূলক, যেমন আপনি যদি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান, কোন সম্পত্তি কিনতে চান, একটি নির্দিষ্ট সীমার উপরে একটি সম্পত্তি সেল করতে চান, ট্যাক্স রিফান্ড পেতে চান, আয়কর রিটার্ন ফাইল করতে চান ইত্যাদি ক্ষেত্রে প্যানকার্ড নম্বরের প্রয়োজন হয়। প্যান কার্ডের উদ্দেশ্য হল কালো টাকা রোধ করা এবং সেইসাথে ট্যাক্স চুরি রোধ করা।

PAN Card এর আর কি কি সুবিধা আছে?

  • আপনার কাছে যদি PAN কার্ড থাকে, তাহলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন।
  • আয়কর রিটার্ন ফাইল করতে বা ট্যাক্স রিফান্ড দাবি করার জন্য প্যানকার্ডের প্রয়োজন হয়।
  • প্যান কার্ড ছাড়া আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
  • স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য প্যান বাধ্যতামূলক।
  • শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
  • নগদ জমা, চেক, ব্যাঙ্ক ড্রাফ্ট এবং 50,000/- টাকার বেশি পে অর্ডারের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক।
  • 50,000-এর উপরে বৈদেশিক মুদ্রা কিনতেও প্যান কার্ড প্রয়োজন হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন অনলাইনে PAN Card-এর স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-pan-card-status-online-know-in-bengali/feed/ 0
জেনে নিন অনলাইনে PAN Card স্টেটাস চেক করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-pan-card-status-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-pan-card-status-full-process-in-bengali/#respond Thu, 01 Jun 2023 08:00:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40729 UTIITSL ওয়েবসাইটের মাধ্যমে PAN কার্ডের স্টেটাস চেক করা যায়

The post জেনে নিন অনলাইনে PAN Card স্টেটাস চেক করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যখন প্যান কার্ডের জন্য আবেদন করেন, তখন প্যান কার্ড তৈরি হতে কিছুটা সময় লাগে। সেই সময়ে আপনার মনে বার বার এই প্রশ্নটা ওঠে যে আপনার আবেদনের প্রসেস কতদূর পৌঁছালো। এই পোস্টে আপনাদের জানানো হল যে কীভাবে আপনি অনলাইনে বা মোবাইলের মাধ্যমে প্যান কার্ডের স্টেটাস চেক করতে পারবেন। আরও পড়ুন: লঞ্চ হল ফোল্ডেবল ফোন Motorola Razr 40 এবং Razr 40 Ultra, 12GB RAM এর সঙ্গে এতে আছে 64MP+32MP ক্যামেরা

প্যান কার্ড স্টেটাস ট্র্যাক করার পদ্ধতি

আপনারা প্যান কার্ডের স্টেটাস ট্র্যাক করার জন্য Protean পোর্টাল, UTI পোর্টালের সাহায্য নিতে পারেন।

Protean ওয়েবসাইট

স্টেপ 1: প্যান কার্ডের স্টেটাস চেক করার জন্য প্রথমে Protean (আগে এর নাম ছিল NSDL) ওয়েবসাইটে যেতে হবে অথবা সরাসরি এই লিঙ্কে ক্লিক করুতে হবে।
স্টেপ 2: ওয়েবসাইটে স্টেটাস পেজ খুলে গেলে, ‘Application Type’ সিলেক্ট করতে হবে এবং তারপর ‘PAN- New/Change Request ‘-এ ক্লিক করতে হবে।
স্টেপ 3: তারপর আপনাকে এখানে Acknowledgment Number দিতে হবে।
স্টেপ 4: স্ট্যাটাস ভেরিফাই করতে কোডটি লিখতে হবে।
স্টেপ 5: শেষে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই প্যান কার্ডের স্টেটাস জানা যাবে।

UTI ওয়েবসাইট

আপনার কাছে যদি Application নম্বর থাকে, তাহলে আপনি UTI ওয়েবসাইটের সাহায্যে অনলাইনে প্যান কার্ডের স্টেটাস চেক করতে পারেন:

স্টেপ 1: প্রথমে UTIITSL ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ 2: আপনার প্যান নম্বর বা অ্যাপ্লিকেশন কুপন নম্বর লিখতে হবে।
স্টেপ 3: তারপর জন্ম তারিখ টাইপ করে ক্যাপচা লিখতে হবে।
স্টেপ 4: প্রদর্শিত ক্যাপচা লিখতে হবে ।
স্টেপ 5: ‘submit’ অপশনে ক্লিক করুন।
স্টেপ 6: এখন আপনি স্ক্রিনে আপনার প্যান কার্ড আবেদনের স্টেটাস দেখতে পাবেন।

প্যান নম্বর দ্বারা প্যান কার্ডের স্টেটাস চেক করুন

যদি আপনার প্যান কার্ড হারিয়ে যায়/চুরি হয়ে যায় বা আপনি আপনার কার্ডে সংশোধনের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি UTIITSL ওয়েবসাইটের মাধ্যমে স্টেটাস চেক করতে পারেন। এর জন্য নিচের স্টেপগুলি অনুসরণ করুন:

স্টেপ 1: UTIITSL এর ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ 2: এখানে হোম পেজে, ‘PAN Card Services’ মেনু থেকে ‘Track your PAN Card‘ অপশনটি সিলেক্ট করুন।
স্টেপ 3: এখান থেকে আপনাকে ট্র্যাকিং পেজে পাঠানো হবে যেখানে আপনাকে আপনার প্যান বা ভাউচার নম্বর লিখতে হবে।
স্টেপ 4: প্যান কার্ডের স্টেটাস ট্র্যাক করার জন্য ক্যাপচা কোড দেওয়ার পরে, ‘Submit’ এ ক্লিক করতে হবে।

নাম এবং জন্ম তারিখের সাহায্যে প্যান কার্ডের স্টেটাস ট্র্যাক করার পদ্ধতি

বর্তমানে নাম বা জন্ম তারিখ দ্বারা PAN কার্ডের স্টেটাস ট্র্যাক করার কোন সুবিধা নেই। তবে আপনি নীচে দেওয়া স্টেপগুলির সাহায্যে নাম এবং জন্ম তারিখ দিয়ে করে প্যান কার্ডের ডেটা চেক করতে পারবেন

স্টেপ 1: আয়কর বিভাগের ওয়েবসাইটে ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্কে যেতে হবে। এখানে আপনাকে Track your PAN/TAN Application Status-এ ক্লিক করতে হবে।
স্টেপ 2: এখানে ‘Application Type’-এ ‘PAN-New/Change Request’ অপশনটি সিলেক্ট করতে হবে।
স্টেপ 3: আপনার প্যান নম্বর, পুরো নাম এবং জন্ম তারিখের লিখতে হবে।
স্টেপ 4: এখানে ‘Name’ অপশনটি নির্বাচন করুন।
স্টেপ 5: আপনার প্রথম নাম, মধ্য নাম এবং শেষ নাম লিখুন।
স্টেপ 6: এর পরে আপনার জন্ম তারিখ (DoB) লিখুন।
স্টেপ 7: প্যান স্ট্যাটাস দেখার জন্য ‘submit’-এ ক্লিক করতে হবে ।

ফোন নম্বর, SMS দ্বারা প্যান কার্ডের স্টেটাস চেক করার পদ্ধতি

  • টেলিফোন নম্বর দ্বারা প্যান কার্ডের স্টেটাস করতে আপনাকে সকাল 7:00 থেকে রাত 11:00 এর মধ্যে কাস্টমার কেয়ার নম্বর 020-27218080 এ কল করতে হবে অথবা আপনি 08069708080 নম্বরেও কল করতে পারেন৷ কল সেন্টার প্রতিনিধিকে 15 ডিজিটের স্বীকৃতি নম্বর দেওয়ার মাধ্যমে কেউ আবেদনের স্টেটাস ট্র্যাক করতে পারে।
  • আবেদনকারী 11:00 PM থেকে 7:00 AM এর মধ্যে IVR ব্যবহার করতে পারেন।
  • আপনি MMS-এর মাধ্যমেও প্যান কার্ডের আবেদনের স্টেটাস ট্র্যাক করতে পারেন। এর জন্য ‘NSDL PAN’ এবং 15 সংখ্যার স্বীকৃতি নম্বর লিখে 57575 নম্বরে একটি SMS পাঠাতে হবে।
  • তারপর আবেদনপত্রে দেওয়া ফোন নম্বরে প্যান কার্ডের স্টেটাসের ডিটেইলস পেয়ে যাবেন।

FAQ

প্যান কার্ডের স্টেটাস কখন চেক করা যায় ?

সাধারণত আবেদন জমা দেওয়ার 5 দিন পরে আবেদনের স্টেটাস আপডেট করা হয়। তবে 5 দিনের বেশি সময়ও লাগতে পারে।

প্যান কার্ড কি?

PAN মানে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর। এটি একটি কোড, যা আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়। এটি একটি অনন্য 10-সংখ্যার আলফানিউমেরিক নম্বর যা প্রতিটি ব্যক্তির জন্য বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য বরাদ্দ করা হয়। এই কার্ডটি সারা জীবনের জন্য ভ্যালিড থাকে।

প্যান কার্ড কেন প্রয়োজন?

ভারতীয় নাগরিকদের জন্য প্যান কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বিভিন্ন জায়গায় PAN নম্বর দেওয়া বাধ্যতামূলক, যেমন আপনি যদি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান, কোন সম্পত্তি কিনতে চান, একটি নির্দিষ্ট সীমার উপরে একটি সম্পত্তি সেল করতে চান, ট্যাক্স রিফান্ড পেতে চান, আয়কর রিটার্ন ফাইল করতে চান ইত্যাদি ক্ষেত্রে প্যানকার্ড নম্বরের প্রয়োজন হয়। প্যান কার্ডের উদ্দেশ্য হল কালো টাকা রোধ করা এবং সেইসাথে ট্যাক্স চুরি রোধ করা।

PAN Card এর আর কি কি সুবিধা আছে?

  • আপনার কাছে যদি PAN কার্ড থাকে, তাহলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন।
  • আয়কর রিটার্ন ফাইল করতে বা ট্যাক্স রিফান্ড দাবি করার জন্য প্যানকার্ডের প্রয়োজন হয়।
  • প্যান কার্ড ছাড়া আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
  • স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য প্যান বাধ্যতামূলক।
  • শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদির জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
  • নগদ জমা, চেক, ব্যাঙ্ক ড্রাফ্ট এবং 50,000/- টাকার বেশি পে অর্ডারের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক।
  • 50,000-এর উপরে বৈদেশিক মুদ্রা কিনতেও প্যান কার্ড প্রয়োজন হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন অনলাইনে PAN Card স্টেটাস চেক করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-pan-card-status-full-process-in-bengali/feed/ 0
আধারের সাথে ভুল প্যান কার্ড লিঙ্ক করে ফেলেছেন? জেনে নিন সংশোধন করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-delink-pan-aadhaar-know-step-by-step-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-delink-pan-aadhaar-know-step-by-step-in-bengali/#respond Sat, 27 May 2023 03:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40514 একাধিক PAN থাকলে অবশ্যই একটির অধিক প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক সরানো উচিত

The post আধারের সাথে ভুল প্যান কার্ড লিঙ্ক করে ফেলেছেন? জেনে নিন সংশোধন করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি আধারের সাথে ভুল PAN লিঙ্ক করে থাকেন তাহলে আপনার কাছে এটি সংশোধন করার জন্য এখনও সময় আছে। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, 30 জুন, 2023 পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা যাবে। যদি আধারের সাথে ভুল প্যান লিঙ্ক থাকে, তাহলে ITR (আয়কর রিটার্ন) ফাইল করতে সমস্যা হতে পারে। আরও পড়ুন: গরমের ছুটিতে বাচ্চাদের জন্য সেরা 10টি সিনেমার তালিকা , মনোরঞ্জনের পাশাপাশি সুশিক্ষাও পাবে ছোটরা

PAN-Aadhaar লিঙ্ক সরানোর পদ্ধতি

বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে প্যান-আধার লিঙ্ক সরানোর পদ্ধতিগুলি জানানো হল।

যদি প্যান কার্ড অন্য কারোর আধারের সাথে লিঙ্ক করা থাকে

স্টেপ 1: যদি প্যান কার্ড অন্য কোনও ব্যক্তির আধারের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে প্যান সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে প্যান কার্ড প্রসেসিং ডিটেইলসটি জানতে হবে।
স্টেপ 2: তার পরে ITBA (ইনকাম ট্যাক্স বিজনেস অ্যাপ্লিকেশন) এর মাধ্যমে RCC (আঞ্চলিক কম্পিউটার কেন্দ্র) থেকে অডিট লগ নিতে হবে।
স্টেপ 3: তারপর ভুল লিঙ্ক করার কারণ খুঁজতে হবে। তারপর সিদ্ধান্ত নিতে হবে যে লিঙ্ক সরানোর প্রয়োজন আছে কিনা। যদি ডিলিঙ্কিং প্রয়োজন হয়, তাহলে প্রয়োজনীয় কাগজপত্র আয়কর বিভাগে জমা দিতে হবে।

একই ব্যক্তির দুটি PAN

স্টেপ 1: আপনার যদি দুটি প্যান কার্ড থাকে, তাহলে PAN স্টেটাস চেক করতে আয়কর বিভাগের মোবাইল অ্যাপে CBN বিভাগে যোগাযোগ করতে হবে।
স্টেপ 2: উভয় প্যান কার্ড সক্রিয় থাকলে, সেগুলি ইতিমধ্যেই ডি-ডুপ্লিকেশনের অধীনে আছে কিনা তা চেক করতে হবে। যদি থাকে তাহলে আয়কর বিভাগের অফিসারের সাথে যোগাযোগ করুন৷
স্টেপ 3: এটি সংশোধন করার জন্য আয়কর বিভাগের কাছে প্রয়োজনকাগজপত্র জমা দিতে হবে।

একই নম্বরে একাধিক প্যান

স্টেপ 1: প্রথমে প্যান পরিষেবা প্রদানকারীর কাছ থেকে প্যান কার্ড প্রসেসিং এর ডিটেইলস নিতে হবে।
স্টেপ 2: তারপরে যাকে প্যান কার্ড বরাদ্দ করা হয়েছে তাকে চিহ্নিত করার জন্য একটি অনুরোধ ফাইল করুন।
স্টেপ 3: এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র আয়কর বিভাগে জমা দিতে হবে।
স্টেপ 4: প্রসেসিং এর পর আপনাকে একটি নতুন প্যান কার্ড দেওয়া হবে।

ডিলিঙ্কের জন্য এই ডকুমেন্টগুলির প্রয়োজন

  • প্যান কার্ডের কপি
  • আধার কার্ডের কপি
  • অভিযোগ পত্রের কপি
  • এড্রেস প্রুফ
  • ই-মেইল আইডি

প্যান-আধার ডিলিঙ্ক রিকোয়েস্ট সাবমিট করার পদ্ধতি

  • ই-ফাইলিং পোর্টাল অনুসারে, যদি আপনার আধার ভুল প্যান নম্বরের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে প্যান-আধার ডিলিঙ্ক করার জন্য JAO এর কাছে একটি অনুরোধ সাবমিট করতে হবে। তারপরে আপনি আবার প্যান-আধার লিঙ্ক করার অনুরোধ সাবমিট করতে পারবেন। এর জন্য আপনাকে ফিও দিতে হবে।
  • এর জন্য আপনাকে জানতে হবে আপনার JAO কে? এটি জানতে, আপনি eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/knowYourAO-এ যেতে পারেন। এখানে আপনাকে আপনার প্যান এবং মোবাইল নম্বর লিখতে হবে। ভেরিফিকেশনের পরে আপনি JAO-এর সম্পূর্ণ ডিটেইলস দেখতে পাবেন।
  • এছাড়া ই-ফাইলিং পোর্টালে লগইন করে JAO-এর ডিটেইলস দেখতে পারেন। এর জন্য আপনাকে মাই প্রোফাইল > Jurisdictional ডিটেইলস এ ক্লিক করতে হবে। আপনি JAO এর সমস্ত তথ্য পাবেন।
  • তারপর আপনি ই-পোর্টালের মাধ্যমে উপলব্ধ ইমেল আইডির মাধ্যমে JAO কর্মকর্তার সাথে কানেক্ট করতে পারবেন।

কেন প্যান-আধার লিঙ্ক করা প্রয়োজন?

আয়কর আইনের 139AA ধারা অনুসারে, প্রত্যেক ব্যক্তি যার একটি পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) জারি করা হয়েছে এবং একটি আধার নম্বর রয়েছে, তাদের PAN-এর সাথে তাদের আধার লিঙ্ক করতে হবে। বিশেষ করে যে ব্যক্তিদের 1 জুলাই, 2017 বা তার আগে প্যান জারি করা হয়েছে, তাদের 30 জুন 2023 এর আগে তাদের আধার প্যানের সাথে লিঙ্ক করতে হবে। আধারের সাথে প্যান লিঙ্ক করতে, আপনাকে 1000 টাকাও দিতে হবে। আরও পড়ুন: BSNL এর 329 টাকার প্ল্যানে পাবেন 1000GB ডেটা! 30 জুলাই পর্যন্ত থাকবে অফার

কোন কোন পরিস্থিতিতে প্যান-আধার ডিলিঙ্ক করা যেতে পারে?

ডুপ্লিকেট প্যান: যদি একই নম্বর থেকে একাধিক প্যান কার্ড ইস্যু করা হয়ে থাকে, তাহলে তা ডিলিঙ্ক করা যাবে। প্যান ইস্যু করার প্রক্রিয়ায় জালিয়াতির কারণেও এটি ঘটতে পারে। এই সব ক্ষেত্রে, একাধিক প্যান থাকার জন্য কোনও জরিমানা এড়াতে ডুপ্লিকেট প্যানের সাথে আধার ডিলিঙ্ক করা প্রয়োজন।

একাধিক PAN: একাধিক PAN ইস্যু করাও PAN-এর সাথে আধার ডিলিঙ্ক করার অন্যতম কারণ হতে পারে। এই অবস্থায় একাধিক PAN থাকার জন্য কোনও জরিমানা এড়াতে ডুপ্লিকেট প্যানের সাথে আধার ডিলিঙ্ক করা গুরুত্বপূর্ণ।

ভুল লিঙ্কিং: অনেক সময় লিঙ্কিং প্রক্রিয়ায় ভুল হতে পারে। একজনের প্যান কার্ড অন্য ব্যক্তির আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে ট্যাক্স ফাইল করার সময় কোনও বিভ্রান্তি এড়াতে আধার এবং প্যানের লিঙ্ক সরানো প্রয়োজন।

ফেক প্যান: কোন ব্যক্তি যদি তার আধারকে একটি জাল প্যান কার্ডের সাথে লিঙ্ক করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে, কোনও আইনি জটিলতা এড়াতে PAN থেকে আধার ডি-লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ।

আধার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা আছে কি না কীভাবে পরীক্ষা করবেন?

আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা আছে কি না সেটা আপনি অনলাইনে চেক করতে পারেন। এর জন্য আপনাকে আয়কর ই-ফাইলিং পোর্টালে যেতে হবে (https://www.incometax.gov.in/iec/foportal/) এবং আধার লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর লিখতে হবে। তাহলে প্যান এবং আধার লিঙ্ক আছে কি না সেই সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আরও পড়ুন: Bhediya, City of Dreams Season 3 সহ একাধিক সিনেমা এবং সিরিজ OTT তে রিলিজের জন্য প্রস্তুত, দেখে নিন তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আধারের সাথে ভুল প্যান কার্ড লিঙ্ক করে ফেলেছেন? জেনে নিন সংশোধন করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-delink-pan-aadhaar-know-step-by-step-in-bengali/feed/ 0
জেনে নিন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার উপায় https://www.91mobiles.com/bengali/how-to-link-pan-with-aadhaar-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-link-pan-with-aadhaar-in-bengali/#respond Mon, 17 Apr 2023 10:00:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39053 আধারের সাথে প্যান লিঙ্ক করার শেষ তারিখ 30 জুন

The post জেনে নিন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • আধারের সাথে প্যান লিঙ্ক করার শেষ তারিখ 30 জুন।
  • লিঙ্ক করার জন্য 1000 টাকার একটি চালান দিতে হবে।
  • আধার-প্যান অনলাইনে লিঙ্ক করা যেতে পারে।

আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আপনি যদি এখনও আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করে থাকেন তাহলে আপনি সহজেই ঘরে বসে অনলাইন এবং অফলাইনে এই প্রক্রিয়াটি করতে পারেন। তবে এখন ইউজারদের প্যানের সাথে আধার লিঙ্ক করতে 1000 টাকার চালান দিতে হবে। এই পোস্টে আমি আপনাদের জানাব যে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনি সহজেই ঘরে বসে এই প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন। আরও পড়ুন: 13 হাজারের বাজেটে লঞ্চ হল Samsung Galaxy M14 5G স্মার্টফোন, পাবেন 50MP ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারি পাওয়ার

প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি

প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে 1000 টাকার চালান জমা দিতে হবে। এর পরেই আপনি আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারবেন। চালান পূরণ করার জন্য আপনাকে NSDL ওয়েবসাইটে পেমেন্ট করতে হবে।

NSDL ওয়েবসাইটে কীভাবে চালান তৈরি করবেন?

স্টেপ 1: সবার প্রথমে আপনাকে NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইট https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp খুলতে হবে।

স্টেপ 2: এখানে আপনাকে ট্যাক্স পেমেন্ট পেজে চালান নম্বর/ITNS 280-এর অধীনে নন-TDS /TCS ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।

স্টেপ 3: পরবর্তী পেজে আপনাকে হেড ‘(0021)’ এবং তারপর ‘(500)’ সিলেক্ট করতে হবে।

স্টেপ 4: নিচে স্ক্রোল করুন আপনাকে পেমেন্ট মোড সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে প্যান কার্ডের ডিটেইলস এবং মূল্যায়ন বছর 2023-24 সিলেক্ট করে, জিজ্ঞাসা করা সমস্ত তথ্য পূরণ করতে হবে।

চালান পেমেন্ট সফল হওয়ার চার বা পাঁচ দিন পরে, আপনাকে প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক করার প্রসেস পূরণ করতে হবে। যাতে কোনো ঝামেলা ছাড়াই আপনার পেমেন্টের ডিটেইলস ভেরিফাই করা যায়। এই পোস্টে আপনাদের অনলাইনে প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক করার বিষয়ে জানানো হল। আরও পড়ুন: গীকবেঞ্চে দেখা গেল Motorola Edge 40 স্মার্টফোন, থাকতে পারে MediaTek Dimensity 1100 এবং 8GB RAM

প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে আপনাকে আয়কর ই-ফাইলিং পোর্টাল
https://www.incometax.gov.in/iec/foportal/ খুলতে হবে। এখানে আপনাকে কুইক লিঙ্কে ‘Link Aadhaar ‘এ ট্যাপ করতে হবে।

স্টেপ 2: পরবর্তী পেজে আপনাকে প্যান এবং আধার নম্বর লিখতে হবে।

স্টেপ 3: যদি প্যান কার্ড ইতিমধ্যেই অন্য আধারের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে আপনি error মেসেজটি দেখতে পাবেন। এই ক্ষেত্রে, আপনাকে ই-ফাইলিং হেল্পডেস্কে অভিযোগ জানাতে হবে। যদি তা না হয় তাহলে আধার এবং প্যান কার্ড ভেরিফিকেশনের পরে, OTP-এর মাধ্যমে আধার অথেনটিকেশন করতে হবে।

যদি NSDL-এ চালানের পেমেন্ট ভেরিফাই হয়ে যায়, তাহলে আপনাকে নিচের স্টেপ গুলি অনুসরণ করতে হবে।

স্টেপ 1: প্যান আর আধার ডেটা ভেরিফাই করার পরে, আপনি একটি পপ আপ মেসেজ দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে “Your Payment Details are verified”। তারপর আপনাকে ‘Continue ‘ বাটনে ক্লিক করে আধার লিঙ্ক রিকোয়েস্ট সাবমিট করতে হবে।

স্টেপ 2: নতুন পেজে আপনাকে প্যান নম্বর, আধার নম্বর এবং নাম ও ফোন নম্বরের ডিটেইলস দিতে হবে।

স্টেপ 3: পরবর্তী পেজে আপনাকে মোবাইল নম্বরে প্রাপ্ত ছয় সংখ্যার OTP লিখতে হবে। এই ভাবে আপনার প্যান এবং আধার লিঙ্কের রিকোয়েস্ট সম্পূর্ণ হবে।

আপনার দ্বারা চালান ভেরিফাই না হলে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। পাশাপাশি আপনাকে ই-ফাইলিং হেল্পডেস্কে একটি অভিযোগ নথিভুক্ত করতে হবে। আরও পড়ুন: ভারতে এই মাসে লঞ্চ হতে পারে 108MP ক্যামেরাসহ Samsung Galaxy F54 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করা আছে কি না,এইভাবে জানুন

30 জুনের পরে আধার কার্ডের সাথে যুক্ত নয় এমন সমস্ত প্যান কার্ড অবৈধ হয়ে যাবে। প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা আছে কি না সেটা আপনারা এই স্টেপগুলির সাহায্যে খুব সহজেই জানতে পারবেন।

স্টেপ 1: প্রথমত আপনাকে ট্যাক্স ই-ফাইলিং পোর্টাল https://www.incometax.gov.in/iec/foportal খুলতে হবে এবং ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ ক্লিক করতে হবে।

স্টেপ 2: নতুন পেজে আপনাকে প্যান এবং আধার নম্বর পূরণ করতে হবে এবং ‘View Link aadhar status ‘এ ক্লিক করতে হবে।

যদি আপনার আধার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা না থাকে তাহলে আপনি পপ-আপ মেসেজে সেটা জানতে পারবেন। উপরে বলা পদ্ধতি গুলির মাধ্যমে আপনি সহজেই প্যানের সাথে আধার লিঙ্ক করতে পারেন। আরও পড়ুন: জেনে নিন ভুল UPI আইডিতে পেমেন্ট হয়ে গেলে রিফান্ড পাওয়ার সহজ পদ্ধতি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-link-pan-with-aadhaar-in-bengali/feed/ 0
অফলাইনেও জানতে পারবেন প্যানের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস, জেনে নিন প্যান এবং আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-link-aadhaar-with-pan-card-and-check-status-know-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-link-aadhaar-with-pan-card-and-check-status-know-full-process-in-bengali/#respond Thu, 30 Mar 2023 04:00:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38347 প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ 30 জুন

The post অফলাইনেও জানতে পারবেন প্যানের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস, জেনে নিন প্যান এবং আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • আধারের সাথে প্যান লিঙ্ক করার শেষ তারিখ 30 শে জুন।
  • এর সাথে আপনাকে 1000 টাকার একটি চালানও পূরণ করতে হবে।
  • 30 জুনের মধ্যে প্যান-আধারের সাথে লিঙ্ক না করা হলে, প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

আয়কর বিভাগ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ 31 মার্চ থেকে 30 জুন 2023 পর্যন্ত বাড়িয়েছে। যারা এখনও তাদের প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করেননি তাদের 30 জুনের আগে অবশ্যই প্যান এবং আধার কার্ডের সাথে লিঙ্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য 1000 টাকা জরিমানা দিতে হবে।

যারা 30 জুনের মধ্যে প্যানের সাথে আধার লিঙ্ক করবেন না, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। আজকের এই পোস্টে আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে কি না সেটা চেক করা এবং প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার সবচেয়ে সহজ কিছু উপায় জানানো হল।

PAN কার্ডের সাথে আধার লিঙ্ক আছে কি?

আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা আছে কি না সেটা খুব সহজেই চেক করা যায়। প্যান থেকে আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস দুটি উপায়ে চেক করা যেতে পারে – অফলাইন এবং অনলাইন। এখানে আপনাদের এই দুটি পদ্ধতিই জানানো হল।

অফলাইনে স্ট্যাটাস জানুন

অফলাইনে প্যান-আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে আপনার ফোন নম্বর থেকে একটি SMS পাঠাতে হবে। নিম্নলিখিত বিন্যাস অনুযায়ী আপনাকে 567678 বা 56161 নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে।

UIDPAN <12 সংখ্যার আধার নম্বর> <10 সংখ্যার প্যান নম্বর>

আপনার প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা আছে কি না, আপনি মেসেজে জানতে পারবেন।

অনলাইনে স্ট্যাটাস জানুন

স্টেপ 1: প্রথমে আপনাকে আয়করের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ খুলতে হবে।

স্টেপ 2: এখানে আপনাকে কুইক লিঙ্কে ‘Link Aadhaar Status ‘এ ট্যাপ করতে হবে।

স্টেপ 3: এবার একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে প্যান নম্বর এবং 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে এবং ‘View Link Aadhaar Status’ বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: একটি পপ-আপ স্ক্রিনে, আপনি মেসেজে আধারের সাথে প্যান লিঙ্ক সম্পর্কিত তথ্য পাবেন।

যদি আপনার PAN-এর সাথে আধার লিঙ্ক না থাকে তাহলে 1000 টাকা জরিমানা সহ 30 জুনের আগে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। যদি এই সময়সীমার মধ্যে আধার প্যান লিঙ্ক না করেন তাহলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে।

আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করার পদ্ধতি

প্যানের সাথে আধার লিঙ্ক করার জন্য আপনাকে দুটি প্রসেস অনুসরণ করতে হবে। প্রথমত, আপনাকে NSDL এর পোর্টালে Major head (0021) এবং Minor head (500) এর অধীনে FY 2023-24 এর পেমেন্ট করতে হবে। তারপরে আপনাকে আধারের সাথে প্যান লিঙ্ক করার জন্য আবেদন করতে হবে।

এই ডকুমেন্টগুলি প্রয়োজন

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • আধার লিঙ্ক মোবাইল নম্বর

NSDL পোর্টালে কীভাবে পেমেন্ট করবেন?

স্টেপ 1: প্রথমত, আপনাকে ট্যাক্স পেমেন্ট পেজে যেতে হবে এবং চালান নম্বর/ITNS 280-এর অধীনে Non-TDS/TCS ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।

স্টেপ 2: এখন একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে ট্যাক্স এপ্লিকেবল সেকশনে ‘(0021)’ এবং টাইপ অফ পেমেন্ট এ ‘(500)’ সিলেক্ট করতে হবে।

স্টেপ 3: একটি নতুন স্ক্রিন খুলবে, যেখানে আপনাকে পেমেন্ট মোড এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন প্যান কার্ড নম্বর ইত্যাদি জিজ্ঞাসা করা হবে, সেগুলি পূরণ করে অর্থপ্রদান করতে হবে।

পেমেন্ট করার পরে, পরবর্তী পদক্ষেপটি হবে আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করা। আমাদের পরামর্শ অনুযায়ী আপনি এই প্রক্রিয়াটি 4 থেকে 5 দিন পরে করুন যাতে আপনার পেমেন্ট ভেরিফিকেশন করতে কোনও সমস্যা না হয়৷

প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি

অনলাইনে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে Income Tax e-filing পোর্টাল খুলতে হবে। এর পাশাপাশি আপনি SMS এর মাধ্যমেও প্যান-আধার লিঙ্ক করতে পারেন। এখানে আমরা আপনাকে তিনটি পদ্ধতি সম্পর্কে জানাচ্ছি।

  1.  SMS এর মাধ্যমে আধার এবং প্যান কার্ড লিঙ্ক
  2. লগইন ছাড়াই প্যানের সাথে আধার লিঙ্ক করুন (2 স্টেপ)
  3. লগইন করে PAN এর সাথে আধার লিঙ্ক করুন (6 স্টেপ)

প্রথম পদ্ধতি: SMS এর মাধ্যমে আধার এবং প্যান কার্ড লিঙ্ক

SMS এর মাধ্যমে প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে আপনার ফোন থেকে একটা মেসেজ করতে হবে। আপনাকে রেজিস্টার মোবাইল নম্বর থেকে 567678 বা 56161 নম্বরে এই মেসেজ পাঠাতে হবে।

UIDPAN <12 ডিজিট আধার নম্বর><10 ডিজিট প্যান নম্বর>

দ্বিতীয় পদ্ধতি: লগইন ছাড়াই আধারের সাথে প্যান লিঙ্ক

স্টেপ 1: প্রথমে আপনাকে Income Tax e-filing পোর্টাল খুলতে হবে। তারপরে কুইক লিঙ্কে ‘Link Aadhaar’ এ ক্লিক করতে হবে।

স্টেপ 2: এখন আপনাকে প্যান এবং আধার নম্বর লিখতে হবে।

স্টেপ 3: যদি আপনার PAN অন্য কোনও আধারের সাথে লিঙ্ক করা থাকে তবে আপনি একটি এরর মেসেজ পাবেন যে আপনার PAN অন্য আধারের সাথে লিঙ্ক করা হয়েছে। এই ক্ষেত্রে, আপনাকে ই-ফাইলিং হেল্পডেস্কে অভিযোগ করতে হবে।

তৃতীয় পদ্ধতি: লগইন করে PAN এর সাথে আধার লিঙ্ক

স্টেপ 1: সবার আগে Income Tax e-filing পোর্টালে রেজিস্টার করতে হবে।

স্টেপ 2: e-filing পোর্টালে লগইন করতে হবে।

স্টেপ 3: সিকিওর অ্যাক্সেস মেসেজ কনফার্ম করে পাসওয়ার্ড এন্টার করুন এবং Continue তে ক্লিক করুন।

স্টেপ 4: এবার আপনাকে ‘Link Aadhaar’ এ ক্লিক করতে হবে। তারপর ‘My Profile ‘এ ক্লিক করে ‘লিঙ্ক আধার’- এ যেতে হবে এবং ‘ পার্সোনাল ডিটেইলস’এ যেতে হবে।

স্টেপ 5: এখানে আপনাকে জিজ্ঞেস করা তথ্য যেমন নাম, জন্ম তারিখের মতো তথ্য জমা দিতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পরে, আপনি নীচে দুটি চেক বক্স দেখতে পাবেন, দুটি পড়ে প্রয়োজন অনুযায়ী চেক বা আনচেক করে লিঙ্ক বাটনে ক্লিক করতে হবে। এবার একটি পপ-আপ মেসেজে আপনি আধারের সাথে প্যান লিঙ্ক করার মেসেজটি দেখতে পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অফলাইনেও জানতে পারবেন প্যানের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস, জেনে নিন প্যান এবং আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-link-aadhaar-with-pan-card-and-check-status-know-full-process-in-bengali/feed/ 0
প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কি না, জেনে নিন সহজ উপায় https://www.91mobiles.com/bengali/how-to-link-aadhaar-with-pan-card-and-check-status-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-link-aadhaar-with-pan-card-and-check-status-in-bengali/#respond Sat, 18 Mar 2023 12:00:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37876 31 মার্চের মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে

The post প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কি না, জেনে নিন সহজ উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • প্যান কার্ডের সাথে আধার লিঙ্কে করার শেষ তারিখ 31 মার্চ।
  • এর পাশাপাশি আপনাকে 1000 টাকার একটি চালানও পূরণ করতে হবে।
  • 31 মার্চের মধ্যে প্যান এবং আধারের লিঙ্ক না করা হলে, প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স (CBDT) দেশে কর ফাঁকি আটকাতে এবং আর্থিক লেনদেন সহজ করার জন্য আধার কার্ডকে প্যান কার্ডের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে। বিগত বেশ কিছুদিন ধরেই জনগণকে এই বিষয়ে অবহিত করা হচ্ছে। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ 31 মার্চ এবং 1000 টাকা জরিমানাও নেওয়া হবে। আপনি যদি 31 মার্চের মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আজকের এই পোস্টে আপনাদের আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক করা আছে কি না সেটা চেক করার উপায় সম্পর্কে জানানো হল। এর পাশাপাশি আপনাদের প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার সবচেয়ে সহজ পদ্ধতিও জানানো হল।

PAN কার্ডের সাথে আধার যুক্ত আছে কি না

আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা আছে কি না সেটা খুব সহজ উপায়ে নিশ্চিত করা যায়। প্যান থেকে আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস দুটি উপায়ে চেক করা যেতে পারে – অফলাইন এবং অনলাইন। এখানে আমরা আপনাকে এই দুটি পদ্ধতি সম্পর্কেই জানাবো।

অফলাইনে স্ট্যাটাস জানার উপায়

অফলাইনে প্যান-আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে আপনার ফোন নম্বর থেকে একটি SMS পাঠাতে হবে। আপনি নিম্নলিখিত বিন্যাসে একটি মেসেজ পাঠাতে পারেন 567678 বা 56161 নম্বরে।

UIDPAN < 12 সংখ্যার আধার নম্বর> < 10 সংখ্যার প্যান নম্বর>

আপনার প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা আছে কি না, আপনি মেসেজে সেই উত্তর পেয়ে যাবেন।

অনলাইন স্ট্যাটাস জানার উপায়

স্টেপ 1: প্রথমে আপনাকে ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ খুলতে হবে।

স্টেপ 2: এখানে আপনাকে কুইক লিঙ্কে ‘Link Aadhaar Status’ এ ট্যাপ করতে হবে।

স্টেপ 3: এবার একটি নতুন পেজ খুলবে,যেখানে আপনাকে প্যান নম্বর এবং 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে এবং ‘View Link Aadhaar Status’ বাটনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: একটি পপ-আপ স্ক্রিনে, আপনি মেসেজের মাধ্যমে আধার এবং প্যান কার্ডের লিঙ্ক সম্পর্কে তথ্য পাবেন।

যদি আপনার প্যানের সাথে আধার লিঙ্ক করা না থাকে, তাহলে 1000 টাকা জরিমানা দিয়ে 31 মার্চের আগে এই প্রসেসটি সম্পূর্ণ করুন। এটি করতে ব্যর্থ হলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে।

এখানে আপনাদের আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করার জন্য গাইড করা হল।

প্যানের সাথে আধার লিঙ্ক করার পদ্ধতি

প্যানের সাথে আধার লিঙ্ক করার জন্য আপনাকে দুটি প্রসেস অনুসরণ করতে হবে।
সবার প্রথমে আপনাকে NSDL এর পোর্টালে Major Head (0021) এবং Minor Head (500) এর অধীনে FY 2023-24 এর অর্থপ্রদান করতে হবে।

তারপরে আপনাকে আধারের সাথে প্যান লিঙ্ক করার জন্য আবেদন করতে হবে।

এই সব ডকুমেন্টের প্রয়োজন হবে

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • আধার লিঙ্ক মোবাইল নম্বর

NSDL পোর্টালে পেমেন্ট করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমত, আপনাকে ট্যাক্স পেমেন্ট পেজে যেতে হবে এবং এখানে চালান নম্বর/ITNS 280-এর অধীনে Non-TDS/ TCS ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।

স্টেপ 2: এবার একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে ট্যাক্স এপ্লিকেশন সেকশনে ‘(0021)’ এবং টাইপ অফ পেমেন্টে ‘(500)’ সিলেক্ট করতে হবে।

স্টেপ 3: একটি নতুন স্ক্রিন খুলবে, যেখানে আপনি পেমেন্ট মোড দেখতে পাবেন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন প্যান কার্ড নম্বর এবং এবং বাকি তথ্যগুলো পূরণ করে পেমেন্ট করতে হবে৷

পেমেন্টের পরে পরবর্তী পদক্ষেপটি হবে আধার কার্ডকে প্যানের সাথে লিঙ্ক করা। আমাদের পরামর্শ অনুযায়ী আপনারা এই প্রসেসটি 4 থেকে 5 দিন পরে করুন যাতে আপনাদের পেমেন্ট ভেরিফিকেশনে কোনও সমস্যা না হয়৷

প্রথম পদ্ধতি : প্যান এবং আধার কার্ড লিঙ্ক রিকোয়েস্ট কীভাবে করবেন?

অনলাইনে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে Income Tax e-filing পোর্টাল খুলতে হবে। এর পাশাপাশি আপনি SMS এর মাধ্যমে প্যান-আধার লিঙ্ক করতে পারেন। এখানে আমি আপনাদের তিনটি পদ্ধতি সম্পর্কে জানাবো।

1. SMS এর মাধ্যমে আধার এবং প্যান কার্ড লিঙ্ক

2. লগইন না করে প্যানের সাথে আধার লিঙ্ক

3. কিভাবে লগইন করে PAN এর সাথে আধার লিঙ্ক করবেন

SMS এর মাধ্যমে আধার এবং প্যান কার্ড লিঙ্ক

SMS এর মাধ্যমে প্যানের সাথে আধার কার্ড লিঙ্ক করতে, আপনাকে আপনার মোবাইল ফোন থেকে একটি SMS পাঠাতে হবে। এর জন্য আপনাকে রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে 567678 বা 56161 নম্বরে মেসেজ পাঠাতে হবে।

UIDPAN <12 ডিজিটের আধার নম্বর><10 ডিজিটের প্যান নম্বর>

দ্বিতীয় পদ্ধতি : লগইন ছাড়াই আধারের সাথে প্যান লিঙ্ক করুন

স্টেপ 1: প্রথমে আপনাকে Income Tax e-filling পোর্টাল খুলতে হবে। তারপরে কুইক লিঙ্কে ‘Link Aadhaar ‘ এ ক্লিক করতে হবে।

স্টেপ 2: এবার আপনাকে PAN এবং আধার নম্বর লিখতে হবে।

স্টেপ 3: যদি আপনার PAN অন্য কোনও আধারের সাথে লিঙ্ক করা থাকে তাহলে আপনি একটি এরর মেসেজ পাবেন যে আপনার PAN অন্য আধারের সাথে লিঙ্ক করা হয়েছে। এই ক্ষেত্রে, আপনাকে e-Filing হেল্পডেস্কে অভিযোগ করতে হবে।

তৃতীয় পদ্ধতি : লগইন করে PAN এর সাথে আধার লিঙ্ক করুন

স্টেপ 1: সবার প্রথমে আয়কর ই-ফাইলিং পোর্টালে রেজিস্ট্রার করতে হবে, যদি সেটা আগে না করা থাকে।

স্টেপ 2: ই-ফাইলিং পোর্টালে লগইন করুন।

স্টেপ 3: সিকিওর অ্যাক্সেস মেসেজ কনফার্ম করুন, পাসওয়ার্ড করুন এবং কনফার্ম করুন।

স্টেপ 4: এবার ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করুন। এর সাথে, আপনি ‘My Profile ‘এ ক্লিক করুন এবং ‘Link Aadhaar’-এ গিয়ে পার্সোনাল ডিটেইলস এ যেতে হবে।

স্টেপ 5: এখানে আপনাকে নাম, জন্ম তারিখের মতো জিজ্ঞাসা করা তথ্য জমা দিতে হবে।

সমস্ত তথ্য পূরণ করার পরে, আপনি নীচে দুটি চেক বক্স দেখতে পাবেন,সেটা পড়তে হবে এবং প্রয়োজন অনুসারে চেক অথবা আনচেক করে এবং লিঙ্ক আধার বাটনে ক্লিক করতে হবে। এখন একটি পপ-আপ মেসেজ আপনি আধারের সাথে প্যান লিঙ্ক করার মেসেজ দেখতে পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক রয়েছে কি না, জেনে নিন সহজ উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-link-aadhaar-with-pan-card-and-check-status-in-bengali/feed/ 0