Paytm - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 26 Feb 2024 06:38:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন UPI অ্যাপ BHIM, Paytm, PhonePay, Gpay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-know-in-bengali/#respond Mon, 26 Feb 2024 06:38:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46665 UPI অ্যাপ থেকে সহজেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়

The post জেনে নিন UPI অ্যাপ BHIM, Paytm, PhonePay, Gpay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) বেসড ডিজিটাল পেমেন্ট অ্যাপস BHIM, Paytm, Google Pay (GPay) এবং PhonePe-এর সাহায্যে ইউজাররা একে অপরকে অনলাইনে টাকা পাঠাতে পারেন। কোন কিছু কেনার পরে পেমেন্ট করতে পারেন এবং প্রয়োজনে ফোন রিচার্জ কিংবা বিল পরিশোধ করার মতো কাজগুলিও সহজেই করা যায়। তবে এর জন্য ইউজারদের এই অ্যাপগুলির সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এছাড়াও BHIM, Paytm, GPay এবং PhonePe-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও খুব সহজেই চেক করা যায়। এই পোস্টে আপনাদের এই অ্যাপগুলির মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে জানানো হল৷

BHIM অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে BHIM অ্যাপ খুলতে হবে।
স্টেপ 2: সবার উপরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চান তার চেক ব্যালেন্সে ক্লিক করুন।
স্টেপ 4: আপনি UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

Paytm এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে Paytm অ্যাপ সিলেক্ট করতে হবে।
স্টেপ 2: তারপর আপনাকে ব্যালেন্স এবং হিস্ট্রি অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনাকে ব্যাঙ্কের নামের সামনে চেক ব্যালেন্স বাটনে ট্যাপ করতে হবে।
স্টেপ 4: আপনি আপনার UPI পিন লিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

GPay থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: হোম পেজে একটু নিচে স্ক্রোল করতে হবে এবং চেক ব্যাঙ্ক ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 3: UPI পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

PhonePe এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে Phone Pe অ্যাপটি খুলতে হবে।

স্টেপ 2: হোম স্ক্রিনে মানি ট্রান্সফার বিভাগে আপনাকে চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ 3: তারপর ব্যাঙ্ক সিলেক্ট করে UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন৷

ইউজাররা UPI ভিত্তিক অ্যাপ BHIM, Paytm, Google Pay এবং ফোনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ছাড়াও ইউজাররা সহজেই যেকোন সময় অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন এবং ট্রানজেকশন ডিটেইলস দেখতে পারবেন।

The post জেনে নিন UPI অ্যাপ BHIM, Paytm, PhonePay, Gpay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-know-in-bengali/feed/ 0
জেনে নিন Paytm UPI Lite এক্টিভেট করার পদ্ধতি, 100 টাকার ক্যাশব্যাক ছাড়াও পাবেন একাধিক সুবিধা https://www.91mobiles.com/bengali/how-to-activate-paytm-upi-lite-and-use-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-activate-paytm-upi-lite-and-use-in-bengali/#respond Sat, 06 May 2023 10:00:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39701 UPI Lite এ একবারে সর্বাধীক 2000 টাকার ট্রানজেকশন করা যাবে

The post জেনে নিন Paytm UPI Lite এক্টিভেট করার পদ্ধতি, 100 টাকার ক্যাশব্যাক ছাড়াও পাবেন একাধিক সুবিধা first appeared on 91Mobiles Bengali.

]]>
Paytm পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড (PPBL) ফেব্রুয়ারি মাসে তাদের UPI Lite পরিষেবা চালু করেছিল। এই সার্ভিসটি ইউজারদের মানি ট্রানজেকশনের জন্য বারবার UPI PIN দেওয়ার ঝামেলা থেকে রক্ষা করে৷ এই সুবিধাটি আরও বেশি সংখ্যক ইউজারদের কাছে অ্যাক্সেসযোগ্য করার জন্য Paytm অফারের অধীনে সমস্ত ইউজারদের 100 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। এই পোস্টে আপনাদের এই পরিষেবার সুবিধা এবং কীভাবে এই স্কিমের সুবিধা পাবেন সেই সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 200MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Realme 11 Pro সিরিজ

UPI Lite এর ফিচার কেমন এবং এটি ব্যবহারের সুবিধা

1) Paytm UPI Lite হল একটি পেমেন্ট সিস্টেম যার সাহায্যে UPI পিন ছাড়াই পেমেন্ট ট্রান্সফার করা যায়।

2) Paytm UPI Lite এর মাধ্যমে একবার ক্লিক করলেই পেমেন্ট হয়ে যায়, এর জন্য অনেকগুলি স্টেপ ফলো করার প্রয়োজন নেই।

3) লেনদেনের সময় ব্যাঙ্কের সার্ভার ডাউন থাকলেও UPI লাইট কখনও ফেল হয় না৷

4) এটি 3-লেভেল ব্যাঙ্ক-গ্রেড সিকিওর টেকনোলজি। যার ফলে প্রতারণার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

5) আপনি UPI Lite এ একবার ট্যাপ করলেই 200 টাকার ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারেন।

6) একবারে সর্বাধিক 2000 টাকা ট্রান্সফার করা যায়।

7) 2000 টাকার ট্রানজেকশন সর্বোচ্চ 2 বার করা যাবে।

8) Paytm Lite-এ 24 ঘন্টা অর্থাৎ 1 দিনে মোট 4,000 টাকার ট্রানজেকশন করা যেতে পারে।

9) Paytm UPI lite এর মাধ্যমে করা পেমেন্ট ব্যাঙ্কের পাসবুকে দেখা যায় না।

10) শুধুমাত্র UPI Lite ব্যালেন্সে টাকা জমা দিলেই ব্যাঙ্কের পাসবুকে এন্ট্রি হয়।

ফোনে Paytm UPI Lite এক্টিভেট করার পদ্ধতি

1) প্রথমে আপনার ফোনে Paytm অ্যাপ ইনস্টল করুন। যদি আগে থেকেই উপস্থিত থাকে তাহলে তার লেটেস্ট ভার্সন আপডেট করুন।

2) হোমপেজেই আপনি ‘UPI LITE’ অপশনটি দেখতে পাবেন, যদি এটি সেখানে না থাকে তাহলে সার্চ বারে সার্চ করুন এবং হালকা করে ক্লিক করুন।

3) এখানে আপনি UPI Lite-এর জন্য যোগ্য ব্যাঙ্কগুলির তালিকা দেখতে পাবেন, আপনাকে আপনার ব্যাঙ্ক বেছে নিতে হবে।

4) আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি Paytm UPI Lite-এর সাথে লিঙ্ক করতে চান সেটি সিলেক্ট করে Proceed করতে হবে।

5) তারপর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেজিস্ট্রার মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে, এর জন্য ফোনে SMS পাঠাতে Ok বাটনটি ক্লিক করুন।

6) SMS এর মাধ্যমে ভেরিফাই করার পরে, আপনাকে আপনার একই ব্যাঙ্ক থেকে UPI Lite-এ টাকা দিতে হবে।

7) Add Money to UPI Lite অপশনে ক্লিক করে আপনার ব্যাঙ্কের টাকা UPI Lite ওয়ালেটে যুক্ত করতে পারবেন।

8) মনে রাখবেন এখানে আপনি একবারে সর্বোচ্চ 2000 টাকা যোগ করতে পারবেন।

9) টাকা যোগ হয়ে গেলে, আপনার Paytm UPI Lite এক্টিভ হয়ে যাবে এবং আপনার পরবর্তী UPI পেমেন্টের জন্য আপনাকে UPI PIN লিখতে হবে না।

10) শুধুমাত্র সেই ট্রানজেকশনগুলি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পাসবুকে দেখা যাবে যা আপনি UPI Lite WALLET-এ টাকা যোগ করার জন্য করবেন। এই ওয়ালেট থেকে যেসব পেমেন্ট করবেন সেগুলো কিন্তু রেকর্ড করা হবে না।

কোন ব্যাঙ্কগুলিকে UPI Lite এর সাথে লিঙ্ক করা যেতে পারে

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)
  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI)
  • কানারা ব্যাঙ্ক (Canara Bank)
  • সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (CBI)
  • ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)
  • এইচডিএফসি ব্যাঙ্ক HDFC Bank
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank)
  • উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank)

বর্তমানে শুধুমাত্র উপরে উল্লিখিত 9টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট UPI লাইটে লিঙ্ক করা যেতে পারে। বর্তমানে, এই ব্যাঙ্কগুলি Paytm UPI Lite সাপোর্ট করে, তবে আগামী দিনে অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও এই তালিকায় যোগ দেবে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর কিছু সেরা পদ্ধতি, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন Paytm UPI Lite এক্টিভেট করার পদ্ধতি, 100 টাকার ক্যাশব্যাক ছাড়াও পাবেন একাধিক সুবিধা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-activate-paytm-upi-lite-and-use-in-bengali/feed/ 0
জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/#respond Mon, 10 Apr 2023 04:00:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38790 UPI অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়

The post জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • UPI অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়।
  • UPI ভারতে ডিজিটাল পেমেন্টের জন্য খুবই জনপ্রিয়।
  • BHIM, Paytm, PhonePe হল প্রধান UPI বেসড অ্যাপ।

UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) বেসড ডিজিটাল পেমেন্ট অ্যাপস BHIM, Paytm, Google Pay (GPay) এবং PhonePe-এর সাহায্যে ইউজাররা একে অপরকে অনলাইনে টাকা পাঠাতে পারেন। কোন কিছু কেনার পরে পেমেন্ট করতে পারেন এবং প্রয়োজনে ফোন রিচার্জ কিংবা বিল পরিশোধ করার মতো কাজগুলিও সহজেই করা যায়। তবে এর জন্য ইউজারদের এই অ্যাপগুলির সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এছাড়াও BHIM, Paytm, GPay এবং PhonePe-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও খুব সহজেই চেক করা যায়। এই পোস্টে আপনাদের এই অ্যাপগুলির মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে জানানো হল৷ আরও পড়ুন: দেখে নিন Allu Arjun অভিনীত 10টি সুপারহিট ফিল্মের লিস্ট, না দেখলে চরম মিস

BHIM অ্যাপ এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে BHIM অ্যাপ খুলতে হবে।
স্টেপ 2: সবার উপরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চান তার চেক ব্যালেন্সে ক্লিক করুন।
স্টেপ 4: আপনি UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

Paytm এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে Paytm অ্যাপ সিলেক্ট করতে হবে।
স্টেপ 2: তারপর আপনাকে ব্যালেন্স এবং হিস্ট্রি অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনাকে ব্যাঙ্কের নামের সামনে চেক ব্যালেন্স বাটনে ট্যাপ করতে হবে।
স্টেপ 4: আপনি আপনার UPI পিন লিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

GPay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: হোম পেজে একটু নিচে স্ক্রোল করতে হবে এবং চেক ব্যাঙ্ক ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 3: UPI পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

PhonePe এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে Phone Pe অ্যাপটি খুলতে হবে।

স্টেপ 2: হোম স্ক্রিনে মানি ট্রান্সফার বিভাগে আপনাকে চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ 3: তারপর ব্যাঙ্ক সিলেক্ট করে UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন৷

ইউজাররা UPI বেসড অ্যাপ BHIM, Paytm, Google Pay এবং ফোনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ছাড়াও ইউজাররা সহজেই যেকোন সময় অ্যাপের মাধ্যমে করা তাদের ব্যাঙ্ক ব্যালেন্স চেক ট্রানজেকশনও দেখতে পারবেন। আরও পড়ুন: ভারতে Snapdragon 695 5G প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo Y100A স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/feed/ 0
UPI পেমেন্ট একদম ফ্রি থাকবে, শুধুমাত্র PPI লেনদেন চার্জ করা হবে! জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/upi-payment-charge-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upi-payment-charge-details-in-bengali/#respond Thu, 30 Mar 2023 06:00:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38364 PPI ট্রানজেকশনে 2 হাজারের বেশি পেমেন্ট করলে 1.1% চার্জ দিতে হবে

The post UPI পেমেন্ট একদম ফ্রি থাকবে, শুধুমাত্র PPI লেনদেন চার্জ করা হবে! জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 2,000 টাকার বেশি UPI পেমেন্টে 1.1 শতাংশ ফি দিতে হবে।
  • এই ফি Prepaid Payment Instrument থেকে UPI পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
  • P2P এবং P2M ট্রানজেকশন আগের মতই ফ্রি থাকবে।

1 এপ্রিল 2023 থেকে UPI-এর মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ দিতে হবে! হঠাৎ করে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই নিয়ে আলোচনা শুরু হয়। সাধারণ মানুষ এটাকে মুদ্রাস্ফীতি আখ্যা দিয়ে সরকারকে দোষারোপ করতে থাকে। অনেকেই WhatsApp এ মেসেজ পাঠাতে শুরু করেছে যে 2,000 টাকার বেশি UPI লেনদেনের জন্য 1.1 শতাংশ চার্জ নেওয়া হবে। বর্তমান সময়ে যখন 10-20 টাকার জন্যও UPI স্ক্যান করা হয়, এই অবস্থায় UPI পেমেন্টের অতিরিক্ত চার্জ সত্যিই আশ্চর্যজনক। অবস্থা বেগতিক দেখে NPCI সামনে আসতে বাধ্য হয় এবং স্পষ্ট করে যে বাস্তবে UPI পেমেন্টের জন্য কাদের অতিরিক্ত অর্থ দিতে হবে এবং কেন। আরও পড়ুন: দেখে নিন 700 টাকাযর কম বাজেটে 5টি সেরা ফিচার ফোনের তালিকা

UPI চার্জের খবর

UPI পেমেন্ট সম্পর্কে খবর এসেছে যে এটি আর ফ্রি থাকবে না এবং 2 হাজারের বেশি পেমেন্ট করলে 1.1% চার্জ দিতে হবে। Paytm, Phone Pay এবং Google Pay এর মতো ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ট্রানজেকশন করলে অতিরিক্ত টাকা দিতে হবে। এই কথাটা সত্যি হলেও টেনশন নেওয়ার দরকার নেই। আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে UPI পেমেন্ট লিঙ্ক করেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। এই অতিরিক্ত চার্জ UPI তে নয় শুধুমাত্র PPI তে প্রযোজ্য হবে।

PPI পেমেন্ট কি?

PPI এর ফুলফর্ম হল Prepaid Payment Instrument। UPI পেমেন্টে যেখানে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো যায়, সেখানে PPI পেমেন্টে টাকা ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে যায় না, অ্যাপ থেকে ব্যাঙ্কে যায়। সহজ ভাবে বললে আপনি যদি আপনার পেমেন্ট অ্যাপের ওয়ালেটে টাকা রাখেন এবং তারপর QR কোড স্ক্যান করে সেই টাকা UPI-এর মাধ্যমে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে পাঠান, তাহলে তা Prepaid Payment Instrument বিভাগে আসে। Paytm এবং PhonePe-এর মতো কোম্পানিগুলি PPI-এর অপশন দেয়। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Jio Phone 5G এর দাম এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইল

UPI পেমেন্ট কি?

UPI এর পুরো নাম Unified Payment Interface। যেটি NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হয়। UPI পেমেন্টে, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয় এবং অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়। যেকোনো অ্যাপ প্ল্যাটফর্মের মাধ্যমে UPI লেনদেন করা যাবে। সফলভাবে অর্থপ্রদানের জন্য UPI ID বা UPI QR কোডের প্রয়োজন হয়।

কোন পেমেন্টে টাকা খরচ হবে?

NPCI-এর প্রস্তাব অনুযায়ী PPI লেনদেনে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। যদি কোনো ডিজিটাল ওয়ালেট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করা হয়, তাহলে এই ধরনের ট্রানজেকশনের জন্য ইন্টারচেঞ্জ ফি দিতে হতে পারে। এতে সর্বোচ্চ চার্জ 1.1 শতাংশ হতে পারে। এই চার্জ 2,000 টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে এই অতিরিক্ত চার্জটা পেমেন্ট প্রদানকারীকে নয় বরং পেমেন্ট গ্রহনকারী মার্চেন্টের দ্বারা পরিশোধ করতে হবে। আরও পড়ুন: ভারত কি নিজের ChatGPT আনতে চলেছে? জেনে নিন কি বললেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

পেমেন্ট অ্যাপের মাধ্যমে করা UPI পেমেন্টের ফি 0.5 শতাংশ থেকে শুরু হবে এবং এই ইন্টারচেঞ্জ চার্জ 1 এপ্রিলের পরেই প্রযোজ্য হবে। রিপোর্ট অনুযায়ী পেট্রোল-ডিজেলের ক্রয়ে PPI প্রদানকারী অ্যাকাউন্ট হোল্ডারকে 0.5 শতাংশ অতিরিক্ত ফি দিতে হতে পারে। একইভাবে টেলিযোগাযোগ, ডাকঘর, শিক্ষা ও কৃষির জন্য 0.7 শতাংশ, সুপারমার্কেটের জন্য 0.9 শতাংশ এবং মিউচুয়াল ফান্ড, সরকার, বীমা এবং রেলওয়ের জন্য 1 শতাংশ চার্জ করা যেতে পারে।

কোন UPI পেমেন্ট ফ্রি থাকবে?

NPCI দ্বারা জারি করা সার্কুলার অনুসারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের (PPI) মধ্যে পিয়ার-টু-পিয়ার এবং পিয়ার-টু-পিয়ার-মার্চেন্ট লেনদেনের উপর কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। এই নতুন নিয়ম P2P এবং P2M লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ, আপনি যদি UPI QR কোড স্ক্যান করে পেমেন্ট করেন বা UPI আইডি প্রবেশ করে সরাসরি আপনার ব্যাঙ্ক থেকে টাকা তুলে পেমেন্ট করেন, তাহলে এটি আগের মতোই ফ্রি থাকবে। আরও পড়ুন: Instagram এ লো বাজেট মোবাইল সেলের নামে প্রতারণা, গ্রেফতার 6 অভিযুক্ত

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post UPI পেমেন্ট একদম ফ্রি থাকবে, শুধুমাত্র PPI লেনদেন চার্জ করা হবে! জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upi-payment-charge-details-in-bengali/feed/ 0
জেনে নিন FASTag ব্যালেন্স চেক এবং রিচার্জ করার সবচেয়ে সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-fastag-balance-and-recharge-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-fastag-balance-and-recharge-full-process-in-bengali/#respond Fri, 24 Mar 2023 08:00:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38120 Gpay, PhonePe বা Paytm-এর মতো ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমেও Fastag রিচার্জ করা যায়

The post জেনে নিন FASTag ব্যালেন্স চেক এবং রিচার্জ করার সবচেয়ে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • FASTag ভারতের একটি ডিজিটাল টোল সংগ্রহ করার পদ্ধতি।
  • FASTag ভারতে ব্যক্তিগত এবং বাণিজ্যিক যানবাহনের জন্য জরুরি।
  • Fastag অ্যাকাউন্ট Gpay, PhonePe এবং Paytm দিয়ে রিচার্জ করা যাবে।

ভারত সরকার টোল প্লাজাগুলিতে দীর্ঘ যানজট কমাতে ডিজিটাল টোল কালেক্টিং সিস্টেম FASTag সারা দেশে কার্যকর করেছে। এটি ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি দ্বারা পরিচালিত হয়। এই ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে ইউজারদের লিঙ্ক করা অ্যাকাউন্ট থেকে সরাসরি টোল সংগ্রহ করে।যার ফলে টোল প্লাজায় ওয়েটিং আগের তুলনায় অনেকটাই কমে গেছে। আরও পড়ুন: 1 এপ্রিল থেকে টুইটার ইউজারদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিনতে হবে সাবস্ক্রিপশন, তাহলেই পাওয়া যাবে ব্লু টিক

কেন্দ্রীয় সরকার FASTag সমস্ত প্রাইভেট এবং কমার্শিয়াল যানবাহনের জন্য বাধ্যতামূলক করেছে। তবে টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ETC)-এনেবল লেনের মধ্য দিয়ে যাওয়ার সময়, আপনার FASTag অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ থাকা প্রয়োজন। তাই আপনি যদি জাতীয় সড়ক পথে যান তাহলে FASTag অ্যাকাউন্ট অবশ্যই রিচার্জ করে নেবেন। এই পোস্টে আপনাদের স্টেপ বাই স্টেপ FASTag অ্যাকাউন্ট রিচার্জ করা এবং ব্যালেন্স চেক করার বিষয়ে জানানো হল।

FASTag রিচার্জ করার পদ্ধতি

FASTag অ্যাকাউন্ট বিভিন্ন উপায়ে রিচার্জ করা যায়। FASTag অ্যাকাউন্টের অফিসিয়াল ওয়েবসাইট সহ Gpay, PhonePe বা Paytm-এর মতো ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমেও Fastag রিচার্জ করা যেতে পারে। এই পোস্টে আপনাদের Paytm থেকে Fastag রিচার্জ করার বিষয়ে জানানো হল।

স্টেপ 1: প্রথমে Paytm অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: এখানে আপনি Fastag রিচার্জের অপশন পাবেন।

স্টেপ 3: এখন আপনাকে FASTag প্রদানকারী ব্যাঙ্ক নির্বাচন করতে হবে।

স্টেপ 4: এবার আপনাকে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

স্টেপ 5: এবার আপনাকে রিচার্জ প্রসেস সম্পূর্ণ করতে ‘Proceed ‘ এ ক্লিক করতে হবে।

FASTag অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি

FASTag অ্যাকাউন্ট সবসময় আপনার অফিসিয়াল ব্যাঙ্ক আইডি দিয়ে ক্রিয়েট করতে হয়। FASTag ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার ব্যাঙ্কের ওয়েবসাইট খুলতে হবে যেখান থেকে আপনি FASTag ID তৈরি করেছেন। সবার প্রথমে ব্যাঙ্কের ওয়েবসাইট খুলে FASTag ক্যাটাগরি সার্চ করতে হবে এবং আপনার আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর আপনি Fastag ব্যালেন্স অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। আরও পড়ুন: ভারতে 4 এপ্রিল লঞ্চ হবে OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন এবং OnePlus Nord Buds 2

NHAI ওয়ালেট FASTag ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে My FASTag অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: তারপর আপনাকে অ্যাপে লগইন করতে হবে।

স্টেপ 3: এখান থেকে আপনি FASTag অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন।

কিভাবে SMS এর মাধ্যমে FASTag ব্যালেন্স চেক করবেন?

আপনি যদি FASTag এ SMS সার্ভিস রেজিস্ট্রার করে রাখেন তাহলে প্রতিবার FASTag-এর মাধ্যমে পেমেন্ট করার সময় ট্রানজেকশন ডিটেইলস পাবেন। এই SMS-এ আপনারা শেষ FASTag লেনদেনের ডিটেইলস পাবেন। আরও পড়ুন: মাত্র 12,499 টাকায় লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরাসহ Tecno Spark 10 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

মিসড কলের মাধ্যমে FASTag ব্যালেন্স চেক করার পদ্ধতি

NHAI মিসড কলের মাধ্যমে ব্যালেন্স চেক করার সুবিধাও দেয়। আপনি রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে NSAI +91-8884333331-এর অফিসিয়াল নম্বরে কল করতে পারেন। মিসড কলের পর আপনার নম্বরে একটি নোটিফিকেশন আসবে, যেখানে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন FASTag ব্যালেন্স চেক এবং রিচার্জ করার সবচেয়ে সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-fastag-balance-and-recharge-full-process-in-bengali/feed/ 0
ভুল UPI আইডিতে পেমেন্ট করলেও পেয়ে যাবেন রিফান্ড, জেনে নিন সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-retrieve-money-transferred-money-to-wrong-upi-id-using-upi-apps-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-retrieve-money-transferred-money-to-wrong-upi-id-using-upi-apps-full-process-in-bengali/#respond Sat, 18 Mar 2023 05:00:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37843 ভুল UPI ID তে পেমেন্ট ট্রান্সফার হলে NPCI পোর্টালে অভিযোগ দায়ের করতে হবে, তাহলেই পেয়ে যাবেন রিফান্ড

The post ভুল UPI আইডিতে পেমেন্ট করলেও পেয়ে যাবেন রিফান্ড, জেনে নিন সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ভারতে ডিজিটাল পেমেন্টে UPI খুবই জনপ্রিয়।
  • UPI এর মাধ্যমে ইউজাররা যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন।
  • NPCI-এ অভিযোগ দায়ের করে রিফান্ড পেতে পারেন।

ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস(UPI) এর মাধ্যমে সবচেয়ে সহজে টাকা ট্রান্সফার করা যায়। ভারতে UPI ভিত্তিক অ্যাপ PayTM, PhonePe, GPay খুব জনপ্রিয়। এই অ্যাপ গুলির সাহায্যে ইউজাররা UPI আইডি বা QR কোড স্ক্যান করে টাকা লেনদেন করতে পারেন। যদিও অনেক সময় ইউজাররা তাড়াহুড়ো করে ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ফেলেন। তবে আপনারও যদি এমন ভুল হয়ে থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আজকের এই পোস্টে আপনাদের UPI এর মাধ্যমে ভুল অ্যাকাউন্টে পেমেন্ট করার পর রিফান্ড পাওয়ার উপায় সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy A54 এবং Galaxy A34 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

PhonePe, Google Pay এবং অন্যান্য UPI অ্যাপ থেকে ভুল অ্যাকাউন্টে ট্রান্সফার করা টাকা কীভাবে ফেরত পাবেন?

UPI অ্যাপের কাস্টমার সাপোর্ট

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এর নির্দেশিকা অনুসারে কোন ইউজার যদি ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ফেলে তাদের প্রথমে অ্যাপের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করা উচিত। এটা এইজন্য কারণ এই ট্রানজেকশন প্রথমে অ্যাপের মাধ্যমে হয়। তাই অ্যাপের কাস্টমার সাপোর্ট বেশ সহায়ক হতে পারে এবং আপনি টাকা রিফান্ড পেতে পারেন।

BHIM এর টোল-ফ্রি নম্বরে কল করুন

আপনি যদি ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন তাহলে আপনি BHIM-এর কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারেন। BHIM কাস্টমার কেয়ারের টোল ফ্রি নম্বর হল 18001201740। এই নম্বরে কল করে, আপনি বিস্তারিত বলতে পারেন, যাতে আপনি রিফান্ড পেতে পারেন। আরও পড়ুন: Snapdragon 8 Gen 2 প্রসেসরসহ Geekbench এ তালিকাভুক্ত ASUS ROG Phone 7 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন

আপনি যদি UPI এর মাধ্যমে ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেন তাহলে আপনাকে আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে হবে। ব্যাঙ্কের সাথে ট্রানজেকশনের আইডি, অ্যাকাউন্ট নম্বর, প্রাপকের UPI আইডি, ফোন নম্বরের মতো ডিটেইল শেয়ার করতে হবে। আপনি ব্যাঙ্ক ম্যানেজারের সাথে একটি কল শিডিউল করে রিফান্ড পেতে পারেন।

NPCI পোর্টালে অভিযোগ দায়ের করতে হবে

UPI কে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া(NPCI) ডেভেলপ করেছে। NPCI আসলে UPI এর মাধ্যমে হওয়া সমস্ত ট্রানজেকশন সম্পর্কিত বিষয় পরিচালনা করে। আপনি যদি ভুল UPI আইডিতে টাকা ট্রান্সফার করে থাকেন, তাহলে NCPI-তে অভিযোগ করতে হবে। এর জন্য আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে। আরও পড়ুন: দুটি লো বাজেট রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Vodafone Idea, আনলিমিটেড কলিংয়ের সাথে পাবেন 6GB পর্যন্ত ডেটা

স্টেপ 1: প্রথমে আপনাকে আপনার ব্রাউজারে NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে।
স্টেপ 2: এখন আপনাকে উপরের মেনু বারে ‘What We do’ বিভাগে যেতে হবেহয়।
স্টেপ 3: এখানে ড্রপ ডাউন মেনুতে, আপনাকে UPI-তে ট্যাপ করতে হবে এবং Dispute Redressal Mechanism এ ক্লিক করতে হবে।
স্টেপ 4: স্ক্রোল ডাউন করে আপনি অভিযোগ জানানোর সেকশনটি দেখতে পাবেন।
স্টেপ 5: এখানে আপনাকে ট্রানজেকশন নেচার সিলেক্ট করতে হবে।
স্টেপ 6: এখন আপনাকে ইস্যু সেকশনে “Incorrectly transferred to another account” নির্বাচন করতে হবে। এর পাশাপাশি আপনাকে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং আপনার অভিযোগটি জমা দিতে হবে।

আপনার তরফে করা অভিযোগের ভিত্তিতে একজন লোকপাল নিয়োগ করা হবে। এর পাশাপাশি এই বিষয়ে আপডেটের জন্য আপনাকে আপনার ব্যাঙ্কের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। আরও পড়ুন: 260W ফাস্ট চার্জিং এবং 200MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে Infinix GT 10 Pro স্মার্টফোন

ব্যাঙ্কিং লোকপালের সাথে যোগাযোগ

RBI এর নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোনও ব্যাঙ্ক বা UPI অ্যাপ যদি 30 দিনের মধ্যে উত্তর দিতে ব্যর্থ হয়, আপনার আবেদন প্রত্যাখ্যান করে বা আপনি তাদের প্রতিক্রিয়ায় সন্তুষ্ট না হন, তাহলে আপনি ডিজিটাল ট্রানজেকশনের জন্য ব্যাঙ্কিং লোকপালের কাছে যেতে পারেন৷ ব্যাঙ্কিং লোকপালের কাছে অভিযোগ দায়ের করার জন্য আপনাকে একটি কাগজে সমস্যার ডিটেইলস দিতে হবে। আপনি ব্যক্তিগতভাবে বা পোস্টের মাধ্যমেও অভিযোগ করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভুল UPI আইডিতে পেমেন্ট করলেও পেয়ে যাবেন রিফান্ড, জেনে নিন সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-retrieve-money-transferred-money-to-wrong-upi-id-using-upi-apps-full-process-in-bengali/feed/ 0
Paytm অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI কীভাবে ডিলিট করবেন জেনে নিন সবকিছু   https://www.91mobiles.com/bengali/delete-paytm-account-how-to-delete-paytm-account-bank-account-upi-know-everything-here-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/delete-paytm-account-how-to-delete-paytm-account-bank-account-upi-know-everything-here-details-in-bengali/#respond Mon, 19 Dec 2022 13:15:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34906 মাত্র 5 টি স্টেপের মাধ্যমে iPhone থেকে paytm ডিলিট করা যাবে

The post Paytm অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI কীভাবে ডিলিট করবেন জেনে নিন সবকিছু   first appeared on 91Mobiles Bengali.

]]>
Paytm অ্যাপটি দীর্ঘ দিন ধরেই ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয়। এই অ্যাপটির মাধ্যমে ইউজাররা UPI থেকে টাকা ট্রান্সফার করার পাশাপাশি আরও অনেক সুবিধা পেয়ে থাকে, যেমন ফ্লাইটের টিকিট বুকিং, ট্রেন বা বাসের টিকিট, সিনেমার টিকিট বুকিং, বিল রিচার্জ এবং আরও অনেক কিছু। আজকের এই পোস্টে আপনাদের জানানো হল যে কীভাবে আপনারা Android এবং iPhone থেকে Paytm অ্যাকাউন্ট, Paytm ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI ID ডিলিট করতে পারবেন।

কীভাবে ডিলিট করবেন Paytm Account?

সবার প্রথমে জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনে Paytm ডিলিট করার উপায়

Android

স্টেপ 1. প্রথমে স্মার্টফোনে Paytm অ্যাপ খুলুন।

স্টেপ 2. এবার আপনাকে অ্যাপের উপরের বাম দিকে দেওয়া ‘মেনু’-তে ট্যাপ করতে হবে।

স্টেপ 3. এখানে আপনাকে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ অপশনে যেতে হবে এবং ‘প্রোফাইল সেটিংস’-এ ক্লিক করতে হবে।

 স্টেপ 4. এখানে আপনাদের ‘Chat With Us’ বাটনে ক্লিক করতে হবে। আপনি ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি অটোমেটেড পার্সোনাল এসিস্ট্যান্ট কলে রিডায়রেক্ট করা হবে। এখানে আপনি সব অপশন পাবেন, যার মধ্যে থেকে আপনাকে ‘I want to close/delete my account’ সিলেক্ট করতে হবে।

স্টেপ 5. এখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা পূরণ করতে হবে। এগিয়ে যাওয়ার জন্য আপনাকে ‘হ্যাঁ’ অপশনটি নির্বাচন করতে হবে। এখানে আপনার থেকে ক্যান্সেল চেকের একটি ছবিও চাওয়া হতে পারে।

স্টেপ 6. উপরে দেওয়া স্টেপগুলি অনুসরণ করে আপনার অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন শুরু হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট কিছু সময়ের মধ্যে ডিলিট হয়ে যাবে।

iPhone

স্টেপ 1. iPhone এ Paytm অ্যাপ খুলুন।

স্টেপ 2. অ্যাপের উপরের বাম কোণে প্রোফাইল মেনুতে ট্যাপ করুন।

স্টেপ 3. এখানে আপনাকে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ অপশনে ট্যাপ করতে হবে এবং ‘প্রোফাইল সেটিংস’-এ গিয়ে ‘Chat with us’ অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন যার মধ্যে আপনাকে – ‘আই ওয়ান্ট টু ক্লোজ /ডিলিট মাই অ্যাকাউন্ট ‘ সিলেক্ট করুন।

স্টেপ 4. এখন আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা পূরণ করতে হবে, যেখানে আপনাকে ‘হ্যাঁ’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 5. আপনার অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন শুরু হবে।

paytm থেকে ব্যাঙ্ক লিঙ্ক ডিলিট করার উপায়

আপনি যদি Paytm-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করতে চান, তাহলে আপনাদের এই স্টেপগুলি অনুসরণ করতে হবে।

Android 

স্টেপ 1. প্রথমে Paytm অ্যাপ খুলুন।

স্টেপ 2. অ্যাপের উপরের বাম দিকের মেনুতে ক্লিক করুন।

স্টেপ 3. এখানে আপনাকে ‘UPI & Payment Setting এ ট্যাপ করতে হবে।

স্টেপ 4. এখন আপনাকে ‘Remove Account’ এ ক্লিক করতে হবে। এর পরে কনফার্ম করার জন্য আপনাকে ‘Yes, Remove Bank’-এ ক্লিক করতে হবে।

স্টেপ 5. এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে, Paytm-এর সাথে লিঙ্ক করা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।

iPhone

স্টেপ 1. প্রথমে আপনাকে iPhone এ Paytm অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2. এখন আপনাকে অ্যাপের বাম পাশের মেনুতে ক্লিক করতে হবে।

স্টেপ 3. এখানে আপনাকে ‘UPI & Payment Setting’-এ ক্লিক করতে হবে।

স্টেপ 4. এখন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেটিতে ক্লিক করুন, ‘Remove Account এ ক্লিক করুন এবং নিশ্চিত করুন।

স্টেপ 5. এই প্রসেসটি সম্পূর্ণ হওয়ার সাথে নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার Paytm থেকে সরানো হবে।

জেনে নিন Paytm UPI ডিএক্টিভেট করার উপায়

আপনি যদি Paytm UPI ডিএক্টিভেট করতে চান, তাহলে Android এবং iPhone থেকে UPI রিমুভ করার উপায় জেনে নিন

Android

স্টেপ 1. প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে Paytm অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2. হোম স্ক্রিনে, আপনাকে ‘To Bank A/c’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3. এখানে আপনাকে ‘Settings’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ডানদিকে থাকা 3-ডট মেনুতে ট্যাপ করতে হবে।

স্টেপ 4. এখানে আপনাকে ‘Disable UPI ‘ তে ক্লিক করতে হবে। এবার নিশ্চিতকরণের জন্য ‘Ok’ তে ক্লিক করতে হবে।

iPhone

স্টেপ 1. প্রথমে আপনাকে iPhone এ Paytm অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2. অ্যাপের হোম স্ক্রিনে, আপনাকে ‘To Bank A/c’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3. এখানে আপনাকে ‘Settings এ ক্লিক করতে হবে। তার পরে এখানে Disable UPI তে ক্লিক করতে হবে।

স্টেপ 4. UPI ডিএক্টিভেট করার জন্য ‘Ok’ তে ক্লিক করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Paytm অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI কীভাবে ডিলিট করবেন জেনে নিন সবকিছু   first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/delete-paytm-account-how-to-delete-paytm-account-bank-account-upi-know-everything-here-details-in-bengali/feed/ 0
ভুল খবরে কান দেবেন না, জেনে নিন UPI পেমেন্টে সংক্রান্ত আসল সত্যি! https://www.91mobiles.com/bengali/upi-transactions-to-remain-free-indian-govt-not-considering-any-charges-on-upi-payment/ https://www.91mobiles.com/bengali/upi-transactions-to-remain-free-indian-govt-not-considering-any-charges-on-upi-payment/#respond Mon, 22 Aug 2022 07:53:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30047 UPI Payment এর জন্য লাগবে না অতিরিক্ত চার্জ

The post ভুল খবরে কান দেবেন না, জেনে নিন UPI পেমেন্টে সংক্রান্ত আসল সত্যি! first appeared on 91Mobiles Bengali.

]]>
UPI পেমেন্ট নিয়ে গত কয়েকদিনে একটি বেশ তর্ক বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে যে আগামী দিনে UPI লেনদেনেও চার্জ নেওয়া হবে এবং UPI-এর মাধ্যমে যে কোন ধরনের লেনদেনের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। এই খবরটি শুনে আপনার এবং আমার মতো লক্ষ লক্ষ UPI ইউজার চিন্তায় পড়ে গেছিল। কিন্তু দেশের অর্থমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে UPI লেনদেনে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।

ফ্রি থাকবে UPI

অর্থ মন্ত্রণালয়, তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে, দ্রুত ছড়িয়ে পড়া এই গুজব বন্ধ করেছে। মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে যে UPI পেমেন্ট বা UPI লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হবে না। এটাও জানানো হয়েছে যে UPI ব্যবহার করার জন্য জনগণের কাছ থেকে টাকা নেওয়ার এমন কোনও ইচ্ছা ভারত সরকারের নেই। UPI পরিষেবাগুলি দেশে সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ডিজিটাল ইন্ডিয়ার প্রচার করবে।

UPI পেমেন্টে চার্জ লাগবে?

আপনাদের জানিয়ে রাখি যে, গত কয়েকদিন ধরে এই খবরটি সারা দেশে আলোড়ন ফেলেছিল যে এবার UPI পরিষেবাটি ব্যবহার করার জন্য ফি দিতে হবে। নির্বিচারে এই খবরটি ফেসবুক পোস্ট ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এর মাধ্যমে ছড়ানো হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় আলোচনা ছিল যে UPI-এর মাধ্যমে করা প্রতিটি সিঙ্গেল লেনদেনের জন্য একটি সার্ভিস চার্জ নেওয়া হবে।

অর্থাৎ, সমস্ত UPI পেমেন্ট এবং লেনদেনে অতিরিক্ত চার্জ দিতে হবে। বর্তমান সময়ে বড় দোকান থেকে শুরু করে ছোট দোকান সব জায়গাতেই UPI স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা রয়েছে। এমন পরিস্থিতিতে UPI লেনদেনে অতিরিক্ত চার্জ সত্যিই ভীতিকর খবর। কিন্তু এবার মোদি সরকার সামনে এসে UPI সংক্রান্ত সমস্ত গুজব ভেঙে দিয়েছে।

UPI কতটা কাজের?

গত মাসে অর্থাৎ জুলাই 2022-এ 6 বিলিয়ন UPI লেনদেন রেকর্ড করা হয়েছে, এই পরিসংখ্যানটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভারতে UPI কতটা বেড়েছে। এই মাসে ভারতীয়রা 600 কোটি UPI লেনদেন করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মতে, এখন পর্যন্ত FY22-এ UPI 46 বিলিয়ন ছাড়িয়েছে।

NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতে, 2022 সালের জুলাই মাসে 6.28 বিলিয়নেরও বেশি UPI লেনদেন হয়েছে যার মধ্যে 10.62 ট্রিলিয়ন টাকা লেনদেন করা হয়েছে। NPCI-এর মতে, FY21-এ 22.28 বিলিয়ন UPI লেনদেন রেকর্ড করা হয়েছে এবং FY22-এ এখনও পর্যন্ত 46 বিলিয়ন UPI লেনদেন সম্পন্ন হয়েছে। সরকার আগামী 5 বছরে 1 বিলিয়ন দৈনিক UPI লেনদেন করার পরিকল্পনা করেছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভুল খবরে কান দেবেন না, জেনে নিন UPI পেমেন্টে সংক্রান্ত আসল সত্যি! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upi-transactions-to-remain-free-indian-govt-not-considering-any-charges-on-upi-payment/feed/ 0
জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায়, এক নিমেষেই কাজ হয়ে যাবে https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi-2/ https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi-2/#respond Sat, 30 Jul 2022 16:37:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29167 Google Pay এবং Paytm ব্যবহার করে UPI PIN পরিবর্তন করার উপায়

The post জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায়, এক নিমেষেই কাজ হয়ে যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
সময় বদলেছে, এখন মানুষ শুধুমাত্র হাতে ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, পকেট চেক করার দরকার হয় না। বর্তমানে বিভিন্ন UPI অ্যাপ যেমন Google Pay, PayTM, PhonePe এবং Amazon Pay ফোনেই থাকে এবং এখন UPI থেকে সব জায়গায় পেমেন্ট নেওয়ার সুবিধাও রয়েছে। সেক্ষেত্রে কোন সমস্যা হয় না। ডিজিটাল পেমেন্ট সহজ হলেও এখানে নেগেটিভ দিকও রয়েছে। তাই আপনি যদি UPI ব্যবহার করেন তাহলে মাঝে মাঝে পাসওয়ার্ড পালটে ফেলবেন, কারণ UPI-এর একটাই পাসওয়ার্ড সব অ্যাপেই ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে, কিছু সময় অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করে আপনি সহজেই নিরাপদ থাকতে পারেন। তবে অনেকেই এটা জানে না যে কীভাবে UPI পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। এটা কিন্তু অনেক সহজেই করা যায়। কয়েক মিনিটের মধ্যেই, আপনি পুরানো পাসওয়ার্ড মুছে একটি নতুন পাসওয়ার্ড এক্টিভ করতে পারবেন। এই পোস্টে আপনাদের জানাবো কীভাবে আপনারা সহজে UPI পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

UPI কি?

UPI হল Unified Payments Interface, এটি একটি ইনস্ট্যান্ট রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম যা বিশেষভাবে NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা চালু করা হয়েছে। UPI সম্পর্কে সবচেয়ে ভাল জিনিস হল এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI দ্বারা নিয়ন্ত্রিত এবং এই কারণে এটি সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়। যেকোনো প্ল্যাটফর্মে UPI আইডি থেকে করা লেনদেনের সম্পূর্ণ তথ্য NPCI-এর কাছে থাকে।

UPI এর সুবিধা

  • 24×7 এক্টিভ সার্ভিস
  • অর্থ ট্রান্সফার (পাঠানো এবং গ্রহণ)
  • বিল পেমেন্ট (ওপেন গেটওয়ে)
  • OTP এর প্রয়োজন নেই
  • লেনদেনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল এর প্রয়োজন নেই

UPI-এর সুবিধার কথা বললে এতে 1 লাখ টাকার লেনদেন হোক বা 1 টাকার, UPI-তে সব ধরনের লেনদেন এবং পেমেন্ট এক নিমিষেই হয়ে যায়। UPI অ্যাকাউন্টটি সরাসরি ইউজারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে পেমেন্ট করার সময় কোনও ওটিপির প্রয়োজন হয় না। শুধুমাত্র UPI পিন প্রবেশ করেই লেনদেন সম্পন্ন হয়। এই পেমেন্ট ইন্টারফেসের বড় সুবিধা হল আপনি যে কোনও ব্যাঙ্ক বা অ্যাপের মাধ্যমে UPI অ্যাকাউন্ট ব্যবহার করুন না কেন, UPI লেনদেনের সময়, সমস্ত QR কোড একই প্ল্যাটফর্মের লেনদেন সম্পন্ন করে।

কিভাবে UPI পিন পরিবর্তন করবেন?

Paytm এবং Google Pay হল দেশের অন্যতম ব্যবহৃত মোবাইল পেমেন্ট এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ যা রিচার্জ, পেমেন্ট এবং বিল পেমেন্ট সহ মানি ট্রান্সফার এর সুবিধা প্রদান করে।

Google Pay এর মাধ্যমে UPI পিন পরিবর্তন

1) প্রথমে আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলুন।

2) Google Pay অ্যাপে, উপরের বাম দিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।

3) এখানে আপনি Payment Method এর অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

4) আপনি যদি পেমেন্ট পদ্ধতিতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে থাকেন, তাহলে সেই ব্যাঙ্কে ক্লিক করুন যার প্ল্যাটফর্মে আপনার UPI আইডি আছে।

5) এখানে উপরের ডানদিকে তিনটি বিন্দু দেখা যাবে, সেটায় ক্লিক করুন।

6) তিনটি বিন্দুতে ক্লিক করলে, একটি তালিকা খুলবে, যেখানে UPI পিন পরিবর্তনের অপশনটি দেখা যাবে।

7) আপনাকে UPI PIN পরিবর্তনে দুটি খালি জায়গা পূরণ করতে হবে। প্রথমে বর্তমান UPI পিনটি দিতে হবে এবং দ্বিতীয়টিতে নতুন পিনটি দিতে হবে।

8) বিদ্যমান UPI পিন এবং নতুন UPI পিন প্রবেশ করার পরে, আপনাকে আবার নতুন UPI পিন লিখতে বলা হবে।

9) নতুন UPI পিন ভেরিফিকেশন করার পরে, নীচে দেওয়া ‘ওকে’ বা ‘টিক’ চিহ্নে ক্লিক করুন।

10) এই চিহ্নে ক্লিক করার সাথে সাথেই আপনার UPI পিন আপডেট হয়ে যাবে।

Paytm এর মাধ্যমে UPI পিন পরিবর্তন

1) প্রথমে যে ফোনে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেখানে উপস্থিত Paytm অ্যাপটি খুলুন।

2) অ্যাপটিতে উপস্থিত ‘Profile’ আইকনে যান এবং এটি খুলুন, এটি অ্যাপের উপরের বাম পাশে উপস্থিত থাকবে।

3) প্রোফাইল বিভাগে উপস্থিত ‘settings’ অপশনে যান এবং এটিতে ক্লিক করুন।

4) ‘Payment Setting’ ট্যাবটি ‘settings’ বিভাগে দেওয়া হয়েছে যেখানে ‘Save cards & Bank account ‘ অপশন রয়েছে, এটিতে ক্লিক করুন।

5) সেভ কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে আপনার দ্বারা Paytm-এ প্রবেশ করা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার লিঙ্ক করা ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলির একটি তালিকা পাবে৷

6) এখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের UPI আইডি পিন পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।

7) অ্যাকাউন্টের বিশদ নির্বাচন করার পরে, আপনি ‘Create new UPI PIN ‘ অপশনটি পাবেন, এটিতে ক্লিক করুন

8) এই অপশনটি নির্বাচন করার পরে, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল জমা দিতে হবে, যেখানে ডেবিট কার্ডের শেষ 6 সংখ্যা এবং কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ লিখতে হবে। বিস্তারিত লেখার পর ‘Proceed’ বাটনে ক্লিক করতে হবে।

9) প্রসেসিং এর পরে, রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP আসবে, যা জমা দিতে হবে। এবং তার পরে এটিএম পিন লিখতে হবে।

10) ATM PIN প্রবেশ করার পরে, আপনি আপনার পিন সেট করার অপশনটি পাবেন, তারপরে আপনি আপনার পছন্দের যে কোনও UPI পিন দিতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায়, এক নিমেষেই কাজ হয়ে যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi-2/feed/ 0
Paytm-এ মোবাইল রিচার্জ করার সময় অ্যাপ্লাই করুন এই কোড, ফ্রিতে পেতে পারেন 1GB Data সহ 100% Cashback https://www.91mobiles.com/bengali/1-gb-data-free-100-percent-cashback-on-paytm-hat-trick-offer-jio-airtel-vi-data-recharge/ https://www.91mobiles.com/bengali/1-gb-data-free-100-percent-cashback-on-paytm-hat-trick-offer-jio-airtel-vi-data-recharge/#respond Mon, 18 Jul 2022 07:47:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28732 Paytm-এ অফারের মাধ্যমে পাওয়া যাবে অসাধারণ বেনিফিট

The post Paytm-এ মোবাইল রিচার্জ করার সময় অ্যাপ্লাই করুন এই কোড, ফ্রিতে পেতে পারেন 1GB Data সহ 100% Cashback first appeared on 91Mobiles Bengali.

]]>
মূল‍্যবৃদ্ধির এই সময়ে কোনো জায়গা থেকে ডিসকাউন্ট অথবা ছাড় পেলে খুশীতে আমাদের মন নেচে ওঠে। মোবাইল ইউজাররা সর্বদাই সুযোগের খোঁজ করতে থাকে, যে যেভাবেই হোক কোনো রিচার্জ কূপন অথবা ক‍্যাশব‍্যাক পাওয়া গেলে একটু স্বস্তি পাওয়া যায়। Reliance Jio, Airtel এবং Vi কোম্পানি গুলি মোবাইল প্ল‍্যানে‌র দাম বাড়ানোর পর থেকে ইউজাররা যেকোনো রিচার্জ করানোর আগে কোনো ডিসকাউন্ট অথবা ক‍্যাশব‍্যাক পাওয়া‌ যায় কিনা সেটা অবশ্যই চেক করে। এরকম ইউজারদের জন্যে‌ই Paytm HAT TRICK Offer নিয়ে এসেছে, যেখানে ইউজাররা জিও, এয়ারটেল এবং ভিআই নাম্বারে 1GB Data এবং 100% Cashback Free-তে পাবে।

Paytm HATTRICK Offer

পেটিএম নিজের ইউজারদের জন্য খুবই অসাধারণ একটি অফার নিয়ে এসেছে। এই অফারটি শুধুমাত্র Jio, Airtel এবং Vi কোম্পানির রিচার্জে সক্রিয় হবে, কোম্পানি গুলির রিচার্জ করলছ 1 জিবি ফ্রি ডেটা সহ 100% ক‍্যাশব‍্যাক পর্যন্ত পাওয়া যাবে। এই অফারের সুবিধা রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআইয়ের নির্দিষ্ট রিচার্জে পাওয়া যাবে। এই রিচার্জ গুলির মধ্যে Jio-এর 15 টাকার রিচার্জ, Airtel-এর 19 টাকার রিচার্জ এবং Vi-এর 19 টাকার রিচার্জ আছে।

এই তিনটি রিচার্জ‌ই Data Recharge Pack এবং এই রিচার্জ গুলিতে পেটিএম 1 জিবি ডেটা ফ্রিতে দিচ্ছে। ফ্রি ইন্টারনেট ডেটা সহ উপভোক্তা‌রা 100% ক‍্যাশব‍্যাক পাবে, বেশিরভাগ ক্ষেত্রেই ইউজাররা 19 টাকা ফেরত পেয়ে যাবে। এই Paytm Offer-এর সুবিধা নেওয়ার জন্য উপরে বলা ডেটা প‍্যাকের রিচার্জ করার সময় HATTRICK কোডের ব‍্যবহার করতে হবে। কোম্পানি এই অফারটিকে Hour Offer নাম দিয়েছে, এই অফারের সুবিধা শুধুমাত্র বিকেল 7 টা থেকে 9 টা পর্যন্ত‌ই পাওয়া যেতে পারে।

এই দুই ঘন্টার মাঝে জিও, এয়ারটেল এবং ভিআই ইউজাররা উপরের ডেটা প‍্যাক গুলি রিচার্জ করে, তাহলে সে এই বেনিফিট পেয়ে যাবে। এখানে মনে রাখতে হবে, যে Paytm এই অফারটি স্থায়ী রূপে সব কাস্টমারদের জন্য পেশ করেনি। কিছু ইউজাররা এই অফারটি এখন পাবে, আবার আগামী দিনে বাকি ইউজাররা এই অফারটির সুবিধা পাবে। এই অফারের উপলব্ধতা Paytm App-এর Cashback & Offers সেক্শানে গিয়েও চেক করা যেতে পারে।

Jio, Airtel এবং Vi-এর Data Plans

Jio-এর 15 টাকার ডেটা প্ল্যান

রিলায়েন্স জিওর এই ডেটা প্ল‍্যান‌টি তিনটি কোম্পানির তুলনায় সবচেয়ে সস্তা। 15 টাকা দামের এই জিও প‍্যাকে কোম্পানির পক্ষ থেকে 1GB 4G Data প্রদান করা হচ্ছে। এই প্ল‍্যানে‌র কোনো ভ‍্যালিডিটি নেই, এই প্ল‍্যানটি আগের উপস্থিত প্ল‍্যানে‌র ভ‍্যালিডিটি অনুযায়ী কাজ করে। 1 জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পরে 64 Kbps স্পীডে ইন্টারনেট অ্যাক্সেস করা যেতে পারে।

Airtel-এর 19 টাকার ডেটা প্ল‍্যান

এয়ারটেলের 19 টাকার এই ডেটা প্ল‍্যানে ইউজাররা 1 জিবি 4জি ডেটা পাবে। এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 1 দিনের এবং এই 1 দিনেই এই ডেটার ব‍্যবহার করতে হবে। 24 ঘন্টা হ‌ওয়ার আগেই এই ডেটা শেষ হয়ে গেলে এয়ারটেল ইউজারদের 54 পয়স প্রতি মিনিটের হিসেবে ইন্টারনেট ডেটা চার্জ দিতে হবে।

Vi-এর 19 টাকার প্ল‍্যান

ভোডাফোন আইডিয়া‌র এই 19 টাকার প্ল‍্যানে‌র ভ‍্যালিডিটিও 1 দিন। অর্থাৎ এই প‍্যাক‌টি রিচার্জ করার পরে 24 ঘন্টার মধ্যে ইন্টারনেট ব‍্যবহার করতে হবে। এই প্ল‍্যানেও 1GB 4G Data পাওয়া যাবে। ভিআই এই প্ল‍্যান‌টি নিজের প্রিপেইড ইউজারদের জন্য পেশ করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Paytm-এ মোবাইল রিচার্জ করার সময় অ্যাপ্লাই করুন এই কোড, ফ্রিতে পেতে পারেন 1GB Data সহ 100% Cashback first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/1-gb-data-free-100-percent-cashback-on-paytm-hat-trick-offer-jio-airtel-vi-data-recharge/feed/ 0