Phone Charging - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 17 Oct 2022 11:24:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 সাবধান! চার্জিং এর নামে চুরি হচ্ছে ডেটা, এইসব জায়গায় চার্জ দিলেই হ্যাক হচ্ছে ফোন! https://www.91mobiles.com/bengali/what-is-juice-jacking-fraud-how-to-protect-your-phone-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/what-is-juice-jacking-fraud-how-to-protect-your-phone-know-details-in-bengali/#respond Mon, 17 Oct 2022 03:13:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33114 Juice Jacking Fraud এর জেরে এক ব্যক্তি খোয়ালেন 80,000 টাকা

The post সাবধান! চার্জিং এর নামে চুরি হচ্ছে ডেটা, এইসব জায়গায় চার্জ দিলেই হ্যাক হচ্ছে ফোন! first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া আমরা যেন অচল।তাই ফোনে চার্জ না থাকলে আমাদের ভীষণ সমস্যা হয়। ফোনের ব্যাটারি লো হয়ে গেলেই আমরা সঙ্গে সঙ্গে ফোন চার্জে দি। কিন্তু আপনি যদি কোথাও বাইরে যান, তাহলে ফোনটি সম্পূর্ণ চার্জ করার চেষ্টা করবেন। কারণ বেশিরভাগ সময় আমাদের ফোনে চার্জ কমে গেলে আমরা রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, মল, অফিস ইত্যাদি যে কোনো পাবলিক জায়গায় যেখানেই চার্জিং পোর্ট দেখি, সেখানেই USB কেবল ঢুকিয়ে ফোন চার্জ করা শুরু করি। কিন্তু আপনি কি জানেন যে এই ধরনের কোনও পোর্টে ফোন চার্জ করা কতটা বিপজ্জনক প্রমাণিত হতে পারে এবং ফোনের ডেটা হ্যাকারদের দ্বারা চুরি হতে পারে? আরও পড়ুন: Vivo এবং Realme-কে টক্কর দিতে বাজারে এল Motorola-এর Moto E22s স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Juice Jacking Fraud

আপনারা এটা নিশ্চয়ই জানেন যে USB কেবল শুধুমাত্র চার্জ করার জন্যই নয়, ফোনের ডেটা ট্রান্সফারের জন্যও ব্যবহার করা হয়। আপনি যখন আপনার ফোন চার্জ করেন, সেই সময়ে হ্যাকাররা আপনার ফোনের ডেটাও কপি করে নেয়। ডেটা চুরির এই কৌশলের নাম দেওয়া হয়েছে Juice Jacking Fraud। এই ধরনের হ্যাকিংয়ে USB ক্যাবলের মাধ্যমে ফোনের ডেটা চুরি হয়ে যায় এবং ইউজাররা টেরও পায় না। এই বিষয়ে ওড়িশা পুলিশও সতর্কতা জারি করেছে।

এভাবে চুরি হয় ডেটা

USB কেবল চার্জিং এবং ডেটা ট্রান্সফারের কাজ করে। USB Cable এর এই টেকনোলজিটি Juice Jacking Fraud এর কাজে লাগানো হয়। হ্যাকাররা পাবলিক প্লেসে ইন্সটল করা USB পোর্ট টেম্পার করে এবং তাদের ডিভাইসে কানেক্ট করে। কোন ব্যক্তি যখন তাদের ফোন চার্জ করার জন্য এই পোর্টগুলিতে রাখে, তখন হ্যাকাররা তার সাথে ফোনের সমস্ত ডেটাও কপি করে। এর মধ্যে রয়েছে ফোনের কন্টাক্ট লিস্ট এবং ফটো গ্যালারি থেকে শুরু করে সমস্ত ফাইল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি।ইউজাররা তাদের ফোন চার্জ করতে থাকে এবং হ্যাকাররা সমস্ত ডেটা চুরি করে। আরও পড়ুন: মোবাইলে ক্রিকেট খেলতে ভালোবাসেন?আজই ইনস্টল করুন এই সব দুর্দান্ত অ্যাপগুলি

মোবাইল হ্যাকিং এর হাত থেকে কিভাবে রক্ষা পাবেন?

  • পাবলিক প্লেসে যেমন রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, বিমানবন্দর, মল, সিনেমা হল, হাসপাতাল বা অজানা অফিসের চার্জিং পোর্ট ব্যবহার করবেন না।
  • আপনি যদি এই পোর্টগুলিতে আপনার ফোন কানেক্ট করেন, তাহলে মোবাইলটি সুইচ অফ করে চার্জ করুন।

উপরে উল্লিখিত বিষয়গুলি অনুসরণ করলেও কিন্তু আপনার ফোন সম্পূর্ণ নিরাপদ থাকবে,এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। তাই প্রথম পয়েন্ট অর্থাৎ পাবলিক প্লেসে চার্জ না দেওয়াই ভালো। সম্ভব হলে, আপনার পাওয়ার ব্যাঙ্কটি সঙ্গে রাখুন যাতে দীর্ঘ যাত্রার সময় ফোনটি পাওয়ার ব্যাঙ্ক এর সাহায্যে চার্জ করা যায়। অন্যদিকে, ফোন এবং ট্যাবলেট ডিভাইসে অ্যান্টিভাইরাস এক্টিভ রাখলেও ফোনটিকে অনেক ক্ষতির হাত থেকে বাঁচানো যায়।

ব্যাঙ্ক থেকে উধাও 80,000 টাকা!

এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা এই উদাহরণটি থেকেই বুঝতে পারবেন। কিছুদিন আগে অমিত মিশ্র নামে এক ব্যক্তি Juice Jacking Fraud এর শিকার হয়েছেন। ফোনের ব্যাটারি শেষ হতে দেখে বিমানবন্দরে উপস্থিত USB ব্যাটারি চার্জিং স্টেশনে তিনি তার ফোনটি চার্জ করেছিলেন। ফোন চার্জ করার কয়েক ঘন্টা পরে, সেই ব্যক্তি একটি SMS পান, যেখানে তাকে জানানো হয় যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 80,000 টাকা কেটে নেওয়া হয়েছে। হ্যাকাররা সেই USB পোর্টের মাধ্যমে ফোনের ডেটা চুরি করে নিয়েছিল, যার মধ্যে অমিতের ব্যাঙ্কিং ডিটেইলসও অন্তর্ভুক্ত ছিল। আরও পড়ুন: এই সপ্তাহান্তে OTT-তে এন্টারটেইনমেন্টের ডবল ডোজ নিয়ে আসছে এইসব সিনেমা এবং সিরিজগুলি, দেখে নিন তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সাবধান! চার্জিং এর নামে চুরি হচ্ছে ডেটা, এইসব জায়গায় চার্জ দিলেই হ্যাক হচ্ছে ফোন! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/what-is-juice-jacking-fraud-how-to-protect-your-phone-know-details-in-bengali/feed/ 0
চার্জিঙের নামে চলছে ডেটা চুরি, চার্জে বসালেই হ‍্যাক হয়ে যাবে ইউজারের ফোন https://www.91mobiles.com/bengali/what-is-juice-jacking-fraud-how-to-protect-your-phone-know-details/ https://www.91mobiles.com/bengali/what-is-juice-jacking-fraud-how-to-protect-your-phone-know-details/#respond Mon, 03 May 2021 11:00:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15660 হ‍্যাকিঙের নতুন পদ্ধতি

The post চার্জিঙের নামে চলছে ডেটা চুরি, চার্জে বসালেই হ‍্যাক হয়ে যাবে ইউজারের ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা অর্থাৎ আজকের দিনে মোবাইল ফোন ইউজাররা কখনোই চাই না আমাদের ফোনের ব‍্যাটারি লো হোক। কখনও কোথাও বেড়ানোর আগে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নেওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকে ফোন ফুল চার্জ করে নেওয়া। এছাড়া বিভিন্ন পাবলিক প্লেস যেমন রেলওয়ে স্টেশন, বাস স্ট‍্যান্ড‌, শপিং মল, অফিস এবং অন‍্যান‍্য জায়গায় চার্জিং পোর্ট নজরে এলেই তাতে USB কেবল গুজে ফোন চার্জ করা শুরু করে দিই। কিন্তু আপনি কি জানেন এভাবে যেখানে সেখানে ইউএসবির মাধ্যমে ফোন চার্জ করা যথেষ্ট বিপজ্জনক এবং হ‍্যাকাররা ডেটা চুরি করে নিতে পারে?

আরও পড়ুন: Corona Vaccine সেন্টারের তথ‍্য জানাবে এবার Whatsapp, এই সিম্পল স্টেপ গুলি ফলো করুন

খুব স্বাভাবিক ভাবেই আমরা সবাই জানি, ইউএসবি কেবলের সাহায্যে ফোন চার্জ করার পাশাপাশি ফোনের ডেটাও ট্রান্সফার করা যায়। কিন্তু এটা হয়তো আপনি জানেন না যখন আপনার ফোন চার্জ করছেন এক‌ই সময়ে আপনার ফোনের ডেটাও কপি হয়ে যেতে পারে। ডেটা চুরির এই টেকনিক Juice Jacking Fraud নামে পরিচিত। এই ধরনের হ‍্যাকিঙের ক্ষেত্রে ইউএসবি কেবলের মাধ্যমে ইউজারের ফোনের ডেটা চুরি করে নেওয়া হয় এবং ইউজার তা ঘুণাক্ষরেও টের পান না।

কিভাবে হয় ডেটা চুরি?

আগেই জানিয়েছি ইউএসবি কেবলের মাধ্যমে চার্জিং ও ডেটা ট্রান্সফার উভয়ই করা যায়। জুস জ‍্যাকিং ফ্রডের ক্ষেত্রে ইউএসবি কেবলের এই ফিচারের সাহায্য নেওয়া হয়। কোনো সার্বজনিন স্থানের ইউএসবি পোর্ট হ‍্যাকাররা টেম্পার করে দেয়, অর্থাৎ পোর্টের মধ্যে কোনো ভাবে তাদের ডিভাইস কানেক্ট করে রেখে দেয়। যখন কোনো ব‍্যাক্তি সেই পোর্টে তাদের ফোন চার্জের কানেক্ট করে তখন হ‍্যাকাররা ফোনের সব ডেটা কপি করে নেয়। ফোনের কন্ট‍্যাক্ট লিস্ট ও ফোটো গ‍্যালারি থেকে শুরু করে সমস্ত ফাইল ও হোয়াটস‌অ্যাপ চ‍্যাট পর্যন্ত কপি করা হয়। একদিকে ইউজারদের ফোন চার্জ হচ্ছে অন‍্যদিকে তাঁর অজান্তে তাঁরই ফোনের সমস্ত ডেটা চুরি হচ্ছে।

আরও পড়ুন: Facebook Data Leak: কোটি কোটি মানুষের পাশাপাশি 61 লক্ষ ভারতীয় ইউজারদের ডেটা হয়ে গেছে লিক, আপনিও কি হয়েছেন ডেটা লিকের শিকার?

ভুল হ‌ইতে সাবধান

  • সার্বজনীন স্থান যেমন রেলওয়ে স্টেশন, বাস স্ট‍্যান্ড‌, এয়ারপোর্ট, শপিং মল, সিনেমা হল, হাসপাতাল বা কোনো অচেনা অফিসের মতো জায়গায় উপস্থিত চার্জিং পোর্টে ফোন চার্জ করবেন না।
  • কখনও বাধা হয়ে এই ধরনের পোর্টে ফোন চার্জ করতে হলে আগে ফোন সুইচড অফ করে তারপর চার্জ করা শুরু করুন।
  • যদি চার্জিঙের সময় ফোন চালু থাকে সেক্ষেত্রে খেয়াল রাখুন কোনো ধরনের ডেটা ট্রান্সফারের অপশন যেন অন না থাকে।
  • যদি কোথাও পাওয়ার প্লাগ থাকে তবে সরাসরি ইউএসবি ব‍্যবহার করার বদলে চার্জিং অ্যাডপ্টার ব‍্যবহার করুন।

জানিয়ে রাখি, ওপরে বলা সবকটি পদ্ধতি মেনেও পাবলিক প্লেসের চার্জিং পোর্ট ব‍্যবহার করলে যে আপনার ফোনের ডেটা সুরক্ষিত থাকবে তার কিন্তু কোনো গ‍্যারান্টি নেই। কারণ হ‍্যাকাররা প্রায়ই নতুন নতুন পদ্ধতি নিয়ে আসে এবং আমাদের জানার অনেক আগেই সেগুলি যথেষ্ট কার্যকর হয়ে ওঠে। তবে প্রথম পয়েন্ট অর্থাৎ সার্বজনীন স্থানে ফোন চার্জ না করা এক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তেমন হলে নিজের কাছে পাওয়ার ব‍্যাঙ্ক রাখুন, যাতে দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থাকলেও লো ব‍্যাটারির চিন্তায় ভুগতে না হয়। অন‍্যদিকে স্মার্টফোন ও ট‍্যাবলেট ডিভাইসে অ্যান্টিভাইরাস অ্যাক্টিভ রাখলেও বিভিন্ন ম‍্যাল‌ওয়‍্যারের হাত থেকে রেহাই পাওয়া যায়।

আরও পড়ুন: আজকে PAN Card Aadhaar এর সাথে যুক্ত করার শেষ দিন, এই জরুরি কাজটি না করলে খুব ক্ষতি হবে

80,000 টাকার জোচ্চুরি

এই ধরনের ডেটা ট্রান্সফারের ভয়াবহতা সম্পর্কে বোঝানোর জন্য আপনাদের একটি ঘটনা বলি। কিছু দিন আগে অমিত মিশ্র নামের এক ব‍্যাক্তি Juice Jacking Fraud এর শিকার হয়েছেন। ফোনের ব‍্যাটারি লো হতে দেখে তিনি এয়ারপোর্টের ইউএসবি চার্জিং স্টেশনে ফোন চার্জে বসান। ফোন চার্জ করার কয়েক ঘন্টার মধ্যে তাঁর ফোনে SMS আসে যে তাঁর ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 80,000 টাকা ডেবিট হয়ে গেছে। হ‍্যাকাররা অমিতের ফোন থেকে চুরি করা ডেটার মধ্যে তাঁর ব‍্যাঙ্কিং ডিটেইলস পেয়ে তার সাহায্যেই এই জোচ্চুরি করতে সফল হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চার্জিঙের নামে চলছে ডেটা চুরি, চার্জে বসালেই হ‍্যাক হয়ে যাবে ইউজারের ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/what-is-juice-jacking-fraud-how-to-protect-your-phone-know-details/feed/ 0