Phone - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 02 May 2022 08:20:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এক ব্যক্তির পকেটে রাখা স্মার্টফোনে গুলি আটকে বেঁচে গেল প্রাণ! জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/gun-bullet-in-mobile-phone-saved-users-life/ https://www.91mobiles.com/bengali/gun-bullet-in-mobile-phone-saved-users-life/#respond Tue, 26 Apr 2022 03:10:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25262 ইউক্রেনে ফোনের কারণে রক্ষা পান এক ব্যক্তি

The post এক ব্যক্তির পকেটে রাখা স্মার্টফোনে গুলি আটকে বেঁচে গেল প্রাণ! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
যখন স্মার্টফোনের ফিচারের কথা ওঠে তখন আমরা ফোনের বডি কি মেটেরিয়াল এ তৈরি বা ডিসপ্লে কোন গ্লাস দ্বারা প্রোটেকটেড এই বিষয়গুলো ভালো ভাবে জেনে নি। আমাদের হাত থেকে কোন ফোন পড়ে গেলে আমরা ভয় পেয়ে যাই আর ভাবতে থাকি যে ফোনের স্ক্রিন ঠিক আছে তো, ফোনে স্ক্র‍্যাচ চলে আসে নি তো! কিন্তু আপনারা কি কখনও এমন ফোনের কথা ভেবেছেন যা বন্দুক থেকে ছোড়া বুলেটকেও আটকাতে পারবে? কোনও ফোন এত শক্তিশালী হতে পারে, আপনাদের কি মনে হয়?

বিষয়টি পড়তে এবং শুনতে কোনও ঠাট্টার বিষয় বলে মনে হলেও এমনই আশ্চর্যজনক ঘটনা সত্য বলে প্রমাণিত হয়েছে। সত্যিই এক ব্যক্তির মোবাইল ফোন বন্দুকের বুলেট থামিয়ে তার মালিক অর্থাৎ স্মার্টফোন ইউজারের জীবন বাঁচিয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইউক্রেনে, যেখানে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝখানে একজন ইউক্রেনীয় সৈন্য রক্ষা পেয়েছিলেন, যখন তাকে লক্ষ্য করে ছোড়া একটি বুলেট সরাসরি তার পকেটে রাখা একটি স্মার্টফোনে আঘাত করে এবং সেই ফোনেই আটকে যায়। কনস্টেবলকে লক্ষ্য করে ছোড়া সেই গুলিটি ফোনে আটকে যায় এবং ওই ব্যক্তি বেঁচে পায়। বিশ্বাস না হলে দেখে নিন এই মর্মান্তিক ঘটনার প্রমাণ –

এখানে দেখুন, ফোনে বুলেটের আঘাতের একটি ভিডিও :

 

View this post on Instagram

 

A post shared by 91mobiles Hindi (@91mobiles.hindi)

উপরের ভিডিওতে, সৈনিক তার স্মার্টফোনটি দেখিয়েছেন এবং সেই ফোনে এমবেড করা বুলেটটিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে এটি একটি 7.62 মিমি বুলেট। বুলেটটি ফোনে আটকে যাওয়ায় ওই ব্যক্তির জীবন রক্ষা পেয়েছিল, যদিও তিনি ভাগ্যবান ছিলেন, যে বুলেটের কারণে ফোনটিতে আগুন ধরেনি বা এর ব্যাটারি বিস্ফোরিত হয়নি। এটি কোন ব্র্যান্ডের স্মার্টফোন তা জানা যায়নি তবে ভিডিওটি দেখে অনুমান করা হচ্ছে যে এটি Samsung এর ফোন হতে পারে। তবে নেটিজেনদের একাংশের মতে এত শক্তিশালী একমাত্র নোকিয়ার ফোনই হতে পারে।

আগেও সামনে এসেছে স্মার্টফোনে গুলি লাগার ঘটনা

91Mobiles তাদের রিসার্চে জানতে পেরেছে যে মোবাইল ফোন দ্বারা বুলেট প্রতিরোধ এবং ইউজারের জীবন বাঁচানোর ঘটনা অতীতেও সামনে এসেছে। 2016 সালে আফগানিস্তানে একজন ব্যক্তির জীবন বাঁচিয়েছিল Nokia 301, যেখানে বুলেট ফোনেই আটকে গিয়েছিল। একইভাবে, Nokia X2 ইউজাররা তাদের স্মার্টফোনের কারণে 2012 সালে সুরক্ষিত থাকতে পেরেছিল।

2008 সালে, একজন মার্কিন ব্যক্তিকে লক্ষ্য করে ছোড়া বুলেট তার Motorola Razr ফোন অতিক্রম করতে পারেনি। 2007 সালেও একজন ipad ইউজারের সাথে একই রকম ঘটনা ঘটেছিল, যখন একটি বন্দুকের বুলেট তার অ্যাপল ডিভাইসটিকে ভেদ করতে ব্যর্থ হয়েছিল। এমনকি তাইওয়ানে, Samsung Galaxy Mega ইউজারকে বুলেটের আঘাত থেকে বাঁচিয়েছিল। এগুলি ছাড়াও Nokia Lumia 520, BlackBerry Curve এবং HTC Evo 3Dও একই ধরনের কান্ড করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এক ব্যক্তির পকেটে রাখা স্মার্টফোনে গুলি আটকে বেঁচে গেল প্রাণ! জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/gun-bullet-in-mobile-phone-saved-users-life/feed/ 0
সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার আগে অবশ্যই যা করবেন, নয়তো দিতে হতে পারে বড় খেসারত https://www.91mobiles.com/bengali/things-to-do-before-giving-smartphone-to-service-center-in-bengali/ https://www.91mobiles.com/bengali/things-to-do-before-giving-smartphone-to-service-center-in-bengali/#respond Tue, 19 Nov 2019 11:24:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9212 সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার আগে অবশ্যই করনীয় কয়েকটি কাজ

The post সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার আগে অবশ্যই যা করবেন, নয়তো দিতে হতে পারে বড় খেসারত first appeared on 91Mobiles Bengali.

]]>
শরীর খারাপ হলে বা অসুস্থ হয়ে পড়লে মানুষ ডাক্তার দেখাতে যায়। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ডাক্তার‌ই একমাত্র ব‍্যাক্তি যার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। এক‌ই ঘটনা যদি টেক ও গ‍্যাজেটের ক্ষেত্রে ঘটে তবে সার্ভিস সেন্টার এক এবং অদ্বিতীয় অপশন। ডাক্তারের মতোই আমরা সার্ভিস সেন্টারের কর্মচারীদের ওফর পুরোপুরি বিশ্বাস করতে পারি এবং আমাদের জীবনের অন‍্যতম প্রধান একটি জিনিসে পরিণত হ‌ওয়া স্মার্টফোনকে সার্ভিস সেন্টারে জমা রেখে আসি। সেই ব‍্যাক্তি যতই আপনার ফোন সম্পূর্ণভাবে ঠিক করে দিক, কিন্তু আপনার অন‍্যতম একটি ব‍্যাক্তিগত জিনিস অর্থাৎ আপনার ফোন এভাবে সার্ভিস সেন্টারে রেখে আসার আগে অনেকগুলি বিষয় মাথায় রাখতে হয়। কারণ বেপরোয়াভাবে নেওয়া একটি ছোট পদক্ষেপ‌ও পরবর্তী সময়ে আপনার জন্য বড় সমস‍্যার কারণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন : সস্তা হয়ে গেল Nokia 6.2 স্মার্টফোন, জেনে নিন নতুন দাম

আপনাদের গত 4 নভেম্বর ঘটে যাওয়া একটি ঘটনার উদাহরণ দিই। আমেরিকার ক‍্যালিফোর্নিয়ায় বসবাসকারী এক যুবতীকে এমনই ছোট একটি ভুলের জন্য বড় মাশুল দিতে হয়েছে, সার্ভিস সেন্টারে ফোন দেওয়ার ফলে তাঁর “একান্ত ব্যক্তিগত ফোটো” শেয়ার হয়ে গেছে। এটি অন্য কোনো কোম্পানি নয়, বরং গোটা বিশ্বের অন‍্যতম বড় টেক কোম্পানি Apple এর সার্ভিস সেন্টারের ঘটনা। গ্লোরিয়া নামের একটি মেয়ের iPhone কিছু সমস্যা দেখা দেওয়ায় সে তাঁর ফোন Apple সার্ভিস সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্মরত এক কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তাঁর ফোনটি ঠিক করার সময় সে গ্লোরিয়ার ফোন থেকে তাঁর একটি “অত্যন্ত গোপন” ফোটো নিজের নাম্বারে ফরোয়ার্ড করে নেয়। আমেরিকায় এই ঘটনা বর্তমানে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি করেছে। এই কারণেই আমরা চাই আমাদের পাঠকরাও সচেতন হোক এবং তাদের যেন এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন না হতে হয়।

যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে :

1. ব‍্যাঙ্কিং ডিটেইলস ডিলিট করুন :

যখন থেকে মানুষের হাতে স্মার্টফোন আসতে শুরু করেছে, বিপুল সংখ্যক সাধারণ মানুষ ডিজিটাল ব‍্যাঙ্কিং করতে শুরু করেছে। ব‍্যাঙ্কের অ্যাপ হোক বা অনলাইন ব‍্যাঙ্কিং, ফোন থেকেই টাকা দেওয়া নেওয়া হয়ে যায়। ব‍্যাঙ্কের ডকুমেন্ট যেমন ডেবিট ও ক্রেডিট কার্ড ডিটেইলস, ই-ব‍্যাঙ্কিং আইডি এবং এটিএম ও ইন্টারনেট ট্রানজংকশনের পাসওয়ার্ড প্রভৃতি তথ্য মানুষ তাদের ফোনেই সেভ করে রাখেন। এমন অবস্থায় ফোন সার্ভিস সেন্টারে জমা দেওয়ার আগে অবশ্যই এই ধরনের ডিটেইলস ফোন থেকে ডিলিট করে দেওয়া উচিত।

আরও পড়ুন : স‍্যামসাংকে টক্কর দিতে চলে এল ফোল্ডেবল Moto Razr, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতেও

2. ওয়ালেট অ্যাপ আন‌ইনস্টল করুন : 

ইন্টারনেট ব‍্যাঙ্কিংয়ের সঙ্গে সঙ্গে পেটিএম, গুগল পে, ফোন পে ও ভীম অ্যাপগুলিও আজ সাধারণ মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। টুকটাক জিনিসপত্র কেনা থেকে শুরু করে মোবাইল রিচার্জ, সব‌ই প্রায় এইসব অ্যাপের মাধ্যমে হয়ে থাকে। তাই সার্ভিস সেন্টারে ফোন দিতে যাওয়ার আগে এইসব অ্যাপ‌ও আন‌ইনস্টল করে দেওয়া দরকার। ফোন ঠিক হয়ে গেলে এইসব অ্যাপ আবার ইনস্টল করা যাবে।

3. কন্ট‍্যাক্ট ও ম‍্যাসেজ‌ও লোকানো দরকার :

একটা সময় ছিল যখন মানুষ ডায়েরিতে তাদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের ফোন নাম্বার লিখে রাখত। অনেকে তো আবার তাদের নিকট ব‍্যাক্তিদের নাম্বার মুখস্থ করে রাখতেন। কিন্তু যখন থেকে স্মার্টফোন এসেছে মানুষ ফোন নাম্বার মুখস্থ করার বা ডায়েরিতে লেখার বদলে ফোনের কন্ট‍্যাক্ট লিস্টেই সেভ করে রাখেন। সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার আগে নিজের কন্ট‍্যাক্ট লিস্ট সুরক্ষিত রাখা প্রয়োজন। কারণ কন্ট‍্যাক্ট লিস্টের নাম্বার শেয়ার হয়ে গেলে সেটা শুধুমাত্র আপনার জন্য নয় বরং সেইসব ব‍্যাক্তিদের জন‍্য‌ও সমস্যার কারণ হবে যাদের নাম্বার ফোনে সেভ আছে।

আরও পড়ুন : ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Nokia এর 55 ইঞ্চির 4K স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে এতে থাকবে JBL সাউন্ড সিস্টেম

4. ফোটো গ‍্যালারি :

বলা হয় যে ফোনের গ‍্যালারি ইউজারের নেচার ও পার্সোনালিটি প্রতিফলন করে। প্রত‍্যেকেই তাদের ফোনের গ‍্যালারিতে তাদের বিশেষ মুহুর্তের ছবি সাজিয়ে রাখেন। এর মধ্যে যেমন আমাদের নিজেদের ছবি থাকে, তেমনই থাকে আমাদের বন্ধু, আত্মীয় ও প্রিয়জনদের ফোটো। তাই ফোন সার্ভিস সেন্টারে জমা রাখার আগে ফোনের গ‍্যালারি থেকে সমস্ত ফোটো ল‍্যাপটপ বা কম্পিউটার বা অন‍্য কোনো ডিভাইসে করে নিয়ে ফোন থেকে ডিলিট করে দেওয়াই ভালো। ফোন ঠিক হয়ে গেলে সব ফোটো আবার গ‍্যালারিতে কপি করে নেওয়া যায়।

5. ইমেইল ও পাসওয়ার্ড :

বেশিরভাগ দরকারি ডকুমেন্ট এবং মেইল ইমেইল আইডিতে সেভ থাকে। এক‌ইভাবে অনেক ইউজার অন‍্যান‍্য প্ল‍্যাটফর্মের ইউজার নেম ও পাসওয়ার্ড‌ও গুগল অ্যাকাউন্ট বা অ্যাপেল আইডিতে সেভ করে রাখেন। তাই সার্ভিস সেন্টারে ফোন দেওয়ার আগে ফোন থেকে এসব ডিলিট করে দেওয়া উচিত।

আরও পড়ুন : Samsung Galaxy A01 এ থাকবে ডুয়েল রেয়ার ক‍্যামেরা এবং অ্যান্ড্রয়েড 10 ওএস, দাম হতে পারে 7,000 টাকার কাছাকাছি

সবচেয়ে বড় কথা সার্ভিস সেন্টারে ফোন জমা করার আগে ফোনের ব‍্যাক‌আপ নিয়ে রাখা দরকার। সম্ভব হলে আপনার ফোন ফরম্যাট করে দিন।। এরকম করা হলে শুধুমাত্র যে  আপনার ফোনের ডেটা সুরক্ষিত থাকবে তাই নয়, বরং রিপেয়ারের পর আপনার ফোন একদম নতুন একটি ডিভাইসের মতো কাজ করবে। ফোনের স্ক্রিন যদি অন না হয় তবে সেক্ষেত্রে ফোনটি ল‍্যাপটপ বা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে ফোন রিসেট করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার আগে অবশ্যই যা করবেন, নয়তো দিতে হতে পারে বড় খেসারত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/things-to-do-before-giving-smartphone-to-service-center-in-bengali/feed/ 0