Phonepe - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 17 Apr 2024 09:11:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 সহজেই চেক করা যায় বিদ্যুৎ-এর বিল, জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-electricity-bill-know-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-electricity-bill-know-full-process-in-bengali/#respond Wed, 17 Apr 2024 09:11:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48517 বিদ্যুৎ-এর বিল চেক করার পদ্ধতি

The post সহজেই চেক করা যায় বিদ্যুৎ-এর বিল, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
ইন্টারনেট আসার পর মানুষের অনেক সমস্যারই সমাধান হয়ে গেছে। এর মধ্যে একটি হল অনলাইনে বিদ্যুৎ বিল জমা দেওয়ার সুবিধা। আগে যেখানে বিদ্যুতের বিল জমা করতে জনগণকে পাওয়ার হাউসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো সেখানে আজ মানুষ সহজেই তাদের বিদ্যুৎ বিল জমা করে মাত্র এক ক্লিকে। এর পাশাপাশি মানুষ অনলাইনে তাদের বিদ্যুৎ বিল চেকও করতে পারে। আপনি আপনার রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট বা Paytm, PhonePe, Google Pay থেকে বিদ্যুৎ বিল চেক করতে পারেন। এখানে আমরা আপনাকে বলব কিভাবে আপনি এই অ্যাপগুলির সাহায্যে আপনার বিদ্যুৎ বিল চেক করতে পারেন।

অনলাইনে বিদ্যুৎ বিল চেক

  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিদ্যুৎ বিল চেক
  • ফোনপে অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল চেক
  • Google Pay এবং Amazon Pay-এর মাধ্যমে বিদ্যুৎ বিল চেক

প্রতিটি রাজ্যে অনলাইন বিদ্যুৎ বিল চেকিং এবং পেমেন্টের ব্যবস্থা রয়েছে। নাগরিকদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য বিদ্যুৎ বিভাগ সব তথ্য অনলাইন করে দিয়েছে। ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ক্লিকে তাদের সমস্ত অ্যাকাউন্টের বিবরণ অ্যাক্সেস করতে পারেন। অর্থাৎ বাড়িতে বিদ্যুৎ বিল না আসা নিয়ে চিন্তা করতে হবে না। এর পাশাপাশি বিল জানতে বিদ্যুৎ বিভাগে যেতে হবে না। আপনি এই সব অনলাইন চেক করতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিদ্যুৎ বিল চেক

আপনি যদি আপনার লেটেস্ট বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে আপনার রাজ্যের বিদ্যুৎ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তবে, আপনি কিছু UPI অ্যাপ থেকেও তথ্য পেতে পারেন। এর জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেতে যেতে হবে না। আপনি সরাসরি আপনার স্মার্টফোনে এই তথ্য দেখতে পারেন। এর জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে বিদ্যুতের বিল চেক করতে, আপনার বিদ্যুৎ কানেকশন গ্রাহক নম্বর জানতে হবে যা প্রতিটি বিলে লেখা আছে। এর সাহায্যে আপনি আপনার বিদ্যুৎ বিল জানতে পারবেন।

এর সাথে, আপনি যদি অনলাইনে বিদ্যুৎ বিল জমা দিতে চান, তবে এর জন্য আপনার একটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা UPI আইডি থাকতে হবে।

বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ বিল কীভাবে জমা করবেন?

দিল্লি বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

হরিয়ানার বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

পাঞ্জাবের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

উত্তরাখণ্ডের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

মধ্যপ্রদেশের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

ছত্তিশগড়ের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

ঝাড়খণ্ডের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

বিহারের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

মহারাষ্ট্রের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

রাজস্থানের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীরের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

হিমাচল প্রদেশের বিদ্যুৎ বিল চেক করতে এখানে ক্লিক করুন

PhonePe থেকে বিদ্যুতের বিল চেক

  • প্রথমে আপনার ফোনে PhonePe অ্যাপ ডাউনলোড করুন। এর পর অ্যাপটি ওপেন করুন।
  • এখানে রিচার্জ এবং পে বিল বিভাগে, আপনি বিদ্যুতের বিকল্পটি দেখতে পাবেন।
  • ইলেকট্রিসিটি অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার ইলেকট্রিসিটি প্রোভাইডার বেছে নিতে হবে। এখানে আপনাকে অ্যাকাউন্ট নম্বর বা উপভোক্তা নম্বর চাওয়া হবে। এই বিবরণগুলি পূরণ করে আপনি আপনার লেটেস্ট বিদ্যুৎ বিল পরীক্ষা করতে পারেন।

GPay থেকে বিদ্যুৎ বিল চেক

এছাড়াও আপনি Google Pay, BHIM, Amazon Pay, Freecharge এর মত অন্যান্য অ্যাপের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল দেখতে এবং জমা করতে পারেন। এখানেও আপনাকে আপনার প্রদানকারী নির্বাচন করতে হবে এবং তারপরে অ্যাকাউন্ট নম্বর বা ভোক্তা নম্বর প্রবেশ করে, আপনি সরাসরি বিল দেখতে পারবেন।

The post সহজেই চেক করা যায় বিদ্যুৎ-এর বিল, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-electricity-bill-know-full-process-in-bengali/feed/ 0
জেনে নিন UPI অ্যাপ BHIM, Paytm, PhonePay, Gpay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-know-in-bengali/#respond Mon, 26 Feb 2024 06:38:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46665 UPI অ্যাপ থেকে সহজেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়

The post জেনে নিন UPI অ্যাপ BHIM, Paytm, PhonePay, Gpay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) বেসড ডিজিটাল পেমেন্ট অ্যাপস BHIM, Paytm, Google Pay (GPay) এবং PhonePe-এর সাহায্যে ইউজাররা একে অপরকে অনলাইনে টাকা পাঠাতে পারেন। কোন কিছু কেনার পরে পেমেন্ট করতে পারেন এবং প্রয়োজনে ফোন রিচার্জ কিংবা বিল পরিশোধ করার মতো কাজগুলিও সহজেই করা যায়। তবে এর জন্য ইউজারদের এই অ্যাপগুলির সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এছাড়াও BHIM, Paytm, GPay এবং PhonePe-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও খুব সহজেই চেক করা যায়। এই পোস্টে আপনাদের এই অ্যাপগুলির মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে জানানো হল৷

BHIM অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে BHIM অ্যাপ খুলতে হবে।
স্টেপ 2: সবার উপরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চান তার চেক ব্যালেন্সে ক্লিক করুন।
স্টেপ 4: আপনি UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

Paytm এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে Paytm অ্যাপ সিলেক্ট করতে হবে।
স্টেপ 2: তারপর আপনাকে ব্যালেন্স এবং হিস্ট্রি অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনাকে ব্যাঙ্কের নামের সামনে চেক ব্যালেন্স বাটনে ট্যাপ করতে হবে।
স্টেপ 4: আপনি আপনার UPI পিন লিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

GPay থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: হোম পেজে একটু নিচে স্ক্রোল করতে হবে এবং চেক ব্যাঙ্ক ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 3: UPI পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

PhonePe এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে Phone Pe অ্যাপটি খুলতে হবে।

স্টেপ 2: হোম স্ক্রিনে মানি ট্রান্সফার বিভাগে আপনাকে চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ 3: তারপর ব্যাঙ্ক সিলেক্ট করে UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন৷

ইউজাররা UPI ভিত্তিক অ্যাপ BHIM, Paytm, Google Pay এবং ফোনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ছাড়াও ইউজাররা সহজেই যেকোন সময় অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন এবং ট্রানজেকশন ডিটেইলস দেখতে পারবেন।

The post জেনে নিন UPI অ্যাপ BHIM, Paytm, PhonePay, Gpay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-know-in-bengali/feed/ 0
PhonePe-এর মাধ্যমে সরাসরি জমা করা যায় Income Tax, জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/phonepe-users-pay-income-tax-directly-from-its-app-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/phonepe-users-pay-income-tax-directly-from-its-app-know-details-in-bengali/#respond Fri, 28 Jul 2023 01:00:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42791 ফোনপের মাধ্যমে ইনকাম ট্যাক্স জমা করার পদ্ধতি

The post PhonePe-এর মাধ্যমে সরাসরি জমা করা যায় Income Tax, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে ফোনপে দেশের অন্যতম পেমেন্ট অ্যাপগুলির লিস্টে স্থান করে নিয়েছে এবং এর মাধ্যমে ইউপিআই, রিচার্জ, বিল পেমেন্ট ও ইন্সিওরেন্সের মতো বিভিন্ন সুবিধা পাওয়া যায়। এবার কোম্পানি ইনকাম ট্যাক্স জমা করার জন্য একটি নতুন সুবিধাও নিয়ে এসেছে। PhonePe তাদের Android এবং iOS অ্যাপের মাধ্যমে Income Tax জমা করার ফিচার পেশ করেছে। ের সাহায্যে ট্যাক্স পেয়াররা সময় মতো অত্যন্ত সহজেই ট্যাক্স জমা করতে পারবেন। মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমেই সেল্ফ অ্যাসেসমেন্ট এবং অ্যাডভান্স ট্যাক্স জমা করা যায়। আয়কর জমা করার জন্য ইউপিআই এবং ক্রেডিট কার্ডও ব্যাবহার করা যায়। PhonePe জানিয়েছে ক্রেডিট কার্ড ইউজারদের 45 দিনের ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড দেওয়া হবে এবং তাঁরা তাদের ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্টের ওপর রিওয়ার্ড পয়েন্টও পাবেন। আরও পড়ুন: এলইডি ইন্টারফেস সহ লঞ্চ হবে Tecno Pova 5 Pro, আমাজনে লিস্টেড হল এই ডিভাইস

PhonePe-এর মাধ্যমে ইনকাম ট্যাক্স কিভাবে পেমেন্ট করবেন?

স্টেপ-1: PhonePe অ্যাপ ওপেন করুন এবং “রিচার্জ অ্যান্ড বিল পেমেন্ট” সেকশনে ইনকাম ট্যাক্স অপশন সিলেক্ট করুন।

স্টেপ-2: এরপর ইনকাম ট্যাক্স পেমেত টাইপ সিলেক্ট করুন। এবার সেল্ফ অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্ট ইয়ার বাছুন।

স্টেপ-3: এরপর ভেরিফিকেশনের জন্য 10 অঙ্কের PAN কার্ড নাম্বার দিন।
স্টেপ-4: এবার ট্যাক্স অ্যামাউন্ট লিখুন এবং পেমেন্ট পেজে যান।
স্টেপ-5: পেমেন্টের জন্য নিজের পছন্দের পদ্ধতি বাছাই করুন, এখানে UPI ও ক্রেডিট কার্ড অপশনও পাবেন।
স্টেপ-6: এরপর পেমেন্ট সাকসেসফুল হওয়ার ম্যাসেজের জন্য অপেক্ষা করুন।

PhonePe জানিয়েছে ট্যাক্স পেমেন্ট করার এক দিনের মধ্যে ইউজারদের একটি ইউনিক ট্রানজংকশন রেফারেন্স অর্থাৎ UTR নাম্বার দেওয়া হবে। ট্যাক্স পেমেন্ট চালান নাম্বার পেতে দুটি ওয়ার্কিং ডে লাগবে।

খেয়াল রাখা দরকার এই নতুন PhonePe ফিচার শুধুমাত্র ইনকাম ট্যাক্স পেমেন্টের জন্য। PhonePe এর মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) জমা করা যাবে না, এর জন্য ইউজারদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের ওপরই নির্ভর করতে হবে। জানিয়ে রাখি বিগত 2022-2023 আর্থিক বর্ষের জন্য আইটিআর জমা করার শেষ দিন 31 জুলাই, 2023।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post PhonePe-এর মাধ্যমে সরাসরি জমা করা যায় Income Tax, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/phonepe-users-pay-income-tax-directly-from-its-app-know-details-in-bengali/feed/ 0
ক্যাশব্যাকের লোভে 2 লাখ টাকা খোয়ালেন দিল্লি পুলিশের আধিকারিক https://www.91mobiles.com/bengali/delhi-police-official-lost-2-lakh-with-phonepe-cashback-scam-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/delhi-police-official-lost-2-lakh-with-phonepe-cashback-scam-report-in-bengali/#respond Sat, 17 Jun 2023 06:00:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41301 অনলাইন প্রতারণার শিকার দিল্লি পুলিশের অফিসার

The post ক্যাশব্যাকের লোভে 2 লাখ টাকা খোয়ালেন দিল্লি পুলিশের আধিকারিক first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • অনলাইন প্রতারণার শিকার হলেন দিল্লি পুলিশ আধিকারিক।
  • গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।
  • ট্রান্সফার করা টাকা ফেরত দেওয়া হয়েছে।

একদিকে ভারতে দ্রুত গতিতে অনলাইন পরিষেবাগুলি বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে এর নেতিবাচক দিকগুলি জনসাধারণকে চিন্তায় ফেলে দিয়েছে। প্রায়দিন প্রতারণার মামলা সামনে আসছে। অন্যদিকে সাম্প্রতিক একটি ঘটনায় দিল্লি পুলিশকে নিশানা করেছে প্রতারকরা। হ্যাঁ, দিল্লি পুলিশের এক আধিকারিক প্রতারণার শিকার হয়েছেন। আরও পড়ুন: নতুন কালার অপশন এবং লেদার ফিনিশসহ লঞ্চ হল Tecno SPARK GO 2023 এবং Spark 10 , জেনে নিন ডিটেইলস

ক্যাশব্যাকের ফাঁদে পা

আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একজন পুলিশ অফিসারকে কেউ কীভাবে ঠকাতে পারে, কিন্তু এটা সত্যি হয়েছে। ফোনে ক্যাশব্যাক পাওয়ার আশায় দিল্লির এক পুলিশ অফিসার 2 লক্ষ টাকা হারিয়েছেন। PTI এর রিপোর্ট অনুযায়ী, দিল্লি পুলিশের এক আধিকারিক ক্যাশব্যাক পাওয়ার প্রলোভনে 2 লক্ষ টাকা প্রতারিত হয়েছেন।

কিভাবে হল অনলাইন ফ্রড?

দিল্লি পুলিশ অফিসার রিপোর্টে বলেছেন যে তিনি একটি অজানা নম্বর থেকে কল পেয়েছিলেন, যেখানে তাকে Phonepe ট্রানজেকশনের পরিবর্তে ক্যাশব্যাক অফার করা হয়েছিল। অফিসারকে কলে বলা হয়েছিল যে ক্যাশব্যাক পাওয়ার জন্য তাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ওই পুলিশকর্মী অ্যাপটি ডাউনলোড করার সাথে সাথেই তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। আরও পড়ুন: 150W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হতে পারে Realme GT Neo 5 Pro স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

বলা হয়েছে যে ওই পুলিশ অফিসার অ্যাপটি ডাউনলোড করার সাথে সাথেই প্রতারক চক্রটি তার ফোনের অ্যাক্সেস পেয়ে যায়, তারপরে তারা বিভিন্ন ট্রানজেকশন করে 2,12,000 টাকা ট্রান্সফার করে দেয়।

এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন চারজন

পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করার পর চার জন সদস্যের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। সবাই ডিজিটাল ওয়ালেটে টাকা ট্রান্সফার করেছে। এই ডিজিটাল ওয়ালেটগুলি পাঁচটি ভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত ছিল। আরও পড়ুন: BSNL এর এইসব প্রিপেড প্ল্যানে রয়েছে দৈনিক 2GB ডেটা, কম খরচে পাবেন অধিক সুবিধা

গ্রেফতার হয়েছে দুইজন, বাকিরা পলাতক

মামলার FIR হওয়ার পরে, পুলিশ তৎপর হয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালান। তা পরে সীতাপুর এবং উত্তরপ্রদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি দুই অভিযুক্ত পলাতক রয়েছে। তাদের কাছ থেকে ব্যাঙ্কের পাসবুক ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে ট্রান্সফার করা টাকা ফেরত নেওয়া হয়েছে।

কিভাবে এই ঘটনাগুলো এড়ানো সম্ভব?

আপনিও যদি অনলাইন প্রতারণার শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করতে চান, তাহলে নিচে দেওয়া টিপসগুলো অনুসরণ করতে পারেন। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 12GB র‌্যামসহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Redmi 12 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

  • যেকোনো অজানা কলারদের সাথে আপনার ব্যক্তিগত তথ্য এবং আর্থিক ডিটেইলস শেয়ার করবেন না।
  • অনলাইনে আপনার তথ্য শেয়ার করার আগে অনুগ্রহ করে যেকোনো ওয়েবসাইট এবং প্ল্যাটফর্ম চেক করুন।
  • UPI প্ল্যাটফর্মে সহজ পাসওয়ার্ড সেট করবেন না, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করুন।
  • আপনার ডিভাইসে ব্যবহৃত অ্যাপ্লিকেশন এবং সফ্টওয়্যার আপ টু ডেট রাখুন।
  • আপনি সুরক্ষার জন্য অ্যান্টি ভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার সফ্টওয়্যারও ব্যবহার করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ক্যাশব্যাকের লোভে 2 লাখ টাকা খোয়ালেন দিল্লি পুলিশের আধিকারিক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/delhi-police-official-lost-2-lakh-with-phonepe-cashback-scam-report-in-bengali/feed/ 0
জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/#respond Mon, 10 Apr 2023 04:00:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38790 UPI অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়

The post জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • UPI অ্যাপ থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করা যায়।
  • UPI ভারতে ডিজিটাল পেমেন্টের জন্য খুবই জনপ্রিয়।
  • BHIM, Paytm, PhonePe হল প্রধান UPI বেসড অ্যাপ।

UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) বেসড ডিজিটাল পেমেন্ট অ্যাপস BHIM, Paytm, Google Pay (GPay) এবং PhonePe-এর সাহায্যে ইউজাররা একে অপরকে অনলাইনে টাকা পাঠাতে পারেন। কোন কিছু কেনার পরে পেমেন্ট করতে পারেন এবং প্রয়োজনে ফোন রিচার্জ কিংবা বিল পরিশোধ করার মতো কাজগুলিও সহজেই করা যায়। তবে এর জন্য ইউজারদের এই অ্যাপগুলির সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। এছাড়াও BHIM, Paytm, GPay এবং PhonePe-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও খুব সহজেই চেক করা যায়। এই পোস্টে আপনাদের এই অ্যাপগুলির মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে জানানো হল৷ আরও পড়ুন: দেখে নিন Allu Arjun অভিনীত 10টি সুপারহিট ফিল্মের লিস্ট, না দেখলে চরম মিস

BHIM অ্যাপ এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে BHIM অ্যাপ খুলতে হবে।
স্টেপ 2: সবার উপরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপনি যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেক করতে চান তার চেক ব্যালেন্সে ক্লিক করুন।
স্টেপ 4: আপনি UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

Paytm এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে Paytm অ্যাপ সিলেক্ট করতে হবে।
স্টেপ 2: তারপর আপনাকে ব্যালেন্স এবং হিস্ট্রি অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: এখানে আপনাকে ব্যাঙ্কের নামের সামনে চেক ব্যালেন্স বাটনে ট্যাপ করতে হবে।
স্টেপ 4: আপনি আপনার UPI পিন লিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

GPay এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: হোম পেজে একটু নিচে স্ক্রোল করতে হবে এবং চেক ব্যাঙ্ক ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে।
স্টেপ 3: UPI পিন দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন।

PhonePe এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: আপনার ফোনে Phone Pe অ্যাপটি খুলতে হবে।

স্টেপ 2: হোম স্ক্রিনে মানি ট্রান্সফার বিভাগে আপনাকে চেক ব্যাঙ্ক ব্যালেন্স অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ 3: তারপর ব্যাঙ্ক সিলেক্ট করে UPI পিন দিলেই ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন৷

ইউজাররা UPI বেসড অ্যাপ BHIM, Paytm, Google Pay এবং ফোনে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ছাড়াও ইউজাররা সহজেই যেকোন সময় অ্যাপের মাধ্যমে করা তাদের ব্যাঙ্ক ব্যালেন্স চেক ট্রানজেকশনও দেখতে পারবেন। আরও পড়ুন: ভারতে Snapdragon 695 5G প্রসেসরসহ শীঘ্রই লঞ্চ হবে Vivo Y100A স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন UPI অ্যাপস Paytm, PhonePe, Gpay-এর মাধ্যমে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-bank-balance-using-paytm-google-pay-and-phonepe-full-process-in-bengali/feed/ 0
PhonePe থেকে UPI আইডি ডিলিট করতে চান? জেনে নিন উপায় https://www.91mobiles.com/bengali/how-to-delete-upi-id-from-phonepe/ https://www.91mobiles.com/bengali/how-to-delete-upi-id-from-phonepe/#respond Sat, 03 Sep 2022 07:59:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30842 2016 সালের এপ্রিলে লঞ্চ হয়েছিল UPI

The post PhonePe থেকে UPI আইডি ডিলিট করতে চান? জেনে নিন উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
2016 সালের এপ্রিলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) UPI লঞ্চ করেছিল। UPI হল একটি ব্যাঙ্কিং সিস্টেম যার সাহায্যে আপনি Paytm, Google Pay, PhonePay এবং অন্যান্য অ্যাপ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এর সাহায্যে, আপনি একটি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।এর মাধ্যমে অনেক ব্যাঙ্কিং ফিচার একত্রিত করা যায়। এর মাধ্যমে, আপনি সহজেই টাকা ট্রান্সফার করতে এবং দোকানদারকে পেমেন্ট করতে পারবেন।

করোনা মহামারী থেকে এবং তার আগে নোট বাতিলের সময় থেকে ভারতে পেমেন্ট এর জন্য UPI অ্যাপগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই পেমেন্ট অ্যাপগুলি ভারতের প্রতিটি কোণায় পৌঁছে গেছে। এমনকি গ্রামাঞ্চলেও পৌঁছে গেছে এসব অ্যাপ। UPI অ্যাপের কথা বললে, PhonePe হল ভারতে ব্যবহৃত একটি জনপ্রিয় অ্যাপ। এই পোস্টে আমি আপনাদের বলবো যে কিভাবে PhonePe অ্যাপ থেকে আপনারা UPI আইডি ডিলিট করবেন।

কিভাবে PhonePe থেকে UPI আইডি ডিলিট করবেন?

1. প্রথমত, আপনার স্মার্টফোনে PhonePe অ্যাপটি খুলুন।

2. উপরের ডানদিকে প্রোফাইল ফটোতে ক্লিক করুন এবং যে ব্যাঙ্কের UPI আইডি আপনি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন৷

3. অ্যাকাউন্ট ডিটেইলস এর পেজ এ, আপনি সবার নীচে ডিলিট বাটনটি দেখতে পাবেন। এতে ক্লিক করুন এবং UPI আইডি ডিলিট করে দিন।

PhonePe থেকে আপনার UPI আইডি ডিলিট করার জন্য, আপনাকে অ্যাপটির কাস্টমার কেয়ারে ফোন করে নিম্নলিখিত কিছু ডিটেইলস শেয়ার করতে হবে।

  • আপনার PhonePe UPI আইডি
  • PhonePe অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর
  • আপনার PhonePe অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ডেবিট কার্ডের শেষ চারটি ডিজিট

আপনার স্মার্টফোনে ইনস্টল করা PhonePe অ্যাপ থেকে UPI আইডি ডিলিট হয়ে গেছে। যদি কোনো কারণে আপনি আপনার PhonePe অ্যাকাউন্ট থেকে আপনার UPI আইডি ডিলিট করে ফেলতে চান, তাহলে আপনি এই স্টেপ গুলির সাহায্যে নিমিষেই তা করতে পারেন। এরকম আরো টিপস এবং ট্রিক্স জানার জন্য 91mobiles এর সঙ্গে থাকুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post PhonePe থেকে UPI আইডি ডিলিট করতে চান? জেনে নিন উপায় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-delete-upi-id-from-phonepe/feed/ 0
ভুল খবরে কান দেবেন না, জেনে নিন UPI পেমেন্টে সংক্রান্ত আসল সত্যি! https://www.91mobiles.com/bengali/upi-transactions-to-remain-free-indian-govt-not-considering-any-charges-on-upi-payment/ https://www.91mobiles.com/bengali/upi-transactions-to-remain-free-indian-govt-not-considering-any-charges-on-upi-payment/#respond Mon, 22 Aug 2022 07:53:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30047 UPI Payment এর জন্য লাগবে না অতিরিক্ত চার্জ

The post ভুল খবরে কান দেবেন না, জেনে নিন UPI পেমেন্টে সংক্রান্ত আসল সত্যি! first appeared on 91Mobiles Bengali.

]]>
UPI পেমেন্ট নিয়ে গত কয়েকদিনে একটি বেশ তর্ক বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে যে আগামী দিনে UPI লেনদেনেও চার্জ নেওয়া হবে এবং UPI-এর মাধ্যমে যে কোন ধরনের লেনদেনের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে। এই খবরটি শুনে আপনার এবং আমার মতো লক্ষ লক্ষ UPI ইউজার চিন্তায় পড়ে গেছিল। কিন্তু দেশের অর্থমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে UPI লেনদেনে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।

ফ্রি থাকবে UPI

অর্থ মন্ত্রণালয়, তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে, দ্রুত ছড়িয়ে পড়া এই গুজব বন্ধ করেছে। মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে যে UPI পেমেন্ট বা UPI লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হবে না। এটাও জানানো হয়েছে যে UPI ব্যবহার করার জন্য জনগণের কাছ থেকে টাকা নেওয়ার এমন কোনও ইচ্ছা ভারত সরকারের নেই। UPI পরিষেবাগুলি দেশে সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ডিজিটাল ইন্ডিয়ার প্রচার করবে।

UPI পেমেন্টে চার্জ লাগবে?

আপনাদের জানিয়ে রাখি যে, গত কয়েকদিন ধরে এই খবরটি সারা দেশে আলোড়ন ফেলেছিল যে এবার UPI পরিষেবাটি ব্যবহার করার জন্য ফি দিতে হবে। নির্বিচারে এই খবরটি ফেসবুক পোস্ট ও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এর মাধ্যমে ছড়ানো হচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় আলোচনা ছিল যে UPI-এর মাধ্যমে করা প্রতিটি সিঙ্গেল লেনদেনের জন্য একটি সার্ভিস চার্জ নেওয়া হবে।

অর্থাৎ, সমস্ত UPI পেমেন্ট এবং লেনদেনে অতিরিক্ত চার্জ দিতে হবে। বর্তমান সময়ে বড় দোকান থেকে শুরু করে ছোট দোকান সব জায়গাতেই UPI স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা রয়েছে। এমন পরিস্থিতিতে UPI লেনদেনে অতিরিক্ত চার্জ সত্যিই ভীতিকর খবর। কিন্তু এবার মোদি সরকার সামনে এসে UPI সংক্রান্ত সমস্ত গুজব ভেঙে দিয়েছে।

UPI কতটা কাজের?

গত মাসে অর্থাৎ জুলাই 2022-এ 6 বিলিয়ন UPI লেনদেন রেকর্ড করা হয়েছে, এই পরিসংখ্যানটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভারতে UPI কতটা বেড়েছে। এই মাসে ভারতীয়রা 600 কোটি UPI লেনদেন করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মতে, এখন পর্যন্ত FY22-এ UPI 46 বিলিয়ন ছাড়িয়েছে।

NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতে, 2022 সালের জুলাই মাসে 6.28 বিলিয়নেরও বেশি UPI লেনদেন হয়েছে যার মধ্যে 10.62 ট্রিলিয়ন টাকা লেনদেন করা হয়েছে। NPCI-এর মতে, FY21-এ 22.28 বিলিয়ন UPI লেনদেন রেকর্ড করা হয়েছে এবং FY22-এ এখনও পর্যন্ত 46 বিলিয়ন UPI লেনদেন সম্পন্ন হয়েছে। সরকার আগামী 5 বছরে 1 বিলিয়ন দৈনিক UPI লেনদেন করার পরিকল্পনা করেছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভুল খবরে কান দেবেন না, জেনে নিন UPI পেমেন্টে সংক্রান্ত আসল সত্যি! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upi-transactions-to-remain-free-indian-govt-not-considering-any-charges-on-upi-payment/feed/ 0
জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায়, এক নিমেষেই কাজ হয়ে যাবে https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi-2/ https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi-2/#respond Sat, 30 Jul 2022 16:37:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29167 Google Pay এবং Paytm ব্যবহার করে UPI PIN পরিবর্তন করার উপায়

The post জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায়, এক নিমেষেই কাজ হয়ে যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
সময় বদলেছে, এখন মানুষ শুধুমাত্র হাতে ফোন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, পকেট চেক করার দরকার হয় না। বর্তমানে বিভিন্ন UPI অ্যাপ যেমন Google Pay, PayTM, PhonePe এবং Amazon Pay ফোনেই থাকে এবং এখন UPI থেকে সব জায়গায় পেমেন্ট নেওয়ার সুবিধাও রয়েছে। সেক্ষেত্রে কোন সমস্যা হয় না। ডিজিটাল পেমেন্ট সহজ হলেও এখানে নেগেটিভ দিকও রয়েছে। তাই আপনি যদি UPI ব্যবহার করেন তাহলে মাঝে মাঝে পাসওয়ার্ড পালটে ফেলবেন, কারণ UPI-এর একটাই পাসওয়ার্ড সব অ্যাপেই ব্যবহার করা হয়। এমন পরিস্থিতিতে, কিছু সময় অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করে আপনি সহজেই নিরাপদ থাকতে পারেন। তবে অনেকেই এটা জানে না যে কীভাবে UPI পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। এটা কিন্তু অনেক সহজেই করা যায়। কয়েক মিনিটের মধ্যেই, আপনি পুরানো পাসওয়ার্ড মুছে একটি নতুন পাসওয়ার্ড এক্টিভ করতে পারবেন। এই পোস্টে আপনাদের জানাবো কীভাবে আপনারা সহজে UPI পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

UPI কি?

UPI হল Unified Payments Interface, এটি একটি ইনস্ট্যান্ট রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম যা বিশেষভাবে NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা চালু করা হয়েছে। UPI সম্পর্কে সবচেয়ে ভাল জিনিস হল এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ RBI দ্বারা নিয়ন্ত্রিত এবং এই কারণে এটি সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়। যেকোনো প্ল্যাটফর্মে UPI আইডি থেকে করা লেনদেনের সম্পূর্ণ তথ্য NPCI-এর কাছে থাকে।

UPI এর সুবিধা

  • 24×7 এক্টিভ সার্ভিস
  • অর্থ ট্রান্সফার (পাঠানো এবং গ্রহণ)
  • বিল পেমেন্ট (ওপেন গেটওয়ে)
  • OTP এর প্রয়োজন নেই
  • লেনদেনের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল এর প্রয়োজন নেই

UPI-এর সুবিধার কথা বললে এতে 1 লাখ টাকার লেনদেন হোক বা 1 টাকার, UPI-তে সব ধরনের লেনদেন এবং পেমেন্ট এক নিমিষেই হয়ে যায়। UPI অ্যাকাউন্টটি সরাসরি ইউজারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে পেমেন্ট করার সময় কোনও ওটিপির প্রয়োজন হয় না। শুধুমাত্র UPI পিন প্রবেশ করেই লেনদেন সম্পন্ন হয়। এই পেমেন্ট ইন্টারফেসের বড় সুবিধা হল আপনি যে কোনও ব্যাঙ্ক বা অ্যাপের মাধ্যমে UPI অ্যাকাউন্ট ব্যবহার করুন না কেন, UPI লেনদেনের সময়, সমস্ত QR কোড একই প্ল্যাটফর্মের লেনদেন সম্পন্ন করে।

কিভাবে UPI পিন পরিবর্তন করবেন?

Paytm এবং Google Pay হল দেশের অন্যতম ব্যবহৃত মোবাইল পেমেন্ট এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ যা রিচার্জ, পেমেন্ট এবং বিল পেমেন্ট সহ মানি ট্রান্সফার এর সুবিধা প্রদান করে।

Google Pay এর মাধ্যমে UPI পিন পরিবর্তন

1) প্রথমে আপনার স্মার্টফোনে Google Pay অ্যাপ খুলুন।

2) Google Pay অ্যাপে, উপরের বাম দিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন।

3) এখানে আপনি Payment Method এর অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

4) আপনি যদি পেমেন্ট পদ্ধতিতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে থাকেন, তাহলে সেই ব্যাঙ্কে ক্লিক করুন যার প্ল্যাটফর্মে আপনার UPI আইডি আছে।

5) এখানে উপরের ডানদিকে তিনটি বিন্দু দেখা যাবে, সেটায় ক্লিক করুন।

6) তিনটি বিন্দুতে ক্লিক করলে, একটি তালিকা খুলবে, যেখানে UPI পিন পরিবর্তনের অপশনটি দেখা যাবে।

7) আপনাকে UPI PIN পরিবর্তনে দুটি খালি জায়গা পূরণ করতে হবে। প্রথমে বর্তমান UPI পিনটি দিতে হবে এবং দ্বিতীয়টিতে নতুন পিনটি দিতে হবে।

8) বিদ্যমান UPI পিন এবং নতুন UPI পিন প্রবেশ করার পরে, আপনাকে আবার নতুন UPI পিন লিখতে বলা হবে।

9) নতুন UPI পিন ভেরিফিকেশন করার পরে, নীচে দেওয়া ‘ওকে’ বা ‘টিক’ চিহ্নে ক্লিক করুন।

10) এই চিহ্নে ক্লিক করার সাথে সাথেই আপনার UPI পিন আপডেট হয়ে যাবে।

Paytm এর মাধ্যমে UPI পিন পরিবর্তন

1) প্রথমে যে ফোনে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা আছে সেখানে উপস্থিত Paytm অ্যাপটি খুলুন।

2) অ্যাপটিতে উপস্থিত ‘Profile’ আইকনে যান এবং এটি খুলুন, এটি অ্যাপের উপরের বাম পাশে উপস্থিত থাকবে।

3) প্রোফাইল বিভাগে উপস্থিত ‘settings’ অপশনে যান এবং এটিতে ক্লিক করুন।

4) ‘Payment Setting’ ট্যাবটি ‘settings’ বিভাগে দেওয়া হয়েছে যেখানে ‘Save cards & Bank account ‘ অপশন রয়েছে, এটিতে ক্লিক করুন।

5) সেভ কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে আপনার দ্বারা Paytm-এ প্রবেশ করা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার লিঙ্ক করা ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলির একটি তালিকা পাবে৷

6) এখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের UPI আইডি পিন পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।

7) অ্যাকাউন্টের বিশদ নির্বাচন করার পরে, আপনি ‘Create new UPI PIN ‘ অপশনটি পাবেন, এটিতে ক্লিক করুন

8) এই অপশনটি নির্বাচন করার পরে, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইল জমা দিতে হবে, যেখানে ডেবিট কার্ডের শেষ 6 সংখ্যা এবং কার্ডের মেয়াদ শেষ হওয়ার তারিখ লিখতে হবে। বিস্তারিত লেখার পর ‘Proceed’ বাটনে ক্লিক করতে হবে।

9) প্রসেসিং এর পরে, রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP আসবে, যা জমা দিতে হবে। এবং তার পরে এটিএম পিন লিখতে হবে।

10) ATM PIN প্রবেশ করার পরে, আপনি আপনার পিন সেট করার অপশনটি পাবেন, তারপরে আপনি আপনার পছন্দের যে কোনও UPI পিন দিতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন UPI পিন পরিবর্তন করার সহজ উপায়, এক নিমেষেই কাজ হয়ে যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-change-upi-pin-in-hindi-2/feed/ 0
WhatsApp PhonePe এবং Google Pay কে টক্কর দেওয়া‌র জন্য প্রস্তুতি নিচ্ছে, UPI পেমেন্টে পাওয়া যাবে 51 টাকার ক‍্যাশব‍্যাক https://www.91mobiles.com/bengali/whatsapp-is-offering-rs-51-cashback-in-india-on-upi-payment/ https://www.91mobiles.com/bengali/whatsapp-is-offering-rs-51-cashback-in-india-on-upi-payment/#respond Sat, 30 Oct 2021 02:29:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19090 Whatsapp এ পেমেন্ট করে পান 51 টাকার ক‍্যাশব‍্যাক

The post WhatsApp PhonePe এবং Google Pay কে টক্কর দেওয়া‌র জন্য প্রস্তুতি নিচ্ছে, UPI পেমেন্টে পাওয়া যাবে 51 টাকার ক‍্যাশব‍্যাক first appeared on 91Mobiles Bengali.

]]>
WhatsApp কয়েক মাস আগেই ভারতে UPI-আধারিত পেমেন্ট পরিষেবা পেশ করেছে। হোয়াটস‌অ্যাপে এক জন অন‍্যকে টাকা পাঠানোর এই ফিচারটি অনেকটাই সুবিধার কিন্তু হোয়াটস‌অ্যাপকে মার্কেটে আগে থেকেই থাকা ডিজিটাল পেমেন্ট অ্যাপ যেমন PayTM, PhonePe এবং Google Pay এর মাঝে নিজের জায়গা করে নিতে অনেকটাই খাটনি করতে হবে। এই অ্যাপ গুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য হোয়াটস‌অ্যাপ ইউজারদের ক‍্যাশব‍্যাক দেওয়া শুরু করেছে। হোয়াটস‌অ্যাপের মাধ্যমে UPI পেমেন্ট করদে কোম্পানি ইউজারদের 51 টাকার ক‍্যাশব‍্যাক অফার করছে। এই রকম অফার প্রথম না। এর আগে গুগল পে এবং ফোনপে পেমেন্ট করার পরে স্ক্র‍্যাচ কার্ডের সাথে ক‍্যাশব‍্যাক অফার করেছে।

WhatsApp এ কিভাবে 51 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে

WhatsApp beta অ্যাপ ইউজাররা চ‍্যাটের উপরে একটি ব‍্যানার দেখতে পেয়েছে। আপাতত এই ব‍্যানারটি অ্যান্ডয়েড বেটা অ্যাপে দেখা যাচ্ছে। এই ব‍্যানারে ক‍্যাশ দিন এবং 51 টাকা ফেরত পান এরকম লেখা আছে। 51 টাকার ক‍্যাশব‍্যাকের জন্য ইউজারদের টাকা পাঠানোর জন্য কোনো লিমিট দেওয়া হয়নি। হোয়াটস‌অ্যাপ বলেছে যে ইউজারদের পাঁচবার ক‍্যাশব‍্যাক অফার করা হবে।

সরল শব্দে বললে ইউজাররা এক টাকা পাঠিয়েও 51 টাকার ক‍্যাশব‍্যাকের সুবিধা পেতে পারে। যেই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তখনই সাথে সাথে ক‍্যাশব‍্যাক ইউজারের একাউন্টে 51 টাকা ক্রেডিট হয়ে যাবে। আপাতত এটি জানা যায়নি যে হোয়াটস‌অ্যাপের এই ক‍্যাশব‍্যাক অফারটি কবে পর্যন্ত চলবে। এমতাবস্থায় যদি আপনি ক‍্যাশব‍্যাক পেতে চান তাহলে এটি বেস্ট সুযোগ।

হোয়াটস‌অ্যাপ থেকে UPI পেমেন্ট কিভাবে করা যাবে?

  • হোয়াটস‌অ্যাপে সর্বপ্রথম আপনাকে UPI অ্যাক্টিভেট করতে হবে।
  • হোয়াটস‌অ্যাপে UPI অ্যাক্টিভেট হয়ে গেলে যে কন্ট‍্যাক্টকে টাকা পাঠাতে চান তার চ‍্যাট উইন্ডো ওপেন করুন। এখানে আপনি অ্যাটাচমেন্ট আইকনের পাশে পেমেন্টের আইকন দেখতে পাবেন। এতে ক্লিক করুন।
  • এমাউন্ট লিখুন এবং UPI পিন দিয়ে পেমেন্ট করুন।
  • পেমেন্ট হয়ে গেলে আপনি কন্ফারমেশন ম‍্যাসেজ পেয়ে যাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post WhatsApp PhonePe এবং Google Pay কে টক্কর দেওয়া‌র জন্য প্রস্তুতি নিচ্ছে, UPI পেমেন্টে পাওয়া যাবে 51 টাকার ক‍্যাশব‍্যাক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-is-offering-rs-51-cashback-in-india-on-upi-payment/feed/ 0
Olx ব‍্যবহার করলে সাবধান! প্রথমে 2000 টাকা দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হয় 50 হাজার টাকা, জেনে নিন পুরো ঘটনা https://www.91mobiles.com/bengali/olx-fake-army-man-scam-alert-while-sale-somethings/ https://www.91mobiles.com/bengali/olx-fake-army-man-scam-alert-while-sale-somethings/#respond Sun, 13 Jun 2021 03:32:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16396 চলছে অনলাইন জোচ্চুরি

The post Olx ব‍্যবহার করলে সাবধান! প্রথমে 2000 টাকা দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হয় 50 হাজার টাকা, জেনে নিন পুরো ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
নেটফ্লিক্সে সাইবার ক্রাইমের ওপর তৈরি করা Jamtara ওয়েব সিরিজের “সবকা নাম্বার আয়েগা…” ডায়লগটি মনে আছে? এই সিরিজে দেখানো হয়েছিল কিভাবে এই ধরনের জোচ্চোররা বিভিন্ন টেকনোলজি ব‍্যবহার করে তাদের লক্ষ‍্য পূরণ করে। কিন্তু তাও সাধারণ মানুষ এদের খপ্পরে পড়ে যায় এবং মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা হারায়। আজকের দিনে দাঁড়িয়ে এই শ্রেণীর ঠগদের সাহস এতটাই বেড়ে গেছে যে কারোর তোয়াক্কা না করেই এরা প্রায় দিন নতুন নতুন উপায়ে সাধারণ মানুষের টাকা চুরি করে চলেছে। এবার দিল্লির ইঞ্জিনিয়ার রঞ্জীব সিংহ খোলেঁ-কে জোচ্চুরির শিকার হতে হয়েছে। নকল আর্মি অফিসার সেজে সাইবার ক্রিমিনালরা রঞ্জীবের 50 হাজার টাকা লুটে নিয়েছে।

কি ঘটেছে?

আমাদের দেওয়া সাক্ষাৎকারে রঞ্জীব জানিয়েছেন, তিনি একটি একটি বেড বেচার জন্য শপিং সাইট OLX এ বিজ্ঞাপন দিয়েছিলেন। এক ব‍্যাক্তি আগ্ৰহী হয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং নিজেকে একজন সেনাবাহিনীর অফিসার হিসেবে পরিচয় দিয়ে রঞ্জীবের বিশ্বাস অর্জন করেন। এরপর নিজের নাম অলোক কুমার বলে সেই ব‍্যাক্তি পরীক্ষা করার বাহানায় রঞ্জীবের অ্যাকাউন্টে অল্প টাকা ট্রান্সফার করেন। এরপর তিনি রঞ্জীবের ডিজিটাল পেমেন্ট অ্যাপ PhonePe তে একটি ম‍্যাসেজ পাঠিয়ে এতে ক্লিক করতে বলেন যাতে নির্দিষ্ট পরিমাণ টাকা সফলভাবে রঞ্জীবের অ্যাকাউন্টে জমা হয়।

কিন্তু ফলস্বরূপ রঞ্জীবের অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা চলে যায় নামধারী অলোকের কাছে। এরপর ঘাবড়ে গিয়ে রঞ্জীব অভিযোগ জানালে বলা হয় এমনটা ভুল করে হয়েছে। এরপর টাকা ফেরত দেওয়ার জন্য তিনি আবার একটি ম‍্যাসেজ পাঠিয়ে সেটি ওপেন করতে বলেন। রঞ্জীব ম‍্যাসেজটি ওপেন করার পর আরও 25 হাজার টাকা কেটে যায়। অর্থাৎ দুই বার 25 হাজার টাকা করে রঞ্জীবের থেকে মোট 50,000 টাকা নিয়ে নেওয়া হয়।

কোনো লিঙ্ক ছাড়া অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হয়েছে টাকা

সাধারণত এই ধরনের ঘটনায় দেখা যায় ফোনে একটি লিঙ্ক পাঠানো হয় এবং এতে ক্লিক করলে জোচ্চুরির শিকার হতে হয়। কিন্তু এবারের ঘটনা কিছুটা অন‍্য রকম, কারণ রঞ্জীবের কথা অনুযায়ী তাঁর ফোনপেতে কোনো লিঙ্ক আসেনি। তাকে +91 89484 76608 নাম্বার থেকে ফোনপেতে একটি ম‍্যাসেজ পাঠানো হয় এবং এতে ক্লিক করায় সঙ্গে সঙ্গে কেটে নেওয়া হয় টাকা।

পুলিশ এবং ব‍্যাঙ্কে অভিযোগ

জোচ্চুরির শিকার হ‌ওয়ার পর রঞ্জীব সময় নষ্ট না করে তাঁর এলাকার থানায় গিয়ে পুরো ঘটনা সম্পর্কে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর ব‍্যাঙ্কে অভিযোগ জানানো হলে তাদের দিক থেকে ঘটনার তদন্ত শেষ হ‌ওয়া পর্যন্ত তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

OLX থেকে কোনো জিনিস কেনাবেচার সময় হয়ে যান সাবধান

জানিয়ে রাখি OLX এর নাম করে জোচ্চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও আর্মি অফিসারের পরিচয় দিয়ে এই ধরনের ঘটনা বহু বার ঘটে গেছে। তাই আপনার কাছে আমাদের অনুরোধ ওএল‌এক্সে কিছু বিক্রি বা কেনার সময় চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না।

Note: যে কোনো ধরনের অনলাইন জোচ্চুরির শিকার হলে এক মুহূর্ত সময় নষ্ট না করে তৎক্ষণাৎ নিজের এলাকার থানায় যোগাযোগ করুন এবং অকারণে কোনো অচেনা ব‍্যাক্তির সঙ্গে কখনোই নিজের অ্যাকাউন্ট ডিটেইলস শেয়ার করবেন না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Olx ব‍্যবহার করলে সাবধান! প্রথমে 2000 টাকা দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হয় 50 হাজার টাকা, জেনে নিন পুরো ঘটনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/olx-fake-army-man-scam-alert-while-sale-somethings/feed/ 0