POCO C5 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 28 Sep 2021 17:26:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Flipkart সেলের আগেই Poco এর কিস্তিমাতের পরিকল্পনা, ভারতে লঞ্চ করবে কম দামে সুন্দর স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/poco-will-launch-cheaper-c-series-smartphone-in-india-before-flipkart-sale/ https://www.91mobiles.com/bengali/poco-will-launch-cheaper-c-series-smartphone-in-india-before-flipkart-sale/#respond Thu, 23 Sep 2021 07:22:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18646 লঞ্চ হবে নতুন পোকো স্মার্টফোন

The post Flipkart সেলের আগেই Poco এর কিস্তিমাতের পরিকল্পনা, ভারতে লঞ্চ করবে কম দামে সুন্দর স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Poco বর্তমানে ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। কোম্পানি তাদের C-series এর আগামী স্মার্টফোন ভারতে লঞ্চের কথা টীজ করেছে। কোম্পানি তাদের এই C-series এ এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করে যার দাম 10,000 টাকার কাছাকাছি হয়। পোকোর এই আপকামিং ফোনটি Poco C3 এর সাকসেসার হিসেবে Poco C4 নামে লঞ্চ করা হবে। আবার চীনে 4 নাম্বারের কুসংস্কারের কারণে ফোনটি Poco C5 নামেও লঞ্চ করার সম্ভাবনা আছে। 

ভারতে আসছে Poco C4 

Poco India একটি টুইট করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 30 সেপ্টেম্বর নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এই টুইটে কোম্পানি তাদের আপকামিং স্মার্টফোনের কোনো ডিটেইলস শেয়ার করেনি। আমরা মনে করছি এই দিন‌ই Poco C4/ C5 লঞ্চ করা হবে। এর আগে গত বছর অর্থাৎ 2020 সালের অক্টোবর মাসে কোম্পানি Poco C3 স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির আপকামিং স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

জানিয়ে রাখি Poco C3 ফোনটি ফ্লিপকার্টে 7,349 টাকা দামে সেল করা হয়। এটি ফোনটির 3GB জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম। অন‍্যদিকে ফোনটির 4GB র‍্যাম ভেরিয়েন্ট 8,349 টাকা দামে বেচা হয়। Poco C3 ফোনটিতে ওয়াটারড্রপ নচযুক্ত 6.53 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে আছে। এই ফোনটি MediaTek G35 SoC তে রান করে।

Poco C3 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000mAh ব‍্যাটারি আছে। এই ব‍্যাটারি 10W চার্জ সাপোর্ট করে। ফোটোগ্ৰাফির জন্য এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের পাশাপাশি একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স রয়েছে। এই ফোনে 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা যোগ করা হয়েছে। পোকো সি3 ফোনটি Android 10 যুক্ত MIUI 12 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Flipkart সেলের আগেই Poco এর কিস্তিমাতের পরিকল্পনা, ভারতে লঞ্চ করবে কম দামে সুন্দর স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-will-launch-cheaper-c-series-smartphone-in-india-before-flipkart-sale/feed/ 0