POCO C85 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 02 Sep 2025 12:11:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8GB RAM, 6.9 ইঞ্চির ডিসপ্লে এবং 6000mAh ব্যাটারি সহ কম দামে লঞ্চ হল POCO C85 স্মার্টফোন  https://www.91mobiles.com/bengali/poco-c85-8gb-ram-6000mah-battery-launched-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-c85-8gb-ram-6000mah-battery-launched-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 02 Sep 2025 12:21:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67066 গ্লোবাল বাজারে পেশ হল POCO C85

The post 8GB RAM, 6.9 ইঞ্চির ডিসপ্লে এবং 6000mAh ব্যাটারি সহ কম দামে লঞ্চ হল POCO C85 স্মার্টফোন  first appeared on 91Mobiles Bengali.

]]>
গ্লোবাল বাজার ফিলিপিন্সে POCO তাদের নতুন বাজেট রেঞ্জে POCO C85 স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি বড় ব্যাটারি, বড় ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। স্মার্টফোনটিতে 8GB RAM, 6.9 ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা এবং MediaTek Helio G81-Ultra প্রসেসরের মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO C85 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

POCO C85 স্মার্টফোনটিতে Dot Drop প্যানেল দিয়ে তৈরি 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 1600×720 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট, 660 নিটস টিপিকল ব্রাইটনেস এবং 810 নিটস HBM সাপোর্ট করে। স্মার্টফোনটির ডিসপ্লে TÜV Rheinland Low Blue Light, Circadian Friendly ও Flicker Free সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে চোখ সুরক্ষিত থাকবে।

প্রসেসিঙের জন্য POCO C85 স্মার্টফোনটিতে MediaTek Helio G81-Ultra অক্টা-কোর প্রসেসর রয়েছে। এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A75 এবং Cortex-A55 CPU রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে GPU এর জন্য Mali-G52 MC2 যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে LPDDR4X RAM এবং eMMC 5.1 স্টোরেজ সাপোর্ট করে। এটি 6GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্টোরেজ মেমরি এক্সটেনশনের মাধ্যমে 16GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। একইসঙ্গে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

ফটোগ্রাফির জন্য POCO C85 স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমরই সেন্সর এবং 5MP লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরায় HDR, পোর্ট্রেট, টাইম-ল্যাপ্স, নাইট মোড এবং সফট-লাইট রিঙের মতো ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ব্যাটারি দীর্ঘ ব্যাটারি লাইফ দিতে সক্ষম। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক সহ NFC মতো ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল SIM + মাইক্রোSD স্লট এবং 2G, 3G ও 4G LTE নেটওয়ার্ক ব্যান্ড রয়েছে। একইসঙ্গে এতে Wi-Fi 2.4GHz ও 5GHz, Bluetooth 5.4, GPS/Glonass/Galileo/Beidou ন্যাভিগেশন এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে স্প্ল্যাশ ও ডাস্ট রেজিস্ট্যান্টের জন্য IP64 রেটিং রয়েছে।

POCO C85 স্মার্টফোনটি লেটেস্ট Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার এবং ইলেক্ট্রনিক কম্পাসের মতো বিভিন্ন সেন্সর যোগ করা হয়েছে। স্মার্টফোনটির ওজন মাত্র 205 গ্রাম এবং থিকনেস 7.99mm রাখা হয়েছে।

ফিলিপিন্সের বাজারে  POCO C85 স্মার্টফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। 2025 সালের 30 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত জারি করা হয়েছে। স্মার্টফোনটির 6GB+128GB স্টোরেজ অপশনে প্রি-অর্ডারের দাম PHP 4799 অর্থাৎ প্রায় 8,000 টাকার কাছাকাছি। তবে অফিসিয়ালি  PHP 5499 দামে লিস্টেড রয়েছে। অন্যদিকে 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্ট PHP 5699 অর্থাৎ প্রায় 9,300 টাকা দামে সেল করা হচ্ছে এবং অফিসিয়ালি PHP 6499 দামে লিস্টেড। Shopee Mall এর মাধ্যমে স্মার্টফোনটি প্রি-অর্ডার করা যাচ্ছে। স্মার্টফোনটি পার্পল, ব্ল্যাক এবং গ্রিন কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

POCO C85 স্মার্টফোনটি বাজারে উপস্থিত Moto G05, realme Narzo 80 Lite 4G এবং Infinix Smart 10 স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। যারা কম দামে এন্ট্রি লেভেল পারফরমেন্স সহ স্মার্টফোন চাইছন, তাদের কাছে এই স্মার্টফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনটিতে খুব সহজেই সেলফি। গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং দৈনন্দিন কাজ উপভোগ করা যাবে। তাই যেঁসব ইউজাররা বাজেট রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে।

 

The post 8GB RAM, 6.9 ইঞ্চির ডিসপ্লে এবং 6000mAh ব্যাটারি সহ কম দামে লঞ্চ হল POCO C85 স্মার্টফোন  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-c85-8gb-ram-6000mah-battery-launched-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 15C এবং Poco C85 স্মার্টফোন, এনবিটিসি সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/redmi-15c-poco-c85-nbtc-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-15c-poco-c85-nbtc-listing-details-in-bengali/#respond Wed, 09 Jul 2025 11:53:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65788 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Redmi 15C এবং Poco C85

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 15C এবং Poco C85 স্মার্টফোন, এনবিটিসি সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
খুব তাড়াতাড়ি রেডমি এবং পোকো বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনগুলি Redmi 15C এবং Poco C85 নামে পেশ করা হতে পারে। সম্প্রতি এনবিটিসি সার্টিফিকেশন সাইটে ফোনগুলি লিস্টেড হয়েছে, তাই এগুলি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই লিস্টিঙের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। জানিয়ে রাখি আসন্ন C85 ফোনটি 15C ফোনের রিব্র্যান্ড হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Redmi 15C, Poco C85 NBTC এর লিস্টিং

  • এক্সপার্টপিকের বক্তব্য অনুযায়ী থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে Redmi 15C এবং Poco C85 ফোনদুটি দেখা গেছে।
  • জানিয়ে রাখি থাইল্যান্ডের জন্য Redmi 15C ফোনটি 25078RA3EA মডেল নাম্বার সহ এবং C85 ফোনটি 25078PC3EG মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনদুটিতেই LTE সাপোর্ট করবে, অর্থাৎ এতে 5G কানেক্টিভিটি থাকবে না।
  • সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে 25078RA3EY মডেল নাম্বার সহ Redmi ফোনটি দেখা গিয়েছিল। তবে একই মডেল নাম্বার থেকে বোঝা যাচ্ছে সিঙ্গাপুরের বাজারে Redmi 15C নামে পেশ করা হতে পারে।
  • সম্প্রতি XiaomiTime এর রিপোর্টের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী 25078RA3EL এবং 25078RA3EE মডেল নাম্বার দুটি Redmi 15C ফোনের হতে চলেছে।
  • একই পাবলিকেশনের বক্তব্য অনুযায়ী Poco C85 ফোনের 25078PC3EE মডেল নাম্বার হবে। আগেই ইউরোপে EEC সার্টিফিকেশন সাইটে 25078PC3EG ভেরিয়েন্ট দেখা গিয়েছিল।
  • Redmi 15C , Poco C85 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • FCC ডেটাবেসে Redmi 15C ফোনটি 25078RA3EL মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল।
  • FCC লিস্টিঙের মাধ্যমে জানা গিয়েছিল Redmi 15C ফোনটিতে ওয়াটারড্রপ নচ সহ 6.9 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য 33W চার্জিং সাপোর্ট করতে পারে।
  • এই ফোনটি HyperOS 2.2 এবং Android 15 সহ কাজ করতে পারে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত Redmi 15C এবং Poco C85 ফোনের সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে এই মডেল নাম্বারে “2507” নাম্বার থাকার জন্য, এটি এই মাসের শেষের দিকে লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

The post শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi 15C এবং Poco C85 স্মার্টফোন, এনবিটিসি সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-15c-poco-c85-nbtc-listing-details-in-bengali/feed/ 0
জিএসএমএ ডেটাবেসে লিস্টেড হল Redmi 15C এবং Poco C85 স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/redmi-15c-and-poco-c85-spotted-on-gsma-database-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-15c-and-poco-c85-spotted-on-gsma-database-know-details-in-bengali/#respond Tue, 24 Jun 2025 05:41:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65192 লিক হল Redmi 15C এবং Poco C85 ফোনের ডিটেইলস

The post জিএসএমএ ডেটাবেসে লিস্টেড হল Redmi 15C এবং Poco C85 স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi তাদের বাজেট রেঞ্জে নতুন দুটি স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রেডমি ও পোকোর নাম্বার সিরিজের অধীনে এই স্মার্টফোনগুলি পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত আপকামিং স্মার্টফোনের নাম জানানো হয়নি, তবে স্মার্টফোন দুটি Redmi 15C এবং POCO C85 নামে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি GSMA IMEI ডেটাবেসে স্মার্টফোন দুটি লিস্টেড হয়েছে, যার ফলে শীঘ্রই এগুলির লঞ্চ আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক GSMA IMEI সাইটের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Redmi 15C এবং POCO C85 এর GSMA IMEI ডেটাবেস

  • IMEI সার্টিফিকেশন সাইটে Redmi 15C এবং POCO C85 স্মার্টফোন দুটির রিজেনাল ভেরিয়েন্ট (Global, EEA এবং অন্য) লিস্টেড হয়েছে।
  • এই লিস্টিং অনুযায়ী Redmi 15C স্মার্টফোনটির 25078RA3EA, 25078RA3EY, 25078RA3EL এবং 25078RA3EE মডেল নাম্বার হতে পারে।
  • অন্যদিকে POCO C85 স্মার্টফোনটি 25078PC3EE এবং 25078PC3EG মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • মডেল নাম্বারের স্ট্রাকচার দেখে মনে করা হচ্ছে 2025 সালের জুলাই মাসে আপকামিং স্মার্টফোন দুটি পেশ করা হতে পারে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে আলাদা লঞ্চ টাইমলাইন ঘোষণা করা হতে পারে।
  • জানিয়ে রাখি GSMA লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে আরও একবার Xiaomi তাদের একটি ডিভাইস Redmi এবং POCO ব্র্যান্ডের অধীনে অন্য নামে লঞ্চ করতে পারে।
  • এই স্ট্র্যাটেজি নতুন নয়, কারণ বিগত কয়েক বছর ধরে উভয় ব্র্যান্ডের শুধুমাত্র ডিজাইন ও UI টিউনিং ছাড়া হার্ডওয়্যারের বিশেষ পার্থক্য দেখা যায় না।

Redmi 15C এবং POCO C85 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনটির ডিটেইলস সম্পর্কে কিছু জানানো হয়নি, কিন্তু শাওমির বাজেট ফোনগুলি দেখে ধারণা করা যায়:

  • ডিসপ্লে: Redmi 15C এবং POCO C85 স্মার্টফোন দুটিতে IPS LCD ডিসপ্লে প্যানেল থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 90Hz বা 120Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য Redmi 15C এবং POCO C85 স্মার্টফোন দুটিতে মিডিয়াটেক Helio G99 বা এই ধরনের এন্ট্রি লেবল প্রসেসর দেওয়া হতে পারে।
  • RAM ও স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে স্পেসের জন্য স্মার্টফোনগুলিতে LPDDR4X RAM ফিচার ও স্টোরেজের জন্য eMMC 5.1 ফিচার দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোন দুটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 18W থেকে 33W পর্যন্ত চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

সোর্স

The post জিএসএমএ ডেটাবেসে লিস্টেড হল Redmi 15C এবং Poco C85 স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-15c-and-poco-c85-spotted-on-gsma-database-know-details-in-bengali/feed/ 0