POCO F5 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 09 May 2023 17:51:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বাজারে এসে গেল POCO F5 Pro, 67W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে এতে রয়েছে 120Hz এমোলেড ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/poco-f5-pro-launched-price-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f5-pro-launched-price-specifications-details-in-bengali/#respond Tue, 09 May 2023 17:51:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39826 লঞ্চ হল POCO F5 Pro

The post বাজারে এসে গেল POCO F5 Pro, 67W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে এতে রয়েছে 120Hz এমোলেড ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • POCO F5 Pro স্মার্টফোনে 120Hz এমোলেড ডিসপ্লে রয়েছে।
  • এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
  • আপাতত ভারতে POCO F5 Pro লঞ্চ করা হয়নি।

আন্তর্জাতিক মার্কেটে POCO F5 এবং POCO F5 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে ভারতে শুধুমাত্র ভ্যানিলা মডেল পেশ করা হয়েছে। এর মধ্যে POCO F5 Pro ফোনটিকে Redmi K60 এর রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, পাঞ্চ হোল ডিসপ্লে, সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই পোস্টে POCO F5 Pro এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 19GB RAM এর ক্ষমতার সঙ্গে লঞ্চ হল POCO F5 স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন

POCO F5 Pro এর দাম

  • 8GB/256GB মডেলের দাম 449 ডলার (প্রায় 36,852 টাকা)
  • 12GB/256GB মডেলের দাম 499 ডলার (প্রায় 41,000 টাকা)
  • 12GB/512GB মডেলের দাম 549 ডলার (প্রায় 45,064 টাকা)

নোট: আর্লি বার্ডের জন্য এই তিনটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে $429 (প্রায় 35,300 টাকা), $449 (প্রায় 36,900 টাকা) এবং $499 (প্রায় 41,000 টাকা)।

ফোনটি Black এবং White কালারে সেল করা হবে। আজ অর্থাৎ 9 মে থেকেই গ্লোবাল মার্কেটে ফোনটির সেল শুরু হয়ে গেছে। আরও পড়ুন:15 মে ভারতে লঞ্চ হবে OPPO F23 5G স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার এবং স্পেসিফিকেশন

POCO F5 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO F5 Pro ফোনটিতে 6.67 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লে 1000 নিটস ব্রাইটনেস, 1920 পিডব্লিউডি ডিমিং এবং 5,000,000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে।
  • প্রসেসর : এই নতুন POCO ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 SoC এবং গ্রাফিক্সের জন্য Adreno GP
  • RAM এবং স্টোরেজ: POCO F5 Pro ফোনটিতে 8GB/12GB RAM এবং 256GB/512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যায়।
    অপারেটিং সিস্টেম: POCO F5 Pro ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 কাস্টম স্কিনের সঙ্গে পেশ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO F5 Pro তে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 64MP প্রাইমারি OV64B সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

ভারতে কি POCO F5 Pro লঞ্চ হবে?

ভারতে POCO F5 Pro ফোনটির লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে আগামী দিনে এই প্রসঙ্গে খবর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে নতুন কোনো তথ্য পেলেই আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল OPPO A98 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বাজারে এসে গেল POCO F5 Pro, 67W ফাস্ট চার্জিং ফিচারের সঙ্গে এতে রয়েছে 120Hz এমোলেড ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f5-pro-launched-price-specifications-details-in-bengali/feed/ 0
UAE-তে প্রথমবার প্রকাশ্যে এল Poco F5 এবং Poco F5 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/poco-f5-and-poco-f5-pro-officially-debut-in-uae-full-specification-photos-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f5-and-poco-f5-pro-officially-debut-in-uae-full-specification-photos-details-in-bengali/#respond Tue, 09 May 2023 06:00:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39768 Poco F5 সিরিজ আজ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে

The post UAE-তে প্রথমবার প্রকাশ্যে এল Poco F5 এবং Poco F5 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Poco F5 Pro এবং Poco F5 স্মার্টফোনের সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।
  • Poco F5 Pro ভারতে লঞ্চ হবে না।
  • এই দুটি ডিভাইসেই একটি বড় 6.67-ইঞ্চি স্ক্রিন রয়েছে।

Poco F5 সিরিজ আজ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চের জন্য প্রস্তুত। কিন্তু একদিন আগেই এই সিরিজের দুটি ফোন Poco F5 এবং Poco F5 Pro এর ছবি এবং স্পেসিফিকেশন অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। আসলে এই স্মার্টফোনগুলি কোম্পানির UAE ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। তবে দাম সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমাদের আজ এই ফোনের লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে। এই দুটি ফোনের মধ্যে Poco F5 আজই ভারতে লঞ্চ হতে চলেছে, এছাড়াও দুটি ফোন আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হবে। আরও পড়ুন: সিনেমাহলে এবং OTT-তে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা

Poco F5 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনটিতে একটি 6.67-ইঞ্চি WQHD+ AMOLED স্ক্রিন রয়েছে। এছাড়াও এই ফোনে 526 PPI সহ 3200 x 1440 পিক্সেল রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং 480Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট রয়েছে। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং Gorilla Glass 5 প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর, RAM এবং স্টোরেজ: Poco F5 Pro ফোনটি Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং তিনটি মেমরি কম্বিনেশন সাপোর্ট করে। এই ফোনটিতে 8/256 GB, 12/256 GB এবং 12/512 GB স্টোরেজ এবং র‌্যাম অপশন রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাকে OmniVision OV64B সেন্সর f/1.8 অ্যাপারচার যুক্ত 6P লেন্স এবং একটি 64MP প্রাইমারি ক্যামেরা, 120-ডিগ্রি FoV সহ একটি 8MP আল্ট্রাওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে৷ ক্যামেরা সেটআপ OIS + EIS সাপোর্ট করে। এছাড়াও সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 16MP সেন্সর রয়েছে।
  • ব্যাটারি এবং OS: Poco F5 Pro ফোনে একটি 5,160mAh ব্যাটারি রয়েছে, যা 67W ওয়্যার চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, ডিভাইসটি MIUI 14 সহ Android 13 এ রান করে।

Poco F5 Pro স্মার্টফোনের ছবি

POCO F5 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Poco F5 ফোনে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.67” AMOLED প্যানেল রয়েছে, যার রেজলিউশন 1080p।
  • প্রসেসর, র‍্যাম এবং স্টোরেজ: ভ্যানিলা F5 ফোনে একটি ফোনে একটি মিড রেঞ্জ Snapdragon 7+ Gen 2 প্রসেসর রয়েছে যেখানে 2.9GHz এ একটি CPU রয়েছে। এই ফোনে 256GB স্টোরেজ এবং 8GB বা 12GB RAM রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে 64MP প্রাইমারি সেন্সর, ব্যাক ক্যামেরায় 8MP আল্ট্রাওয়াইড ইউনিট এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই ফোনে OIS এবং EIS সাপোর্ট রয়েছে। সেলফির জন্য এই ফোনে f/2.45 অ্যাপারচার সহ একটি 16MP সেন্সর রয়েছে।
  • ব্যাটারি এবং OS: Poco F5 ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 67 W চার্জিং সাপোর্ট করে। এছাড়াও ফোনটি MIUI 14 সহ Android 13 এ রান করে। এই ফোনের থিকনেস 7.9mm এবং ওজন মাত্র 181 গ্রাম।

Poco F5 স্মার্টফোনের ছবি

POCO F5 এবং POCO F5 Pro ফোনের দাম (সম্ভাব্য)

POCO F5 এর দাম প্রায় 25 হাজার টাকা হতে পারে। অন্যদিকে POCO F5 Pro স্মার্টফোনের দাম প্রায় 35 হাজার টাকা হতে পারে। আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারিসহ শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy F54 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post UAE-তে প্রথমবার প্রকাশ্যে এল Poco F5 এবং Poco F5 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f5-and-poco-f5-pro-officially-debut-in-uae-full-specification-photos-details-in-bengali/feed/ 0
POCO F5 Pro লঞ্চের আগেই লিক হল আনবক্সিং ভিডিও, জেনে নিন ফোনের স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/poco-f5-pro-unboxing-video-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f5-pro-unboxing-video-leaked-details-in-bengali/#respond Sat, 29 Apr 2023 07:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39446 POCO F5 সিরিজ 9 মে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে চলেছে

The post POCO F5 Pro লঞ্চের আগেই লিক হল আনবক্সিং ভিডিও, জেনে নিন ফোনের স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Poco F5 সিরিজ লঞ্চের ঘোষণা করা হয়েছে।
  • লঞ্চের আগেই Poco F5 Pro ফোনের আনবক্সিং ভিডিও ভাইরাল হয়েছে।
  • Poco F5 সিরিজে Qualcomm এর প্রসেসর থাকবে।

POCO F5 সিরিজ আন্তর্জাতিক মার্কেটে 9 মে লঞ্চ হতে চলেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন POCO F5 এবং POCO F5 Pro লঞ্চ হতে পারে। এই ফোনটি গত বছর কোম্পানির লঞ্চ করা POCO F4-এর উত্তরসূরি। এটিই হবে বিশ্বের প্রথম ফোন যেখানে Qualcomm Snapdragon 7 Plus Gen 2 প্রসেসর থাকবে। Pro ভেরিয়েন্টে Snapdragon 8 Gen 1 দেওয়া যেতে পারে। লঞ্চের আগে এই Poco স্মার্টফোনের আনবক্সিং ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিক হয়েছে যেখানে আপনি ফোনটির প্রথম ঝলক দেখতে পাবেন। এই ভিডিওটি টিপস্টার সুধাংশু আম্ভোর শেয়ার করেছেন৷ পাশাপাশি তিনি ফোনের ডিটেইলসও শেয়ার করেছেন। আরও পড়ুন: ভারতে আর‌ও একটি নতুন গেম লঞ্চ করল PUBG এবং BGMI গেম নির্মাতা কোম্পানি, জানুন এই গেমটির গেম-প্লে এবং নাম

POCO F5 Pro স্মার্টফোনের আনবক্সিং ভিডিও

POCO F5 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.67 ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে(120Hz রিফ্রেশরেট)
  • Snapdragon 8+ Gen 1 প্রসেসর
  • 64MP OIS + 8MP + 2MP রেয়ার ক্যামেরা
  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 5160mAh ব্যাটারি (67W ওয়্যার এবং 30W ওয়্যারলেস চার্জিং)
  • ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

Poco F5 Pro স্মার্টফোনে থাকবে এইসব গুলি

ডিসপ্লে: Poco F5 Pro স্মার্টফোনে একটি 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, যেখানে 3200 x 1440 পিক্সেল রেজলিউশন (QHD+) এবং 120Hz রিফ্রেশরেট থাকবে। Poco-এর এই ফোনে Corning Gorilla Glass 5 প্রোটেকশন এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া যেতে পারে। আরও পড়ুন: এই সপ্তাহে থাকবে এন্টারটেইনমেন্টের মহা ধামাকা, রিলিজ হতে চলেছে এইসব সিনেমা ও সিরিজ

প্রসেসর, র‌্যাম এবং স্টোরেজ: Poco-এর আসন্ন স্মার্টফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 দেওয়া যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ দেওয়া হবে।

ব্যাটারি এবং চার্জিং: Poco F5 Pro স্মার্টফোনে একটি 5,160mAh ব্যাটারি দেওয়া হবে, যা 67W ওয়্যার চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে 30W ওয়্যারলেস চার্জিংও দেওয়া যেতে পারে। আরও পড়ুন: 6,000mAh battery সহ লঞ্চ হল Infinix Hot 30 Play, সর্বপ্রথম এই দেশে শুরু হবে ফোনটির সেল

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Poco F5 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যেখানে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এর সাথে ফোনটিতে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল অতিরিক্ত ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে একটি 16MP ক্যামেরা পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post POCO F5 Pro লঞ্চের আগেই লিক হল আনবক্সিং ভিডিও, জেনে নিন ফোনের স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f5-pro-unboxing-video-leaked-details-in-bengali/feed/ 0
9 মে লঞ্চ হবে POCO F5 এবং F5 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/poco-f5-launch-date-in-india-9-may-price-specs-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f5-launch-date-in-india-9-may-price-specs-leaked-details-in-bengali/#respond Thu, 27 Apr 2023 04:00:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39383 POCO F5 Pro স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen1 প্রসেসর থাকবে

The post 9 মে লঞ্চ হবে POCO F5 এবং F5 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
POCO F5 এবং F5 Pro স্মার্টফোন লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। POCO F5 স্মার্টফোনটি ভারতে 9 মে লঞ্চ হবে। এই একই দিনে আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটির পাশাপাশি POCO F5 Pro স্মার্টফোনটিও লঞ্চ হবে। কোম্পানি লঞ্চ ডেট কনফার্ম করার কিছুক্ষণ পরেই জানা যায় যে POCO F5 স্মার্টফোনটি Qualcomm Snapdragon 7+ Gen2 প্রসেসরের সাথে লঞ্চ হবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Realme C53 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

POCO F5 স্মার্টফোনের একটি Flipkart মাইক্রোসাইট অনুসারে শুধুমাত্র POCO F5 ভারতে লঞ্চ করার জন্য টিজ করা হয়েছে এবং এই ফোনটি ভারতীয় সময় অনুযায়ী 5.30 pm এ লঞ্চ হবে। আন্তর্জাতিক মার্কেটে এই দুটি ফোনের লঞ্চ কনফার্ম করা হয়েছে। ভারতে POCO F5 ফোনের বেস মডেলের দাম 28,000 টাকা বা 29,000 টাকার কাছাকাছি হতে পারে।

Flipkart টিজারে Poco F5 সাদা রঙে দেখানো হয়েছে এবং এর ডিজাইন থেকেও এটা জানা যায় যে এই ফোনটি একটি রিব্র্যান্ডেড Redmi Note 12 Turbo হবে। এছাড়াও POCO F5 Pro Redmi K60 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। ফোনের বাকি স্পেসিফিকেশনের জন্য, POCO নিশ্চিত করেছে যে POCO F5 Snapdragon 7+ Gen2 SoC এর সাথে আসবে এবং 8GB + 256GB এবং 12GB + 256GB এর দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিংসহ শীঘ্রই লঞ্চ হবে POCO F5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Pricebaba POCO F5 Pro স্মার্টফোনের ইউজার ম্যানুয়াল লিক সম্পর্কেও রিপোর্ট করেছিল।

Poco F5 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • ডিসপ্লে: এই স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশরেট এবং পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা সহ একটি 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে।
  • প্রসেসর: POCO F5 Pro এর টপ মডেল হওয়ার কারণে এতে Qualcomm Snapdragon 8 Gen1 প্রসেসর, 12GB পর্যন্ত RAM থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে 5,160mAh ব্যাটারি থাকতে পারে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • ক্যামেরা: POCO F5 Pro স্মার্টফোনে OIS সহ একটি 64MP প্রাইমারি ক্যামেরা, একটি 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে৷ সেলফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • কানেক্টিভিটি: রিপোর্টে আরও বলা হয়েছে যে POCO F5 Pro একটি ন্যানো সিম স্লট, 5G এবং NFC সহ লঞ্চ হবে। এটির নীচে একটি USB Type-C পোর্টও থাকবে।
  • সফ্টওয়্যার: POCO F5 Pro এবং POCO F5 উভয় ফোনই Android 13-বেসড MIUI 14-এ চলবে বলে আশা করা হচ্ছে।

Poco F5 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Pro ভেরিয়েন্টের মতো POCO F5 ফোনে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.67-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। POCO F5 ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে।
  • ক্যামেরা: POCO F5 স্মার্টফোনে POCO F5 Pro-এর মতোই একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: POCO F5 ফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকতে পারে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 9 মে লঞ্চ হবে POCO F5 এবং F5 Pro স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f5-launch-date-in-india-9-may-price-specs-leaked-details-in-bengali/feed/ 0
ভারতে POCO F5 Pro নয়, শুধু POCO F5 স্মার্টফোনই লঞ্চ হবে! জেনে নিন কারণ https://www.91mobiles.com/bengali/poco-f5-pro-might-not-launch-in-india-know-why-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f5-pro-might-not-launch-in-india-know-why-in-bengali/#respond Fri, 14 Apr 2023 12:00:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38990 POCO F5 ফোনটি ভারতে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে

The post ভারতে POCO F5 Pro নয়, শুধু POCO F5 স্মার্টফোনই লঞ্চ হবে! জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • লিক রিপোর্ট অনুযায়ী Poco F5 Pro ভারতে লঞ্চ হবে না।
  • বলা হচ্ছে ভারতীয় মডেলের জন্য MIUI সফটওয়্যার প্রস্তুত নেই।
  • POCO F5 স্মার্টফোনকে Redmi Note 12 Turbo-এর একটি রিব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছে।

ভারতে POCO মোবাইল যারা পছন্দ করেন তাদের জন্য মিশ্র খবর সামনে এসেছে।লেটেস্ট মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে এই Xiaomi এর সাব-ব্র্যান্ড ভারতে POCO F5 স্মার্টফোন আনতে চলেছে। অন্যদিকে এটাও সামনে এসেছে যে ভ্যানিলা মডেল F5 তো আসবে কিন্তু কোম্পানি ভারতে POCO F5 Pro লঞ্চ করবে না। আরও পড়ুন: 64MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 5G প্রসেসরসহ লঞ্চ হবে Vivo V29 Pro

কেন ভারতে লঞ্চ হবে না Poco F5 Pro?

বিখ্যাত টিপস্টার Kacper Skrzypek জানিয়েছেন যে Poco F5 Pro চীনে উপলব্ধ Redmi K60 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন হবে। এই ফোনটি আন্তর্জাতিক মার্কেটে সেল হবে কিন্তু ভারতে লঞ্চ হবে না। এর কারণ হিসেবে টিপস্টার MIUI builds এর কথা জানিয়েছেন। POCO F5 Pro এর গ্লোবাল মডেলটিকে ‘mondrian’ কোডনেম দেওয়া হয়েছে, তবে এই ফোনের ভারতীয় মডেলের জন্য কোনও সফ্টওয়্যার প্রস্তুত করা হয়নি।

ভারতে লঞ্চ হওয়া Poco ফোনগুলির জন্য একটি পৃথক সফ্টওয়্যার (MIUI) প্রস্তুত করা হয়েছে, যা চীন এবং অন্যান্য দেশে উপলব্ধ। টিপস্টার Kacper এর মতে, এই মুহূর্তে Poco F5 Pro-এর ভারতীয় মডেলের জন্য এই MIUI প্রস্তুত হয়নি। তাই এই মুহুর্তে এই আমরা ফোনটির লঞ্চের সম্পর্কে কোন নিশ্চিত মন্তব্য করছি না এবং কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করছি। আরও পড়ুন: চমৎকার ডিজাইন এবং দুর্দান্ত ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo X90 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন

Poco F5 ইন্ডিয়া লঞ্চ স্ট্যাটাস

POCO F5 ফোনটির সম্পর্কে বর্তমানে Poco India এর তরফে কোনও তথ্য দেওয়া হয়নি, তবে যদি লিক রিপোর্ট অনুযায়ী আগামী দিনে এই মোবাইল ফোনটির ফিচার গুলি সামনে আসতে পারে। অনুমান করা হচ্ছে এই ফোনটি ভারতে দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে যার মধ্যে 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ থাকবে।

Poco F5 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ AMOLED
  • 120Hz ডিসপ্লে
  • Qualcomm Snapdragon 7+gen 2
  • Android 13 + MIUI 14

লিক রিপোর্ট অনুসারে POCO F5 স্মার্টফোনে একটি 6.67-ইঞ্চি বড় FullHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে, যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে।প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 7+ Gen 2 চিপসেট দেওয়া যেতে পারে। এই ফোনটি Android 13 এ লঞ্চ হবে এবং MIUI 14 এর সাথে একসাথে কাজ করবে। আরও পড়ুন: 108MP ক্যামেরাসহ OnePlus Nord CE 3 Lite ফোনকে সমানে সমানে টক্কর দেয় এইসব ফোন, জেনে নিন ডিটেইলস

  • 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 64MP ট্রিপল ক্যামেরা

ফটোগ্রাফির জন্য এই ফোনে একটি 64-মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে, যার মধ্যে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এই ফোনটি OIS ফিচার সাপোর্ট করতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Poco F5 ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।

  • 67W চার্জিং
  • 5,000mAh ব্যাটারি

Poco F5 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি থাকতে পারে, যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল ASUS ROG Phone 7, দেখে নিন এই দুর্দান্ত ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে POCO F5 Pro নয়, শুধু POCO F5 স্মার্টফোনই লঞ্চ হবে! জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f5-pro-might-not-launch-in-india-know-why-in-bengali/feed/ 0