Poco F7 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 17 Jun 2025 13:41:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ঘোষণা হল POCO F7 স্মার্টফোনের ভারতে লঞ্চ ডেট, দেখে নিন নতুন টিজার ও ফিচার https://www.91mobiles.com/bengali/poco-f7-india-launch-date-24-june-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f7-india-launch-date-24-june-confirmed-know-details-in-bengali/#respond Wed, 18 Jun 2025 02:30:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64986 24 জুন ভারতে লঞ্চ হতে চলেছে POCO F7

The post ঘোষণা হল POCO F7 স্মার্টফোনের ভারতে লঞ্চ ডেট, দেখে নিন নতুন টিজার ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
অবশেষে POCO অফিসিয়ালি তাদের এফ7 সিরিজের ভ্যানিলা মডেলের ভারতীয় লঞ্চ ডেট ঘোষণা করেছে। আগামী 24 জুন ভারতে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট সহ আপকামিং স্মার্টফোনের গুরুত্বপূর্ণ ফিচার শেয়ার করেছে। একইসঙ্গে স্মার্টফোনের ডিজাইন দেখানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO F7 স্মার্টফোনের লঞ্চ ডেট, সময় ও ডিটেইলস সম্পর্কে।

POCO F7 এর ভারতীয় লঞ্চ ডেট

  • ব্র্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জারি করা টিজারের মাধ্যমে POCO F7 স্মার্টফোনের লঞ্চ ডেট জানিয়েছে।
  • নিচে দেওয়া পোস্ট অনুযায়ী আপকামিং স্মার্টফোনটি 24 জুন বিকেল 5:30 টা সময় ভারতীয় বাজারে লঞ্চ করা হবে।
  • লঞ্চের পর স্মার্টফোনটি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে বলে জানানো হয়েছে।
  • ব্র্যান্ডের পক্ষ থেকে স্মার্টফোনটির আসল ক্ষমতা সম্পর্কে টিজ করা হয়েছে। ছবিতে বলিউড তারকা অক্ষয় কুমার স্মার্টফোনটি দেখিয়েছেন।

POCO F7 এর ডিজাইন

টিজার ইমেজ অনুযায়ী POCO স্মার্টফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং সিলভার কালার অপশনে দেখা গেছে। এতে ইউনিক ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে। আপকামিং স্মার্টফোনের রেয়ার সাইডে দুটি ক্যামেরা সহ একটি আয়তকার ক্যামেরা মডিউল রয়েছে। একইসঙ্গে ফোনের ফ্ল্যাট সাইড, রাউন্ড এজ দেখানো হয়েছে। নিচের দিকে POCO ব্র্যান্ডিং রয়েছে। আগের মডেলের তুলনায় আসন্ন স্মার্টফোনটি ইউনিক ও আকর্ষণীয় দেখাচ্ছে।

POCO F7 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO F7 স্মার্টফোনটিতে 2772 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির AMOLED প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 3200 নিটস ব্রাইটনেস ও 3840Hz PWM ডিমিং সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য POCO F7 স্মার্টফোনটিতে Snapdragon 8s Gen 4 SoC থাকতে পারে। এটি আগের POCO F6 মডেলের Snapdragon 8s Gen 3 চিপসেটের আপগ্রেড ভার্সন হবে। এই নতুন প্রসেসরে 3.21GHz ক্লক স্পীডযুক্ত Cortex X4 কোর রয়েছে।
  • স্টোরেজ: এই স্মার্টফোনটিতে LPDDR5X RAM ও UFS 4.1 (ROM) স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: স্মার্টফোনের ব্যাক প্যানেলে OIS, f/1.5 অ্যাপার্চার এবং 1.6μm পিক্সেল সাইজ সাপোর্টেড 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য 20MP ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: গ্লোবাল মডেলে 6500mAh ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। তবে ভারতের মডেলে বড় 7550mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এতে 90W HyperCharge সাপোর্ট করতে পারে।
  • সফটওয়্যার: স্মার্টফোনটি Android 15 এবং Xiaomi HyperOS 2 সহ লঞ্চ করা হতে পারে।
  • অন্যান্য ফিচার: স্মার্টফোনটিতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং Wi-Fi 7 দেওয়া হতে পারে।

The post ঘোষণা হল POCO F7 স্মার্টফোনের ভারতে লঞ্চ ডেট, দেখে নিন নতুন টিজার ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f7-india-launch-date-24-june-confirmed-know-details-in-bengali/feed/ 0
25 জুন লঞ্চ হতে পারে POCO F7 স্মার্টফোন, লিক হল ডিজাইন ও স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/poco-f7-smartphone-may-come-on-june-25-see-leaked-design-and-specifications-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f7-smartphone-may-come-on-june-25-see-leaked-design-and-specifications-know-details-in-bengali/#respond Tue, 17 Jun 2025 14:18:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64977 শীঘ্রই লঞ্চ হতে পারে POCO F7

The post 25 জুন লঞ্চ হতে পারে POCO F7 স্মার্টফোন, লিক হল ডিজাইন ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 25 জুন দুপুর 12টার সময়ে ইন্দোনেশিয়াতে আপকামিং POCO F7 ফোনটি লঞ্চ করা হবে। টিপসটার অভিষেক যাদবের শেয়ার করা Shopee লিস্টিঙের মাধ্যমে এই তথ্য জানা গেছে। একই দিনে POCO F6 ফোনটি ভারতে এবং গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল, তাই এইবার এইরকমই হবে বলে আশা করা হচ্ছে। এই লঞ্চ ডেটটি আগের প্রকাশ্যে আসা লঞ্চ ডেটের থেকে কিছুদিন পরের। এখনও পর্যন্ত POCO India মাধ্যমে সুরুমাত্র ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পীড সম্পর্কে জানা গেছে। এছাড়া আগেই ভারতীয় দাম ও বেশ কিছু অফিসিয়াল রেন্ডার দেখা গেছে। একইভাবে গ্লোবাল দাম ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। যারা মিড বাজেট রেঞ্জে একটি পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজছেন, নিচে তাদের জন্য আপকামিং POCO F7 ফোনের এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে আলোচনা হল।

POCO F7 এর ব্যাটারি সাইজ ও চার্জিং স্পীড

  • Flipkart মাইক্রো সাইটে ফোনের দেখা যাচ্ছে আপকামিং POCO F7 ফোনটিতে 90W ওয়্যার্ড চার্জিং ফিচার সাপোর্ট থাকবে। এছাড়া ফোনটিতে 22.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার ও 7,550mAh ব্যাটারি দেওয়া হবে। এতে সিলিকন কার্বন টেকনোলজি ব্যাটারি দেওয়া হবে।
  • আপকামিং ফোনের ব্যাটারি আগের মডেলের 5,000mAh ব্যাটারির তুলনায় আপগ্রেডেড। তবে আগের মতো ওয়্যাড চার্জিং ফিচার রয়েছে। এই বড় ব্যাটারি কত দ্রুত চার্জ হবে তা দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।

POCO F7 ফোনের ভারতীয় দাম ও লঞ্চ ডিটেইলস

  • ইন্দোনেশিয়ার মার্কেটের জন্য লিক হওয়া Shopee লিস্টিং সঠিক হলে, আশা করা যায় ভারতে আগামী 25 জুন দুপুর 12টার সময় POCO F7 সিরিজ লঞ্চ করা হবে।

  • ভারতের টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, POCO F7 ফোনটির দাম 30,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে। এই দাম দেশে লঞ্চ হওয়া ভ্যানিলা POCO F6 মডেলের মতো হবে।

অন্যদিকে টিপস্টার সুধাংশু অম্ভোরের বক্তব্য অনুযায়ী POCO F7 ফোনটি গ্লোবাল বাজারে 12GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম €500 (অর্থাৎ প্রায় 50,000 টাকা) চেয়ে কম রাখা হবে। টিপস্টার অম্ভোর এবং পারস গুগলানির শেয়ার করা স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

POCO F7 এর ডিজাইন ও স্পেসিফিকেশন

  • ডিজাইন: অম্ভোরে মাধ্যমে পাওয়া রেন্ডার ইমেজ অনুযায়ী POCO ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং সিলভার কালার অপশনে সেল করা হবে। সিলভার ভেরিয়েন্টটি লিমিটেড এডিশন হবে। এতে ইউনিক ডুয়েল টোন ফিনিশ দেওয়া হবে। প্রতিটি কালার অপশনের রেয়ার সাইডে দুটি ক্যামেরা সহ একটি আয়তকার ক্যামেরা মডিউল থাকবে। এছাড়া ফোনের ফ্ল্যাট সাইড, রাউন্ড এজ, সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল এবং সমান বেজাল দেওয়া হবে। তাঁর বক্তব্য অনুযায়ী ফোনটিতে গ্লাস ব্যাক, অ্যালুমিনিয়াম ফ্রেম ও জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং যোগ করা হবে। এই ফোনের থিকনেস প্রায় 8.2mm এবং ওজন 215.7 গ্রামের কাছাকাছি হতে পারে।
  • প্রসেসর: ফোনটিতে Snapdragon 8s Gen 4 SoC দেওয়া হতে পারে। এই প্রসেসর POCO F6 ফোনের Snapdragon 8s Gen 3 প্রসেসরের আপগ্রেড ভার্সন। নতুন প্রসেসরে 3.21GHz ক্লক স্পীডযুক্ত Cortex X4 কোর থাকবে।
  • স্টোরেজ: পারফরমেন্সের জন্য ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ (ROM) দেওয়া হতে পারে।
  • ডিসপ্লে: ফোনটির ফ্রন্ট প্যানেলে 6.83 ইঞ্চির AMOLED প্যানেল দেওয়া হতে পারে। এতে 2772 × 1280 পিক্সেল রেজোলিউশন থাকতে পারে। একইভাবে ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, 3200 নিটস ব্রাইটনেস ও 3840Hz PWM ডিমিং সাপোর্ট করতে পারে।
  • ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে OIS, f/1.5 অ্যাপার্চার ও 1.6μm পিক্সেল সাইজ সাপোর্টেড 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর ও 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর থাকতে পারে। একইভাবে ফ্রন্টে 20MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: গ্লোবাল মডেলটিতে 6500mAh ব্যাটারি থাকবে, তবে ভারতীয় মডেলে বড় 7550mAh ব্যাটারি দেওয়া হবে। একইভাবে ফোনটিতে 90W HyperCharge সাপোর্ট করবে।
  • সফটওয়্যার: এই ফোনটি Android 15 এবং Xiaomi HyperOS 2 সহ লঞ্চ করা হবে।
  • অন্যান্য ফিচার: এছাড়াও ফোনটিতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও Wi-Fi 7 সাপোর্ট থাকতে পারে।

POCO F7 ফোনের জন্য কি অপেক্ষা করা উচিৎ?

যারা 7,550mAh ব্যাটারি, শক্তিশালী Snapdragon প্রসেসর, Wi-Fi 7 এবং POCO F6 ফোনের চেয়ে ভালো ওয়াটার রেজিস্টেন্স ফিচার সহ একটি আপগ্রেডেড মিড রেঞ্জ স্মার্টফোন খুঁজছেন তাদের কিছু দিন অপেক্ষা করে এই ফোনটি কেনা বুদ্ধিমানের কাজ হবে।

The post 25 জুন লঞ্চ হতে পারে POCO F7 স্মার্টফোন, লিক হল ডিজাইন ও স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f7-smartphone-may-come-on-june-25-see-leaked-design-and-specifications-know-details-in-bengali/feed/ 0
এই মাসে লঞ্চ হতে পারে Poco F7 স্মার্টফোন, জেনে নিন লিক লঞ্চ টাইমলাইন https://www.91mobiles.com/bengali/poco-f7-global-india-launch-timeline-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f7-global-india-launch-timeline-leaked-know-details-in-bengali/#respond Fri, 06 Jun 2025 11:58:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64715 শীঘ্রই পেশ হতে চলেছে Poco F7

The post এই মাসে লঞ্চ হতে পারে Poco F7 স্মার্টফোন, জেনে নিন লিক লঞ্চ টাইমলাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
গ্লোবাল বাজারে Poco তাদের Poco F7 সিরিজের অধীনে Poco F7 Pro এবং Poco F7 Ultra স্মার্টফোনটি লঞ্চ করেছে। এবার ভারত সহ অন্যান্য বাজারে Poco F7 ফোনটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। বেশ কিছু লিকের মাধ্যমে এই মাসেই আপকামিং ভ্যানিলা মডেল পেশ করা হতে পারে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লঞ্চ ডেট এবং প্রকাশ্যে আসা গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Poco F7 এর লঞ্চ টাইমলাইন (লিক)

  • স্মার্টপ্রিক্সের মাধ্যমে আপকামিং Poco F7 ফোনের ডিটেইলস জানা গেছে।
  • আগামী 17 জুন থেকে 19 জুনের মধ্যে গ্লোবাল বাজারে Poco F7 ফোনটি লঞ্চ করা হতে পারে বলে জানানো হয়েছে।
  • ভারতের বাজারে এই তিন দিনের মধ্যে যে কোনো একটি দিনে পেশ করা হতে পারে বলে জানা গেছে।
  • জানিয়ে রাখি এখনও পর্যন্ত সঠিক লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানা যায়নি, তবে এই প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে টিজার জারি করা হতে পারে।

Poco F7 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: আপকামিং Poco F7 ফোনটিতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPS ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এর ফলে একটি অসাধারণ ভিজুয়াল পাওয়া যাবে। ফোনটিতে প্রিমিয়াম লুক সহ মেটাল ফ্রেম থাকবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য Poco F7 ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 প্রসেসর দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: ফোনটিতে 16GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Poco F7 ফোনটিতে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকতে পারে। অন্যদিকে ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: Poco F7 ফোনটির গ্লোবাল ভার্সনে 6,550mAh ব্যাটারি এবং ভারতীয় মডেলে 7,550mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য উভয় মডেলে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
  • ওএস ও অন্যান্য: আপকামিং ফোনটি Android 15 এবং HyperOS 2.0 সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68/IP69 রেটিং এবং IR ব্লাস্টার থাকতে পারে।

The post এই মাসে লঞ্চ হতে পারে Poco F7 স্মার্টফোন, জেনে নিন লিক লঞ্চ টাইমলাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f7-global-india-launch-timeline-leaked-know-details-in-bengali/feed/ 0
এফসিসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Poco F7 স্মার্টফোন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/global-poco-f7-fcc-listing-launch-soon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/global-poco-f7-fcc-listing-launch-soon-know-details-in-bengali/#respond Fri, 09 May 2025 09:44:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63780 শীঘ্রই পেশ হতে চলেছে Poco F7

The post এফসিসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Poco F7 স্মার্টফোন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
মার্চ মাসে Poco গ্লোবাল বাজারে তাদের Poco F7 Pro এবং F7 Ultra ফোনদুটি লঞ্চ করেছিল। এই দুটি ফোনে শক্তিশালী Snapdragon 8 Gen 2 এবং Snapdragon 8 Gen 3 চিপসেট দেওয়া হয়েছিল। এবার সিরিজের অধীনে আরও একটি নতুন Poco F7 মডেল পেশ হতে চলেছে। এটি চীনে লঞ্চ হওয়া Redmi Turbo 4 Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হবে বলে জানা গেছে। একইসঙ্গে এফসিসি প্ল্যাটফর্মে ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং এবং সম্ভাব্য ফিচার ডিটেইলস সম্পর্কে।

Poco F7 এর FCC সার্টিফিকেশন

  • POCO F7 ফোনের সম্পর্কে নতুন তথ্য জানা গেছে। এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট 25053PC47G মডেল নাম্বার সহ FCC (Federal Communications Commission) ওয়েবসাইটে সার্টিফিকেশন পেয়েছে।
  • আগেই BIS (Bureau of Indian Standards) সার্টিফিকেশন সাইটে ফোনের ভারতীয় ভেরিয়েন্ট 25053PC47I মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ফোনটি ভারত এবং গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে।
  • FCC লিস্টিং অনুযায়ী Poco F7 ফোনটিতে মাল্টিপল 5G ব্যান্ড সাপোর্ট করবে। এই ফোনে Wi-Fi 802.11ax/be, Bluetooth, এবং NFC দেওয়া হতে পারে।
  • ফোনটি HyperOS 2.0 এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে।
  • লিক ইমেজের মাধ্যমে ফোনের ফ্রন্ট ডিজাইন দেখা গেছে। এতে পাঞ্চ-হোল ডিজাইনে ফোনটি দেখা গেছে।

Poco F7 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Poco F7 ফোনটিতে 6.83 ইঞ্চির ফ্ল্যাট OLED LTPS স্ক্রিন, 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে নতুন Snapdragon 8s Gen 4 SoC দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: গ্লোবাল ভেরিয়েন্টে 6,550mAh ব্যাটারি এবং ভারতীয় ভেরিয়েন্টে বড় 7,550mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এই উভয় মডেলে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • ক্যামেরা: ফোনটির ফ্রন্টে 20MP সেলফি ক্যামেরা এবং রেয়ার সেটআপে 50MP OIS প্রাইমারি ক্যামেরা + 8MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হতে পারে।
  • বডি এবং বিল্ড: ফোনটিতে মেটাল ফ্রেম, IP68/IP69 রেটিং সহ দুর্দান্ত ডিউরেবিলিটি থাকবে বলে আশা করা হচ্ছে।

Poco F7 এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন এবং দাম

  • মে বা জুন মাসে আপকামিং POCO F7 ফোনটি লঞ্চ করা হতে পারে।
  • ভারতীয় বাজারে এই ফোনের দাম প্রায় 30,000 টাকা হতে পারে।

The post এফসিসি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Poco F7 স্মার্টফোন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/global-poco-f7-fcc-listing-launch-soon-know-details-in-bengali/feed/ 0
আগামী মাসে লঞ্চ হতে পারে POCO F7 স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার https://www.91mobiles.com/bengali/poco-f7-launch-timeline-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f7-launch-timeline-leaked-know-details-in-bengali/#respond Sat, 26 Apr 2025 03:39:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63441 লিক হল POCO F7 ফোনের লঞ্চ টাইমলাইন

The post আগামী মাসে লঞ্চ হতে পারে POCO F7 স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে গ্লোবাল বাজারে POCO F7 Pro এবং F7 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে একটি Ultra সিরিজের নতুন মডেল। এটি POCO F6 Pro ফোনের সাক্সেসার হিসেবে পেশ করা হয়েছিল। প্রকাশ্যে আসা তথ্যও অনুযায়ী ইতিমধ্যে কোম্পানি তাদের ভ্যানিলা POCO F7 মডেলে কাজ করছে। এই ফোনের লঞ্চ টাইমলাইন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO F7 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

POCO F7 এর লঞ্চ টাইমলাইন (লিক)

টিপস্টার যোগেশ ব্রার এক্সের মাধ্যমে জানিয়েছেন মে মাসের শেষের দিকে আপকামিং POCO F7 ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রসঙ্গত গত বছর মে মাসেই POCO F6 ফোনটি পেশ করা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত যোগেশ ব্রার আসন্ন ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানায়নি, তবে POCO F7 ফোনটি Redmi Turbo 4 Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে মনে করা হচ্ছে। এটি 24 এপ্রিল চীনে লঞ্চ করা হয়েছে।

POCO F7 এর সম্ভাব্য ডিটেইলস

BIS সার্টিফিকেশন সাইটে POCO F7 ফোনটি লিস্টেড হয়েছে, ফলে শীঘ্রই এটি ভারতে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এটি 25053PC47 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। আপকামিং ফোনটি Redmi Turbo 4 Pro ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে।

  • ডিসপ্লে: POCO F7 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এতে সেলফি নেওয়ার জন্য ফ্রন্টে পাঞ্চ-হোল স্টাইল ক্যামেরা দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই আপকামিং ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 প্রসেসর দেওয়া হতে পারে। এটি অ্যাড্রিনো জিপিইউ সহ কাজ করবে।
  • ক্যামেরা: নতুন ফোনটিতে 50MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে সেলফির জন্য ফ্রন্টে 20MP ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,550mAh ব্যাটারি দেওয়া হতে পারে। যদি আপকামিং ফোনটিতে এই ব্যাটারি থাকে, তবে POCO F6 ফোনের 5,000mAh ব্যাটারির তুলনায় অনেকটাই বড়।
  • অন্যান্য: এই ফোনটি Android 15 OS, IP68/IP69 রেটিং এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত দাম সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, আপকামিং ফোনটি POCO F6 ফোনের দামেই লঞ্চ করা হতে পারে। মনে করিয়ে দিই POCO F6 ফোনটি ভারতে 29,999 টাকা দামে পেশ করা হয়েছিল।

The post আগামী মাসে লঞ্চ হতে পারে POCO F7 স্মার্টফোন, জেনে নিন কেমন হবে ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f7-launch-timeline-leaked-know-details-in-bengali/feed/ 0
7500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে POCO F7 সিরিজ, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/poco-f7-series-india-launch-bigger-batteries-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f7-series-india-launch-bigger-batteries-know-details-in-bengali/#respond Sat, 22 Mar 2025 05:19:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=62545 শীঘ্রই গ্লোবাল বাজারে পেশ হতে পারে POCO F7 Pro এবং F7 Ultra

The post 7500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে POCO F7 সিরিজ, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
27 মার্চ POCO F7 Pro এবং F7 Ultra স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি আমরা এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং রেন্ডার সম্পর্কে জানিয়েছিলাম। এর মাধ্যমে ফোনের বিশেষ ফিচার সম্পর্কে জানা গেছে। অন্যদিকে আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল আগের মডেলের মতো POCO F7 Pro এবং F7 Ultra ফোনগুলিও ভারতে লঞ্চ করা হবে না। তবে POCO ইন্ডিয়ার হেডের বক্তব্য অনুযায়ী কোম্পানির পরিকল্পনার পরিবর্তন করতে পারে বলে মনে করা হচ্ছে।

POCO F7 সিরিজের সম্ভাব্য ইন্ডিয়া লঞ্চ

  • এক্স ইউজার Tech Home টুইটের উত্তর দিতে গিয়ে জানিয়েছেন সম্প্রতি পোকো ইন্ডিয়ার হেড হিমাংশু টন্ডন মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে ইউজারদের কাছে জানতে চেয়েছেন, কোম্পানির কি ভারতে এর মধ্যে POCO F7 Pro বা F7 Ultra ফোনটি লঞ্চ করা উচিৎ?

  • অন্যদিকে এক্সের মাধ্যমে POCO F7, F7 Pro এবং F7 Ultra ফোনের চিপসেট, ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ডিটেইলস লিক হয়েছে।
  • লিক অনুযায়ী POCO F7 Ultra ফোনটিতে 5,300mAh, POCO F7 Pro ফোনটিতে 6,000mAh এবং POCO F7 ফোনটিতে 6,500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
  • Redmi K80 Pro ফোনটি গ্লোবাল বাজারে POCO F7 Ultra ফোন হিসেবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে, এটি চীনে 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Redmi K80 ফোনটিকে POCO F7 Pro ফোন হিসেবে পেশ করা হতে পারে, যা চীনে 6,550mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে।
  • একজন ইউজার POCO ইন্ডিয়ার হেড হিমাংশু টন্ডন কে ট্যাগ করে প্রশ্ন করেছেন, POCO F7 Ultra ফোনের ব্যাটারি কেন কমানো হয়েছে?
  • এই প্রশ্নের উতরে টন্ডন জানিয়েছেন কোম্পানি ভারতীয় বাজারে জন্য গ্লোবাল ভেরিয়েন্টের তুলনায় বেশি ব্যাটারি ক্যাপাসিটি সহ স্মার্টফোন তৈরি করতে চায়।

  • এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন POCO X7 Pro ফোনটির ভারতীয় ভেরিয়েন্টে 6,550mAh ব্যাটারি রয়েছে, তবে গ্লোবাল ভেরিয়েন্টে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অর্থাৎ কোম্পানি কিছুটা বড় ব্যাটারি সহ POCO F7 Pro বা F7 Ultra ফোনটি লঞ্চ করতে পারে।

  • ভ্যানিলা POCO F7 ফোনের 7,500mAh ব্যাটারির প্রসঙ্গে অন্য এক ইউজারকে POCO ইন্ডিয়ার হেড জানিয়েছেন “লেটস ওয়েট” লিখে।
  • তাই গ্লোবাল লঞ্চের পর POCO তাদের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন ভারতে লঞ্চ করতে পারে বলে মনে করা করা হচ্ছে।
  • মনে করিয়েদিই গত বছর ভারতে শুধুমাত্র POCO F6 ফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে POCO F6 Pro ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল।

আগেই জানিয়েছি POCO F7 Pro এবং F7 Ultra ফোনদুটি Redmi K80 এবং Redmi K80 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট হিসেবে লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলি চীনে CNY 2,499 (অর্থাৎ প্রায় 30,000 টাকা) এবং CNY 3,699 (অর্থাৎ প্রায় 44,300 টাকা) দামে পেশ করা হয়েছিল। এতে ভ্যানিলা POCO F7 মডেলও রয়েছে, এটি Redmi Turbo 4 Pro ফোনের রিব্র্যান্ড হতে পারে।

এখনও পর্যন্ত এইসব তথ্য কনফার্ম নয়, তাই আমাদের পরামর্শ কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করুন।

The post 7500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে POCO F7 সিরিজ, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f7-series-india-launch-bigger-batteries-know-details-in-bengali/feed/ 0
BIS এবং NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল POCO F7 এবং POCO X7 স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/poco-f7-bis-certification-poco-x7-nbtc-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f7-bis-certification-poco-x7-nbtc-know-details-in-bengali/#respond Fri, 29 Nov 2024 10:45:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58669 শীঘ্রই লঞ্চ হবে POCO F7 এবং POCO X7 স্মার্টফোন

The post BIS এবং NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল POCO F7 এবং POCO X7 স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক দিনের মধ্যেই পোকো তাদের F এবং X সিরিজের পরিধি বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে POCO F7 এবং POCO X7 স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। শীঘ্রই ফোনগুলি ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, অফিসিয়াল ঘোষণার আগেই BIS সার্টিফিকেশন সাইটে F7 মডেল এবং থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে X7 মডেলটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।

POCO F7 এর BIS লিস্টিং

  • মাই স্মার্ট প্রাইস BIS সার্টিফিকেশন সাইটে POCO F7 মডেলটি স্পট করেছে।
  • BIS সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি 2412DPC0AI মডেল নাম্বার সহ দেখা গেছে। এই মডেল নাম্বারের শেষে ‘I’ থাকার জন্য এটি ভারতীয় মডেল হতে পারে।

  • আগেই GSMA ডেটাবেস লিস্টিঙে একই মডেল নাম্বার সহ POCO F7 মার্কেটিং নাম দেখা গিয়েছিল।
  • লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনের কোনো ধরনের হার্ডওয়্যার সম্পর্কে জানা যায়নি, কিন্তু এই বছর লঞ্চ হওয়া POCO F6 ফোনের সাক্সেসার হিসেবে POCO F7 ফোনটি লঞ্চ করা হবে।
  • আগেই সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনে NFC, ব্লুটুথ, ওয়াইফাই এবং 5G কানেক্টিভিটি সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছিল।

জানিয়ে রাখি POCO F7 ফোনটি Redmi Turbo 4 ফোনের রিব্র্যান্ড হিসেবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কারণ Redmi Turbo 3 ফোনটি POCO F6 ফোনের হিসেবে পেশ করা হয়েছিল। অন্যদিকে কিছু দিন আগেই Redmi Turbo 4 ফোনটি 90W ফাস্ট চার্জিং সহ 3C সার্টিফিকেশন পেয়েছিল। ফোনে 1.5K ডিসপ্লে, MediaTek Dimensity 8400 চিপসেট এবং 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

POCO X7 NBTC এর লিস্টিং

  • NBTC সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং ফোনের নাম প্রকাশ্যে এসেছে। ইমেজের মাধ্যমে POCO X7 ফোনটি 24095PCADG মডেল নাম্বার দেখা গেছে। এতে ‘G’ গ্লোবাল মডেলের জন্য রয়েছে।

  • লিস্টিং অনুযায়ী POCO X7 NR (5G), LTE, WCDMA এবং GSM কানেক্টিভিটি অপশন সাপোর্ট করবে।

আপকামিং POCO X7 ফোনটি আগে লঞ্চ হওয়া POCO X6 ফোনের আপগ্রেড ভার্সন হতে পারে। আপকামিং ফোনটিতে চীনের Redmi Note 14 Pro ফোনের মতোই ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP IMX882 প্রাইমারি ক্যামেরা, 8MP Sony IMX355 আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2MP OV02B10 ম্যাক্রো লেন্স দেওয়া হতে পারে। একইভাবে ফ্রন্টে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ফোনে MediaTek Dimensity 7300 Ultra চিপসেট, 45W ফাস্ট চার্জিং, 5,500mAh ব্যাটারি থাকতে পারে। অবশেষে জানিয়ে রাখি এই বছর জানুয়ারি মাসে POCO X6 এবং X6 Pro ফোন লঞ্চ করা হয়েছিল। তাই 2025 সালে আপকামিং সিরিজ লঞ্চ করা হতে পারে।

The post BIS এবং NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল POCO F7 এবং POCO X7 স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f7-bis-certification-poco-x7-nbtc-know-details-in-bengali/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে পারে POCO F7 Pro স্মার্টফোন, আইএমডিএ সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/poco-f7-pro-global-variant-imda-listing-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-f7-pro-global-variant-imda-listing-know-details-in-bengali/#respond Wed, 13 Nov 2024 08:32:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=57979 খুব তাড়াতাড়ি বাজারে আসবে POCO F7 সিরিজ

The post শীঘ্রই লঞ্চ হতে পারে POCO F7 Pro স্মার্টফোন, আইএমডিএ সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক সপ্তাহের মধ্যে পোকো তাদের F7 সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে POCO F7 এবং POCO F7 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই ফোনগুলি ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হবে। সিরিজের প্রো ভেরিয়েন্ট আইএমডিএ সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার ফলে এই সিরিজ লঞ্চের আম্লচনা আরও জোরালো হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক এই লিস্টিং সহ সিরিজের অন্যান্য সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

POCO F7 Pro গ্লোবাল মডেলের আইএমডিএ লিস্টিং

  • আপকামিং পোকো ফোনটি 24117RK2CG মডেল নাম্বার সহ আইএমডিএ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
  • আইএমডিএ লিস্টিঙের মডেল নাম্বারের শেষের G অক্ষরটি গ্লোবাল মডেলের সঙ্কেত।
  • লিস্টিং থেকে আরও জানা গেছে আপকামিং ফোনটিতে ব্লুটুথ ও ওয়াইফাই এর পাশাপাশি 5G এবং NFC সাপোর্ট পাওয়া যাবে।

রিপোর্ট অনুযায়ী POCO F7 সিরিজে ভ্যানিলা এবং প্রো মডেল ছাড়া Poco F7 Ultra স্মার্টফোনও লঞ্চ করা হতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্র্যান্ডের পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কে অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। Poco F7 Pro ফোনটির সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে নিচে জানানো হল।

POCO F7 Pro ফোনের সম্ভাব্য ডিটেইলস

  • POCO F7 Pro ফোনটি সম্পর্কে খন্য পর্যন্ত বেশি কিছু জানা যায়নি, কিচ=ন্তু এর আগে এই ফোনটি IMEI সার্টিফিকেশন সাইটেও দেখা গেছে।
  • রিপোর্ট অনুযায়ী POCO F7 Pro ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর যোগ করা হতে পারে।
  • POCO F7 Pro ফোনটিতে OLED প্যানেল, 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে শক্তিশালী ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।

জানিয়ে রাখি IMDA সার্টিফিকেশন সাইটে লিস্টেড হওয়ার পর আভাস পাওয়া যাচ্ছে শীঘ্রই POCO F7 সিরিজ লঞ্চ হবে। এই মাসের শেষে চীনে Redmi K80 সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর পরেই Poco F7, Poco F7 Pro এবং Poco F7 Ultra লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

The post শীঘ্রই লঞ্চ হতে পারে POCO F7 Pro স্মার্টফোন, আইএমডিএ সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-f7-pro-global-variant-imda-listing-know-details-in-bengali/feed/ 0