POCO X6 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 27 Nov 2024 10:41:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দেখে নিন 20,000 টাকার মধ্যে পোকো স্মার্টফোনের লিস্ট, দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/poco-5g-mobile-phones-under-20000-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-5g-mobile-phones-under-20000-check-list-in-bengali/#respond Wed, 27 Nov 2024 10:41:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58604 20,000 টাকার মধ্যে পোকো স্মার্টফোনের লিস্ট

The post দেখে নিন 20,000 টাকার মধ্যে পোকো স্মার্টফোনের লিস্ট, দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
যেসব ইউজাররা Poco ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য কোম্পানির 20,000 টাকা বাজেট রেঞ্জে বেশ কিছু শক্তিশালী স্মার্টফোন রয়েছে। Poco এর এইসব 5জি স্মার্টফোনে হেভি গেমিং পারফরমেন্স সহ অসাধারণ ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা এবং ব্যাটারি লাইফ সহ শক্তিশালী প্রসেসরও পাওয়া যায়। এই বাজেট রেঞ্জে কোম্পানির POCO X6 5G, POCO X5 Pro, POCO F4 5G, POCO X6 Neo, POCO M6 Plus স্মার্টফোনগুলি রয়েছে। আমরা ইউজারদের সুবিধার জন্য 20,000 টাকার চেয়ে কম দামের 5G POCO স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বাজেট রেঞ্জে POCO এর ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

20000 টাকার চেয়ে সস্তা পোকো স্মার্টফোনের লিস্ট (November 2024)

ফোনের নাম দাম
POCO X6 5G 17,999 টাকা (8GB+256GB)
POCO X5 Pro 17,299 টাকা (6GB+128GB)
POCO F4 5G 18,299 টাকা (8GB+128GB)
POCO X6 Neo 15,499 টাকা (12GB+256GB)
POCO M6 Plus 12,999 টাকা (8GB+128GB)

 

POCO X6 5G

ভারতে কোম্পানির 20,000 টাকার চেয়েও কম দামে POCO X6 5G স্মার্টফোনটি অন্যতম। এই ফোনটি দুর্দান্ত পারফরমেন্স, অসাধারণ ডিসপ্লে এবং শক্তিশালী চার্জিং স্পীড পাওয়া যায়। এই ফোনটি গেভি গেমিং, ভিডিও বা মাল্টিটাস্কিঙের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায়। ফোনটিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5100mAh ব্যাটারি থাকার ফলে দ্রুত চার্জ হতে এবং একদিনের বেশি ব্যাটারি লাইফ পাওয়া যায়। এই ক্যামেরার সাহায্যে ভালো ছবি ক্লিক করা যাবে, কিন্তু এতে স্টেবিলিটি কম রয়েছে। এই ফোনের ডিজাইন বেশ আকর্ষণীয়।

এই বাজেট রেঞ্জে এর চেয়েও ভালো স্মার্টফোন দেখা যায় না, তাই যারা দুর্দান্ত পারফরমেন্স সহ ফোন চাইছেন, তাঁরা POCO X6 ফোনটি কিনতে পারেন। তবে যেসব ইউজাররা দুর্দান্ত ক্যামেরা সহ ফোন চাইছেন, তাদের জন্য Moto Edge 40 Neo, Realme 11 Pro এবং Samsung Galaxy F54 স্মার্টফোনগুলি ভালো অপশন হতে পারে। POCO X6 5G ফোনের 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 17,999 টাকা রয়েছে।

কেন কিনবেন POCO X6 5G?

  • ফোনটির সবদিক দিয়ে শক্তিশালী পারফরমেন্স পাওয়া যায়।
  • এই ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লে আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখায়।
  • 67W ফাস্ট চার্জিঙের জন্য দ্রুত চার্জ হয়ে যায়।

কেন কিনবেন না POCO X6 5G?

  • ইনকন্সিসটেন্ট ক্যামেরা পারফরমেন্স।
  • উঁচু ক্যামেরা মডিউলের ফলে কেস ছাড়া ব্যাবহার করা খুব সমস্যার।

POCO X6 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.67-ইঞ্চি FHD+ এমোলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Qualcomm Snapdragon 7s Gen 2
RAM 8GB
স্টোরেজ 256GB
রেয়ার ক্যামেরা 64MP+8MP+2MP
ফ্রন্ট ক্যামেরা 16MP
ব্যাটারি 5100mAh
ওএস অ্যান্ড্রয়েড 13 (3+4 সফটওয়্যার আপডেট)

 

POCO X5 Pro 5G

 

POCO X5 Pro 5G ফোনের বেঞ্চমার্ক স্কোর ভালো না হলেও, ফোনটির পারফরমেস খারাপ নয়। এই ফোনের চিপসেট পুরনো হওয়ার পরও ভালো পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে একটি অসাধারণ AMOLED স্ক্রিন এবং স্টিরিও স্পিকার সহ ভালো ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যায়, তবে ফোনের ক্যামেরা এই বাজেটে অন্যান্য ফোনের মতোই রয়েছে। তবে একটি 5G ফোনের জন্য ব্যাটারি লাইফ বেশ কম রয়েছে, কিন্তু 67W চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। ভারতে 6GB RAM ভেরিয়েন্টের দাম 17,299 টাকা রাখা হয়েছে।

কেন কিনবেন POCO X5 Pro 5G?

  • এই ফোনটি অত্যন্ত পাতলা এবং হালকা ডিজাইন রয়েছে।
  • এতে অসাধারন AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • এই ফোনে স্টিরিও ফোনের সুবিধা পাওয়া যায়।
  • ভালো ব্যাটারি লাইফ রয়েছে।

কেন কিনবেন না POCO X5 Pro 5G?

  • ক্যামেরা উঁচু হওয়ার জন্য ব্যাবহারের অসুবিধা।
  • পুরনো চিপসেট রয়েছে।
  • আউট অফ বক্স Android 12 সহ কাজ করে।

POCO X5 Pro 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.67-ইঞ্চি FHD+ এমোলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Snapdragon 778G
RAM 6GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 108MP+8MP+2MP
ফ্রন্ট ক্যামেরা 16MP
ব্যাটারি 5000mAh
ওএস অ্যান্ড্রয়েড 12

 

POCO F4 5G

Poco F4 5G একটি দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন, এতে প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায়। এই ফোনে দুর্দান্ত গেমিং পারফরমেন্স, ভালো ব্যাটারি লাইফ, দ্রুত চার্জিং, এবং অসাধারণ ডিসপ্লে রয়েছে। এতে Dolby Vision HDR প্লেব্যাক সাপোর্ট করে। এই ফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP53 রেটিং রয়েছে। Snapdragon 870 প্রসেসরের সহ এই ফোনটি ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরমেন্স পাওয়া যায়। ক্যামেরাগুলি বিভিন্ন রকম আলোর ক্ষেত্রেও ভালোভাবে কাজ করে। Poco F4 5G ফোনটি 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18,299 টাকা রাখা হয়েছে।

কেন কিনবেন Poco F4 5G?

  • ফোনে 120Hz AMOLED ডিসপ্লে রয়েছে।
  • এতে Dolby Vision সাপোর্ট করে।
  • ভালো কুলিং সিস্টেম রয়েছে।
  • প্রিমিয়াম ডিজাইন রয়েছে।
  • দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যায়।

কেন কিনবেন না Poco F4 5G?

  • আরও ভালো চার্জিং স্পীড থাকা প্রয়োজন ছিল।
  • বেশ কিছু অপ্রয়োজনীয় অ্যাপ (ব্লোটওয়্যার) রয়েছে।

Poco F4 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.67-ইঞ্চি FHD+ এমোলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Snapdragon 870
RAM 6GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 64MP+8MP+2MP
ফ্রন্ট ক্যামেরা 20MP
ব্যাটারি 4500mAh
ওএস অ্যান্ড্রয়েড 12

 

POCO X6 Neo 5G

POCO X6 Neo ফোনটি দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এই বাজেট রেঞ্জে ফোনটি ভালো ভ্যালু পাওয়া যায় এবং POCO ফোনটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পাতলা ডিজাইনের। যদিও এই প্রাইস রেঞ্জে প্রতিযোগিতা অনেক বেশি এবং কিছু অন্যান্য ফোনে এই দামের মধ্যে আরও শক্তিশালী প্রসেসর পাওয়া যায়। তবে ক্যামেরা পারফরমেন্স, ডিসপ্লে কোয়ালিটি এবং ডিজাইনের দিক দিয়ে, X6 Neo ফোনটি একটি ভালো অপশন। POCO X6 Neo ফোনের প্রাইস রেঞ্জে Moto G54 5G, Lava Blaze Curve 5G এবং Redmi Note 13 5G মতো ফোনের সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। POCO X6 Neo ফোনটির 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,499 টাকা রাখা হয়েছে।

কেন কিনবেন POCO X6 Neo?

  • ইমারসিভ এবং ভাইব্রেন্ট 120Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • স্লিম ডিজাইনের জন্য হাতে ধরতে সুবিধা হয়।
  • IR ব্লাস্টার দেওয়া হয়েছে।
  • ভালো ছবি তোলার জন্য 108MP প্রাইমারি ক্যামেরা রয়েছে।

কেন কিনবেন না POCO X6 Neo?

  • আরও ভালো প্রসেসর থাকতে পারত।
  • আরও ভালো ভিডিও স্টেবিলিটি থাকা প্রয়োজন ছিল।

POCO X6 Neo 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.67-ইঞ্চি FHD+ এমোলেড ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর MediaTek Dimensity 6080
RAM 12GB
স্টোরেজ 256GB
রেয়ার ক্যামেরা 108MP+2MP
ফ্রন্ট ক্যামেরা 16MP
ব্যাটারি 5000mAh
ওএস অ্যান্ড্রয়েড 13

 

POCO M6 Plus

যেসব ইউজাররা এই বাজেট রেঞ্জে 5G স্মার্টফোন খুঁজছেন, এই POCO M6 Plus ফোনটি তাদের জন্য ভালো অপশন হবে। এই রেঞ্জে ভালো পারফরমেন্স এবং বেশি আলোতেও ক্যামেরা ভালভাবে কাজ করে। তবে লো-লাইটের ক্ষেত্রে ভালো ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যায় না, তবে এই রেঞ্জের প্রায় সমস্ত স্মার্টফোনই এই অসুবিধা হয়। অনেক ইউজার POCO M6 Plus এবং Redmi 13 5G স্মার্টফোনের মধ্যে কনফিউজ হতে পারেন, কারণ দুটি ফোনের মধ্যে বেশ কিছু মিল রয়েছে।POCO M6 Plus ফোনটি 8জিবি RAM এবং 128জিবি স্টোরেজ অপশন শপিং সাইট ফ্লিপকার্টে 12,999 টাকা দামে সেল করা হচ্ছে।

কেন কিনবেন POCO M6 Plus?

  • POCO M6 Plus ফোনে 6.79 ইঞ্চির FHD+ ডিসপ্লে অসাধারণ স্ক্রলিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়।
  • এই ফোনটি 7টি গুরুত্বপূর্ণ 5G ব্যান্ড সহ লঞ্চ করা হয়েছে, ফলে দুর্দান্ত কানেক্টিভিটি পাওয়া যায়।
  • দিনের আলোতে ভালো ছবি তোলা যায়।
  • এতে অ্যাডভান্স Qualcomm চিপসেট থাকার জন্য ভালো পারফরমেন্স পাওয়া যায়।

কেন কিনবেন না POCO M6 Plus?

  • POCO M6 5G ফোনে স্টিরিও স্পিকার দেওয়া হয়নি, তবে দরকার ছিল।
  • এই ফোনে আগের থেকে অ্যাপ ইন্সটল রয়েছে।

POCO M6 Plus এর স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.79-ইঞ্চি FHD+ এলসিডি ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Snapdragon 4 Gen 2 Accelerated Edition
RAM 8GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 108MP+2MP
ফ্রন্ট ক্যামেরা 13MP
ব্যাটারি 5030mAh
ওএস অ্যান্ড্রয়েড 14

 

The post দেখে নিন 20,000 টাকার মধ্যে পোকো স্মার্টফোনের লিস্ট, দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-5g-mobile-phones-under-20000-check-list-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল POCO X6 5G ফোনের স্কাইলাইন ব্লু কালার মডেল, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/poco-x6-5g-skyline-blue-colour-launched-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-x6-5g-skyline-blue-colour-launched-india-details-in-bengali/#respond Fri, 03 May 2024 08:30:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49131 ভারতে লঞ্চ হল Poco X6 5G ফোনের নতুন কালার অপশন

The post ভারতে লঞ্চ হল POCO X6 5G ফোনের স্কাইলাইন ব্লু কালার মডেল, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
পোকো তাদের X6 সিরিজের POCO X6 5G ফোনটি নতুন অবতারে পেশ করেছে। এখন থেকে POCO X6 5G ফোনটি Skyline Blue কালারেও সেল করা হবে। জানিয়ে রাখি এই বছরের শুরুতে এই ফোনটি মিরর ব্ল্যাক এবং স্নোস্টোর্ম কালারে লঞ্চ করা হয়েছিল। ভারতে ইউজারদের মধ্যে এই ফোনটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং ফ্লিপকার্টে ফোনটি 4.2 রেটিংও পেয়েছে। যারা কম বাজেটে একটি সুন্দর 5G ফোনের খোঁজ করছেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

POCO X6 5G ফোনের Skyline Blue মডেলের দাম ও সেল

POCO X6 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। বর্তমানে এই ফোনে 4,000 টাকা পর্যন্ত ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। এই অফার আগামী 10 মে পর্যন্ত পাওয়া যাবে।

  • এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা।
  • মিড মডেল 12GB RAM + 256GB মেমরি সহ 20,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • 12GB RAM + 512GB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেলের দাম 21,999 টাকা।
  • শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হয়।

Poco X6 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO X6 5G ফোনে 6.67 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশরেট, 2160Hz টাচ স্যাম্পেলিং রেট, 1800 নিটস ব্রাইটনেস, 1920 PWM ডিমিং এবং কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং এর সঙ্গে অ্যাড্রিনো 710 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Poco X6 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এতে OIS ফিচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট টার্বো চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি রয়েছে।
  • কানেক্টিভিটি: Poco X6 5G ফোনে ডুয়েল সিম 5G, 4GLTE, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট, এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর, IP54 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, আইআর ব্লাস্টারের মতো অ্যাডভান্স কিছু ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 সহ পেশ করা হয়েছে, যা ভবিষ্যতে আপগ্রেড করা হবে।

The post ভারতে লঞ্চ হল POCO X6 5G ফোনের স্কাইলাইন ব্লু কালার মডেল, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-x6-5g-skyline-blue-colour-launched-india-details-in-bengali/feed/ 0
12GB RAM ও 256GB স্টোরেজ সহ লঞ্চ হল POCO X6 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/poco-x6-5g-launched-with-12gb-ram-256gb-storage-in-india-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-x6-5g-launched-with-12gb-ram-256gb-storage-in-india-know-price-and-specifications-in-bengali/#respond Tue, 13 Feb 2024 09:32:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46312 ভারতে লঞ্চ হল Poco X6 5G ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ মডেল

The post 12GB RAM ও 256GB স্টোরেজ সহ লঞ্চ হল POCO X6 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
গত জানুয়ারি মাসে পোকো ভারতে তাদের POCO X6 সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে POCO X6 5G ফোনের দুটি স্টোরেজ অপশন পেশ করা হয়েছিল। এবার এই ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপআরতে এই ফোনের সেল শুরু হয়ে গেছে। এই ফোনের সঙ্গে ব্যাঙ্ক ডিসকাউন্ট পর্যন্ত পাওয়া যাচ্ছে। নিচে এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন, দাম এবং অফার সম্পর্কে জানানো হল।

Poco X6 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO X6 5G ফোনে 6.67 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশরেট, 2160Hz টাচ স্যাম্পেলিং রেট, 1800 নিটস ব্রাইটনেস, 1920 PWM ডিমিং এবং কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং এর সঙ্গে অ্যাড্রিনো 710 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Poco X6 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এতে OIS ফিচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট টার্বো চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি রয়েছে।
  • কানেক্টিভিটি: Poco X6 5G ফোনে ডুয়েল সিম 5G, 4GLTE, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো ফিচার দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট, এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর, IP54 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, আইআর ব্লাস্টারের মতো অ্যাডভান্স কিছু ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 সহ পেশ করা হয়েছে, যা ভবিষ্যতে আপগ্রেড করা হবে।

POCO X6 5G এর দাম, সেল এবং অফার

  • Poco X6 5G ফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 23,999 টাকা।
  • ফোনটি কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট / ক্রেডিট কার্ড ব্যাবহার করলে বা ইএমআই ট্রানজংকশন করলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে।
  • এই অফার প্রয়োগ করে ফোনটি মাত্র 20,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • এছাড়াও গ্রাহকরা ফ্লিপকার্টে 3,000 টাকা এক্সচেঞ্জ বোনাস পর্যন্ত পাবেন।
  • ভারতে Poco X6 5G ফোনটি মিরর ব্ল্যাক এবং স্নোস্টর্ম হোয়াইট কালারে সেল করা হয়।

The post 12GB RAM ও 256GB স্টোরেজ সহ লঞ্চ হল POCO X6 5G, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-x6-5g-launched-with-12gb-ram-256gb-storage-in-india-know-price-and-specifications-in-bengali/feed/ 0
12GB RAM এবং 512GB স্টোরেজ সহ বাজারে আসতে পারে POCO X6 Pro 5G, দেখে নিন FCC লিস্টিং https://www.91mobiles.com/bengali/poco-x6-pro-5g-fcc-certification-with-12-gb-ram-512gb-storage-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-x6-pro-5g-fcc-certification-with-12-gb-ram-512gb-storage-details-in-bengali/#respond Sun, 10 Dec 2023 13:56:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45329 লিক হল POCO X6 Pro 5G

The post 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ বাজারে আসতে পারে POCO X6 Pro 5G, দেখে নিন FCC লিস্টিং first appeared on 91Mobiles Bengali.

]]>
পোকো বর্তমানে তাদের X6 সিরিজের নতুন ফোনে কাজ করছে। এই সিরিজের অধীনে খুব তাড়াতাড়ি POCO X6 5G এবং POCO X6 Pro 5G নামের দুটি ফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আগেই এই সিরিজের প্রো ফোনটি NBTC এবং BIS সাইটে দেখা গিয়েছে। এবার FCC সার্টিফিকেশন সাইটে এই ফোন গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড করা হয়েছে। এই ফোনের টপ মডেলে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এই লিস্টিং এবং ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

POCO X6 Pro 5G এর FCC লিস্টিং

  • FCC সার্টিফিকেশন সাইটে POCO X6 Pro 5G ফোনটি 2311DRK48G মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই নাম্বারের শেষ G অক্ষরের মানে ফোনটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে।
  • এই সাইটে ফোনটি দুটি স্টোরেজ অপশনে দেখানো হয়েছে। এতে 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ থাকতে পারে।
  • এই ফোনে 5জি এবং এনএফসি ফিচার থাকবে বলে জানা গেছে।
  • এই ফোনটি হাইপার ওএস 1.0 তে কাজ করবে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে।
  • ব্যাটারি চার্জ করার জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

POCO X6 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO X6 Pro 5G ফোনে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5কে রেজোলিউশন এবং 1800 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8300 আলট্রা চিপসেট যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ থাকবে বলে জানা গেছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং হাইপার ওএস 1.0 এ কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ বাজারে আসতে পারে POCO X6 Pro 5G, দেখে নিন FCC লিস্টিং first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-x6-pro-5g-fcc-certification-with-12-gb-ram-512gb-storage-details-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে POCO X6 Pro 5G, BIS-এ হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/poco-x6-pro-5g-bis-certification-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-x6-pro-5g-bis-certification-read-in-bengali/#respond Tue, 07 Nov 2023 06:35:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44673 ভারতে আসছে POCO X6 Pro 5G

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে POCO X6 Pro 5G, BIS-এ হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • POCO X6 সিরিজে দুটি মডেল পেশ করা হতে পারে।
  • সিরিজের POCO X6 Pro 5G ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।
  • ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 2 চিপসেট থাকতে পারে।

পোকো তাদের এক্স সিরিজের অধীনে নতুন 5G স্মার্টফোন নিয়ে আসতে পারে। এই ফোন POCO X6 Pro 5G নামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই এই ফোন ভারতে লঞ্চ করার সম্ভাবনা আরও প্রব্ল হয়ে উঠেছে কারণ এই ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: ভারতে আসছে সস্তা স্মার্টফোন Samsung Galaxy A05, স্পেসিফিকেশন সহ জেনে নিন কবে হতে পারে লঞ্চ

POCO X6 Pro 5G এর BIS লিস্টিং

  • BIS সার্টিফিকেশন সাইটে এই ফোনটি 23122PCD1I মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • ছবিতে দেখা যাচ্ছে BIS লিস্টিঙে POCO X6 Pro ফোনটির নাম উল্লেখ করা হয়নি, তবে মডেল নাম্বার আছে।
  • জানিয়ে রাখি POCO X6 Pro 5G ফোনটি এর আগেই IMEI ডেটাবেসে এই একই মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • এছাড়া প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
  • BIS সার্টিফিকেশন সাইটে দেখার পর মনে করা হচ্ছে এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে।

POCO X6 সিরিজের সম্ভাব্য ডিটেইলস

রিপোর্ট অনুযায়ী POCO X6 সিরিজে দুটি মডেল লঞ্চ করা হবে। এই ফোনদুটি Poco X6 5G এবং Poco X6 Pro 5G নামে পেশ করা হতে পারে। এই দুটি ফোন Redmi Note 13 সিরিজের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে শোনা যাচ্ছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কে অফিসিয়ালি কোনো ঘোষণা করার অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: সামনে এল Redmi 13C এর টিজার, গ্লোবাল আমাজনে লিস্টেড হল দাম এবং স্পেসিফিকেশন

POCO X6 Pro 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: POCO X6 Pro 5G ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দিয়ে সুরক্ষিত করা হতে পারে।
  • প্রসেসর: POCO X6 Pro 5G ফোনটিতে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 2 চিপসেট যোগ করা হতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 740 জিপিইউ থাকতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR4X RAM + 512GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এতে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 200MP প্রাইমারি HP3 সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO X6 Pro 5G ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি থাকতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.2, ওয়াইফাই 5, ডুয়েল সিমের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে POCO X6 Pro 5G, BIS-এ হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-x6-pro-5g-bis-certification-read-in-bengali/feed/ 0