POCO X6 Neo 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 15 Feb 2025 05:15:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 11,999 টাকায় পাওয়া যাচ্ছে 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ 5G Phone, সঙ্গে রয়েছে 5000mAh Battery https://www.91mobiles.com/bengali/108mp-camera-and-8gb-ram-5g-phone-under-12000-poco-x6-neo-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/108mp-camera-and-8gb-ram-5g-phone-under-12000-poco-x6-neo-know-details-in-bengali/#respond Sat, 15 Feb 2025 05:15:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61379 সস্তায় পাওয়া যাচ্ছে POCO X6 Neo 5G স্মার্টফোন

The post 11,999 টাকায় পাওয়া যাচ্ছে 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ 5G Phone, সঙ্গে রয়েছে 5000mAh Battery first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা 12 হাজার টাকার রেঞ্জে 8GB RAM সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য POCO X6 Neo একটি সুন্দর অপশন। এই ফোনে 108MP Camera, 128GB Memory, 33W ফাস্ট চার্জিং ফিচার এবং 5000mAh Battery রয়েছে। বর্তমানে এই ফোনটি মাত্র 11,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। এই সস্তা 5G ফোনটির দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

POCO X6 Neo 5G ফোনের অফার

  • ভারতে POCO X6 Neo 5G ফোনটি 15,999 টাকা দানে লঞ্চ করা হয়েছিল।
  • এটি এই ফোনের 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম।
  • বর্তমানে শপিং সাইট আমাজনে এই ফোনটি 4 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
  • অর্থাৎ 8GB RAM সহ এই ফোনটি মাত্র 11,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে।
  • এটি এই ফোনের সাধারণ সেলিং প্রাইস, এর জন্য কোনো ব্যাঙ্ক কার্ড বা কুপন প্রয়োজন হবে না।
  • যে কোনো গ্রাহক এই ফোনটি 12 হাজার টাকার চেয়ে কম দামে কিনতে পারবেন।
  • 8GB RAM সহ POCO X6 Neo 5G ফোনটি 4,000 টাকা সস্তায় কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

POCO X6 Neo 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.72″ 120Hz AMOLED Display
  • MediaTek Dimensity 6080
  • 108MP Rear Camera
  • 16MP Front Camera
  • 33W 5,000mAh Battery

ডিসপ্লে: POCO X6 Neo 5G ফোনে 6.67 ইঞ্চির এফএসডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট পীক ব্রাইটনেস, 93.3% স্ক্রিন টু বডি রেশিও, 100% DCI P3 কালার গামুট এবং 1920 pwm ডিমিং রয়েছে। সুরক্ষার জন্য এই ফোনে গোরিলা গ্লাস 5 প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: POCO X6 Neo 5G ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট দেওয়া হয়েছে।

স্টোরেজ: POCO X6 Neo ফোনটি বাজারে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 8GB র‍্যাম + 128GB স্টোরেজ এবং টপ মডেলে 12GB র‍্যাম + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও ফোনটির 8GB র‍্যাম মডেলে 8GB এবং 12GB র‍্যাম মডেলে 12GB এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট করে। ফলে এই ফোনে 24GB পর্যন্ত র‍্যাম উপভোগ করা যায়।

ক্যামেরা: POCO X6 Neo ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। এছাড়াও সেলফি, ভিডিও কলিং এবং রিল তৈরি করার জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO X6 Neo মোবাইলে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

অন্যান্য: POCO X6 Neo ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধূলো থেকে বাঁচানোর জন্য আইপি54 রেটিং, ডুয়াল 5G, স্টেবল কানেক্টিভিটির জন্য 7 5G ব্যান্ড, ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং অন্যান্য অপশন যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: POCO X6 Neo স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে দুটি লেটেস্ট অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং 4 বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে।

The post 11,999 টাকায় পাওয়া যাচ্ছে 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ 5G Phone, সঙ্গে রয়েছে 5000mAh Battery first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108mp-camera-and-8gb-ram-5g-phone-under-12000-poco-x6-neo-know-details-in-bengali/feed/ 0
24জিবি পর্যন্ত র‍্যাম, 108MP ক্যামেরা এবং 256জিবি স্টোরেজ সহ আসতে চলেছে POCO X6 Neo, লঞ্চের আগেই জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/poco-x6-neo-with-up-to-24-gb-ram-108-mp-camera-256gb-storage-see-full-details-ahead-of-13-march-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/poco-x6-neo-with-up-to-24-gb-ram-108-mp-camera-256gb-storage-see-full-details-ahead-of-13-march-launch-details-in-bengali/#respond Tue, 12 Mar 2024 02:44:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47189 লঞ্চের আগেই ভিডিওতে দেখা গেল POCO X6 Neo স্মার্টফোন

The post 24জিবি পর্যন্ত র‍্যাম, 108MP ক্যামেরা এবং 256জিবি স্টোরেজ সহ আসতে চলেছে POCO X6 Neo, লঞ্চের আগেই জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
পোকো তাদের নতুন ফোন POCO X6 Neo এর লঞ্চ সম্পর্কে জানিয়ে দিয়েছে। আগামী 13 মার্চ এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। ফোনটি লঞ্চের এখনও পর্যন্ত এক দিন বাকি থাকলেও, তার আগেই ফোনটি সম্পর্কে ডিটেইলস শেয়ার করা হয়েছে। ইউটিউবের মাধ্যমে এই ফোনের আনবক্সিং ভিডিও প্রকাশ্যে এসেছে। ফলে ফোনটির স্পেসিফিকেশন সহ অন্যান্য তথ্য সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO X6 Neo 5G সম্পর্কে।

POCO X6 Neo 5G এর ডিজাইন

  • ইউটিউব ভিডিওতে POCO X6 Neo 5G ফোনটি অরেঞ্জ কালার ভেরিয়েন্টে দেখা গেছে।
  • ডিটেইলস অনুযায়ী ফোনটির ব্যাকপ্যানেল কালার পরিবর্তন করে। ফোনটি অত্যন্ত হাল্কা এবং পাতলা হবে। এর ওজন মাত্র 177.3 গ্রাম হবে বলে জানানো হয়েছে।
  • ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ক্যামেরা মডিউলে পোকোর ব্র্যান্ডিং দেখা গেছে।
  • ফোনটির ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। একইভাবে বাঁদিকের প্যানেলে সিম ট্রে অবস্থিত।

POCO X6 Neo 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ইউটিউবের ডিটেইলস অনুযায়ী POCO X6 Neo 5G ফোনটি 6.67ইঞ্চির এফএইচডি+ এমোলেড ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিন 1000 নিটস পীক ব্রাইটনেস, 93.3% স্ক্রিন টু বডি রেশিও, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও এই স্ক্রিনে 100% DCI P3 কালার গামুট এবং 1920 pwm ডিমিং ফিচার পাওয়া যাবে। এর সঙ্গে এতে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন যোগ করা হবে।
  • প্রসেসর: ফোনটিতে পারফরমেন্সের জন্য 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট সাপোর্ট করবে বলে ভিডিও থেকে জানা গেছে।
  • স্টোরেজ: POCO X6 Neo 5G ফোনটি বাজারে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হবে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 128GB মেমরি এবং টপ মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ যোগ ক্ত্রা হবে। এর সঙ্গে এই ফোনটি 12GB পর্যন্ত extended RAM সাপোর্ট করবে। এর সাহায্যে ইউজাররা 24GB পর্যন্ত RAM উপভোগ করতে পারবেন।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO X6 Neo ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। একইভাবে এই ফোনে সেলফি তোলা এবং রিল করার জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি থাকবে বলে ভিডিওতে জানানো হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হবে। এই ফোনটি একবার ফুল চার্জ করলে অনায়াসে এক দিন ব্যাবহার করা যায়।
  • অন্যান্য: POCO X6 Neo ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য আইপি54 রেটিং, ডুয়াল 5G, স্টেবল কানেক্টিভিটির জন্য 7 5G ব্যান্ড, ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে।
  • ওএস: POCO X6 Neo ফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ লঞ্চ করা হবে। আগামী দিনে ফোনটি দুটি অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে বলে জানানো হয়েছে।

The post 24জিবি পর্যন্ত র‍্যাম, 108MP ক্যামেরা এবং 256জিবি স্টোরেজ সহ আসতে চলেছে POCO X6 Neo, লঞ্চের আগেই জেনে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-x6-neo-with-up-to-24-gb-ram-108-mp-camera-256gb-storage-see-full-details-ahead-of-13-march-launch-details-in-bengali/feed/ 0