Power Bank - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 17 Jun 2026 15:09:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 1,649 টাকা দামে লঞ্চ হল নতুন Power Bank, রয়েছে 10000mAh ব্যাটারি এবং ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচার https://www.91mobiles.com/bengali/lyne-startup-87-power-bank-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/lyne-startup-87-power-bank-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Wed, 17 Jun 2026 17:07:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79294 ভারতে লঞ্চ হল Startup 87 Power Bank

The post মাত্র 1,649 টাকা দামে লঞ্চ হল নতুন Power Bank, রয়েছে 10000mAh ব্যাটারি এবং ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Lyne ভারতের বাজারে তাদের নতুন Startup 87 Power Bank লঞ্চ করেছে। এটি PowerBox 29 Pro নামেও বাজারে সেল করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী যেসব ইউজাররা দৈনন্দিন ব্যাবহার, ট্রাভেল এবং অফিসের কাজের জন্য ফাস্ট ও বিশ্বস্ত চার্জিং সহ একটি নতুন পাওয়ার ব্যাঙ্ক খুঁজছেন তাদের জন্য এই ডিভাইসটি একটি দারুণ অপশন। জানিয়ে রাখি এই পাওয়ার ব্যাঙ্কে কম্প্যাক্ট ডিজাইন, ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই পাওয়ার ব্যাঙ্কের ফিচার এবং দাম সম্পর্কে।

LYNE Startup 87 Power Bank এর দাম

ভারতের বাজারে LYNE Startup 87 Power Bank (PowerBox 29 Pro) মাত্র 1,649 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দেশের বিভিন্ন অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই পাওয়ার ব্যাঙ্ক সেল করা হবে। এই ডিভাইসটি Black ও White কালার অপশনে পেশ করা হয়েছে।

LYNE Startup 87 Power Bank এর ফিচার

LYNE Startup 87 Power Bank এ 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে কোনো সাধারণ স্মার্টফোন দুবার চার্জ করা হবে। এই ডিভাইসটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে এর সাহায্যে স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইস দ্রুত চার্জ করা যাবে। এতে 15W ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচার‌ও দেওয়া হয়েছে। এর সাহায্যে কেবল ছাড়াও ডিভাইস চার্জ করা যাবে।

কোম্পানির পক্ষ থেকে এই পাওয়ার ব্যাঙ্কে তিনটি আউটপুট পোর্ট যোগ করা হয়েছে, এর ফলে এক সঙ্গে একাধিক ডিভাইস চার্জ করা যাবে। এর সঙ্গে এতে শক্তিশালী ম্যাগনেটিক অ্যালাইনমেন্ট যোগ করা হয়েছে, এর মাধ্যমে ওয়্যারলেস চার্জিঙের সময় ফোনের সঙ্গে ভালোভাবে যুক্ত থাকতে পারবে। এই পাওয়ার ব্যাঙ্কের ডিজিটাল LED ডিসপ্লে রিয়েল টাইম ব্যাটারি পার্সেন্টেজ দেখায়।

Startup 87 Power Bank এর ডিজাইন যথেষ্ট হালকা ও কম্প্যাক্ট রাখা হয়েছে। এর ফলে এই পাওয়ার ব্যাঙ্ক সহজেই ব্যাগ, পকেট বা ট্রাভেল কিটে রাখা যাবে।

Lyne Originals এর CEO Kavya Vij জানিয়েছেন বর্তমান ইউজাররা এমন চার্জিং সলিউশন পছন্দ করেন, যা ফাস্ট ও বিশ্বস্ত হ‌ওয়ার পাশাপাশি সহজেই বয়ে নিয়ে যাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন পাওয়ার ব্যাঙ্ক প্রফেশনাল, স্টুডেন্ট ও ঘনঘন ভ্রমণকারীদের জন্য অত্যন্ত উপযোগী একটি ডিভাইস হয়ে উঠবে।

যারা কম দামে ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড নতুন পাওয়ার ব্যাঙ্ক কিনতে চান তাঁরা এই ডিভাইসটি দেখতে পারেন।

The post মাত্র 1,649 টাকা দামে লঞ্চ হল নতুন Power Bank, রয়েছে 10000mAh ব্যাটারি এবং ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/lyne-startup-87-power-bank-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
টায়ারে হাওয়া ভরার পাশাপাশি করা যাবে ফোন চার্জ! U&i লঞ্চ করেছে নতুন 2-in-1 ডিভাইস, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/ui-launches-tyre-inflator-powerbank-and-entry-star-powerbanks-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ui-launches-tyre-inflator-powerbank-and-entry-star-powerbanks-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Sat, 18 Apr 2026 11:42:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=76501 U&i লঞ্চ করল নতুন পাওয়ার ব্যাঙ্ক

The post টায়ারে হাওয়া ভরার পাশাপাশি করা যাবে ফোন চার্জ! U&i লঞ্চ করেছে নতুন 2-in-1 ডিভাইস, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
U&i তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে নতুন একাধিক ইনোভেটিভ প্রোডাক্ট লঞ্চ করেছে। কোম্পানির নতুন Spare Series Tyre Inflator (UiGD 3222) একটি মাল্টি ইউটিলিটি ডিভাইস হিসাবে পেশ করা হয়েছে এবং এটি টায়ার ইনফ্ল্যাটারের পাশাপাশি পাওয়ার ব্যাঙ্কের কাজ‌ও করবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে Entry Star সিরিজের অধীনে Entry Star 148 (UiPB 2101) এবং Entry Star 147 (UiPB 2301) নামের দুটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব নতুন ডিভাইস সম্পর্কে।

কোম্পানি জানিয়েছে যেসব ইউজাররা অনেক ট্রাভেল করেন এবং ট্রাভেলের সময় বা আপৎকালীন পরিস্থিতিতে নিজের ডিভাইস চার্জ করার পাশাপাশি অন্যান্য প্রয়োজন‌ও মেটাতে পারেন,মূলত তাদের কথা মাথায় রেখে এই নতুন প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Spare Series Tyre Inflator অল-ইন-ওয়ান ডিভাইস হিসাবে পেশ করা হয়েছে। এটি টায়ারে হাওয়া ভরার সঙ্গে সঙ্গে এতে ইন-বিল্ট পাওয়ার ব্যাঙ্ক যোগ করা হয়েছে, এর ফলে ইউজাররা তাদের স্মার্টফোন সহ অন্যান্য ডিভাইস চার্জ করতে পারবেন। এতে ডিজিটাল ইন্টেলিজেন্ট ডিসপ্লে রয়েছে, যার সাহায্যে ইউজাররা সহজেই টায়ার প্রেশার সেট করতে পারবেন। ওভার-ইনফ্লেশন থেকে বাঁচানোর জন্য এতে অটোমেটিক ইনফ্লেশন ও স্টপ ফিচার যোগ করা হয়েছে। এই ডিভাইসের এমার্জেন্সি লাইটিং ফিচার রাতে বা অন্ধকারে রিপেয়ারের সময় যথেষ্ট উপযোগী হয়ে উঠবে। সবদিক থেকেই এই গ্যাজেটটি ভ্রমণকারীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্যাজেট হয়ে উঠবে।

কোম্পানির পক্ষ থেকে মডার্ন ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে Entry Star সিরিজের পাওয়ার ব্যাঙ্কগুলি তৈরি করা হয়েছে। এতে 33W QC/PD ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, ফলে স্মার্টফোন লঞ্চ অন্যান্য ডিভাইস ফাস্ট চার্জ করা যাবে।

Entry Star 148 মডেলে 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যাবহার এবং ট্রাভেলের জন্য যথাযথ। এতে ডুয়েল USB আউটপুট এবং Type-C ইনপুট রয়েছে, ফলে সহজেই চার্জিং করা যাবে। অপরদিকে Entry Star 147 মডেলের 20,000mAh ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাক‌আপ দিতে সক্ষম। এতে Micro-USB ও Type-C ইনপুট/আউটপুট সহ ডুয়েল USB পোর্ট রয়েছে, ফলে এক সঙ্গে একাধিক ডিভাইস চার্জ করা যাবে।

কোম্পানির নতুন Spare Series Tyre Inflator (UiGD 3222) এর দাম রাখা হয়েছে 2,699 টাকা। অপরদিকে Entry Star 148 পাওয়ার ব্যাঙ্ক 999 টাকা এবং Entry Star 147 পাওয়ার ব্যাঙ্ক 1,349 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে অফলাইন রিটেইল স্টোর এবং অনলাইন শপিং সাইটের মাধ্যমে এইসব প্রোডাক্ট সেল করা হবে।

The post টায়ারে হাওয়া ভরার পাশাপাশি করা যাবে ফোন চার্জ! U&i লঞ্চ করেছে নতুন 2-in-1 ডিভাইস, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ui-launches-tyre-inflator-powerbank-and-entry-star-powerbanks-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo, জেনে নিন দাম এবং ফিচার https://www.91mobiles.com/bengali/dubai-based-endefo-announces-the-launch-of-wide-range-of-products-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/dubai-based-endefo-announces-the-launch-of-wide-range-of-products-details-in-bengali/#respond Wed, 12 Jul 2023 12:00:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42211 ভারতে লঞ্চ হল Endefo ব্র‍্যান্ডের 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট

The post ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Endefo তিনটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে।
  • একটি ওয়্যারলেস ইয়ার বাড লঞ্চ হয়েছে।
  • 15 জুলাই থেকে Amazon এ এই প্রোডাক্টগুলি সেলের জন্য পাওয়া যাবে।

দুবাইয়ের Endefo ব্র‍্যান্ড ভারতের স্মার্ট গ্যাজেট ব্র্যান্ডগুলিকে টক্কর দিতে ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে তিনটি স্মার্ট ওয়াচ, একটি ওয়্যারলেস ইয়ার বাড, তিন ধরনের স্পিকার এবং একটি ব্যাটারি পাওয়ারব্যাংক। এই পোস্টে আপনাদের এই প্রোডাক্ট গুলির ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Xiaomi Mix Fold 3 ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

মোট 6টি প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo

Endefo ভারতে তিনটি নতুন স্মার্ট ওয়াচ Enfit MAX, Enfit Plus এবং Enfit BOLD লঞ্চ করেছে। এর পাশাপাশি Enbuds 10 ওয়্যারলেস ইয়ার বাড, Entunz Glam, Mega এবং JAZZ ট্রলি স্পিকার, Power Pro 10 পাওয়ার ব্যাঙ্ক সহ একটি Enbeatz SW101 সাউন্ড বার লঞ্চ করেছে। ই-কমার্স সাইট Amazon এ 15 জুলাই থেকে Prime Day Sale এ এই সমস্ত প্রোডাক্টের সেল শুরু হবে। অর্থাৎ সেইসময় আপনারা অনেক ডিসকাউন্ট সহ এই প্রোডাক্টগুলি কিনতে পারবেন।

Endefo স্মার্ট ওয়াচের দাম এবং ফিচার

5,999 টাকা দামের Enfit MAX স্মার্ট ওয়াচটি Amazon Prime Day সেলের সময় মাত্র 1,599 টাকা দামে সেলের জন্য পাওয়া যাবে। এই ঘড়িটিতে 1.96 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে ব্লুটুথ কলিং ফিচার এবং 135 টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেসার সেন্সর, ব্লাড অক্সিজেন ট্র্যাকারের সুবিধাও রয়েছে।

Enfit Plus স্মার্ট ওয়াচটির দাম 5,999 টাকা হলেও সেল চলাকালীন এই ঘড়িটি মাত্র 1,399 টাকা দামে কেনা যাবে। এই ঘড়িতে 1.69 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিভাইসটিতে ব্লুটুথ কলিং, 35 টিরও বেশি স্পোর্টস মোড, ব্লাড প্রেসার এবং ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করার অপশন রয়েছে।

কোম্পানির তৃতীয় স্মার্টওয়াচটি প্রায় 6,999 টাকা দামে লঞ্চ হলেও সেলের সময় মাত্র 1,499 টাকা দামে কেনা যাবে। এই ঘড়িটি রাউন্ড ডায়াল এবং জিঙ্ক মেটাল বডি সাপোর্ট করে। এই ঘড়িতে একটি 1.32 ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ কলিং, 35টির বেশি স্পোর্টস মোড এবং 200+ ওয়াচ ফেস রয়েছে। এই ছাড়াও হার্ট রেট, ব্লাড অক্সিজেন সহ অনেক ফিচার রয়েছে। আরও পড়ুন: এবার অনলাইন গেম খেললে দিতে হবে 28% Tax! কতটা প্রভাব পড়বে PUBG, BGMI এবং Dream11-এর মতো গেমগুলির উপর? জেনে নিন ডিটেইলস

Enbuds 10 Buds এর দাম এবং ফিচার

Endefo-এর nBuds 10 true ওয়্যারলেস ইয়ারবাড টির দাম 1,599 টাকা হলেও Amazon Prime day সেল চলাকালীন এটি মাত্র 799 টাকা দামে কেনা যাবে। এই buds টি JL6983D2 চিপসেট এবং ব্লুটুথ 5.1 সাপোর্ট করে। এতে 300mAh চার্জিং কেস ব্যাটারি এবং 30mAh ইয়ারবাড ব্যাটারি রয়েছে। এছাড়াও এতে টাচ কন্ট্রোল ফিচার, IPX5 সোয়েট রেজিস্ট্যান্স রেটিং এবং স্টেরিও সাউন্ডও পাওয়া যাবে।

Endefo স্পিকারের দাম এবং ফিচার

গ্ল্যাম উডেন স্পিকার যার দাম 1,599 টাকা, সেটি ইউজাররা Amazon Prime day সেলের সময় 799 টাকা দামে কিনতে পারবেন। এতে Bluetooth 5.0, AUX, TF, USB এবং FM এর মতো কানেক্টিভিটি অপশন রয়েছে। এটি 30Hz থেকে 20KHz রেঞ্জ সাপোর্ট করে। এছাড়াও ডিভাইসটিতে 1200mAh ব্যাটারি পাওয়া যায়।

Entunz Mega স্পিকার Amazon প্রাইম ডে সেলের সময় 1,499 টাকায় পাওয়া যাবে। এটিতে Bluetooth 5.1, 12W আউটপুট RMS, AUX, TF, USB এবং FM সাপোর্ট রয়েছে। এই স্পিকারটি কারাওকে ওয়্যার মাইক্রোফোন সাপোর্ট করে। এছাড়াও এতে TWS ফাংশন এবং RGB লাইট কন্ট্রোল সহ 1800mAh ব্যাটারি প্রদান করা হয়েছে।

6,999 টাকা দামের Entunz JAZZ ট্রলি স্পিকারটি মাত্র 2,999 টাকা দামে পাওয়া যাবে। এতে 24W আউটপুট RMS, Bluetooth 5.1, AUX, TF, USB এবং FM সাপোর্ট রয়েছে। এই ট্রলি স্পিকার একটি কারাওকে ওয়্যার মাইক্রোফোন সাপোর্ট করে। এছাড়াও এটি 3600mAh ব্যাটারি সাপোর্ট করে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

Endefo পাওয়ার ব্যাংকের দাম এবং ফিচার

Endefo ED10 10000mAh 12W পাওয়ার ব্যাঙ্কও লঞ্চ করেছে, যার দাম 1999 টাকা, যেটি Amazon Prime Day সেলের সময় শুধুমাত্র মাত্র 799 টাকা দামে পাওয়া যাবে।

Endefo সাউন্ড বারের দাম এবং ফিচার

Endefo এর নতুন সাউন্ড বার SW101 140W এর দাম 13,999 টাকা কিন্তু Amazon প্রাইম ডে সেলের সময় এটি মাত্র 6,999 টাকা দামে কেনা যাবে। এতে Bluetooth 5.0, HDMI, USB এবং AUX এর সাপোর্ট রয়েছে। এই ডিভাইসটিতে একটি 80W সাবউফার এবং চারটি 15W স্পিকার রয়েছে। এছাড়াও এটি ডিজিটাল ডিসপ্লে, রিমোট কন্ট্রোল এবং একাধিক EQ মোড সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতের মার্কেটে 6টি নতুন স্মার্ট প্রোডাক্ট লঞ্চ করেছে Endefo, জেনে নিন দাম এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/dubai-based-endefo-announces-the-launch-of-wide-range-of-products-details-in-bengali/feed/ 0
27,000,000mAh পাওয়ারব্যাঙ্ক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এই ব্যক্তি, একসঙ্গে চার্জ হবে হাজার হাজার ফোন, দেখে নিন এই পাওয়ার ব‍্যাঙ্কের বিবরণ https://www.91mobiles.com/bengali/man-created-a-27-million-mah-powerbank-that-can-power-your-tv-see-photos/ https://www.91mobiles.com/bengali/man-created-a-27-million-mah-powerbank-that-can-power-your-tv-see-photos/#respond Tue, 01 Feb 2022 16:08:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21955 1টি ইনপুট সহ 60টি আউটপুট প্রদানকারী পাওয়ার ব‍্যাঙ্ক

The post 27,000,000mAh পাওয়ারব্যাঙ্ক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এই ব্যক্তি, একসঙ্গে চার্জ হবে হাজার হাজার ফোন, দেখে নিন এই পাওয়ার ব‍্যাঙ্কের বিবরণ first appeared on 91Mobiles Bengali.

]]>
এতদিন আপনি প্রযুক্তির বাজারে 10,000mAh বা 20,000mAh পাওয়ার ব্যাঙ্কের কথা শুনেছেন। তবে বাজারে 30000mAh পর্যন্ত পাওয়ার ব্যাঙ্কও পাওয়া যায়। তবে, আপনি জেনে অবাক হবেন যে এক ব্যক্তি হাজার নয় মিলিয়ন শক্তি দিয়ে সজ্জিত পাওয়ারব্যাঙ্ক তৈরি করেছেন। আসলে চীনে বসবাসকারী এক ব্যক্তি এই কীর্তি করেছেন। ব্যক্তিটি একটি 27 মিলিয়ন mAh পাওয়ার ব্যাঙ্ক ডিজাইন করেছেন, যা এক সাথে হাজার হাজার ফোন চার্জ করতে পারে। শুধু তাই নয়, এই পাওয়ারব্যাঙ্কের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে এই পাওয়ারব্যাঙ্কের মাধ্যমে শুধু ফোন নয়, টিভি এবং ওয়াশিং মেশিন‌ও একই সময়ে ব্যবহার করা যাচ্ছে।

27,000,000mAh পাওয়ারব্যাঙ্ক

চাইনিজ ইলেকট্রনিক্স Handyman ইনফ্লুয়েন্সা, Handy Gang সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া চ্যানেলে (ওয়েইবো এবং ইউটিউব) একটি ভিডিও শেয়ার করেছেন, “I Made a 27,000,000 mAh Portable Power bank”। ভিডিওতে তিনি বলছেন যে তিনি তার বন্ধুদের বড় পাওয়ার ব্যাঙ্কে বিরক্ত হয়ে গেছেন এবং দেখাতে চেয়েছেন যে এই পাওয়ার ব‍্যাঙ্কটি সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে৷

দেখে নিন পাওয়ারব্যাঙ্কের ছবি

লোকটি দেখিয়েছেন যে তার “নতুন উদ্ভাবন” অর্থাৎ পাওয়ারব্যাঙ্কের মাধ্যমে, একজন একই সময়ে স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ সহ 20টি ডিভাইস চার্জ করতে পারবে।

ভিডিও‌তে মাধ্যমে দেখে নিন একসাথে কতগুলি ডিভাইস চার্জ করে এই পাওয়ার ব‍্যাঙ্কটি

ভিডিওতে দেখা গেছে যে এই পাওয়ারব্যাঙ্কে 1টি ইনপুট সহ 60টি আউটপুট আছে, যার মাধ্যমে 220V এর আউটপুট পাওয়া যায়। ভিডিওতে, Handy তথ্য বলেছেন যে এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে একসঙ্গে 20টি স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতো গ্যাজেট চার্জ করা যাবে। শুধু তাই নয়, এই পাওয়ারব্যাঙ্কের মাধ্যমে ওয়াশিং মেশিন, টিভি এবং বৈদ্যুতিক কুকারও খুব সহজেই চালানো যাবে।

আপনাকে বলে দিই যে এটির আকার অনেক বড়, তাই এটিকে কোথাও নিয়ে যাওয়া খুব কঠিন হবে। এর স্পষ্ট অর্থ হল এটি একটি পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক নয়। যাইহোক, এই পাওয়ারব্যাঙ্কটি দেখতে একটি সাধারণ পাওয়ারব্যাঙ্কের মতোই। এর জন্য হ্যান্ডি এই বড় পাওয়ার ব্যাংকটিকে একটি ধাতব কেসে প্যাক করেছে যাতে এটি একটি ছোট পাওয়ার ব্যাংকের মতোই দেখায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 27,000,000mAh পাওয়ারব্যাঙ্ক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এই ব্যক্তি, একসঙ্গে চার্জ হবে হাজার হাজার ফোন, দেখে নিন এই পাওয়ার ব‍্যাঙ্কের বিবরণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/man-created-a-27-million-mah-powerbank-that-can-power-your-tv-see-photos/feed/ 0