PUBG Banned - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 21 Sep 2020 12:07:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মৃত্যুর কারণ PUBG ব‍্যানড, পশ্চিমবঙ্গে আত্মঘাতী 21 বছরের যুবক https://www.91mobiles.com/bengali/21-year-old-boy-commits-suicide-in-west-bengal-india-because-of-pubg-ban/ https://www.91mobiles.com/bengali/21-year-old-boy-commits-suicide-in-west-bengal-india-because-of-pubg-ban/#respond Tue, 08 Sep 2020 15:10:25 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12237 PUBG না খেলতে পেরে আত্মঘাতী যুবক

The post মৃত্যুর কারণ PUBG ব‍্যানড, পশ্চিমবঙ্গে আত্মঘাতী 21 বছরের যুবক first appeared on 91Mobiles Bengali.

]]>
Player Unknown’s Battleground অর্থাৎ PUBG এর জন্য ভারত সবচেয়ে বড় মার্কেট। গত 2 সেপ্টেম্বর ভারত সরকার দেশ থেকে পাবজিসহ 118টি অ্যাপ ব‍্যানড করেছে। পাবজি ব‍্যানড হ‌ওয়ায় দেশের লক্ষ লক্ষ গেমার মর্মাহত হয়ে পড়েছে। গোটা দেশে এই অনলাইন মোবাইল গেমটি ব‍্যানড হ‌ওয়ায় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু মানুষের কাছে এই সিদ্ধান্ত ভালো মনে হলেও বেশিরভাগ মানুষই এর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু এতকিছুর মাঝে একটি অত‍্যন্ত খারাপ খবর পাওয়া গেছে। জানা গেছে পাবজি ব‍্যানড হ‌ওয়ার ফলে শোকাহত হয়ে আত্মহত্যা করেছে এক 21 বছরের যুবক।

আরও পড়ুন: খুব সহজেই লুকানো যায় WhataApp এর সিক্রেট চ‍্যাট, জেনে নিন পদ্ধতি

এই অবাক করা এবং অত‍্যন্ত দুঃখের ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে পাবজি মোবাইল ব‍্যানড হ‌ওয়ায় দুঃখ পেয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বসবাসকারী এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই 21 বছর বয়সী যুবক পেশায় ছাত্র।

খবর অনুযায়ী গত 4 সেপ্টেম্বর প্রীতম হালদার নামের এই যুবক সকালের জলখাবার খেয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দুপুরে তাকে খেতে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখে এবং কোনো আওয়াজ না পেয়ে ঘাবড়ে গিয়ে প্রতিবেশীদের ডেকে আনেন। সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢোকে।

আরও পড়ুন: 17 সেপ্টেম্বর লঞ্চ হবে Realne 7i, লিক হল ডিজাইন ও ফিচার

দরজা ভেঙে দেখা যায় প্রীতমের মৃতদেহ পাখার সঙ্গে ঝুলছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, প্রীতমের মা জানিয়েছেন দুদিন ধরে যুবকের ফোনে পাবজি বন্ধ হয়ে যাওয়ায় সে অত্যন্ত মুষড়ে পড়েছিল। তিনি পুলিশকে আরও জানিয়েছেন প্রীতম প্রায় প্রতিদিন‌ই গভীর রাত পর্যন্ত জেগে পাবজি খেলত।

পুলিশের ধারণা দেশে পাবজি ব‍্যানড হয়ে যাওয়ায় এই যুবক ফোনে গেম খেলতে পারছিল না ফলে সে অত্যন্ত উদ্বিগ্ন ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করে। এই ধরনের ঘটনা থেকে সত্যিই হয়ত এখন শিক্ষা নেওয়ার সময় এসে গেছে। আমাদের যুব সমাজকে বুঝতে হবে একটি সামান্য মোবাইল গেমের জন্য একজন মানুষ নিজের কতটা ক্ষতি করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post মৃত্যুর কারণ PUBG ব‍্যানড, পশ্চিমবঙ্গে আত্মঘাতী 21 বছরের যুবক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/21-year-old-boy-commits-suicide-in-west-bengal-india-because-of-pubg-ban/feed/ 0
PUBG কে হারাম ঘোষণা করা হলো, জারি হলো ফতোয়া! https://www.91mobiles.com/bengali/pubg-mobile-fatwa-indonesia-ban-ulema-in-bengali/ https://www.91mobiles.com/bengali/pubg-mobile-fatwa-indonesia-ban-ulema-in-bengali/#respond Thu, 27 Jun 2019 10:37:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7262 PUBG Mobile নিয়ে তুলকালাম ইন্দোনেশিয়ায়

The post PUBG কে হারাম ঘোষণা করা হলো, জারি হলো ফতোয়া! first appeared on 91Mobiles Bengali.

]]>
PUBG আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর টপ গেমগুলির মধ্যে অন‍্যতম একটি। একটি গেমটি সম্পর্কে জানে না এমন লোক আজ প্রায় নেই বললেই চলে। খেলোয়াড়দের সংখ্যা তো প্রচুর, সেটা না হয় নাই বা বললাম। PUBG Mobile এর জনপ্রিয়তা সম্পর্কে ধারণা করার জন্য এই একটি তথ‍্য‌ই যথেষ্ট যে গেমটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি টাকা কামানো গেমে পরিণত হয়েছে। চীন ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই গেমটির প্রতিদিন গড়ে 5 কোটি ইউজার আছে। কিছু দিন আগে এই গেমটি নেপালে ব‍্যানড করা হয়েছিল। সবচেয়ে বড়ো কথা PUBG Mobile সম্পর্কে একটি নতুন খবর পাওয়া গেছে। জানা গেছে এই গেমটিকে “হারাম” আখ্যা দিয়ে একটি মুসলিম গ্ৰুপ “ফতোয়া” জারি করেছে।

Jio কে টক্কর দিতে BSNL নিয়ে এলো নতুন প্রিপেইড প্ল‍্যান, এক বছর ধরে পাওয়া যাবে প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট ডেটা

PUBG Mobile সম্পর্কে এই অবাক করা খবর ইন্দোনেশিয়া থেকে পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার মুসলিম উলেমা পরিষদ (MPU) এই গেমের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে। এই ঘটনা গত সপ্তাহে ঘটে যখন ইন্দোনেশিয়ার আসেহ প্রদেশে গেমটিকে হারাম মনে করে সম্প্রদায়ের একটি বড়ো অংশ PUBG খেলাকে ইসলামের জন্য ঘৃণ্য বলে দাবি করেছে। আরও বলা হয় এই গেমের ফলে মানুষের হিংসাত্মক মনোভাব বৃদ্ধি পাচ্ছে।

ফতোয়া জারি করার পর এবার এমপিইউ স্থানীয় প্রশাসনের সঙ্গে বোঝাপড়ায় আসতে চাইছে যাতে গেমটি আইনি ভাবেও ব‍্যানড করা সম্ভব হয়। ভারতীয় পাঠকরা জেনে রাখুন “আইনি” মানে লোকতন্ত্র দ্বারা গঠিত সুসংবদ্ধ ও সুগঠিত আইনব‍্যবস্থা নয়, বরং উলেমার মূল অভিসন্ধি PUBG গেমকে মুসলিম শাসকদের দ্বারা তৈরি আইন ও নিয়মাবলী (শরিয়া) এর মাধ্যমে ব‍্যানড করা। এরপর যদি ইন্দোনেশিয়াতে আইনি ভাবে PUBG কে হারাম ঘোষণা করা হয় তবে কেউ গেমটি খেললে তাকে অপরাধী বলে গণ্য করা হবে।

ইতিহাস গড়লো Realme! পেশ করলো 64 মেগাপিক্সেলের ফোটো, পিছিয়ে পড়লো Xiaomi ও Samsung

এখানেই শেষ নয়। হারাম ঘোষণা করার পরে গেম খেলার দরুন যাদের অপরাধী বলে মানা হবে তাদের শাস্তিও দেওয়া হবে এবং শাস্তি হিসেবে Publ Caning অর্থাৎ কোনো জনবহুল স্থানে হাত বেঁধে পেটানো হতে পারে। উলেমা পরিষদ PUBG Mobile এর বিরুদ্ধে অভিযোগ এনেছে এই গেমটি বাচ্চা ও বড়ো সবার মধ‍্যেই যথেষ্ট জনপ্রিয় হ‌ওয়ার সঙ্গে সঙ্গে অত‍্যন্ত নেতিবাচক‌ও বটে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হিংসাত্মক মনোভাব বৃদ্ধি। নতুন আপডেট অনুযায়ী Oman এর Assistant Grand Mufti শেখ কাহলান আল খারুসিও PUBG ব‍্যানড করার সপক্ষে তাঁর মতামত জানিয়েছেন।

নেপালে ব‍্যানড PUBG
নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (NTA) তাদের দেশে PUBG ব‍্যানড করার আদেশ দিয়েছিল। এনটিএর ডেপুটি ডাইরেক্টর Himalayan Nation’s Federal Investigation Authority এর হস্তক্ষেপের পর নেপালের সমস্ত মোবাইল অপারেটর ও নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইবারদের আদেশ দেয় যাতে তাদের নেটওয়ার্কে PUBG গেমের স্ট্রিমিং ব্লক করে দেওয়া হয়। অর্থাৎ ফোনে PUBG থাকা সত্ত্বেও নেপালের জনগণ মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের সাহায্যে গেম খেলতে পারবেন না।

Xiaomi ফ‍্যানদের জন্য খারাপ খবর, কোম্পানি ডিসকন্টিনিউ করেছে এই স্মার্টফোন সিরিজ

ব‍্যানড হয়েছে গুজরাটেও
জানিয়ে রাখি ভারতের একাধিক রাজ‍্যে PUBG ব‍্যানড করার প্রস্তাব আনা হয়। গত 30 মার্চ গুজরাটে PUBG ব‍্যানড করে দেওয়া হয় এবং এরপর এই গেমটি খেলার অভিযোগে 10 জনকে গ্ৰেফতার‌ও করা হয়। যুবকদের গ্ৰেফতারির এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এরপরই ভারতে PUBG Mobile এর মালিক কোম্পানি Tencent India তাদের খেলোয়াড়দের সপক্ষে আসে এবং ব‍্যানড তুলে নেওয়ার দাবি করে।

প্রসঙ্গত কিছু দিন আগে দিল্লিতে আয়োজিত PUBG Mobile Club Open (PMCO) প্রতিযোগিতায় গোটা দেশের PUBG Mobile প্লেয়ার অংশগ্রহণ করে এবং বিজয়ী দল প্রায় 42 লক্ষ টাকার পুরস্কার পায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post PUBG কে হারাম ঘোষণা করা হলো, জারি হলো ফতোয়া! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pubg-mobile-fatwa-indonesia-ban-ulema-in-bengali/feed/ 0