PUBG Games - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 17 Aug 2020 16:46:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 PUBG এর নেশায় খাওয়াদাওয়া ভুলে মৃত্যু 16 বছরের কিশোরের https://www.91mobiles.com/bengali/16-year-old-andhra-pradesh-boy-die-after-playing-pubg-skipped-food-and-water/ https://www.91mobiles.com/bengali/16-year-old-andhra-pradesh-boy-die-after-playing-pubg-skipped-food-and-water/#respond Mon, 17 Aug 2020 16:46:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12004 PUBG এর নেশায় মৃত 16 বছরের কিশোর

The post PUBG এর নেশায় খাওয়াদাওয়া ভুলে মৃত্যু 16 বছরের কিশোরের first appeared on 91Mobiles Bengali.

]]>
PUBG সম্পর্কে গোটা দেশে ক্রমাগত সমালোচনা বেড়েই চলেছে। কেউ চীনা অ্যাপ বলে এটিকে ব‍্যানড করতে চান আবার কেউ ব‍্যানড করতে চান এই গেমটি ক্রমাগত দেশের যুবসমাজের ক্ষতি করে চলেছে বলে। তবে সরকারের পক্ষ থেকে এই গেমটি ব‍্যানড করার বিষয়ে কোনো সিদ্ধান্ত‌ই নেওয়া হয়নি। কিন্তু এত কিছুর মধ্যে দাঁড়িয়ে ঘটে গেছে আরও একটি গভীর শোকসন্তপ্ত ঘটনা।

এই অনলাইন গেম PUBG এর কারণে দেশে মৃত্যু হয়েছে আরও একটি তরতাজা প্রাণের। এবার পাবজির শিকার এক 16 বছরের কিশোর। মিডিয়া রিপোর্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশের এক 16 বছর বয়সী তরুণ অনলাইন গেম Player Unknown Battlegrounds অর্থাৎ PUBG খেলায় অত‍্যন্ত আসক্ত হয়ে পড়ে। সে এতটাই গেম খেলায় মেতে থাকতে শুরু করে যে ঘন্টার পর ঘন্টা বলতে গেলে পুরো দিন গেম খেলত।

রিপোর্ট থেকে জানা গেছে এই কিশোর গেমে এত ব‍্যস্ত থাকত যে সামান্য খাবার খাওয়ার মতো সময়টুকুও তাঁর হত না এবং বলতে গেলে সে প্রায় খাওয়াদাওয়া ছেড়েই দিয়েছিল। এমন প্রায় বেশ কিছু দিন ধরে চলতে থাকে, এমনকি গেমের নেশায় সে খাবারের সঙ্গে সঙ্গে জল খাওয়াও ছেড়ে দিয়েছিল। ক্রমাগত এরকমটা চলতে থাকায় সে অসুস্থ হয়ে পড়ে এবং তাঁর ডিহাইড্রেশন হয়। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করার পর তাঁর শরীর অত‍্যাধিক কমজোর থাকায় তাকে প্রাণ হারাতে হয়।

এই ফুটফুটে 16 বছরের কিশোরের মৃত্যুর মুখ‍্য কারণ হিসেবে পাবজিকেই দায়ী করা হচ্ছে। এই দুঃখজনক ঘটনার পর সাইবার ক্রাইম এসপি জি. আর. রাধিকা তাঁর বক্তব্যে বলেন, তাঁর টীম কম বয়সী যুবক এবং ছাত্রদের ও তাদের পরিবারদের পাবজির মতো প্রাণঘাতী গেম ও সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে।

এই প্রথম পাবজির কারণে কাউকে প্রাণ হারাতে হয়নি। ভারতে এই ধরনের বহু ঘটনাইএর আগে ঘটে গেছে। মাত্র কয়েক দিন আগে 31 বছর বয়সী দলীপ রাজকে তাঁর বন্ধুরা এই পাবজির কারণে হত্যা করে। রিপোর্ট অনুযায়ী গেম খেলার সময় কোনো কারণে তর্কাতর্কি হ‌ওয়ার কারণেই এই ঘটনা।

The post PUBG এর নেশায় খাওয়াদাওয়া ভুলে মৃত্যু 16 বছরের কিশোরের first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/16-year-old-andhra-pradesh-boy-die-after-playing-pubg-skipped-food-and-water/feed/ 0
প্রাণঘাতী PUBG: গেম খেলার সময় ব্রেইন স্ট্রোকের শিকার যুবক https://www.91mobiles.com/bengali/pubg-mobile-player-suffers-brain-stroke-while-playing-the-game-in-bengali/ https://www.91mobiles.com/bengali/pubg-mobile-player-suffers-brain-stroke-while-playing-the-game-in-bengali/#respond Wed, 22 Jan 2020 10:11:08 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10206 PUBG খেলার সময় ব্রেইন স্ট্রোক হল যুবকের

The post প্রাণঘাতী PUBG: গেম খেলার সময় ব্রেইন স্ট্রোকের শিকার যুবক first appeared on 91Mobiles Bengali.

]]>
অত‍্যন্ত জনপ্রিয় অনলাইন গেম পাবজি খেলার নেশায় মানুষের মৃত্যুও হতে পারে। শুনতে অদ্ভুত লাগছে? কিন্তু এটাই বাস্তব। বিগত দীর্ঘদিন ধরে এমন একাধিক ঘটনার কথা জানা গেছে যখন পাবজি খেলার জন্য সাধারণ মানুষকে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে।

আরও পড়ুন: Infinix S5 Pro হবে ভারতের সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, ফেব্রুয়ারিতে হবে লঞ্চ

একটি রিপোর্ট অনুযায়ী PUBG খেলার সময় 25 বছর বয়সী এক যুবকের ব্রেইন স্ট্রোক হয় এবং সে মারা যায়। PTI এর খবর অনুযায়ী গত বৃহস্পতিবার পাবজি খেলার সময় পুনার রভেত এলাকার বাসিন্দা হর্শল দেবীদাসের হার্ট অ্যাটাক হয়, এরপর হর্শলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তারপর সেই যুবককে আরেকটি হাসপাতালে পাঠানো হয়, সেখানেই শুক্রবার অসুস্থ হর্শল দেহত্যাগ করেন। এবিষয়ে ডাক্তার তাঁর রিপোর্টে জানিয়েছেন হর্শলের স্নায়ুতে চাপ পড়ায় তাঁর স্নায়ুতন্ত্রে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এর ফলে তাঁর হার্ট অ্যাটাক হয় এবং তাঁর মৃত্যু হয়ে যায়।

আরও পড়ুন: ইন্টারনেটে শেয়ার হল POCO F2 Lite এর ফোটো, লঞ্চ হতে পারে POCO F2 এর সঙ্গেই

হর্শলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পাবজি খেলার সময়‌ই তাঁর মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে স্নায়ুতন্ত্রে অতিরিক্ত চাপের ফলে তাঁর মস্তিষ্কের টিস্যু ছিড়ে যায় এবং রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়ে যায়। এমন ঘটনা প্রথম নয় যখন কারোর মৃত‍্যুর কারণ পাবজিকে বলা হচ্ছে। এর আগেও পাবজির কারণে বেশ কিছু যুবকের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত জানিয়ে রাখি কিছু দিন আগে PUBG কেও Blue Whale এর মতো প্রাণঘাতী বলে এটিকে ব‍্যানড করার আবেদনের ওপর ভিত্তি করে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট কেন্দ্র সরকারকে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আদেশ জারি করেছে। কিছু দিন আগে এইচসি অরোরা হাইকোর্টে একটি আবেদন জমা করেন। এই আবেদনে বলা হয় এই গেমটি বাচ্চাদের গেমের প্রতি আসক্ত করে তোলে। বেশিক্ষণ ধরে এই গেম খেললে খেলোয়াড়দের মানসিক ও শারীরিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: Airtel নিয়ে এল 179 টাকা দামের নতুন প্রিপেইড প্ল‍্যান, ফ্রি কলের সঙ্গে পাওয়া যাবে 2 লক্ষ টাকার জীবন বীমা

আবেদনে আরও বলা হয়েছে এই গেমে অস্ত্রের ব‍্যবহার এবং একে অপরের প্রতি হিংস্র আচরণ বাস্তবিক জীবনেও প্রভাব ফেলছে। সাধারণ মানুষের মন হিংসায় ভরে যাচ্ছে। এর আগে বিভিন্ন বয়সের বহু মানুষকে এই গেমের জন্য প্রাণ হারাতে হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রাণঘাতী PUBG: গেম খেলার সময় ব্রেইন স্ট্রোকের শিকার যুবক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pubg-mobile-player-suffers-brain-stroke-while-playing-the-game-in-bengali/feed/ 0
PUBG কে হারাম ঘোষণা করা হলো, জারি হলো ফতোয়া! https://www.91mobiles.com/bengali/pubg-mobile-fatwa-indonesia-ban-ulema-in-bengali/ https://www.91mobiles.com/bengali/pubg-mobile-fatwa-indonesia-ban-ulema-in-bengali/#respond Thu, 27 Jun 2019 10:37:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7262 PUBG Mobile নিয়ে তুলকালাম ইন্দোনেশিয়ায়

The post PUBG কে হারাম ঘোষণা করা হলো, জারি হলো ফতোয়া! first appeared on 91Mobiles Bengali.

]]>
PUBG আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর টপ গেমগুলির মধ্যে অন‍্যতম একটি। একটি গেমটি সম্পর্কে জানে না এমন লোক আজ প্রায় নেই বললেই চলে। খেলোয়াড়দের সংখ্যা তো প্রচুর, সেটা না হয় নাই বা বললাম। PUBG Mobile এর জনপ্রিয়তা সম্পর্কে ধারণা করার জন্য এই একটি তথ‍্য‌ই যথেষ্ট যে গেমটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি টাকা কামানো গেমে পরিণত হয়েছে। চীন ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই গেমটির প্রতিদিন গড়ে 5 কোটি ইউজার আছে। কিছু দিন আগে এই গেমটি নেপালে ব‍্যানড করা হয়েছিল। সবচেয়ে বড়ো কথা PUBG Mobile সম্পর্কে একটি নতুন খবর পাওয়া গেছে। জানা গেছে এই গেমটিকে “হারাম” আখ্যা দিয়ে একটি মুসলিম গ্ৰুপ “ফতোয়া” জারি করেছে।

Jio কে টক্কর দিতে BSNL নিয়ে এলো নতুন প্রিপেইড প্ল‍্যান, এক বছর ধরে পাওয়া যাবে প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট ডেটা

PUBG Mobile সম্পর্কে এই অবাক করা খবর ইন্দোনেশিয়া থেকে পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার মুসলিম উলেমা পরিষদ (MPU) এই গেমের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে। এই ঘটনা গত সপ্তাহে ঘটে যখন ইন্দোনেশিয়ার আসেহ প্রদেশে গেমটিকে হারাম মনে করে সম্প্রদায়ের একটি বড়ো অংশ PUBG খেলাকে ইসলামের জন্য ঘৃণ্য বলে দাবি করেছে। আরও বলা হয় এই গেমের ফলে মানুষের হিংসাত্মক মনোভাব বৃদ্ধি পাচ্ছে।

ফতোয়া জারি করার পর এবার এমপিইউ স্থানীয় প্রশাসনের সঙ্গে বোঝাপড়ায় আসতে চাইছে যাতে গেমটি আইনি ভাবেও ব‍্যানড করা সম্ভব হয়। ভারতীয় পাঠকরা জেনে রাখুন “আইনি” মানে লোকতন্ত্র দ্বারা গঠিত সুসংবদ্ধ ও সুগঠিত আইনব‍্যবস্থা নয়, বরং উলেমার মূল অভিসন্ধি PUBG গেমকে মুসলিম শাসকদের দ্বারা তৈরি আইন ও নিয়মাবলী (শরিয়া) এর মাধ্যমে ব‍্যানড করা। এরপর যদি ইন্দোনেশিয়াতে আইনি ভাবে PUBG কে হারাম ঘোষণা করা হয় তবে কেউ গেমটি খেললে তাকে অপরাধী বলে গণ্য করা হবে।

ইতিহাস গড়লো Realme! পেশ করলো 64 মেগাপিক্সেলের ফোটো, পিছিয়ে পড়লো Xiaomi ও Samsung

এখানেই শেষ নয়। হারাম ঘোষণা করার পরে গেম খেলার দরুন যাদের অপরাধী বলে মানা হবে তাদের শাস্তিও দেওয়া হবে এবং শাস্তি হিসেবে Publ Caning অর্থাৎ কোনো জনবহুল স্থানে হাত বেঁধে পেটানো হতে পারে। উলেমা পরিষদ PUBG Mobile এর বিরুদ্ধে অভিযোগ এনেছে এই গেমটি বাচ্চা ও বড়ো সবার মধ‍্যেই যথেষ্ট জনপ্রিয় হ‌ওয়ার সঙ্গে সঙ্গে অত‍্যন্ত নেতিবাচক‌ও বটে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হিংসাত্মক মনোভাব বৃদ্ধি। নতুন আপডেট অনুযায়ী Oman এর Assistant Grand Mufti শেখ কাহলান আল খারুসিও PUBG ব‍্যানড করার সপক্ষে তাঁর মতামত জানিয়েছেন।

নেপালে ব‍্যানড PUBG
নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (NTA) তাদের দেশে PUBG ব‍্যানড করার আদেশ দিয়েছিল। এনটিএর ডেপুটি ডাইরেক্টর Himalayan Nation’s Federal Investigation Authority এর হস্তক্ষেপের পর নেপালের সমস্ত মোবাইল অপারেটর ও নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইবারদের আদেশ দেয় যাতে তাদের নেটওয়ার্কে PUBG গেমের স্ট্রিমিং ব্লক করে দেওয়া হয়। অর্থাৎ ফোনে PUBG থাকা সত্ত্বেও নেপালের জনগণ মোবাইল ডেটা বা ওয়াইফাইয়ের সাহায্যে গেম খেলতে পারবেন না।

Xiaomi ফ‍্যানদের জন্য খারাপ খবর, কোম্পানি ডিসকন্টিনিউ করেছে এই স্মার্টফোন সিরিজ

ব‍্যানড হয়েছে গুজরাটেও
জানিয়ে রাখি ভারতের একাধিক রাজ‍্যে PUBG ব‍্যানড করার প্রস্তাব আনা হয়। গত 30 মার্চ গুজরাটে PUBG ব‍্যানড করে দেওয়া হয় এবং এরপর এই গেমটি খেলার অভিযোগে 10 জনকে গ্ৰেফতার‌ও করা হয়। যুবকদের গ্ৰেফতারির এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এরপরই ভারতে PUBG Mobile এর মালিক কোম্পানি Tencent India তাদের খেলোয়াড়দের সপক্ষে আসে এবং ব‍্যানড তুলে নেওয়ার দাবি করে।

প্রসঙ্গত কিছু দিন আগে দিল্লিতে আয়োজিত PUBG Mobile Club Open (PMCO) প্রতিযোগিতায় গোটা দেশের PUBG Mobile প্লেয়ার অংশগ্রহণ করে এবং বিজয়ী দল প্রায় 42 লক্ষ টাকার পুরস্কার পায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post PUBG কে হারাম ঘোষণা করা হলো, জারি হলো ফতোয়া! first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pubg-mobile-fatwa-indonesia-ban-ulema-in-bengali/feed/ 0
PUBG তে চিকেন ডিনার করে 42 লক্ষ টাকা জিতলো ভারতীয় যুবক, এখন খেলবে বিদেশেও https://www.91mobiles.com/bengali/indian-pubg-champions-win-41-lakh-in-bengali/ https://www.91mobiles.com/bengali/indian-pubg-champions-win-41-lakh-in-bengali/#respond Sat, 22 Jun 2019 08:15:02 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7195 PUBG খেলে লাখপতি চার যুবক

The post PUBG তে চিকেন ডিনার করে 42 লক্ষ টাকা জিতলো ভারতীয় যুবক, এখন খেলবে বিদেশেও first appeared on 91Mobiles Bengali.

]]>
ছোটোবেলায় “লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে, লেখা না শিখিলে কোনো সুখ নাহি মিলে।” ছড়াটি হয়তো সবাই পড়েছেন। কিন্তু এখন দিন বদলেছে। আজকাল অনলাইন গেম খেলেও লাখো লাখো টাকা কামিয়ে রাতারাতি স্টার হ‌ওয়া যায়। ভারতের চার যুবক মিলে এই নতুন রেকর্ড গড়লো।

লিক হলো LG Stylo 5 এর নতুন প্রেস রেন্ডার, লঞ্চ করা হবে বাজেট ক‍্যাটাগরিতে

আমরা অনলাইন গেম PUBG মোবাইল নিয়ে কথা বলছি, যদিও ভারতে আজকের দিনে দাঁড়িয়ে PUBG এর সপক্ষে বা ইতিবাচক খবর খুব কম‌ই আছে। ভারতের কিছু রাজ‍্যে এই গেম ব‍্যানড করার আর্জি করা হয়, আবার কয়েকটি রাজ‍্য আরও এক কদম এগিয়ে এই গেম ব‍্যানড করে দেয়। এই এইসব ঘটনার মধ্যেই আয়োজিত PUBG টুর্নামেন্টে চারটি ভারতীয় যুবক প্রায় 42 লক্ষ টাকা পুরস্কার জিতেছে।

প্রতি বছর PUBG টুর্নামেন্টের আয়োজন করা হয়, যার নাম পাবজি মোবাইল ক্লাব ওপেন (PUBG Mobile Club Open -PMCO)। চারজন ভারতীয় যুবক নিজেদের টীম (Team SOUL) বানিয়ে এই ইভেন্টে অংশগ্রহণ করে। রিপোর্ট অনুযায়ী তারা ছয়টি ম‍্যাচ খেলে এবং সবকটিতেই জয়লাভ করে।

Xiaomi আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন Redmi 7A, আগামী মাসে ভারতে লঞ্চ হবে

মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই টীম পুরস্কারস্বরূপ 60 হাজার ইউএস ডলার (প্রায় 42 লক্ষ টাকা) পাবে। এবার চার যুবকের এই দল বার্লিনে আয়োজিত গ্লোবাল ফাইনালে অংশগ্রহণ করতে চলেছে।

টীম সোলের চার ভারতীয় যুবক বার্লিনে আয়োজিত গ্লোবাল PMCO ফাইনালে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। ফাইনালে যে টীম জিতবে তারা প্রায় 17.48 কোটি টাকা পুরস্কার পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post PUBG তে চিকেন ডিনার করে 42 লক্ষ টাকা জিতলো ভারতীয় যুবক, এখন খেলবে বিদেশেও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/indian-pubg-champions-win-41-lakh-in-bengali/feed/ 0
40 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে PUBG মোবাইল, আয়ের দিক থেকে নতুন রেকর্ড https://www.91mobiles.com/bengali/pubg-mobile-download-crosses-400-million-in-bengali/ https://www.91mobiles.com/bengali/pubg-mobile-download-crosses-400-million-in-bengali/#respond Sat, 15 Jun 2019 04:47:09 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7041 নতুন রেকর্ড গড়লো PUBG মোবাইল

The post 40 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে PUBG মোবাইল, আয়ের দিক থেকে নতুন রেকর্ড first appeared on 91Mobiles Bengali.

]]>
PUBG মোবাইল এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ভালো টাকা উপার্জন করা অনলাইন গেমে পরিণত হয়েছে, এর থেকেই গেমটির জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায়। শুধু এটুকুই নয়, PUBG এর তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এখনও পর্যন্ত গেমটি 40 কোটিরও বেশি বার ফোনে ডাউনলোড করা হয়েছে।

BSNL এর নতুন প্ল‍্যানে পাওয়া যাবে প্রতিদিন 1 জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল, দাম মাত্র 151 টাকা

আয়
চীনের বাইরে এই গেমটি প্রতিদিন 5 কোটি অ্যাক্টিভ ইউজার খেলে। গত মাসে এই গেমটির মোট আয় ছিলো 146 মিলিয়ন ডলার, যা অন‍্যান‍্য গেমের তুলনায় কয়েক গুণ বেশি। যদিও গেমটি বিভিন্ন জায়গায় একাধিক বার ব‍্যানড করা হয়েছে।


নতুন আপডেট
প্রসঙ্গত কিছু দিন আগে PUBG মোবাইল তাদের গেমে নতুন আপডেট পেশ করেছে। এই নতুন আপডেটে 4 × 4 ব‍্যাটেল মোড যোগ করা হয়েছে। এই আপডেটে নতুন ম‍্যাপ, কাস্টম স্কিন ও আরও বেশি ডেডিকেটেড সেটিংস পাওয়া যায়।

4 জিবি র‍্যাম‌ওয়ালা Vivo Y93 এর দাম কমলো 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

PUBG মোবাইল গেমারদের সুবিধা ও নতুন নতুন রোমাঞ্চের জন্য কোম্পানি মাঝে মাঝেই নতুন নতুন আপডেট নিয়ে আসে। শোনা যাচ্ছে PUBG মোবাইল আরও একটি স্নো থীম ম‍্যাপ আনতে চলেছে। যদিও এবিষয়ে কোনো অফিসিয়াল তথ্য জানা যায়নি।

কিভাবে হয় উপার্জন?
গেমের বেশিরভাগ আয় হয় ইন গেম পারচেস থেকে। নিজের ইন গেম লুকের জন্য গেমাররা প্লেয়ার্স স্কিন ও কস্টিউম কেনেন। এছাড়া চীনে PUBG মোবাইল ব‍্যানড হ‌ওয়ার প‍র লঞ্চ করা গেম For Peace এর মাধ‍্যমেও কোম্পানি যথেষ্ট আয় করছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 40 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে PUBG মোবাইল, আয়ের দিক থেকে নতুন রেকর্ড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pubg-mobile-download-crosses-400-million-in-bengali/feed/ 0
আবার ব‍্যানড হলো PUBG, এবার কি ভারতের পালা? https://www.91mobiles.com/bengali/pubg-mobile-ban-iraq-government-bans-online-games-including-pubg-in-bengali/ https://www.91mobiles.com/bengali/pubg-mobile-ban-iraq-government-bans-online-games-including-pubg-in-bengali/#respond Mon, 06 May 2019 16:33:30 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6299 PUBG গেমের বিরুদ্ধে নতুন অভিযোগ

The post আবার ব‍্যানড হলো PUBG, এবার কি ভারতের পালা? first appeared on 91Mobiles Bengali.

]]>
অনলাইন মোবাইল গেম PUBG ক্রমশ জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে যুবকদের ওপর এর খারাপ প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। এই কারণে বেশ কিছু দেশ এই গেমটি ব‍্যানড করে দিয়েছে। কয়েক দিন আগে নেপালেও এই গেমটির ওপর ব‍্যানড করা হয়। তবে এর কিছু দিন পর নেপালের সুপ্রিম কোর্ট কাঠমান্ডু জেলা আদালতের দেওয়া ব‍্যানড তুলে নেয়।

Xiaomi Redmi Note 7 মহাকাশে পাঠানোর পর কি হল? দেখুন ফোটো

এবার এই গেমটি ইরাকেও ব‍্যানড করে দেওয়া হয়েছে। এদেশের সরকার মোবাইল গেমটি ব‍্যানড করার সপক্ষে রায় দিয়েছে। শুধুমাত্র PUBG নয়, আরও বেশ কিছু অনলাইন গেম ব‍্যানড করার জন্য ইরাকের সংসদে ভোট করা হয় এবং এখানে বেশিরভাগ সাংসদ গেমগুলি ব‍্যানড করার সপক্ষে রায় দিয়েছে।

PUBG ও অন‍্যান‍্য অনলাইন গেম ব‍্যানড করার ব‍্যাপারে ইরাক সরকার বলে, হিংসাত্মক এইসব গেমগুলি দেশের সংস্কৃতি, সুরক্ষা ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সরকারের দাবি অনুযায়ী, “আমাদের দেশ সন্ত্রাস ও যুদ্ধের মতো ভয়ানক পরিস্থিতির সঙ্গে ক্রমাগত লড়াই করে চলেছে। PUBG ও এই ধরনের গেম যুবকদের মনে হিংসা ভরে দিচ্ছে।”
নেপাল সুপ্রিম কোর্ট PUBG ব‍্যানড করার ব‍্যাপারে তাদের আভ‍্যন্তরিন কোর্টের আদেশ খারিজ করে দেয়। 11 এপ্রিল নেপালের টেলিকম বিভাগ সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাআডারদের PUBG সার্ভার থেকে আসা সমস্ত ট্রাফিক আটকানোর নির্দেশ দেয়।

Airtel আপডেট করল তাদের পোস্টপেইড প্ল‍্যান, এখন পাওয়া যাবে আনলিমিটেড ডেটা ও ফ্রি ভয়েস কলের সুবিধা

এই মামলার শুনানির সময় জাস্টিস ঈশ্বর প্রসাদ খাটিওয়াড়া নেপাল সরকার ও সংযুক্ত বিভাগকে নোটিশ পাঠান এবং শো কজ করেন। এছাড়াও সুপ্রিম কোর্ট কাঠমান্ডু জেলা আদালতের ব‍্যানড আদেশ তুলে নিতে বলে।

PUBG এর জন্য ঘটে যাওয়া দুর্ঘটনা
PUBG এর কারণে ভারতের বিভিন্ন এলাকা থেকে এর আগে একাধিক দুর্ঘটনার কথা সামনে উঠে এসেছে। কয়েক মাস আগে হায়দ্রাবাদের এক 16 বছর বয়সী যুবক সম্ভাশিভ আত্মহত্যা করে। সম্ভাশিভ দশম শ্রেণীর ছাত্র ছিলো। পরীক্ষার সময় পড়ার বদলে গেম খেলছিল। গেম খেলার সময় তাঁর মা তাকে বকা দেওয়ায় সে রেগে গিয়ে আত্মহত্যা করে নেয়।

লঞ্চ হল Vivo S1 Pro, এতে আছে 8 জিবি শক্তিশালী র‍্যামের সঙ্গে 48 মেগাপিক্সেল দুর্দান্ত ক‍্যামেরা

আবার কয়েক দিন আগে ইউএইতে 20 বছরের এক মহিলা তাঁর স্বামীকে ডিভোর্স দিতে চান কারণ সে তাকে গেম খেলার সময় বিরক্ত করছিল। সেই মহিলার বক্তব্য অনুযায়ী তাঁর নিজের মনোরঞ্জনের মাধ্যম বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে এবং তাঁর স্বামী তাকে এবিষয়ে বাঁধা দিচ্ছিলেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবার ব‍্যানড হলো PUBG, এবার কি ভারতের পালা? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pubg-mobile-ban-iraq-government-bans-online-games-including-pubg-in-bengali/feed/ 0
নেপালে ব‍্যানড হল PUBG! এবার কি ভারতের পালা? https://www.91mobiles.com/bengali/pubg-banned-in-nepal-india-accidents-in-bengali/ https://www.91mobiles.com/bengali/pubg-banned-in-nepal-india-accidents-in-bengali/#respond Mon, 15 Apr 2019 04:34:36 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6012 নেপালে ব‍্যানড হল পাবজি

The post নেপালে ব‍্যানড হল PUBG! এবার কি ভারতের পালা? first appeared on 91Mobiles Bengali.

]]>
পাবজি অর্থাৎ প্লেয়ার আননোন ব‍্যাটেলগ্ৰাউন্ড একটি খেলা নয়, ভালোবাসায় পরিণত হয়েছে। পাবজি খেলোয়াড়দের কোনো নির্দিষ্ট বয়স হয় না, সকল বয়সের মানুষ‌ই এই গেমে আসক্ত। যখন পাবজি ভারতে আসে তখন কেউ ভাবতে পারেনি গেমটি এত পরিমাণে ছড়িয়ে পড়বে। শুধুমাত্র ভারতে নয়, বিশ্বের সকল দেশে পাবজির ট্রেন্ড ক্রমশ বেড়েই চলেছে। ভারতে বারবার পাবজি ব‍্যানড করার কথা উঠছে, সেখানে দাঁড়িয়ে নেপাল আরও এক কদম এগিয়ে রয়েছে এবং সেখানে পাবজি ব‍্যানড করার ঘোষণা করা হয়েছে।

400 টাকার কম দামের আনলিমিটেড কলিঙের বেস্ট প্ল‍্যান, জেনে নিন কোনটির কি সুবিধা

নেপাল টেলিকমিউনিকেশনের অথরিটি (NTA) তাদের দেশে পাবজি ব‍্যানড করার আদেশ দিয়ে দিয়েছে। এটিএর ডেপুটি ডাইরেক্টর সন্দীপ অধিকারী তার বক্তব্যে বলেছেন পাবজির হিংসাত্মক কন্টেন্টের কারণে বাচ্চাদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। ডেপুটি ডাইরেক্টর হিমালয়ান নেশনস ফেডেরাল ইনভেস্টিগেশন অথরিটির হস্তক্ষেপের পর গত বৃহস্পতিবার নেপালের সমস্ত মোবাইল অপারেটর ও নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারদের আদেশ দিয়েছেন যাতে তারা তাদের নেট‌ওয়ার্কে পাবজি গেমের স্ট্রিমিং ব্লক করে দেন। অর্থাৎ ফোনে পাবজি থাকলেও নেপালে কেউ ওয়াইফাই বা ডেটা প্ল‍্যান ব‍্যবহার করে পাবজি খেলতে পারবেন না।

এই খবর লেখার সময় নেপালে অবস্থিত কিছু বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পারি তখনও তাদের ফোনে পাবজি চলছে। তাদের কাছে আলাদা আলাদা কোম্পানির নাম্বার আছে এবং সেই সমস্ত নাম্বারে পাবজি খেলা যাচ্ছে। পাবজি ব‍্যানড করার কথায় নেপালের জনগণের দাবি, কোনো গেম ব‍্যানড করা কোনো স্থায়ী সমাধান নয়। গেম ব‍্যানড করার থেকে ভালো সরকারের পক্ষ থেকে পাবজি খেলার কিছু নির্দেশ দেওয়া হোক এবং সকলকে সেই নির্দেশ মানতে হবে।

4,499 টাকা দামের রেডমি গো নাকি 3,999 টাকা দামের নোকিয়া 1, জেনে নিন কোন ফোনটি বেস্ট

গুজরাটেও ব‍্যানড
প্রসঙ্গত ভারতের কিছু শহরে পাবজি ব‍্যানড করার প্রস্তাব উঠেছে। গুজরাটে গত 30 মার্চ এই গেম ব‍্যানড করা হয়েছে এবং এরপর পাবজি খেলার অপরাধে সেখানে 10 জনকে গ্ৰেফতার করা হয়েছে। যুবকদের গ্ৰেফতারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পর পাবজি গেমের কোম্পানি টেনসেন্ট ইন্ডিয়া প্লেয়ারদের সঙ্গে সহযোগে ব‍্যানড তোলার জন্য অনুরোধ করেছে।

ঘটে গেছে একাধিক দুর্ঘটনা
ভারতের বিভিন্ন এলাকায় পাবজির সঙ্গে জড়িত একাধিক দুর্ঘটনা ঘটে গেছে। এই মাসের শুরুর দিকে হায়দরাবাদের এক 16 বছরের কিশোর সম্ভাশিভ আত্মহত্যা করে। সম্ভাশিভ দশম শ্রেণীর ছাত্র ছিল, পরীক্ষার সময় পড়ার বদলে পাবজি খেলছিল। গেম খেলার জন্য তার মা তাকে বকা দিলে সে রেগে গিয়ে তার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ80 ফোনটি স্পেশাল এই পাঁচটি কারণে

এক‌ই ভাবে মুম্বাইয়ের এক 18 বছরের যুবক তার পরিবারের কাছে পাবজি খেলার জন্য হাইএন্ড স্মার্টফোন দাবি করে, কিন্তু পরিবারের পক্ষ থেকে তাকে না বলা হয়। এরপর সেই যুবক আত্মহত্যা করে। গাজিয়াবাদে এক দশম শ্রেণীর ছাত্র এই গেমের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজধানী দিল্লির বসন্তপুর এলাকায়, যেখানে পাবজি খেলার জন্য এক যুবক তার মা-বাবার হত্যা করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post নেপালে ব‍্যানড হল PUBG! এবার কি ভারতের পালা? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/pubg-banned-in-nepal-india-accidents-in-bengali/feed/ 0
পাবজি খেলতে বাধা দেওয়ায় গলায় দড়ি দিল 16 বছরের ছেলে https://www.91mobiles.com/bengali/16-year-old-10-class-student-hyderabad-boy-commits-suicide-being-scolded-for-playing-pubg-in-bengali/ https://www.91mobiles.com/bengali/16-year-old-10-class-student-hyderabad-boy-commits-suicide-being-scolded-for-playing-pubg-in-bengali/#respond Thu, 04 Apr 2019 15:32:41 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5792 পাবজির কুফল

The post পাবজি খেলতে বাধা দেওয়ায় গলায় দড়ি দিল 16 বছরের ছেলে first appeared on 91Mobiles Bengali.

]]>
ফোনে গেম খেলা কোনো বাজে জিনিস নয়, সেটা অনলাইন হোক বা অফলাইন। বলা হয় এধরনের গেম খেললে মস্তিষ্ক দ্রুত গতিতে কাজ করতে পারে এবং ভাবনা চিন্তার ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু গেম খেলার শখ নেশায় পরিণত হলে সেটা ততটাই খারাপ। এভাবেই আজকের দিনে দাঁড়িয়ে প্রায় গোটা দুনিয়ার একটি গেমের রমরমা চলছে, যার নাম পাবজি। পাবজি অর্থাৎ প্লেয়ার আননোনস ব‍্যাটেলগ্ৰাউন্ড, এই গেমে সব বয়সের মানুষ‌ই আজ আসক্ত। পাবজি আজ এতটাই জনপ্রিয় যে কিছু মানুষের জন্য এটা শুধুমাত্র শখ নয় বরং নেশার সমতুল্য। এমন এক নেশা যা প্রাণঘাতী প্রমাণিত হচ্ছে। এমনই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যেখানে জানা গেছে হায়দরাবাদের এক 16 বছর বয়সী যুবক পাবজির কারণে আত্মহত্যা করেছে।

এপ্রিলে ভারতে লঞ্চ হবে এই 9টি দুর্দান্ত স্মার্টফোন

পাবজি সম্পর্কিত এই অবাক করা খবর হায়দরাবাদের। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় এক 16 বছরের যুবক আত্মঘাতী হয়েছে। এই যুবকের নাম কালাকুরি সম্ভাশিভ বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী শিভ দশম শ্রেণীর ছাত্র যে গত সোমবার নিজের বাড়িতেই আত্মহত্যা করে নিয়েছে। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে শিভের পিতা ভরত রাজ বলেছেন শিভের পরীক্ষা চলছিল অথচ সে পড়ার থেকে বেশি সময় ফোনে গেম খেলতে খরচ করছিল।

ভরত রাজ আরও বলেন, মঙ্গলবার শিভের পরীক্ষা ছিল অথচ সে পড়ার বদলে ফোনে পাবজি খেলতে ব‍্যস্ত ছিল। এই কারণে শিভের মা উমাদেবী তাকে বকে এবং পাবজি খেলতে বাধা দেয়। গেম খেলতে বাধা দেওয়ায় শিভ রেগে নিজের ঘরে চলে যায় এবং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশে রিপোর্টে আত্মহত্যার কারণ হিসেবে পাবজির নেশাকেই দায়ী করা হয়েছে। এমনটা প্রথম নয় যে পাবজির জন্য কারোর এত বড় ক্ষতি হল। ভারতের বিভিন্ন স্থানে এর আগে একাধিক দুর্ঘটনা ঘটতে দেখা গেছে, যেমন-

● কিছু দিন আগে একটি রিপোর্ট থেকে জানা যায় মুম্বাইয়ের এক 18 বছর বয়সী যুবক পরিবারের কাছে পাবজি খেলার জন্য হাইএন্ড স্মার্টফোন চায়। কিন্তু পরিবারের পক্ষ থেকে ফোন কিনে দিতে অস্বীকার করায় সে আত্মহত্যা করে।

● কয়েক দিন আগে গাজিয়াবাদে বসবাসকারী এক ছাত্র গেমের জন্য বাড়ি ছেড়ে চলে যায়।

রিয়েলমি 2 প্রোর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

● কিছু দিন আগে দিল্লির বসন্তপুর এলাকার একটি ছেলেকে পাবজি খেলতে মানা করায় সে তার মা-বাবার হত্যা করে।

● জম্মু-কাশ্মীরে এই গেমের চক্করে পড়ে এক ফিজিক‍্যাল ট্রেনার মানসিক ভারসাম্য হারিয়ে দেওয়ালে মাথা পেটাতে থাকে।

● জলন্ধরে পাবজি খেলার জন্য নতুন ফোন কেনার ইচ্ছায় এক 15 বছরের কিশোর তার বাবার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে নেয়।

মার্কেটে ধামাকা করতে আসছে গ‍্যালাক্সি নোট 10, 4 রেয়ার ক‍্যামেরা ও ডুয়েল স্ক্রিনের সঙ্গে হবে লঞ্চ

● উত্তর প্রদেশের এক গ্ৰামে এক যুবক এই গেমে এতটাই আসক্ত হয়ে পড়ে যে তার গর্ভবতী স্ত্রীসহ পরিবার ছেড়ে চলে যায়।

● মহারাষ্ট্রে হিঙ্গোলি জেলার দুই যুবক ট্রেনের নিচে চলে আসে। বলা হয় তারা পাবজি খেলায় এতটাই মগ্ন ছিল যে কখন ট্রেন আসে খেয়ালই করে না।

● এমন‌ও একটি ঘটনার কথা শোনা যায় যেখানে এক ব‍্যাক্তি তার বোনের হবু স্বামীকে ছুরি দিয়ে আক্রমণ করে।

● মধ্য প্রদেশের ছিন্দ‌ওয়াড়া জেলার এক যুবক পাবজিতে এতটাই ডুবে ছিল যে সে জলের বদলে অ্যাসিড পান করে ফেলে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post পাবজি খেলতে বাধা দেওয়ায় গলায় দড়ি দিল 16 বছরের ছেলে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/16-year-old-10-class-student-hyderabad-boy-commits-suicide-being-scolded-for-playing-pubg-in-bengali/feed/ 0