Pushpa - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 08 Mar 2022 16:02:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 আপনার যদি Pushpa মুভিটি ভালো লেগে থাকে, তাহলে বিনামূল্যে দেখে নিন Allu Arjun অভিনীত এই 5টি সুপারহিট সিনেমা https://www.91mobiles.com/bengali/allu-arjun-hindi-dubbed-south-indian-movies-watch-free-lucky-the-racer-dj-others/ https://www.91mobiles.com/bengali/allu-arjun-hindi-dubbed-south-indian-movies-watch-free-lucky-the-racer-dj-others/#respond Thu, 03 Mar 2022 04:52:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23317 Allu Arjun অভিনীত সেরা 5টি ফিল্ম

The post আপনার যদি Pushpa মুভিটি ভালো লেগে থাকে, তাহলে বিনামূল্যে দেখে নিন Allu Arjun অভিনীত এই 5টি সুপারহিট সিনেমা first appeared on 91Mobiles Bengali.

]]>
বক্স অফিসে রেকর্ড ব্রেক আয় করার পর, আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি ‘পুষ্প: দ্য রাইজ’ (Pusha: The Rise) ওটিটি-তেও বেশ শোরগোল করেছে। ছবিতে আল্লু অর্জুনের অসাধারণ অভিনয় সবাই পছন্দ করেছে। স্পষ্ট কথায়, ‘পুষ্পা’ মুভিটি একটি অসাধারণ বিনোদনমূলক চলচ্চিত্র। একই সময়ে, আপনি যদি এই ছবির পরে আল্লু অর্জুনের ভক্ত হয়ে থাকেন, তবে আজ আমরা আপনাকে তার 5টি সেরা চলচ্চিত্র সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি, যা বিনামূল্যে অনলাইনে দেখা যাবে এবং তাও হিন্দিতে। চলুন জেনে নেওয়া যাক কোথায় দেখবেন আল্লু অর্জুনের সেরা ৫টি সিনেমা।

Dangerous Khiladi

অ্যাকশন এবং কমেডিতে সজ্জিত এই ছবিটি 2012 সালে রিলিজ হয়েছিল। আপনি যদি অ্যাকশন মুভির শৌখিন হন তবে আপনি অবশ্যই আল্লু অর্জুনের ডেঞ্জারাস খিলাড়ি পছন্দ করবেন। আপনি এই ছবিটি হিন্দিতেও পাবেন। আপনি যদি এই মুভিটি দেখতে চান তবে আপনি এই মুভিটি MX Player এবং YouTube-এর Goldmines-চ‍্যানেলে বিনামূল্যে দেখতে পারবেন। ছবিতে আল্লু আরজুন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সোনু সুদ এবং ইলিয়ানা ডি’ক্রুজ।

Lucky The Racer

একঘেয়ে না হয়ে একবার নয় বহুবার আরামে দেখা যাবে এই ছবিটি। 2014 সালের তেলেগু চলচ্চিত্র রেস গুররাম হিন্দিতে ‘লাকি: দ্য রেসার’ নামে ডাব করা হয়েছিল। ছবিতে আল্লুর সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রুতি হাসান। একইসঙ্গে এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ভোজপুরি সুপারস্টার রবি কিষাণ। এটি সেই একই ছবি যেখান থেকে রভি কিশানের ‘মেরা দোলা’ মিম নেওয়া হয়েছিল। ছবিটি দুই ভাইয়ের গল্প যারা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। তবে একে অপরকে অনেক ভালবাসে। এই মুভিটি OTT Sony Liv এবং YouTube চ্যানেল Goldmines-এ বিনামূল্যে দেখা যাবে।

S/O Satyamurthy

S/O Satyamurthy (বানি দ্য পারফেক্ট জেন্টলম্যান) ছবিতে আল্লু অর্জুনের সাথে সামান্থাও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ছবির গল্প আবর্তিত হয়েছে একজন যুবককে ঘিরে, যে তার বাবার শেখানো মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করার শপথ করে, কিন্তু তার পুরো জীবনটাই বদলে যায় তার বাবার মৃত্যুর পর। 2015 সালে প্রকাশিত S/O Satyamurthy (Hindi Dubbed), ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে। একই সময়ে, তেলেগু ভাষার এই ছবিটি ডিজনি প্লাস হটস্টারে‌ও দেখা যাবে।

Duvvada Jagannadham (DJ)

Dj (Duvvada Jagannatham) তেলুগুতে ZEE5 এবং Disney Plus Hotstar-এ দেখা যাবে। তবে, হিন্দিতে এই সিনেমাটি ইউটিউব চ্যানেল গোল্ডমাইনসে বিনামূল্যে দেখা যাবে। এই ছবিতে আল্লু অর্জুনের অসাধারণ অ্যাকশন এবং কমেডির মেলবন্ধন দেখা যাবে। ছবিতে আল্লু একজন ব্রাহ্মণ রাঁধুনির ভূমিকায় অভিনয় করেছেন। 2017 সালে রিলিজ হ‌ওয়া এই ছবিটি হিন্দি ভাষায় বহুবার টিভিতে প্রদর্শিত হয়েছে।

Rudramadevi

আল্লু অর্জুনের চলচ্চিত্র রুদ্রমাদেবী, যেটি 2015 সালে এসেছিল, এটি একটি মাল্টি-স্টারার চলচ্চিত্র। আল্লু ছাড়াও এই ছবিতে রয়েছেন অনুষ্কা শেঠি, আল্লু অর্জুন, রানা দাগ্গুবাতি এবং বিক্রমজিৎ ভির্কের মতো অভিনেতারা। এই ছবিটি কিছু ক্ষেত্রে বাহুবলীর মতোই মনে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আপনার যদি Pushpa মুভিটি ভালো লেগে থাকে, তাহলে বিনামূল্যে দেখে নিন Allu Arjun অভিনীত এই 5টি সুপারহিট সিনেমা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/allu-arjun-hindi-dubbed-south-indian-movies-watch-free-lucky-the-racer-dj-others/feed/ 0
সুপারস্টার Allu Arjun এর সুপারহিট মুভি Pushpa এখন দেখতে পারবেন নিজের মোবাইলে! জানুন কিভাবে দেখবেন এই সাউথ ইন্ডিয়ান ফিল্ম https://www.91mobiles.com/bengali/allu-arjuns-pushpa-to-stream-on-amazon-prime-video-today-january-7/ https://www.91mobiles.com/bengali/allu-arjuns-pushpa-to-stream-on-amazon-prime-video-today-january-7/#respond Fri, 07 Jan 2022 07:36:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20701 Pushpa: The Rise ফিল্মটিকে Amazon Prime ভিডিওতে দেখতে পারবেন

The post সুপারস্টার Allu Arjun এর সুপারহিট মুভি Pushpa এখন দেখতে পারবেন নিজের মোবাইলে! জানুন কিভাবে দেখবেন এই সাউথ ইন্ডিয়ান ফিল্ম first appeared on 91Mobiles Bengali.

]]>
বড়ো পর্দায় Ranveer Singh ছর ফিল্ম 83 কে পিছিয়ে সাউথ সুপার স্টার আল্লু আর্জুনের (Allu Arjun) এর ফিল্ম পুষ্পা (Pushpa) তুলকালাম করে চলেছে। কিন্তু কোরোনা আবার বেড়ে যাওয়ার কারনে কিছু রাজ‍্যে সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিকে দেখেই আল্লু আর্জুন-Rashmika Mandana এবং ফিল্মের নির্দেশক Sukumar এর এই ফিল্মটি OTT তে আসার জন্য প্রস্তুত হয়ে গেছে। ফিল্মটির ক্রেজ দেখে এই ফিল্মটিকে আজকে অর্থাৎ 7 জানুয়ারি থেকে ওটিটি প্ল‍্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম করা যাবে। ফিল্মটি‌র সম্পর্কে Amazon Prime Video টুইট করে এই তথ‍্যটি জানিয়েছে।

রাত 8 টায় আসতে চলেছে ফিল্মটি

আমাজন প্রাইমের পেশ করা টুইটের অনুযায়ী এই অ্যাকশান-ড্রামা পুষ্পা: দি রাইজ পার্ট 1 জানুয়ারি 7 তারিখ অর্থাৎ আজকে ডিজিটাল প্ল‍্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে রিলিজ করা হয়েছে। এই ফিল্মটি আমাজন ভিডিওতে ‘তেলেগু, তামিল, মালয়ালাম এবং কান্নার’ ভাষায় রিলিজ করা হয়েছে। ফিল্মটিকে রাত 8 টায় রিলিজ করা হয়েছে। আমাজন প্রাইম ভিডিও এই ফিল্মটির হিন্দি ভাষায় রিলিজ হ‌ওয়ার সম্পর্কে নিজের টুইটে কোন তথ্য শেয়ার করেনি। কিন্তু অন‍্যান‍্য ভাষায় এই ফিল্মটি রাত 8 টার পরে দেখতে পারবেন।

Pushpa স্টার কাস্ট

ফিল্মের কাস্টের কথা বলা হলে এই ফিল্মে টলিউড অভিনেতা আল্লু আর্জুন এবং রাশ্মিকা মান্দানা প্রধান চরিত্রে আছেন। এছাড়া এই ফিল্মে সহায়ক ভূমিকা‌তে জগপতি বাবু, প্রকাশ রাজ, ধনঞ্জয়, অনসুয়া ভরদ্বাজ, হরিশ উথমান এবং বেনেলা কিশোর আছেন।

Pushpa ফিল্মটির কাহিনী

এই ফিল্মের কাহিনী‌র কথা বলা হলে এই ফিল্মে আল্লু আর্জুন পুষ্পা রাজের ভূমিকা পালন করেছ এবং রাশ্মিকা এই অ্যাকশান থ্রিলার ফিল্মে শ্রিবল্লির ভূমিকা পালন করছে। এই ফিল্মটি অন্ধ্রপ্রদেশের রায়ালসীমা এলাকার চলাম পাহাড়ের লাল চন্দন পাচারের উপরে নির্ধারিত। এই ফিল্মের বাকি কাহিনী আপনি ফিল্মটি দেখলে জানতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সুপারস্টার Allu Arjun এর সুপারহিট মুভি Pushpa এখন দেখতে পারবেন নিজের মোবাইলে! জানুন কিভাবে দেখবেন এই সাউথ ইন্ডিয়ান ফিল্ম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/allu-arjuns-pushpa-to-stream-on-amazon-prime-video-today-january-7/feed/ 0