Qualcomm - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 11 Dec 2025 13:43:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে AI-Enabled ভিডিও ইন্টেলিজেন্স সিস্টেমের জন্য হাত মিলিয়েছে Qualcomm এবং CP PLUS, 2026 সালে হবে শুরু https://www.91mobiles.com/bengali/cp-plus-and-qualcomm-announced-collaboration-for-ai-enabled-video-intelligence-in-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cp-plus-and-qualcomm-announced-collaboration-for-ai-enabled-video-intelligence-in-india-know-details-in-bengali/#respond Thu, 11 Dec 2025 13:53:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70761 ভারতে আসতে চলেছে নতুন ভিডিও সিকিউরিটি টেকনোলজি

The post ভারতে AI-Enabled ভিডিও ইন্টেলিজেন্স সিস্টেমের জন্য হাত মিলিয়েছে Qualcomm এবং CP PLUS, 2026 সালে হবে শুরু first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিডিও সিকিউরিটি ব্র্যান্ড CP PLUS এবং Qualcomm Technologies আজ নতুন পার্টনারশিপের সূচনা ঘটিয়ে ভারতে নতুন AI-enabled ভিডিও সিকিউরিটি সলিউশন অ্যানাউন্স করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে সিপি প্লাস প্রোডাক্টস ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সঙ্গে কোয়ালকমের on-device AI ও edge-processing যুক্ত করা হবে। এই নতুন সূচনা ভারতে সার্বজনীন সুরক্ষা সেক্টরের জন্য উল্লেখযোগ্য এবং রিয়েল টাইম ভিডিও অ্যানালিটিক্স পেশ করবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি Video Management System (VMS) এর মধ্যে edge boxes এর মাধ্যমে ব্যাবহার করা যাবে। এটি শুধুমাত্র সেন্সিটিভ ডেটা সাইটেই প্রসেস হবে। এর ফলে লেটেন্সি কম হবে এবং বাইরের নেটওয়ার্ক এক্সপোজার কমবে। Qualcomm Insight Platform, LLM-based Gen AI Assistant ও Qualcomm Dragonwing processors এর মতো প্ল্যাটফর্মগুলি এক সঙ্গে রিয়েল টাইম অ্যালার্ট, এআই ড্রিভেন ভিডিও সার্চ এবং সামারাইজেশনের মতো সুবিধা দেবে। এর ফলে ইন্সট্যান্ট অ্যাকশনেবল ইনসাইট পাওয়া যাবে।

দৈনন্দিন জীবনে এটি blocked pathways চেনা ও PPE compliance মনিটর করার পাশাপাশি কোনো এলাকায় উপস্থিত ভিড়ের ধারণা করা ও হাই রিস্ক পরিস্থিতির দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার কাজ করবে। উদাহরণস্বরূপ কোনো দোকানে বা রিটেইল স্টোরের ক্ষেত্রে এই টেকনোলজি সেখানে আগত গ্ৰাহকদের অ্যানালাইজ করবে এবং স্টোর লেআউট অপ্টিমাইজেশন থেকে শুরু করে রুটিন অডিট অটোমেট করার মতো বিভিন্ন বিজনেস ইন্টেলিজেন্স বেনিফিট দেবে। Merlin এর মতো সুবিধা এবং জেনারেটিভ ছাই ভিডিও ফুটেজকে context-rich insights এ পরিবর্তন করতে সাহায্য করবে।

CP PLUS এবং Qualcomm এর উচ্চপদস্থ আধিকারিকদের বক্তব্য অনুযায়ী এই দুটি কোম্পানি এক সঙ্গে ভারতের জন্য ফাস্ট, রেসপন্সিভ এবং ফ্লেক্সিবল ভিডিও ইন্টেলিজেন্স তৈরি করবে। এতদিন সিকিউরিটির নামে শুধুমাত্র ভিডিও রেকর্ডিং‌ই হয়ে এসেছে। তবে এবার এই গন্ডি পেরিয়ে intelligent, insight-driven video management তৈরি করা হচ্ছে, যা দেশের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হবে। সিপি প্লাসের কনজিউমার বেস এবং কোয়ালকমের এআই প্ল্যাটফর্ম উভয় মিলে একত্রে সিকিউরিটি আরও অ্যাডভান্স করে তুলবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ 2026 সালের প্রথম কোয়ার্টারেই এই প্রোডাক্ট টেকনোলজি কমার্শিয়ালি পেশ করে দেওয়া হতে পারে। এই সিস্টেম ব্যাবহার করার জন্য কত টাকা খরচ হবে এবং কোন ডিভাইসে কত টাকা চার্জ পড়বে এইসব বিষয়ে শীঘ্রই কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।

The post ভারতে AI-Enabled ভিডিও ইন্টেলিজেন্স সিস্টেমের জন্য হাত মিলিয়েছে Qualcomm এবং CP PLUS, 2026 সালে হবে শুরু first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cp-plus-and-qualcomm-announced-collaboration-for-ai-enabled-video-intelligence-in-india-know-details-in-bengali/feed/ 0
ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে realme GT 8 Pro, এক সঙ্গে চলবে BGMI এবং Genshin Impact https://www.91mobiles.com/bengali/realme-gt-8-pro-indias-first-snapdragon-8-elite-gen-5-flagship-phone-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-gt-8-pro-indias-first-snapdragon-8-elite-gen-5-flagship-phone-know-details-in-bengali/#respond Sat, 27 Sep 2025 03:39:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67952 লঞ্চ হল Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

The post ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে realme GT 8 Pro, এক সঙ্গে চলবে BGMI এবং Genshin Impact first appeared on 91Mobiles Bengali.

]]>
জনপ্রিয় টেক ব্র্যান্ড Qualcomm তাদের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর Snapdragon 8 Elite Gen 5 লঞ্চ করে দিয়েছে। এটি এখনও পর্যন্ত সমস্ত কোম্পানির মধ্যে সবচেয়ে শক্তিশালী চিপসেট। স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতের বাজারে প্রথম এই প্রসেসর সহ স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি জানিয়েছে realme GT 8 Pro ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ প্রথম স্মার্টফোন হবে।

রিয়েলমি অফিসিয়াল ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন realme GT 8 Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে দীপাবলির পর এই ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

রিয়েলমির “GT” সিরিজের ফোনগুলি ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনের জন্য অত্যন্ত জনপ্রিয়। মনে করিয়ে দিই গত বছর অর্থাৎ 2024 সালে Snapdragon 8 Elite প্রসেসর সহ realme GT 7 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এবার এই ফোনটির সাক্সেসার হিসাবে realme GT 8 Pro ফোনটি পেশ করা হবে এবং এই ফোনে Snapdragon 8 Elite প্রসেসরের সাক্সেসার 8 Elite Gen 5 থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই আপকামিং ফোনটি 40,00,000+ AnTuTu score পেতে পারে।

আপকামিং realme GT 8 Pro ফোনটিতে হাই পারফরমেন্স এবং হেভি গেমিং করা যাবে। কোম্পানি জানিয়েছে এই ফোনে GT BOOST 3.0 টেকনোলজি দেওয়া হবে। আরও বলা হয়েছে এই ফোনে এক‌ই সঙ্গে BGMI ও Genshin Impact খেলা যাবে এবং দুটি গেম‌ই চলবে হাই ফ্রেম রেটে। তবে ফোনটির সঠিক পারফরমেন্স দেখার জন্য লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Snapdragon 8 Elite Gen 5 চিপসেটটি কোম্পানির 3nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। এতে 3.63GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি পারফরমেন্স কোর এবং 4.6GHz ক্লক স্পীডযুক্ত দুটি প্রাইম কোর রয়েছে। এটি Qualcomm Oryon CPU এবং কোম্পানি জানিয়েছে এটি সিঙ্গেল কোর সিপিইউ পারফরমেন্স 20% এবং মাল্টি কোর সিপিইউ পারফরমেন্স 17% বুস্ট করতে সক্ষম। এক‌ইভাবে সিপিইউ পাওয়ার এফিসিয়েন্সি 35% পর্যন্ত বাড়াতে পারে।

Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে নতুন এবং অ্যাডভান্স Hexagon NPU দেওয়া হয়েছে, যা 37% বেশি ফাস্ট। এছাড়াও ফাস্ট ইন্টারনেট এবং ভালো 5G কানেক্টিভিটির জন্য এতে Snapdragon X85 5G Modem RF System যোগ করা হয়েছে।

এই আপকামিং ফোনটিতে 16GB RAM দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে। এর সঙ্গে এতে 50MP OIS সেন্সর এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। realme GT 8 Pro ফোনটিতে 6.78-ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Realme GT 8 Pro ফোনে 8,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে এবং বাজারে উপস্থিত iPhone 17 Pro, Samsung Galaxy S25 Ultra এবং Google Pixel 10 Pro ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

The post ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে realme GT 8 Pro, এক সঙ্গে চলবে BGMI এবং Genshin Impact first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-gt-8-pro-indias-first-snapdragon-8-elite-gen-5-flagship-phone-know-details-in-bengali/feed/ 0
Gen AI সহ মিড রেঞ্জ ফোনের জন্য লঞ্চ হল Snapdragon 6 Gen 4 চিপসেট, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/snapdragon-6-gen-4-launch-know-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/snapdragon-6-gen-4-launch-know-specifications-details-in-bengali/#respond Fri, 14 Feb 2025 06:58:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61356 লঞ্চ হল নতুন Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট

The post Gen AI সহ মিড রেঞ্জ ফোনের জন্য লঞ্চ হল Snapdragon 6 Gen 4 চিপসেট, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Qualcomm এর পক্ষ থেকে Snapdragon 6 Gen 4 নামের একটি নতুন মিড রেঞ্জ স্মার্টফোন চিপ লঞ্চ করা হয়েছে। এটি TSMC এর 4nm প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর হলেও এতে আগের মডেলের তুলনায় আলাদা ধরনের CPU স্ট্রাকচার যোগ করা হয়েছে। এতে 2.3GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর রয়েছে। এছাড়াও এই চিপে Gen AI (জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) এর বিল্ট ইন সাপোর্ট দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রসেসর সম্পর্কে।

Qualcomm Snapdragon 6 Gen 4 চিপের নতুনত্ব

  • কোয়ালকমের বক্তব্য অনুযায়ী এতে 11% ফাস্ট CPU, 29% ফাস্ট GPU এবং 12% বেশি পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে।
  • নতুন Snapdragon 6 Gen 4 চিপের পীক ক্লক স্পীড 2.3 গিগাহার্টস, অথচ আগের Snapdragon 6 Gen 3 চিপের ক্লক স্পীড ছিল 2.4 গিগাহার্টস। ফলে CPU এর পীক ক্লক স্পীড আগের চেয়ে কিছুটা স্লো। তবে 6 Gen 3 চিপের 4+4 আর্কিটেকচারের বদলে নতুন চিপে 1+3+4 আর্কিটেকচার ব্যাবহার করা হয়েছে।
  • তবে অন্যান্য 6-সিরিজ চিপের তুলনায় এতে প্রথম জেনারেটিভ AI সাপোর্ট এবং স্ন্যাপড্রাগন গেম সুপার রেজোলিউশন (আপস্কেলিং) দেওয়া হয়েছে।

Snapdragon 6 Gen 4 চিপের স্পেসিফিকেশন

  • CPU স্ট্রাকচার: Snapdragon 6 Gen 4 চিপে 2.3GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 2.2GHz ক্লক স্পীডযুক্ত তিনটি পারফরমেন্স কোর এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত চারটি এফিসিয়েন্সি কোর দেওয়া হয়েছে। এই সবকটি কোরই Kryo ব্র্যান্ডের ARM CPU কোর।
  • GPU: এতে Adreno GPU রয়েছে। এটি Snapdragon Game Super Resolution 4K আপস্কেলিং, ভালো ডায়নামিক রেঞ্জের জন্য Adreno HDR এবং ফ্রেম রেট ভালো করার জন্য Adreno Frame Motion Engine এর মতো কিছু উল্লেখযোগ্য Snapdragon Elite Gaming ফিচার সাপোর্ট করে।
  • মেমরি: এই চিপ 16GB পর্যন্ত LPDDR5 RAM সাপোর্ট করে। এর ফ্রিকোয়েন্সি 3,200MHz এবং এর সঙ্গেই এই চিপ UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে।
  • AI: এতে Int4 প্রিসিশন সহ Hexagon NPU (Neural Processing Engine) দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি: Snapdragon 6 Gen 4 চিপে Wi-Fi 6E, Bluetooth 5.4 (LE Audio), USB 3.1, L1+L2+L5 লোকেশন (NavIC) এবং 5G (sub-6GHz ও mmWave; মাল্টি সিম সাপোর্ট) যোগ করা হয়েছে।
  • অন্যান্য ফিচার: এই চিপ 200MP সিঙ্গেল শট ফটো, Quick Charge 4+ চার্জিং, HDR10+, FHD+ ও 144Hz ডিসপ্লে, Qualcomm Aqstic অডিও কোড্যাক, Snapdragon Sound এবং aptX সাপোর্টের মতো ফিচার পাওয়া যাবে।

এই নতুন চিপসেট সহ স্মার্টফোন বাজারে এলে নতুন পোস্টের মাধ্যমে আমরা পাঠকদের সেই বিষয়ে জানিয়ে দেব। একইসঙ্গে চিপ বাজারে আসার পর AnTuTu ও Geekbench এর মতো বেঞ্চমার্ক স্কোর সম্পর্কেও জানানো হবে।

The post Gen AI সহ মিড রেঞ্জ ফোনের জন্য লঞ্চ হল Snapdragon 6 Gen 4 চিপসেট, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/snapdragon-6-gen-4-launch-know-specifications-details-in-bengali/feed/ 0
দেখে নিন 2023 সালের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসরের তালিকা https://www.91mobiles.com/bengali/most-powerful-mobile-processors-of-2023-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/most-powerful-mobile-processors-of-2023-check-list-in-bengali/#respond Thu, 23 Mar 2023 06:00:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38034 2023 সালের সবথেকে শক্তিশালী মোবাইল প্রসেসরের মধ্যে অন্যতম হল Apple A15 Bionic

The post দেখে নিন 2023 সালের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসরের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • প্রসেসর স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার।
  • একটি স্মার্টফোন প্রসেসর ছাড়া কোন কাজ করতে পারে না।
  • প্রসেসর যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের মস্তিষ্ক হিসেবে কাজ করে।

স্মার্টফোনের পারফরম্যান্স, গেমিং এবং ইউজার এক্সপেরিয়েন্সের পাশাপাশি ব্যাটারি লাইফও কিন্তু ফোনের প্রসেসরের ওপর নির্ভর করে। প্রসেসর বা কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট (CPU) যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সেই ডিভাইসের মস্তিষ্ক হিসেবে কাজ করে। স্মার্টফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসের যেকোনো কাজ CPU ছাড়া সম্ভব নয়। ঠিক যেমন একজন মানুষের মস্তিষ্কের ভূমিকা। CPU ইলেকট্রনিক ডিভাইসে মস্তিষ্কের মতো কাজ করে। আরও পড়ুন: 28 মার্চ লঞ্চ হবে Redmi Note 12 Turbo স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আপনি যদি নিজের জন্য শক্তিশালী পারফরম্যান্স সহ একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই পোস্টে আমি আপনাদের জন্য 2023 সালের সেরা শক্তিশালী প্রসেসরের তালিকা নিয়ে এসেছি। এই পোস্টে আপনাদের এই প্রসেসরগুলির সম্পর্কে বিস্তারিত জানানো হল, যাতে আপনি সহজেই আপনার পরবর্তী স্মার্টফোনের প্রসেসরটির কথা মাথায় রেখে ফোনটি কেনেন।

সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসর

  • Apple A16 Bionic
  • Qualcomm Snapdragon 8 Gen 2
  • MediaTek Dimensity 9200
  • Apple A15 Bionic
  • MediaTek Dimensity 9000 Plus

Apple A16 Bionic

Apple A16Bionic হল একটি ইন-হোম প্রসেসর 6-কোর চিপসেট যা 7 সেপ্টেম্বর 2022-এ লঞ্চ করেছে। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত। এই প্রসেসরে 2টি 3460 MHz এ এবং 4টি 2020 MHz এ ক্লক করা হয়েছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Apple প্রসেসরের স্কোর নীচে দেওয়া হল।

AnTuTu 9 স্কোর 951329
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1884 | মাল্টি কোর – 5421
3DMark স্কোর 9835

Apple A16 Bionic সহ লঞ্চ হওয়া ফোন

Apple iPhone 14 Pro
Max Apple iPhone 14 Pro

Qualcomm Snapdragon 8 Gen 2

Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটে 8-কোর রয়েছে। এটি 15 নভেম্বর 2022 এ চালু হয়েছিল।Qualcomm এর এই প্রসেসরটি 4 ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত। এই প্রসেসরের 1 টি কোর Cortex-X3 তে 3200 MHz এ ক্লক করেছে, ডুয়াল কোর Cortex-A715 2800 MHz এ ক্লক করেছে, 2 কোর Cortex-A710 2800 MHz এ ক্লক করেছে এবং 3 কোর Cortex-A510 2000 MHz এ ক্লক করেছে। এই বেঞ্চমার্ক স্কোর নীচে বিশদভাবে দেওয়া হল। আরও পড়ুন: দেখে নিন Android 14 লঞ্চের টাইমলাইন, থাকবে এইসব বিশেষ ফিচার

AnTuTu 9 স্কোর 1282570
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1496 | মাল্টি কোর – 5009
3DMark স্কোর – 12270

Snapdragon 8 Gen 2 সহ এইসব ফোন লঞ্চ হয়েছে

Vivo X90 Pro Plus
ZTE Nubia Red Magic 8 Pro Plus
ZTE Nubia Red Magic 8 Pro
Xiaomi Redmi K60 Pro
OnePlus 11
Motorola Moto X40
Samsung Galaxy S23
Xiaomi 13 Pro
Vivo iQOO 11
Xiaomi 13

MediaTek Dimensity 9200

MediaTek Dimensity 9200 হল একটি 8-কোর চিপসেট, যা 8 নভেম্বর, 2022-এ রিলিজ হয়েছিল। এই প্রসেসরটি 4-ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত।এই চিপসেটে 1 কোর Cortex-X3 3050 MHz , 3 কোর Cortex-A715 কে 2850 MHz এ এবং 4 কোর Cortex-A510 কে 1800 MHz ক্লক করা হয়েছে। নীচে এই প্রসেসরের বেঞ্চমার্ক স্কোর দেওয়া হল।

AnTuTu 9 স্কোর – 1215643
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1303 | মাল্টি কোর – 5012
3DMark স্কোর 12249

MediaTek Dimensity 9200 সহ লঞ্চ হওয়া স্মার্টফোন

Vivo X90 Pro
Vivo X90

Apple A15 Bionic

Apple A15 Bionic হল 6-কোর চিপসেট, যা 14 সেপ্টেম্বর 2021 এ রিলিজ হয়েছিল। এই প্রসেসরটি 5-ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত। এই প্রসেসরের ক্লক 2 কোর 3240 MHz এ এবং 4 কোর 2020 MHz এ ক্লক করা হয়েছে। এই প্রসেসরের বেঞ্চমার্ক স্কোরের ডিটেইলস নীচে দেওয়া হল।

AnTuTu 9 স্কোর – 800568
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1741 | মাল্টি কোর – 4819
3DMark স্কোর 9471।

Apple A15 Bionic সহ লঞ্চ হওয়া স্মার্টফোন

Apple iPhone 14
Apple iPhone 13
Apple iPhone 13 Pro Max
Apple iPhone 13 Pro
Apple iPhone 14 Plus
Apple iPhone 13 Mini
Apple iPhone SE (2022)

MediaTek Dimensity 9000 Plus

MediaTek Dimensity 9000 Plus হল 8-কোর চিপসেট, যা 4ই জুলাই 2022-এ রিলিজ হয়েছে। এই মোবাইল চিপসেটটি 4-ন্যানোমিটার প্রসেস টেকনোলজিতে নির্মিত। এই প্রসেসরটি 1 কোর Cortex-X2 এ 3200 MHz দ্বারা চালিত, 3 কোর Cortex-A710 এ 2850 MHz, এবং 4 কোর Cortex-A510 এ 1800 MHz ক্লক করেছে। এর বেঞ্চমার্কের ডিটেইলস নীচে দেওয়া হল। আরও পড়ুন: 50MP+50MP+50MP শক্তিশালী ক্যামেরা সেটআপসহ লঞ্চ হল OPPO Find X6 স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

AnTuTu 9 স্কোর – 1150915
GeekBench 5 স্কোর সিঙ্গেল কোর – 1343 | মাল্টি কোর – 4370
3DMark স্কোর – 9486

MediaTek Dimensity 9000 Plus সহ লঞ্চ হওয়া স্মার্টফোন

Asus ROG Phone 6D
Asus ROG Phone 6D Ultimate
Xiaomi 12 Pro (Dimensity)
Oppo Find N2 Flip

বেঞ্চমার্ক টেস্ট কি?

যেকোনো CPU বা প্রসেসরের বেঞ্চমার্ক টেস্ট থেকে জানা যায় যে সেই প্রসেসরে আপনার পছন্দের অ্যাপ, গেম চালানো সম্ভব কি না। সহজ কথায় CPU এর পারফরম্যান্স পরিমাপের জন্য বেঞ্চমার্ক টেস্ট করা হয়। CPU বেঞ্চমার্কের জনপ্রিয় টুল হল AnTuTu, GeekBench এবং 3DMark।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন 2023 সালের সবচেয়ে শক্তিশালী মোবাইল প্রসেসরের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/most-powerful-mobile-processors-of-2023-check-list-in-bengali/feed/ 0
এবার Android ফোনেও পাওয়া যাবে iPhone এর মতো emergency SOS ফিচার, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/iphone-like-emergency-sos-android-soon-qualcomm-tech-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/iphone-like-emergency-sos-android-soon-qualcomm-tech-know-details-in-bengali/#respond Mon, 09 Jan 2023 01:00:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35666 CES 2023 এ Qualcomm সামনে আনল তাদের Snapdragon Satellite ফিচার

The post এবার Android ফোনেও পাওয়া যাবে iPhone এর মতো emergency SOS ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ CES 2023-এ qualcomm তাদের Snapdragon Satellite – একটি দ্বিমুখী স্যাটেলাইট মেসেজিং সার্ভিস পেশ করেছে এবং বলেছে যে এটি “পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিতে” উপলব্ধ হবে৷ গত বছর Apple তাদের iphone 14 সিরিজের সাথে তার emergency Satellite কানেকশন পেশ করেছিল যাতে কোম্পানি 2022 সালের জন্য আমাদের প্রিয় টেক তালিকায় স্থান করে নেয়। এবার Qualcomm তাদের এই প্রযুক্তিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্যও পেশ করতে চলেছে। আরও পড়ুন: এবার থেকে আধার কার্ডের সাহায্যেই সেট করতে পারবেন UPI PIN, জেনে নিন উপায় 

qualcomm তাদের অফিসিয়াল ব্লগে ঘোষণা করেছে কোম্পানি Snapdragon Satellite উৎক্ষেপণের জন্য Iridium এবং Garmin এর সাথে যুক্ত হয়েছে। এই ফিচারটি ফোনের GPS এবং স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে গ্রামীণ বা রিমোট লোকেশনে two-way texting এর জন্য ব্যবহার করা হবে। qualcomm-এর মতে, Snapdragon স্যাটেলাইট emergency SOS ফিচারটি Snapdragon 8 Gen 2 soc দ্বারা চালিত নির্বাচিত অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতেও পাওয়া যাবে।

Qualcomm Snapdragon স্যাটেলাইট টেকনোলজি

qualcomm Snapdragon স্যাটেলাইট ইমার্জেন্সি SMS টেকনোলজি প্রদর্শন করেছে, যেখানে দেখানো হয়েছে যে যেসব এলাকায় পরিষেবা অনুপলব্ধ সেখানে emergency পরিষেবা কীভাবে পাওয়া যাবে, পাশাপাশি কীভাবে আপনি আপনার কন্টাক্টদের SMS পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন সেটাও দেখানো হয়েছে। তবে এটি কাজ করার জন্য, আপনাকে এমন একটি লোকেশনে থাকতে হবে যেখানে পরিষ্কার আকাশ থাকবে এবং আপনাকে iphone 14-এর emergency sos ফিচারের মতো আপনার ফোনটিকে স্যাটেলাইটের দিকে সারিবদ্ধ করতে হবে। আরও পড়ুন: মাত্র 10 মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে ফোন, সামনে এল 240W ফাস্ট চার্জিং টেকনিক! 

একবার সফলভাবে কানেকশন স্থাপন হয়ে গেলে, আপনি SMS পাঠাতে এবং রিসিভ করতে পারবেন। আপনি আপনার Contacts দের 160-অক্ষরের কাস্টমাইজড মেসেজ পাঠাতে পারবেন। qualcomm জানিয়েছে যে প্রথমার্ধে রিলিজ হওয়া Snapdragon 8 gen 2 soc সহ ডিভাইসগুলিতে এই ফিচারটি থাকবে না কারণ তাতে প্রয়োজনীয় হার্ডওয়্যারের অভাব রয়েছে৷ 2022 H2 তে সেল হওয়া ডিভাইসগুলিতে এটি থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার Android ফোনেও পাওয়া যাবে iPhone এর মতো emergency SOS ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/iphone-like-emergency-sos-android-soon-qualcomm-tech-know-details-in-bengali/feed/ 0
OnePlus লঞ্চ করবে Qualcomm এর সবচেয়ে শক্তিশালী চিপসেটযুক্ত স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/oneplus-10-pro-smartphone-will-be-launched-with-qualcomm-snapdragon-8-gen-1-chipset/ https://www.91mobiles.com/bengali/oneplus-10-pro-smartphone-will-be-launched-with-qualcomm-snapdragon-8-gen-1-chipset/#respond Wed, 01 Dec 2021 08:44:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19719 লিক হল OnePlus এর আগামী সিরিজের স্মার্টফোন

The post OnePlus লঞ্চ করবে Qualcomm এর সবচেয়ে শক্তিশালী চিপসেটযুক্ত স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Qualcomm কিছু দিন আগে Snapdragon 8 Gen 1 নামে তাদের সবচেয়ে শক্তিশালী চিপসেট লঞ্চ করেছে। কোয়ালকমের এই নতুন চিপসেটটি সবচেয়ে ছোট 4nm ফেব্রিকেশনে তৈরি প্রসেসরযুক্ত, ইন্টিগ্রেটেড 5G মোডেম ও আগের চেয়ে অ্যাডভান্স গ্ৰাফিক্স পারফরম্যান্সের সঙ্গে পেশ করা হয়েছে। এই চিপসেটে দুর্দান্ত গেমিং পারফরম‍্যান্সের পাশাপাশি হাই স্পীড 5G নেটওয়ার্ক ও অসাধারণ ক‍্যামেরা ফিচার পাওয়া যাবে। Qualcomm এর Snapdragon 8 Gen 1 চিপসেট লঞ্চ হ‌ওয়া মাত্র বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এই চিপসেটযুক্ত তাদের আপকামিং স্মার্টফোন টীজ করা শুরু করে দিয়েছে। Xiaomi, Realme ও Oppo এর পর এবার OnePlus কোম্পানিও এই চিপসেটের সঙ্গে তাদের ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের OnePlus 10 series এর স্মার্টফোনে Snapdragon 8 Gen 1 চিপসেট ব‍্যবহার করা হবে। আগামী বছর মার্চ অথবা এপ্রিল মাসে OnePlus 10 Pro স্মার্টফোনে এই চিপসেট দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

OnePlus 10 Pro এর স্পেসিফিকেশন

কোম্পানির আগামী OnePlus 10 Pro তে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-इंच Quad HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। আগেই বলা হয়েছে এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট থাকবে। কোম্পানি তাদের এই আগামী ফোনে 12GB পর্যন্ত র‍্যাম ও 256GB স্টোরেজ যোগ করবে। এছাড়াও এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি থাকবে। এই ফোনটি IP68 রেটিং সহ লঞ্চ করা হবে।

এই ফোনে ফোটোগ্রাফির জন্য 48MP প্রাইমারি ক‍্যামেরার সঙ্গে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 8MP টেলিফোটো লেন্স যোগ করা হতে পারে। এক‌ইভাবে সেলফির জন্য এতে 32MP ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপের রেয়ার ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। কোম্পানির এই আপকামিং ফ্ল‍্যাগশিপ ফোনে Hasselblad কোম্পানির ক‍্যামেরা সেন্সর ব‍্যবহার করা হবে। মনে করিয়ে দিই, এর আগে কোম্পানির OnePlus 9 সিরিজের ক্ষেত্রেও Hasselblad কোম্পানির ক‍্যামেরা সেন্সর দেখা গেছে। এছাড়া ফোনটির ডানদিকের প‍্যানেলে অ্যালার্ট স্লাইডার ও পাওয়ার বাটন থাকবে এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম বাটন দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post OnePlus লঞ্চ করবে Qualcomm এর সবচেয়ে শক্তিশালী চিপসেটযুক্ত স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/oneplus-10-pro-smartphone-will-be-launched-with-qualcomm-snapdragon-8-gen-1-chipset/feed/ 0
খুব শীঘ্রই Xiaomi লঞ্চ করতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/xiaomi-12-will-be-the-worlds-first-smartphone-to-come-with-snapdragon-8-gen-1-processor/ https://www.91mobiles.com/bengali/xiaomi-12-will-be-the-worlds-first-smartphone-to-come-with-snapdragon-8-gen-1-processor/#respond Wed, 01 Dec 2021 06:32:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19712 লিক হল Xiaomi 12 সিরিজ

The post খুব শীঘ্রই Xiaomi লঞ্চ করতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগেই Qualcomm তাদের লেটেস্ট ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন চিপসেট হিসেবে Snapdragon 8 Gen 1 5G লঞ্চ করেছে। এই চিপসেট লঞ্চের আগে থেকেই খবর পাওয়া যাচ্ছিল কোম্পানি এবার তাদের চিপসেট নামকরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে এবং হয়েছেও তাই। কোয়ালকমের নতুন চিপসেট লঞ্চ হ‌ওয়ার পরেই বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এই লেটেস্ট ফ্ল‍্যাগশিপ চিপসেটযুক্ত তাদের আপকামিং স্মার্টফোন টীজ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে Realme জানিয়ে দিয়েছে তারা Snapdragon 8 Gen 1 5G চিপসেট ব‍্যবহার করে Realme GT 2 Pro ফোনটি লঞ্চ করবে। অন‍্যদিকে এবার Xiaomi ঘোষণা করে জানিয়েছে তারা খুব তাড়াতাড়ি Xiaomi 12 পেশ করবে। শাওমির পক্ষ থেকে একটি টুইটের মাধ্যমে বলা হয়েছে তারাই সবার আগে Snapdragon 8 Gen 1 চিপসেটযুক্ত স্মার্টফোন লঞ্চ করবে।

শীঘ্রই আসতে চলেছে Xiaomi 12 সিরিজ

ইতিমধ্যে Xiaomi তাদের আপকামিং ফ্ল‍্যাগশিপ Xiaomi 12 series এর স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে টীজ করা শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি কোম্পানির এই স্মার্টফোন ভারতসহ আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি, শাওমি সবার আগে চীনে তাদের Xiaomi 12 লঞ্চ করবে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু বলা হয়নি। এই সিরিজে কোম্পানি Xiaomi 12, Xiaomi 12 Pro, Xiaomi 12X, Xiaomi 12X Pro, Xiaomi 12 Ultra, ও Lite লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। 

Xiaomi 12 সিরিজের লঞ্চ সম্পর্কে বিভিন্ন লিক থেকে জানা গেছে চীনে এই ডিসেম্বর মাসের মধ্যেই এই সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হবে। অন‍্যদিকে আগামী বছর অর্থাৎ 2022 সালের প্রথম কোয়ার্টারের মধ্যে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে। আগামী কিছু দিনের মধ্যে কোম্পানি এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করে দেবে বলে আমরা মনে করছি। এখনও পর্যন্ত Xiaomi 12 সিরিজের ডিটেইলস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট জারি করতে পারব বলে আশা করছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post খুব শীঘ্রই Xiaomi লঞ্চ করতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-12-will-be-the-worlds-first-smartphone-to-come-with-snapdragon-8-gen-1-processor/feed/ 0
লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে Qualcomm লঞ্চ করবে তাদের গেমিং স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/qualcomm-to-launch-gaming-phone-in-partnership-with-asus/ https://www.91mobiles.com/bengali/qualcomm-to-launch-gaming-phone-in-partnership-with-asus/#respond Thu, 08 Oct 2020 16:54:34 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12891 লঞ্চ হবে Qualcomm স্মার্টফোন

The post লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে Qualcomm লঞ্চ করবে তাদের গেমিং স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি ক্রমশ বেড়েই চলেছে এবং ট্রেন্ড বজায় রেখে মোবাইল ফোন প্রস্ততকারী কোম্পানিগুলি এমন ফোন লঞ্চ করছে যা ইউজারদের সুন্দর গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এবার একটি নতুন রিপোর্ট অনুযায়ী চিপসেট নির্মাণকারী কোম্পানি কোয়ালকম তাদের নিজস্ব গেমিং স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি তবে কোম্পানি আগামী 1 ডিসেম্বর একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টে কোম্পানি তাদের Snapdragon 875 SoC লঞ্চ করবে। আশা করা হচ্ছে এই ইভেন্টেই কোম্পানি তাদের স্মার্টফোন সম্পর্কে ঘোষণা করবে।

আরও পড়ুন: 13MP ট্রিপল ক‍্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে OPPO A15, জেনে নিন কবে লঞ্চ

টেক ওয়েবসাইট Digitimes ইন্ডাস্ট্রি সোর্স থেকে পাওয়া তথ্য থেকে জানিয়েছে কোয়ালকম আসুসের সঙ্গে হাত মিলিয়ে একটি গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে এই আগামী ফোনটি কোয়ালকমের ব্র‍্যান্ডিঙে লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনের প্রধান অংশগুলি আসুস তৈরি করবে।

যেহেতু ফোনটি আসুস ও কোয়ালকম এক সঙ্গে এই প্রোজেক্টটি তৈরি করছে তাই ফোনটি Republic of Gamers এর অধীনে পেশ করার সম্ভাবনাও রয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এবিষয়ে সঠিকভাবে কিছুই বলা সম্ভব নয়।

আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে 4GB র‍্যামযুক্ত LG W31, লিস্টেড হল ওয়েবসাইটে

কিছু দিন আগে Nividia ARM কেনার কথা জানিয়েছিল। আশা করা হচ্ছে Nividia তাদের ডিজাইন থেকে GeForce ব্র‍্যান্ডিঙের মালী জিপিইউ রিপ্লেস করতে পারে। অন‍্যদিকে স্ন‍্যাপড্রাগন 875 SoC তে অ্যাড্রিনো সিরিজের জিপিইউ দেখা যেতে পারে।

জানিয়ে রাখি ASUS কয়েক দিন আগে ভারতে তাদের ROG Phone 3 এর একটি নতুন র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ASUS ROG Phone 3 এর এই নতুন ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আগামী 16 অক্টোবর থেকে এই ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে 52,999 টাকা দামে সেল করা হবে। প্রসঙ্গত ফোনটি আগে দুটি ভেরিয়েন্টে সেল করা হতো। যার মধ্যে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,999 টাকা এবং 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 57,999 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে Qualcomm লঞ্চ করবে তাদের গেমিং স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/qualcomm-to-launch-gaming-phone-in-partnership-with-asus/feed/ 0
এখন সস্তা ফোনেও চলবে 5G, বদলে যাবে স্মার্টফোন জগত https://www.91mobiles.com/bengali/qualcomm-snapdragon-700-600-series-mid-range-5g-chipset-oppo-vivo-realme-redmi-motorola-lg-in-bengali/ https://www.91mobiles.com/bengali/qualcomm-snapdragon-700-600-series-mid-range-5g-chipset-oppo-vivo-realme-redmi-motorola-lg-in-bengali/#respond Thu, 12 Sep 2019 06:31:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8101 কোয়ালকম আনছে সস্তা 5G চিপসেট

The post এখন সস্তা ফোনেও চলবে 5G, বদলে যাবে স্মার্টফোন জগত first appeared on 91Mobiles Bengali.

]]>
এবছর অর্থাৎ 2019 সাল স্মার্টফোনের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বছর হিসেবে প্রমাণিত হয়েছে। গত বছর যেখানে 4জি নেটওয়ার্ক এবং 4জি এলটিই সাপোর্টেড স্মার্টফোন বাজারে এসেছিল সেখানে দাঁড়িয়ে এবছর এই ফিচার সস্তা স্মার্টফোনেও পাওয়া যাচ্ছে। সস্তা 4জি ফোনের সঙ্গে সঙ্গে এবছর 5জি সাপোর্টেড স্মার্টফোন‌ও চলে এসেছে। যদিও এই 5জি স্মার্টফোন ফ্ল‍্যাগশিপ সেগমেন্টেই এসেছে যার দাম‌ও যথেষ্ট বেশি। কিন্তু এখন খুব তাড়াতাড়ি 5জি সাপোর্টেড সস্তা স্মার্টফোন‌ও বাজারে আসতে চলেছে। 

লঞ্চ হলো Nokia 110, Nokia 800 Tough এবং Nokia 2720 Flip, প্রতিযোগিতায় পড়তে পারে JioPhone

মোবাইল চিপসেট নির্মাণকারী বিখ্যাত টেক কোম্পানি Qualcomm আন্তর্জাতিক টেক মঞ্চে তাদের নতুন চিপসেট পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Snapdragon 700 সিরিজের একটি নতুন চিপসেট অফিসিয়ালি পেশ করা হয়েছে যা 5G Baseband সাপোর্ট করে। এই নতুন চিপসেট পেশ করার সঙ্গে সঙ্গে কোয়ালকম অফিসিয়ালি বলে দিয়েছে যে তারা কম দামের চিপসেট আনতে চলেছে যা 5জি সাপোর্ট করবে। 

5জি কানেক্টিভিটি ও সাপোর্টযুক্ত চিপসেট কোয়ালকমের Snapdragon 700 ও Snapdragon 600 সিরিজে পাওয়া যাবে। আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 800 সিরিজের স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট 5জি সাপোর্ট করে যা হাইএন্ড ডিভাইসের ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু স্ন‍্যাপড্রাগন 700 এবং 600 সিরিজের 5জি সাপোর্টেড চিপসেট মিড রেঞ্জ ডিভাইসের জন্য বানানো হবে এবং এই 5জি চিপসেটযুক্ত স্মার্টফোন‌ও অপেক্ষাকৃত কম দামে পেশ করা হবে। 

লঞ্চ হলো Nokia 7.2 এবং Nokia 6.2, দেখে নিন ফোনদুটির লুক, স্পেসিফিকেশন এবং দাম

12টি ব্র‍্যান্ড আনবে সস্তা স্মার্টফোন
খুব স্বাভাবিক ভাবেই যদি সস্তা দামে 5জি স্মার্টফোন পাওয়া যায় তবে বেশিরভাগ ইউজার এই নতুন টেকনিক উপভোগ করতে চাইবেন। তাই স্মার্টফোন ব্র‍্যান্ড ও কোম্পানিগুলিও পিছিয়ে থাকবে না। রিপোর্ট থেকে জানা গেছে 12টি ব্র‍্যান্ড 5জি সাপোর্টেড Snapdragon 700 এবং 600 সিরিজের চিপসেটের জন্য কোয়ালকমের সঙ্গে হাত মিলিয়েছে। এই কোম্পানিগুলির মধ্যে Oppo, Realme, Vivo, Motorola, HMD Global এবং LG Electronics অন‍্যতম। এই ব্র‍্যান্ডগুলি আগামী বছর অর্থাৎ 2020 সালের শুরু থেকেই তাদের সস্তা স্মার্টফোন বাজারে আনতে চলেছে। 

5জির সঙ্গে থাকবে এইসব বিশেষ ফিচার
কোয়ালকম এখনও পর্যন্ত Snapdragon 700 ও Snapdragon 600 সিরিজের চিপসেটের নাম ঘোষণা করেনি এবং এই টেকনিকের বিশেষত্ব সম্পর্কেও সবিস্তারে কোনো তথ্য জানায়নি। তবে কোয়ালকমের দাবি অনুযায়ী আগামী চিপসেট 5জি ফাংশনযুক্ত system-on-chip ইন্টিগ্রেটেড চিপসেট হবে যা প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ রিজন এবং গুরুত্বপূর্ণ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে সক্ষম হবে। কোম্পানির তথ্য অনুযায়ী Snapdragon 700 সিরিজের 5জি চিপসেট 7 ন‍্যানোমিটার টেকনিকে প্রসেস করবে এবং নেক্সট জেনারেশন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনের সঙ্গে কাজ করবে। কোয়ালকমের কথায় এই স্ন‍্যাপড্রাগন চিপসেট এলিট গেমিং চিপসেটযুক্ত হবে। 
12 জিবি র‍্যাম ও 1000 জিবি মেমরির সঙ্গে চলে এলো ASUS ROG II Ultimate Edition, সেল শুরু অক্টোবরে

এই প্রসঙ্গে জানিয়ে রাখি কয়েক দিন আগে বার্লিনে আয়োজিত IFA 2019 ইভেন্টের মঞ্চে Samsung তাদের 5G চিপসেট লঞ্চ করবে যা Exynos 980 নামে বাজারে আনা হবে। এছাড়া Huawei ও তাদের 5G সাপোর্টেড সবচেয়ে শক্তিশালী চিপসেট Kirin 990 আন্তর্জাতিক মঞ্চে পেশ করে দিয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এখন সস্তা ফোনেও চলবে 5G, বদলে যাবে স্মার্টফোন জগত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/qualcomm-snapdragon-700-600-series-mid-range-5g-chipset-oppo-vivo-realme-redmi-motorola-lg-in-bengali/feed/ 0