Ranveer Singh - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 25 Jun 2022 09:30:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 OTT তে মুক্তি পেল রণবীর সিংয়ের নতুন ছবি Jayeshbhai Jordaar, কোথায় দেখবেন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/ranveer-singh-movie-jayeshbhai-jordaar-release-on-ott-prime-video/ https://www.91mobiles.com/bengali/ranveer-singh-movie-jayeshbhai-jordaar-release-on-ott-prime-video/#respond Fri, 10 Jun 2022 03:23:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27206 Amazon Prime video তে রিলিজ হল Jayeshbhai Jordaar

The post OTT তে মুক্তি পেল রণবীর সিংয়ের নতুন ছবি Jayeshbhai Jordaar, কোথায় দেখবেন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
প্রতি মাসের শুক্রবার OTT দর্শকদের জন্য খুবই বিশেষ কারণ এই দিনে নতুন ওয়েব সিরিজ এবং সিনেমা মুক্তি পায়। এই শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। ওটিটি প্ল্যাটফর্ম Amazon Prime হঠাৎ করেই রণবীর সিংয়ের সিনেমা Jayeshbhai Jordaar, Amazon Prime এ রিলিজ করেছে। এই সিনেমাটি গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আপনি যদি সিনেমাটি বড় পর্দায় না দেখে থাকেন তাহলে আপনি Prime Video তে এই সিনেমাটি দেখে ফেলতে পারেন। আপনি যদি রণবীর সিং এর ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু এই সিনেমাটি একেবারেই মিস করবেন না।

Jayeshbhai Jordaar এর স্টার কাস্ট

আপনাদের জানিয়ে রাখি এই সিনেমাটি বড় পর্দায় সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। রণবীর সিংয়ের 12 বছরের ক্যারিয়ারে, ‘Jayeshbhai Jordaar, ছবিটি তার সবচেয়ে খারাপ ওপেনিং ছবি হিসাবে প্রমাণিত হয়েছে। তবে এই সিনেমার কাহিনি বেশ সংবেদনশীল, যা হাস্যরসের সাথে পেশ করা হয়েছে। রণবীর সিং ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন বোমান ইরানি এবং শালিনী পান্ডে।

Jayeshbhai Jordaar এর বক্স অফিস কালেকশন

যশরাজ ফিল্মসের ‘Jayeshbhai Jordaar,’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 13 মে। এক মাস পূর্ণ হওয়ার আগেই সিনেমাটি OTT-তে চলে এসেছে। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে নির্মিত এবং মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির প্রথম দিনে ব্যয়ের 10 শতাংশও ওঠেনি।

Jayeshbhai Jordaar এর কাহিনি

ছবিটির গল্প গুজরাটের একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি গুজরাটের একটি গ্রাম, যেখানে পুরুষতান্ত্রিক চিন্তার আধিপত্য রয়েছে। গ্রামে ছেলেদের মদ পানে নয়, বরং মেয়েদের সাবান দিয়ে স্নান করা নিষিদ্ধ। এই গ্রামে, Jayeshbhai (রণবীর সিং) আধিপত্য বিস্তারকারী এবং পুরুষতান্ত্রিক চিন্তাধারাকে প্রাধান্য দেওয়া সরপঞ্চ বোমান ইরানির একমাত্র ভীতু ছেলে। সিনেমায় দেখানো হয়েছে যে কীভাবে Jayeshbhai তার স্ত্রীর গর্ভে থাকা শিশুকন্যাটিকে বাঁচানোর চেষ্টা করেন কারণ তিনি জানেন যে যদি তার পরিবার জানতে পারে যে তাঁর সন্তান একটি মেয়ে, তাহলে তারা তাকে পৃথিবীতে আসতে দেবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post OTT তে মুক্তি পেল রণবীর সিংয়ের নতুন ছবি Jayeshbhai Jordaar, কোথায় দেখবেন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ranveer-singh-movie-jayeshbhai-jordaar-release-on-ott-prime-video/feed/ 0
Ranveer Singh অভিনীত ’83’ একটি নয় দুটি OTT Platforms এ মুক্তি পেতে চলেছে, জেনে নিন কোথায় দেখতে পারবেন https://www.91mobiles.com/bengali/ranveer-singh-movie-83-release-date-on-netflix-disney-plus-hotstar-ott-platforms/ https://www.91mobiles.com/bengali/ranveer-singh-movie-83-release-date-on-netflix-disney-plus-hotstar-ott-platforms/#respond Wed, 16 Feb 2022 08:36:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23005 রনবীর সিং অভিনীত ফিল্ম '83' ওটিটি প্ল‍্যাটফর্মে উপলব্ধ হতে চলেছে

The post Ranveer Singh অভিনীত ’83’ একটি নয় দুটি OTT Platforms এ মুক্তি পেতে চলেছে, জেনে নিন কোথায় দেখতে পারবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
রণবীর সিংয়ের ফিল্ম 83 এখন শীঘ্রই সিনেমা হলের পরে ওটিটিতে স্ট্রিম করার জন্য প্রস্তুত। মিড-ডে-এর একটি প্রতিবেদন অনুসারে, ছবিটি আগামী 18 বা 25 ফেব্রুয়ারিতে একই সাথে দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। ছবিটি 1983 সালের 25 জুন লন্ডনের লর্ডস স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল দ্বারা তৈরি করা ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি। রণবীর সিং-এর ছবি 83-ফিল্মে এছাড়াও দীপিকা পাড়ুকোন এবং পঙ্কজ ত্রিপাঠি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া আরও অনেক বড় বড় চরিত্র রয়েছে এই ছবিতে। আরও জেনে নেওয়া যাক কখন এবং কবে এই ছবিটি কোন প্ল্যাটফর্মে স্ট্রিম করা যাবে।

OTT প্ল‍্যাটফর্মে 83 Movie

Netflix-এ হিন্দি সংস্করণটির অধিকার পেয়েছে বলে জানা গেছে, আবার Disney+ Hotstar তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম সংস্করণটি স্ট্রিম করবে। তবে আনুষ্ঠানিকভাবে এর তথ্য জানা গেছে। তবে, বলা হচ্ছে ছবিটি আগামী 18 বা 25 ফেব্রুয়ারিতে স্ট্রিম করা যাবে। কিন্তু, ওটিটি প্ল্যাটফর্মে 83 রিলিজের বিষয়ে নির্মাতাদের কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

প্রিমিয়ার হতে চলেছে টিভিতেও

এদিকে, স্টার গোল্ডের টুইটার পেজ ইতিমধ্যে ঘোষণা করেছে যে ছবিটির টিভি প্রিমিয়ার আগামী 20 মার্চ রাত 8:00 টায় অনুষ্ঠিত হবে। আপনার কাছে যদি OTT প্ল্যাটফর্ম Netflix বা Disney + Hotstar-এর সাবস্ক্রিপশন না থাকে, তাহলে আপনি স্টার গোল্ডে এই মুভিটি দেখতে পাবেন।

83 ফিল্মের চরিত্র

আমরা আপনাকে বলে দিই যে এঈ ছবিতে একটি বিশাল স্টারকাস্ট রয়েছে। এতে অভিনয় করেছেন তাহির রাজ ভাসিন, জিভা, সাকিব সেলিম, যতীন সারনা, চিরাগ পাতিল, দিনকর শর্মা, পঙ্কজ ত্রিপাঠি, হার্ডি সান্ধু, নিশান্ত ধাহিয়া, অ্যামি ভির্ক, সাহিল খাট্টার, আদিনাথ কোথারে, ধইরিয়া কারভা, আর বদ্রি। ছবিতে কপিল দেবের লুক দেওয়া হয়েছে রণবীর সিংকে।

Netflix India plans

আমরা আপনাকে বলে দিই যে সম্প্রতি Netflix-এর সবচেয়ে সস্তা প্ল্যানটি এখন প্রতি মাসে মাত্র 149 টাকায় পাওয়া যাচ্ছে। একই সময়ে, প্রিমিয়াম প্ল্যান‌টি এখন প্রতি মাসে 799 টাকা থেকে 649 টাকায় নেমে এসেছে। নীচে আমরা আপনাকে একটি টেবিলের মাধ্যমে পূর্বের মূল্য এবং নতুন মূল্যের তথ্য দিয়েছি।

PLAN NAME OLD PRICE NEW PRICE
Mobile plan Rs 199 Rs 149
Basic plan Rs 499 Rs 199
Standard plan Rs 649 Rs 499
Premium plan Rs 799 Rs 649

 

নোট : Netflix আপনাকে ব‍্যক্তিগত অভিজ্ঞতার জন্য প্রতিটি ব্যবহারকারীর জন্য পৃথক প্রোফাইল তৈরি করতে দেয়। আপনার বেছে নেওয়া প্যাকেজ/প্ল্যান নির্বিশেষে, একটি একক Netflix অ্যাকাউন্টের মধ্যে পাঁচটি পর্যন্ত প্রোফাইল থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Ranveer Singh অভিনীত ’83’ একটি নয় দুটি OTT Platforms এ মুক্তি পেতে চলেছে, জেনে নিন কোথায় দেখতে পারবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ranveer-singh-movie-83-release-date-on-netflix-disney-plus-hotstar-ott-platforms/feed/ 0