RBI - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 03 Dec 2022 14:35:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কীভাবে ব্যবহার করবেন ডিজিটাল মুদ্রা? জানুন সম্পূর্ণ ডিটেইল https://www.91mobiles.com/bengali/how-to-use-e-rupee-or-central-bank-digital-currency-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-use-e-rupee-or-central-bank-digital-currency-details-in-bengali/#respond Sat, 03 Dec 2022 14:35:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34344 প্রথম ধাপে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং ভুবনেশ্বরে ডিজিটাল রুপি চালু করা হয়েছে

The post কীভাবে ব্যবহার করবেন ডিজিটাল মুদ্রা? জানুন সম্পূর্ণ ডিটেইল first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দেশের প্রথম ডিজিটাল মুদ্রা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল রুপির পাইলট শুরু করে দিয়েছে। এই পাইলট প্রজেক্টটি প্রাথমিকভাবে চারটি ব্যাঙ্ক – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ICICI ব্যাঙ্ক, যশ ব্যাঙ্ক এবং IDFC ব্যাঙ্কের সাথে শুরু করা হয়েছে। RBI আগেই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে প্রথম ধাপে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং ভুবনেশ্বরে ডিজিটাল রুপি চালু করা হয়েছে। এই পোস্টে আপনাদের এটাই জানানো হবে যে কীভাবে আপনারা ডিজিটাল অর্থ ব্যবহার করতে পারবেন এবং এটাও জানানো হবে যে এই ই-ওয়ালেটটি বিদ্যমান UPI থেকে কীভাবে আলাদা। আরও পড়ুন: এইভাবে অনলাইন এবং টিভিতে দেখতে পাবেন ভারত বনাম বাংলাদেশ ODI লাইভ স্ট্রিমিং

কিভাবে E-Rupee ব্যবহার করবেন?

E-Rupee অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি প্রাথমিকভাবে শুধুমাত্র চারটি ব্যাঙ্ক- SBI, ICICI ব্যাঙ্ক, IDFC ব্যাঙ্ক এবং দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও ভুবনেশ্বরে Yes ব্যাঙ্কের নির্বাচিত গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। এই চারটি ব্যাঙ্ক এই শহরগুলির মধ্যে নির্বাচিত কিছু গ্রাহক এবং ব্যবসায়ীদের ডিজিটাল কারেন্সি অ্যাপের জন্য ফোনে মেসেজ বা ইমেল পাঠিয়ে আমন্ত্রণ জানাবে। এখানে শুধুমাত্র এই পাইলট প্রজেক্টে অংশগ্রহণকারী নির্বাচিত গ্রাহকরা ডিজিটাল মুদ্রা অর্থাৎ ই-রুপি ব্যবহার করতে পারবেন।

শুধুমাত্র নির্বাচিত এই গ্রাহকরাই ডিজিটাল কারেন্সি অ্যাপ ডাউনলোড করতে পারবেন।এই অ্যাপটি ডাউনলোড করার পর গ্রাহকদের ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করতে হবে। এর জন্য, ব্যাঙ্কে রেজিস্ট্রার ফোন নম্বরের প্রয়োজন হবে। এইভাবে গ্রাহক তাদের ই-ওয়ালেট অ্যাকাউন্ট সম্পূর্ণ করতে পারবেন। এর পরে গ্রাহকদের তাদের ই-ওয়ালেট ব্যাঙ্কের সাথে কানেক্ট করতে হবে। এর জন্য গ্রাহকদের একটি ডেবিট কার্ডের প্রয়োজন হবে। এই প্রক্রিয়াটি একটি UPI অ্যাকাউন্ট সেট আপ করার মতোই হবে। আরও পড়ুন: দেখে নিন ববি দেওলের ওয়েব সিরিজ Aashram সিজন 4-এর টিজার, এবার কি তবে খুলবে বাবা নিরালার মুখোশ?

ব্যাঙ্ক কানেক্ট হয়ে গেলে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে ডিজিটাল রুপি অ্যাপের ই-ওয়ালেটে পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন। তারপর ইউজাররা এই পাইলট প্রোডাক্টের অধীনে ব্যাঙ্ক থেকে আমন্ত্রণ পেয়েছেন এমন ইউজারদের অ্যাপের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। পাশাপাশি গ্রাহকরা এই পাইলট প্রজেক্টের অধীনে নির্বাচিত দোকানদারদের কাছ থেকে প্রাপ্ত ই-রুপে QR কোড স্ক্যানার স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। বর্তমানে, এই সমস্ত লেনদেন ক্লোজ ইউজার গ্রুপে (CUG) করা হবে।

RBI এর তরফে শুরু করা এই ই-রুপী নগদের মতো কাজ করবে। RBI স্পষ্ট ভাবে জানিয়েছে যে এই ই-রুপির মান ফিজিক্যাল কারেন্সির সমান হবে। অর্থাৎ এক ডিজিটাল রুপির মান হবে এক টাকার সমান। ই-রুপী ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো ব্যবহার করা যাবে না। আরও পড়ুন: PUBG Mobile Lite Winner Pass Season 43 এর রিওয়ার্ড, আপগ্রেড এবং দাম, দেখে নিন বিস্তারিত

পর্যায়ক্রমে বিস্তার হবে

RBI স্পষ্ট করে জানিয়েছে যে ডিজিটাল কারেন্সি ধীরে ধীরে সারা দেশে পর্যায়ক্রমে চালু করা হবে। HDFC ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা দ্বিতীয় পর্বে অন্তর্ভুক্ত হবে। এর সাথে, অন্য নয়টি শহর – আহমেদাবাদ, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, কোচি, লখনউ, পাটনা এবং সিমলা দ্বিতীয় পর্বে CUG গ্রুপে যোগ দেবে। এই পাইলট পর্বে সম্পূর্ণ লেনদেন প্রক্রিয়াটি টেস্ট করা হবে।

UPI-এর মতোই জনপ্রিয় হবে ই-রুপি

ই-রুপি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এমন পরিস্থিতিতে ই-রুপীও UPI-এর মতো জনপ্রিয় হয়ে উঠবে কি না সেটা এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। এটি প্রায় UPI-এর মতোই হবে, যেখানে গ্রাহকরা ই-ওয়ালেট সেট আপ করতে পেমেন্ট করতে পারবেন। গ্রাহকরা ই-রুপি ব্যবহার করে সুবিধা পাবেন। এই সুবিধাটি E-Rupee কে UPI থেকে আলাদা করে। আরও পড়ুন: অবিশ্বাস্য হলেও সত্যি! সিঙ্গেল চার্জে 150 Km চলবে 6 সিটার এই ই-বাইকটি, ফ্যান হলেন Anand Mahindra!

কিভাবে E-Rupee UPI এর থেকে আলাদা?

গ্রাহকরা UPI-এর মাধ্যমে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করেন। তাই ব্যাঙ্ক জানে আপনি কে এবং কাকে কত টাকা দিচ্ছেন। UPI তার পেছনে একটি অডিট ট্রেল ছেড়ে দেয়। ই-রুপিতে এটা হয় না। এখানে পেমেন্ট ইউজার থেকে ইউজারের কাছেই থেকে যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কীভাবে ব্যবহার করবেন ডিজিটাল মুদ্রা? জানুন সম্পূর্ণ ডিটেইল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-use-e-rupee-or-central-bank-digital-currency-details-in-bengali/feed/ 0
এবার থেকে আরও সহজেই করা যাবে UPI পেমেন্ট, প্রয়োজন নেই স্মার্টফোন বা ইন্টারনেটের https://www.91mobiles.com/bengali/upi-payment-with-feature-phones-123pay-no-internet-connection-needed-know-how-it-works-rbi/ https://www.91mobiles.com/bengali/upi-payment-with-feature-phones-123pay-no-internet-connection-needed-know-how-it-works-rbi/#respond Wed, 09 Mar 2022 02:00:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23451 এবার থেকে ফিচার ফোনেও UPI Payment করা যাবে

The post এবার থেকে আরও সহজেই করা যাবে UPI পেমেন্ট, প্রয়োজন নেই স্মার্টফোন বা ইন্টারনেটের first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান সময়ে বিশ্বের কোটি কোটি মানুষ UPI ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করতে বেশি পছন্দ করেন, কারণ এতে কোনো ধরনের কার্ড বা নগদ টাকা রাখার ঝামেলা নেই। মঙ্গলবার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ডিজিটাল পেমেন্ট আরও সহজ করার জন্য ফিচার ফোনের জন্য UPI 123Pay নামে একটি নতুন ডিজিটাল পেমেন্ট মোড চালু করেছে। এই ফিচার চালু হওয়ার পর ফিচার ফোনেও ডিজিটাল পেমেন্ট করা যাবে। বর্তমানে, ভারতে 118 কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে 74 কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করলেও প্রচুর মানুষ এখনও ফিচার ফোন ব্যবহার করেন। আর এই খবরটি কোটি কোটি ফিচার ফোন ব্যবহারকারীর জন্য সারপ্রাইজ এর থেকে কম নয়।

123 Pay UPI

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর প্রেসিডেন্ট বিশ্বমোহন মহাপাত্র বলেছেন যে UPI123pay সারা দেশে লক্ষ লক্ষ মানুষকে ডিজিটালভাবে শক্তিশালী করে তুলবে এবং NPCI কে তার দৈনিক বিলিয়নের অধিক UPI লেনদেনের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে।

123pay-upi

জেনে নিন ফিচার ফোনের মাধ্যমে কিভাবে করবেন ডিজিটাল পেমেন্ট

UPI123 Pay ফিচার ফোন ব্যবহারকারীদের UPI (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) এর মাধ্যমে লেনদেনের বিকল্প দেবে। স্ক্যান এবং পেমেন্ট এর অপশন গুলি ছাড়া, সমস্ত ফিচার স্মার্টফোনের মতোই হবে। মজার বিষয় হল, নতুন ডিজিটাল পেমেন্ট মোডে লেনদেনের জন্য ইন্টারনেট কানেকশন এরও প্রয়োজন নেই। UPI 123Pay সুবিধা ব্যবহার করার জন্য ব্যক্তিদের ফিচার ফোনের সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।

ফিচার ফোন ব্যবহারকারীরা এখন চারটি টেকনিক্যাল অপশনের ভিত্তিতে অনেক ধরনের লেনদেন করতে সক্ষম হবেন। এর মধ্যে রয়েছে কলিং IVR (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স) নম্বর, ফিচার ফোনে অ্যাপ কার্যকারিতা, মিসড কল-ভিত্তিক পদ্ধতি এবং প্রক্সিমিটি সাউন্ড-ভিত্তিক পেমেন্ট।

তথ্য অনুযায়ী, ফিচার ফোন ব্যবহারকারীরা এখন ফোর-ওয়ে ভিত্তিতে একাধিক লেনদেন করতে পারবেন। এর মধ্যে রয়েছে কলিং IVR (ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স) নম্বর, ফিচার ফোনে অ্যাপ এর কার্যকারিতা, মিসড কল-ভিত্তিক পদ্ধতি এবং প্রক্সিমিটি সাউন্ড-ভিত্তিক পেমেন্ট। এখন ফিচার ফোনে ব্যবহারকারীরা বন্ধুবান্ধব এবং পরিবারকে অর্থ প্রদান করতে পারবে, বিল পরিশোধ করতে পারবে, তাদের গাড়ির FASTag রিচার্জ করতে পারবে, মোবাইল বিল দিতে পারবে, এছাড়াও ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে এবং UPI পিন পরিবর্তনও করতে পারবেন।

ফিচার ফোন থেকে কিভাবে পেমেন্ট করবেন?

স্টেপ 1 : প্রথমে ব্যবহারকারীকে ফিচার ফোনের সাথে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।

123pay-upi

স্টেপ 2 : এর পরে, ফিচার ফোন ব্যবহার করে, আপনাকে আপনার ডেবিট কার্ডের সাহায্যে UPI পিন সেট করতে হবে।

123pay-upi-new

স্টেপ 3 : ব্যবহারকারীকে 08045163666 নম্বরে কল করতে হবে।

স্টেপ 4 : পেমেন্ট এর জন্য ট্রানজেকশন মোড সিলেক্ট করার পরে, অর্থের সংখ্যা এবং UPI পিন দিয়ে অর্থপ্রদান করতে হবে।

হেল্পলাইন পরিষেবা 24 ঘন্টা খোলা থাকবে

ডিজিটাল পেমেন্টের জন্য UPI সুবিধা UPI123Pay এবং 24×7 হেল্পলাইন- Digisathi (www.digisaathi.info) চালু করা হয়েছে। ওয়েবসাইট এবং চ্যাটের মাধ্যমে ডিজিটাল অর্থপ্রদানের বিষয়ে ব্যবহারকারীদের সমস্ত প্রশ্নের সহায়তা করা হবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত তথ্য জানার জন্য বা অভিযোগ দায়ের করার জন্য 14431 এবং 1800 891 3333 নম্বরে কল করে সাহায্য পাওয়া যাবে।

আপনাদের মনে করিয়ে দি যে RBI গভর্নর শক্তিকান্ত দাস গত বছরের ডিসেম্বরে ফিচার ফোনের জন্য একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করার কথা ঘোষণা করেছিলেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এবার থেকে আরও সহজেই করা যাবে UPI পেমেন্ট, প্রয়োজন নেই স্মার্টফোন বা ইন্টারনেটের first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upi-payment-with-feature-phones-123pay-no-internet-connection-needed-know-how-it-works-rbi/feed/ 0
এই মাসেই বন্ধ হয়ে যেতে পারে Netflix, DTH এবং অন‍্যান‍্য সার্ভিস, জেনে নিন RBI এর নতুন নিয়ম https://www.91mobiles.com/bengali/your-netflix-dth-and-other-services-will-stop-working-from-this-month-if-know-rbi-new-rule-additional-factor-authentication/ https://www.91mobiles.com/bengali/your-netflix-dth-and-other-services-will-stop-working-from-this-month-if-know-rbi-new-rule-additional-factor-authentication/#respond Thu, 23 Sep 2021 05:08:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18639 RBI এর নতুন নিয়ম

The post এই মাসেই বন্ধ হয়ে যেতে পারে Netflix, DTH এবং অন‍্যান‍্য সার্ভিস, জেনে নিন RBI এর নতুন নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
যদি আপনিও Netflix, DTH এবং অন‍্যান‍্য পরিষেবা উপভোগের জন্য অটো-পেমেন্ট মেথডস (Auto-Payment Methods) ব‍্যবহার করেন তবে আপনার অবশ্যই ভারতীয় রিজার্ভ ব‍্যাঙ্কের নতুন নিয়ম জেনে নেওয়া উচিত। RBI এর নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এবং প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্টস (পিপিআই) ব‍্যবহার করে করা ট্রানজংকশনের জন্য একটি অতিরিক্ত AFA অর্থাৎ অ্যাডিশনাল ফ‍্যাক্টর অথেন্টিকেশন প্রয়োজন হবে।  

অটো-পেমেন্টের জন্য RBI এর নতুন নিয়ম

এই ধরনের আটো পেমেন্টের জন্য রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছু নতুন নিয়ম চালু করেছে। আগামী 1 অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে। এই নিয়ম সম্পর্কে কিছু ব‍্যাঙ্ক ইতিমধ্যে তাদের গ্ৰাহকদের নোটিশ মারফত জানাতে শুরু করে দিয়েছে। আপনিও যদি Netflix, DTH অথবা অন্য কোনো পরিষেবার জন্য অটো পেমেন্ট ব‍্যবহার করেন তবে আপনার এই নতুন নিয়ম জেনে নেওয়া এবং বোঝা দরকার। 

ট্রানজংকশনের জন্য দরকার AFA (অ্যাডিশনাল ফ‍্যাক্টর অথেন্টিকেশন)

রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নতুন নিয়মে জানিয়েছে এখন থেকে কোনো প্রিপেইড পেমেন্টের জন্য অ্যাডিশনাল ফ‍্যাক্টর অথেন্টিকেশন (AFA) আবশ্যক। আরবিআই এর এই নতুন নিয়মের ফলে Netflix, Hotstar, Prime Videos, মোবাইল এবং DTH রিচার্জের মতো পরিষেবাগুলি ব‍্যবহারকারী ইউজারদের ওপর প্রভাব পড়বে। 

অ্যাডিশনাল ফ‍্যাক্টর অথেন্টিকেশন (AFA) কি?

গত 1 এপ্রিল, 2021 থেকেই এই নিয়মটি চালু করার কথা ছিল। পরে রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি শুরুর তারিখ ছয় মাস পিছিয়ে দেয়, যা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন নিয়ম চালু হ‌ওয়ার পর যেদিন ইউজারদের ব‍্যাঙ্ক থেকে টাকা অটো ডেবিট হবে তার আগেই তাদের এস‌এম‌এস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। এই ম‍্যাসেজ কনফার্ম করলে তবেই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এই মাসেই বন্ধ হয়ে যেতে পারে Netflix, DTH এবং অন‍্যান‍্য সার্ভিস, জেনে নিন RBI এর নতুন নিয়ম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/your-netflix-dth-and-other-services-will-stop-working-from-this-month-if-know-rbi-new-rule-additional-factor-authentication/feed/ 0
আপনার ফোনেও যদি ইনস্টল করা থাকে এই App তবে পড়তে হবে চরম বিপদে https://www.91mobiles.com/bengali/mobikwik-indian-users-data-breach-on-dark-web-rbi-forensic-audit/ https://www.91mobiles.com/bengali/mobikwik-indian-users-data-breach-on-dark-web-rbi-forensic-audit/#respond Mon, 05 Apr 2021 13:00:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15312 যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয়দের মানি ট্রান্সফার ও পেমেন্ট পদ্ধতিও পাল্টে যাচ্ছে। সামান্য ফোনে ইনস্টল করা অ্যাপের মাধ্যমে নিমেষেই টাকা পয়সা লেনদেন করা যায়। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে একজনের থেকে আরেক জনের কাছে টাকা পাঠানো, কোনো জিনিস কেনাকাটার জন্য পেমেন্ট বা রিচার্জ সব‌ই সম্ভব। ভারতে PayTm, Google Pay, PhonePe ও Mobikwik সহ বেশ কয়েকটি অ্যাপ […]

The post আপনার ফোনেও যদি ইনস্টল করা থাকে এই App তবে পড়তে হবে চরম বিপদে first appeared on 91Mobiles Bengali.

]]>
যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয়দের মানি ট্রান্সফার ও পেমেন্ট পদ্ধতিও পাল্টে যাচ্ছে। সামান্য ফোনে ইনস্টল করা অ্যাপের মাধ্যমে নিমেষেই টাকা পয়সা লেনদেন করা যায়। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে একজনের থেকে আরেক জনের কাছে টাকা পাঠানো, কোনো জিনিস কেনাকাটার জন্য পেমেন্ট বা রিচার্জ সব‌ই সম্ভব। ভারতে PayTm, Google Pay, PhonePe ও Mobikwik সহ বেশ কয়েকটি অ্যাপ সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সাধারণ মানুষ এগুলির মাধ্যমেই ডিজিটাল পেমেন্ট করে থাকেন। এবার এদের মধ্যে অন‍্যতম একটি অ্যাপ Mobikwik সম্পর্কে একটি ভয়ংকর খবর পাওয়া গেছে যা এই অ্যাপের ইউজারদের কাছে যথেষ্ট দুশ্চিন্তার কারণ। শোনা যাচ্ছে Mobikwik এর প্রায় 11 কোটি ভারতীয় ইউজারদের ডেটা লিক হয়ে গেছে এবং এইসব ডেটার মধ্যে ব‍্যাক্তিগত তথ্য থেকে শুরু করে তাদের ব‍্যাঙ্কিং ডিটেইলস ও আধার নাম্বার পর্যন্ত আছে।

Mobikwik এর ভারতীয় ইউজারদের কাছে এই খবর যথেষ্ট দুশ্চিন্তা এবং ভাবনার বিষয়। জানা গেছে ভারতে Mobikwik ইউজারদের ফোন থেকে তাদের পার্সোনাল ডেটা চুরি করে নেওয়া হয়েছে। একটি হ‍্যাকারদের গ্ৰুপ নিজেরাই এই কথা জানিয়েছে এবং তারা স্বীকার করেছে তাদের কাছে 10 কোটির‌ও বেশি ভারতীয়দের ব‍্যাক্তিগত তথ্য আছে। মোবিকুইক ইউজারদের নাম, বয়স, ঠিকানা, ফোন নাম্বার ও অ্যাকাউন্ট ডিটেইলসের পাশাপাশি তাদের আধার কার্ড ও প‍্যান কার্ড ডিটেইলস পর্যন্ত তারা চুরি করেছে।

অন‍্য কোনো সোর্স থেকে নয়, বরং Mobikwik অ্যাপের ডেটা চুরির কথা তারা স্বীকার করেছে যারা এই ডেটা হ‍্যাক করেছে। হ‍্যাকারদের এই গ্ৰুপ নিউজ এজেন্সি পিটিআইয়ের কাছে মেইল পাঠিয়ে স্বীকার করে তারা Mobikwik এর প্রায় 11 কোটি ভারতীয় ইউজারদের ব‍্যাক্তিগত তথ্য চুরি করে নিয়েছে। প্রমাণস্বরূপ তারা মোবিকুইকের ডাইরেক্টর বিপিন প্রীত সিংহ এবং এই অ্যাপের সিইও উপাসনার ডেটা পর্যন্ত শেয়ার করে দেখিয়ে দিয়েছে।

তদন্তের নির্দেশ দিয়েছে RBI

ঘটনার গভীরতা বুঝে রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবিকুইকের সঙ্গে যোগাযোগ করে এবং তদন্তের নির্দেশ দেয়। এই ঘটনার পর সাইবার বিশেষজ্ঞরা আরবিআই, ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টীম, পিসিআই প্রভৃতি দপ্তরে লিখিত আবেদন জমা দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী আরবিআই কোম্পানির বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য করেনসিক অডিটের আদেশ দিয়েছে এবং এর জন্য কোনো এক্সটারনাল অডিটার রাখা হবে। এই তদন্তের শেষে যদি Mobikwik এর পক্ষ থেকে কোনো দোষ প্রমাণিত হয় তবে কোম্পানিকে আরবিআই এর তরফ থেকে বড়সড় জরিমানার সম্মুখীন হতে হবে।

Mobikwik এর সাফাই

এত বড় ডেটা লিক সম্পর্কে সাফাই দেওয়ার সময় মোবিকুইক জানিয়েছে কোম্পানির সার্ভারে কোনো হ‍্যাকিং বা সন্দেহজনক গতিবিধি চোখে পড়েনি। Mobikwik আরও জানিয়েছে কোম্পানি ডেটা সেফটি সম্পর্কিত সব ধরনের নিয়ম ও আইন মেনে চলছে এবং সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে এই ঘটনার তদন্ত করছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী অ্যাপের সমস্ত ইউজারদের অ্যাকাউন্ট এবং তাদের টাকা সুরক্ষিত আছে। জানিয়ে রাখি রিলায়েন্স জিওর সঙ্গেও মোবিকুইক ওয়ালেটের কানেকশন আছে এবং কয়েক দিন আগে কোম্পানি মোবিকুইকের মাধ্যমে কোনো জিও নাম্বার রিচার্জ করালে 100 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক অফার জারি করেছিল।

ডার্ক ওয়েবে ইউজারদের ডেটা

একজন ফ্রেঞ্চ হ‍্যাকার Mobikwik এর এই ডেটা লিককে সত‍্য বলে একটি টুইট পর্যন্ত করেছেন। তিনি টুইটের মাধ্যমে বলেছেন সত্যি সত্যিই Mobikwik এর ডেটা চুরি করা হয়েছে এবং ডার্ক ওয়েবে এই অ্যাপ থেকে পাওয়া সমস্ত ভারতীয় ইউজারদের ডিটেইলস রয়েছে। যারা কখনও Mobikwik এর মাধ্যমে টাকা পেমেন্ট বা কোনো ধরনের লেনদেন করেছেন কিংবা যারা শুধুমাত্র ইনস্টল করে রেখেছেন হতে পারে তাদের ব‍্যাঙ্ক ডিটেইলস থেকে শুরু করে সমস্ত পার্সোনাল ডেটা এবং ফোনের সব ডেটা এখন ডার্ক ওয়েবে আছে এবং হ‍্যাকাররা সহজেই সেগুলি ব‍্যবহার করতে পারবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আপনার ফোনেও যদি ইনস্টল করা থাকে এই App তবে পড়তে হবে চরম বিপদে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/mobikwik-indian-users-data-breach-on-dark-web-rbi-forensic-audit/feed/ 0
এখন দিনে মাত্র 10 বার পেটিএম থেকে টাকা ট্রান্সফার করা যাবে, লিমিট কমল ভীম অ্যাপের‌ও https://www.91mobiles.com/bengali/npci-revises-number-of-upi-transactions-to-10-paytm-bhim-pay-in-bengali/ https://www.91mobiles.com/bengali/npci-revises-number-of-upi-transactions-to-10-paytm-bhim-pay-in-bengali/#respond Thu, 01 Nov 2018 07:54:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2466 সরকার থেকে ডিজিটাল ওয়ালেটগুলির জন্য পেশ করা হল নতুন নিয়মাবলী

The post এখন দিনে মাত্র 10 বার পেটিএম থেকে টাকা ট্রান্সফার করা যাবে, লিমিট কমল ভীম অ্যাপের‌ও first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি অফিস বা কলেজে বসে আছেন এমন সময় কোনো বন্ধু বা আত্মীয় আপনাকে কল করে বা ম‍্যাসেজ করে বলল কিছু টাকা পেটিএম মারফত ট্রান্সফার করতে। এভাবেই কখনও না কখনও কোনো দরকারে কার‌ও থেকে নিশ্চয়ই সাহায্য চেয়েছেন। দূরে বসে অনলাইন টাকা পাঠানোর জন্য এটি এখন সবচেয়ে সহজ ও ফাস্ট মাধ্যম হয়ে উঠেছে। বিশেষ করে শহরাঞ্চলে পেটিএম ও মোবিকুইক, ভীম ও ফোনপের মতো অ‌্যাপগুলি সাধারণ জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে। কিন্তু এখন টাকার এই লেনদেনে সীমা আসতে চলেছে। এখন পেটিএম ও অন‍্যান‍্য ডিজিটাল ওয়ালেট থেকে দিনে মাত্র 10 বার টাকা পাঠানো বা নেওয়া যাবে।

ডিজিটাল ওয়ালেটের এই লেনদেন সংক্রান্ত বিভাগ ন‍্যাশানাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) অনলাইন ট্রান্জাংশনের দৈনিক লিমিট নির্ধারণ করে দিয়েছে। যেসব ডিজিটাল ওয়ালেট ইউপিআই মারফত অনলাইন ট্রান্জংশন করে তারা এনসিপিআইয়ের এই নিয়ম মেনেই কাজ করবে। এই নিয়মের ফলে পেটিএম ও ভীমের মতো ডিজিটাল ওয়ালেট ব‍্যবহারকারীদের ওপর প্রভাব পড়বে। আগে এইসব অ্যাপের সাহায্যে দিনে 20 বার ইউপিআই ট্রান্জংশন করা যেত, কিন্তু এখন সেই লিমিট কমিয়ে 10 বার করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত পেটিএম বা অন্য ওয়ালেটের মাধ্যমে যদি কোনো দোকানদার বা ব‍্যাবসায়িক প্রতিষ্ঠানকে পেমেন্ট করা হয় সেক্ষেত্রে এই 10 বার ট্রান্জাংশনের নিয়ম প্রযোজ্য হবে না। কিন্তু যদি কোনো বন্ধু বা আত্মীয়কে টাকা পেমেন্ট করা হয় তখন 1 দিনে 10 বারের বেশি ট্রান্জাংশন করা যাবে না। এক দিনে 10 বার মিলিয়ে মোট 1,00,000 টাকা পর্যন্ত ট্রান্জাংশন করা যাবে। জানলে অবাক হবেন গত বছর এক বছরে ইউপিআই দ্বারা ট্রান্জাংশনের মোট অঙ্ক হাজার কোটি টাকার‌ও বেশি ছিল।

এনসিপিআইয়ের রিপোর্ট অনুযায়ী গত বছর সেপ্টেম্বর মাসে ইউপিআইয়ের সাহায্যে 30 কোটি ট্রান্জাংশন হয়েছিল। এবছর আগস্ট পর্যন্ত এই ট্রান্জাংশনের সংখ্যা 54,000 কোটি পর্যন্ত পৌঁছে গেছে। রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র জুলাই মাসে ইউপিআই ট্রান্জাংশনের সংখ্যা প্রায় 23.56 কোটি ছিল যা এক মাসেই আগস্ট পর্যন্ত বেড়ে 31.2 কোটিতে পৌঁছে যায়। অর্থাৎ এক মাসে ইউপিআই দ্বারা হ‌ওয়া ট্রান্জাংশন 32 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আইবিআই দেশের ডিজিটাল ট্রান্জাংশনের বৃদ্ধি ঘটাতে নতুন গাইডলাইন জারি করেছে, যার ফলে একটি ওয়ালেট থেকে কোনো অন্য কোম্পানির ডিজিটাল ওয়ালেটেও টাকা পাঠানো যাবে। অর্থাৎ আপনি আপনার পেটিএম অ্যাকাউন্ট থেকে টাকা সরাসরি ফোনপে বা মোবিকুইক ওয়ালেটেও পাঠাতে পারবেন। আরবিআই নতুন নোটিশে বলেছে ডিজিটাল ওয়ালেট কোম্পানিগুলি সরকার স্বীকৃত পেমেন্ট নেটওয়ার্ক ব‍্যবহার করতে পারবে। খুব তাড়াতাড়ি দেশের আলাদা আলাদা মোবাইল ওয়ালেটগুলির মধ্যে টাকা পাঠানো যাবে।

The post এখন দিনে মাত্র 10 বার পেটিএম থেকে টাকা ট্রান্সফার করা যাবে, লিমিট কমল ভীম অ্যাপের‌ও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/npci-revises-number-of-upi-transactions-to-10-paytm-bhim-pay-in-bengali/feed/ 0