Realme 10 Pro 5G Coca-Cola Edition - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 08:46:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Realme-এর Coca-Cola এডিশন, রইল ছবি এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/realme-10-pro-5g-coca-cola-edition-launched-in-india-check-design-feature-specifications-and-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-10-pro-5g-coca-cola-edition-launched-in-india-check-design-feature-specifications-and-price-in-bengali/#respond Sat, 11 Feb 2023 14:00:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36719 20,999 টাকায় লঞ্চ হল Realme 10 Pro 5G স্মার্টফোনের Coca Cola Edition

The post লঞ্চ হল Realme-এর Coca-Cola এডিশন, রইল ছবি এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • ভারতে লঞ্চ হল Realme 10 Pro 5G Coca-Cola এডিশন।
  • এই স্মার্টফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ সাপোর্ট সহ পেশ করা হয়েছে।
  • প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 695 দেওয়া হয়েছে।

Realme 10 Pro 5G Coca-Cola এডিশন ভারতে লঞ্চ হয়েছে। নাম থেকেই বোঝা যাচ্ছে এই স্মার্টফোনটি Coca-Cola থিমে তৈরি হয়েছে, যার ডিজাইন এই কোল্ড ড্রিঙ্কের বোতল বা ক্যানের মতো। যদিও এই মোবাইল ফোনের স্পেসিফিকেশন মার্কেটে উপলব্ধ Realme 10 Pro 5G ফোনের মতোই, তবে ফোনটিতে Coca-Cola থিম দেওয়া হয়েছে যা ফোনের বাহ্যিক ডিজাইনের পাশাপাশি ফোনের ওয়ালপেপার এবং স্ক্রিনসেভারেও কাজ করবে। এই পোস্টে আপনাদের এই নতুন Realme মোবাইলের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন E Shram Card ডাউনলোড করার সবথেকে সহজ উপায়

Realme 10 Pro 5G Coca-Cola এডিশনের দাম

ভারতীয় মার্কেটে Realme 10 Pro 5G স্মার্টফোনের Coca Cola Edition শুধুমাত্র সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই মোবাইল ফোনটি 8GB RAM মেমরি সহ 128 GB স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 20,999 টাকা।Coca-Cola বোতলের মতোই এই মোবাইলটিও লাল-কালো কালার শেডে তৈরি, যা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট থেকেও কেনা যাবে।

Realme 10 Pro 5G Coca-Cola এডিশনের স্পেসিফিকেশন

  • 6.72″ FHD+ 120Hz ডিসপ্লে
  • 108MP রেয়ার ক্যামেরা
  • 8GB+8GB = 16GB RAM
  • Qualcomm Snapdragon 695
  • 33W 5,000mAh ব্যাটারি

এই নতুন Realme ফোনের Coca Cola এডিশনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.72-ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। পাঞ্চ-হোল স্টাইলযুক্ত এই ফোনের স্ক্রিনটি OLED প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে 680নিটস ব্রাইটনেস, 1400:1 কনট্রাস্ট রেশিও, 16.7M কালার এবং 391PPI এর মতো ফিচার সাপোর্ট করে। আরও পড়ুন: সবথেকে ক্ষুদ্রতম রকেট লঞ্চ করল ISRO, এবার NASA এর থেকেও বহুগুণ সস্তা হবে আমাদের স্পেস মিশন

Realme 10 Pro 5G Coca-Cola এডিশনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 695 অক্টা-কোর প্রসেসরে পেশ করা হয়েছে যা 2.2GHz ক্লক স্পিডে চলে। এই ফোনটি 8GB ভার্চুয়াল র‌্যাম টেকনোলজি সাপোর্ট করে, যার ফলে এই মোবাইলটি 16GB র‌্যাম সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এই Realme 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই মোবাইলের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং F/1.75 অ্যাপারচার সহ একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, যা F/2.4 অ্যাপারচার সহ 2-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সের সাথে কাজ করে। এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.45 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। আরও পড়ুন: Ather ইলেকট্রিক স্কুটারে অগ্নিকাণ্ড, কোম্পানির তরফে জানানো হল বড় বিষয়

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Realme-এর Coca-Cola এডিশন, রইল ছবি এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-10-pro-5g-coca-cola-edition-launched-in-india-check-design-feature-specifications-and-price-in-bengali/feed/ 0
10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme 10 Pro 5G Coca-Cola Edition স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/realme-10-pro-5g-coca-cola-edition-launch-on-february-10-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-10-pro-5g-coca-cola-edition-launch-on-february-10-details-in-bengali/#respond Fri, 03 Feb 2023 04:00:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=36477 লঞ্চ হতে চলেছে Realme 10 Pro 5G Coca-Cola Edition

The post 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme 10 Pro 5G Coca-Cola Edition স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme 10 Pro 5G Coca-Cola Edition।
  • Realme 10 Pro 5G এর ফিচারই দেখা যাবে Coca-Cola Edition-এ।
  • ফোনটির ব্যাক প্যানেলে Coca-Cola-এর ব্র্যান্ডিং পাওয়া যাবে।

ভারতে লঞ্চ হতে চলেছে Realme 10 Pro 5G Coca-Cola Edition স্মার্টফোন। এই স্পেশাল এডিশন ফোনটি ভারতে আগামী সপ্তাহে 10 ফেব্রুয়ারি দুপুর 12:30 pm টার সময় লঞ্চ করা হবে। ভারতে আগেই Realme 10 Pro 5G ফোনটি পেশ করা হয়েছিল। বর্তমানে মনে করা হচ্ছে Coca-Cola Edition ফোনটিতে Realme 10 Pro 5G এর মতোই ফিচার ও স্পেসিফিকেশন পাওয়া যাবে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে রিলিজ হতে চলেছে এইসব সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

Realme 10 Pro 5G Coca-Cola Edition এর লঞ্চ ডেট

কোম্পানি অফিসিয়ালি Realme 10 Pro 5G Coca-Cola Edition এর লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে Realme 10 Pro 5G Coca-Cola Edition এর লঞ্চের তারিখ ল্যান্ডিং পেজে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে ফোনটির ডিটেইলস সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে এক টুইটার ইউজারের পোস্টের মাধ্যমে ফোনটির রেয়ার প্যানেল দেখা গেছে।

ছবিতে দেখা গেছে ফোনটি ডুয়েল টোন ডিজাইনের সঙ্গে পেশ করা হবে। ব্যাক প্যানেলে বাঁদিকে একটি কালো অংশের মধ্যে কোম্পানির লোগো এবং ক্যামেরা মডিউল অবস্থিত। এর পাশে ডানদিকে লাল রঙের মধ্যে কোকাকোলার ব্যান্ডিং দেওয়া হবে। এই ফোনটির স্পেসিফিকেশন Realme 10 Pro 5G ফোনটির মতোই হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: জেনে নিন Samsung Galaxy S23, Galaxy S23 Plus এবং Galaxy S23 Ultra স্মার্টফোনের অফার ডিটেইলস

Realme 10 Pro 5G

Realme 10 Pro 5G ফোনটিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.72-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি Snapdragon 695 5G চিপসেটে রান করে। এর সঙ্গে এই ফোনে 6GB / 8GB LPDDR4x RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া ফোনটির ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরযুক্ত রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 10 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme 10 Pro 5G Coca-Cola Edition স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-10-pro-5g-coca-cola-edition-launch-on-february-10-details-in-bengali/feed/ 0