Realme 10 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 08 Mar 2023 06:28:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 108MP Camera এবং 20GB RAM এর সঙ্গে ভারতে লঞ্চ হল Realme 10 Pro+ স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/108-mp-camera-phone-realme-10-pro-plus-5g-launched-in-india-know-price-specifications-sale-date-in-bengali/ https://www.91mobiles.com/bengali/108-mp-camera-phone-realme-10-pro-plus-5g-launched-in-india-know-price-specifications-sale-date-in-bengali/#respond Sat, 10 Dec 2022 16:00:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34603 ভারতে লঞ্চ হল Realme 10 Pro+ 5G

The post 108MP Camera এবং 20GB RAM এর সঙ্গে ভারতে লঞ্চ হল Realme 10 Pro+ স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত 8 ডিসেম্বর Realme ভারতে তাদের Realme 10 Pro Series পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই আকর্ষণীয় লুক এবং স্টাইলিশ ডিসপ্লের পাশাপাশি শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা এবং অসাধারণ স্পেসিফিকেশন রয়েছে। Realme 10 Pro 5G ফোনটির সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। এই পোস্টে Realme 10 Pro+ 5G স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: এইভাবে আইফোনে এক্টিভেট করুন 5G, জেনে নিন সম্পূর্ণ প্রসেস

Realme 10 Pro+ এর স্পেসিফিকেশন

কোম্পানির Realme 10 Pro+ ফোনটিতে 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে EMOLED প্যানেল দিয়ে তৈরি যা 120 হার্টস রিফ্রেশরেট এবং 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লে 1.07 বিলিয়ন কালার, 100% কালার গামুট ডিসিআই-পি3, 800 নিটস ব্রাইটনেস এবং 5000000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে।

Realme 10 Pro+ ফোনটি Android 13 বেসড রিয়েলমি ইউআই 4.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.6 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসর যুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Mediatek Dimensity 1080 চিপসেটে রান করে। জানিয়ে রাখি ভারতে এই প্রথম কোনো স্মার্টফোন এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হল। Realme 10 Pro+ ফোনটি 8GB Virtual RAM সাপোর্ট করে। জার ফলে ফোনের 12GB ইন্টারনাল RAM এর সঙ্গে মিলে মোট 20GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। আরও পড়ুন: ডিসেম্বরেই লঞ্চ হবে 60MP সেলফি ক্যামেরা সহ Moto X40 15 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস 

ফটোগ্রাফির জন্য Realme 10 Pro+ ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে f/1.75 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং f/2.2 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme 10 Pro+ ফোনটি 5G এবং 4G উভয় নেটওয়ার্কে কাজ করে। এই ফোনে ডুয়েল সিম এবং 3.5 এমএম হেডফোন জ্যাক সহ সমস্ত বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 17 মিনিটের মধ্যেই 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Xiaomi 13 5G এবং Xiaomi 13 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Realme 10 Pro+ এর দাম

Realme 10 Pro+ ফোনটি ভারতের মার্কেটে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 128GB মেমরি এবং সবচেয়ে বড় ভেরিয়েন্টে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

Realme 10 Pro+ 5G এর 6GB RAM ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 8GB RAM + 128GB Storage মডেলের দাম 25,999 টাকা এবং 8GB RAM + 256GB Storage এর দাম 27,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি আগামী 14 ডিসেম্বর থেকে Dark Matter, Nebula Blue এবং Hyperspace Gold কালার অপশনে সেল করা হবে। আরও পড়ুন: Free Fire এর সাথে Sigma Battle Royale এর কি কানেকশন? জেনে নিন কতটা সুরক্ষিত এই গেমটি 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 108MP Camera এবং 20GB RAM এর সঙ্গে ভারতে লঞ্চ হল Realme 10 Pro+ স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108-mp-camera-phone-realme-10-pro-plus-5g-launched-in-india-know-price-specifications-sale-date-in-bengali/feed/ 0
108MP ক্যামেরা এবং 20GB RAM পাওয়ার সহ শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realme 10 Pro+, জেনে নিন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন  https://www.91mobiles.com/bengali/108mp-camera-phone-realme-10-pro-plus-5g-price-and-specifications-and-launch-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/108mp-camera-phone-realme-10-pro-plus-5g-price-and-specifications-and-launch-details-in-bengali/#respond Mon, 28 Nov 2022 08:20:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=34073 ভারতে 8 ডিসেম্বর লঞ্চ হবে Realme 10 Pro সিরিজ

The post 108MP ক্যামেরা এবং 20GB RAM পাওয়ার সহ শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realme 10 Pro+, জেনে নিন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন  first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme সম্প্রতি টেক প্ল্যাটফর্মে তাদের নম্বর সিরিজের নেক্সট জেনারেশনকে পেশ করে Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G লঞ্চ করেছে।আন্তর্জাতিক মার্কেটের পর এই দুটি স্মার্টফোনই এখন ভারতে লঞ্চ হতে চলেছে। Realme 10 Pro সিরিজ ভারতে 8 ডিসেম্বর লঞ্চ হবে এবং Realme 10 Pro 5G এবং Realme 10 Pro Plus 5G ভারতীয় মার্কেটে পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের Realme 10 Pro+ এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: জেনে নিন DigiLocker এর মাধ্যমে ডকুমেন্ট ডাউনলোড এবং শেয়ার করার উপায়

Realme 10 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন

Realme 10 Pro Plus স্মার্টফোনটি 2412 × 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.7-ইঞ্চি FullHD + কার্ভড AMOLED ডিসপ্লে সাপোর্ট করে, যা 120Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। Realme 10 Pro+ ফোনটির ডিসপ্লে 1.07 বিলিয়ন কালার সাপোর্ট, 100% কালার গামুট DCI-P3, 800নিটস ব্রাইটনেস এবং 5000000: 1 কনট্রাস্ট রেশিওর মতো ফিচারগুলি সাপোর্ট করে।

Realme 10 Pro+ ফোনে Android 13 OS ভিত্তিক Realme UI 4.0 রয়েছে যা 2.6GHz ক্লক স্পিড সহ 64bit অক্টা-কোর প্রসেসর সহ 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 1080 চিপসেটে রান করে। এই স্মার্টফোনটি 8GB ভার্চুয়াল র‌্যাম টেকনোলজি সাপোর্ট করে। যার ফলে প্রয়োজনে Realme 10 Pro Plus ফোনটি 20 GB RAM সাপোর্ট করে। Realme 10 Pro + ফোনটি 67W দ্রুত চার্জিং সহ 5,000 mAh ব্যাটারি সাপোর্ট করে। আরও পড়ুন: 7GB RAM এবং 13MP ক্যামেরা সহ মাত্র 9 হাজার টাকার বাজেটে পেয়ে যাবেন এই লো বাজেট স্মার্টফোনটি, জেনে নিন বিস্তারিত

Realme 10 Pro Plus 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে।এই ফোনের ব্যাক প্যানেলে F/1.75 অ্যাপারচার সহ একটি 100-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে F/2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। এই Realme মোবাইল ফোন সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.45 অ্যাপারচার সহ 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Realme 10 pro এর দাম

Realme 10 Pro Plus ফোনটি টেক মার্কেটে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টটি 8GB র‍্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 1699 ইউয়ান অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 19,400 টাকা। একইভাবে, দ্বিতীয় ভেরিয়েন্টটি 8GB র‍্যামের সাথে 256GB স্টোরেজ সাপোর্ট করে এবং এর দাম প্রায় 1999 ইউয়ান অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 22,800 টাকার কাছাকাছি। Realme 10 Pro+ স্মার্টফোনের সবথেকে বড় ভেরিয়েন্টটি 12GB RAM + 256GB স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 2299 ইউয়ান অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 26,200 টাকার কাছাকাছি। আরও পড়ুন: 5 ক্যামেরা সহ লঞ্চ হল HONOR 80 Pro স্মার্টফোন! রয়েছে Qualcomm এর সবচেয়ে শক্তিশালী প্রসেসর, দেখে নিন ডিটেইল 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 108MP ক্যামেরা এবং 20GB RAM পাওয়ার সহ শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Realme 10 Pro+, জেনে নিন সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108mp-camera-phone-realme-10-pro-plus-5g-price-and-specifications-and-launch-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল Realme 10 Pro, কম দামে বাজার মাতাবে এই সুন্দর ফোনটি https://www.91mobiles.com/bengali/realme-10-pro-5g-launch-price-feature-specifications-sale-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-10-pro-5g-launch-price-feature-specifications-sale-details-in-bengali/#respond Thu, 17 Nov 2022 11:33:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33676 চিনে লঞ্চ হল Realme 10 Pro

The post লঞ্চ হল Realme 10 Pro, কম দামে বাজার মাতাবে এই সুন্দর ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি আজ টেক মার্কেটে তাদের লেটেস্ট Realme 10 Pro Series লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G নামের দুটি 5G স্মার্টফোন পেশ করা হয়েছে। স্টাইলিশ লুক এবং অসাধারণ ফিচারযুক্ত এই ফোনগুলি আপাতত চিনে সেল করা হবে এবং আগামী দিনে ভারতেও পেশ করা হবে। এই পোস্টে Realme 10 Pro ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করা হল।

Realme 10 Pro এর স্পেসিফিকেশন

কোম্পানির নতুন Realme 10 Pro ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লে OLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 680 নিটস ব্রাইটনেস, 1400:1 কন্ট্রাস্ট রেশিও, 16.7 এম কালার এবং 391 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।

Realme 10 Pro ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম বেসড রিয়েলমি ওয়ানইউআই 4 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm SnapDragon 695 চিপসেট রয়েছে। এই ফোনটি 8GB Virtual RAM সাপোর্ট করে যার সাহায্যে ফোনটির ইন্টারনাল RAM বুস্ট করে 20GB পর্যন্ত বাড়িয়ে তোলা যায়।

ফটোগ্রাফির জন্য Realme 10 Pro তে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.75 অ্যাপার্চারযুক্ত 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই নতুন রিয়েলমি ফোনে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Realme 10 Pro এর দাম

Realme 10 Pro ফোনটি মার্কেটে দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এর দাম রাখা হয়েছে 1599 ইউয়ান অর্থাৎ প্রায় 18,300 টাকা। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 12GB RAM ও 256GB স্টোরেজ সহ দাম রাখা হয়েছে 1899 ইউয়ান অর্থাৎ ভারতীয় টাকায় এর দাম প্রায় 21,700 টাকা। এই ফোনটি starlight, night এবং ocean কালারে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Realme 10 Pro, কম দামে বাজার মাতাবে এই সুন্দর ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-10-pro-5g-launch-price-feature-specifications-sale-details-in-bengali/feed/ 0