Realme 10 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 10:27:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে শীঘ্রই লঞ্চ হবে Realme 10 স্মার্টফোন, অফিসিয়াল ওয়েবসাইটে বড় ঘোষণা করেছে কোম্পানি  https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-realme-10-launching-in-india-soon-company-announced-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-realme-10-launching-in-india-soon-company-announced-details-in-bengali/#respond Thu, 29 Dec 2022 07:00:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35333 Realme 10 স্মার্টফোনটিতে MediaTek Helio G99 চিপসেট দেওয়া হয়েছে

The post ভারতে শীঘ্রই লঞ্চ হবে Realme 10 স্মার্টফোন, অফিসিয়াল ওয়েবসাইটে বড় ঘোষণা করেছে কোম্পানি  first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme এই মাসে ভারতীয় মার্কেটে তাদের দুটি শক্তিশালী স্মার্টফোন Realme 10 Pro এবং 10 Pro+ লঞ্চ করেছে। এই দুটি 5G ফোনের পরে এবার কোম্পানি একটি নতুন লো বাজেট মোবাইল ফোন Realme 10 লঞ্চ করতে প্রস্তুত। কোম্পানি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে আসন্ন স্মার্টফোনটি টিজ করেছে। 2023 সাল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ভারতে Realme 10 স্মার্টফোনটি লঞ্চ হবে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে Nasal ভ্যাকসিন Incovacc বুস্টার ডোজ বুক করার উপায়

Realme 10 প্রোডাক্ট পেজটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করা হয়েছে। এখন এই ফোনটির টিজার ভিডিও শেয়ার করা হয়েছে। এই 32-সেকেন্ডের ভিডিওতে ফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে উল্লেখ করা হয়নি, তবে এটি অবশ্যই স্পষ্ট করা হয়েছে যে কোম্পানি শীঘ্রই ভারতে তাদের নম্বর সিরিজের একটি নতুন মোবাইল ফোন পেশ করতে চলেছে। তবে ভারতে লঞ্চ হওয়া Realme 10 ফোনটি 4G হবে নাকি 5G মডেল হবে সেই বিষয়টি কোম্পানি এখনও গোপন রেখেছে। বিস্তারিত জানার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

Realme 10 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 6.5′ FHD+সুপার AMOLED ডিসপ্লে 
  • 8GB RAM + 8GB RAM 
  • MediaTek Helio 699 প্রসেসর
  • 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা 
  • 16MP সেলফি ক্যামেরা 
  • 33W 5,000mAh ব্যাটারি 

Realme 10 স্মার্টফোনটি 2400×1080 পিক্সেল রেজলিউশন এবং একটি 6.5-ইঞ্চি FullHD+ সুপার AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে সহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হয়েছে। IPS LCD প্যানেলে তৈরি এই স্ক্রিনটি 90Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। Realme 10 ফোনটির ডিসপ্লে 1000নিটস ব্রাইটনেস সাপোর্ট করে এবং এই ফোনটি Corning Gorilla Glass 5 দ্বারা প্রোটেকটেড। আরও পড়ুন: মাত্র 1799 টাকা দামে Gizmore লঞ্চ করল বড় ডিসপ্লে, কলিং এবং চার্জিং সহ স্মার্টওয়াচ

Realme 10 ফোনটি Android 13 OS এ লঞ্চ করা হয়েছে যা Realme One UI তে রান করে। প্রসেসিংয়ের জন্য এই স্মার্টফোনে MediaTek Helio G99 চিপসেট দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি 8GB র‌্যামে লঞ্চ করা হয়েছে, যা 8GB ডায়নামিক র‌্যাম সাপোর্ট করে।এই ফোনটি 16GB RAM পাওয়ার সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Realme 10 স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 2-মেগাপিক্সেল কালো এবং সাদা সেন্সরের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Realme 10 ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। আরও পড়ুন: Vodafone Idea নিয়ে এল নতুন সস্তা রিচার্জ প্ল্যান, চাপের মুখে Airtel-Jio

Realme 10 সিরিজ

Realme 10 সিরিজের অধীনে এখন পর্যন্ত পাঁচটি স্মার্টফোন আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হয়েছে। এই Realme মোবাইল ফোনগুলি Realme 10 4G, Realme 10 5G, Realme 10s, Realme 10 Pro এবং Realme 10 Pro+ 5G নামে লঞ্চ করা হয়েছে। Realme 10 Pro এবং Pro+ মডেল ভারতীয় মার্কেটে প্রবেশ করেছে এবং এখন Realme 10 সেগমেন্ট লঞ্চের জন্য অপেক্ষা করছে। আশা করা হচ্ছে কোম্পানি বাকি তিনটি ফোন শীঘ্রই ভারতের মার্কেটে পেশ করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে শীঘ্রই লঞ্চ হবে Realme 10 স্মার্টফোন, অফিসিয়াল ওয়েবসাইটে বড় ঘোষণা করেছে কোম্পানি  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-realme-10-launching-in-india-soon-company-announced-details-in-bengali/feed/ 0
16GB RAM এর শক্তি সহ লঞ্চ হল Realme 10 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন  https://www.91mobiles.com/bengali/realme-10-launched-check-price-specifications-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-10-launched-check-price-specifications-in-india-details-in-bengali/#respond Mon, 21 Nov 2022 07:18:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33754 পাঁচটি ভেরিয়েন্টে লঞ্চ হল Realme 10 স্মার্টফোন

The post 16GB RAM এর শক্তি সহ লঞ্চ হল Realme 10 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন  first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme 10 সিরিজ টেক মার্কেটে প্রবেশ করেছে এবং কোম্পানি মার্কেটে তাদের চারটি নতুন স্মার্টফোন Realme 10 4G, Realme 10 5G, Realme 10 Pro এবং Realme 10 Pro+ 5G লঞ্চ করেছে। ভারতে এই চারটি Realme মোবাইল কবে পেশ করা হবে সেই সম্পর্কে এখনও কিছু বলা হয়নি তবে আশা করা হচ্ছে যে Realme 10, Realme 10 Pro এবং Realme 10 Pro Plus শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এই পোস্টে আপনাদের এই সিরিজের সবচেয়ে ছোট মডেল অর্থাৎ Realme 10 4G-এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। এই Realme স্মার্টফোনটি 90Hz সুপার AMOLED ডিসপ্লে, 8GB + 8GB RAM এবং MediaTek Helio G99 চিপসেটের শক্তি সহ পেশ করা হয়েছে। আরও পড়ুন: নভেম্বরে ভারতে লঞ্চ হবে POCO C50 স্মার্টফোন, দাম হতে পারে 10 হাজারের কাছাকাছি

Realme 10 স্মার্টফোনের স্পেসিফিকেশন

Realme 10 স্মার্টফোনটি 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.5-ইঞ্চি FullHD + সুপার AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। পাঞ্চ-হোল স্টাইলের এই ফোনের স্ক্রিনটি IPS LCD প্যানেলে তৈরি করা হয়েছে যা 90Hz রিফ্রেশরেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। Realme 10 স্মার্টফোনের ডিসপ্লে 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে যা Corning Gorilla Glass 5 দ্বারা প্রোটেকটেড।

Realme 10 স্মার্টফোনটি Realme One UI এর সাথে লেটেস্ট Android OS-এ লঞ্চ করা হয়েছে। প্রসেসিং এর জন্য, এই স্মার্টফোনে MediaTek-এর Leo G99 চিপসেট দেওয়া হয়েছে। এই Realme মোবাইলটি 8 GB ডাইনামিক RAM সাপোর্ট করে, যার ফলে Realme 10 স্মার্টফোনটি 16 GB RAM পাওয়ার পায়। এই স্মার্টফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজিতে কাজ করে। আরও পড়ুন: 15 হাজার বাজেটে 50MP ক্যামেরা এবং 14GB RAM এর শক্তি সহ পেয়ে যাবেন Realme এর এই স্মার্টফোন

Realme 10 স্মার্টফোনটি ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশলাইট সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যা 2-মেগাপিক্সেল কালো এবং সাদা সেন্সরের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Realme 10 স্মার্টফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme 10 স্মার্টফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে।

Realme 10 এর দাম

Realme 10 স্মার্টফোনটি পাঁচটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 4 GB র‌্যামের সঙ্গে 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, দ্বিতীয় ভেরিয়েন্টটি 4 GB র‌্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং তৃতীয় ভেরিয়েন্টটি 6 GB র‌্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে। Realme 10 এর দুটি ভেরিয়েন্ট 8 GB RAM এর সাথে এসেছে যার মধ্যে 8 GB RAM + 128 GB স্টোরেজ এবং 8 GB RAM + 256 GB স্টোরেজ রয়েছে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হতে চলেছে গড ফাদার, সীতা রামন, হোস্টেল ডে সহ একাধিক ধামাকাদার চলচ্চিত্র

Realme 10 এর 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $229, যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 18,500 টাকার কাছাকাছি। 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $249, যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 20,200 টাকার কাছাকাছি। 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $269, যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 21,900 টাকার কাছাকাছি। Realme 10 এর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $279 , যা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 22,700 টাকার কাছাকাছি এবং 8GB RAM + 258GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $299 টাকা, যার দাম ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 24,300 টাকার কাছাকাছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 16GB RAM এর শক্তি সহ লঞ্চ হল Realme 10 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-10-launched-check-price-specifications-in-india-details-in-bengali/feed/ 0
লিক হল Realme 10 4G India এর দাম, জেনে নিন কত টাকায় লঞ্চ হবে এই নতুন Realme মোবাইল ফোন https://www.91mobiles.com/bengali/realme-10-4g-india-price-and-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-10-4g-india-price-and-specifications-leaked-details-in-bengali/#respond Wed, 02 Nov 2022 03:46:15 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33654 Realme 10 4G এর বেস ভেরিয়েন্টটির দাম হবে প্রায় 15,000 টাকা

The post লিক হল Realme 10 4G India এর দাম, জেনে নিন কত টাকায় লঞ্চ হবে এই নতুন Realme মোবাইল ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme এর ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ জানিয়েছেন যে কোম্পানি আগামী মাসে অর্থাৎ নভেম্বরে তাদের Realme 10 সিরিজ লঞ্চ করবে। যদিও এখনও অফিসিয়াল লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি তবে কথা রয়েছে যে Realme 10 সিরিজ আগামী 5 নভেম্বর আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে এবং নভেম্বরের মাঝামাঝি ভারতে লঞ্চ করা হবে। একটি নতুন লিঙ্কে Realme 10 4G India এর দাম এবং স্পেসিফিকেশনগুলি প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: এই OTT প্ল্যাটফর্মে দেখুন ভারতীয় সিনেমার প্রথম হিন্দি হরর ফিল্ম, 73 বছর আগে এই সিনেমাটি দেখে কেঁপে উঠেছিল দর্শন

ভারতে Realme 10 4G এর সম্ভাব্য দাম

প্রথমত, দাম সম্পর্কে কথা বলতে গেলে, Realme 10 4G স্মার্টফোন সম্পর্কে বলা হয়েছে যে এটি একটি মিড বাজেটের মোবাইল ফোন যা ভারতে 17,000 থেকে 19,000 টাকার মধ্যে লঞ্চ হবে। লিক রিপোর্ট অনুযায়ী , অফার এবং ডিল সহ Realme 10 4G এর বেস ভেরিয়েন্ট প্রায় 15,000 টাকা দামে সেলের জন্য পাওয়া যাবে। এই বেস মডেলে 6 GB পর্যন্ত RAM মেমরি দেখা যাবে। এই ফোনটি গোলাপী এবং গ্রে রঙের কালার অপশনে পাওয়া যাবে।

Realme 10 4G এর  সম্ভাব্যস্পেসিফিকেশন

Realme 10 এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, লিক অনুসারে, এই স্মার্টফোনটি 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.5-ইঞ্চি Full HD + ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনের স্ক্রিনটি একটি IPS LCD প্যানেলে তৈরি করা হবে যা 90Hz রিফ্রেশরেট এবং 180Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। এই ফোনের ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোটেকশনও থাকবে। আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ লঞ্চ হল আরেকটি নতুন স্মার্টফোন! জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

Realme 10 4G ফোনটি MediaTek Helio G99 চিপসেটে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনে 5 জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট পাবে। অর্থাৎ, যদি Realme 10 4G বেস ভেরিয়েন্ট 6 GB RAM এ লঞ্চ করা হয়, তাহলে এটি 11 GB RAM পর্যন্ত পারফরম্যান্স সাপোর্ট করবে। লিক অনুসারে, এই মোবাইল ফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ প্রযুক্তি সাপোর্ট করবে।

ফটোগ্রাফির Realme 10 4G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেখা যাবে, যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে। ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 16-মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া যেতে পারে। লিক অনুসারে Realme 10 4G ফোনে একটি 5,000mAh ব্যাটারি থাকবে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আরও পড়ুন: 200MP Camera যুক্ত Xiaomi 12T Pro ফোনে কি রয়েছে ফিচার? দেখে নিন এক নজরে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লিক হল Realme 10 4G India এর দাম, জেনে নিন কত টাকায় লঞ্চ হবে এই নতুন Realme মোবাইল ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-10-4g-india-price-and-specifications-leaked-details-in-bengali/feed/ 0
Realme 10,000 এবং 15,000 টাকা দামে 5G ফোন পেশ করতে চলেছে, Realme 10 ফোনটিও হতে চলেছে লঞ্চ https://www.91mobiles.com/bengali/realme-to-launch-10000-and-15000-5g-phone-realme-10-also-launch-soon/ https://www.91mobiles.com/bengali/realme-to-launch-10000-and-15000-5g-phone-realme-10-also-launch-soon/#respond Sun, 31 Jul 2022 16:41:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29440 Realme 10-এর লিক রিপোর্ট

The post Realme 10,000 এবং 15,000 টাকা দামে 5G ফোন পেশ করতে চলেছে, Realme 10 ফোনটিও হতে চলেছে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme কোম্পানি 10,000 টাকা এবং 15,000 টাকার বাজেটের 5G ফোন লঞ্চ করতে চলেছে। এই তথ‍্যটি Realme-এর India CEO মাধব শেঠ দিয়েছেন। এর সাথেই আশা করা হচ্ছে, যে Realme 10 ফোনটিকে‌ও লঞ্চ করা যেতে পারে। কোম্পানি বিগতদিনে একসাথে ভারতে বহু প্রোডাক্ট লঞ্চ করেছে, প্রোডাক্ট গুলি হলো Realme Pad X থেকে শুরু করে, PC Monitor, Realme Watch 3, রিয়েলমি পেন্সিল এবং কিবোর্ড। আবার কোম্পানি আগামী দিনে কোম্পানি ফোন লঞ্চ করার পরিকল্পনা করছে এবং কোম্পানি একসাথে অনেক গুলি ফোন লঞ্চ করতে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কোম্পানি এই বছর সস্তা 5G ফোনের মার্কেটে পদার্পণ করতে পারে।

কোম্পানি গত বছরেই 15,000 কম দামে নিজের 5G ফোন Realme 8 5G ফোনটিকে লঞ্চ করেছিল, কিন্তু 2022 সালে রিয়েলমি 10,000 টাকার কম বাজেটে ফোন পেশ করতে চলেছে। মাধব শেঠ এই তথ‍্যটি GSMArena-এর সাথে এক্সক্লুসিভ‌লি জানিয়েছে। এই ফোনটিকে এই বছরের আগামী মাস গুলির মধ্যে পেশ করা যেতে পারে।

তিনি আর‌ও বলেছেন, যে আগামী মাসে রিয়েলমি 4 নতুন প্রোডাক্ট পেশ করতে চলেছে এবং এই ফোন গুলির মধ্যে কোম্পানি সস্তা 5জি ফোন‌ও পেশ করতে চলেছে। এই ফোন গুলির দাম 10,000 টাকা এবং 15,000 টাকার মাঝামাঝি হতে পারে। তিনি বলেছেন, যে ভারতে 5G সার্ভিস খুব শীঘ্রই প্রবেশ করতে চলেছে। এমতাবস্থায় ইউজারদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। এর সাথেই তিনি বলেছেন, যে কোম্পানি এই বছরে কনজিউমার ডিউরেবেল সেগমেন্টে 2-3 নতুন প্রোডাক্ট পেশ করতে পারে।

এই সময়ে তিনি আর‌ও একটি সুখবর দিয়েছেন, যে এই বছরের দ্বিতীয় ছয়মাসে স্মার্টফোন সেগ্মেন্টের প্রোডাকশনে বৃদ্ধি দেখা যাবে। কারন চিপ শর্টেজের সমস্যা প্রায় শেষ হয়ে গেছে।

তিনি নতুন ফোনের নাম সম্পর্কে কোনো তথ্য‌ই শেয়ার করেনি, কিন্তু আশা করা হচ্ছে যে কোম্পানি খুব শীঘ্রই Realme 10 ফোনটিকে ভারতে লঞ্চ করতে পারে। কোম্পানি গত বছর রিয়েলমি 9 ফোনটিকে পেশ করেছিল এবং এই বছরে রিয়েলমি 10 সিরিজের জন্য আশা করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী কোম্পানি এই বছরের দীপাবলি‌তে এই ফোনটি পেশ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme 10,000 এবং 15,000 টাকা দামে 5G ফোন পেশ করতে চলেছে, Realme 10 ফোনটিও হতে চলেছে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-to-launch-10000-and-15000-5g-phone-realme-10-also-launch-soon/feed/ 0