Realme 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 18 Sep 2018 05:29:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে 27শে সেপ্টেম্বর লঞ্চ হবে রিয়েলমি 2 প্রো, কোম্পানি ভিডিও টিজার জারি করেছে https://www.91mobiles.com/bengali/realme-2-pro-waterdrop-display-video-teaser-launch-feature-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-2-pro-waterdrop-display-video-teaser-launch-feature-specifications-in-bengali/#respond Tue, 18 Sep 2018 05:29:46 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1170 রিয়েলমি ইন্ডিয়া অফিসিয়ালি 27শে সেপ্টেম্বর রিয়েলমি 2 প্রোর লঞ্চ ডেট হিসেবে ঘোষণা করল

The post ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে 27শে সেপ্টেম্বর লঞ্চ হবে রিয়েলমি 2 প্রো, কোম্পানি ভিডিও টিজার জারি করেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি গত সপ্তাহে টুইট করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 27শে সেপ্টেম্বর ভারতে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি 2 প্রো লঞ্চ করবে। কোম্পানি আপাতত ফোনটির নাম ঘোষণা করেনি তবে এটি স্পষ্ট হয়ে গেছে যে কোম্পানির পরবর্তী ফোন রিয়েলমি 2 প্রো নামে লঞ্চ হবে। রিয়েলমি 2 প্রো সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রিয়েলমি ইন্ডিয়া একটি ভিডিও জারি করেছে, যেখানে ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কেও জানা গেছে।
রিয়েলমি ইন্ডিয়ার পক্ষ থেকে 1 মিনিট 09 সেকেন্ডের একটি ভিডিও জারি করা হয়েছে ও এই ভিডিওতে রিয়েলমি 2 প্রো স্মার্টফোন দেখানো হয়েছে। রিয়েলমি 2 কোম্পানির প্রথম নচ ডিসপ্লেওয়ালা ফোন ছিল এবং রিয়েলমি 2 প্রোতে রিয়েলমি ইন্ডিয়া তাদের প্রথম ভি শেপের নচ ডিসপ্লে অর্থাৎ ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করবে। ফোনটির ফ্রন্ট প‍্যানেল সম্পূর্ণভাবে বেজল লেস শুধুমাত্র নিচের দিকে সামান্য বেজল দেওয়া হয়েছে।

রিয়েলমি 2 প্রোর ব‍্যাক প‍্যানেলে রিয়েলমি 2 এর মতোই ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যার সঙ্গে এল‌ইডি ফ্ল‍্যাশ আছে। রিয়েলমি 2 এর ব‍্যাক প‍্যানেলে ওভাল শেপে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া ছিল অথচ রিয়েলমি 2 প্রোর ব‍্যাক প‍্যানেলে রাউন্ড শেপের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। ফোনটির ডানদিকে পাওয়ার বাটন ও বাদিকে ভলিউম রকার বাটন দেওয়া হয়েছে। ইউএসবি পোর্টের সঙ্গে স্পীকার ফোনের নিচের দিকে অবস্থিত।

রিয়েলমি 2 প্রো সম্পর্কে কোম্পানির সিইও মাধব সেঠি 91মোবাইলসের কাছে জানিয়েছে রিয়েলমি 2 প্রো ফোনটি কোম্পানি 15,000 টাকার কম দামে লঞ্চ করবে। আশা করা হচ্ছে এই ফোনটিতে 6 জিবি র‍্যাম দেওয়া হতে পারে এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 600 সিরিজের কোনো চিপসেটে রান করতে পারে। এই ফোনটিতেও বেজল লেস নচ ডিসপ্লে ও ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে।

রিয়েলমি 2 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,990 টাকা রাখা হয়েছে এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্টটি 10,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। রিয়েলমি 2 ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে এক্সক্লুসিভ পাওয়া যায়। রিয়েলমি 2 এর ফুল স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন

The post ওয়াটারড্রপ ডিসপ্লের সঙ্গে 27শে সেপ্টেম্বর লঞ্চ হবে রিয়েলমি 2 প্রো, কোম্পানি ভিডিও টিজার জারি করেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-2-pro-waterdrop-display-video-teaser-launch-feature-specifications-in-bengali/feed/ 0
রিয়েলমি 2 প্রো 27শে সেপ্টেম্বর হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/realme-2-pro-to-launch-on-27-september-feature-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-2-pro-to-launch-on-27-september-feature-specifications-in-bengali/#respond Mon, 17 Sep 2018 10:46:26 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1142 রিয়েলমি 2 প্রো লঞ্চ সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণা

The post রিয়েলমি 2 প্রো 27শে সেপ্টেম্বর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি গত মাসে ভারতে তাদের নতুন ফোন রিয়েলমি 2 লঞ্চ করে। 4ঠা সেপ্টেম্বর রিয়েলমি 2 এর প্রথম ফ্ল‍্যাশ সেল অনুষ্ঠিত হয় এবং প্রথম সেলেই ফোনটির 2 লক্ষ ইউনিট বিক্রি হয়ে যায়। কোম্পানির কথা অনুযায়ী মাত্র দুটি ফ্ল‍্যাশ সেলে রিয়েলমি 2 এর প্রায় 3,70,000টির‌ও বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে। এবার কোম্পানি তাদের আরেকটি নতুন ডিভাইস সম্পর্কে ঘোষণা করেছে। আগামী 27শে সেপ্টেম্বর ভারতে রিয়েলমি 2 প্রো লঞ্চ করা হবে।

রিয়েলমি ইন্ডিয়া তাদের পরবর্তী ইভেন্টের জন্য ইনভাইট পাঠাতে শুরু করে দিয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 26শে ও 27শে সেপ্টেম্বর রিয়েলমি একটি অনুষ্ঠান আয়োজিত করবে এবং সেই মঞ্চেই কোম্পানি তাদের নতুন ফোন রিয়েলমি 2 প্রো লঞ্চ করবে। কোম্পানি এখনও পর্যন্ত এই দুই দিন ব‍্যাপী অনুষ্ঠানে কোন ফোন লঞ্চ হবে তা জানায়নি তবে যে মিডিয়া ইনভাইট শেয়ার করা হয়েছে তা থেকে খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এই নতুন ফোন রিয়েলমি 2 প্রোই হবে।

রিয়েলমি 2 প্রো সম্পর্কে কোম্পানির সিইও মাধব সেঠি 91মোবাইলসের কাছে জানিয়েছে রিয়েলমি 2 প্রো ফোনটি কোম্পানি 15,000 টাকার কম দামে লঞ্চ করবে। আশা করা হচ্ছে এই ফোনটিতে 6 জিবি র‍্যাম দেওয়া হতে পারে এবং এটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 600 সিরিজের কোনো চিপসেটে রান করতে পারে। এই ফোনটিতেও বেজল লেস নচ ডিসপ্লে ও ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে।

রিয়েলমি 2 ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,990 টাকা রাখা হয়েছে এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্টটি 10,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে। রিয়েলমি 2 ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টে এক্সক্লুসিভ পাওয়া যায়। রিয়েলমি 2 এর ফুল স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।

The post রিয়েলমি 2 প্রো 27শে সেপ্টেম্বর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-2-pro-to-launch-on-27-september-feature-specifications-in-bengali/feed/ 0
মাত্র দুদিনে বিক্রি হল 3,70,000 রিয়েলমি 2 ফোন, আগামী সেল 18ই সেপ্টেম্বর, রিয়েলমি 2;প্রো সম্পর্কে পাওয়া গেল তথ্য https://www.91mobiles.com/bengali/realme-2-next-flash-sale-on-18th-september-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-2-next-flash-sale-on-18th-september-in-bengali/#respond Tue, 11 Sep 2018 16:33:51 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=860 রেকর্ড পরিমাণ সেল করে যথেষ্ট জনপ্রিয় রিয়েলমি 2

The post মাত্র দুদিনে বিক্রি হল 3,70,000 রিয়েলমি 2 ফোন, আগামী সেল 18ই সেপ্টেম্বর, রিয়েলমি 2;প্রো সম্পর্কে পাওয়া গেল তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি আগস্টের 28 তারিখ ভারতে তাদের দ্বিতীয় স্মার্টফোন রিয়েলমি 2 লঞ্চ করেছে। ফোনটির দাম ও স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছিল ফোনটি একটি সফল ডিভাইস প্রমাণিত হবে এবং শাওমিকে কড়া টক্কর দেবে। 4ঠা সেপ্টেম্বর ফোনটির প্রথম ফ্ল‍্যাশ সেল আয়োজন করা হয় এবং প্রথম সেলেই ফোনটির 2 লক্ষ ইউনিট বিক্রি হয়ে যায়। আজ আবার তাদের দ্বিতীয় সেলে কোম্পানি আজ রিয়েলমি 2 এর 1 লক্ষ 70 হাজার স্মার্টফোন বিক্রি করে রেকর্ড তৈরি করেছে।

রিয়েলমি 2 তাদের টুইটার হ‍্যান্ডেল থেকে জানিয়েছে রিয়েলমি 2 মাত্র দুটি ফ্ল‍্যাশ সেলের মাধ্যমে 3 লক্ষ 70 হাজারেরও বেশি হ‍্যান্ডসেট বেচে ফেলেছে। রিয়েলমির দেওয়া তথ্য অনুসারে 4ই সেপ্টেম্বর রিয়েলমি 2 এর 2 লক্ষ ইউনিট বিক্রি হয়েছিল এবং আজ 11ই সেপ্টেম্বর আয়োজিত দ্বিতীয় ফ্ল‍্যাশ সেলে রিয়েলমি 2 এর এক লক্ষ সত্তর হাজার ইউনিট বিক্রি হয়েছে। অর্থাৎ দুটি সেল মিলিয়ে রিয়েলমি 2 এর 3,70,000টির‌ও বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে।

এই রেকর্ড সেলের তথ্য দেওয়ার সঙ্গে রিয়েলমি জানিয়েছে রিয়েলমি 2 এর আগামী ফ্ল‍্যাশ সেল 18ই সেপ্টেম্বর আয়োজিত হবে এবং ফ‍্যানদের টুইটের উত্তর দিয়ে কোম্পানি জানিয়েছে খুব তাড়াতাড়ি রিয়েলমি 2 প্রো লঞ্চ করা হবে। একজন ইউজারের উত্তর দিতে গিয়ে রিয়েলমি 2 লিখেছে “রিয়েলমি 2 প্রোর আর বেশি দেরি নেই” অর্থাৎ ফোনটিও খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেওয়া হবে।

রিয়েলমি 2 এদেশে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনের 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং ফোনের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা। রিয়েলমি 2 এর ফুল স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।

The post মাত্র দুদিনে বিক্রি হল 3,70,000 রিয়েলমি 2 ফোন, আগামী সেল 18ই সেপ্টেম্বর, রিয়েলমি 2;প্রো সম্পর্কে পাওয়া গেল তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-2-next-flash-sale-on-18th-september-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই লিক হল রিয়েলমি 2 এর ইমেজ, ডুয়েল ক‍্যামেরার সঙ্গে থাকছে নচ ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/realme-2-photo-leak-with-dual-camera-specifications-and-features-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-2-photo-leak-with-dual-camera-specifications-and-features-in-bengali/#respond Fri, 17 Aug 2018 08:51:29 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=678 মে মাসে ওপ্পো তাদের সাব ব্র‍্যান্ড রিয়েলমির সূচনা করে এবং রিয়েলমি 1 নামে তাদের প্রথম ফোন লঞ্চ হয়। কিছু দিন আগে খবর পাওয়া যায় কোম্পানি এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন রিয়েলমি 2 নামে একটি ফোন লঞ্চ করতে চলেছে এবং আজ ভুলবশত কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিক হয়ে যায়। আপাতত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি […]

The post লঞ্চের আগেই লিক হল রিয়েলমি 2 এর ইমেজ, ডুয়েল ক‍্যামেরার সঙ্গে থাকছে নচ ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
মে মাসে ওপ্পো তাদের সাব ব্র‍্যান্ড রিয়েলমির সূচনা করে এবং রিয়েলমি 1 নামে তাদের প্রথম ফোন লঞ্চ হয়। কিছু দিন আগে খবর পাওয়া যায় কোম্পানি এই ফোনটির আপগ্ৰেডেড ভার্সন রিয়েলমি 2 নামে একটি ফোন লঞ্চ করতে চলেছে এবং আজ ভুলবশত কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিক হয়ে যায়। আপাতত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি তবে লুক ও ডিজাইন সেই ইমেজ থেকে স্পষ্ট দেখা যায়। এমনকি আগের ফোনের সঙ্গে এর পার্থক‍্য‌ও স্পষ্ট বোঝা যাচ্ছে।

লিক।হ‌ওয়া ফোটো অনুযায়ী রিয়েলমি 2 তেও ডায়মন্ড গ্লাস ডিজাইন দেওয়া হবে। এবারের ফ্রন্ট প‍্যানেলে নচ ডিসপ্লে ও ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটির ব্লু ও ব্ল‍্যাক কালারের ভেরিয়েন্ট দেখানো হয়েছে। ফোনটির বডি গ্লাস দিয়ে তৈরি এবং ফ্রেম মেটালের। রিয়েলমি 1 এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল না। এই ফোনটির অন‍্যতম বড় বিশেষত্ব হল এতে এতে কোম্পানি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে। এই ফোনে ব‍্যাক প‍্যানেলে ওভাল শেপে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

realme-2-box

এখনও পর্যন্ত যা জানা গেছে সেই তথ্য অনুযায়ী এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি60 চিপসেটে রান করতে পারে। কোম্পানি ফোনটির তিনটি মডেল পেশ করতে পারে যেমনটা গতবার রিয়েলমি 1 এর সঙ্গে হয়েছিল। জানা গেছে এই ফোনটিও মিড বাজেটে পেশ করা হবে এবং এদেশে ফোনটির দাম 15,000 টাকার মধ্যে থাকবে ও ফোনটি আগস্টের শেষ সপ্তাহে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চ করা হতে পারে।

13 এমপি ক‍্যামেরা, 3,050 এম‌এএইচ ব‍্যাটারী ও ফেস আনলক ফিচারের সঙ্গে টেকনো লঞ্চ করল দুটি সস্তা বেজল লেস স্মার্টফোন

অপরদিকে টেক ওয়েবসাইট জিএসএম এরিনাতে ফোনটির রিটেইল বক্সের ফোটো শেয়ার করা হয়েছে। বক্সের মাঝখানে বড় করে 2 ও নিচের দিকে রিয়েলমি লেখা আছে। কোম্পানির পক্ষ থেকে বক্সটি রেড ও হোয়াইট কালারে বানানো হয়েছে। তবে বক্সে কোথাও কোনো স্পেসিফিকেশন দেখা যাচ্ছে না।

রিয়েলমি সম্পর্কে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি 2018-2019 এর মধ্যে এদেশে 3-4 টি স্মার্টফোন লঞ্চ করবে। সবকটি ফোনের দাম 20,000 টাকার মধ্যে রাখা হবে। ফোনগুলি 5,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা দামে লঞ্চ হবে। অর্থাৎ কোম্পানি এক‌ই সঙ্গে লো বাজেট ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত মিড বাজেট স্মার্টফোন পেশ করবে।

The post লঞ্চের আগেই লিক হল রিয়েলমি 2 এর ইমেজ, ডুয়েল ক‍্যামেরার সঙ্গে থাকছে নচ ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-2-photo-leak-with-dual-camera-specifications-and-features-in-bengali/feed/ 0