Realme 5G Phone - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 08 Jul 2021 15:11:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Realme করল বড়ো প্রস্তুতি, 10 হাজার টাকার কমে আনতে চলেছে 5G স্মার্টফোন, এবার তুলকালাম https://www.91mobiles.com/bengali/realme-5g-phone-price-under-rs-10000-confirmed-launch-2022/ https://www.91mobiles.com/bengali/realme-5g-phone-price-under-rs-10000-confirmed-launch-2022/#respond Thu, 08 Jul 2021 03:04:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16912 Realme এর সস্তা 5G স্মার্টফোন

The post Realme করল বড়ো প্রস্তুতি, 10 হাজার টাকার কমে আনতে চলেছে 5G স্মার্টফোন, এবার তুলকালাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme ইন্ডিয়ার 5G স্মার্টফোন মার্কেট পাল্টানোর জন্য একটি বড়ো প্ল‍্যান প্রস্তুত করে নিয়েছে। আসলে কোম্পানি আগামী বছরে ভারতীয় স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বড়ো ধামাকা করতে নিজের সস্তা 5G স্মার্টফোন (Realms 5G Mobile) আনার জন্য প্রস্তুতি করছে। আসলে কোম্পানির সিইও মাধব শেঠ বুধবার একটি ওয়েবিনার এর সময়ে বলেছে যে কোম্পানি 2022 এ 10 হাজার টাকার কম দামের 5G স্মার্টফোন লঞ্চ করবে। এটুকুই না এছাড়া কোম্পানি বড়ো ঘোষণা করেছে যে ভবিষ্যতে 15 হাজার টাকার বেশি দামের সব রিয়েলমি স্মার্টফোন 5G যুক্ত হবে।

Realme 5G ফোন

আপাতত 13,999 টাকা দামে Realme 8 5G কোম্পানি‌র সবচেয়ে সস্তা 5G ফোন। এছাড়া কোম্পানি ইন্ডিয়াতে সবচেয়ে আগে 5G ফোন হিসেবে গত বছর রিয়েলমি X50 Pro 5G পেশ করেছিল। এরপরে কোম্পানি 5G পোর্টফোলিও বাড়াতে রিয়েলমি 8 5G, নারজো 30 প্রো 5G আর রিয়েলমি X7 ম‍্যাক্স 5G এর সাথে আরো কিছু হ‍্যান্ডসেট লঞ্চ করেছে।

কোম্পানির টপ এক্সিকিউটিভ এর অনুযায়ী Realme এর ধ‍্যান 5G তে আর কোম্পানি নিজের R&D সংসধনের প্রায় 90% 5G তে নিযুক্ত করেছে যাতে পুরো দুনিয়ার লোকেরা সবচেয়ে সস্তায় 5G টেকনোলজি পায়। এই পদক্ষেপের পরিনামস্বরূপ বেশি 5G ডিভাইস হবে যার মধ্যে কিছু Narzo সিরিজে লঞ্চ হবে।

5G এর জন্য Realme এর নতুন প্ল‍্যান

আপনাকে মনে করিয়ে দিই যে 5G সামিট এর সময় মাধব শেঠ বলেছিলেন যে কোম্পানির আগামী 5G স্মার্টফোন মিড রেঞ্জ আর এন্ট্রি লেভেল সেগ্মেন্টে আসবে। এছাড়া তিনি বলেছেন যে 2020 তে Realme প্রায় 14 টি প্রোডাক্ট 22 টি মার্কেটে লঞ্চ করেছিল, যা তাদের পোর্টফোলিওর 40 শতাংশ ছিল। আবার 2022 এ Realme এর 5G প্রোডাক্টের সংখ্যা 20 শতাংশ বেড়ে 70 শতাংশ হ‌ওয়ার আশা করা হচ্ছে।

ইন্ডিয়াতে কবে শুরু হবে 5G

ভারতীয়‌দের আগামী বছর 5জি নেটওয়ার্ক কানেক্টিভিটি পাওয়ার আশা আছে। একটি নতুন রিপোর্ট অনুযায়ী পিএম নরেন্দ্র মোদি ভারতের 75তম স্বাধীনতা দিবসে 5জি নেটওয়ার্ক লঞ্চ করতে পারে। একটি নিউজ ওয়েবসাইটের রিপোর্টে একটি সরকারি আধিকারিক বলেছেন যে 5জি নেটওয়ার্ক আগামী বছরের আগস্ট মাসের কাছাকাছি সময়ে শুরু হবে আর পিএম মোদি এই 15 আগস্ট লঞ্চ করতে পারে। টেলিকম কোম্পানি গুলিকে 700 মেগাহার্টজ, 3.5 গীগাহার্টজ আর 26 গীগাহার্টজ ব‍্যান্ডে 5জি ট্রায়াল স্পেকট্রাম বরাদ্দ করা হয়েছে। Airtel আর Jio দুজনেই আগে বলেছে যে তাদের 5G নেটওয়ার্ক তৈরি আছে আর DoT এর কাছ থেকে পর্যাপ্ত স্পেকট্রামের অপেক্ষা করছে। রিপোর্টে বলা হয়েছিল যে DoT এই বছরের শেষে 5G এর নিলাম আয়োজন করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme করল বড়ো প্রস্তুতি, 10 হাজার টাকার কমে আনতে চলেছে 5G স্মার্টফোন, এবার তুলকালাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-5g-phone-price-under-rs-10000-confirmed-launch-2022/feed/ 0