Realme 6 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 05 Mar 2020 17:51:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Realme এর বাজিমাত, লঞ্চ হল বাজেট ক‍্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ফোন  Realme 6 Pro  https://www.91mobiles.com/bengali/realme-6-pro-launched-in-india-dual-punch-hole-snapdragon-720-specifications-price-sale-offer-xiaomi-samsung-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-6-pro-launched-in-india-dual-punch-hole-snapdragon-720-specifications-price-sale-offer-xiaomi-samsung-in-bengali/#respond Thu, 05 Mar 2020 17:30:49 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10767 লঞ্চ হল Realme 6 Pro 

The post Realme এর বাজিমাত, লঞ্চ হল বাজেট ক‍্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ফোন  Realme 6 Pro  first appeared on 91Mobiles Bengali.

]]>
2020 সাল শুরু হ‌ওয়ার আগে থেকেই Realme 6 সিরিজ সম্পর্কে লিক জারি হ‌ওয়া শুরু হয়ে গিয়েছিল। বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও সার্টিফিকেশন সাইটের লিস্টিঙের ধাপ পেরিয়ে অবশেষে আজ এই সিরিজ লঞ্চ হয়ে গেছে। কোম্পানি আজ ভারতে তাদের স্মার্টফোনের নতুন পোর্টফোলিও পেশ করেছে। Realme ভারতে তাদের Realme 6 ও Realme 6 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। গোটা বিশ্বে এই ফোনদুটি সবার আগে ভারতে লঞ্চ হল এবং লো বাজেটে লঞ্চ হ‌ওয়া সত্ত্বেও এই ফোনগুলি দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত। ডুয়েল পাঞ্চ হোল, স্ন‍্যাপড্রাগন 720 এবং কোয়াড ক‍্যামেরার মতো ফিচার Realme 6 Pro কে বেস্ট ফোন বানায়। চলুন জেনে নেওয়া যাক Realme 6 Pro এর বিশেষত্ব সম্পর্কে।

আরও পড়ুন: BSNL রিভাইস করল তাদের 551 টাকার প্রিপেইড প্ল‍্যান, প্রতিদিন পাওয়া যাবে 5GB হাই স্পীড ডেটা

আকর্ষণীয় ডিজাইন

কোম্পানি তাদের Realme 6 Pro ফোনটি যথেষ্ট আকর্ষণীয় লুক ও ডিজাইনের সঙ্গে পেশ করেছে। এটি কোম্পানির দ্বিতীয় স্মার্টফোন যার মধ্যে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে আছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে বড় স্ক্রিন দেওয়া হয়েছে যার চারদিকে ন‍্যারো বেজল আছে। ডিসপ্লের ওপরের বাঁদিকে দুটি পাঞ্চ হোল দেওয়া হয়েছে যার মধ্যে দুটি সেলফি ক‍্যামেরা আছে। Realme 6 Pro এর ব‍্যাক প‍্যানেল লাইটিং গ্ৰেডিয়েন্ট টেকনিকে তৈরি যার ওপর দেওয়া লেয়ারিং ও টেকচার একে আকর্ষণীয় লুক দেয়।

ফোনটির ব‍্যাক প‍্যানেল সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। Realme 6 Pro এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির সাইড প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। Realme 6 Pro এর নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ফোনটি ওয়াটারপ্রুফ ডিজাইনের সঙ্গে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Huawei P40 Lite E

অসাধারণ ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে Realme 6 Pro ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ। রিয়েলমির এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। এই ফোনটির স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটের সঙ্গে পেশ করেছে এবং কোম্পানি এর নাম দিয়েছে আল্ট্রা স্মুথ ডিসপ্লে। Realme 6 Pro এর ডিসপ্লে 480 নিটস্ ব্রাইটনেসে কাজ করতে সক্ষম এবং এটি 60 হার্টস রিফ্রেশরেটের তুলনায় 50 শতাংশ বেশি উন্নত ভিজুয়াল কোয়ালিটি দিতে সক্ষম। Realme 6 Pro এর স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে।

ক‍্যামেরার কামাল

কোম্পানি তাদের Realme 6 Pro তে ফোটোগ্রাফির জন্য এই ফোনে মোট ছয়টি ক‍্যামেরা সেন্সর দিয়েছে। এর মধ্যে ব‍্যাক প‍্যানেলে চারটি ও ফ্রন্ট প‍্যানেলে দুটি সেন্সর অবস্থিত। এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung GW1 সেন্সর দেওয়া হয়েছে এবং এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর সঙ্গে এই ফোনে এফ/2.3 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে।

আরও পড়ুন: Exclusive: ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4000 mAh ব‍্যাটারীর সঙ্গে এপ্রিলে লঞ্চ হবে OnePlus 8 Lite

Realme 6 Pro এর ব‍্যাক প‍্যানেলে এফ/2.5 অ্যাপার্চারযুক্ত একটি 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের কথা মাথায় রেখে কোম্পানি এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে দেওয়া পাঞ্চ হোলের মধ্যে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে এবং এর সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে।

দুর্দান্ত প্রসেসিং

Realme 6 Pro ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এই ফোনে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। সবচেয়ে বড় কথা Realme 6 Pro ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করা বিশ্বের প্রথম স্মার্টফোন। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ আছে। এছাড়াও এই ফোনটিতে পঞ্চম জেনারেশনের কোয়ালকম এআই ইঞ্জিন থাকায় এই ফোনটি স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম।

আরও পড়ুন: খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Samsung Galaxy A21, লিক হল রেন্ডার

র‍্যাম ও স্টোরেজ

ভারতে Realme 6 Pro তে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এক‌ইভাবে এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। Realme 6 Pro এর সবচেয়ে বড় ভেরিয়েন্টটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ কাজ করে। ফোনটির তিনটি ভেরিয়েন্টের ইন্টারনাল স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। কোম্পানি তাদের এই ফোনে LPDDR4x RAM ও UFS 2.1 স্টোরেজ যোগ করেছে।

ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 6 Pro তে 30W VOOC Flash Charge 4.0 টেকনিকযুক্ত 4,300 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাটারী চার্জ করার জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব‍্যাটারী মাত্র 30 মিনিটের মধ্যে 70 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় এবং 60 মিনিটের মধ্যে এই ফোন পুরোপুরি চার্জ হতে পারে।

আরও পড়ুন: গেমিং ফোনের জগতে আলোড়ন সৃষ্টি করতে চলে এল Black Shark 3 এবং 3 Pro, এতে আছে 5000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 12 জিবি র‍্যাম

দাম ও সেল

কোম্পানির পক্ষ থেকে Realme 6 Pro এর 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে Realme 6 Pro ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 17,999 টাকা এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 18,999 টাকা রাখা হয়েছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি অরেঞ্জ ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করেছে। আগামী 13 মার্চ থেকে Realme 6 Pro ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টেও সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme এর বাজিমাত, লঞ্চ হল বাজেট ক‍্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ফোন  Realme 6 Pro  first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-6-pro-launched-in-india-dual-punch-hole-snapdragon-720-specifications-price-sale-offer-xiaomi-samsung-in-bengali/feed/ 0
Realme 6 Pro তে থাকবে Snapdragon 720G চিপসেট, ডুয়েল পাঞ্চ-হোল ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 5 মার্চ লঞ্চ হবে ভারতে https://www.91mobiles.com/bengali/exclusive-realme-6-pro-will-support-snapdragon-720g-chipset-dual-selfie-quad-rear-camera-30w-charger-90hz-display-in-bengali/ https://www.91mobiles.com/bengali/exclusive-realme-6-pro-will-support-snapdragon-720g-chipset-dual-selfie-quad-rear-camera-30w-charger-90hz-display-in-bengali/#respond Fri, 28 Feb 2020 09:32:38 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10588 4 মার্চ ভারতে লঞ্চ হবে Realme 6 এবং  Realme 6 Pro 

The post Realme 6 Pro তে থাকবে Snapdragon 720G চিপসেট, ডুয়েল পাঞ্চ-হোল ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 5 মার্চ লঞ্চ হবে ভারতে first appeared on 91Mobiles Bengali.

]]>
তিমধ্যে রিয়েলমি ঘোষণা করে দিয়েছে যে তারা আগামী 5 মার্চ ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে রিয়েলমি 6 সিরিজ লঞ্চ করবে। এই দিন কোম্পানির পক্ষ থেকে Realme 6 এবং  Realme 6 Pro নামে দুটি ফোন পেশ করা হয়েছে। কোম্পানি অফিসিয়ালি এই সিরিজের লঞ্চ ডেট জানানোর সঙ্গে সঙ্গে আরও ঘোষণা করেছে যে বলিউড অভিনেতা সলমন খানকে কোম্পানির নতুন ব্র‍্যান্ড অ্যাম্বাসাডার বানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে কিছু তথ্য জানা গেলেঝ এবার আমরা এই সিরিজ লঞ্চের আগেই এই ফোনের চিপসেট সম্পর্কে জানতে পেরেছি।

আরও পড়ুন: Realme 6 ফোনে ফোটো তুললেন সলমন খান, 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে খুব তাড়াতাড়ি ভারতে হবে লঞ্চ

আমরা এক্সক্লুসিভ জানতে পেরেছি যে 5 মার্চ লঞ্চ হতে চলা কোম্পানির আগামী Realme 6 এবং  Realme 6 Pro এর মধ্যে অ্যাডভান্স ফোনে অর্থাৎ Realme 6 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেট দেওয়া হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এখনও পর্যন্ত এই চিপসেটের সঙ্গে কোনো ফোন লঞ্চ করা হয়নি। অন‍্যদিকে Realme 6 এ মিডিয়াটেক হেলিও জি90 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে এবং সবচেয়ে বড় কথা এই হেলিও জি90 চিপসেটের সঙ্গেও এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন লঞ্চ করা হয়নি। অর্থাৎ Realme 6 সিরিজের ফোনদুটি একদম নতুন দুটি চিপসেটের সঙ্গে মার্কেটে আসবে।

 Realme 6 সিরিজ

 Realme 6 সিরিজের লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের ওয়েবসাইটে  Realme 6 এবং Realme 6 Pro এর ডিজাইন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে উল্লেখ করেছে। এই সিরিজের Realme 6 ফোনটিতে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে এবং  Realme 6 Pro ক্ষেত্রে দেখা যাবে ডুয়েল পাঞ্চ হোল। উভয় ফোনের পাঞ্চ হোল স্ক্রিনের ওপরের বাঁ দিকে অবস্থিত হবে। ফোটোতেও স্পষ্ট দেখা গেছে Realme 6 এ একটি এবং  Realme 6 Pro তে দুটি সেলফি ক‍্যামেরা দেওয়া হবে।

আরও পড়ুন: 6000 এম‌এএইচ ব‍্যাটারী, 6 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy M31, দাম শুরু 14999 টাকা থেকে

কোম্পানি তাদের Realme 6 সিরিজের ফোনগুলি কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে মার্কেটে লঞ্চ করবে। Realme 6 Pro তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে এবং Realme 6 এর ক্ষেত্রেও এই এক‌ই সেন্সর দেখা যেতে পারে। দুটি ফোনেই প্রাইমারি সেন্সরের সঙ্গে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, টেলিফোটো লেন্স ও আল্ট্রা ম‍্যাক্রো লেন্স থাকবে। এছাড়াও রিয়েলমির এই আগামী ফোনে 20এক্স জুমের ক্ষমতা দেখা যাবে। কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা তাদের নতুন স্মার্টফোন 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত স্ক্রিনের সঙ্গে লঞ্চ করবে এবং এই ফোনের ব‍্যাটারী 30 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করবে।

ব্লাইন্ড অর্ডার

কোম্পানি তাদের ওয়েবসাইটে Realme 6 সিরিজের জন্য ব্লাইন্ড অর্ডার শুরু করেছে। এই স্কীম গত 26 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী 4 মার্চ পর্যন্ত চলবে। এই অফারে গ্ৰাহকরা মাত্র 1,000 টাকার বিনিময়ে ফোন প্রিবুক করতে পারবেন। ফোন প্রিবুক করলে Realme 6 এর সঙ্গে রিয়েলমি 2 বাডস ফ্রি পাওয়া যাবে। এছাড়া Realme 6 Pro এর সঙ্গে অতিরিক্ত 1,000 টাকার গিফট ভাউচার পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme 6 Pro তে থাকবে Snapdragon 720G চিপসেট, ডুয়েল পাঞ্চ-হোল ও 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 5 মার্চ লঞ্চ হবে ভারতে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/exclusive-realme-6-pro-will-support-snapdragon-720g-chipset-dual-selfie-quad-rear-camera-30w-charger-90hz-display-in-bengali/feed/ 0