Realme 6i - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 May 2023 05:55:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Realme 7 সিরিজ লঞ্চের পরের দিনই কোম্পানি কমিয়ে দিল Realme 6 ও Realme 6i এর দাম, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/realme-6-6i-price-cut-in-india-after-realme-7-pro-launch/ https://www.91mobiles.com/bengali/realme-6-6i-price-cut-in-india-after-realme-7-pro-launch/#respond Fri, 04 Sep 2020 09:19:15 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12185 দাম কমল Realme 6 ও Realme 6i এর

The post Realme 7 সিরিজ লঞ্চের পরের দিনই কোম্পানি কমিয়ে দিল Realme 6 ও Realme 6i এর দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme গতকাল ভারতে তাদের নতুন ‘রিয়েলমি 7’ সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 7 ও Realme 7 Pro নামে দুটি ফোন পেশ করা হয়েছে। সুন্দর ডিজাইন ও দুর্দান্ত স্পেসিফিকেশনযুক্ত এই ফোনদুটি এই মাসেই আলাদা আলাদা দিনে সেল করা শুরু হবে। তবে কোম্পানি রিয়েলমি 7 সিরিজ লঞ্চের পর‌ই তাদের রিয়েলমি 6 সিরিজের Realme 6 ও Realme 6i ফোনদুটির দাম কমিয়ে দিয়েছে, যার ফলে এখন ফোনদুটি আরও কম দামে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: চীনা গেম PUBG এর জায়গা নেবে ‘Made in India’ FAU:G, হার মানবে অন্য সব গেম

Realme 6 এর দাম

কোম্পানি ভারতে Realme 6 ফোনটি চারটি ভেরিয়েন্টে সেল করে। আজ প্রাইস কাটের পর ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 13,999 টাকা, 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 14,999 টাকা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে সেল করা হচ্ছে।

জানিয়ে রাখি এই প্রাইস কাটের আগে Realme 6 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা, 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 17,999 টাকার বিনিময়ে কিনতে হতো। Realme 6 এর ফিচার ও স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: আর খেলা যাবে না PUBG, কিন্তু এই পাঁচটি গেম দেবে সেইরকমই মজা

Realme 6i এর দাম

ভারতে Realme 6i ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি দেওয়া হয়েছে। প্রাইস কাটের পর ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 12,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 13,999 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে‌। Realme 6i এর ফিচার ও স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।

Realme 7 

গতকাল ভারতে দুটি ভেরিয়েন্টে কোম্পানির নতুন Realme 7 ফোনটি লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং ফোনটির বড় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ আছে। এই ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি 14,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: তবে কি ফিরে আসছে MISS CALL এর দিন? জেনে নিন কতটা বাড়তে পারে কল ও ডেটার দাম

Realme 7 Pro 

কোম্পানির Realme 7 Pro ফোনটির‌ও দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 19,999 টাকা। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টটি 21,999 টাকা দামে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে।

Realme 7 ফোনটি আগামী 10 সেপ্টেম্বর দুপুর 12টার সময় ফ্লিপকার্ট ও রিয়েলমি ডট কমে সেল করা হবে। এক‌ইভাবে Realme 7 Pro ফোনটি আগামী 21 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট ও রিয়েলমি ডট কমে সেল করা শুরু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post Realme 7 সিরিজ লঞ্চের পরের দিনই কোম্পানি কমিয়ে দিল Realme 6 ও Realme 6i এর দাম, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-6-6i-price-cut-in-india-after-realme-7-pro-launch/feed/ 0
5000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে রিয়েলমি লঞ্চ করল সস্তা ফোন Realme 6i https://www.91mobiles.com/bengali/realme-6i-launch-5000mah-battery-quad-rear-camera-specs-price-sale-offer-in-bengali/ https://www.91mobiles.com/bengali/realme-6i-launch-5000mah-battery-quad-rear-camera-specs-price-sale-offer-in-bengali/#respond Thu, 19 Mar 2020 18:03:39 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10914 মায়ানমারে লঞ্চ হল Realme 6i 

The post 5000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে রিয়েলমি লঞ্চ করল সস্তা ফোন Realme 6i first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে Realme তাদের Realme 6 এবং Realme 6 Pro স্মার্টফোন লঞ্চের মধ্য দিয়ে ভারতে ‘Realme 6’ সিরিজ পেশ করেছে। গোটা দুনিয়ায় এই ফোনদুটি সর্বপ্রথম ভারতেই লঞ্চ করা হয়েছে। সিরিজের প্রথম ফোনে যেখানে সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে অন‍্যদিকে ফোনটির প্রো মডেলে ডুয়েল পাঞ্চ হোল আছে। বর্তমানে ফোনদুটি ভারতের গন্ডি পেরিয়ে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পৌঁছে গেছে। গত মঙ্গলবার মায়ানমারের মার্কেটে Realme 6 সিরিজ পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা কোম্পানি মায়ানমারে রিয়েলমি 6 বা রিয়েলমি 6 প্রো লঞ্চ করেনি। সেখানে Realme 6i লঞ্চ করা হয়েছে যা এখনও পর্যন্ত অন‍্যান‍্য টেক মার্কেটে আসেনি।

আরও পড়ুন: তভে কি আসতে চলেছে POCO F2? নতুন টুইট পোকো ইন্ডিয়ার

লুক

Realme 6 এবং Realme 6 Pro ফোনদুটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হলেও Realme 6i ফোনটি কোম্পানি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটিতে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার তিনদিক সম্পূর্ণভাবে বেজল লেস হলেও নিচের দিকে হালকা চ‌ওড়া চিন পার্ট আছে। ডিসপ্লের ওপরেই লিক মাঝ বরাবর ‘ভি’ শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। Realme 6i এর ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও রয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার রাটন ও সিম স্লট দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে পাওয়ার বাটন অবস্থিত। ফোনটির নিচের প‍্যানেলে স্পীকারের সঙ্গে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Realme 6i ফোনটিতে 6.5 মিনিড্রপ নচ ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা আজ পর্যন্ত কোনো ফোন এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়নি। অর্থাৎ Realme 6i ফোনটি এই চিপসেটে রান করা বিশ্বের প্রথম স্মার্টফোন। হাই কোয়ালিটি গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী জি52 জিপিইউ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল বিশেষ ডিজাইনযুক্ত Moto Razr, প্রতিযোগিতার মুখে Samsung Galaxy Z Flip

কোম্পানির পক্ষ থেকে Realme 6i ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। ফোটোগ্রাফির জন্য Realme 6i এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর‌টি 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে এই সেট‌আপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Realme 6i ফোনটি একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের‌ সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 6i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

মায়ানমারের মার্কেটে Realme 6i এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টটি KS. 249,900 (প্রায়13,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে KS. 299,900 (প্রায় 15,500 টাকা)।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000 এম‌এএইচ ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে রিয়েলমি লঞ্চ করল সস্তা ফোন Realme 6i first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-6i-launch-5000mah-battery-quad-rear-camera-specs-price-sale-offer-in-bengali/feed/ 0