Realme 7i - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Jul 2023 09:12:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Poco M3 বা Realme 7i: জানুন, বাজারে ক‍্যাটাগরি এর যুদ্ধে কে বেশি প্রভাব শালী https://www.91mobiles.com/bengali/poco-m3-vs-realme-7i-specs-price-comparison/ https://www.91mobiles.com/bengali/poco-m3-vs-realme-7i-specs-price-comparison/#respond Tue, 02 Feb 2021 10:00:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14418 Poco আজ ভারতীয় স্মার্টফোন মার্কেটে এই বছরের প্রথম ফোন poco M3 লঞ্চ করেছে। M- সিরিজে পেশ করা এই ফোনটিকে এম2 এর আপগ্রডেড ভার্সন হিসেবে বাজেট ক‍্যা্যা্যাটাগরিতে আনা হয়েছে। অথচ, সুন্দর ফিচার্স।আর কম দাম থাকা সত্ত্বেও ভারতে এই ফোনের সফর সহজ হবে না। ফোনের ডিজাইন, দাম আর স্পেশিফিকেশান্স দেখে এটিকে Realme 7i এর সাথে কড়া টক্কর […]

The post Poco M3 বা Realme 7i: জানুন, বাজারে ক‍্যাটাগরি এর যুদ্ধে কে বেশি প্রভাব শালী first appeared on 91Mobiles Bengali.

]]>
Poco আজ ভারতীয় স্মার্টফোন মার্কেটে এই বছরের প্রথম ফোন poco M3 লঞ্চ করেছে। M- সিরিজে পেশ করা এই ফোনটিকে এম2 এর আপগ্রডেড ভার্সন হিসেবে বাজেট ক‍্যা্যা্যাটাগরিতে আনা হয়েছে। অথচ, সুন্দর ফিচার্স।আর কম দাম থাকা সত্ত্বেও ভারতে এই ফোনের সফর সহজ হবে না। ফোনের ডিজাইন, দাম আর স্পেশিফিকেশান্স দেখে এটিকে Realme 7i এর সাথে কড়া টক্কর দিতে হবে মনে করা হচ্ছে। দুইটি ফোনে কিছু সমনতা‌ও আছে, যাকে নিয়ে আমরা এই দুটি ফোনের তুলনা করেছি। এই তুলনা ফোনের লুক, ফিচার্স আর দাম নিয়ে করা হয়েছে। এই কম্পারিজন থেকে আপনার সুবিধা হবে কোন ফোনটি আপনার জন্য বেস্ট।

লুক এবং ডিজাইন

পোকো এম3 এ ওয়াটারড্রপ নচ আর Realme 7i পাঞ্চ-হোল এর ফ্রন্ট ডিজাইন আছে। দুইটি ফোনের স্ক্রিন তিন দিক দিয়ে যেখানে বেজললেস সেখানে নিচের দিকে অল্প চিন অংশ দেখা যাবে। এই ভাবেই নিচের প‍্যানেলে 3.5 এম‌এম জ‍্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পীকার গ্রীল ও আছে। রিয়ারে পোকো এম3 তে ডুয়াল দুইটি ফিন্স আর ট্রিপল ক‍্যামেরা সেটাপ আছে। রিয়েলমি 7 আই এর ব‍্যাক প‍্যানেলে চৌকোনাকার শেপের রিয়ার ক‍্যামেরা সেটাপ আছে।

ডিসপ্লে

পোকো এম3 তে 19:5:9 আস্পেক্ট রেশিও আর 90.34 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এর সাথে 6.53 ইঞ্চির ফুল-এইচডি +(1,080×2,340 পিক্সেল) 60 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। আবার রিয়েলমি 7 আই তে 20:9 আস্পেক্ট রেশিও আর 90 হার্টজের রিফ্রেশ রেট (1600×720 পিক্সেল রেজুলেশন) যুক্ত 6.5 ইঞ্চির এইচডি + এলসিডি ডিসপ্লে আছে। দুইটি ফোনেই কর্নিং গ্লাসের প্রটেকশন দেওয়া আছে।

হার্ডওয়্যার

Poco M3 আর Realme 7i স্মার্টফোন এন্ড্রয়েড 10 এ কাজ করে । এই ভাবেই প্রসেসিং এর জন্য 2 গিগাহার্টজের কক্লক স্পিডের অক্টাকোর প্রসেসরের সাথে 11 এন‌এম টেকনিকে তৈরী কোয়ালকোম এর স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া আছে। কিছু র‍্যামের দিক থেকে দুটিই আলাদা। পোকো এম3 তে 6 জিবি আর 128 জিবি এর স্টোরেজ আছে। আবার রিয়েলমি 7 আই তে 4 জিবি র‍্যাম আর 64 জিবি আর 128 জিবির স্টোরেজ দেওয়া হয়েছে।

ক‍্যামেরা

পোকো এম 3 তে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেটাপ দেওয়া হয়েছে , যাতে এফ/1.79 এপার্চার এর 48- মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 ম‍্যাক্রো লেন্সের 2-মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আর এফ/2.4 এপার্চার এর 2-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে । সেল্ফি আর ভিডিও চ‍্যাটের জন্য এফ/2.05 এপার্চার এর 8- মেগাপিক্সেলের ক‍্যামেরা আছে।

অন‍্য‌এ রিয়েলমি 7i এর ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 এপার্চার এর 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 এপার্চার এর 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, এফ/2.4 এপার্চার এর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই B&W সেন্সর আছে। আবার সেল্ফি এর জন‍্য হ‍্যান্ডসেটে এফ/2.1 এপার্চার এর 116 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে।

ব‍্যাটারি

দুটো ফোনেই 18 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনিক দেওয়া আছে। কিন্তু পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য ব‍্যাটারি আলাদা-আলাদা আছে। পোকো এর ফোনে 6000 এম‌এএইচ এর ব‍্যাটারি আছে। আবার রিয়েলমি এর ফোনে 5000 এম‌এইচ এর ব‍্যাটারি দেওয়া আছে। দুটো ফোনকেই ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ করা যাবে।

কানেক্টিভিটি এবং সিকিউরিটি

দুইটি ফোন‌ই ডুয়াল সিম স্মার্টফোন যা 4জি ভোলটি‌ই সাপোর্ট করে। 3.5 এম‌এম জ‍্যাক, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস এর সাথে অন্য বেসিক কানেক্টিভিটি ফিচার্সস‌ও এই ফোনে দেখা যাবে। সিকিউরিটি এর জন্য যেখানে পোকো এম 3 তে পাওয়ার বাটন এ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেখানে আবার রিয়েলমি 7 আই তে ব‍্যাক প‍্যানেলে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে।

দাম

Poco M3 এর 6 জিবি + 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা আর 6 জিবি + 128 জিবি স্টোরেজ এর দাম 11,999 টাকা।. ফোনটির বিক্রি Flipkart এর মাধ্যমে 9 ফেব্রুয়ারি দুপুর 12 টার থেকে শুরু হবে।Realme 7i এর 4 জিবি র‍্যাম আর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা আর 4 জিবি র‍্যাম আর 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা।

The post Poco M3 বা Realme 7i: জানুন, বাজারে ক‍্যাটাগরি এর যুদ্ধে কে বেশি প্রভাব শালী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/poco-m3-vs-realme-7i-specs-price-comparison/feed/ 0
আপনি কি পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন কিনতে চাইছেন? আপনাদের জন্য র‌ইল 5টি সবচেয়ে সস্তা স্মার্টফোন অপশন https://www.91mobiles.com/bengali/top-5-latest-cheap-smartphone-with-punch-hole-display-in-india-in-2021/ https://www.91mobiles.com/bengali/top-5-latest-cheap-smartphone-with-punch-hole-display-in-india-in-2021/#respond Fri, 08 Jan 2021 17:00:38 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13823 সবচেয়ে সস্তা পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন

The post আপনি কি পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন কিনতে চাইছেন? আপনাদের জন্য র‌ইল 5টি সবচেয়ে সস্তা স্মার্টফোন অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
যুগের সঙ্গে সঙ্গে স্মার্টফোন শুধু ভেতর থেকেই শক্তিশালী হ‌য়নি, বরং বাইরে থেকেও স্টাইলিশ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। ফোনের ডিজাইন ও ডিসপ্লে উভয় ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। যখন মার্কেটে প্রথম পাঞ্চ হোল ডিসপ্লে আসে তখন যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। যদিও তখন শুধুমাত্র দামি ফোনের ক্ষেত্রে এই ফিচার পাওয়া যেত এবং এখন লো বাজেট ক‍্যাটাগরিতেও পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন পাওয়া যায়। স‍্যামসাং থেকে শুরু করে টেকনো ও ইনফিনিক্স পর্যন্ত সব কোম্পানির কাছেই আজকের দিনে একাধিক পাঞ্চ হোল ডিসপ্লেযুক্ত স্মার্টফোন আছে। আজ আমরা এমন পাঁচটি স্মার্টফোন নিয়ে কথা বলব যেগুলি দামের দিক থেকে সস্তা, মার্কেটে নতুন ও ইউজারদের জন্য বেস্ট।

Tecno POVA

গত মাসে লঞ্চ হ‌ওয়া এই ফোনে 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1640 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির ডট ইন এইচডি+ ডিসপ্লে আছে। TECNO POVA ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে হাইওএস 7.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি80 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে মালী-জি52 জিপিইউ আছে এবং গেমিঙের সময় স্মুথ এবং ল‍্যাগ ফ্রি পারফরম্যান্সের জন্য এই ফোনে হাইপার‌ইঞ্জিন গেম টেকনোলজি যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.85 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় লেন্স এবং একটি এআই লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটির 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 11,999 টাকার বিনিময়ে কেনা যায়।

Samsung Galaxy M11

এই ফোনটি অপেক্ষাকৃত পুরোনো হলেও দামের দিক থেকে সস্তা এবং এখন‌ও পর্যন্ত যথেষ্ট জনপ্রিয়। Samsung Galaxy M11 ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল করা হয় যার মধ্যে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্ট 10,499 টাকা এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে সেল করা হয়। Samsung Galaxy M11 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 4450 চিপসেট দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M11 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চাযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চাযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হয়েছে। Samsung Galaxy M11 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

Realme 7i

কোম্পানির পক্ষ থেকে Realme 7i ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। Realme 7i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে  রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই নতুন ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হয়েছে। ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11,999 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 12,999 টাকা।

ফোটোগ্রাফির জন্য Realme 7i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

Infinix Hot 10

কোম্পানি তাদের Infinix Hot 10 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনের স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে অল্প চিন পার্ট আছে। এতে 1640 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.78 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউটটি অবস্থিত। Infinix Hot 10 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা এক্স‌ওএস 7.0 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি70 চিপসেট দেওয়া হয়েছে। ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 8,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা।

ফোটোগ্রাফির জন্য Infinix Hot 10 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও একটি এআই লেন্স দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। Infinix Hot 10 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

OPPO A33

ভারতে OPPO A33 ফোনটি গত বছর অক্টোবর মাসে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 11,990 টাকা। কোম্পানির পক্ষ থেকে OPPO A33 ফোনটি 1520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে এবং সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে। কোম্পানি তাদের OPPO A33 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করেছে যা কালার ওএস 7.2 তে কাজ করে। এছাড়া এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেটে রান করে। ইন্দোনেশিয়াতে ফোনটি 4 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য OPPO A33 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এছাড়া সেলফির জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। OPPO A33 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাকসহ অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য OPPO A33 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

The post আপনি কি পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন কিনতে চাইছেন? আপনাদের জন্য র‌ইল 5টি সবচেয়ে সস্তা স্মার্টফোন অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/top-5-latest-cheap-smartphone-with-punch-hole-display-in-india-in-2021/feed/ 0
মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল 64MP কোয়াড ক‍্যামেরা, 8GB RAM ও 5000mAh ব‍্যাটারীযুক্ত Realme 7i https://www.91mobiles.com/bengali/realme-7i-officially-launched-in-india-specs-price-sale-offer/ https://www.91mobiles.com/bengali/realme-7i-officially-launched-in-india-specs-price-sale-offer/#respond Wed, 07 Oct 2020 14:09:38 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12858 ভারতে লঞ্চ হল Realme 7i 

The post মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল 64MP কোয়াড ক‍্যামেরা, 8GB RAM ও 5000mAh ব‍্যাটারীযুক্ত Realme 7i first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি গত মাসে আন্তর্জাতিক মার্কেটে বড় ব‍্যাটারী ও দুর্দান্ত ক‍্যামেরাসহ Realme 7i লঞ্চ করেছিল। ইন্টারন‍্যাশানাল ডেবিউয়ের পর ভারতীয় ইউজাররা এই ফোনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং আজ এই অপেক্ষার অফিসিয়াল সমাপ্তি ঘটল। কোম্পানি তাদের এই সুন্দর ফোনটি ভারতে লঞ্চ করে দিয়েছে। আগামী 16 অক্টোবর থেকে Realme 7i ফোনটি 11,999 টাকা প্রাথমিক দামে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে।

আরও পড়ুন: চাইনিজ ব্র‍্যান্ডকে টক্কর দিতে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M Prime এডিশন

লুক ও ডিজাইন

Realme 7i ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনে তৈরি করা হয়েছে। এই ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে চিন পার্ট রয়েছে। স্ক্রিনের ওপরের বাঁদিকে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে চৌকো শেপের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। এছাড়া ফোনটির নিচের প‍্যানেলে 3.5 এম‌এম জ‍্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে।

ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে Realme 7i ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন ওয়াটারপ্রুফ করার জন্য এতে P2i কোটিং ব‍্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে।

আরও পড়ুন: 13।অক্টোবর অনুষ্ঠিত হবে Apple এর স্পেশাল ইভেন্ট, আসতে চলেছে বহু প্রতীক্ষিত iPhone 12 সিরিজ

প্রসেসিং

Realme 7i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে  রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই নতুন ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Realme 7i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে।

আরও পড়ুন: Samsung Galaxy S20 FE vs OnePlus 8 Pro: দেখে নিন কোন ফ্ল‍্যাগশিপ ফোনটি এগিয়ে

ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 35 ঘন্টা কলিং ও 13 ঘন্টা গেমিং দিতে সক্ষম। ফোনটি ইউএসবি টাইপ সি পোর্টের সাহায্যে চার্জ করা যায়।

কানেক্টিভিটি ও সিকিউরিটি

Realme 7i একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে।

আরও পড়ুন: 7499 টাকা দামে কোন ফোনটি বেস্ট? Realme C11 না POCO C3?

ভেরিয়েন্ট ও দাম

ভারতে Realme 7i ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ 11,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 12,999 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মাত্র 11,999 টাকা দামে লঞ্চ হল 64MP কোয়াড ক‍্যামেরা, 8GB RAM ও 5000mAh ব‍্যাটারীযুক্ত Realme 7i first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-7i-officially-launched-in-india-specs-price-sale-offer/feed/ 0
লঞ্চের আগেই জেনে নিন Realme 7i এর ফুল স্পেসিফিকেশন, দুর্দান্ত ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে কাল হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/realme-7i-full-specifications-features-camera-battery-processor-price-sale-india-launch/ https://www.91mobiles.com/bengali/realme-7i-full-specifications-features-camera-battery-processor-price-sale-india-launch/#respond Tue, 06 Oct 2020 07:52:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12793 আগামীকাল ভারতে লঞ্চ হবে Realme 7i 

The post লঞ্চের আগেই জেনে নিন Realme 7i এর ফুল স্পেসিফিকেশন, দুর্দান্ত ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে কাল হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি রিয়েলমি গত সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক মার্কেটে Realme 7i লঞ্চ করেছিল। আন্তর্জাতিক লঞ্চের কয়েক দিন পরেই কোম্পানি ঘোষণা করে জানিয়েছে এই ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। আগামীকাল অর্থাৎ 7 অক্টোবর ভারতে Realme 7i ফোনটি আসতে চলেছে। আগে থেকেই ক‍্যামেরা ও ব‍্যাটারীর জন্য প্রসিদ্ধ এই ফোনটি মিড বাজেট ক‍্যাটাগরিতে লঞ্চ করা হবে। আগামীকাল দুপুর 12 টা 30 মিনিটে ফোনটির লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং এই ইভেন্ট কোম্পানির সমস্ত সোশ্যাল প্ল‍্যাটফর্ম ও শপিং সাইট ফ্লিপকার্টে লাইভ দেখা যাবে। ফোনটির ভারতে দাম কত হবে এবং সেল কবে থেকে শুরু হবে তা আগামীকাল জানা যাবে, কিন্তু ভারতে ফোনটি লঞ্চের আগেই আমরা Realme 7i এর ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে এসেছি।

আরও পড়ুন: Exclusive: 49,999 টাকা দামে লঞ্চ হবে Samsung Galaxy S20 FE, শীঘ্রই আসছে

ডিজাইন

Realme 7i ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনে তৈরি করা হয়েছে। এই ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে চিন পার্ট রয়েছে। স্ক্রিনের ওপরের বাঁদিকে সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে চৌকো শেপের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। এছাড়া ফোনটির নিচের প‍্যানেলে 3.5 এম‌এম জ‍্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পীকার গ্ৰিল দেওয়া হয়েছে।

ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে Realme 7i ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন ওয়াটারপ্রুফ করার জন্য এতে P2i কোটিং ব‍্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে।

আরও পড়ুন: ভারতে 1,24,999 টাকা দামে লঞ্চ হল Motorola স্মার্টফোন, জেনে নিন এর দামের কারণ

প্রসেসিং

Realme 7i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে  রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই নতুন ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Realme 7i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে।

আরও পড়ুন: ভারতে 15 অক্টোবর লঞ্চ হবে সবচেয়ে শক্তিশালী প্রসেসরযুক্ত Mi 10T ও Mi 10T Pro 5G, জেনে নিন ডিটেইলস

ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 35 ঘন্টা কলিং ও 13 ঘন্টা গেমিং দিতে সক্ষম।

কানেক্টিভিটি ও সিকিউরিটি

Realme 7i একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই জেনে নিন Realme 7i এর ফুল স্পেসিফিকেশন, দুর্দান্ত ক‍্যামেরা ও শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে কাল হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-7i-full-specifications-features-camera-battery-processor-price-sale-india-launch/feed/ 0
ভারতে 7 অক্টোবর এন্ট্রি নেবে 64MP ক‍্যামেরাওয়ালা সস্তা Realme 7i, নিশ্চিতভাবে চ‍্যালেঞ্জের মুখে Xiaomi https://www.91mobiles.com/bengali/realme-7i-india-launch-date-october-7-with-64mp-camera/ https://www.91mobiles.com/bengali/realme-7i-india-launch-date-october-7-with-64mp-camera/#respond Tue, 29 Sep 2020 16:30:02 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12652 7 অক্টোবর ভারতে লঞ্চ হবে Realme 7i

The post ভারতে 7 অক্টোবর এন্ট্রি নেবে 64MP ক‍্যামেরাওয়ালা সস্তা Realme 7i, নিশ্চিতভাবে চ‍্যালেঞ্জের মুখে Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Realme 7i লঞ্চের জন্য সম্পূর্ণভাবে তৈরি। দীর্ঘদিন ধরেই রিয়েলমি ইন্ডিয়ার চীফ মাধব শেঠ ফোনটি লঞ্চের বিষয়ে আভাস দিচ্ছিলেন। এবার রিয়েলমি টুইট করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 7 অক্টোবর Realme 7i ফোনটি লঞ্চ করবে। এই ফোনটির সঙ্গে সঙ্গে কোম্পানি Realme 7 Pro Sun Kissed Leather স্পেশাল এডিশন‌ও পেশ করেছে। জানিয়ে রাখি ভারতে আগেই Realme 7 ও Realme 7 Pro লঞ্চ করা হয়েছে। অন‍্যদিকে Realme 7i ফোনটিও আগেই ইন্দোনেশিয়াতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: শীঘ্রই আসছে Samsung Galaxy M42 ও M12s, প্রস্তুত কোম্পানি

Realme 7i এর ইন্ডিয়ান র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট

অন‍্যদিকে ভারতের বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা টুইট করে Realme 7i এর ইন্ডিয়ান র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে সঙ্গে এর কালার ভেরিয়েন্ট সম্পর্কেও জানিয়েছেন। লিক অনুযায়ী ভারতে ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এছাড়া ফোনটি Fusion Blue ও Fusion Green কালার ভেরিয়েন্টে সেল করা হবে বলে জানা গেছে। ইন্দোনেশিয়াতে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল, ফলে ভারতে Realme 7i এর দাম‌ও কম হবে।

Realme 7 Pro স্পেশাল এডিশন

Realme 7 Pro Sun Kissed Leather ভেরিয়েন্টটি অরেঞ্জ কালার লেদার ফিনিশের সঙ্গে পেশ করা হয়েছে। আপাতত এই ফোনটির অন‍্য কোনো তথ্য জানা যায়নি। মনে করা হচ্ছে ডিজাইন ছাড়া এই ফোনে অন্য কোনো পার্থক্য থাকবে না। তবে অফিসিয়াল লঞ্চের আগে এবিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়।

আরও পড়ুন: 10 inch ডিসপ্লে ও 7040mAh ব‍্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল Samsung Galaxy Tab A7

Realme 7i

কোম্পানির পক্ষ থেকে Realme 7i ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন ওয়াটারপ্রুফ করার জন্য এতে P2i কোটিং ব‍্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 82.3 শতাংশ। Realme 7i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে  রান করে।

ফোটোগ্রাফির জন্য Realme 7i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে 7 অক্টোবর এন্ট্রি নেবে 64MP ক‍্যামেরাওয়ালা সস্তা Realme 7i, নিশ্চিতভাবে চ‍্যালেঞ্জের মুখে Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-7i-india-launch-date-october-7-with-64mp-camera/feed/ 0
শীঘ্রই ভারতে আসছে 5000mAh ব‍্যাটারী ও 64MP কোয়াড ক‍্যামেরাওয়ালা Realme 7i, লাইভ হল সাপোর্ট পেজ https://www.91mobiles.com/bengali/64mp-camera-5000mah-battery-phone-realme-7i-india-support-page-goes-live-launch-soon/ https://www.91mobiles.com/bengali/64mp-camera-5000mah-battery-phone-realme-7i-india-support-page-goes-live-launch-soon/#respond Mon, 28 Sep 2020 11:06:45 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12584 ভারতে আসছে Realme 7i

The post শীঘ্রই ভারতে আসছে 5000mAh ব‍্যাটারী ও 64MP কোয়াড ক‍্যামেরাওয়ালা Realme 7i, লাইভ হল সাপোর্ট পেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি রিয়েলমি ভারতে একের পর এক স্মার্টফোন লঞ্চ করেই চলেছে। কয়েক দিন আগেই কোম্পানি ভারতে রিয়েলমি নার্জো 20 সিরিজ ও রিয়েলমি 7 সিরিজ পেশ করেছিল। এবার খবর পাওয়া গেছে কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের Realme 7i ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করতে চলেছে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে Realme 7i ফোনটি স্পট করা হয়েছে যার ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ভারতে ফোনটি পেশ করা হবে। ইন্দোনেশিয়াতে আগেই ফোনটি লঞ্চ করা হয়েছে, তাই আমরা ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন আগেই জেনে গেছি।

আরও পড়ুন: কমে গেছে 6000mAh ব‍্যাটারী ও 64MP ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy M31s এর দাম, জেনে নিন কতটা সস্তা হল

টুইট করেছেন মাধব শেঠ

এই সাপোর্ট পেজটি mysmartprice ওয়েবসাইটে স্পট করা হয়েছে। এছাড়া কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মাধব শেঠ টুইটের মাধ্যমে একটি ফোনের ফোটো শেয়ার করে ফোনটির লঞ্চ টীজ করেছিলেন। টুইটে শেয়ার করা ফোনটির রেয়ার ক‍্যামেরা হুবহু Realme 7i এর মতোই দেখতে। তবে এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু বলা হয়নি।

ইন্ডিয়ান র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট

অন‍্যদিকে ভারতের বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা টুইট করে Realme 7i এর ইন্ডিয়ান র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে সঙ্গে এর কালার ভেরিয়েন্ট সম্পর্কেও জানিয়েছেন। লিক অনুযায়ী ভারতে ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এছাড়া ফোনটি Fusion Blue ও Fusion Green কালার ভেরিয়েন্টে সেল করা হবে বলে জানা গেছে। ইন্দোনেশিয়াতে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছিল, ফলে ভারতে Realme 7i এর দাম‌ও কম হবে।

আরও পড়ুন: এখন আরও সস্তা Samsung Galaxy M01 ও Galaxy M11 স্মার্টফোন, দাম কমল 1,000 টাকা

দাম

ইন্দোনেশিয়াতে ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 3,199,000 IDR (প্রায় 15,800 টাকা) দামে পেশ করা হয়েছিল। লিকে বলা হয়েছে কম র‍্যাম ও স্টোরেজ থাকার ফলে ভারতে ফোনটির দাম 10,000 টাকার আশেপাশে হতে পারে।

স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Realme 7i ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন ওয়াটারপ্রুফ করার জন্য এতে P2i কোটিং ব‍্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 82.3 শতাংশ। Realme 7i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে  রান করে।

আরও পড়ুন: লিক হল Google Pixel 4a 5G এর স্পেসিফিকেশন, লঞ্চ হতে পারে 30 সেপ্টেম্বর

ফোটোগ্রাফির জন্য Realme 7i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারতে আসছে 5000mAh ব‍্যাটারী ও 64MP কোয়াড ক‍্যামেরাওয়ালা Realme 7i, লাইভ হল সাপোর্ট পেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/64mp-camera-5000mah-battery-phone-realme-7i-india-support-page-goes-live-launch-soon/feed/ 0
লঞ্চ হল Realme 7i, এতে আছে 8GB RAM, 64MP ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারী https://www.91mobiles.com/bengali/realme-7i-launched-8-gb-ram-64-mp-quad-camera-5000-mah-battery/ https://www.91mobiles.com/bengali/realme-7i-launched-8-gb-ram-64-mp-quad-camera-5000-mah-battery/#respond Thu, 17 Sep 2020 12:14:33 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12390 ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Realme 7i 

The post লঞ্চ হল Realme 7i, এতে আছে 8GB RAM, 64MP ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Realme এই মাসের শুরুতে ভারতীয় বাজারে তাদের নতুন ‘Realme 7’ সিরিজ পেশ করেছিল। এই সিরিজে Realme 7 ও Realme 7 Pro ফোন করা হয়েছিল। আজ আন্তর্জাতিক মঞ্চে এই সিরিজের‌ই একটি নতুন ফোন Realme 7i নামে লঞ্চ করেছে। এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে যা আপাতত ইন্দোনেশিয়াতে সেল করা হবে।

আরও পড়ুন: ভারতে আসছে POCO X3, জেনে নিন কবে লঞ্চ ও দাম কত

Realme 7i

কোম্পানির পক্ষ থেকে Realme 7i ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন ওয়াটারপ্রুফ করার জন্য এতে P2i কোটিং ব‍্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। ডিসপ্লের ওপরের বাঁঁদিকের কোণায় পাঞ্চ হোলের মধ্যে সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Realme 7i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে  রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই নতুন ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হয়েছে। এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 6GB RAM এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল Samsung Galaxy F41, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

ফোটোগ্রাফির জন্য Realme 7i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে।

Realme 7i একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়াতে ফোনটি Aurora Green ও Polar Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে ভারতীয় দরে 15,900 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Realme 7i, এতে আছে 8GB RAM, 64MP ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-7i-launched-8-gb-ram-64-mp-quad-camera-5000-mah-battery/feed/ 0
17 সেপ্টেম্বর লঞ্চ হবে Realne 7i, লিক হল ডিজাইন ও ফিচার https://www.91mobiles.com/bengali/realme-7i-launching-on-september-17-with-snapdragon-662-soc-90hz-display/ https://www.91mobiles.com/bengali/realme-7i-launching-on-september-17-with-snapdragon-662-soc-90hz-display/#respond Mon, 07 Sep 2020 18:04:49 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12223 ইন্দোনেশিয়াতে লঞ্চ হবে Realne 7i 

The post 17 সেপ্টেম্বর লঞ্চ হবে Realne 7i, লিক হল ডিজাইন ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি রিয়েলমি গত সপ্তাহে ভারতের মার্কেটে Realme 7 ও Realme 7 Pro লঞ্চ করেছিল। এই রিয়েলমি 7 সিরিজের ফোনদুটিতে ফাস্ট চার্জিং ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এবার খবর পাওয়া গেছে কোম্পানি তাদের এই লেটেস্ট সিরিজে একটি নতুন ফোন যোগ করতে চলেছে। Realne 7i নামে এই ফোনটি Realne 6i এর আপগ্ৰেডেড ভার্সন হিসেবে আগামী 17 সেপ্টেম্বর ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: 5,000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল দুর্দান্ত Samsung Galaxy A42 5G

এই ফোনটি লঞ্চের আগে কোম্পানির ওয়েবসাইটে ইভেন্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে Realne 7i ফোনটি ভারতে লঞ্চ করা Realne 7 এর ছোট ভার্সন হবে। এছাড়া ফোনটির কিছু প্রমোশনাল পোস্টার অনলাইনে পাওয়া গেছে যার থেকে ফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। কোম্পানি ইন্দোনেশিয়াতে Realne 7i ফোনের সঙ্গে Realne 7 সিরিজের অন‍্যান‍্য ফোনগুলিও লঞ্চ করবে।

Realne 7i এর ডিজাইন

Realne 7i ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে কোম্পানির লোগো এবং সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হবে। এছাড়া ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকে একটি পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে। মনে করা হচ্ছে Realne 7 এর মতোই এই ফোনটির বডিও পলিকার্বনেট দিয়ে তৈরি হবে।

আরও পড়ুন: ঘোষণা হল Realme Narzo 20 সিরিজ, দুর্দান্ত ফিচারসহ খুব তাড়াতাড়ি আসছে মার্কেটে

Realne 7i এর স্পেসিফিকেশন

লিক পোস্টারের তত অনুযায়ী Realne 7i তে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে থাকবে এবং এই ফোনের ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত হবে। এই ফোনটি স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে রান করবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে কাজ করবে।

ফোটোগ্রাফির জন্য Realne 7i তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর থাকবে। সেলফি ও ভিডিও কলের এতে 16 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realne 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন: 8GB RAM, 64MP কোয়াড ক‍্যামেরা ও 40 ওয়াট 4200 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই স্টাইলিশ Huawei স্মার্টফোন

ইন্দোনেশিয়াতে Realne 7i ফোনটি আপাতত 200,000 Indonesian Rupiah (প্রায় 1,000 টাকা) দামে প্রি অর্ডার করা যাচ্ছে। তবে ফোনটির সঠিক দাম আগামী 17 সেপ্টেম্বর‌ই জানা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 17 সেপ্টেম্বর লঞ্চ হবে Realne 7i, লিক হল ডিজাইন ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-7i-launching-on-september-17-with-snapdragon-662-soc-90hz-display/feed/ 0