Realme 8 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 12 Nov 2021 15:24:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 হতাশ হবেন রিয়েলমি ফ‍্যানরা, ডিসকন্টিনিউ হয়ে গেল Realme 8 और Realme 8 Pro স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/realme-8-and-realme-8-pro-discontinued-will-no-longer-be-on-sale-offline-store/ https://www.91mobiles.com/bengali/realme-8-and-realme-8-pro-discontinued-will-no-longer-be-on-sale-offline-store/#respond Tue, 09 Nov 2021 07:19:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19328 ডিসকন্টিনিউ হল Realme 8 ও Realme 8 Pro

The post হতাশ হবেন রিয়েলমি ফ‍্যানরা, ডিসকন্টিনিউ হয়ে গেল Realme 8 और Realme 8 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme এই বছর মার্চ মাসে নতুন স্মার্টফোন সিরিজ হিসেবে Realme 8 সিরিজ লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে ভারতের মার্কেটে এই সিরিজের Realme 8 ও Realme 8 Pro লঞ্চের মাত্র 8 মাস পর কোম্পানি দেশের অফলাইন স্টোর থেকে এই ফোনদুটি ডিসকন্টিনিউ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই দুটি ফোনের‌ই 4জি ভেরিয়েন্ট আর অফলাইন মার্কেটে সেল করা হচ্ছে না। আমরা অফলাইন রিটেইল স্টোর থেকেই এই খবর পেয়েছি। অন‍্যদিকে দিল্লিতে অবস্থিত Realme Store থেকে বলা হয়েছে স্টোরের বাকি Realme 8 4G ও Realme 8 Pro 4G এর স্টক‌ই আপাতত বেচা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে নতুন স্টক পাঠানো হচ্ছে না।

ডিসকন্টিনিউ করা হল Realme 8 ও Realme 8 Pro

Realme 8 ও Realme 8 Pro ফোনদুটি ভারতে রিয়েলমি ইন্ডিয়ার পক্ষ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটির উৎপাদন ও বিক্রি উভয়ই বন্ধ করে দেওয়া হয়েছে এবং দোকানে নতুন স্টক‌ও পাঠানো হচ্ছে না। Realme 8 ও Realme 8 Pro এর ডিসকন্টিনিউ সম্পর্কে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। তবে আমাদের সোর্স থেকে জানতে পেরেছি এখন থেকে আর ভারতীয় মার্কেটে এই ফোনদুটি সেল করা হবে না।

ফোনদুটি ডিসকন্টিনিউ করার পর এখন বিভিন্ন স্টোরে উপস্থিত এর স্টক শেষ করা হচ্ছে। এই খবর লেখার সময় কোম্পানির সাইট ও অনলাইন শপিং সাইটে Realme 8 ফোনটি সেল করা হলেও Realme 8 Pro এর ক্ষেত্রে ‘নোটিফাই মি’ অপশন রয়েছে। এছাড়া আমরা কোম্পানির কাছে ইমেইল মারফত Realme 8 ও Realme 8 Pro এর ডিসকন্টিনিউ হ‌ওয়ার সত‍্যতা জানতে চেয়েছি। কোম্পানির পক্ষ থেকে কোনো খবর পেলেই তা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post হতাশ হবেন রিয়েলমি ফ‍্যানরা, ডিসকন্টিনিউ হয়ে গেল Realme 8 और Realme 8 Pro স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-and-realme-8-pro-discontinued-will-no-longer-be-on-sale-offline-store/feed/ 0
এখন আরও সস্তা 64MP ক‍্যামেরাযুক্ত বাজেট ক‍্যাটাগরির Realme 8, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/realme-8-price-cut-in-india-sale-flipkart/ https://www.91mobiles.com/bengali/realme-8-price-cut-in-india-sale-flipkart/#respond Fri, 14 May 2021 03:00:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15753 Realme 8 এর অফার

The post এখন আরও সস্তা 64MP ক‍্যামেরাযুক্ত বাজেট ক‍্যাটাগরির Realme 8, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি মাস দুয়েক আগে তাদের বাজেট সেগমেন্টের পরিধি বাড়িয়ে Realme 8 স্মার্টফোন লঞ্চ করেছিল। লঞ্চের মাত্র দুই মাসের মধ্যে কোম্পানি তাদের এই জনপ্রিয় ফোনটির দাম কমিয়ে দিয়েছে। যদি আপনিও এই ফোনটি কিনতে চান তবে এটিই আপনার জন্য সেরা সময়। এই ফোনটি এখন মাত্র 14,499 টাকার প্রাথমিক দামে সেল করা হচ্ছে।

Realme 8 এর নতুন দাম

ফ্লিপকার্ট থেকে Realme 8 ফোনটি কিনলে ফোনের দামে 500 টাকার ছাড় পাওয়া যাবে। বর্তমানে Realme 8 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 14,499 টাকা হয়ে গেছে। এক‌ইভাবে 500 টাকা ছাড় দেওয়ার পর ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 15,499 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের 16,499 টাকা দামে সেল করা হচ্ছে।

শপিং সাইট ফ্লিপকার্ট ও রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে Realme 8 এর নতুন দাম আপডেট করে দেওয়া হয়েছে। এই অফার আজ অর্থাৎ 14 মের জন্য কার্যকর। তাই যারা Realme 8 ফোনটি কিনতে চান তাদের হাতে শুধু আজকের একটি দিন সময় আছে।

Realme 8

কোম্পানির পক্ষ থেকে Realme 8 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির এফ‌এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.8%, পীক ব্রাইটনেস 1000 নিটস এবং টাচ স‍্যাম্পেলিং রেট 180 হার্টস। Realme 8 ফোনটি 2.05 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি95 সিপিইউতে রান করে।

ফোটোগ্রাফির জন্য Realme 8 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ এবং সেলফির জন্য একটি ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এক‌ইভাবে এতে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের‌ই B&W লেন্স যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ইন ডিসপ্লে Sony IMX471 সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30 ওয়াট ডার্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। Realme 8 এর বক্সে 5V/6A চার্জার এবং একটি ইউএসবি টাইপ সি কেবল দেওয়া হয়। কোম্পানির বক্তব্য অনুযায়ী 30 ওয়াট ডার্ট চার্জের মাধ্যমে ফোনের ব‍্যাটারি 26 মিনিটে প্রায় 50 শতাংশ এবং 65 মিনিটে 100 শতাংশ চার্জ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এখন আরও সস্তা 64MP ক‍্যামেরাযুক্ত বাজেট ক‍্যাটাগরির Realme 8, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-price-cut-in-india-sale-flipkart/feed/ 0
ভারতে লঞ্চ হবে Realme 8i এবং Realme 8 5G, দখল করবে সবচেয়ে সস্তা 5G ফোনের স্থান https://www.91mobiles.com/bengali/realme-8i-and-realme-8-5g-phone-to-launch-in-india-soon-know-specs-price/ https://www.91mobiles.com/bengali/realme-8i-and-realme-8-5g-phone-to-launch-in-india-soon-know-specs-price/#respond Thu, 25 Mar 2021 13:00:16 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15072 লিক হল Realme 8 সিরিজের নতুন স্মার্টফোন

The post ভারতে লঞ্চ হবে Realme 8i এবং Realme 8 5G, দখল করবে সবচেয়ে সস্তা 5G ফোনের স্থান first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল রিয়েলমি ভারতে তাদের ‘রিয়েলমি 8’ সিরিজ পেশ করে এই সিরিজে Realme 8 এবং Realme 8 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে Realme 8 ফোনটি 14,999 টাকা এবং  Realme 8 Pro ফোনটি 17,999 টাকার প্রাথমিক দামে পেশ করা হয়েছে। ভারতে ফোনদুটি লঞ্চের পর শোনা যাচ্ছে কোম্পানি এই সিরিজে Realme 8i এবং Realme 8 5G নামে আরও দুটি নতুন স্মার্টফোন পেশ করবে।

ফাইনানশিয়াল এক্সপ্রেসের মাধ্যমে Realme 8i এবং Realme 8 5G ফোনদুটি সম্পর্কে জানা গেছে। ওয়েবসাইটে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠের সঙ্গে হ‌ওয়া সাক্ষাৎকার সম্পর্কে লিখে বলা হয়েছে কোম্পানি ভারতে তাদের ‘রিয়েলমি 8’ সিরিজে আরও দুটি নতুন স্মার্টফোন Realme 8i এবং Realme 8 5G নামে দুটি ফোন লঞ্চ করবে। মাধব শেঠ ফোনদুটির লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলেননি, তবে তিনি জানিয়ে দিয়েছেন Realme 8 Pro এর দাম Realme 8 5G এর থেকে কম হবে।

বলা হয়েছে Realme 8 5G ফোনটি Realme 8 এর থেকে বড় এবং Realme 8 Pro এর থেকে ছোট মডেল হবে।  রিপোর্ট অনুযায়ী এই ফোনটির দাম‌ই দুটি ফোনের মাঝামাঝি রাখা হবে। মনে করিয়ে দিই Realme 8 Pro ফোনটির প্রাথমিক দাম 17,999 টাকা। অর্থাৎ Realme 8 5G ফোনটি যদি এর চেয়ে কম দামে লঞ্চ করা হয় তবে ফোনটি ভারতে সবচেয়ে সস্তা 5জি ফোনের স্থান দখল করে নেবে। অন‍্যদিকে Realme 8i ফোনটি গোটা সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে।

Realme 8 সিরিজের দাম

ভারতে Realme 8 Pro ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 17,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 19,999 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটি Infinite Black ও Infinite Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

অন‍্যদিকে Realme 8 ফোনটি সাইবার সিলভার ও সাইবার ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ আছে এবং এর দাম 14,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 6 জিবি র‍্যাম ও 138 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হবে Realme 8i এবং Realme 8 5G, দখল করবে সবচেয়ে সস্তা 5G ফোনের স্থান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8i-and-realme-8-5g-phone-to-launch-in-india-soon-know-specs-price/feed/ 0
ভারতে 24 মার্চ লঞ্চ হবে Realme 8 এবং Realme 8 Pro, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/realme-8-realme-8-pro-launching-in-india-on-march-24-know-specifications-price/ https://www.91mobiles.com/bengali/realme-8-realme-8-pro-launching-in-india-on-march-24-know-specifications-price/#respond Mon, 15 Mar 2021 09:00:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14780 Realme 8 সিরিজের ডিটেইলস

The post ভারতে 24 মার্চ লঞ্চ হবে Realme 8 এবং Realme 8 Pro, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ অফিসিয়ালি ভারতে Realme 8 এবং Realme 8 Pro ফোনদুটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছেন। টীজার ভিডিও থেকে জানা গেছে আগামী 24 মার্চ ভারতে Realme 8 সিরিজ পেশ করা হবে। এছাড়া এছাড়া অফিসিয়াল টীজার থেকে Realme 8 এবং Realme 8 Pro এর ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আগেই জানা গিয়েছিল রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল রিয়েলমি 8 এর মাধ্যমে ইউজারদের ‘বেস্ট ডিজাইন ও ফিচার’ এর এক্সপেরিয়েন্স দেওয়া হবে। চলুন দেখে নেওয়া ফোনদুটি সম্পর্কে কি কি জানা গেছে।

আরও পড়ুন: 6.5 ইঞ্চির স্ক্রিন এবং MediaTek Helio চিপসেটের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, প্রতিযোগিতায় চাইনিজ ব্র‍্যান্ডস

র‍্যাম ও স্টোরেজ

কয়েক দিন আগে একজন টুইটার ইউজার জানিয়েছিলেন স্ট‍্যান্ডার্ড রিয়েলমি 8 ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনটি সাইবার সিলভার ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে। এছাড়া রিয়েলমি 8 প্রোতে 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। জানা গেছে ফোনটি ইনফিনিট ব্ল‍্যাক/ব্লু এবং ইয়েলো কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

প্রসেসর

কয়েক দিন আগে স্বয়ং কোম্পানি একটি রিটেইল বক্সের ছবি শেয়ার করেছিল এবং এর থেকে জানা গিয়েছিল রিয়েলমি 8 ফোনটি মিডিয়াটেক হেলিও জি95 চিপসেটে রান করবে। জানিয়ে রাখি এটি একটি 4জি চিপসেট। অন‍্যদিকে রিয়েলমি 8 প্রো ফোনটি 4জি ও 5জি উভয় ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। আশা করা হচ্ছে ফোনটির 4জি ভেরিয়েন্টে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি এবং 5জি ভেরিয়েন্টে মিডিয়াটেকে ডায়মেনসিটি 800ইউ চিপসেট দেখা যাবে।

আরও পড়ুন: Breaking News: ভারতে শুরু হয়েছে Apple iPhone 12 এর প্রোডাকশন

ব‍্যাটারী

কোম্পানির আগামী রিয়েলমি 8 প্রোতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। অন‍্যদিকে রিয়েলমি 8 ফোনটিতে 30 ওয়াট ডার্ট চার্জ টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।

ক‍্যামেরা

কিছু দিন আগে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের Samsung HM2 প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। সেলফির জন্য এতে পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। আগামী Realme 8 Pro তে দেওয়া ক‍্যামেরা সেট‌আপে 3x zoom, Starry Mode এবং tilt-shift এর মতো উল্লেখযোগ্য ফিচার থাকবে। অন‍্যদিকে রিয়েলমি 8 ফোনটির ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

আরও পড়ুন: আসছে Nokia 8.3 5G এর অ্যাডভান্স ভার্সন, জেনে নিন নতুন নাম

ডিসপ্লে

রিয়েলমি 8 স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এতে রিয়েলমি নারজো 30 প্রো এর মতো সুপার এমোলেড ডিসপ্লে থাকবে। আশা করা হচ্ছে এই ফোনের ডিসপ্লে ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্ট করবে। তবে এখনও পর্যন্ত রিয়েলমি 8 প্রো এর ডিসপ্লে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে 24 মার্চ লঞ্চ হবে Realme 8 এবং Realme 8 Pro, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-realme-8-pro-launching-in-india-on-march-24-know-specifications-price/feed/ 0
লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/realme-8-pro-specifications-4500mah-battery-launch-soon-with-realme-8-features-64mp-camera/ https://www.91mobiles.com/bengali/realme-8-pro-specifications-4500mah-battery-launch-soon-with-realme-8-features-64mp-camera/#respond Mon, 08 Mar 2021 05:00:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14684 লিক হল Realme 8 Pro

The post লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের স্মার্টফোন মার্কেটে অত‍্যন্ত দ্রুত নিজের জায়গা করে দেওয়া ব্র‍্যান্ড রিয়েলমি সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি শীঘ্রই তাদের ‘রিয়েলমি 8’ সিরিজে Realme 8 ও Realme 8 Pro নামের দুটি ফোন লঞ্চ করবে। কবে অফিসিয়ালি এই সিরিজ পেশ করা হবে সেবিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরেই কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কে বিভিন্ন লিক ইন্টারনেটে শেয়ার করা হচ্ছে। এবার এইসব লিক ছাড়াও আমেরিকার এফসিসি ওয়েবসাইটের লিস্টিঙে Realme 8 Pro ফোনটি কিছু স্পেসিফিকেশনসহ দেখা গেছে।

আরও পড়ুন: আমাজনে লিস্টেড হল Samsung Galaxy M12 স্মার্টফোন, 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে 11 মার্চ

65W ফাস্ট চার্জিং টেকনোলজি

এফসিসি লিস্টিং অনুযায়ী কোম্পানি তাদের Realme 8 Pro তে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে রিয়েলমি ইউআই 2.0 যোগ করতে পারে। এফসিসিতে ফোনটি RMX3081 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে, ফলে মনে করা হচ্ছে এটি সত‍্যিই Realme 8 Pro স্মার্টফোন। লিস্টিঙে বলা হয়েছে, এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই 2.0 তে কাজ করবে। জানিয়ে রাখি, এই এফসিসি লিস্টিং সবার আগে টিপস্টার Abhishek Yadav টুইটে শেয়ার করেন।

Realme 8 Pro তে থাকবে 108MP ক‍্যামেরা

কয়েক দিন আগে রিয়েলমি জানিয়েছিল Realme 8 Pro তে 108MP Samsung HM2 প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। সেলফির জন্য এতে পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। আগামী Realme 8 Pro তে দেওয়া ক‍্যামেরা সেট‌আপে 3x zoom, Starry Mode এবং tilt-shift এর মতো উল্লেখযোগ্য ফিচার থাকবে।

আরও পড়ুন: MediaTek Dimensity 1200 SoC যুক্ত বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন হতে চলেছে Realme GT Neo, লঞ্চের আগেই জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য

Realme 8 Pro এর বিশেষত্ব

জানিয়ে রাখি কয়েক দিন আগে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে টুইট করে একটি ছবি শেয়ার করেন, যেখানে Realme 8 Pro ফোনটির ব‍্যাক প‍্যানেলের সঙ্গে Realme 8 এর রিটেইল বক্সের পেছনের ছবি দেখানো হয়। এর ফলে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

মাধব শেঠের শেয়ার করা Realme 8 এর রিটেইল বক্সের ছবি অনুযায়ী এই ফোনে 6.4 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে থাকবে। এছাড়া এতে স্পীড ও মাল্টি টাস্কিঙের জন্য মিডিয়াটেক হেলিও জি95 চিপসেট দেওয়া হবে।

আর‌ও পড়ুন: লঞ্চ হল বিশ্বের প্রথম 18GB RAM ও সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, বদলে যাবে মোবাইল গেমিঙের ইতিহাস

এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-pro-specifications-4500mah-battery-launch-soon-with-realme-8-features-64mp-camera/feed/ 0
শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয় https://www.91mobiles.com/bengali/best-64-mp-camera-phone-to-launch-in-india-soon/ https://www.91mobiles.com/bengali/best-64-mp-camera-phone-to-launch-in-india-soon/#respond Thu, 04 Mar 2021 10:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14634 64 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত ফোন

The post শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয় first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি সুন্দর ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চান এবং বাজেট‌ও খুব বেশি নয় তবে আপনার জন্য ভালো খবর আছে। খুব তাড়াতাড়ি ভারতে কম রেঞ্জের অনেকগুলি 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলির দাম 12 হাজার টাকা থেকে 25 হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। স‍্যামসাং থেকে শুরু করে শাওমি ও রিয়েলমি পর্যন্ত এই লিস্টে ইতিমধ্যে নাম লিখিয়েছে। আমরা এমন পাঁচটি 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি যা শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: আছাড় মারলে এবং পড়ে গেলেও ভাঙবে না Samsung এর আপকামিং Galaxy Xcover 5, লঞ্চের আগে চলে এল গুগলে

1. Xiaomi Redmi Note 10 Pro

শাওমি ভারতে তাদের Redmi Note 10 Pro ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন যেমন অসাধারণ তেমনই এর দাম‌ও আবার খুব বেশি নয়। এই ফোনটি Qualcomm Snapdragon 732G চিপসেটে রান করে ও এতে 6GB এবং 8GB RAM দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। শীঘ্রই ভারতে ফোনটির সেল শুরু হয়ে যাবে।

2. Samsung Galaxy A52

ভারতে খুব তাড়াতাড়ি Samsung Galaxy A52 ফোনটি পেশ করা হবে এবং এই ফোনটি ইম্প্রেস করবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী কোম্পানি এই ফোনে স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি অসাধারণ ক‍্যামেরা যোগ করবে। খবর পাওয়া গেছে এই ফোনটি Qualcomm Snapdragon 730G চিপসেটে রান করবে এবং এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। আশা করা হচ্ছে এতে 8 জিবি র‍্যাম থাকবে। Samsung Galaxy A52 ফোনটি 64 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরার সঙ্গে পেশ করার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

আরও পড়ুন: 108MP ক‍্যামেরা, 8GB RAM ও 5020mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 10 Pro Max

3. Realme 8

রিয়েলমি কয়েক দিন আগেই জানিয়ে দিয়েছে কোম্পানি শীঘ্রই তাদের Realme 8 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। যদিও কোম্পানি আগেই ঘোষণা করে দিয়েছে তাদের রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হবে তবে আশা করা হচ্ছে Realme 8 মডেলে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা থাকবে। তাছাড়া 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সম্পর্কে রিয়েলমি আগে থেকেই যথেষ্ট অ্যাক্টিভ।

4. Vivo V21

ভিভো শীঘ্রই তাদের ‘ভি’ সিরিজে নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই সিরিজে Vivo V21 লঞ্চ করতে পারে এবং এই ফোনে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা যোগ করার সম্ভাবনা আছে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। তবে এর আগের Vivo V20 সিরিজে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেখা যাবে এবং এবারও এমনটাই হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC চিপসেটের সঙ্গে লঞ্চ হল সবচেয়ে পাতলা 5G ফোন Vivo S9, সঙ্গে এসেছে Vivo S9e

5. Motorola Moto G30

এই মাসেই মোটোরোলা তাদের কম দামের Motorola Moto G30 লঞ্চ করতে চলেছে। এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া এই ফোনে 6.5 ইঞ্চির স্ক্রিন, কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট ও 6 জিবি র‍্যাম দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-64-mp-camera-phone-to-launch-in-india-soon/feed/ 0
লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/108mp-realme-8-4g-and-8-pro-4g-tipped-to-feature-qualcomm-chipsets-launch-soon/ https://www.91mobiles.com/bengali/108mp-realme-8-4g-and-8-pro-4g-tipped-to-feature-qualcomm-chipsets-launch-soon/#respond Wed, 03 Mar 2021 12:00:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14590 লিক হল Realme 8

The post লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি অফিসিয়ালি তাদের আপকামিং Realme 8 সিরিজ টীজ করা শুরু করে দিয়েছে। মঙ্গলবার কোম্পানি একটি ভার্চুয়াল ইভেন্টে ঘোষণা করেছে Realme 8 Pro ফোনটিতে 108MP Samsung HM2 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এবার একটি নতুন রিপোর্টে এই সিরিজের দুটি ফোন Realme 8 এবং Realme 8 Pro এর প্রসেসর লিক হয়ে গেছে। লিকে বলা হয়েছে Realme 8 সিরিজের 4জি ভেরিয়েন্টে কোয়ালকম প্রসেসর দেওয়া হবে। অন‍্যদিকে মুকুল শর্মা জানিয়েছেন রিয়েলমির একটি স্মার্টফোন RMX3041 মডেল নাম্বারসহ TENAA তে লিস্টেড হয়েছে। এই লিস্টিং থেকে স্পেসিফিকেশন ও রেন্ডার পাওয়া গেছে।

আরও পড়ুন: 8GB র‍্যামের সাথে Xiaomi Mi 11 Lite ওয়েবসাইটে লিস্টেড হল, 5G এর শক্তির সাথে খুব শীঘ্রই হবে লঞ্চ

Realme 8 সিরিজের প্রসেসর

কোম্পানির আগামী স্মার্টফোন সিরিজের প্রসেসর সম্পর্কে TheLeaks নামের টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে জানানো হয়েছে। টুইটে বলা হয়েছে Realme 8 4G স্মার্টফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। অন‍্যদিকে Realme 8 Pro 4G তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730জি চিপসেট দেওয়া হবে। জানিয়ে রাখি কোম্পানির এর আগে তাদের Realme 8 ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি95 এবং Realme 8 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেট ব‍্যবহার করেছিল। এছাড়া কোম্পানির Realme 8i ফোনটিতে স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়।

প্রসেসর ছাড়া আপাতত Realme 8 4G এবং Realme 8 Pro 4G সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে কিছু বলা হয়নি, তবে শোনা যাচ্ছে শীঘ্রই মার্কেটে পেশ করা হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই মাস অর্থাৎ মার্চেই Realme 8 সিরিজ লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন: ভারতে 8 মার্চ লঞ্চ হবে OPPO F19 সিরিজ, শুরু হল প্রি-অর্ডার

TENAA লিস্টিং

টেনাতে দেখা Realme RMX3041 ফোনটি সম্পর্কে মনে করা হচ্ছে এটি Realme 8 স্মার্টফোন। রেন্ডার অনুযায়ী ফোনটির ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা ও এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত রেক্ট‍্যাঙ্গুলার ক‍্যামেরা মডিউল দেওয়া হবে। ফোনের গ্লসি ব‍্যাক প‍্যানেলে রিয়েলমির লোগো রয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে টপ লেফট কর্ণারে সেলফি ক‍্যামেরা সহ পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। এর ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট অবস্থিত। এক‌ইভাবে ফোনের বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন থাকবে। Realme 8 Pro এর ডিজাইন দেখতে এখানে ক্লিক করুন।

Realme RMX3041 এর ডিজাইন ছাড়া আরও জানা গেছে এতে 6.5 ইঞ্চির ডিসপ্লে, অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম এবং 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। ফোনটির ডায়মেনশন 162.5 × 74.8 × 8.5 এম‌এম। যেহেতু এতে 5জি দেওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা মনে করছি এতে মিডিয়াটেক ডায়মেনসিটি অথবা লেটেস্ট মিড রেঞ্জ স্ন‍্যাপড্রাগন চিপসেট থাকবে।

আরও পড়ুন: Oppo লঞ্চ করবে আরেকটি নতুন 5G ফোন Reno 5Z, শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে এতে থাকবে দুর্দান্ত প্রসেসর

Realme 8 Pro তে থাকছে 108MP ক‍্যামেরা

কোম্পানি তাদের Realme 8 Pro তে লেটেস্ট 108MP Samsung HM2 সেন্সর যোগ করবে যা 9 ইন 1 পিক্সেল বাইনিং এবং 1/1.52″ লার্জ সেন্সরযুক্ত। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই সেন্সর কম আলোতেও সুন্দর ফোটোগ্রাফি করবে। এছাড়া ISOCELL Plus টেকনোলজি অপটিক্যাল লস ও লাইট রিফলেকশন কম করবে।

কবে লঞ্চ হবে Realme 8 সিরিজ?

 Realme 8 Pro এর ক‍্যামেরা স্পেসিফিকেশন ছাড়া আগামী ফোনগুলি সম্পর্কে অন্য কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এবিষয়ে আলোকপাত করা হবে।

আরও পড়ুন: আলোড়ন সৃষ্টি করতে আসছে ফোল্ডেবল iPhone, এতে আছে 8 ইঞ্চির ডিসপ্লে, জেনে নিন কবে লঞ্চ

Realme 7 সিরিজে ছিল তিনটি মডেল

কোম্পানি গত বছর সেপ্টেম্বর মাসে তাদের Realme 7 সিরিজ লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 7 ও Realme 7 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়। অবশ্য পরবর্তী সময়ে এই লাইন‌আপে Realme 7i ও Realme 7 5G ফোন যোগ করা হয়েছে। তাই আশা করা হচ্ছে শুরুতে Realme 8 সিরিজেও দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/108mp-realme-8-4g-and-8-pro-4g-tipped-to-feature-qualcomm-chipsets-launch-soon/feed/ 0
108MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme 8 সিরিজ, চিন্তা বাড়বে শাওমির https://www.91mobiles.com/bengali/realme-8-series-to-launch-in-india-with-108-mp-camera/ https://www.91mobiles.com/bengali/realme-8-series-to-launch-in-india-with-108-mp-camera/#respond Thu, 25 Feb 2021 09:00:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14398 লিক হল Realme 8 

The post 108MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme 8 সিরিজ, চিন্তা বাড়বে শাওমির first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল সেগমেন্ট সম্পর্কে রিয়েলমি ক্রমশ আরও বেশি অ্যাক্টিভ হয়ে উঠছে। সবে মাত্র কোম্পানির পক্ষ থেকে Realme Narzo 30A ও Realme Narzo 30 Pro লঞ্চ করেছে। আজ আবার Realme 8 সিরিজ লঞ্চের টীজার জারি করেছে। কোম্পানি অফিসিয়ালি ফোনটির নাম উল্লেখ না করলেও রিয়েলমির সিইও মাধব শেঠ একটি পোস্টার টুইট করেছেন যেখানে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরার পাশাপাশি #InfiniteLeapWith8 লেখা আছে। এর থেকেই বোঝা যাচ্ছে কোম্পানি শীঘ্রই Realme 8 সিরিজ লঞ্চ করতে চলেছে।

আরও পড়ুন: Oppo লঞ্চ করবে কম দামের 5G ফোন, লিক হল OPPO F19 Pro Plus ও F19 Pro

এতদিন দেখা গেছে কোম্পানি যে কোনো সিরিজে এক সঙ্গে দুটি স্মার্টফোন লঞ্চ করে। তাই আশা করা হচ্ছে এবার Realme 8 এর সঙ্গে Realme 8 Pro লঞ্চ করতে পারে।

থাকবে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা

গত মাসে অর্থাৎ জানুয়ারিতে ভারতে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা ও 5জি কানেক্টিভিটিযুক্ত শাওমি মি 10আই পেশ করে শিরোনামে উঠে আসে। এবার রিয়েলমিও এই সেগমেন্টে পা রাখতে চলেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের আগামী Realme 8 সিরিজে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা থাকবে।

আরও পড়ুন: 7000mAh ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung এর নতুন ফোন Galaxy M62

কোম্পানি যে ছবি শেয়ার করেছে তার মধ্যে স্কোয়ার শেপে চারটি ক‍্যামেরা সেন্সরসহ একটি ক‍্যামেরা ব্র‍্যাকেট দেখানো হয়েছে। এর ফলে আরও পরিস্কার হয়ে গেছে এই ফোনে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে।

Realme 8 এর স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Realme 8 এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি। তবে গত বছর ডিসেম্বর মাসে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙে কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ক‍্যামেরাযুক্ত অসাধারণ ফোন Vivo X60, চাপে পড়বে Samsung-Xiaomi

লিস্টেড ফোনটির মডেল নাম্বার RMX3092 এবং এতে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম দেওয়া হবে বলে জানানো হয়েছে। আরও বলা হয় এতে 8 জিবি র‍্যাম দেওয়া হবে। এই ফোনটির অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেটে রান করার কথা।

তবে এটি একটি টেস্টিং ফোন হতে পারে। কারণ বর্তমানে কোম্পানি তাদের সমস্ত স্মার্টফোন অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লঞ্চ করে। গীকবেঞ্চে লিস্টেড Realme 8 ফোনটি ভারতের ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডস ওয়েবসাইটেও দেখা যায় এবং এরপর ফোনটি সম্পর্কে সমালোচনা চরমে ওঠে। এটি Realme 8 স্মার্টফোন হ‌ওয়া অসম্ভব কিছু নয়, তবে Realme 8 Pro ক‍্যামেরা ও প্রসেসরের দিক থেকে যথেষ্ট অ্যাডভান্স হবে। হয়ত 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা Realme 8 Pro তেই দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 108MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Realme 8 সিরিজ, চিন্তা বাড়বে শাওমির first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-series-to-launch-in-india-with-108-mp-camera/feed/ 0
ওয়েবসাইটে লিস্টেড হল শক্তিশালী Realme 8, 8GB র‍্যামের সঙ্গে আগামী বছর হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/realme-8-rmx3092-geekbench-listing-8gb-ram-dimensity-720-soc-specifications/ https://www.91mobiles.com/bengali/realme-8-rmx3092-geekbench-listing-8gb-ram-dimensity-720-soc-specifications/#respond Thu, 31 Dec 2020 11:09:05 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13704 লিক হল Realme 8

The post ওয়েবসাইটে লিস্টেড হল শক্তিশালী Realme 8, 8GB র‍্যামের সঙ্গে আগামী বছর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
রিয়েলমি সম্পর্কে কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি তাদের ‘রিয়েলমি 8’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। রিপোর্টে বলা হয় আগামী বছর জানুয়ারি মাসে ভারতে Realme 8 ও Realme 8 Pro লঞ্চ করা হতে পারে। এবার এই তথাকথিত Realme 8 ফোনটি বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে দেখা গেছে। লিস্টিঙে এই আগামী ফোনের কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানা গেছে। তবে লিস্টিং দেখে ধারণা করা হচ্ছে আপাতত এই ফোনে এখনও কাজ চলছে।

গীকবেঞ্চ লিস্টিঙে ফোনটি RMX3092 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। টিপস্টার মুকুল শর্মা ও অভিষেক যাদব জানিয়েছেন এই মডেল নাম্বারটি Realme 8 ফোনটির হবে। গীকবেঞ্চ থেকে জানা গেছে এতে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ও 8 জিবি র‍্যাম দেওয়া হবে। এছাড়া Realme 8 এ 2 গিগাহার্টস বেস ফ্রিকোয়েন্সিযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেট থাকবে।

গীকবেঞ্চ ছাড়া Realme RMX3092 মডেল নাম্বারটি ভারতের বিআইএসেও দেখা গেছে, যার ফলে ফোনটি ভারতে আসার সম্ভাবনা আরও বেড়ে গেছে। টিপস্টারেরা আরও জানিয়েছে এই সিরিজে Realme 8 Pro মডেল‌ও লঞ্চ করা হতে পারে।

এই বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করা Realme 7 এর সাফল্যের পর কোম্পানি আগামী বছর রিয়েলমি 8 সিরিজ পেশ করার পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে এই সিরিজে Realme 7 সিরিজের তুলনায় বেশি অ্যাডভান্স ফিচারযুক্ত স্মার্টফোন পেশ করা হবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে অফিসিয়ালি কিছুই জানা যায়নি।

Realme 7

কোম্পানির পক্ষ থেকে Realme 7 ফোনটি 20:9 আসপেক্ট রেশিও ও 90.5 শতাংশ স্ক্রিন টু বডি রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে AnTuTu তে 30W+ সুপার হাই বেঞ্চমার্ক পাওয়া মিডিয়াটেক হেলিও জি95 গেমিং চিপসেট আছে। 12 এন‌এম প্রসেসর ব‍্যবহার করে এই চিপসেট তৈরি করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য  Realme 7 এ 15W PD চার্জ সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post ওয়েবসাইটে লিস্টেড হল শক্তিশালী Realme 8, 8GB র‍্যামের সঙ্গে আগামী বছর হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-8-rmx3092-geekbench-listing-8gb-ram-dimensity-720-soc-specifications/feed/ 0