Realme Band - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 17 Aug 2021 08:48:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চের জন্য প্রস্তুত Realme Band 2, BIS এ হল লিস্টেড, জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/realme-band-2-listed-on-bis-will-be-launched-soon-in-india/ https://www.91mobiles.com/bengali/realme-band-2-listed-on-bis-will-be-launched-soon-in-india/#respond Sun, 15 Aug 2021 07:45:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=17783 লিক হল Realme Band 2

The post ভারতে লঞ্চের জন্য প্রস্তুত Realme Band 2, BIS এ হল লিস্টেড, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি রিয়েলমি শীঘ্রই ভারতের মার্কেটে তাদের ফিটনেস ট্র‍্যাকার Realme Band 2 লঞ্চ করবে। ভারতীয় সার্টিফিকেশন সাইট বিআইএস অর্থাৎ ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডস ওয়েবসাইটে Realme Band 2 ব‍্যান্ডটি RMW2010 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে। জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এই লিস্টিং শেয়ার করেছেন। আপাতত এই লিস্টিঙে আপকামিং ব‍্যান্ডের ডিটেইলস সম্পর্কে বেশি কিছু বলা হয়নি। কয়েক দিন আগে এই ফিটনেস ট্র‍্যাকারটি ব্লুটুথ এস‌আইজি সার্টিফিকেশন সাইটেও এক‌ই মডেল নাম্বারের সঙ্গে দেখা গিয়েছিল। আপকামিং Realme Band 2 তে কানেক্টভিটির জন্য ব্লুটুথ 5.2 দেওয়া হতে পারে বলে জানা গেছে। এছাড়া অনলাইনে Realme Band 2 এর কিছু রেন্ডার লিক হ‌ওয়ায় জানা গেছে এতে Realme Band এর চেয়ে বড় ডিসপ্লে থাকবে।

Realme Band 2 এর স্পেসিফিকেশন

শোনা যাচ্ছে Realme Band 2 তে 1.4 ইঞ্চি মাপের বড় স্কোয়ার এলসিডি প‍্যানেল দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই Realme Band মডেলে কোম্পানি 0.96 ইঞ্চির ডিসপ্লে যোগ করেছিল। রেন্ডার ইমেজে এই আপকামিং ব‍্যান্ডে কোনো বাটন দেখা যায়নি।

Realme Band 2 তে টাচ স্ক্রিন দেওয়া হবে বলে কানাঘুষো চলছে। এই আপকামিং ব‍্যান্ডের সাইজ 45.9 × 24.6 × 12.1 এম‌এম হবে। Realme Band 2 এর ব‍্যাক প‍্যানেলে হার্ট রেট সেন্সর ও SpO2 সেন্সর থাকবে। কোম্পানির পক্ষ থেকে এই ব‍্যান্ডটি পপ পিন চার্জারের সঙ্গে পেশ করা হবে। এছাড়া এর স্ট্র‍্যাপের ডিজাইনের ক্ষেত্রেও নতুনত্ব দেখা যাবে। এই মুহুর্তে দাঁড়িয়ে Realme Band 2 এর স্পেসিফিকেশন সম্পর্কে এটুকুই জানা গেছে।

Realme Band এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে তাদের Realme Band এ 80 × 160 পিক্সেল রেজলিউশনযুক্ত 0.96 ইঞ্চির TFT-LCD স্ক্রিন দেওয়া হয়েছিল। এই ব‍্যান্ডটি TPU ম‍্যাটেরিয়ালের তৈরি যা ওয়াটার, কোল্ড, অয়েল ও এজিং রেজিস্ট‍্যান্ট। এতে ওয়াকিং, রানিং, সাইক্লিং, সুইমিং, যোগা, ক্লাইম্বিং সহ মোট নয়টি আলাদা আলাদা স্পোর্টস মোড রয়েছে। এই ব‍্যান্ডে 90 এম‌এএইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে। এতে কন্টিনিউয়াস হার্ট রেট মনিটর ফিচার আছে। এছাড়াও এতে স্লিপ ট্র‍্যাকিং মনিটর যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চের জন্য প্রস্তুত Realme Band 2, BIS এ হল লিস্টেড, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-band-2-listed-on-bis-will-be-launched-soon-in-india/feed/ 0
ভারতীয় সাইটে লিস্টেড হল Realme Smart TV, কয়েক দিনের মধ‍্যেই চলে আসবে মার্কেটে এবং টক্কর দেবে Xiaomi TV কে https://www.91mobiles.com/bengali/realme-smart-tv-43-inch-display-listed-on-bis-jsc55lsqled-specs-price-launching-soon-india-in-bengli/ https://www.91mobiles.com/bengali/realme-smart-tv-43-inch-display-listed-on-bis-jsc55lsqled-specs-price-launching-soon-india-in-bengli/#respond Mon, 06 Apr 2020 17:51:17 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11294 ভারতে লঞ্চ হতে চলেছে Realme Smart TV

The post ভারতীয় সাইটে লিস্টেড হল Realme Smart TV, কয়েক দিনের মধ‍্যেই চলে আসবে মার্কেটে এবং টক্কর দেবে Xiaomi TV কে first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme অনেক দিন আগেই জানিয়ে দিয়েছে কোম্পানি স্মার্টফোন মার্কেটে জনপ্রিয়তা লাভ করার পর এবার স্মার্ট গ‍্যাজেট ও টেলিভিশন মার্কেটে নিজের পরিচিতি গড়তে চায়। বেশ কিছু দিন আগে কোম্পানি জানায় তারা তাদের স্মার্ট টিভি নিয়ে কাজ করছে এবং গোটা বিশ্বের মধ্যে কোম্পানি সবার আগে ভারতে এই Realme Smart TV লঞ্চ করবে। এবার এই Realme Smart TV ভারতের সার্টিবিকেশন সাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং এই টিভির ডিসপ্লে সাইজ‌ও জানা গেছে। 

আরও পড়ুন: Exclusive: লঞ্চের আগেই দেখে নিন Honor Play 4T এবং Play 4T Pro এর ফুল স্পেসিফিকেশন

Realme Smart TV ভারতের BIS অর্থাৎ ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডে লিস্টেড করা হয়েছে এবং এই লিস্টিঙের কথা জানিয়েছেন স্বনামধন্য টিপস্টার মুকুল শর্মা। টিপস্টার তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলে লিস্টিঙের স্ক্রিনশট শেয়ার করেছেন এবং এর থেকেই জানা গেছে Realme Smart TV বিআইএসে JSC55LSQLED মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে টিভির স্ক্রিন সম্পর্কেও জানা গেছে। এখানে Realme Smart TV এর 43 ইঞ্চির প‍্যানেলযুক্ত মডেল লিস্টেড করা হয়েছে। মনে করা হচ্ছে Realme Smart TV এর বেস মডেলে 43 ইঞ্চির স্ক্রিন থাকবে এবং এর থেকে বড় ডিসপ্লেওয়ালা মডেল‌ও লঞ্চ করা হবে।

রিয়েলমি তাদের স্মার্ট টিভি নিয়ে কাজ করছে এবং এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে এই টিভি ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। এই টিভি সম্পর্কে মাধব শেঠ তাঁর বক্তব্যে জানান গোটা বিশ্বে সর্বপ্রথম এই টিভি ভারতেই লঞ্চ করা হবে এবং ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে এতে বিশেষ কাস্টমাইজেশন করা হচ্ছে। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতে Realme Smart TV লঞ্চ করা হবে। এই টিভি যে কম দামে লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো সন্দেহ নেই, তবে আরও মনে করা হচ্ছে ভারতীয় দর্শকের পছন্দ ও সুবিধা অনুযায়ী এই টিভিতে বিশেষ ফিচার থাকবে। 

আরও পড়ুন: 12 GB RAM এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল OnePlus 8 Pro, ভারতে লঞ্চ হবে 14 এপ্রিল

Realme Watch

কিছু দিন আগে স্বয়ং রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ Realme Watch সম্পর্কে তথ্য দিয়েছিলেন। মাধব শেঠ ওয়াচ খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে বলে জানান। কিন্তু তিনি শুধুমাত্র ওয়াচের লঞ্চ সম্পর্কে জানিয়েই থেমে যাননি, তিনি কোম্পানির এই প্রথম স্মার্ট ওয়াচের লুক‌ও শেয়ার করেছেন। আসলে গত 25 মার্চ অনুষ্ঠিত আস্ক মাধব সেশনে ইন্টারভিউয়ে মাধব শেঠ রিয়েলমি স্মার্ট ওয়াচ পড়েছিলেন। কবজিতে এটি পড়ে তিনি কোম্পানির আগামী স্মার্ট ওয়াচের লুক দেখিয়ে দিয়েছেন।

রিয়েলমি স্মার্ট ওয়াচ স্কোয়ার অর্থাৎ চারকোনা শেপের ডায়ালের সঙ্গে পেশ করা হবে। ভিডিওতে মাধব শেঠ ব্ল‍্যাক কালারের ওয়াচ পড়েছিলেন। মাধব শেঠ কোম্পানির এই আগামী Realme SmartWatch এর কোনো ডিটেইলস জানাননি ঠিকই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন কোম্পানি এই ঘড়ি নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এটি ভারতের মার্কেটে পেশ করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই সেশনে মাধব শেঠ Realme 6 Pro ফোনটির পার্পল কালার ভেরিয়েন্ট লঞ্চের কথাও জানিয়েছেন।

আরও পড়ুন: 8 GB RAM ও 5000 mAh ব‍্যাটারীর সঙ্গে চলে এল Vivo Y50, জেনে নিন ফিচার ও দাম

Realme Band

কিছু দিন আগে কোম্পানি ভারতে তাদের প্রথম ফিটনেস ট্র‍্যাকার Realme Band লঞ্চ করেছিল। এর দাম রাখা হয়েছে মাত্র 1,499 টাকা। এই ডিভাইসটি 24 ঘন্টা হেল্থ অ্যাসিসট‍্যান্ট হিসেবে কাজ করে। এতে হার্ট রেট মনিটর, আইডল অ্যালার্ট ও ওয়াটার ড্রিংক রিমাইন্ডারের মতো ফিচার আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যান্ডের হার্ট রেট মনিটরের উন্নত পারফরম্যান্সের জন্য এটি ভারতীয় ইউজারদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতীয় সাইটে লিস্টেড হল Realme Smart TV, কয়েক দিনের মধ‍্যেই চলে আসবে মার্কেটে এবং টক্কর দেবে Xiaomi TV কে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-smart-tv-43-inch-display-listed-on-bis-jsc55lsqled-specs-price-launching-soon-india-in-bengli/feed/ 0
Realme এর ঘোষণা: স্মার্ট ব‍্যান্ডের পর এবার কোম্পানি আনতে চলেছে SmartWatch, দেখে নিন ডিজাইন https://www.91mobiles.com/bengali/ceo-madhav-sheth-share-realme-smartwatch-first-look-revealed-launch-soon-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/ceo-madhav-sheth-share-realme-smartwatch-first-look-revealed-launch-soon-in-india-in-bengali/#respond Sat, 28 Mar 2020 07:06:49 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=11117 ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে Realme SmartWatch

The post Realme এর ঘোষণা: স্মার্ট ব‍্যান্ডের পর এবার কোম্পানি আনতে চলেছে SmartWatch, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমান সময়ে দাঁড়িয়ে রিয়েলমি ভারতের সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলা স্মার্টফোন ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। দেশের প্রথম স্থান দখল করে রাখা কোম্পানি শাওমিকে রিয়েলমি ক্রমাগত কড়া টক্কর দিয়ে চলেছে। ভারতের স্মার্টফোন মার্কেটে নিজের প্রতিপত্তি প্রতিষ্ঠার পর এবার রিয়েলমি ধীরে ধীরে স্মার্ট গ‍্যাজেটেও মনোযোগ দিচ্ছে। কিছু দিন আগে কোম্পানি ভারতে তাদের প্রথম স্মার্ট ব‍্যান্ড পেশ করে এবং এই ব‍্যান্ড মাত্র 1,499 টাকা দামে সেল করা হচ্ছে। Realme Band এর পর কোম্পানি এবার স্মার্ট ওয়াচ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। স্বয়ং কোম্পানির সিইও মাধব শেঠ এবিষয়ে ঘোষণা করেছেন।

আরও পড়ুন: Jio বিনামূল্যে দিচ্ছে 498 টাকার রিচার্জ, আদৌ কি সত্যি?

Realme Watch সম্পর্কে তথ্য রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠের পক্ষ থেকে জানা গেছে। কোম্পানি ভারতে খুব তাড়াতাড়ি তাদের প্রথম স্মার্ট ওয়াচ লঞ্চ করবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই স্মার্ট ওয়াচের লুক‌ও শেয়ার করেছেন। গত 25 মার্চ আস্ক মাধব সেশন চলাকালীন ইন্টারভিউয়ের সময় তিনি রিয়েলমি স্মার্ট ওয়াচ পড়ে ছিলেন। কবজিতে স্মার্ট ওয়াচ পড়ে তিনি কোম্পানির এই আগামী গ‍্যাজেটের লুক প্রকাশ করে দিয়েছেন।

রিয়েলমি স্মার্ট ওয়াচ স্কোয়ার অর্থাৎ চারকোনা শেপের ডায়ালের সঙ্গে পেশ করা হবে। ভিডিওতে মাধব শেঠ ব্ল‍্যাক কালারের ওয়াচ পড়েছিলেন। মাধব শেঠ কোম্পানির এই আগামী Realme SmartWatch এর কোনো ডিটেইলস জানাননি ঠিকই কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন কোম্পানি এই ঘড়ি নিয়ে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি এটি ভারতের মার্কেটে পেশ করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই সেশনে মাধব শেঠ Realme 6 Pro ফোনটির পার্পল কালার ভেরিয়েন্ট লঞ্চের কথাও জানিয়েছেন।

আরও পড়ুন: হরিয়ানায় ব্লাস্ট হল Realme 5, একটুর জন্য বেঁচে গেলেন ইউজার

Realme TV

কোম্পানি আগেই জানিয়ে রেখেছে তারা ভারতে তাদের স্মার্ট টিভিও লঞ্চ করবে। রিয়েলমি তাদের স্মার্ট টিভি নিয়ে কাজ করছে এবং এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে এই টিভি ভারতীয় মার্কেটে লঞ্চ করা হবে। এই টিভি সম্পর্কে মাধব শেঠ তাঁর বক্তব্যে জানান গোটা বিশ্বে সর্বপ্রথম এই টিভি ভারতেই লঞ্চ করা হবে এবং ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে এতে বিশেষ কাস্টমাইজেশন করা হচ্ছে। আগামী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতে Realme Smart TV লঞ্চ করা হবে। এই টিভি যে কম দামে লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো সন্দেহ নেই, তবে আরও মনে করা হচ্ছে ভারতীয় দর্শকের পছন্দ ও সুবিধা অনুযায়ী এই টিভিতে বিশেষ ফিচার থাকবে। 

Realme Band

কিছু দিন আগে কোম্পানি ভারতে তাদের প্রথম ফিটনেস ট্র‍্যাকার Realme Band লঞ্চ করেছিল। এর দাম রাখা হয়েছে মাত্র 1,499 টাকা। এই ডিভাইসটি 24 ঘন্টা হেল্থ অ্যাসিসট‍্যান্ট হিসেবে কাজ করে। এতে হার্ট রেট মনিটর, আইডল অ্যালার্ট ও ওয়াটার ড্রিংক রিমাইন্ডারের মতো ফিচার আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব‍্যান্ডের হার্ট রেট মনিটরের উন্নত পারফরম্যান্সের জন্য এটি ভারতীয় ইউজারদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Realme এর ঘোষণা: স্মার্ট ব‍্যান্ডের পর এবার কোম্পানি আনতে চলেছে SmartWatch, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/ceo-madhav-sheth-share-realme-smartwatch-first-look-revealed-launch-soon-in-india-in-bengali/feed/ 0