Realme Buds Air 2 Neo - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 09 Apr 2021 13:41:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 অ্যাক্টিভ নয়েস ক‍্যানসেলেশন ও প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে কম দামে লঞ্চ হল Realme Buds Air 2 Neo https://www.91mobiles.com/bengali/realme-buds-air-2-neo-launched-with-anc-check-price-and-specifications/ https://www.91mobiles.com/bengali/realme-buds-air-2-neo-launched-with-anc-check-price-and-specifications/#respond Wed, 07 Apr 2021 15:00:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15407 লঞ্চ হল Realme Buds Air 2 Neo

The post অ্যাক্টিভ নয়েস ক‍্যানসেলেশন ও প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে কম দামে লঞ্চ হল Realme Buds Air 2 Neo first appeared on 91Mobiles Bengali.

]]>
Realme মার্কেটে নতুন ওয়‍্যারলেস ইয়ার বাডস্ Realme Buds Air 2 Neo লঞ্চ করেছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে Realme Buds Air 2 লঞ্চ করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে ওয়‍্যারলেস ইয়ার বাডসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এই সময়ে আলাদা আলাদা প্রাইস রেঞ্জে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করে গ্ৰাহকদের নিজেদের প্রতি আকর্ষণ করতে চাইছে। যেসব গ্ৰাহকরা কম দামে ওয়‍্যারলেস ইয়ার বাডস্ কিনতে চান তাদের কাছে Realme Buds Air 2 Neo একটি সুন্দর অপশন হতে পারে। এই পোস্টে আমরা নতুন Realme Buds Air 2 Neo এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে কথা বলব।

Realme Buds Air 2 Neo এর ফিচার ও স্পেসিফিকেশন

নতুন Realme Buds Air 2 Neo এর ডিজাইন অনেকটাই কোম্পানির আগে লঞ্চ করা Realme Buds Q এর মতো। তবে Realme Buds Air Neo এর ডিজাইন ছিল আবার Realme Buds Air এর মতো। Realme Buds Air 2 Neo দেখতে যথেষ্ট প্রিমিয়াম।

কোম্পানি ভারতে Realme Buds Air 2 Neo ইয়ার বাডসটি Active Black ও Calm Gray কালার ভেরিয়েন্টে পেশ করেছে। সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য কোম্পানি এতে 10 এম‌এম ড্রাইভার যোগ করেছে। এছাড়া এতে IPX5 এর প্রোটেকশন‌ও আছে। যার ফলে এটি স্প্ল‍্যাশ প্রুফ এবং জলের ছিটার হাত থেকে সুরক্ষিত।

Realme Buds Air 2 Neo তে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.2 দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে AAC ও SBC অডিও কোডেকস্ (Audio Codecs) সাপোর্ট করে। তবে Realme Buds Air 2 Neo এর মূল বিশেষত্ব এর ANC (Active Noise Cancellation) এবং ENC (Environment Noise Cancellation) ফিচার।

কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme Buds Air 2 Neo তে ব‍্যবহৃত এএনসি মোড 25 ডেসিবেল পর্যন্ত বাইরের নয়েস কন্ট্রোল করতে পারে। গেমারদের জন্য এতে উল্লেখযোগ্য ‘Transparency Mode’ যোগ করা হয়েছে। এতে জেসচার কন্ট্রোলের জন্য Google Fast Pair সাপোর্ট এবং realme Link App সাপোর্ট দেওয়া হয়েছে।

একবার চার্জ করলে Realme Buds Air 2 Neo 7 ঘন্টা ব‍্যাক‌আপ দেয়। তবে এএনসি মোড অ্যাক্টিভ থাকলে ব‍্যাটারি লাইফ কমে 5 ঘন্টা হয়ে যায়। চার্জিঙের জন্য Realme Buds Air 2 Neo এর কেসে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিঙ্গেল চার্জে কেসের ব‍্যাটারি লাইফ 28 ঘন্টা।

Realme Buds Air 2 Neo এর দাম

কোম্পানির পক্ষ থেকে আপাতত Realme Buds Air 2 Neo শুধুমাত্র পাকিস্তানে লঞ্চ করা হয়েছে। পাকিস্তানে এই ইয়ার বাডস্ লঞ্চ করা হয়েছে PKR 7,999 অর্থাৎ প্রায় 3,899 টাকা দামে। ভারতে Realme Buds Air 2 Neo এর লঞ্চ সম্পর্কে অফিসিয়ালিকিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে কোম্পানি শীঘ্রই বিভিন্ন মার্কেটে Realme Buds Air 2 Neo এর সেল শুরু করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post অ্যাক্টিভ নয়েস ক‍্যানসেলেশন ও প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে কম দামে লঞ্চ হল Realme Buds Air 2 Neo first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/realme-buds-air-2-neo-launched-with-anc-check-price-and-specifications/feed/ 0